Blog

  • ৭ নতুন জেলা, ২৫ মডেল শহর! তালিকায় আপনার এলাকা আছে? জানুন

    ৭ নতুন জেলা, ২৫ মডেল শহর! তালিকায় আপনার এলাকা আছে? জানুন

    প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল, শুক্রবার বিকেলে ২০২৬ সালের নির্বাচনকে (West Bengal Election 2026) টার্গেট করে ইস্তেহার প্রকাশ করে তৃণমূল (Trinamool Congress Manifesto)। যার পোশাকি নাম দেওয়া হয় ‘প্রতিজ্ঞা’। রাজ্যবাসীর কাছে একগুচ্ছ ‘প্রতিজ্ঞা’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেখানেই উঠে এল, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, দুয়ারে চিকিৎসার কথা। এছাড়াও প্রশাসনিক দিক থেকে নতুন জেলা এবং নতুন পুরসভা সহ ১০ প্রতিজ্ঞার কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমাদের অঙ্গীকার, প্রতিজ্ঞা, যা বলি, তাই করে দেখাই।’

    নতুন সাত জেলার ঘোষণা মমতার

    মহিলা, যুব, কৃষক, সাধারণ পরিবার—প্রায় সব স্তরের মানুষের জন্য একাধিক আর্থিক ও সামাজিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে ‘বঞ্চনা’র অভিযোগ তুলে রাজনৈতিক সুরও চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, কালীঘাট থেকে নির্বাচনী ইস্তেহার ঘোষণার সময় মমতা জানান, নতুন জেলা, নতুন পুরসভা তৈরি করা হবে। রাজ্যে যে নতুন সাত জেলার কথা ঘোষণা করা হয়েছে, সেগুলি হল, সুন্দরবন, ইছামতী (উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা ও বাগদা নিয়ে), বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর এবং কান্দি। আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বাড়তি সুবিধা এবং উন্নতমানের পরিষেবা দিতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

    ২৫টি প্রধান শহরকে মডেল শহর গড়বে সরকার

    গত ১৫ বছরে বাংলায় উন্নয়নের এক নতুন মডেল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুযায়ী তৃণমূলের ইস্তেহারে ‘মিশন মহানগর’ নামের আরেকটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের ২৫টি প্রধান শহরকে মডেল শহর হিসাবে তুলে ধরা হবে। তার মধ্যে রয়েছে, হাওড়া, ডায়মন্ড হারবার, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, কৃষ্ণনগর, বারাসত, রায়গঞ্জ, শিলিগুড়ি, বহরমপুর, মালদহ, কল্যাণী, শ্রীরামপুর, অণ্ডাল, বাঁকুড়া, পুরুলিয়া, দিঘা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এনকেডিএ এলাকা, গঙ্গারামপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং।

    আরও পড়ুন: পানিহাটিতে অভয়ার মা দাঁড়ালে বিজেপির লাভ না ক্ষতি? সমীক্ষায় মিলল চমকপ্রদ উত্তর

    তৃণমূলের ইস্তেহারে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, বিদ্যুৎ, কৃষি—সব ক্ষেত্রেই উন্নয়নের দাবি করেছে শাসকদল। আগামী ১০ বছরে বাংলা হবে দেশের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। ৫ বছরে ৪০ লক্ষ কোটি টাকার অর্থনীতি গড়ার লক্ষ্য রাখা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও বড় চমক আনা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যে সপ্তম পে কমিশন চালু হবে। বকেয়া মহার্ঘ ভাতা ধাপে ধাপে মেটানো হবে। এ ছাড়া নতুন প্রশাসনিক ইউনিটও গঠন করা হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ইস্তেহারই আগামী নির্বাচনে শাসকদলের প্রধান অস্ত্র হতে চলেছে।

  • IPL শেষ হলেই এই দেশের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া, প্রকাশ্যে সূচি

    IPL শেষ হলেই এই দেশের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া, প্রকাশ্যে সূচি

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। আগামী 28 তারিখ থেকেই শুরু হচ্ছে বহু অপেক্ষিত এই টুর্নামেন্ট। আর তার আগেই প্রকাশ্যে এল সূর্যকুমার যাদবদের নয়া টি-টোয়েন্টি সিরিজের সূচি (India Vs Ireland)। আসন্ন জুলাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে যাবে ভারত। তার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। দু’দলের ক্রিকেট বোর্ডের তরফেই ইতিমধ্যে সেই সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে।

    কবে কবে মাঠে নামছে ভারত?

    ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইরিশ ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী, এবছর আগামী 26 এবং 28 জুন আয়ারল্যান্ড ব্রিগেডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই দুই ম্যাচই গড়াবে আয়ারল্যান্ডের বেলফাস্টে। বলাই বাহুল্য, এবছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই দুই ম্যাচ খেলার সাথে সাথেই একপ্রকার ইতিহাস তৈরি করবে টিম ইন্ডিয়া। কেননা 19 বছর পেরিয়ে ফের আয়ারল্যান্ডের এই মাঠে নামছে মেন ইন ব্লু।

    2026 এ ব্যস্তসূচি টিম ইন্ডিয়ার

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি সারছেন ভারতীয় দলের প্লেয়াররা। সেই আসর শেষ হলেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। এছাড়াও পরপর আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সিরিজ রয়েছে ভারতের। ফলে বোঝাই যাচ্ছে এবছর যথেষ্ট ব্যস্ত টিম ইন্ডিয়ার প্লেয়াররা। যদিও 2026 এ একদিনের ফরম্যাটে বিশেষ নজর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর প্রধান কারণ সামনেই ওয়ানডে বিশ্বকাপ।

    অবশ্যই পড়ুন: ফের ভারতে আসছেন মেসি, আসবেন কলকাতাতেও? টিকিট মিলবে Bookmyshow থেকেই

    উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই আগামী জুলাই মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে পহেলা জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত এবং ইংল্যান্ড। এরপর 14 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজও রয়েছে।

  • কমবে সময়! মালদহ ডিভিশনে বিরাট পদক্ষেপ রেলের

    কমবে সময়! মালদহ ডিভিশনে বিরাট পদক্ষেপ রেলের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: রেল যাত্রীদের জন্য চরম সুখবর (Indian Railways)! এবার থেকে আর ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হবে না ট্রেনে! পূর্ব রেলের মালদহ (Malda)ডিভিশনের উদ্যোগে রেল পরিষেবাকে আরও গতিশীল এবং আধুনিক করে তুলতে নিউ ফারাক্কা-আজিমগঞ্জ শাখার মনিগ্রাম ও মহিপাল রোড স্টেশনের মাঝে নওপাড়া মহিষাসুর হল্ট স্টেশনটিতে চালু করা হলো ইন্টারমিডিয়েটের ব্লক সিগন্যালিং ব্যবস্থা। এর ফলে এখন থেকে আর সিগন্যালের জন্য সমস্যায় পড়তে হবে না ট্রেন চালকদের। ফলে কমবে, ট্রেনে সফরের সময়ও।

    সুবিধা হবে যাত্রীদের

    পূর্ব রেল সূত্রে খবর, মনিগ্রাম এবং মহিপাল রোড স্টেশনের মাঝে নওপাড়া মহিষাসুর হল্টে যে নতুন ইন্টারমিডিয়েটেড ব্লক সিগন্যালিং ব্যবস্থা চালু করা হল তাতে এবার থেকে ট্রেন চলাচলের গতি যেমন বাড়বে তেমনই সিগন্যালিংয়ের ক্ষেত্রেও দ্রুত কাজ হবে। মালদহ রেল ডিভিশন সূত্রে খবর, এই বিশেষ প্রকল্পের অধীনে মনিগ্রাম স্টেশনের সিমেন্সের ইলেকট্রনিক্স ইন্টারলকিং ব্যবস্থাতেও কিছু বদল এসেছে। মূলত ইন্টারমিডিয়েটেড ব্লক ব্যবস্থা কার্যকর করার জন্যই এমন পদক্ষেপ।

    রেল সূত্রে খবর, মহিপাল রোড স্টেশনের ইন্টারলকিং সিস্টেমেও বড় বদল এসেছে। একই সাথে একটি নন ইন্টারলকড লেভেল ক্রসিং গেটকেও ইন্টারমিডিয়েটেড ব্লক সিগন্যালিং ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে। এক কথায়, যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এবং ট্রেনের সিগন্যালিং ব্যবস্থা কার্যকর করে তোলার জন্যই এমন ব্যবস্থা নিয়েছে রেল। এ প্রসঙ্গে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা স্পষ্ট জানিয়েছেন, টেলিকম ইঞ্জিনিয়ার ও সিনিয়র ডিভিশনাল সিগনাল রাজেন্দ্র কুমারের তত্ত্বাবধানেই সমস্ত কাজ সম্পন্ন হয়েছে।

    রেল আধিকারিকদের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, নতুন সিগনালিং ব্যবস্থা চালু করার ফলে এবার থেকে পূর্বের প্রায় 12 কিলোমিটার দীর্ঘ ব্লক সেকশনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ব্লক সেকশন 6 কিলোমিটার করে। আসলে ট্রেনের গতি বৃদ্ধি এবং যাত্রীদের সফরের সময় কমাতেই এমন উদ্যোগ নিয়েছে রেল। তাছাড়াও এতদিন রেল যাত্রীরা অভিযোগ করে আসছিলেন এই লাইনে সিগন্যালের জন্য বারবার দাঁড়িয়ে পড়ে গাড়ি। এই সমস্যা কমাতেই এই নয়া ব্যবস্থা।

     

    অবশ্যই পড়ুন: IPL-এ খবর আছে প্রতিপক্ষের, দ্বিতীয় রাসেল পেয়ে গেল KKR!

    প্রসঙ্গত, নতুন সিগন্যালিং ব্যবস্থা চালু করার পাশাপাশি অপারেটিং স্টাফদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু করেছে রেল। যাক আগামী এক সপ্তাহ ধরে চলবে। নওপাড়া মহিষাসুর হল্ট স্টেশনে নতুন সিগন্যালিং ব্যবস্থা চালু হয়ে যাওয়ায় মালদহ ডিভিশনে ট্রেন পরিষেবা অনেকটাই উন্নত হবে বলেই আশা করছেন রেলের আধিকারিকরা।

  • জাহান্নামে যাবে! রেড রোডে ঈদের মঞ্চে মোদিকে ‘অনুপ্রবেশকারী’ তকমা মমতার

    জাহান্নামে যাবে! রেড রোডে ঈদের মঞ্চে মোদিকে ‘অনুপ্রবেশকারী’ তকমা মমতার

    প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। তাইতো ভোটের প্রচারে এখনই ময়দানে নেমেছেন প্রার্থীরা। জনসংযোগ বৃদ্ধিতে যাতে কোনো ত্রুটি না থাকে নজর রাখছে সকলে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেড রোডে ইদের পবিত্র সকালে সম্প্রীতি বার্তার পাশাপাশি রাজনৈতিক বার্তা দিলেন। শুধু তাই নয়, এসআইআর থেকে ধর্মীয় মেরুকরণ নিয়ে কমিশন এবং বিজেপি সরকারকে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।

    রেড রোডে মমতা

    রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ শনিবার সকালে প্রতি বছরের মতো ঈদের অনুষ্ঠান উপলক্ষে রেড রোডে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর সেখান থেকেই সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি সুর চড়ালেন মমতা। সম্প্রীতির আবহে মঞ্চে দাঁড়িয়ে মমতা জানান যে, “SIR-এ বহু মানুষের নাম কাটা হয়েছে, অনেক নাম এখনও বিচারাধীন। আপনাদের জন্য আমার লড়াই চলবে। বাংলার সব মানুষের সঙ্গে আছি। আমি সব ধর্মের মানুষের পাশে আছি। আমাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।”

    বিজেপি-কমিশনকে হুঁশিয়ারি মমতার

    রাজ্যে SIR-এর চূড়ান্ত তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদে বিজেপির কারসাজিকে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “মোদীকে আমাদের অধিকার নিতে দেব না। নির্বাচন কমিশন কেন্দ্রের বিজেপি সরকারের হয়ে কাজ করছে।” এরপরেই বিজেপিকে ‘চোর-ডাকাত-গুণ্ডাদের দল’ বলে কটাক্ষ করে তিনি হুঁশিয়ারি দেন, “যারা বাংলাকে টার্গেট করছে, তারা জাহান্নামে যাক।” এদিন রেড রোডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূলনেত্রী। মমতার হুঙ্কার, ‘আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। উনি দুবাই গিয়ে হাত মেলান তখন প্রভাব পড়ে না ওরা হিন্দু না মুসলিম। ভারতে এসেই সব ভুলে যান।”

    আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের DA বিজ্ঞপ্তিতেও ভিজল না চিঁড়ে, এবার কলকাতা হাইকোর্টে নতুন মামলা

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারত সরকার, অমিত শাহর অফিস, নরেন্দ্র মোদির অফিস ফোন করে করে যাকে পারছে হুমকি দিচ্ছে। আর বলছে এখানে ২০ লক্ষ জওয়ান পাঠাও। তারা নাকি ভোটের ভিতরে গিয়ে ছাপ্পা দেবে। পরিকল্পনা অনেক। আবার যাতে বাংলার পুলিশ ধরতে না পারে, সেজন্যই কতগুলো পেটোয়া লোককে আগমন করেছে। কুচো থেকে পোনা, রুই থেকে পুঁই সব বসে থাকবে। তারা তো বাংলার সব খেয়ে নেবে।’ বিধানসভা ভোটের আবহে ঈদের দিনে মুখ্যমন্ত্রীর এই হুংকার স্বাভাবিকভাবে বড় প্রভাব পড়বে বলে আশা করছে রাজনৈতিক মহল।

  • ফের ভারতে আসছেন মেসি, আসবেন কলকাতাতেও? টিকিট মিলবে Bookmyshow থেকেই

    ফের ভারতে আসছেন মেসি, আসবেন কলকাতাতেও? টিকিট মিলবে Bookmyshow থেকেই

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবছর ডিসেম্বরে শহর কলকাতা তথা দেশের মাটিতে পা পড়েছিল ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির (Lionel Messi)। ফুটবলের মক্কায় মেসির আগমনে গমগম করে উঠলেও খেলোয়াড়ের প্রস্থানের সময় ধরা পড়েছিল একেবারে ভিন্ন চিত্র। যা কারোরই অজানা নয়। যদিও পরবর্তীতে GOAT ইভেন্টের বাকি শহর অর্থাৎ মুম্বই, দিল্লি এমনকি হায়দরাবাদেও শান্তিপূর্ণভাবে মিটে ছিল মেসির ইভেন্ট। দেশে ফিরে যাওয়ার সময় মেসি জানিয়েছিলেন তিনি আবারও ভারতে আসতে চান। এবার সেটাই সত্যি হতে চলেছে? নয়া জল্পনার জন্ম দিয়েছে লিওর এক সোশ্যাল মিডিয়া পোস্ট (The Messi Experience)। জানা যাচ্ছে, মেসি এক্সপেরিয়েন্সের সাক্ষী থাকবে দেশেরই দুটি শহর।

    ফের ভারতে আসছেন মেসি?

    এতদিন লস অ্যাঞ্জেলস, শিকাগো এমনকি মায়ামির মতো শহরে দেখানো হতো মেসি এক্সপেরিয়েন্স। অর্থাৎ লিওনেল মেসির ফুটবল কেরিয়ার, তাঁর দীর্ঘ জার্নি সব কিছুতেই ফুটবলপ্রেমীদের সাক্ষী রাখতে 75 নিজের একটি ইভেন্ট দেখানো হয়। এবার সেই ইভেন্ট অনুষ্ঠিত হবে ভারতেও। শোনা যাচ্ছে, মেসির কেরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অভিজ্ঞতাকে 9টি থিমেটিক অংশে ভাগ করে 75 মিনিটে দেখানো হবে।

    এই 75 মিনিটের দৃশ্যে থাকবে লিওর শৈশব কাল থেকে শুরু করে লকার রুমের অভিজ্ঞতা, জাতীয় দলে কাটানো সময়, বার্সেলোনার ফুটবল জীবন, ইন্টারঅ্যাকটিভ ফ্যান জোন, এমনকি সেলফির সুযোগ। যদিও সবটাই হবে AR এর মাধ্যমে ও ভার্চুয়ালি। আর এই বিশেষ ইভেন্ট আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে ভারতের দুই গুরুত্বপূর্ণ শহর মুম্বই এবং বেঙ্গালুরুকে। এক কথায় কলকাতায় হচ্ছে না এই ইভেন্ট।

    জানা গিয়েছে, মেসির অভিজ্ঞতা নিয়ে যে বিশেষ ইভেন্ট আয়োজিত হতে চলেছে তার প্রথমটি অনুষ্ঠিত হবে 20 মার্চ মুম্বইয়ে। সেঞ্চুরি মিলস, লোয়ার প্যারেল এবং পান্ডুরাঙ বুধকর মার্গে চলবে এই ইভেন্ট। অন্যদিকে বেঙ্গালুরুতে এই ইভেন্ট আয়োজিত হবে 19 জুন থেকে 19 জুলাই পর্যন্ত। একটি মল কর্তৃপক্ষ এই ইভেন্ট আয়োজনের দায়িত্ব নিয়েছে।

     

    অবশ্যই পড়ুন: IPL-এ খবর আছে প্রতিপক্ষের, দ্বিতীয় রাসেল পেয়ে গেল KKR!

    কীভাবে পাবেন এই ইভেন্টের টিকিট?

    জানিয়ে রাখা ভাল, মেসি এক্সপেরিয়েন্স ইভেন্টের সাক্ষী থাকতে হলে TheMessiExperience.Com ওয়েবসাইট থেকে পাওয়া যাবে টিকিট। এছাড়াও Bookmyshow তেও থাকছে এই বিশেষ ইভেন্টের টিকিটের ব্যবস্থা। এখান থেকেই নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে টিকিট কেটে নিতে পারবেন ফুটবল ভক্তরা। জানা যাচ্ছে, Goat ইভেন্টের মতো এই ইভেন্টেও পরিবার এবং কর্পোরেট গ্রুপের জন্য আলাদা প্যাকেজের ব্যবস্থা থাকছে।

  • সত্যিই কি বিল গেটসের কারণে কৃত্রিম বৃষ্টি হচ্ছে ভারতে? জানুন আসল তথ্য

    সত্যিই কি বিল গেটসের কারণে কৃত্রিম বৃষ্টি হচ্ছে ভারতে? জানুন আসল তথ্য

    সৌভিক মুখার্জী, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে পড়ছে যে বিল গেটসের (Bill Gates) উদ্যোগেই নাকি দেশে অকাল বৃষ্টি আর আবহাওয়া সম্পূর্ণ বদলে গিয়েছে! আর ভাইরাল ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে যে, আকাশ থেকে কেমিক্যাল স্প্রে বা কিমট্রেইলসের মাধ্যমে কৃত্রিমভাবে এই বৃষ্টি (Artificial Rain) নাকি নামানো হয়েছে! কিন্তু আদৌ কি তাই? বিজ্ঞান আর বাস্তব কী বলছে? জানুন আসল সত্যি।

    বিল গেটসের কারণে কৃত্রিম বৃষ্টি ভারতে?

    প্রথমেই বলে দিই, বিল গেটসকে নিয়ে ছড়ানো এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো। এর কোন সত্যতা নেই। গেটস ফাউন্ডেশন বা বিল গেটস ব্যক্তিগতভাবে ভারতের কোনও আবহাওয়া নিয়ন্ত্রণ বা কৃত্রিম বৃষ্টির প্রজেক্ট চালাচ্ছেন না এমনটাই খবর। কিন্তু এই গুজবের সূত্রপাত হয়েছে মূলত বিল গেটসের একটি পুরনো বৈজ্ঞানিক বিনিয়োগকে কেন্দ্র করে।

    আসলে ২০০৭ সাল থেকে বিল গেটস সোলার জিওইঞ্জিনিয়ারিং নামক গবেষণার পেছনে অর্থ ঢালছেন। আর এর মূল লক্ষ্য হল স্ট্র্যাটোস্ফিয়ারে হালকা ক্যালসিয়াম কার্বনেট কণা ছড়িয়ে দিয়ে সূর্যের প্রখর তাপ কিছুটা কমিয়ে পৃথিবীকে শীতল রাখা। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রযুক্তি ২০২৪ সালে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। আর এই গবেষণার সঙ্গে ভারতের বর্ষা বা আবহাওয়ার কোনও রকম সম্পর্ক ছিল না আর নেই। ভারতে বিল গেটসের বিনিয়োগ মূলত কৃষি প্রযুক্তি আর স্বাস্থ্য খাতের মধ্যেই সীমাবদ্ধ, আবহাওয়ার ক্ষেত্রে নয়।

    এদিকে সোশ্যাল মিডিয়ার আরও একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে যে, বৃষ্টির পর মেঘ থেকে পড়া শিলা দীর্ঘক্ষণ ধরে জমাট বেঁধে থাকছে, সেগুলি গলছে না। নেট নাগরিকদের একাংশ একে রাসায়নিক বৃষ্টির প্রমাণ হিসেবেই দাবি করছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন সম্পূর্ণ অন্য কথা। তাঁদের বক্তব্য, এটি সাধারণ প্রাকৃতিক ঘটনা। যখন আকাশ মেঘলা থাকে এবং মাটির তাপমাত্রা কম থাকে তখন বরফ বলতে অনেকটাই দেরি হয়। আর অনেক সময় ছোট ছোট শিলা কণাগুলি জমাট বেঁধে বরফের চাই তৈরি করে ফেলে যা গলতে অনেকটাই সময় নেয়। এর পেছনে কোনও রকম কৃত্রিম প্রযুক্তি নেই।

    আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ফিরল শীত? কলকাতার পারদ কমল ৬ ডিগ্রি, কদিন চলবে দুর্যোগ?

    ভারতে কি আর্টিফিসিয়াল রেইন হয়?

    এবার অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে। তবে আমরা যদি বলি হ্যাঁ, ভারতেও কৃত্রিম বৃষ্টি হয় তাহলে কি আপনি অবাক হবেন? আসলে ভারতে কৃত্রিম বৃষ্টির প্রযুক্তি ব্যবহার করা হয়। কিন্তু তা বিল গেটসের প্রজেক্ট নয়। একে ‘ক্লাউড সিডিং’ বলা হয়। কর্ণাটক, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর খরা মোকাবিলার জন্য বহু বছর ধরেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এমনকি ২০২৫ সালে দিল্লিতে বায়ুদূষণ কমানোর জন্য কৃত্রিম বৃষ্টির চেষ্টা চালানো হয়েছিল। যদিও তা হিতে বিপরীত হয়। এক্ষেত্রে বিমানে করে মূলত মেঘের মধ্যে সিলভার লবনের কণা ছড়িয়ে দেওয়া হয় যা মেঘকে ঘনীভূত করে বৃষ্টি নামাতে সাহায্য করে। এটি স্থানীয় একটি প্রক্রিয়া। আর এর সাথেও বিল গেটসের কোনও সম্পর্ক নেই। তাই অযথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।

  • পশ্চিমবঙ্গ সরকারের DA বিজ্ঞপ্তিতেও ভিজল না চিঁড়ে, এবার কলকাতা হাইকোর্টে নতুন মামলা

    পশ্চিমবঙ্গ সরকারের DA বিজ্ঞপ্তিতেও ভিজল না চিঁড়ে, এবার কলকাতা হাইকোর্টে নতুন মামলা

    সহেলি মিত্র, কলকাতা: পঞ্চম বেতন পে কমিশনের আওতায় এখনো অবধি ডিএ (Dearness allowance)-র প্রথম কিস্তি টাকা পাননি সরকারি কর্মীরা। অপরদিকে শীঘ্রই সপ্তম পেতন পে কমিশন লাগু হবে বলে নিজেদের ইস্তেহারে ঘোষণা করেছে তৃণমূল। এক কথায় যত সময় এগোচ্ছে ততই বকেয়া DA বা মহার্ঘ্য ভাতা নিয়ে পশ্চিমবঙ্গে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। তবে এসবের মাঝেই এবার ষষ্ঠ বেতন পে কমিশনের (6th Pay Commission) মামলা গড়াল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের তুলনা টেনে এনে এবার আদালতেই মামলা করলেন সরকারি কর্মীরা। অর্থাৎ বিধানসভা ভোটের মুখে নতুন এক চাপের মুখে পশ্চিমবঙ্গ সরকার।

    এবার হাইকোর্টে ষষ্ঠ বেতন পে কমিশন মামলা

    ষষ্ঠ বেতন পে কমিশন নিয়ে মামলা করেছে ‘ইউনিটি ফোরাম’ নামের একই সংগঠন। বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। সংগঠনের তরফে মামলায় দাবি করা হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের প্রথম কিস্তির ডিএ অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স (AICPI) অনুযায়ী নির্ধারণ করতে হবে। জানিয়ে রাখি, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮% হারে ডিএ পাচ্ছেন। সেখানে বাংলার সরকারি কর্মীরা এতদিন ১৮ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছিলেন। তবে রাজ্য বাজেটে আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ সরকারি কর্মীরা এখন ২২ শতাংশ হারে ডিএ পাবেন। তারপরেও কেন্দ্রের সঙ্গে বাংলার সরকারের ডিএ ফারাক ৪০%, যা নিঃসন্দেহে চোখে পড়ার মতো।

    আরও পড়ুনঃ বকেয়া DA থেকে নতুন পে কমিশন, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা

    বিস্ফোরক দাবি আবেদনকারীদের

    অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের পাশাপাশি এখন ষষ্ঠ বেতন পে কমিশন নিয়েও আইনি লড়াইয়ে ফাঁসল পশ্চিমবঙ্গ সরকার। আবেদনকারীদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় এখনও প্রায় ৪০ শতাংশ কম ডিএ পাচ্ছেন রাজ্যের কর্মীরা। এই বৈষম্য দূর করতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। এর আগে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ভবিষ্যতে ডিএ নির্ধারণ করতে হবে অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স মেনেই। কিন্তু সেই নির্দেশ বাস্তবায়িত হয়নি বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে নতুন করে ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রেও একই নীতি কার্যকর করার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

    সূত্রের খবর, আগামী ৬ এপ্রিল এই মামলার প্রথম শুনানি হতে পারে। অর্থাৎ বিধানসভা ভোটের মুখে আরও একটা কমিশন সংক্রান্ত মামলা। এদিকে সরকার সপ্তম বেতন পে কমিশন লাগুর বিষয়ে বড় তথ্য দিয়েছে সরকার। সরকার ইস্তেহারে সপ্তম বেতন পে কমিশন চালুর প্রতিশ্রুতি দিয়েছে। সরকার জানিয়েছে, রাজ্যে নতুন পে কমিশন গঠন করে সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী এবং অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামোয় সামঞ্জস্য আনা হবে। এরইসঙ্গে সকল কর্মীদের মন জয় করার স্বার্থে ডিএ ছাড়াও একের পর এক কাজ করছে সরকার। অর্থ বিশেষজ্ঞদের মতে, সপ্তম পে কমিশন চালু হলে ডিএ-সহ অন্যান্য ভাতা এবং বেতনের গঠন নতুন করে নির্ধারিত হতে পারে। ফলে দীর্ঘমেয়াদে কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা তৈরি হবে। যদিও এই প্রক্রিয়া কবে শুরু হবে, আদৌ শুরু হবে কিনা তা এখনই জোর দিয়ে বলা সম্ভব হচ্ছে না।

     

  • IPL-এ খবর আছে প্রতিপক্ষের, দ্বিতীয় রাসেল পেয়ে গেল KKR!

    IPL-এ খবর আছে প্রতিপক্ষের, দ্বিতীয় রাসেল পেয়ে গেল KKR!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বহু যুদ্ধজয়ের কারিগর ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell)। 2012 ও 2014 IPL ট্রফি জয়ে বড় অবদান রয়েছে তাঁর। তবে দুঃখের বিষয় হাজারো জল্পনার মাঝে ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিয়েছেন এই খেলোয়াড়। তবে IPL ছাড়লেও KKR কে ছাড়েননি তিনি। বর্তমানে কলকাতার কোচিং স্টাফ হিসেবে রয়েছেন রাসেল। কিন্তু তা হলেও প্রশ্ন উঠছে এবারের IPL এ KKR এর হয়ে ম্যাচ ফিনিশ করবেন কে? কে হবেন রাসেলের বিকল্প? শোনা যাচ্ছে, ইতিমধ্যেই আন্দ্রে রাসেলের বিকল্প খুঁজে নিয়েছে KKR।

    KKR এ রাসেলের বিকল্প ইনি!

    দীর্ঘদিন সোনালী বেগুনি জার্সি গায়ে মাঠে নামতে নামতে একটা সময় কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন রাসেল। তবে সাম্প্রতিককালে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই দলে ছাপ রাখতে পারছিলেন না তিনি। অনেকেরই বক্তব্য, বয়স বাড়ায় ক্রিকেটে সে অর্থে পুরনো মেজাজে ফিরতে পারছিলেন না রাসেল। এদিকে সবটা বুঝেই এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে পুনরায় সই করায়নি KKR।

    অনেকেই ধারণা করেছিলেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হয়তো চেন্নাই সুপার কিংসে দেখা যেতে পারে এই দাপুটে অলরাউন্ডারকে। তবে শেষ পর্যন্ত সেটা হল না। IPL থেকে অবসর নিয়েই KKR এ বড় দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। এদিকে নাইট শিবিরে রাসেল না থাকায় তাঁর যোগ্য বিকল্প খুঁজছিল কলকাতা। ইতিমধ্যেই বেশ কয়েকজন দেশি বিদেশী প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে দল। তবে প্রশ্ন থাকে তাঁদের মধ্যে কে হবেন রাসেলের বিকল্প?

    অবশ্যই পড়ুন: পানিহাটিতে অভয়ার মা দাঁড়ালে বিজেপির লাভ না ক্ষতি? সমীক্ষায় মিলল চমকপ্রদ উত্তর

    শোনা যাচ্ছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আন্দ্রের ভূমিকা নিতে পারেন তাঁরই দেশের খেলোয়াড় তথা ক্যারিবিয়ান স্টার, দ্বিতীয় রাসেল রোভম্যান পাওয়েল। রাসেলের মতোই বিগ হিটার তিনি। কঠিন সময়ে দ্রুত রান করে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। এছাড়াও বড় বড় শট খেলে শেষ মুহূর্তে প্রতিপক্ষের বোলারের একেবারে ঘাম ছুটিয়ে দেন তিনি। এক কথায়, এবছর কলকাতার সেরা ফিনিশার হয়ে উঠতে পারেন পাওয়েল।

  • দক্ষিণবঙ্গে ফিরল শীত? কলকাতার পারদ কমল ৬ ডিগ্রি, কদিন চলবে দুর্যোগ?

    দক্ষিণবঙ্গে ফিরল শীত? কলকাতার পারদ কমল ৬ ডিগ্রি, কদিন চলবে দুর্যোগ?

    সহেলি মিত্র, কলকাতাঃ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (South Bengal Weather) বিরাট পরিবর্তন। শীত কি তবে ইউটার্ন মেরে বাংলায় ফিরে এল? সকলের মুখে এখন এই একটাই প্রশ্ন। এর কারণ অবশ্য একটানা বৃষ্টি এবং ঠান্ডা হাওয়া। এমনিতেই রাতভর বৃষ্টি হয়েছে। এদিকে আজ শনিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলী, বর্ধমান সহ জেলায় জেলায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এক নাগাড়ে বৃষ্টির কারণে কলকাতা সহ একাধিক জেলার পারদ এক লাফে রেকর্ড মাত্রায় কমে গিয়েছে। সবথেকে বড় কথা, কলকাতার পারদ নাকি ৬ ডিগ্রি কমে গিয়েছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এমনটাই দাবি করা হচ্ছে।

    বৃষ্টির কারণে কলকাতার পারদ কমল ৬ ডিগ্রি!

    এমনিতেই আজ ও আগামীকাল রবিবার অবধি বাংলায় দুর্যোগ চলবে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে শিলাবৃষ্টি ও কালবৈশাখী দোসর হবে। একের পর এক ঘূর্ণাবর্তের জেরে বাংলায় ব্যাপক বৃষ্টিপাত চলবে। শুক্রবার রাত থেকে কলকাতার বেশ কিছু অংশে মুষলধারে বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝড় বইতে শুরু করে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এক টানা ঝড়বৃষ্টির কারণে এক ধাক্কায় কলকাতার পারদ নেমে গিয়েছে ছ’ডিগ্রি। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে তা হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়েও যা ৪.৪ ডিগ্রি কম।

    আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ এবং তৎপরবর্তী দক্ষিণ উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, উত্তর গঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ আসাম অতিক্রম করে নাগাল্যান্ড পর্যন্ত মধ্যবায়ু স্তরের 0.9 কিমি উচ্চতায় একটি উচ্চতর বায়ু সঞ্চালন, ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে। উপযুক্ত আবহাওয়ার পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা থাকার কারণে আগামী ২ দিন দুর্যোগ চলবে বাংলায়।

    আজ কেমন থাকবে আবহাওয়া?

    আজ শনিবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে বললে, আজ শনিবার ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলী, হাওড়া, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি। বাকি জেলাগুলিতেও বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

    আরও পড়ুনঃ মার্চেও কনকনে ঠান্ডা! ভাঙল ৬ বছরের রেকর্ড, বিপর্যস্ত জনজীবন

    উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির জন্য এবং শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। থান্ডারস্কোয়ালের জন্য হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে হতে পারে।

  • পানিহাটিতে অভয়ার মা দাঁড়ালে বিজেপির লাভ না ক্ষতি? সমীক্ষায় মিলল চমকপ্রদ উত্তর

    পানিহাটিতে অভয়ার মা দাঁড়ালে বিজেপির লাভ না ক্ষতি? সমীক্ষায় মিলল চমকপ্রদ উত্তর

    প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের (West Bengal Election 2026) জন্য বিজেপির (BJP) দ্বিতীয় দফা প্রার্থী তালিকা নিয়ে সকলেই আগ্রহ প্রকাশ করেছিল। কারণ পানিহাটিতে (Panihati) আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মা নাকি বিজেপি প্রার্থী হতে চলেছে। পদ্ম-প্রতীকের প্রার্থী হওয়ার ইচ্ছার কথা নাকি তিনি নিজেই জানিয়েছেন। অন্যদিকে নির্যাতিতার পরিবারকে প্রার্থী হিসাবে পাওয়ার ইচ্ছা যে বিজেপি নেতৃত্বের ছিল, সে কথা বিজেপি সূত্রও অস্বীকার করছে না। তবে বেশ কিছু আইনি জটের কারণে সেই কেন্দ্রে প্রার্থী তালিকা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে অভয়ার মা ভোটে দাঁড়ালে, বিজেপির কি সুবিধে পাবে পানিহাটিতে?

    বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ নির্যাতিতার মায়ের

    পানিহাটির সম্ভাব্য বিজেপি প্রার্থীর কথায়, ‘‘ বিজেপির প্রার্থী হিসাবে আমি লড়তে চাই। অনেক দিন ধরেই আমাকে প্রার্থী হতে বলা হচ্ছিল। আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে, নারীদের নিরাপত্তা, নারী সুরক্ষা নিশ্চিত করতে হলে, আর পশ্চিমবঙ্গকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতি থেকে মুক্তি দিতে হলে তৃণমূলকে মূল থেকে উপড়ে ফেলা দরকার। তাই আমি বিজেপিতে যোগ দিয়েছি এবং প্রার্থী হতে রাজি হয়েছি।’’ এই আবহে ABP আনন্দ ইউটিউব প্ল্যাটফর্ম ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সমীক্ষা করার জন্য প্রশ্ন তুলেছিল যে তিনি পানিহাটি থেকে হয়ে ভোটে দাঁড়ালে, বিজেপি কি ডিভিডেন্ট পাবে? আর সেই প্রশ্নের জবাবে উঠে এসেছে একাধিক জবাব।

    সমীক্ষায় মিলল উত্তর

    সমীক্ষায় জানা যায় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মা বিজেপির প্রার্থী হিসেবে পানিহাটিতে দাঁড়ালে ৬৭ শতাংশ মানুষ জানিয়েছে বিজেপির লাভ হবে এবং ২৯ শতাংশ মানুষ জানিয়েছেন লাভ হবে না। তবে ৪ শতাংশ মানুষ জানিয়েছেন বলতে পারবেন না। অর্থাৎ সুবিধার ফলাফলটাই বেশি। বুধবার বিকেল পর্যন্ত পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম ছিল দলের পুরনো নেতা তথা রাজ্য বিজেপির সহ সভাপতি অনিন্দ্য (রাজু) বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বুধবার বিকেলের দিকে প্রার্থী বাছাই নিয়ে জটিলতায় পড়ে বিজেপি, তাই আপাতত ওই কেন্দ্রে প্রার্থী এখনও অঘোষিত আছে।

    আরও পড়ুন: মার্চেও কনকনে ঠান্ডা! ভাঙল ৬ বছরের রেকর্ড, বিপর্যস্ত জনজীবন

    প্রসঙ্গত, রবিবার নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। সেখানে ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী হিসেবে লড়ছেন শুভেন্দু অধিকারী এদিকে আবার ভবানীপুরে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নন্দীগ্রামে করছেন পবিত্র কর। অন্যদিকে খড়গপুরে লড়ছেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে এবার আসন নিয়ে ভোটের লড়াই যে বেশ জবরদস্ত হবে, তা বেশ বোঝা যাচ্ছে।