Blog

  • ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গাঙ্গুলি…

    ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গাঙ্গুলি…

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের মহারণ (India Vs West Indies)। আজকের ম্যাচে যে দল জিতবে তারাই অংশ নেবে সেমিফাইনালে। অন্য দল সুপার এইট থেকেই এবারের মতো বিশ্বকাপে যাত্রা শেষ করবে। গত ম্যাচে জিম্বাবুয়ের কাছে বিরাট ব্যবধানে জিতে আত্মবিশ্বাস বাঁচিয়ে রেখেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতার ম্যাচে সেটাই কাজে লাগাতে হবে সূর্যকুমার যাদবদের। এই ম্যাচ জিততে ভারতীয় দল যে নিজেদের সর্বস্ব লাগিয়ে দেবে সে কথা বলার অপেক্ষা রাখে। তবে ভারতের ডু অর ডাই ম্যাচ নিয়ে অন্য কথা বলছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দাদার বক্তব্য, আজকের লড়াই হবে সমানে সমানে!

    ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী সৌরভের

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আগে অগ্নিপরীক্ষা ভারতের। শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে মান বাঁচানোর পাশাপাশি সেমিফাইনালে নিজেদের আসন বাঁচাতে উঠে পড়ে লেগেছে মেন ইন ব্লু। গতকালই কালীঘাটে পুজো দিয়েছে টিম ইন্ডিয়া। এক কথায় মায়ের আশীর্বাদ নিয়েই ইডেনের ময়দানে লড়াইয়ে নামছে ভারত। এবার সেই ম্যাচ নিয়েই বড় কথা বললেন সৌরভ গাঙ্গুলি।

    ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে মহারাজের বক্তব্য, “আজকের ম্যাচ পুরোপুরি 50-50 হতে চলেছে। যে দল ভালো খেলবে তারাই জিতবে। দুই দলেই বিগ হিটার আছে। ফলে আজকের ম্যাচ জমে যাবে।” গত ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে জিতলেও ভারতকে এর আগের ম্যাচে 76 রানে হারিয়ে দিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেসব নিয়ে সৌরভ বললেন, “খেলায় একটানা জয় এমনটা তো সম্ভব না। যা হয়েছে সবটাই অতীত এখন। ভারতীয় দল সেসব ভুলে গিয়েই নতুন ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।।”

    অবশ্যই পড়ুন: মার্চে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য একগাদা ছুটি, দেখুন নবান্নের হলিডে লিস্ট

    এদিন ভারতীয় দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে কথা বলেন সৌরভ। আসলে জিম্বাবুয়ে ম্যাচের আগে শূন্য রানে হ্যাটট্রিক করেছিলেন অভিষেক শর্মা। যা টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যানের জন্য সত্যিই লজ্জার। এ বিষয়ে সৌরভ গাঙ্গুলির বক্তব্য, “অভিষেক শর্মা নিঃসন্দেহে প্রতিভাবান ব্যাটসম্যান। ব্যর্থ হয়েছে ঠিকই তবে এই ম্যাচে ও ভাল খেলতে পারে।” ওদিকে বরুণ চক্রবর্তীর বোলিং নিয়েও সাম্প্রতিককালে প্রশ্ন উঠেছে। প্রতিপক্ষের ব্যাটসম্যানের কাছে দেদার পেটানি খেয়েছেন টিম ইন্ডিয়ার এই রহস্যময় স্পিনার। এ বিষয়েও দাদার বক্তব্য, বরুণ তো মানুষ ও যন্ত্র নয়। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মনে করছেন, আজকের ম্যাচ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোরদার ক্রিকেট খেলতে হবে টিম ইন্ডিয়াকে।

  • খামেনির মৃত্যুর মাঝেই ভারত সীমান্তে পাকিস্তানি ড্রোন! বড়সড় হামলার ছক?

    খামেনির মৃত্যুর মাঝেই ভারত সীমান্তে পাকিস্তানি ড্রোন! বড়সড় হামলার ছক?

    সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা আর ইজরায়েলের সংঘাত এখন তুঙ্গে। খামেনির মৃত্যুর পর কার্যত তোলপাড় গোটা বিশ্ব। টানা বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা আর পাল্টা আক্রমণের খবরে আন্তর্জাতিক মহলে বর্বর অবস্থা। আর এই আবহের মধ্যেই রবিবার ভোরবেলা জম্মু ও কাশ্মীরের সীমান্তে ড্রোন (Pakistani Drone in India) অনুপ্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে তৎপর হয়েছে ভারতীয় সেনা। তাহলে কি ভারতের উপর কোনও আক্রমণের ছক?

    ভোরবেলা ভারত সীমান্তে ড্রোন

    সেনাদের সূত্রে জানা গিয়েছে, ১ মার্চ ভোর ৫:৪৫ থেকে ৬:০০ টার মধ্যে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছেই দুই থেকে তিনটি ছোট ড্রোন পাকিস্তানের দিক থেকে ভারতীয় সীমান্তের দিকে ঢোকার চেষ্টা করেছিল। একটি ডোন সীমান্ত অতিক্রম করতেই সামনের পোস্টে থাকা জওয়ানেরা দ্রুত গুলি চালানো শুরু করে। তারপর ডিগওয়ার এলাকার আকাশে কিছুক্ষণ চক্কর কাটার পর ড্রোনগুলি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে ঘুরে চলে যায়।

    সেনা আধিকারিকদের দাবি, ফরোয়ার্ড পোস্টে মোতায়েন জওয়ানরা প্রায় ১ ডজনের বেশি রাউন্ড গুলি চালিয়েছিল ড্রোনটিকে লক্ষ্য করে। তবে সেটি গুলির হাত থেকে রক্ষা পেয়ে দ্রুত সীমান্তের ওপারে চলে যায়। আর গত তিনদিনের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা, যখন সীমান্তে ড্রোন অনুপ্রবেশ লক্ষ্য করে সেনাকে গুলি চালাতে হয়েছে।

    আরও পড়ুন: মার্চে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য একগাদা ছুটি, দেখুন নবান্নের হলিডে লিস্ট

    প্রসঙ্গত, এই ঘটনার প্রেক্ষাপট হিসেবে আন্তর্জাতিক পরিস্থিতিই উঠে আসছে। কারণ, এখন মধ্যপ্রাচ্যে সংঘাত তুঙ্গে। ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এসেছে। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতেও মার্কিন মিশনকে লক্ষ্য করে হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকি সেখানে হতাহতের খবরও মিলেছে। আর একইসঙ্গে তেহরান থেকে ইজরায়েল এবং আশেপাশের কয়েকটি দেশের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগে উঠেছে। সেই সূত্র ভারতের উপর কোনও হামলার ফন্দি আঁটা হচ্ছে কিনা সেদিকেই নজর বিশেষজ্ঞদের।

  • মার্চে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য একগাদা ছুটি, দেখুন নবান্নের হলিডে লিস্ট

    মার্চে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য একগাদা ছুটি, দেখুন নবান্নের হলিডে লিস্ট

    সহেলি মিত্র, কলকাতা: আজ থেকে মার্চ মাস পড়ে গিয়েছে। আর এই মাসেই বাংলার সরকারি কর্মীদের জন্য ছুটির বন্যা বইয়ে দেবে রাজ্য সরকার (Government of West Bengal)। দোল থেকে শুরু করে ঈদ ও অন্যান্য উৎসবের জেরে এক ধাক্কায় অনেক ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা। আর এই ছুটিগুলিকে কাজে লাগিয়ে একা কিংবা পরিবারকে নিয়ে কোথাও ঘুরেও আসতে পারেন। চলুন সরকার কবে কবে ছুটি ঘোষণা করেছে সে বিষয়ে জেনে নেওয়া যাক।

    মার্চ মাসে একগুচ্ছ ছুটির ঘোষণা সরকারের

    দোল ও হোলির ছুটি- মাসের শুরুতেই রয়েছে টানা দুদিনের ছুটি। আগামী ৩রা মার্চ মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে এন.আই অ্যাক্ট (N.I. Act) অনুযায়ী ছুটি থাকছে। ঠিক তার পরদিন অর্থাৎ ৪ মার্চ বুধবার রাজ্য সরকারের বিশেষ ছুটি হিসেবে হোলি পালিত হবে।যে কারণে ছুটি থাকবে। এই দু’দিনের ছুটিকে কাজে লাগিয়ে আপনি পুরুলিয়া, ঘাটশিলা, দিঘা অনায়াসেই ঘুরে আসতে পারেন। কিংবা কোথাও দুদিনের জন্য স্টেকেশনও করতে পারেন।

    এরপর আগামী ১৭ই মার্চ (মঙ্গলবার) শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সরকারি অফিস বন্ধ থাকবে। এরপর মাসের শেষে ২৬শে মার্চ (বৃহস্পতিবার) রাম নবমী এবং ৩১শে মার্চ (মঙ্গলবার) মহাবীর জয়ন্তী উপলক্ষেও ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিগুলিকে কাজে লাগিয়ে আপনি একদিনের জন্য কিংবা ডে ট্যুর করে নিতে পারেন।

    আরও পড়ুনঃ গর্ভবতী মহিলাদের ৫০০০, কন্যা সন্তান হলে ৬০০০ দিচ্ছে সরকার, কীভাবে আবেদন?

    ইদ-উল-ফিতর: এই মাসে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইদও অনুষ্ঠিত হবে। ২০শে মার্চ শুক্রবার ইদের আগের দিন হিসেবে বিশেষ ছুটি এবং ২১শে মার্চ শনিবার ইদ-উল-ফিতর উপলক্ষে এন.আই অ্যাক্ট অনুযায়ী ছুটি থাকবে। এছাড়া আবার ২২ মার্চ রবিবার পাচ্ছেন। সব মিলিয়ে আপনি হাতে এক টানা তিনদিন পাচ্ছেন ছুটি কাটানোর জন্য। একদিনে জন্য হলেও পাহাড়ে ঘুরে আসতে পারেন। সরকারি কর্মীদের ক্যালেন্ডার দেখে নিজেদের ভ্রমণের পরিকল্পনা সাজিয়ে নিতে পারেন।

    মার্চে কতদিন ব্যাংক বন্ধ থাকবে?

    এই মাসে অর্থাৎ মার্চ মাসে, দেশের বিভিন্ন রাজ্যে মোট ১৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। আরবিআই কর্তৃক প্রকাশিত ক্যালেন্ডার অনুসারে, আগামী মাসে, পাঁচটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও, বিভিন্ন স্থানে ব্যাংক ১১ দিন বন্ধ থাকবে। এই মাসের ৩রা মার্চ দেশের বেশিরভাগ রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। অতএব, যদি আপনার আগামী মাসে কোনও গুরুত্বপূর্ণ ব্যাংকিং কাজ থাকে, তাহলে আপনাকে এই ছুটির দিনগুলি মনে রাখতে হবে।

  • গিগ কর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক, নয়া নিয়ম মহারাষ্ট্র সরকারের

    গিগ কর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক, নয়া নিয়ম মহারাষ্ট্র সরকারের

    সৌভিক মুখার্জী, কলকাতা: বিরাট সিদ্ধান্তের পথে হাঁটল মহারাষ্ট্র সরকার (Government of Maharashtra)। নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে এবার অনলাইন ফুড ও কুইক কমার্স সংস্থাগুলির ডেলিভারি কর্মীদের (Gig Worker) জন্য বাধ্যতামূলক পুলিশ ভেরিফিকেশন চালু করতে চলেছে এই রাজ্য। শ্রমমন্ত্রী আকাশ ফান্ডকার বিধানসভায় নিজেই এই ঘোষণা করেছেন। ফলে গিগ কর্মীদের জন্য হতে চলেছে এটি বিরাট ধাক্কা।

    কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

    আসলে বিধানসভায় বিষয়টি উত্থাপন করেছিলেন বিধায়ক ভীমরাও তাপকির। তিনি জানিয়েছেন, বর্তমানে বহু ডেলিভারি কর্মী তৃতীয় পক্ষের সংস্থার মাধ্যমে নিয়োগ পায়। এর ফলে মূল সংস্থাগুলি সরাসরি দায় এড়াতে পারে। দিনরাত বিভিন্ন সময়ে বাড়ি বাড়ি ডেলিভারি দেওয়ার কারণে মহিলা থেকে শুরু করে প্রবীণ নাগরিক বা অন্যান্য ঝুঁকিপূর্ণ গ্রাহকরা বিভিন্ন রকম প্রশ্ন তোলে। এমনকি তিনি আরও দাবি করেছেন, একাধিক বড় সংস্থা পুলিশ ভেরিফিকেশন ছাড়া ডেলিভারি পার্টনার নিয়োগ করছে।

    কোন কোন সংস্থার নাম উঠল?

    আলোচনায় উঠে এসেছে এবার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলির নাম। তালিকায় রয়েছে Zomato, Swiggy, Blinkit, Zepto, Amazon। যদিও ওই সংস্থাগুলোর বিরুদ্ধে সরাসরি এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়নি। তবে নিয়োগ প্রক্রিয়ায় এবার কড়াকড়ি বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    আরও পড়ুন: খামেনির মৃত্যুর প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, পাল্টা প্রতিরোধে নিহত ১০

    এ বিষয়ে মন্ত্রী আকাশ ফান্ডকার জানিয়েছেন, বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে কর্মীরা পরিচয়পত্র, গাড়ির তথ্য এবং অন্যান্য ডকুমেন্ট জমা দিয়ে থাকে। আর অনেক ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকে। কিন্তু ভবিষ্যতে কোনও ডেলিভারি কর্মীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়া আর নিয়োগ করা হবে না। এমন নির্দেশ খুব শীঘ্রই জারি করা হবে। এমনকি তিনি আরও বলেছেন, যে সমস্ত সংস্থা এই নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র দফতর ব্যবস্থা নেবে। এক কথায় এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের গিগ ইকোনমি এবং অনলাইন ডেলিভারি খাতে বিরাট পরিবর্তন আসতে পারে।

  • খামেনির মৃত্যুর প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, পাল্টা প্রতিরোধে নিহত ১০

    খামেনির মৃত্যুর প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, পাল্টা প্রতিরোধে নিহত ১০

    সৌভিক মুখার্জী, কলকাতা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির (Ali Khamenei) মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে সংঘাত। বিভিন্ন দেশেই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে পাকিস্তানের করাচি শহরে পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। রবিবার মার্কিন কনসুলেট ধীরে বিক্ষোভ আর সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, এমনকি আহত হয়েছে আরও ৩০ জন।

    ভয়াবহ পরিস্থিতি করাচিতে

    ইরানি সংবাদমাধ্যমে খামেনির মৃত্যুর খবর প্রকাশের পরেই একাধিক দেশে বিক্ষোভ শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বিভিন্ন সংগঠন রাস্তায় নামে, এমনকি করাচিতে বিক্ষোভকারীরা মার্কিন নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। আর মার্কিন কনসুলেটের দিকে অগ্রসর হয়। প্রাথমিকভাবে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু উত্তেজিত জনতা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। আর প্রত্যক্ষদর্শীরা বলছে, এর পরেই গুলিবর্ষন শুরু হয়। প্রথম ৫ জনের মৃত্যুর খবর মিললেও পড়ে সেই সংখ্যা ১০-এ পৌঁছয়। আহত হয় অন্তত ৩০ জন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বলে রাখি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন মারফৎ, তেহরানে খামেনির দফতরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল যৌথভাবেই এই হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের ঘনিষ্ঠূ সূত্র মারফৎ খবর, খামেনি আত্মগোপন করতে পারেননি এবং নিজের দফতরে কাজ করছিলেন। কিন্তু এই হামলা ও মৃত্যুর বিষয়ে এখনও পর্যন্ত সম্পূর্ণ এবং স্বাধীনভাবে যাচাই করা তথ্য সামনে আসেনি।

    আরও পড়ুন: চূড়ান্ত তালিকায় নামের পাশে “DELETED” দেখাচ্ছে? কী করবেন জেনে নিন

    এমনিতেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দিনের পর দিন উদ্বেগ বাড়ছে। তার মধ্যে এই সংঘর্ষ নতুন করে যে কূটনৈতিক সংকট তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি এই ঘটনার পর ইজরায়েল ও যুক্তরাষ্ট্র কোনও দেশের তরফ থেকেই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। অন্যদিকে আর করাচির পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করেছে পুলিশ।

  • চূড়ান্ত তালিকায় নামের পাশে “DELETED” দেখাচ্ছে? কী করবেন জেনে নিন

    চূড়ান্ত তালিকায় নামের পাশে “DELETED” দেখাচ্ছে? কী করবেন জেনে নিন

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (SIR In Bengal)। তালিকা প্রকাশের পরে বিভিন্ন কেন্দ্র থেকে বহু নাম বাদ পড়ার খবর সামনে আসছে। সূত্র মারফৎ খবর, রাজ্যজুড়ে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। আর কলকাতার ভবানীপুর কেন্দ্রেও বহু নাম বাদ গিয়েছে। খসড়া তালিকায় সেখানে প্রায় ৪৪,৭৮৬ জনের নাম বাদ পড়েছিল। আর চূড়ান্ত তালিকায় আরও যুক্ত হয়েছে ২৩২৪ জনের নাম। তবে সবথেকে বড় সমস্যা, জীবিত থাকা সত্ত্বেও অনেকের নামের পাশে “DELETED” দেখাচ্ছে। এক্ষেত্রে কী করবেন?

    কেন ডিলিট হতে পারে নাম?

    আসলে এসআইআর প্রক্রিয়ায় সাধারণত মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। আর অন্যত্র স্থানান্তরিত ভোটারদের নাম মুছে দেওয়া হয়েছে। পাশাপাশি একই নাম একাধিক জায়গায় থাকলে সেগুলিকে সংশোধন করে “DELETED” লেখা হয়েছে। কিন্তু কখনো কখনো ভুলবশত বা প্রযুক্তিগত ত্রুটির কারণেও জীবিত ভোটারদের নাম বাদ পড়ে যেতে পারে।

    নাম ডিলিট হলে কী করবেন?

    জীবিত থাকা সত্ত্বেও যদি আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় ডিলিট দেখায়, তাহলে চিন্তা করার কোনও কারণ নেই। কারণ, নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তা সংশোধন করে নিতে পারবেন। এর জন্য আপনি ডিইও-র কাছে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যেই সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে লিখিত আবেদন জানাতে হবে। আর প্রয়োজনে পরিচয়ের প্রমাণপত্র দিতে হবে। আর যদি সে আপনার আবেদন খারিজ করে দেয়, সেক্ষেত্রে পরবর্তী ১৫ দিনের মধ্যে রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসারের কাছে আপিল করতে পারবেন।

    আরও পড়ুন: মাসের প্রথম দিনে সোনা, রুপোর দামে মহা পরিবর্তন! আজকের রেট

    অনলাইনেও করা যাবে আবেদন

    এদিকে নির্বাচন কমিশনের সরকারি পোর্টাল voters.eci.gov.in এবং electoralsearch.eci.gov.in এ সরাসরি আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এপিক নম্বর ব্যবহার করে নিজের তথ্য যাচাই করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এমনকি সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বা বিএলও-র যোগাযোগের তথ্য আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও সরাসরি বিএলও-র মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে যদি আপিল প্রক্রিয়াতেও সমাধান না হয়, সেক্ষেত্রে ৬ নম্বর ফর্ম জমা দিয়ে নতুন করে ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে হবে। ১৮ বছর পূর্ণ হলেই আবেদন করা সম্ভব।

  • মা অপরাজিতা আঢ্য, বাবা কে? সৌরভের বায়োপিকে অভিনেতাদের নিয়ে বিরাট চমক

    মা অপরাজিতা আঢ্য, বাবা কে? সৌরভের বায়োপিকে অভিনেতাদের নিয়ে বিরাট চমক

    সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিক (Sourav Ganguly Biopic) নিয়ে উত্তেজনা বাড়ছে। সিনেমাপ্রেমী থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে সমান উত্তেজনা কাজ করছে। কবে এই সিনেমা রিলিজ করবে? শুটিং কি শুরু হয়েছে? এই নিয়ে এখন প্রশ্ন সকলের। জানা গিয়েছে, সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে। বাকি কে কোন চরিত্রে অভিনয় করবেন সেটা জানার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন সকলে। আপনিও কি জানতে ইচ্ছুক? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

    সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে কে অভিনয় করবেন?

    রাজকুমার রাওয়ের (Rajkumar Rao) সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। অভিনেতাকে চেনাই যাচ্ছে না। একদম নিজের ভোল বদলে ফেলেছেন। কেউ কেউ তো আবার বলছেন সৌরভ না রাজকুমার গুলিয়ে যাচ্ছে। চোখে চশমা থেকে শুরু করে শরীর স্বাস্থ্য, মুখের গড়ন একদম বদলে ফেলেছেন অভিনেতা। যদিও আজ কথা হবে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে কে অভিনয় করবেন? সে বিষয়ে। সৌরভের স্ত্রী থেকে শুরু করে মা, বাবা, মেয়ের ভূমিকায় কাকে কাকে দেখা যাবে সেটা নিয়েও উঠছে প্রশ্ন।

    আরও পড়ুনঃ মার্চেই হাওড়া থেকে ছুটবে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার! কোন রুটে? জানুন রেলের প্ল্যান

    বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বাবা চন্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় থাকতে পারেন বলিউডের অভিনেতা বোমান ইরানি। মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় থাকতে পারেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বলে রাখা ভালো হাওড়ার মেয়ে হলেও বিবাহসূত্রে আজ বহু বছর বেহালার বাসিন্দা অপরাজিতা। ছবিতে বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ভূমিকায় দেখা যেতে পারে গজরাজ রাওকে। যদিও এখনও কিছু নিশ্চিত করা হয়নি।

    কবে শুরু হচ্ছে শুটিং?

    মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ইডেন গার্ডেনে শুরু হতে চলেছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বহুল প্রতীক্ষিত বায়োপিকের শুটিং। আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং বলে খবর। সূত্রের খবর, সৌরভের চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও শুটিংয়ের জন্য কলকাতায় থাকবেন। তবে, সৌরভ নিজে শুটিংয়ের প্রথম পর্যায়ে উপস্থিত থাকবেন না, কারণ সেই সময়ে তার মেয়ের সাথে দেখা করতে লন্ডন যাওয়ার কথা রয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লাভ রঞ্জন ফিল্মসের প্রধান, ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে উপস্থিত ছিলেন। সৌরভের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাসও উপস্থিত ছিলেন। বায়োপিকের বিভিন্ন দিক, শুটিংয়ের সময়সূচী এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিস্তারিত আলোচনা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুসারে চললে, ছবিটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

  • কলকাতা বিমানবন্দর থেকে বাতিল একগুচ্ছ ফ্লাইট

    কলকাতা বিমানবন্দর থেকে বাতিল একগুচ্ছ ফ্লাইট

    সহেলি মিত্র, কলকাতাঃ ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। এদিকে ইজরায়েলের বিমান হামলায় প্রাণ গিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। এই ঘটনা রীতিমতো গোটা বিশ্বকে নাড়িয়ে রেখে দিয়েছে। যুদ্ধের আগুন আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ইরান-মার্কিন-ইজরায়েলের চলমান সংঘাতের মাঝেই সাধারণ মানুষের হয়রানি শুরু হল। আকাশথ বন্ধ করে দেওয়ায় ভারত থেকে সমস্ত ফ্লাইট বাতিল (Flight Cancelled) করা হয়েছে এবং যাত্রীরা দিল্লি বিমানবন্দরে ভিড় করছেন। এদিকে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) তরফেও মধ্যপ্রাচ্যগামী বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। এহেন ঘটনার জেরে বেজায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

    কলকাতা থেকে মধ্যপ্রাচ্যগামী বহু বিমান বাতিল

    এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর বিমান বাতিল করে দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে কাতার এবং সৌদি আরবগামী একাধিক বিমান বাতিল করা হয়েছে। সূত্রের খবর, ইরান এবং মধ্যপ্রাচ্যের (Iran Israel War) কিছু অংশের উপর দিয়ে বড় ধরনের আকাশসীমা বন্ধের পর, ১ মার্চ ৪৪৪টি ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল (DGCA) জানিয়েছে। ২৮ ফেব্রুয়ারি, একই আকাশসীমা বিধিনিষেধের কারণে ভারতীয় অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলি ইতিমধ্যে ৪১০টি ফ্লাইট বাতিল করেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    আরও পড়ুনঃ ইজরায়েল-আমেরিকার হামলায় মৃত্যু খামেনির! কী হবে এবার ইরানের?

    কলকাতা থেকে দুবাইগামী ফ্লাই Emirates, কলকাতা থেকে দোহাগামী Qatar এয়ারলাইন্সের বিমান, কলকাতা থেকে আরবিয়ার বিমান, এবং কলকাতা থেকে আবু ধাবীগামী ইথিয়াদ এয়ার ওয়েসের বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে যাত্রীদের আগাম কোনও তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের। যার ফলে কলকাতা বিমানবন্দরে পৌঁছে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয় বলেও অভিযোগ। যদিও সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখছে দেশগুলি।

    কী বলছে DGCA?

    ডিজিসিএ জানিয়েছে যে মন্ত্রকের যাত্রী সহায়তা নিয়ন্ত্রণ কক্ষ (পিএসিআর) যাত্রীদের সমস্যাগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত সমাধান নিশ্চিত করছে। এক্স-এর একটি পোস্টে, DGCA জানিয়েছে যে সম্ভাব্য ফ্লাইট ডাইভারশন পরিচালনা করতে এবং যাত্রীদের সুষ্ঠুভাবে সহায়তা করার জন্য প্রধান বিমানবন্দরগুলি সতর্ক রয়েছে। যাত্রী সহায়তা, বিমান সংস্থার সমন্বয় এবং ভিড় নিয়ন্ত্রণ পরিচালনার জন্য বিমানবন্দরগুলিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

  • গর্ভবতী মহিলাদের ৫০০০, কন্যা সন্তান হলে ৬০০০ দিচ্ছে সরকার, কীভাবে আবেদন?

    গর্ভবতী মহিলাদের ৫০০০, কন্যা সন্তান হলে ৬০০০ দিচ্ছে সরকার, কীভাবে আবেদন?

    সহেলি মিত্র, কলকাতা: গর্ভবতী মহিলাদের জন্য রইল দারুন সুখবর। এবার আবেদন করলেই পেয়ে যাবেন ৫০০০ টাকা অবধি। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আজ কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা (Pradhan Mantri Matru Vandana Yojana) নিয়ে। এই প্রকল্পটি প্রথম ২০১০ সালে চালু হয়েছিল এবং ২০১৭ সালে এর নাম পরিবর্তন করে PMMVY রাখা হয়েছিল। এই প্রকল্পের লক্ষ্য গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের পুষ্টিকর খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা, স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কীভাবে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা থেকে উপকৃত হবেন এবং এর জন্য কীভাবে আবেদন করবেন।

    গর্ভবতী মহিলাদের ৫০০০ টাকা দিচ্ছে সরকার

    জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে, প্রথম সন্তানের জন্য তিনটি কিস্তিতে মোট ৫,০০০ প্রদান করা হয়। প্রথম কিস্তি হিসেবে ১০০০ টাকা গর্ভাবস্থার প্রাথমিক নিবন্ধনের পরে দেওয়া হয়, দ্বিতীয় ২,০০০ টাকা গর্ভধারণের ছয় মাস পর কমপক্ষে একটি প্রসবপূর্ব চেকআপের পরে দেওয়া হয় এবং তৃতীয় কিস্তির ২,০০০ টাকা শিশুর জন্ম নিবন্ধন এবং প্রথম টিকা দেওয়ার পরে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি দ্বিতীয় সন্তান কন্যা হয়, তাহলে অতিরিক্ত ৬,০০০ টাকা দেয় সরকার যা স্বাভাবিকভাবেই পরিবারের আর্থিক বোঝা কমাতে সাহায্য করে। এই নগদ সহায়তা সরাসরি একটি ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।

    আরও পড়ুনঃ পুরনো নিয়ম বাতিল EPFO-র! এখন সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা, কীভাবে?

    যোগ্যতা কী?

    এই প্রকল্পটি ১৯ বছরের বেশি বয়সী বিবাহিত মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। এসসি/এসটি, প্রতিবন্ধী, বিপিএল কার্ডধারী, আয়ুষ্মান ভারত, ই-শ্রম, অথবা কিষাণ সম্মান নিধি কার্ডধারী মহিলারা অগ্রাধিকার পাবেন। সন্তানের জন্মের ২৭০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে, অন্যথায় সুযোগটি হাতছাড়া হয়ে যাবে। ইতিমধ্যে এই স্কিম অনেক মহিলার জীবন বদলে দিয়েছে বলে খবর।

    আরও পড়ুনঃ ২০ গুণ বাড়তে পারে এই ভাতা! নতুন পে কমিশনে সরকারি কর্মীদের জন্য সুখবর

    কীভাবে আবেদন করবেন?

    অনলাইনে আবেদনপত্র pmmvy.wcd.gov.in ওয়েবসাইটে সহজেই করা যাবে, যেখানে আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং MCP কার্ডের মতো নথি আপলোড করতে হবে। অফলাইন ফর্মগুলি নিকটতম অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে জমা দেওয়া যেতে পারে। ফর্ম 1A, 1B এবং 1C যথাক্রমে কিস্তির জন্য। সরকার সম্প্রতি আবেদন প্রক্রিয়াটি সহজ করেছে যাতে প্রতিটি মহিলা উপকৃত হতে পারেন। যদি আপনার কোনও সমস্যা হয়, তাহলে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।

  • ইজরায়েল-আমেরিকার হামলায় মৃত্যু খামেনির! কী হবে এবার ইরানের?

    ইজরায়েল-আমেরিকার হামলায় মৃত্যু খামেনির! কী হবে এবার ইরানের?

    সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (Ali Khamenei) নিহত হয়েছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিকভাবেই এ কথা নিশ্চিত করা হয়েছে। এমনকি খামেনি সহ তাঁর নাতনি, জামাই ও মেয়েরও মৃত্যু হয়। যার কারণে ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। তবে তাঁর মৃত্যু নিয়ে আন্তর্জাতিক মহলে যে তোলপাড় পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

    বলে রাখি, আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকেই দেশের শাসন কাঠামোর সুপ্রিম লিডার হিসেবে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। সেনা, সরকার আর ধর্মীয় প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই তাঁর প্রভাব বিস্তৃত। তাঁর এহেন মৃত্যুতে ইরানের রাজনৈতিক ইতিহাসের মোড় যে ঘুরে যেতে পারে তাও আঁচ কর‍তে পারছে ওয়াকিবহাল মহল। এমনকি ক্ষমতায় রদবদল, অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর গৃহযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    ডোনাল্ড ট্রাম্পের অবস্থান

    এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর এক বিবৃতিতে ইরানের জনগণের উদ্দেশ্য বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এটাই ইরানের মানুষের জন্য নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সবথেকে বড় সুযোগ। তিনি ইরানের সেনা এবং নিরাপত্তা বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। আর জনগণকে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে বলেছেন। ট্রাম্পের এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, শুধুমাত্র সামরিক হামলায় নয়, বরং ইরানের রাজনৈতিক কাঠামোতেও এবার বিরাট কোনও পরিবর্তন আনার লক্ষ্য থাকতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, এরকম পদক্ষেপের প্রভাব বহু বছর ধরেই চলতে পারে। তার জন্য সম্ভাব্য কয়েকটি পরিস্থিতিও তুলে ধরা হচ্ছে। প্রথমত ইরানের ভিতর ক্ষমতার লড়াই, দ্বিতীয়ত সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সংঘাত, তৃতীয়ত চরমপন্থী গোষ্ঠীর উত্থান, চতুর্থত গোটা মধ্যপ্রাচ্যের সংঘাত এবং শরণার্থী সংকট। আর ইরান ইতিমধ্যেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অসন্তোষের জেরে চাপে ছিল। আর সেই সূত্রে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

    আরও পড়ুন: মাসের প্রথম দিনে সোনা, রুপোর দামে মহা পরিবর্তন! আজকের রেট

    সবথেকে বড় ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরেও এই পদক্ষেপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ, বিরোধী মহলগুলি অভিযোগ করছে, কংগ্রেসের সম্পূর্ণ অনুমোদন ছাড়া বড় কোনও সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেউ কেউ এটাকে ইরাক যুদ্ধের পুনরাবৃত্তি হিসেবেও দেখছে। আর বিশেষজ্ঞদের একাংশের দাবি, সরকার পতন ঘটানো তুলনামূলকভাবে সহজ হলেও পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে। এখন দেখার ইরানের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়।