Blog

  • T20 বিশ্বকাপের সেমিতে কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে ভারত? দেখে নিন

    T20 বিশ্বকাপের সেমিতে কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে ভারত? দেখে নিন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমজমাট লড়াই দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। রবিবার সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ বাহিনীকে গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত (India T20 World Cup Semi-Final)। ওদিকে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিতে নিজেদের আসন নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এখন প্রশ্ন, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কবে কাদের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল?

    সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে?

    দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের প্রথম ম্যাচে হেরে বড়সড় সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। সেমিফাইনালে ওঠা হবে কিনা তা নিয়েই তৈরি হয়েছিল গভীর সংশয়। যদিও শেষ পর্যন্ত পরপর দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। এখন প্রশ্ন শেষ চারের লড়াইয়ে কাদের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

    টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে গ্রুপ 2 এর চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড খেলবে গ্রুপ 1 এর রানার্স আপ ভারতের বিরুদ্ধে। হ্যাঁ, আগামী 5 মার্চ, বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংরেজ বাহিনীর বিপক্ষে নামবেন সূর্যকুমার যাদবরা। এই ম্যাচটি শুরু হবে, সন্ধ্যা 7টা থেকে। এই ম্যাচ জিততে পারলেই ফাইনালে নিজের জায়গা শক্ত করবে ভারত।

    অবশ্যই পড়ুন: ERO, AERO-র বদান্যতায় বিচারাধীন বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নাম, জানিয়ে দিল কমিশন

    প্রসঙ্গত, ভারতের পাশাপাশি গ্রুপ 1 এর চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল খেলবে গ্রুপ 2 এর রানার্স আপ নিউজিল্যান্ড বাহিনীর বিরুদ্ধে। ভারতের ম্যাচের ঠিক আগের দিন অর্থাৎ 4 মার্চ প্রোটিয়া দলের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। বলে রাখা প্রয়োজন, দক্ষিণ আফ্রিকা কিন্তু সুপার এইটের তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। সবচেয়ে বড় কথা, তারাই এখনও পর্যন্ত এ বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল।

  • মমতার সংগ্রামের কাহিনী নিয়ে তথ্যচিত্র! ভোটের আগে আসছে ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি

    মমতার সংগ্রামের কাহিনী নিয়ে তথ্যচিত্র! ভোটের আগে আসছে ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি

    প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে উত্তাল পরিস্থিতি রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রীর সিংহাসন কেড়ে নেওয়ার জন্য একদিকে যেমন বিজেপি শিবির উঠে পড়ে লেগেছে, ঠিক তেমনই চতুর্থবার সরকার গঠনের জন্য একাধিক পদক্ষেপ করে চলেছে তৃণমূল কংগ্রেস। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রাম নিয়ে তৈরি হতে চলেছে এক ডকু ফিচার। নাম দেওয়া হয়েছে ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’ (The Untold Story Of Banerjee Documentary)। উদ্যোক্তাদের দাবি ভোটের আগে বিরোধীদের একহাত নিতেই নাকি নির্মিত এই তথ্যচিত্র।

    বিশেষ ডকু ফিচারটি লঞ্চ হবে আজই

    উল্লেখ্য, প্রতিবারই ভোটের আগে বাংলায় বিরোধীরা নানা ধরনের অপপ্রচার চালিয়ে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকি ভোটারদের মধ্যে তুমুল বিভ্রান্তিও ছড়িয়ে পড়ে। এবার সেই বিভ্রান্তি, অপপ্রচার এবং কুৎসা যাতে ছড়িয়ে না পরে তার জন্য একটি বিশেষ ডকু ফিচার ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’ তৈরি হল। এবং এর সময়সীমা দেওয়া হল ২৫ মিনিট। রিপোর্ট মোতাবেক, তথ্যচিত্রটির টিজার লঞ্চ হতে চলেছে আজ, সোমবার কলকাতা প্রেস ক্লাবে। বিকেল চারটের সময় লঞ্চ হবে। আর কে এন্টারটেনমেন্টের ব্যানারে প্রস্তুত ডকু ফিচারটির প্রযোজনা করেছেন জুনেইদ খান, তিনি অভিনয়ও করেছেন। পরিচালনায় রয়েছেন রাহুল সাহা।

    The Untold Story Of Banerjee Documentary The Untold Story Of Banerjee Documentary

    কী তথ্য তুলে ধরা হবে ফিচারে?

    ২৫ মিনিটের ডকু ফিচার ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’ মূলত ১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়কালকে দেখানো হয়েছে। ১৯৯৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, তাঁর অনশন-সহ ইতিহাসের বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও রাজ্য-রাজনীতিতে যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, দলের হয়ে তাঁর মাঠে নামা-এই সব কিছুই ছবিতে দেখানো হয়েছে। এই ডকুমেন্ট প্রসঙ্গে আর্টিস্ট ফোরামের সদস্য জুনেইদ খান জানালেন, “অনেকেই জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সূচনা-পর্বের সময় থেকেই অভিষেক তাঁর ছায়াসঙ্গী। অনেক ছোটবেলা থেকেই একটা ছোট পতাকা হাতে নিয়ে অভিষেক ঘুরে বেড়াতেন আর আন্দোলন করতেন। মাত্র চার বছর বয়স থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করেছিলেন। কাজেই আমি ছবিতে দেখাতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে কীভাবে আছে।”

    আরও পড়ুন: ERO, AERO-র বদান্যতায় বিচারাধীন বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নাম, জানিয়ে দিল কমিশন

    এই ছবিতে অভিষেকের চরিত্রে অভিনয় করেছেন জুনেইদ খান। বাকিদের অডিশনের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে। এখনও বাকি শুটিং আসলে রমজানের জন্য কাজ বন্ধ রাখা হয়েছে। এর আগে জুনেইদ খান, অভিষেককে নিয়ে একটি ছবি তৈরি করেছেন, ‘আসছে বস’। জুনেইদ জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী আমার আবেগ, অভিষেক আমার আইডল। একবার গানের অ্যালবামের জন্য নিজের সোনার ব্রেসলেট বিক্রি করেছিলাম। এবার ডকু-ফিচার তৈরির জন্য পঞ্চান্ন গ্রামের একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি। এত কিছু করার একটাই লক্ষ্য। আর সেটি হল, “আমি মুখ্যমন্ত্রীর ত্যাগকে সম্মান করতে চাই।”

  • রাওয়ালপিণ্ডির নূর খান বিমান ঘাঁটিতে হামলা আফগানিস্তানের! খতম ৩৫ পাকিস্তানি সেনা

    রাওয়ালপিণ্ডির নূর খান বিমান ঘাঁটিতে হামলা আফগানিস্তানের! খতম ৩৫ পাকিস্তানি সেনা

    সৌভিক মুখার্জী, কলকাতা: একদিকে ইরান-ইজরায়েল সংঘাত, অন্যদিকে পাকিস্তান-আফগানিস্তান (Afghanistan–Pakistan Conflict)। দিনের পর দিন বাড়ছে উত্তেজনা। গত চারদিন পাক-আফগান উভয় দেশের সেনাবাহিনী একে অপরের ওপর হামলা চালিয়েছে। তবে সোমবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আফগান বিমান বাহিনী বেশ কয়েকটি পাকিস্তান সামরিক ঘাঁটিতে নির্ভুলভাবেই হামলা চালিয়ে ৩৫ জন পাকিস্তানি সেনাকে খতম করেছে। এমনকি অপারেশন সিঁদুরে ধ্বংসপ্রাপ্ত নূর খান ঘাঁটিতেও চালানো হয়েছে হামলা।

    পাকিস্তান জঙ্গি ঘাঁটিতে হামলা আফগানিস্তানের

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, রাওয়ালপিণ্ডির নূর খান বিমান ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এমনকি বেলুচিস্তানের কোয়েটায় ১২ তম ডিভিশনের সদর দফতর এবং খাইবার পাখতুনখোয়ার মোহাম্মদ এজেন্সি খোয়াজাই ক্যাম্পেও বোমা হামলা চালানো হয়েছে। এমনকি পাকিস্তানের আরও বেশ কয়েকটি সামরিক ক্যাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, তাদের এই অভিযান পাকিস্তান বাহিনীর সাম্প্রতিক অনুপ্রবেশেরই প্রতিশোধ। কারণ, পাকিস্তান সম্প্রতি আফগানিস্তানের কাবুল আর বাগরাম বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল। এমনকি আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট বলেছে, যদি পাকিস্তান আবারও আকাশসীমা লঙ্ঘন করে তাহলে বড়সড় হামলা চালানো হবে।

    এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। তাতে আরও উত্তেজনা বাড়ে। এমনকি শুক্রবার পাকিস্তান কাবুল এবং কান্দাহারেও বিমান হামলা চালিয়েছিল। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই আফগান সেনাবাহিনী পাল্টা আক্রমণ শুরু করে। ২০২৫ সালের মে মাসে ভারতের করা অপারেশন সিঁদুরে নূর খান বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়েছিল। সেই আক্রমণে ওই ঘাঁটির অবকাঠামো পুরো ভেঙে পড়ে। আর সেখানেই এবার হামলা চালিয়েছে আফগানিস্তান।

    আরও পড়ুন: ERO, AERO-র বদান্যতায় বিচারাধীন বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নাম, জানিয়ে দিল কমিশন

    টোলো নিউজ দাবি করছে, তালেবানদের হামলায় ৩২ জন পাকিস্তানি সেনা খতম হয়েছে। এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের ২০৩ মানসুরি, ২০১ সিলাব এবং ২০৫ আল-বদর কর্পস এই অভিযান চালিয়েছে। তাতে ১০ জন পাকিস্তানি সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছে। পাশাপাশি চারটি সামরিক পোস্ট পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। আর আফগান সেনাবাহিনী দুটি পাকিস্তানি ড্রোনও নিচে নামিয়ে আনে। এখন দেখার দুই দেশের পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়।

  • ERO, AERO-র বদান্যতায় বিচারাধীন বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নাম, জানিয়ে দিল কমিশন

    ERO, AERO-র বদান্যতায় বিচারাধীন বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নাম, জানিয়ে দিল কমিশন

    প্রীতি পোদ্দার, কলকাতা: প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন। সেখানে প্রথম দফার আপাতত বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। আর বিচারাধীন রয়েছে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম। আর সেই তালিকায় এবার নাম উঠে এল ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh), যিনি কিনা বিশ্বকাপ জিতিয়ে দেশকে গর্বিত করেছেন। স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাঁর নাম অমীমাংসিতের তালিকায় রাখা। আর সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতেই জবাব দিলেন নির্বাচন কমিশন।

    অমীমাংসিতের তালিকায় রিচা ঘোষের নাম

    রিপোর্ট মোতাবেক শিলিগুড়ির কলেজপাড়ার ৩০ নং ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষ। বরাবর ওই ওয়ার্ডেরই বাসিন্দা তিনি। সেখানেই রিচা ভোট দেন। কিন্তু SIR এর চূড়ান্ত তালিকায় এবার রিচা ঘোষের নামের পাশে জ্বলজ্বল করছে আন্ডার অ্যাডজুডিকেশনের স্ট্যাম্প। শুধু রিচা নয়, তাঁর দিদি সোমাশ্রীর নামও অ্যাপ্রুভড তালিকায় নেই। এমনই দাবি করেছেন রিচার বাবা। যে ক্রিকেটার দেশের হয়ে খেলেছেন, যে ক্রিকেটার ভারতের হয়ে বিশ্বকাপ খেলেছেন, কাপ জিতিয়েছেন দেশকে, সেই রিচা ঘোষের নাম কীভাবে অমীমাংসিতের তালিকায় থাকতে পারে, সেই প্রশ্ন তুলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, তা হলে তো ভারতের বিশ্বকাপটাই বিচারাধীন। এরপরই মুখ খুলল নির্বাচন কমিশন।

    কমিশনের সাফাই

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের অনতিবিলম্বে সমাজমাধ্যমে রিচাকে নিয়ে একটি পোস্ট করেছে নির্বাচন কমিশন। সেখানে স্পষ্ট জানানো হয়েছে “ SIR এর খসড়া তালিকায় প্রথমে তাঁকে ‘আনম্যাপ্‌ড’ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। সেই সময় তাঁর পরিবর্তে এক আত্মীয় শুনানিতে উপস্থিত হন এবং প্রয়োজনীয় নথি জমা দেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ERO বা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার AERO বিষয়টি নিষ্পত্তি করেননি। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিষয়টি বিচারকদের কাছে নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে।” অর্থাৎ এই ঘটনায় ERO কিংবা AERO-কেই পরোক্ষেভাবে দায়ী করা হয়েছে কমিশনের তরফে।

    আরও পড়ুন: SIR মামলা শুনছেন যিনি, ভোটার লিস্টে সেই বিচারপতি জয়মাল্য বাগচীর নামেই বিরাট ভুল

    প্রসঙ্গত, ভোটার লিস্টে যোগ্য তালিকায় মেয়ের নাম না ওঠে বেশ চিন্তিত রিচা ঘোষের বাবা মায়ের। এদিকে ২০০২-এর তালিকায় রিচার বাবা-মা দুজনেরই নাম রয়েছে। তাহলে কেন রিচার নাম অমীমাংসিতের তালিকায় রয়েছে, তা বুঝতে পারছেন না রিচার বাবা-মা। যদিও বলে রাখা প্রয়োজন, অমীমাংসিতের তালিকায় নাম থাকলেই যে তাঁর নাম বাদ হয়ে যাবে, তা একেবারেই নয়। অমীমাংসিত তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা এখনও বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছেন। আর তাঁদের নথি খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। নথি যাচাইয়ের পর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে।

  • মার্চে টানা বন্ধ থাকবে স্কুল, দেখে নিন শিক্ষা পর্ষদের ছুটির তালিকা

    মার্চে টানা বন্ধ থাকবে স্কুল, দেখে নিন শিক্ষা পর্ষদের ছুটির তালিকা

    সহেলি মিত্র, কলকাতাঃ নতুন মাস পড়তে না পড়তেই পোয়া বারো বাংলার স্কুল পড়ুয়াদের। এই মার্চ মাসে সরকারি কর্মীদের পাশাপাশি এবার পড়ুয়ারাও (School Vacation) অনেক ছুটি পেতে চলেছে। ১ মার্চ থেকে ইতিমধ্যে ছুটি পড়ে গিয়েছে। আর এই ছুটি চলবে আপাতত। ফলে একদিকে যখন বাড়তি ছুটি পেয়ে স্কুল পড়ুয়ারা খুশি তেমনই খুশি অভিভাবকরাও। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    মার্চ মাসে টানা ছুটি থাকবে স্কুলে

    গত ১ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে। আর এই ছুটি থাকবে ৪ মার্চ, ২০২৬ পর্যন্ত। মূলত বিভিন্ন কারণে বন্ধ থাকতে চলেছে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে এই আবহে খুশির মেজাজ তৈরি হয়েছে ছাত্রছাত্রী তথা শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে। সকলের কথা মাথায় রেখে ইতিমধ্যে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী, চলতি বছর মোট ৬৫ টি ছুটি রয়েছে। তার মধ্যে ৪ টি ছুটি মাসের প্রথম সপ্তাহেই পড়েছে। যার কারণে সমস্ত সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে উল্লেখিত দিনগুলোতে।

    আরও পড়ুনঃ মার্চেই হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গে? ৪ জেলায় বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি! আজকের আবহাওয়া

    এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ১ মার্চ এমনিতেই রবিবার ছিল। এরপর আজ ২ মার্চ সোমবার হোলিকা দহন কিংবা দোল উৎসবের আগাম প্রস্তুতি হিসেবে বাংলা সহ কিছু রাজ্যে ছুটি থাকতে পারে। আগামীকাল অর্থাৎ ৩ মার্চ মঙ্গলবার এবং ৪ মার্চ বুধবার যথাক্রমে দোল ও হোলি উপলক্ষে অফিসিয়ালি স্কুল ছুটি থাকবে। এমনিতে যত সময় এগোচ্ছে ততই সে স্কুল হোক কিংবা কলেজ, ইউনিভার্সিটি, পড়াশোনার চাপ বাড়ছে। দু দণ্ড দম ফেলার সময় পাচ্ছে না কেউ। এহেন পরিস্থিতি এই টানা ছুটি অনেকটা অক্সিজেনের মতো কাজ করবে পড়ুয়াদের জন্য।

    সরকারি কর্মীদের জন্যেও সুখবর

    মার্চ মাসে একগুচ্ছ ছুটির ঘোষণা করেছে নবান্ন। যেমন মাসের শুরুতেই রয়েছে টানা দুদিনের ছুটি। আগামী ৩রা মার্চ মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে এন.আই অ্যাক্ট (N.I. Act) অনুযায়ী ছুটি থাকছে। ঠিক তার পরদিন অর্থাৎ ৪ মার্চ বুধবার রাজ্য সরকারের বিশেষ ছুটি হিসেবে হোলি পালিত হবে।যে কারণে ছুটি থাকবে। এরপর আগামী ১৭ই মার্চ (মঙ্গলবার) শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সরকারি অফিস বন্ধ থাকবে। এরপর মাসের শেষে ২৬শে মার্চ (বৃহস্পতিবার) রাম নবমী এবং ৩১শে মার্চ (মঙ্গলবার) মহাবীর জয়ন্তী উপলক্ষেও ছুটি ঘোষণা করা হয়েছে।

    আরও পড়ুনঃ ‘এই দিনের মধ্যে DA দিতেই হবে পশ্চিবঙ্গ সরকারকে’

    এই মাসে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইদও অনুষ্ঠিত হবে। ২০শে মার্চ শুক্রবার ইদের আগের দিন হিসেবে বিশেষ ছুটি এবং ২১শে মার্চ শনিবার ইদ-উল-ফিতর উপলক্ষে এন.আই অ্যাক্ট অনুযায়ী ছুটি থাকবে। এছাড়া আবার ২২ মার্চ রবিবার পাচ্ছেন। সব মিলিয়ে আপনি হাতে এক টানা তিনদিন পাচ্ছেন ছুটি কাটানোর জন্য।

     

  • SIR মামলা শুনছেন যিনি, ভোটার লিস্টে সেই বিচারপতি জয়মাল্য বাগচীর নামেই বিরাট ভুল

    SIR মামলা শুনছেন যিনি, ভোটার লিস্টে সেই বিচারপতি জয়মাল্য বাগচীর নামেই বিরাট ভুল

    প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার, ২৮ ফেব্রুয়ারি, SIR বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা (Final SIR Voter List) প্রকাশ করেছিল কমিশন। এর প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। যেখানে খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। আর সেখানে বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের। এমতাবস্থায় ঘটল আরেক ঘটনা। নামের গরমিল নিয়ে সুপ্রেইম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে এতদিন যে SIR মামলার শুনানি চলছিল এবার তাঁরই নামের বানানে ধরা পড়ল বড় ভুল।

    ভোটার লিস্টে সুপ্রিম কোর্টের বিচারপতির নামের বানান ভুল

    প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই প্রকাশ করা হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নামের ‘বাংলা বানান’ ভুল রয়েছে। সেখানে লেখা রয়েছে ‘জোযমল্যা বাগচি’। যদিও ভোটার তালিকার ইংরেজি সংস্করণে বিচারপতির নামের বানান ঠিক আছে। এইরকম ভুল শুধু বিচারপতিই নন, এমনকি কমিশনের এক আধিকারিকের নামের বাংলা বানানেও ভুল রয়েছে। পাশাপাশি রাজ্যের প্রচুর সংখ্যক মানুষের ক্ষেত্রে হয়েছে। আর এই ঘটনায় নির্বাচন কমিশনও এমন ভুলের কথা স্বীকার করেছে। তাদের যুক্তি, আসলে প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলা বানানে ভুল হয়েছে। তাই ভোটার তালিকার ইংরেজি সংস্করণ দেখেই বিষয়টি বিবেচনা করা উচিত।

    কমিশনের প্রযুক্তি নিতে উঠছে প্রশ্ন

    কমিশনের এক আধিকারিকের কথায়, ‘‘ইংরেজিতে ভোটার তালিকা দেখা নিয়ম। প্রান্তিক মানুষরা যাতে ভোটার তালিকা দেখতে পারেন, সেই কারণে আঞ্চলিক ভাষায় লেখা হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হয়েছে। আগামী দিনে এগুলো সংশোধন করা যাবে।’’ আর এখানেই প্রশ্ন উঠছে, ভোটারদের নামের বানান নিয়ে এই ধরনের ভুল কি ইচ্ছাকৃত? অভিযোগ, আগেও এই ধরনের ভুল ছিল, কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। সেই ভুলই রেখে দেওয়া হয়েছে। এছাড়াও ইংরেজিতেই নাম প্রকাশ সঠিক ধরা হলে, তাহলে কেন বাংলায় ভুলে ভরা তালিকা প্রকাশের প্রয়োজনীয়তা ছিল? যদিও এই নিয়ে আর বিশেষ কোনো মন্তব্য করেনি নির্বাচন কমিশন।

    আরও পড়ুন: ‘এই দিনের মধ্যে DA দিতেই হবে পশ্চিবঙ্গ সরকারকে’

    প্রসঙ্গত, নতুন ভোটার কার্ডের ক্ষেত্রেও ব্যাপক ভুল দেখা যাচ্ছে। সেখানেও ইংরেজি নামের নানান ঠিক থাকলেও বাংলায় সেটি সম্পূর্ণ ভুল। আর এতেই সমস্যায় পড়ছে সাধারণেরা। যদিও কমিশনের মতে, নতুন ভোটারদের ক্ষেত্রে নামের বানান ভুলের অভিযোগ খুবই কম। চূড়ান্ত তালিকায় ২০০২ সালের ওই সব ভুলই থেকে গিয়েছে। তাহলে কি এই পুরো প্রক্রিয়ায় কমিশন অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে বলেই এত ত্রুটি? অন্যদিকে তালিকায় নাম রয়েছে, অথচ নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি, ওই ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের তালিকায় লেখা ‘বিচারাধীন’। তাই সেই নিয়েও এক চাপা উত্তেজনা বাড়ছে।

  • যানজট এড়িয়ে ১৫ মিনিটেই সমতল থেকে পাহাড়, কার্শিয়াংয়ে কবে থেকে শুরু হবে রোপওয়ে?

    যানজট এড়িয়ে ১৫ মিনিটেই সমতল থেকে পাহাড়, কার্শিয়াংয়ে কবে থেকে শুরু হবে রোপওয়ে?

    সহেলি মিত্র, কলকাতাঃ পর্যটকদের জন্য রইল দারুণ সুখবর। আপনিও কি সম্প্রতি পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে জানিয়ে রাখি, এবার আপনি মাত্র ১৫ মিনিটে সমতল থেকে পাহাড়ে এবং পাহাড় থেকে সমতলে ওঠানামা করতে পারবেন। আর এর জন্য দীর্ঘ বহু বছর পর চালু হবে কার্শিয়াংয়ে রোপওয়ে (Kurseong Ropeway) পরিষেবা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই রোপওয়ে পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ পর্যটকরা দারুণভাবে লাভবান হবেন।

    এবার সমতল থেকে পাহাড়ে পৌঁছান মাত্র ১৫ মিনিটে

    জানা গিয়েছে, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শিলিগুড়ির রোহিণী লেক থেকে কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড় পর্যন্ত যাত্রীবাহী রোপওয়ে পরিষেবা শুরু হতে চলেছে। ২০১৪ সালে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে তৈরির কাজ শুরু হয়েছিল। লক্ষ্য ছিল ১৮ মাসের মধ্যে কাজ শেষ করা। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও কাজের কাজ কিছু হয়নি। এরপর ২০২৩ সালে বরাতপ্রাপ্ত কলকাতার সংস্থাকে সরিয়ে দেওয়া হয়। এদিকে এখন পাহাড়ের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নতুন করে অসম্পূর্ণ কাজ শেষ করতে টেন্ডার ডেকেছে। সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক শক্তিপ্রসাদ শর্মা জানিয়েছেন, নতুন কোনও সংস্থাকে দায়িত্ব দিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে, এ বার আর বাধা আসবে না।

    এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, “২.৩ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে শিলিগুড়ি এবং কার্শিয়াংয়ের পর্যটক এবং বাসিন্দাদের জন্য উপকারী হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পাহাড়ি রাস্তা ধরে যানবাহনের তুলনায় রোপওয়েটি ভ্রমণের সময়কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। রোপওয়েতে ভ্রমণে প্রায় ১৫ মিনিট সময় লাগবে এবং যানবাহন চলাচলে ৪০-৪৫ মিনিট সময় লাগবে।”

    আরও পড়ুনঃ ‘এই দিনের মধ্যে DA দিতেই হবে পশ্চিবঙ্গ সরকারকে’

    কী কী রয়েছে গিদ্দা পাহাড়ে?

    এই মনোকেবল কন্টিনিউয়াস রোটেটিং গন্ডোলাতে ২২টি কেবিন থাকবে এবং প্রতি ঘন্টায় ৫০০ জন যাত্রী বহন করতে পারবে। এটি একটি দূষণমুক্ত পরিবহন ব্যবস্থাও প্রদান করবে। মোট প্রকল্প ব্যয় প্রায় ১৮ কোটি টাকা বলে খবর। কার্শিয়ং বাস স্ট্যান্ড থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত গিদ্দা পাহাড় থেকে কাঞ্চনজঙ্ঘা এবং উপত্যকার বেশ মনোরম দৃশ্য দেখা যায়।

    আরও পড়ুনঃ মার্চেই হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গে? ৪ জেলায় বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি! আজকের আবহাওয়া

    গিদ্দাপাহাড়ে অবস্থিত নেতাজি সুভাষ চন্দ্র বসু জাদুঘরটি একটি প্রধান পর্যটন আকর্ষণ। এটি মূলত ১৯২২ সালে লেখক এবং প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শরৎ চন্দ্র বসুর কেনা একটি ব্যক্তিগত বাড়ি ছিল। পরবর্তীতে ১৯৩৩ থেকে ১৯৩৫ সালের মধ্যে, শরৎচন্দ্র এবং পরবর্তীকালে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ব্রিটিশরা এখানে গৃহবন্দী করে রেখেছিল বলে খবর। গিদ্দা পাহাড় সেতি মাতা মন্দির – দেবী দুর্গার হিন্দু মন্দির – পর্যটকদের জন্য আরেকটি প্রধান আকর্ষণ।

  • ‘এই দিনের মধ্যে DA দিতেই হবে পশ্চিবঙ্গ সরকারকে’

    ‘এই দিনের মধ্যে DA দিতেই হবে পশ্চিবঙ্গ সরকারকে’

    সহেলি মিত্র, কলকাতাঃ ২০০৮ সাল থেকে ২০২০ সাল, সময়টা কম নয়। আর এই কয়েক বছরে সরকারি কর্মীদের ডিএ (Dearness allowance) বকেয়া টাকা না মেলায় স্বাভাবিকভাবেই ক্ষোভের সঞ্চার হয়েছে। যদিও পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া টাকা নিয়ে ট্রাইব্যুনাল, উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে জয় পেয়েছেন সরকারি কর্মীরা। চলতি মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারকে সকল বকেয়া DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে এই বিষয়ে সরকারের কোনও হেলদোল না থাকার ক্রমেই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন কর্মীরা। এসবের মধ্যেই ২০০৮ থেকে ২০২০ সাল অবধি কী কী অর্ডার দেওয়া হয়েছিল তা সবটা তুলে ধরলেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)।

    ২০০৮-২০২০ সালের পরিসংখ্যান তুলে ধরলেন মলয় মুখোপাধ্যায়

    এক ফেসবুক ভিডিওতে তিনি বলেন, ‘এই বকেয়া প্রসঙ্গে উচ্চ আদালত হলফনামা চায় সরকারের কাছে। রাজ্য সরকারের ডিএ অর্ডার অনুযায়ী আজ পর্যন্ত কত শতাংশ ডিএ দেওয়া হল এবং কেন্দ্রীয় সরকার তথা এই দিল্লি, চেন্নাইতে কর্মরত তাঁরা কত পরিমাণে ডিএ পাচ্ছেন সেটার তালিকা চাওয়া হয়। এই তালিকা আমাদের কাছে আছে। অন্যদিকে সরকারকেও দিতে হচ্ছে।’ ভিডিও বার্তায় মলয়বাবু তুলে ধরেন, ২০০৯ সালে রোপা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার কত ডিএ দিচ্ছিল এবং এআইসিপিআই সূচক মেনে কেন্দ্রীয় সরকার থেকে অন্যান্য রাজ্য সরকার কত শতাংশ টাকা দিচ্ছিল সেটার তথ্য।

    আরও পড়ুনঃ মার্চেই হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গে? ৪ জেলায় বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি! আজকের আবহাওয়া

    মলয়বাবু জানান, ‘সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডিএ সরকারি কর্মচারী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। প্রথমে ২৫ শতাংশ মেটাতে হবে এবং পরবর্তীটা কিস্তিতে মেটাতে হবে। সরকারের কাছে টাকা থাকলেও দেওয়া হচ্ছে না। তাঁরা বলেছিল ২৫ শতাংশ টাকা সুপ্রিম কোর্টে জমা দেবে। কিন্তু কিছুই কাজের কাজ করেনি। যে কারণে আমরা সরকারকে আদালত অবমাননার নোটিশ দিয়েছিলাম। এরপর গত ২১ ফেব্রুয়ারি রাজ্যের অর্থসচিব এবং মুখ্যসচিবের বিরুদ্ধে অবমাননার পিটিশন ফাইল হয়ে গিয়েছে। সর্বোচ্চ আদালত নিশ্চয়ই ৫ মার্চ অবধি দেখবে তারপর মামলার শুনানির তারিখ বলবে।’

    এই দিনের মধ্যে DA দিতেই হবে, আমরা ছেড়ে দেব নাঃ মলয় মুখোপাধ্যায়

    মলয়বাবুর ফের হুঁশিয়ারি, ‘আমরা ছেড়ে দেব না। তবে হঠাৎ করে যদি ২৫ শতাংশের অর্ডার বেরিয়ে যায়, বেরোবেই, ডিএ দিতে হবেই। ডিএটা যদি না দেয় ২৫ শতাংশ সঙ্গে প্রথম কিস্তি ৫০ শতাংশ ডিএ ৩১ মার্চের মধ্যে বা বিধানসভা ভোটের আগে দিয়ে যেতে হবে। আর ডিএ দেওয়াটাই সরকারের পক্ষে লাভ।’

  • মার্চেই হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গে? ৪ জেলায় বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি! আজকের আবহাওয়া

    মার্চেই হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গে? ৪ জেলায় বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি! আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তাহের শুরুতেই কালো মেঘে ঢেকে গিয়েছে বাংলার আকাশ (Weather Today)। সেইসঙ্গে বইছে হাওয়া। তবে কি দোলের আগে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নামতে চলেছে? জানা গিয়েছে, আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ আবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আবার কখনও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে অবস্থানরত উচ্চচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে যার প্রভাবে আগামী কয়েক ঘন্টায় প্রায় সারাটা দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া জেলার আবহাওয়া মোটের ওপর ঠান্ডা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরে তাপমাত্রার হেরফের হবে না।

    জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে বাংলায় মারাত্মক রকমের গরমের হাতছানি চোখে পড়বে। আবহাওয়াবিদদের আশঙ্কা, মার্চ থেকে মে মাসের মধ্যে এল নিনোর প্রভাবে খতরনাক গরম পড়তে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে। এপ্রিল, মে মাসে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। চড়চড়িয়ে বাড়বে গরম। গরমে বাইরে বেরনো দুঃসহ হয়ে উঠবে। আবার ঘরে থাকলেও দরদর করে ঘামতে হবে বটে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী দু-তিন দিন তাপমাত্রার পরিবর্তন নেই। তারপর থেকে তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

  • আটকাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ, সঞ্জুর হাত ধরেই বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া

    আটকাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ, সঞ্জুর হাত ধরেই বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘারে বিপদ নিয়েই রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতীয় দল (India Vs West Indies)। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে আজকের ম্যাচে ক্যারিবিয়ানদের হারাতেই হতো সূর্যকুমার যাদবদের। সেই মতোই, পুরনো যন্ত্রণা ভুলে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করেছিলেন ভারতের ছেলেরা। ক্রমাগত ব্যর্থ হওয়া সঞ্জু স্যামসনও এদিন ব্যাট হাতে একেবারে জ্বলে ওঠেন। একরাশ খিদে নিয়ে লড়াই করেন তিলক বর্মারাও। আর সেই লড়াই দিয়েই বিশ্বকাপের সুপার এইট রাঙিয়ে দিল ভারত। ওয়েস্ট ইন্ডিজ গুঁড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করল টিম ইন্ডিয়া।

    ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

    রবিবার সন্ধ্যায় নির্ধারিত সময় শহরে ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে গড়িয়েছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ হাই ভোল্টেজ ম্যাচ। খেলা শুরু হতেই প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। এদিন শুরুতে ভারতের বিপক্ষে লড়াইটা ভালই করেছিলেন ক্যারিবিয়ানরা। ওপেনিং করতে নেমে অধিনায়ক শাই হোপ এবং রস্টন চেজ যথাক্রমে 32 এবং 40 রান করেছিলেন। সেটাই ওয়েস্ট ইন্ডিজ দলকে শুরুতে আত্মবিশ্বাস জুগিয়েছিল।

    এর পর অবশ্য ভারতীয় দলের বোলারদের দাপটের সামনে একের পর এক উইকেট হারাতে থাকেন ওয়েস্ট ইন্ডিজ বাহিনী। যদিও চতুর্থ উইকেটে রোভম্যান পাওয়েল এবং জেসন হোল্ডার টিকে থেকে 20 ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ করেন। এই দুই ব্যাটসম্যানের হাত ধরে ভারতকে 196 রানের লক্ষ্য দেয় ক্যারিবিয়ান দল।

    অবশ্যই পড়ুন: ব্যবহার হয়নি আগে, এই সস্তার ড্রোন দিয়েই ইরানে ধ্বংসযজ্ঞ চালাল আমেরিকা

    ওয়েস্ট ইন্ডিজের দেওয়া রান তাড়া করতে নেমে 10 রানে আউট হয়ে মাঠ ছাড়েন অভিষেক শর্মা। তাতে শুরুর দিকে কিছুটা ধাক্কা খেলেও ধীরে ধীরে খেলা ঘুরিয়ে দিচ্ছিলেন সঞ্জু। ঠিক সেই সময় তিন নম্বরে ব্যাট করতে আসা ইশান কিষাণও 10 রানে আউট হয়ে ফিরে যান। মাঝে তিলক বর্মা এসে কিছুদূর রান করলেও পরে 27 রানে আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকেও। কিন্তু তাতে জয় খুঁজতে খুব একটা সমস্যা হয়নি ভারতের। হার্দিক পান্ডিয়ার সাথে জুটি বেঁধে এদিন একাই ওয়েস্ট ইন্ডিজকে বুঝে নিলেন সঞ্জু। ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় যাকে বারবার নানন কুমন্তব্য হজম করতে হয়েছিল রবিবার সেই স্যামসনের জোরেই বিশ্বকাপ সেমিফাইনালে টিকিট পেল ভারত। বলা বাহুল্য, সেঞ্চুরি ফসকালেও ওয়েস্ট ইন্ডিজকে পিটিয়ে 97 রান করেন স্যামসন।