Blog

  • বিজেপির প্রার্থী হচ্ছেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল? বড় খবর

    বিজেপির প্রার্থী হচ্ছেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল? বড় খবর

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি (West Bengal Assembly Election)। বঙ্গের দুই প্রতিদ্বন্ধী তৃণমূল এবং বিজেপি ইতিমধ্যেই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। ঠিক সেই আবহে এবার সরাসরি রাজনীতির ময়দানে নামতে চাইলেন কামদুনি (Kamduni) আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল। জানা যাচ্ছে, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করতে চেয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সাথে যোগাযোগ করেছেন তিনি! কামদুনির মেয়ে টুম্পা বলছেন, আন্দোলন করেই বেঁচে থাকতে চান তিনি। তবে রাজনীতি ছাড়া এই আন্দোলন মূল্যহীন!

    বিজেপির প্রার্থী হচ্ছেন টুম্পা কয়াল?

    বিধানসভা নির্বাচনের আগে বিজেপির টিকিটে দাড়াতে চাইছেন কামদুনি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ টুম্পা। সে কথা ইতিমধ্যেই নাকি বিজেপির রাজ্য সভাপতি শমীককে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় টুম্পা স্পষ্ট জানালেন, “12টা বছর কেটে গেছে। আমি ঠিক করলাম এবার কোনও একটা রাজনৈতিক দলের অধীনে থেকে আন্দোলন করবো। এর কারণ আমরা দীর্ঘদিন আন্দোলন করে এসেছি। অনেক কিছু দেখেছি। তবে রাজনীতি ছাড়া আন্দোলন করা অত্যন্ত কঠিন। তাই আমি সিদ্ধান্ত নিলাম বিজেপি জয়েন করব।”

    টুম্পা বলেন, “রাজনীতির ময়দানে লড়াই করতে চাই। সেজন্যেই দাদার ( শমীক ভট্টাচার্য) সাথে কথা বললাম। দু-তিন দিনের মধ্যেই আমি বিজেপিতে জয়েন করে যাব। তারিখটা পরে জানিয়ে দেবো। আমি চাই মানুষের পাশে দাঁড়াতে। রাজনীতির ময়দানে লড়াই করতে।” বিজেপির টিকিটে দাঁড়াবেন টুম্পা? এমন প্রশ্নের উত্তরে কামদুনির মেয়ে জানিয়েছেন, “ব্যক্তিগতভাবে আমি অনেকটাই দেরি করে ফেলেছি। বলতে গেলে একেবারে শেষের মুখে। আমি জানিনা দল কী করবে এখন। তবে দলের তরফে যা সিদ্ধান্ত নেওয়া হবে আমি সেটাই মেনে নেব। এটা মানতেই হবে আমি তো অনেক শেষে এসেছি।”

    অবশ্যই পড়ুন: সত্যিই কপাল খারাপ KKR-র! এবার IPL থেকে ছিটকে গেলেন আকাশদীপও

    প্রসঙ্গত, এদিন নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কামদুনি আন্দোলনের মুখ টুম্পা! তাঁকে বলতে শোনা যায়, “রাজ্য সরকারের পুলিশ রাজ্যের কথায় চলে। তাঁদের পুলিশ মন্ত্রী যেমন নির্দেশ দেবেন তেমনভাবেই চলবেন। রাজ্যের পুলিশ মন্ত্রী যা বলেছেন… রাজ্যের পুলিশ সেভাবে আমাদের কাজ করেননি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম 2013 সাল থেকে। আজও নিরাপত্তাহীনতায় ভুগছি। যারা দোষী, ধর্ষণকারী তাদেরকেই সাপোর্ট করে রাজ্যের পুলিশ। উল্টে তাদের সুরক্ষা দেয়।”

  • চৈত্রে উত্তরবঙ্গে তুষারপাত, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে! আগামীকালের আবহাওয়া

    চৈত্রে উত্তরবঙ্গে তুষারপাত, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে! আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্র মাসের শুরু থেকেই রাজ্য জুড়ে বৃষ্টি দুর্যোগ শুরু হয়েছে। গতকাল, শুক্রবারই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain) হয়েছিল। কোথাও আবার দেখা গিয়েছিল শিলা বৃষ্টির দাপট। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। রাত বাড়তেই বৃষ্টি শুরু হয়। কলকাতার বেশ কিছু অংশে মধ্যরাতের পর মুষলধারে বৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামীকাল (Weather Tomorrow) ছুটির দিনেও বৃষ্টির আমেজ বজায় থাকবে।

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এবং সেখান থেকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। আবার এই অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ অসমের উপর দিয়ে চলে গিয়েছে। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই আপাতত রাজ্য জুড়েই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সকাল থেকে মেঘের আনাগোনা দেখা যাবে। এছাড়াও বিকেলের দিকে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৬০-৭০ কিমি। বৃষ্টি দুর্যোগের জেরে আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

    আরও পড়ুন: তুমুল তুষারপাত, ৬ ইঞ্চি সাদা বরফে ঢাকল সান্দাকফু

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭০ থেকে ১১০ মিমি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে প্রায় ছয় ইঞ্চি পুরু বরফে ঢেকে গিয়েছে সান্দাকফুর রাস্তাঘাট। তুমুল তুষারপাতে শতাধিক পর্যটক আটকে পড়েছেন। পাশাপাশি উত্তর ও পূর্ব সিকিমেও তুষারপাত চলছে অনবরত।

  • IPL শুরুর আগেই বিরাট অ্যাকশন সরকারের, নিষিদ্ধ বহু অ্যাপ, প্ল্যাটফর্ম

    IPL শুরুর আগেই বিরাট অ্যাকশন সরকারের, নিষিদ্ধ বহু অ্যাপ, প্ল্যাটফর্ম

    সহেলি মিত্র, কলকাতাঃ আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)। সবকটি দলের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। অনুশীলনে ময়দানে নেমে গিয়েছেন বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, এম এস ধোনির মতো তারকারা। যদিও এই হাইভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার আগে কড়া অবস্থান গ্রহণ করল সরকার। ৩০০টিরও বেশি সাইট এবং প্ল্যাটফর্ম ব্লক করা হল। মূলত অবৈধ বেটিং রুখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    আপনিও কি অনলাইন গেমিং বা বেটিং বিজ্ঞাপনের শিকার হচ্ছেন? তাহলে জানিয়ে রাখি, এখন ভারত সরকার অবৈধ জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে বিরাট অ্যাকশন গ্রহণ করেছে। ডিজিটাল নিরাপত্তা উন্নত করতে এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধ করতে তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) এই পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিক পদক্ষেপ হিসেবে প্রায় ৩০০টি সাইট ও প্ল্যাটফর্ম ব্লক করা হয়েছে। অনলাইন গেমিং আইন কার্যকর হওয়ার পর থেকে হাজার হাজার ওয়েবসাইটকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। চলুন জেনে নিন কোন ধরনের অ্যাপ, ওয়েবসাইট ব্লক করা হয়েছে এবং সরকারের পরবর্তী পদক্ষেপই বা কী?

    কোন ধরনের অ্যাপ, ওয়েবসাইট ব্লক করা হয়েছে?

    ANI সূত্রে খবর, ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলায় বাজি ধরার সুযোগ প্রদানকারী অবৈধ প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া যেসব সাইট স্লট মেশিন, রুলেট এবং লাইভ ডিলার টেবিলের মাধ্যমে জুয়া খেলার সুযোগ দেয়, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে নিষিদ্ধ বেটিং মার্কেটপ্লেস যা পিয়ার-টু-পিয়ার (P2P) মডেলে পরিচালিত হয় এমন প্ল্যাটফর্মকে ব্লক করেছে সরকার। প্রচলিত সাট্টা ও মটকাকে ডিজিটাল রূপে পরিচালনাকারী অবৈধ নেটওয়ার্কগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। রিয়েল মানি কার্ড গেম এবং ক্যাসিনো অ্যাপ, যেগুলো গেমিংয়ের আড়ালে জুয়াকে উৎসাহিত করত সেগুলোকে ব্লক করা হয়েছে।

  • তুমুল তুষারপাত, ৬ ইঞ্চি সাদা বরফে ঢাকল সান্দাকফু

    তুমুল তুষারপাত, ৬ ইঞ্চি সাদা বরফে ঢাকল সান্দাকফু

    প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমি ঝঞ্ঝার কারণে গোটা রাজ্যে আবহাওয়ার আচমকা পরিবর্তন দেখা গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ কোথাও ভারী বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি হয়েই চলেছে। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে কালবৈশাখীও হচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২৮ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি চলবে। তার সঙ্গে পাহাড়ের উঁচু এলাকায় থাকবে তুষারপাত (Snowfall) হওয়ার সম্ভাবনা। আর সেই পূর্বাভাসকে সত্যি করে দার্জিলিঙের (Darjeeling) সান্দাকফুতে ধরা পড়ল আবহাওয়ার এক অন্য রূপ। সেখানে এইমুহুর্তে চলছে প্রবল তুষারপাত (Heavy Snowfall In Sandakfu) ।

    তুমুল তুষারপাত সান্দাকফুতে

    গত কয়েক দিন ধরেই পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের বেশির ভাগ জেলায় ভারী বৃষ্টি হয়েই চলেছে। শুক্রবার রাতভর টানা বৃষ্টিতে ভিজে গেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, শনিবার সকালেও তার রেশ ছিল। ঠাণ্ডা হওয়ার স্পর্শে বোঝা মুশকিল যে এইমুহুর্তে মার্চ মাস চলছে। এমতাবস্থায় উত্তরবঙ্গে তুষারপাতের এক অদ্ভুত দৃশ্য দেখল রাজ্যবাসী। প্রায় ছয় ইঞ্চি পুরু বরফে ঢেকে গিয়েছে সান্দাকফুর রাস্তাঘাট। তুমুল তুষারপাতে শতাধিক পর্যটক আটকে পড়েছেন। পাশাপাশি উত্তর ও পূর্ব সিকিমেও তুষারপাত চলছে অনবরত।

    আটকে বহু পর্যটক

    সিকিমের লাচেন থেকে থাঙ্গু, থাঙ্গু থেকে গুরুদোংমার – একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ইউমথাং ভ্যালি থেকে জিরো পয়েন্টের পথও অচল। যদিও চুংথাং থেকে লাচুং ও মঙ্গনের কিছু রাস্তা খোলা রয়েছে, সেখানে হালকা যান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্ন্যাল বলেন, ‘‘তুষারপাতের জেরে এখনও পর্যন্ত প্রায় শতাধিক পর্যটক সান্দাকফুতে আটকে রয়েছেন। ফলে অন্য উপায়ে যতটা পরিমাণ বরফ সরানো যায় সেই কাজ চলছে। সুরক্ষিত ভাবে পর্যটকদের যাতে নীচে নামিয়ে আনা যায়, সেই চেষ্টাই চালানো হচ্ছে।’’

    আরও পড়ুন: আসানসোলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, চাঞ্চল্য এলাকায়

    প্রসঙ্গত, মার্চ মাস মানেই শীতের মরসুম পেরিয়ে এ বার গরমের পালা। কিন্তু মার্চের শেষের দিকে সেই গরমের দাপট একেবারে নেই। উল্টে এই সময় সান্দাকফুতে এমন তুষারপাত হওয়ায় চিন্তিত আবহবিদেরা। জানা গিয়েছে, আগামীকালও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ২৪ মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে।

  • সত্যিই কপাল খারাপ KKR-র! এবার IPL থেকে ছিটকে গেলেন আকাশদীপও

    সত্যিই কপাল খারাপ KKR-র! এবার IPL থেকে ছিটকে গেলেন আকাশদীপও

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর আগেই খেলোয়াড়দের চোট সমস্যা নিয়ে একেবারে মাথায় হাত পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। এইতো কিছুদিন আগেই তারকা পেসার হর্ষিত রানাকে এবারের IPL থেকে হারিয়েছে KKR। মাঝে সংশয় ছিল 18 কোটির পেসার মাথিশা পাথিরানাকে নিয়েও। এবার শোনা যাচ্ছে, KKR এর অন্যতম ভরসা ভারতীয় তারকা আকাশদীপ (Akash Deep) চোটের কারণে গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই ছিটকে গেলেন। বাংলার পেসারের চলে যাওয়া KKR এর কাছে বিরাট ধাক্কা তা বলাই যায়!

    IPL এর আগে মাথায় বাজ KKR র!

    ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, চোট সমস্যায় ভুগছেন বাংলার পেসার আকাশদীপ। সে কারণেই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না তিনি। তবে খেলোয়াড়ের চোট কতটা গুরুতর, কোথায় খেলতে গিয়ে বা কীভাবে তিনি চোট পেয়েছেন সেই সংক্রান্ত কিছুই জানানো হয়নি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার ঠিক আগেই আকাশের মতো একজন গুরুত্বপূর্ণ বোলারকে হারানো মানে KKR এর জন্য এই ঘটনা বিরাট ধাক্কা।

    এ প্রসঙ্গে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের এক কর্তা জানিয়েছেন, “খুবই দুর্ভাগ্যজনক। চোট পেয়ে গোটা IPL থেকেই ছিটকে গিয়েছেন আকাশদীপ। এটা সত্যিই বড় ক্ষতি।” যদিও দল KKR এর তরফে এখনও পর্যন্ত ভারতীয় তারকার চোট নিয়ে কিছুই জানানো হয়নি। তবে অনেকেই মনে করছেন, IPL 2026 এর আগে এভাবে একের পর এক ধাক্কা KKR কে আগামীতে বড় বিপদে ফেলবে।

    অবশ্যই পড়ুন: রবিবার আসানসোল ডিভিশনে বাতিল একগাদা ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

    উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সঞ্জীব গোয়েঙ্কার LSG তে খেলেছিলেন আকাশ। তবে এ বছর বাংলার এই পেসারকে দলে রাখেনি তারা। ফলে নিলাম থেকে 1 কোটি টাকায় এই খেলোয়াড়কে কিনে নেয় কলকাতা। আশা ছিল নাইট শিবিরে একের পর এক উইকেট তুলে দেবেন তিনি। তবে সেটা আর হচ্ছে না।

  • রবিবার আসানসোল ডিভিশনে বাতিল একগাদা ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

    রবিবার আসানসোল ডিভিশনে বাতিল একগাদা ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: পূর্ব রেলের (Indian Railways) যাত্রীদের জন্য বড় খবর। জানা যাচ্ছে, আসানসোল ডিভিশনের বিভিন্ন শাখায় রবিবার অর্থাৎ আগামীকাল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশকিছু ট্রেন বাতিল করা হচ্ছে। এছাড়াও রেলের এই বিশেষ কাজের কারণে একটি ট্রেন তার নির্ধারিত সময় থেকে দেরিতে ছুটবে আবার কিছু ট্রেন সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে বলেই রেল সূত্রে খবর। কোন কোন ট্রেন বাতিল থাকছে আর কোন ট্রেনগুলিই বা সংক্ষিপ্ত যাত্রা করবে দেখে নিন গোটা তালিকা।

    কোন কোন ট্রেন বাতিল থাকছে?

    পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ 22 মার্চ, রবিবার আসানসোল ডিভিশনের নরগঞ্জ-ঝাঝা শাখা থেকে শুরু করে পারাজ ডাউন, রাজবাধ-দুর্গাপুর, পানাগর-মানকর আপ লাইন, ওয়ারিয়া-অন্ডাল শাখার আপ লাইন, রানীগঞ্জ-কালিপাহাড়ি শাখার আপ লাইন, মধুপুর থেকে নাওয়াপাত্র শাখার আপ লাইন, জসিডি-দেওঘর সহ আসানসোল ডিভিশনের একাধিক শাখায় আগামীকাল দিনের বিভিন্ন সময়ে চলবে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ। আর সে কারণেই বেশকিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করেছে রেল। বাতিল থাকছে কিছু গুরুত্বপূর্ণ ট্রেনও।

    পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল 63561 আসানসোল-জেসিডি মেমু প্যাসেঞ্জার, 63565 জেসিডি-ঝাঝা মেমু প্যাসেঞ্জার, 63566 ঝাঝা-জসিডি মেমু প্যাসেঞ্জার, 63545 অণ্ডাল-জসিডি মেমু প্যাসেঞ্জার, 63546 জসিডি-অণ্ডাল মেমু প্যাসেঞ্জার, 63298 ঝাঝা-দেওঘর মেমু প্যাসেঞ্জার, 63509 বর্ধমান-ঝাঝা মেমু প্যাসেঞ্জার, 63511,63513, 63549, 63517 বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার, 63510 ঝাঝা-বর্ধমান মেমু প্যাসেঞ্জার, 63512, 63514, 63516 আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার, 63552 আসানসোল-অণ্ডাল মেমু প্যাসেঞ্জার, 63550 অণ্ডাল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার, 73481 দুমকা-জসিডি মেমু প্যাসেঞ্জার, 73484 জসিডি-দুমকা ডেমু প্যাসেঞ্জার, 63547 জসিডি-বাঁকা মেমু প্যাসেঞ্জার এবং 63548 বাঁকা-জসিডি মেমু প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল থাকছে।

    অবশ্যই পড়ুন: এবার আপনাকে বাড়িতেও পৌঁছে দেবে রেল! Railone App-এ নতুন পরিষেবা

    বাকি ট্রেনগুলির তালিকা

    রবিবার আসানসোল ডিভিশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য 13331 ধানবাদ-পাটনা জংশন ইন্টারসিটি এক্সপ্রেস ধানবাদ থেকে 1 ঘন্টা 20 মিনিট দেরিতে চলবে। এছাড়া 63209 দেওঘর-পাটনা জংশন মেমু প্যাসেঞ্জার ঝাঝা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং দেওঘর ও ঝাঝার মধ্যে এই ট্রেনের পরিষেবা বাতিল থাকবে। একই সাথে 17321 ভাস্কো দা গামা-জসিডি সাপ্তাহিক এক্সপ্রেস মধুপুরে তার সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং মধুপুর ও জসিডির মধ্যে এই ট্রেনের পরিষেবা আগামীকাল বাতিল থাকছে।

  • এপ্রিলে একসাথে মিলবে ৩ মাসের রেশন, বড় ঘোষণা কেন্দ্র সরকারের

    এপ্রিলে একসাথে মিলবে ৩ মাসের রেশন, বড় ঘোষণা কেন্দ্র সরকারের

    সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে কোটি কোটি রেশন (Ration) গ্রাহকদের জন্য বিরাট সুখবর শোনাল কেন্দ্র সরকার (Government of India)। এপ্রিল মাসেই উপভোক্তারা হাতে পেতে চলেছেন বিরাট উপহার। হ্যাঁ, খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের সাম্প্রতিক একটি ঘোষণা অনুযায়ী, আগামী এপ্রিল মাসে উপভোক্তাদের একসঙ্গে তিন মাসের খাদ্যশস্য দেওয়া হবে। আর এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলি বিশেষ উপকৃত হবে।

    একসঙ্গেই মিলবে তিন মাসের রেশন

    কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এপ্রিল মাসে উপভোক্তারা এপ্রিল, মে এবং জুন এই তিন মাসের বরাদ্দ চাল এবং গম একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। এর কারণে বারবার রেশন দোকানে গিয়ে ঝামেলা পোহানোর দরকার পড়বে না। উপভোক্তারা নিজেদের সুবিধা মতো স্থানীয় রেশন ডিলারদের কাছ থেকে খুব সহজেই এই তিন মাসের খাদ্যশস্য বুঝ করে নিতে পারবে।

    এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে যে, কেন হঠাৎ করে তিন মাসের রেশন একসঙ্গে দেওয়া হচ্ছে? আসলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কোনও কারণ এখনো পর্যন্ত জানানো হয়নি। কিন্তু বিশেষজ্ঞ মহল এর পিছনে সম্ভাব্য কিছু কারণ উল্লেখ করছে। প্রথমত, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কেন্দ্র কৃষকদের কাছ থেকে নতুন গম কেনা শুরু করবে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় গুদামগুলোতে নতুন ফসল রাখার জায়গা তৈরি করার জন্যই রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে, তারা যেন জুন মাস পর্যন্ত প্রয়োজনীয় খাদ্যশস্য আগেভাগেই তুলে নেয়। আর সমস্ত রাজ্য সরকারকে আগেই কেন্দ্র থেকে নির্দেশ পাঠানো হয়েছে যাতে তারা সেন্ট্রাল স্টক থেকে দ্রুত শস্য সংগ্রহ করে বণ্টন প্রক্রিয়া শুরু করে। সেই কারণেই এবার ৩ মাসের রেশন একসাথে দেওয়ার পথে সরকার।

    আরও পড়ুন: আসানসোলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, চাঞ্চল্য এলাকায়

    প্রসঙ্গত, বিনামূল্যে রেশন প্রকল্পের আওতায় গ্রামীণ ও শহর উভয় এলাকার পরিবারগুলোর জন্য এই সুবিধা দেওয়া হবে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এপ্রিল মাসে একবারে তিনগুণ শস্য হাতে আসার কারণে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা বাড়বে। এমনকি খাদ্যশস্য বণ্টনের সাথে যাতে কোনও ধরনের অনিয়ম না হয়, তার জন্য প্রত্যেকটি রাজ্য সরকারগুলিকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। আর কোনও উপভোক্তা যদি তিন মাসের রেশন পেতে সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে জেলা খাদ্য দফতরে সরাসরি অভিযোগ জানানো যাবে।

  • আসানসোলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, চাঞ্চল্য এলাকায়

    আসানসোলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, চাঞ্চল্য এলাকায়

    প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ভোট আদায়ের তাগিদে প্রতি কেন্দ্রে প্রার্থীদের ভিড় যেন বেড়েই চলেছে। এমতাবস্থায় আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bridge Collapsed In Asansol), তুমুল উত্তেজনা এলাকায়। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহারের জন্য ব্রিজ ভেঙে পড়েছে, প্রশাসনের দিকে আঙুল তুলছে সকলে।

    আসানসোলে ভাঙল নির্মীয়মাণ সেতু

    আসানসোল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিদায়গড় এলাকায় নুনিয়া নদীর উপরে যাতায়াতের সুবিধার জন্য একটি সেতু নির্মাণের কাজ করা হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল অর্থাৎ শুক্রবার সকালে হুড়মুড়িয়ে সেতুর লোহার কাঠামো ভেঙে পড়ে। সাতসকালে ব্রিজ ভেঙে পরে যাওয়ার আওয়াজে আশেপাশের স্থানীয়রা ছুটে আসেন। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, আজ, সেতুর উপরের অংশে ঢালাই করার কথাও ছিল। এবং বিধানসভা ভোটের আগে সেতুর কাজ শেষ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল স্থানীয়দের। কিন্তু এইভাবে সেতু ভেঙে পড়ায় ক্ষুব্ধ সকলে। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের জন্য এই পরিণতি।

    সেতু নির্মাণের জন্য দুই কোটি টাকা ধার্য

    বহু বছর ধরে আসানসোলের ধেমোমেন, গোপালপুর, সাতাশা কুলটির সীতারামপুর বিদায়গড়–সহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের সুবিধার জন্য সেতু নির্মাণের দাবি তুলেছিলেন স্থানীয়রা। কিন্তু প্রতিবার কোনো না কোনো কারণে এই কাজে বাঁধা আসছিল, তবে এখন যেই কাজ শুরু হচ্ছে ওমনি নির্মিত সেতু ভেঙে পড়েছে। জানা গিয়েছে এই সেতুর জন্য নাকি প্রায় দুই কোটি টাকা ধার্য করা হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা মন্টু রজক অভিযোগের সুরে জানিয়েছেন, এই সেতু দিয়ে প্রত্যেক দিন বহু মানুষ ও যানবাহণ যাতায়াত করে। তাই উপযুক্ত গুণমানের সামগ্রী ব্যবহার করা না–হলে মানুষের বিপদ বাড়বে। পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি।

    আরও পড়ুন: টিকিট না পেয়ে একের পর এক বোমা ফাটালেন দিলীপ পত্নী! রিঙ্কুর নিশানায় কে?

    আসানসোলের বিদায়গড় অঞ্চলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, “ব্রিজটা নির্মাণ অবস্থায় কেন এমন হলো, তা নিয়ে বিস্তারিত খোঁজ করা হবে।” সেতু ভাঙার কারণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্য সরকারের একাংশের বিরুদ্ধে চুরি, অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছে বিরোধীরা।

  • টিকিট না পেয়ে একের পর এক বোমা ফাটালেন দিলীপ পত্নী! রিঙ্কুর নিশানায় কে?

    টিকিট না পেয়ে একের পর এক বোমা ফাটালেন দিলীপ পত্নী! রিঙ্কুর নিশানায় কে?

    প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Election 2026) কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। একে একে সকল রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। কিছুদিন আগেই বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা (BJP  Candidates) ঘোষণা করেছে, কিন্তু শত অনুরোধ করার পরেও টিকিট না পেয়ে এবার দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন দিলীপজায়া রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। নাম না করে বেনজির আক্রমন শুভেন্দু অধিকারীকে।

    ভোটের টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ রিঙ্কু মজুমদার

    আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে বিজেপি নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার। ইচ্ছে ছিল রাজারহাট-নিউটাউন আসনে প্রার্থী হবেন, সেই কারণে নিজের বায়োডাটাও জমা দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা যায় ওই কেন্দ্রে পীযূষ কানোরিয়াকে প্রার্থী করেছে বিজেপি। এমনকি ঘোষিত ২৫৫ আসনের কোথাও প্রার্থী করা হয়নি তাঁকে। আর তাতেই কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করলেন রিঙ্কু মজুমদার। তাঁর দাবি রাজারহাট-নিউটাউন ও বীজপুরে যে প্রার্থীদের দাঁড় করানো হয়েছে, তাঁরা সকলেই নাকি আর্থিক দুর্নীতি-সহ একাধিক কাজে যুক্ত।

    প্রার্থীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রিঙ্কুর

    গতকাল অর্থাৎ শুক্রবার বিধাননগরে বিজেপির দফতরে এসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে দেখা করেন রিঙ্কু মজুমদার। এরপরই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে জানান যে, ”রাজারহাট-নিউটাউন ও বীজপুরে যে প্রার্থীদের দাঁড় করানো হয়েছে, তাঁরা আর্থিক দুর্নীতি-সহ একাধিক কুকাজে যুক্ত। আমি সুনীল বনশালজিকে একথা জানিয়েছি। জানি না, কেন এঁদের প্রার্থী করল, কিন্তু দলের এসব লোকজনের আসল পরিচয় শীর্ষ নেতাদের জানানো আমার কর্তব্য।” অন্যদিকে টিকিট না পাওয়ায় নিয়ে আক্ষেপ করে জানান, ” সুনীল বনশাল মুখে যা-ই বলুন, আমাকে টিকিট দেবে না। তাহলে এতক্ষণে প্রার্থী বদলে দিত। তাহলে এতগুলো বছর ধরে কোন দল করলাম, কাদের জন্য করলাম?”

    আরও পড়ুন: ৭ নতুন জেলা, ২৫ মডেল শহর! তালিকায় আপনার এলাকা আছে? জানুন

    রিঙ্কু মজুমদার ক্ষোভের সুরে সাংবাদিকদের জানান, “কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যুক্তি দিয়েছিলেন একই পরিবার থেকে একাধিক ব্যক্তিকে প্রার্থী করা যাবে না। কিন্তু অধিকারী পরিবার, সিংহ পরিবারের একাধিক ব্যক্তি টিকিট পেয়েছেন। যদি এটা লজিক হয়, তাহলে সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।“ এখানে অধিকারী পরিবার বলতে শুভেন্দু অধিকারী এবং সিংহ পরিবার বলতে অর্জুন সিংয়ের কথা বলতে চেয়েছেন দিলীপ-পত্নী। সবশেষে অভিমানের সুরে বলেন, “নতুনদের সুযোগ দেওয়া উচিত। যাঁরা হারছে তাঁদেরকেই বারবার কেন টিকিট দেওয়া হচ্ছে। এটা আমার প্রশ্ন।“ উল্লেখ্য দিলীপ ঘোষকে এবার তাঁর পুরনো কেন্দ্র খড়গপুর সদর থেকে প্রার্থী করেছে বিজেপি।

  • এবার আপনাকে বাড়িতেও পৌঁছে দেবে রেল! Railone App-এ নতুন পরিষেবা

    এবার আপনাকে বাড়িতেও পৌঁছে দেবে রেল! Railone App-এ নতুন পরিষেবা

    সহেলি মিত্র, কলকাতাঃ রেল (Indian Railways) যাত্রীদের পোয়া বারো। অনেক ট্রেন যাত্রীই ট্রেন স্টেশনে নামার পর কীভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে চিন্তিত হয়ে পরেন। বিশেষ করে যখন তাঁরা অচেনা, অজানা জায়গায়, কিংবা গভীর রাতে স্টেশনের বাইরে কিছু না পান তখন সমস্যার বিষয় হয়ে ওঠে। কিন্তু আর চিন্তা নয়, কারণ এবার ভারতীয় রেল (Indian Railways) শীঘ্রই আপনাকে আপনার বাড়ির বা আপনার দোরগোড়ায় পৌঁছে দেবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তাও আবার গাড়ি করে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    এবার যাত্রীদের বাড়ি পৌঁছে দেবে রেল!

    আসলে রেল কর্তৃপক্ষ ভারত ট্যাক্সির (Bharat Taxi) সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে, যার ফলে যাত্রীরা তাঁদের ট্রেনের টিকিটের সাথে স্টেশন থেকেই পরবর্তী যাত্রার জন্য ট্যাক্সি বুক করতে পারবেন। এই সুবিধাটি রেলের সুপার অ্যাপ, RailOne-এ পাওয়া যাবে। এই অ্যাপটি সম্প্রতি চালু করেছে রেল। অর্থাৎ ট্রেন বুকিং-এর পাশাপাশি আগামী দিনে আপনি চার চাকাও বুক করতে সক্ষম হবেন একটা অ্যাপের মাধ্যেম।

    রিপোর্ট অনুযায়ী, নতুন এই ব্যবস্থার অধীনে, আপনি রেলের টিকিট বুক করার পাশাপাশি একটি ট্যাক্সিও বুক করতে পারবেন। RailOne অ্যাপে টিকিট বুক করার সময় একটি অতিরিক্ত অপশন দেখা যাবে, যেখানে ভারত ট্যাক্সি উইন্ডোটি শো করবে। মাত্র কয়েকটি ক্লিকেই টিকিটের সাথে আপনার ট্যাক্সিও বুক হয়ে যাবে। এর মানে হলো, ট্রেন থেকে নামার পর আপনাকে ট্যাক্সি বা অন্যান্য যানবাহন খোঁজার জন্য তাড়াহুড়ো করতে হবে না বা বিভিন্ন অ্যাপের উপর নির্ভর করতে হবে না। স্টেশন থেকে আপনার পরবর্তী যাত্রা আপনার বাড়ির আরাম থেকেই, কোনো ঝামেলা ছাড়াই পূর্ব-পরিকল্পিত থাকবে।

    যাত্রীদের জন্য কী পরিবর্তন আসবে?

    সাধারণত, যাত্রীদের স্টেশন থেকে বেরিয়ে নিজেরাই বাস, ট্যাক্সি বা ক্যাব পরিষেবা খুঁজতে হয়, অথবা পরিবারের সদস্য বা পরিচিতদের ফোন করতে হয়। এছাড়াও, যে স্টেশনগুলির কাছে নিয়মিত বাস বা অটো পরিষেবা নেই, সেখানে যাত্রীদের প্রায়শই অটো বা ট্যাক্সির জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হয়। নিরাপত্তাজনিত উদ্বেগও থাকে। তবে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে, কনফার্ম ট্রেনের টিকিটের সাথেই একটি ট্যাক্সি বুক হয়ে যাবে, ফলে সময় বাঁচবে। ট্রেন পৌঁছানোর সাথে সাথেই একটি ট্যাক্সি আপনার জন্য অপেক্ষা করবে। যাত্রীদের অনিশ্চয়তা ও অসুবিধা কমবে এবং ভ্রমণও আরও নিরাপদ হবে।

    আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সরকারের DA বিজ্ঞপ্তিতেও ভিজল না চিঁড়ে, এবার কলকাতা হাইকোর্টে নতুন মামলা

    RailOne কী?

    ভারতীয় রেলের RailOne অ্যাপটি একটি সুপার অ্যাপ হিসেবে কাজ করে, যা ১ জুলাই, ২০২৫-এ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চালু করেন। চালু হওয়ার পর থেকে অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে এবং আট মাসেরও কম সময়ে ২০ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। এটির দৈনিক প্রায় ৬০০,০০০ টিকিট বুকিং পরিচালনা করার ক্ষমতা রয়েছে।