Blog

  • T20 বিশ্বকাপে মহিলার শ্লীলতাহানি পাকিস্তানি ক্রিকেটারের! মিলল চরম শাস্তিও

    T20 বিশ্বকাপে মহিলার শ্লীলতাহানি পাকিস্তানি ক্রিকেটারের! মিলল চরম শাস্তিও

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে ফের বিতর্কে জড়াল পাকিস্তান (Pakistan National Cricket Team)। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় গিয়ে চরম বেইজ্জত হয়েছিল পাক হকি দল। এবার হোটেলের এক মহিলা কর্মচারীকে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ উঠল এক পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে। যে কারণে মোটা জরিমানার মুখে পড়তে হয়েছে ওই পাক ক্রিকেটারকে। যদিও অভিযুক্ত ক্রিকেটারের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, গোটা ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার একটি বিলাসবহুল হোটেলে।

    বিপাকে পাক ক্রিকেটার

    টেলিকম এশিয়া স্পোর্ট এর এক প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচের সময় পাকিস্তান দল দ্বীপ রাষ্ট্রটির ক্যান্ডির গোল্ডেন ক্রাউন নামক হোটেলে ছিল। অভিযোগ, সেই হোটেলের এক মহিলা কর্মীর সাথে নোংরামি করার চেষ্টা করেন ওই পাকিস্তানি প্লেয়ার। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই পাকিস্তানি ক্রিকেটার নাকি প্রথমে হোটেলের মহিলা কর্মীকে অগ্রহণযোগ্য প্রস্তাব দেন। পরবর্তীতে তা না মানা হলে তাঁর সাথে দুর্ব্যবহার করেন।

    টেলিকম এশিয়া স্পোর্টের খবর অনুযায়ী, পাক খেলোয়াড়ের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত নিজের সহযোগী অর্থাৎ হোটেলের অন্যান্য কর্মীদের কাছে সাহায্যের জন্য অনুরোধ করেন তিনি। পরবর্তীতে হোটেলের বাকি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে বলেই খবর। যেই ঘটনায় নতুন করে মুখ পুড়েছে পাকিস্তানের। এও শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার ওই হোটেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই অভিযুক্ত পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।

    এদিকে পাক খেলোয়াড়ের এমন কর্মকাণ্ডের জন্য তাঁর তরফে হোটেল কর্তৃপক্ষ এবং ম্যানেজমেন্ট এর কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান টিমের ম্যানেজার নাভিদ চিমা। তবে তাতে নাকি চিরে ভেজেনি। পাকিস্তান ক্রিকেটারের কলুষিত আচরণের কারণে তাঁকে মোটা টাকা জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে রুজু হয়েছে মামলাও। যদিও অভিযুক্ত পাকিস্তানি ক্রিকেটারের নাম পরিচয় প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ওই হোটেল কর্তৃপক্ষ কেউই।

    অবশ্যই পড়ুন: প্রভাব পড়ল না বাংলাদেশের বয়কটেও, দর্শক সংখ্যায় ইতিহাস গড়ল এবারের T20 বিশ্বকাপ

    উল্লেখ্য, পাকিস্তানি প্লেয়ারের বিরুদ্ধে মহিলাদের সাথে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগ এটাই প্রথম নয়। এর আগে গত বছর ইংল্যান্ড সফরে থাকাকালীন পাকিস্তানি খেলোয়াড় বালবাজ হায়দার আলিকে গ্রেফতার করেছিল ম্যানচেস্টার পুলিশ। তাঁর বিরুদ্ধে ছিল ধর্ষণের অভিযোগ। যদিও পরবর্তীতে যথাযথ প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় ওই পাক প্লেয়ারকে।

  • প্রথমবার বিধানসভায় কোয়েল মল্লিক, প্রার্থী হিসেবে জমা দিলেন মনোনয়নপত্র

    প্রথমবার বিধানসভায় কোয়েল মল্লিক, প্রার্থী হিসেবে জমা দিলেন মনোনয়নপত্র

    প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha Election), তাই রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ করতে আজই বিধানসভায় পৌঁছলেন তৃণমূলের প্রার্থীরা। রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক (Koel Mallick) বরাবরই দূরত্ব বজায় রেখে চলেছেন, কিন্তু এবার শাসকদল তৃণমূল তাঁকে রাজ্যসভার প্রার্থী হিসাবে ঘোষণা করল। আর সেই অনুযায়ী এবার স্বামীকে সঙ্গে নিয়ে বিধানসভায় প্রথমবার মনোনয়ন পত্র জমা দিলেন কয়েল মল্লিক। উপস্থিত ছিলেন রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী।

    রাজ্যসভার নির্বাচনে প্রার্থী বাছাই মমতার

    প্রতিবারই তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণার আগে বিভিন্ন ধরনের গুজব এবং গালগল্প ছড়াতে থাকে, অনেকের নাম সম্ভাব্য তালিকায় ধরা হয়, কিন্তু দিনের শেষে দেখা যায় অভাবনীয় সব প্রার্থীর নাম নিয়ে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও ব্যতিক্রম হয়নি কিছুই। সমাজের ‘উচ্চপর্যায়’ থেকে এবার রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁরা হলেন রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার, মন্ত্রী বাবুল সুপ্রিয়। এ ছাড়াও, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। আজ, বৃহস্পতিবার মনোনয়ন পেশ করতে বিধানসভায় যান চার প্রার্থীই।

    বিধানসভায় জমা দেওয়া হল মনোনয়ন পত্র

    আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনও রয়েছে। তাই আজ বৃহস্পতিবার মনোনয়ন পেশ করতে বিধানসভায় যান রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। সকাল ১০ টা বেজে ৪৪ মিনিট নাগাদ পৌঁছন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। এরপরই এসেছেন মেনকা গুরুস্বামী। পাশাপাশি প্রথমবার স্বামী নিসপাল সিংয়ের সঙ্গে বিধানসভায় পা রাখলেন টলিকুইন কোয়েল মল্লিক। তবে নির্ধারিত সময়ের বেশ কিছুটা পড়ে ঢুকলেন বাবুল সুপ্রিয়। কোয়েল মল্লিক বলেন, “একটা নতুন যাত্রা। সবার ভালোবাসা, আশীর্বাদ পেলে যাত্রা সফল হবে। এটা একটা অনেক বড় দায়িত্ব। আমি জানি আমি দায়িত্ব নিয়েছি যখন, সফল হব।”

    আরও পড়ুন: ৯৯টি বিদেশ সফর প্রধানমন্ত্রী মোদীর, খরচ কত? লাভ কী হল ভারতের? প্রকাশ্যে রিপোর্ট

    অন্যদিকে, মনোনয়ন পেশ করতে বিধানসভায় গিয়েছেন বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা। নির্ধারিত সময়ে দলীয় কর্মীদের সঙ্গে যান বিধানসভায়। ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত তিনি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। শেষবার ২০২১ সালের বিধানসভা ভোটে হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। সেই ভোটে পরাজয়ের পর থেকে অবশ্য কোনও স্থায়ী পদ নেই রাহুল সিনহার। তবে এবার নতুনভাবে বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়ায় তিনি বেশ উত্তেজিত।

  • ৯৯টি বিদেশ সফর প্রধানমন্ত্রী মোদীর, খরচ কত? লাভ কী হল ভারতের? প্রকাশ্যে রিপোর্ট

    ৯৯টি বিদেশ সফর প্রধানমন্ত্রী মোদীর, খরচ কত? লাভ কী হল ভারতের? প্রকাশ্যে রিপোর্ট

    প্রীতি পোদ্দার, কলকাতা: নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ঘন ঘন বিদেশ সফর করেছেন, যা নিয়ে এখনও বিরোধীরা মোদীকে নানাভাবে কটাক্ষও করেছেন, এমনকি তাঁর বিলাসিতা নিয়েও একাধিক কটূক্তি করেছেন। পাশাপাশি মোদীর এই বিদেশ সফরে আখেরে দেশের কী লাভ হয়েছে, তা নিয়ে নানা সময়ে বিরোধীরা প্রশ্নও তুলেছেন। আর এই নিয়ে গত মাসে সংসদে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন ওঠে, এবং এই সফরে কত খরচ (Modi Travel Expenditure) পড়ে সেই নিয়েও উঠেছে প্রশ্ন। আর এবার সেই প্রশ্নের রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী।

    ৯৯টি বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

    কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদী মোট ৭৮টি দেশ জুড়ে সর্বমোট ৯৯টি সফরে গিয়েছেন। আর এই সফরে মোট ৮১৫ কোটি টাকা ব্যয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিদেশ সফরের কারণে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ভালো হয়েছে। এমনকি ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে। এছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে তথ্যপ্রযুক্তি, মেধা, মহাকাশ ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে যৌথ উদ্যোগে অনেক কাজও শুরু হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন ইস্যুতে ভারতের মনোভাবের বিষয়ে বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। গিয়েছে অন্য দেশগুলির কাছে।

    বিদেশ ভ্রমণে কতটা লাভ হল ভারতের?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিদেশ সফরের কারণে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ভালো হয়েছে। ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে। বিভিন্ন দেশের সঙ্গে তথ্যপ্রযুক্তি, মেধা, মহাকাশ ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে যৌথ উদ্যোগে অনেক কাজও শুরু হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন ইস্যুতে ভারতের মনোভাবের বিষয়ে বার্তা পৌঁছেছে অন্য দেশগুলির কাছে। ফলে দেশের নাগরিকদের অর্থনৈতিক অবস্থা ও স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে কিছুটা হলেও পরিবর্তন এসেছে।

    আরও পড়ুন: ফুড সেফটিতে কত নম্বরে বাংলা? রাজ্য সরকারের রিপোর্ট দেখে খুশি হাইকোর্ট

    প্রসঙ্গত, ২০২০ সালে মার্চে লোকসভায় প্রধানমন্ত্রীর বিদেশসফর নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ্যে আনা হয়েছিল। তাতে উল্লেখ ছিল, মোদীর বিদেশ সফরে ২০১৫-১৬ সালে ১২১ কোটি ৮৫ লক্ষ, ২০১৬-১৭ সালে ৭৮ কোটি ৫২ লক্ষ, ২০১৭-১৮ সালে ৯৯ কোটি ৯০ লক্ষ, ২০১৮-১৯ সালে ১০০ কোটি ২ লক্ষ এবং ২০১৯-২০ সালে ৪৬ কোটি ২৩ লক্ষ টাকা খরচ হয়েছে। আর সেই তথ্য নিয়ে বিরোধীদের মধ্যে একাধিক শোরগোল দেখা গিয়েছিল। যদিও সেই নিয়ে কোনো মন্তব্য করেননি নরেন্দ্র মোদী।

  • প্রভাব পড়ল না বাংলাদেশের বয়কটেও, দর্শক সংখ্যায় ইতিহাস গড়ল এবারের T20 বিশ্বকাপ

    প্রভাব পড়ল না বাংলাদেশের বয়কটেও, দর্শক সংখ্যায় ইতিহাস গড়ল এবারের T20 বিশ্বকাপ

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইতিহাসে আগে ঘটেনি এমন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) ভেদ করেছে পূর্বের সমস্ত রেকর্ড। জানা যাচ্ছে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দর্শক সংখ্যা ছাড়িয়েছে 50 কোটি। সেই সুখবর নিজের X হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) চেয়ারম্যান জয় শাহ নিজেই। এক কথায়, বাংলাদেশের বয়কটের প্রভাব পড়ল না বিশ্বকাপে।  ওয়াকিবহাল মহলের দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপের এমন সাফল্য আগামী দিনে ICC র এই টুর্নামেন্টের জনপ্রিয়তা অনেকটাই বাড়াবে।

    দর্শক সংখ্যায় রেকর্ড গড়ল টি-টোয়েন্টি বিশ্বকাপ

    এবছর, ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। 20টি দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ম্যাচগুলি হচ্ছে দুই আয়োজক দেশেই। ইতিমধ্যেই যেহেতু আয়োজক শ্রীলঙ্কা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ফলে চলতি টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল গড়াচ্ছে ভারতের মাটিতেই। গতকালই মিটেছে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। আজ শেষ চারের দ্বিতীয় লড়াইয়ে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। এক কথায়, বিশ্বকাপ শেষের একেবারে দাঁড় প্রান্তে দাঁড়িয়ে। এরই মাঝে দর্শক সংখ্যায় নতুন দৃষ্টান্ত তৈরি করল ICC র এই মেগা ইভেন্ট।

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর চেয়ারম্যান জয় শাহের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ICC.tv থেকে শুরু করে ICC র সোশ্যাল মিডিয়া চ্যানেল এমনকি JioHotstar এর মতো প্ল্যাটফর্ম গুলির দর্শক সংখ্যা মিলিয়ে এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপ দেখেছেন কমপক্ষে 500 মিলিয়ন অর্থাৎ 50 কোটি দর্শক। ICC বলছে, এই দর্শক সংখ্যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। জয় শাহ নিজের এক্স হ্যান্ডেলে এই সাফল্যের কথা জানানোর পাশাপাশি খুব পরিষ্কারভাবে বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লক্ষ্য ছিল এই টুর্নামেন্টকে বিশ্বব্যাপী এবং অ্যাক্সেসযোগ্য ক্রিকেট ইভেন্টে পরিণত করা।

     

    অবশ্যই পড়ুন: ফুড সেফটিতে কত নম্বরে বাংলা? রাজ্য সরকারের রিপোর্ট দেখে খুশি হাইকোর্ট

    প্রসঙ্গত, ভিউয়ারশিপ বা দর্শক সংখ্যায় 50 কোটির মাইল ফলক ছুঁয়ে ফেললেও ক্রিকেট মহলের অনেকেই বলছেন, এই সংখ্যাটা বিশ্বকাপ শেষ হওয়ার আগে অনেকটাই বাড়বে। এর সবচেয়ে বড় কারণ এখনও পর্যন্ত ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল বাকি। তাছাড়াও সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ অর্থাৎ বিশ্বকাপের মহা ফাইনালের জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ক্রিকেট ভক্তরা। আর সেখানে যদি ভারত জায়গা করে নেয় তবে দর্শক সংখ্যা সমস্ত লক্ষ্য ছাড়িয়ে যাবে বলেই আশা ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ভারতীয় সমর্থকদের।

    তবে অনেকেই আশঙ্কা করেছিল যে, বাংলাদেশ এবারের বিশ্বকাপে না খেলায় আর ওদেশে বিশ্বকাপ বয়কটের ধুম ওঠায় এবারে দর্শক কম হবে। তবে সেই আশঙ্কায় জল। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশ না থাকার পরেও ছিটেফোঁটা ভাটা পড়েনি বিশ্বকাপের জনপ্রিয়তায়। বরঞ্চ এবার আরও বেড়েছে।

  • খামেনিকে কটূক্তি করায় গ্রেফতার বিষাক্ত ছেলে প্রহ্লাদ মাইতি? জানালেন খোদ ইউটিউবার

    খামেনিকে কটূক্তি করায় গ্রেফতার বিষাক্ত ছেলে প্রহ্লাদ মাইতি? জানালেন খোদ ইউটিউবার

    সৌভিক মুখার্জী, বারাসত: মধ্যপ্রাচ্য সংঘাতের আবহে সম্প্রতি খামেনির (Ali Khamenei) মৃত্যুকে কেন্দ্র করে বাংলাজুড়ে চলা প্রতিবাদ মিছিলের বিরুদ্ধে সরব হয়ে একটি ভিডিও বানিয়েছিলেন বারাসতের জনপ্রিয় ইউটিউবার প্রহ্লাদ মাইতি (Prahlad Maity) ওরফে ‘বিষাক্ত ছেলে’। তবে সেই ভিডিওকে কেন্দ্র করেই শুরু হয় রাজনৈতিক জলঘোলা। ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে এমনটা দাবি করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তাঁর বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছিল, এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল যে প্রহ্লাদ মাইতিকে নাকি গ্রেফতার করা হয়েছে! তবে সমস্ত জলপথের অবসান ঘটালেন ইউটিউবার নিজেই।

    ঘটনাটি কী?

    আসলে জানিয়ে রাখি, গত ২ মার্চ প্রহ্লাদ মাইতি একটি ভিডিও পোস্ট করেছিলেন। আর সেখানে তিনি বলেছিলেন, যে ইরান ভারতের থেকে কত দূরবর্তী একটি দেশ। আর এখানকার ধর্মীয় নেতা আয়তুল্লা আলি খামেনিকে ইজরায়েল আর আমেরিকা যৌথভাবে মেরে ফেলেছে। খামেনি ইতিহাসের সবথেকে জঘন্যতম মানুষ ছিলেন, মহিলাদের উপর অত্যাচার করতেন এবং নিজের ধর্মের মানুষদেরকে মারতেন। তাঁর মৃত্যুর প্রতিবাদেই ভারতবর্ষের মুসলিমরা পথ নেমেছে। এমনকি আন্দোলন করছে। পহেলগাঁওতে জঙ্গি হামলার সময় কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি। এমনকি আরজি কর ঘটনার সময়ও কেউ পথে নামেনি।

    তবে তাঁর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেট নাগরিকরা সমালোচনা করতে থাকে। কেউ কেউ বলে, প্রহ্লাদ মাইতি মুসলিম ধর্মের মানুষদের ভাবাবেগকে আঘাত করছে। আবার কেউ কেউ তাঁর এই ভিডিওকে প্রশংসাও করে। তবে চাপে পড়ে বিষাক্ত ছেলে ওরফে প্রহ্লাদ মাইতি নিজের ভিডিওটি সন্ধ্যাবেলা ইউটিউব এবং ফেসবুক থেকে ডিলিটও করে দেয়। এমনকি তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়। অনেকের দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে জঘন্যতম মন্তব্য করেছেন তিনি। তাঁর অবিলম্বে শাস্তির দরকার। আর সেই সূত্রেই বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়।

    আরও পড়ুন: রাজনীতিতে নতুন সমীকরণ, চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ সৌরভের

    জল্পনার অবসান ঘটালেন প্রহ্লাদ মাইতি নিজেই

    তবে আজ ফেসবুকে তুষার দাস নামের তাঁর ঘনিষ্ঠ ইউটিউবারের পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে প্রহ্লাদ মাইতি নিজেই জানান যে, আমাকে কোনও রকম গ্রেফতার করা হয়নি। কিন্তু এই ভিডিওটি প্রকাশের পর আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নরকম ভাবে ট্রোল করা হচ্ছে, এবং অহেতুক গুজব ছড়ানো হচ্ছে। আমি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে ওই ভিডিও বানাইনি। আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কিন্তু আমাকে গ্রেফতার করা হয়নি। আমার আইনজীবী প্রশাসনের সঙ্গে কথা বলছেন। তবে এটুকু বলে রাখি, গুজবে কান দেবেন না আর আমি রিলাক্সেই আছি। সমস্তটা সময়েই বলা হবে।

  • ৬ কিস্তিতে বকেয়া পরিশোধ, ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

    ৬ কিস্তিতে বকেয়া পরিশোধ, ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

    সহেলি মিত্র, কলকাতাঃ রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো। ফের একবার মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance) বৃদ্ধির ঘোষণা করল সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধি থেকে শুরু করে অষ্টম বেতন পে কমিশন লাগু করার বিষয়ে আওয়াজ তুলছেন, তখন রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধি করল। এরই সঙ্গে এখন ডিএ ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশে উন্নীত হয়েছে।

    ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

    আসলে হোলির আবহে মধ্যপ্রদেশ সরকার (Government of Madhya Pradesh) ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এদিকে উৎসবের আবহে সরকারের এহেন ঘোষণায় খুশিতে ডগমগ সকলে। গত সোমবার মধ্যপ্রদেশ সরকার হোলির আগে রাজ্য কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক বিবৃতিতে বলেছেন যে সমস্ত সরকারি কর্মচারী তাদের এপ্রিল ২০২৬ সালের বেতনের সঙ্গে এই ৫৮ শতাংশ মহার্ঘ্য ভাতা পাবেন, যা কেন্দ্রীয় সরকারের সমান।

    মুখ্যমন্ত্রী বলেন, জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত বকেয়া বেতন ২০২৬ সালের মে মাস থেকে ছয়টি সমান কিস্তিতে পরিশোধ করা হবে। পেনশনভোগীরা ২০২৬ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পেনশনের সাথে ৫৮ শতাংশ মহার্ঘ ভাতাও পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার সমাজের সকল শ্রেণীর কল্যাণের জন্য কাজ করছে।”

    আরও পড়ুনঃ ‘তিন মাসের সামগ্রী …’ যুদ্ধের আবহে রেশন নিয়ে রাজ্যগুলোকে বড় নির্দেশ কেন্দ্রের

    বিজেপি নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার সোমবার আরও ঘোষণা করেছে যে ট্রেজারি কর্মকর্তারা এখন ওয়ার্কিং হাওয়ারে যানবাহন ভাড়া করতে পারবেন। সোমবার গভীর রাতে এক বিবৃতিতে সরকার জানিয়েছে যে মুখ্যমন্ত্রী মোহন যাদব সমস্ত ট্রেজারি কর্মকর্তাদের জন্য যানবাহন ভাড়া করার সুবিধা অনুমোদন করেছেন। ট্রেজারি কর্মকর্তারা এই বিষয়ে একটি প্রস্তাব পেশ করেছিলেন, যা অনুমোদিত হয়েছে।সোমবার মধ্যপ্রদেশ সরকারের অর্থ বিভাগ প্রয়োজনীয় আদেশ জারি করেছে, যার মতে, “সমস্ত ট্রেজারি অফিসার ১ এপ্রিল, ২০২৬ থেকে ভাড়া করা গাড়ির সুবিধা গ্রহণের যোগ্য হবেন।”

    কপাল খুলেছে এই সরকারি কর্মীদেরও

    আপনাদের জানিয়ে রাখি যে, এর আগে মহারাষ্ট্র সরকারি কর্মচারী এবং অন্যান্য যোগ্য কর্মীদের মহার্ঘ্য ভাতা তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এর ফলে, মহার্ঘ্য ভাতা ৫৮ শতাংশে উন্নীত হবে। অর্থ প্রতিমন্ত্রী আশিস জয়সওয়াল গত বুধবার বিধানসভায় জানিয়েছিলেন যে এই বৃদ্ধি ২০২৫ সালের জুলাই থেকে কার্যকর হবে। সংশোধিত মহার্ঘ্য ভাতা এই মাস থেকে নগদে প্রদান করা হবে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ের বকেয়া ২০২৬ সালের মার্চ মাসে ‘গুড়ি পড়ওয়া’ উপলক্ষে পরিশোধ করা হবে।

  • ফুড সেফটিতে কত নম্বরে বাংলা? রাজ্য সরকারের রিপোর্ট দেখে খুশি হাইকোর্ট

    ফুড সেফটিতে কত নম্বরে বাংলা? রাজ্য সরকারের রিপোর্ট দেখে খুশি হাইকোর্ট

    প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে বাংলার (West Bengal) প্রতিটি খাবারের মধ্যেই এখন ভেজাল থাকে। এদিকে চিকিৎসকরা বারংবার খাবারে ভেজাল সম্পর্কে সতর্ক করে চলেছে সুস্থতার ক্ষেত্রে। কারণ খাবারের মেশানো রাসায়নিক দ্রব্য শরীরে বিপদ ডেকে আনে। আর এই আবহে খাবারে ভেজাল ও কৃত্রিম রঙের ব্যবহার রুখতে এবং খাবারের গুণগতমান নিয়মিত যাচাইকরণ নিয়ে রাজ্য সরকার (Government Of West Bengal) নিল এক বড় পদক্ষেপ। যা নিয়ে এবার বেশ প্রশংসা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

    খাদ্যে ভেজাল নিয়ে জনস্বার্থ মামলা

    রিপোর্ট মোতাবেক, সম্প্রতি কলকাতা হাইকোর্টে দিনের পর দিন খাবারে ভেজাল থাকা নিয়ে এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। অভিযোগ উঠেছিল, কাঁচা সবজি, মাছ, মাংস, দুধ, ফল, রাস্তার খাবার, প্রক্রিয়াজাত খাবার, মিষ্টি জাতীয় খাবারে ভেজাল ও বিভিন্ন পানীয় দ্রব্যে কৃত্রিম রঙের ব্যবহার করা হচ্ছে, যা খুবই ভয়ংকর। এতে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সেক্ষেত্রে রাজ্য সরকার কী ভূমিকা নিচ্ছে। এবার সেই মামলায় প্রশংসা অর্জন করল রাজ্য সরকার। বৃহস্পতিবার, হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ রাজ্যের পদক্ষেপ নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেয়, যা দেখে রীতিমত সন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ।

    রিপোর্ট জমা দিল রাজ্য সরকার

    রাজ্যের রিপোর্টে জানানো হয়েছে, বর্তমানে জেলা, পুরসভা এবং ব্লক স্তরে মোট ১৭৬ জন ফুড সেফটি অফিসার কাজ করছেন। এর পাশাপাশি জেলাগুলিতে রয়েছেন ২৮ জন আধিকারিক এবং ৩ জন রাজ্য খাদ্যদ্রব্য তদন্তকারী আধিকারিক। নিয়ম অনুযায়ী ফুড সেফটি অফিসাররা প্রতি মাসে অন্তত ২৫টি খাদ্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠান। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশের খাদ্য সুরক্ষা সূচক বা Food Safety Index-এ পশ্চিমবঙ্গ বর্তমানে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। যেখানে, ২০১৯ সালে এই সূচকে রাজ্যের অবস্থান ছিল ১৫তম। অর্থাৎ খাদ্য সুরক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অগ্রগতি বেশ উল্লেখযোগ্য।

    আরও পড়ুন: তৃণমূল নেতার উসকানিতে তরোয়াল দিয়ে একের পর এক কোপ! মালদায় বাচ্চাদের ঝামেলায় প্রাণ গেল ব্যক্তির

    প্রসঙ্গত, এই জনস্বার্থ মামলায় আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে, প্রতি মুহূর্তে খাদ্যের গুণগত মান ও শুদ্ধতা যাচাইকরণ নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে তৎপর থাকতে হবে। যদি খাদ্যদ্রব্যে ব্যবসায়ীদের কোনও ত্রুটি বা ভুল ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, খাদ্য সুরক্ষা দপ্তরে কর্মীর যাতে কোনো অভাব না হয়, সঙ্গে সঙ্গে নিয়ম মেনে শূন্যপদে নিয়োগ করতে হবে। এরপরই সেই জনস্বার্থ মামলাটির নিষ্পত্তি করে দেয় আদালত।

  • ভারত নাকি ইংল্যান্ড, টি-টোয়েন্টিতে কার ক্ষমতা বেশি? দেখে নিন পরিসংখ্যান

    ভারত নাকি ইংল্যান্ড, টি-টোয়েন্টিতে কার ক্ষমতা বেশি? দেখে নিন পরিসংখ্যান

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দিকে এগোচ্ছে ভারত (India National Cricket Team)। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ধাক্কা খেলেও সেই যন্ত্রণা কাটিয়ে সেমিফাইনালে (India Vs England) উঠেছে টিম ইন্ডিয়া। শেষ চারে তাদের শত্রু ইংল্যান্ড। আজ অর্থাৎ বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংরেজ বাহিনীর মুখোমুখি হবে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলেই সোজা ফাইনালে পাড়ি দেবেন সূর্যকুমার যাদবরা। তার আগে দেখে নেওয়া দরকার টি-টোয়েন্টিতে ভারত না ইংল্যান্ড কার পাল্লা সবচেয়ে ভারী? রইল দুই দলের হেড টু হেড পরিসংখ্যান

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে ভারত

    এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল যে ভারত সে কথা বলার অপেক্ষা রাখে না। আজ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের মোট পরিসংখ্যান ঘাঁটলে জানা যাবে মোট 29 বার মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। সেই আসরে 17 বার জয় তুলেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ইংল্যান্ড জিততে পেরেছে মাত্র 12 বার। শতাংশের বিচারে ভারতের জয়ের পার্সেন্টেজ 58.6 শতাংশ। অন্যদিকে ইংল্যান্ড জিতেছে 41.4 শতাংশ ম্যাচ।

    তবে যদি শুধু বিশ্বকাপের পরিসংখ্যান নিয়ে কথা বলা যায়, সে ক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আজকের ম্যাচের আগে পর্যন্ত মোট 5 বার একে অপরের মুখ দেখেছে ভারত এবং ইংল্যান্ড। সেই আসরে মাত্র দুবার জিততে পেরেছে ইংরেজরা। বাকি তিন বারই জিতেছে ভারত। বলে রাখা ভাল, 2022 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে 10 উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। তবে দু বছর পরে হলেও 2024 এর সেমিফাইনালে ইংল্যান্ডকে 68 রানে গুটিয়ে বদলা নিয়েছিল টিম ইন্ডিয়া। সে ক্ষেত্রে বলাই যায়, টি-টোয়েন্টিতে এই মুহূর্তে সব দিক থেকে ইংল্যান্ডের তুলনায় এগিয়ে ভারত।

     

    অবশ্যই পড়ুন: রাজনীতিতে নতুন সমীকরণ, চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ সৌরভের

    উল্লেখ্য, আজ অর্থাৎ বৃহস্পতিবার নির্ধারিত সময় সন্ধ্যা সাতটা থেকে মুম্বইয়ের ওয়াংখেড়েতে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল। কমবেশি সকলেই জানেন ওয়াংখেড়ের পিচ চিরকালই হাই স্কোরিং। এই মাঠে আজ পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি খেলেছে ভারত। এর মধ্যে পাঁচটিতে জিততে পেরেছে টিম ইন্ডিয়া। তবে যদি ওয়াংখেড়েতে ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড পরিসংখ্যানে চোখ রাখা যায় তবে আজ পর্যন্ত মোট দুই ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। এর মধ্যে একটি করে ম্যাচ জিতেছে তারা।

  • IPL-র আগেই খুশির হাওয়া KKR এ, কী হয়েছে জানলে আনন্দিত হবেন আপনিও!

    IPL-র আগেই খুশির হাওয়া KKR এ, কী হয়েছে জানলে আনন্দিত হবেন আপনিও!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL এর আগেই আনন্দে গদগদ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কারণটা অবশ্য কমবেশি সকলেরই জানা। বুধবার ইডেনে ছিল দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের দুর্ধর্ষ সেমিফাইনাল (ICC Men’s T20 World Cup)। সেখানেই প্রোটিয়াদের একেবারে বোতলবন্দি করে জয় তুলেছে কিউইরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দক্ষিণ আফ্রিকাকে এদিন 9 উইকেট হাতে রেখেই বিশ্বকাপ থেকে বিদায় দিয়েছে নিউজিল্যান্ড (New Zealand National Cricket Team)। আর এই বিরাট সাফল্যের নেপথ্যে রয়েছেন KKR এর দুই দাপুটে ক্রিকেটার টিম শেইফার্ট এবং ফিন অ্যালেন।

    IPL র আগেই KKR কে স্বস্তি দিলেন দুই প্লেয়ার

    গতকাল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তবে এদিনের ম্যাচটা যে আর পাঁচটা ম্যাচের মতো ছিল না সে কথা ভাল ভাবেই বুঝেছিল প্রোটিয়ারা। গতকাল নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে এক প্রকার মুখ থুবড়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। অবাক করা বিষয়, এদিন মার্কো জ্যানসেন ছাড়া আর কোনও প্লেয়ারই 50 এর গণ্ডি ছুঁতে পারেননি। তাতে নির্ধারিত সময়ে 169 রানে একপ্রকার আত্মসমর্পণ করে প্রোটিয়া দল।

    পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার 170 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কার্যত জাদু দেখালেন নিউজিল্যান্ডের দুই ওপেনার তথা নাইট তারকা টিম শেইফার্ট ও ফিন অ্যালেন। দুই দাপুটে ব্যাটসম্যানের কাঁধে চেপে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলেছিল প্রোটিয়া বাহিনী। যদিও শেষে গিয়ে 58 রানে উইকেট হারাতে হয় টিমকে। কিন্তু তাতে জয় খুঁজতে সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। এদিন অ্যালেনের অপরাজিত সেঞ্চুরিতেই দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দেয় নিউজিল্যান্ড। শেষ মুহূর্তে দলকে সঙ্গ দিয়ে 13 রান করেছিলেন রাচিন রবীন্দ্রও।

    অবশ্যই পড়ুন: ‘আমি ক্লান্ত, আর চালাতে পারব না’, শিলিগুড়িগামী ট্রেন স্টেশনে রেখে চলে গেলেন চালক

    এক কথায়, দুই নাইট তারকার চোখ ধাঁধানো পারফরমেন্সই বিশ্বকাপের সেমিফাইনালে ডুবিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্কালে দুই কিউই তারকার জয় সূচক ইনিংস দেখে আনন্দে গদগদ KKR ভক্তরা। তাছাড়াও নিউজিল্যান্ডের এই দুই প্লেয়ারের পেছনে অর্থ খরচ করাটা যে একেবারেই ভুল সিদ্ধান্ত ছিল না সেটা বুঝেই স্বস্তিতে শাহরুখ খানের ম্যানেজমেন্টও। সব মিলিয়ে বলাই যায়, বোলার নিয়ে কিছুটা চিন্তায় থাকলেও দুই ওপেনারের আগুনে ফর্ম কলকাতাকে নতুন করে ঘুরে দাঁড়াতে শেখাচ্ছে।

  • রাজনীতিতে নতুন সমীকরণ, চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ সৌরভের

    রাজনীতিতে নতুন সমীকরণ, চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ সৌরভের

    প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রাক্কালে বড় চমক নিয়ে আসল তৃণমূল (Trinamool Congress)। এবার শাসকদলের ঝাণ্ডা ধরলেন আইনজীবী সৌরভ চন্দ্র (Lawyer Sourav Chunder)। আজ অর্থাৎ বৃহস্পতিবার, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে সৌরভ জোড়া ফুলে যোগ দিলেন। একদিকে যখন বিজেপির শিবিরে তুখোড় সাংবাদিক সন্তু পান অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন, সেই সময় সৌরভের তৃণমূলে যোগদান নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক শিবিরে।

    তৃণমূলে যোগ দিলেন সৌরভ

    রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বৃহস্পতিবার, তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র। সেখানে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নিতে একাধিক আলোচনা করা হয়েছে ঠিক তেমনই আবার বিজেপির বিরুদ্ধে একাধিক সমালোচনা করা হয়েছে। জানা গিয়েছে, আইনজীবী সৌরভ চন্দ্র খুবই সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর বাবা একজন নামকরা কাপড়ের ব্যবসায়ী ছিলেন এবং মা ছিলেন রাজা রাজেন্দ্র মল্লিকের পরিবারের সদস্য। আর এই পরিবারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারে বেশ আপ্লুত তৃণমূল কংগ্রেস।

    মেনকা গুরুস্বামীর নাম রাজ্যসভার প্রার্থী তালিকায়

    কিছুদিন আগেই রাজ্যসভায় প্রার্থী তালিকায় তৃণমূল সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম ঘোষণা করেছিলেন, তারপরেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল, একের পর এক আইনজীবীর এই যোগদান নিয়ে শাসকদল ক্রমেই বৃহত্তর শক্তি প্রদর্শন করে চলেছে, যা বিরোধী দলকে খানিক চিন্তায় ফেলে দিয়েছে। যদিও কিছুদিন আগেই অমিত শাহের হাত ধরে পরিবর্তন যাত্রায় মথুরাপুরে বিশিষ্ট সাংবাদিক সন্তু পানে যোগদান করেন বিজেপিতে। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত বিজেপি অন্দরে তুমুল উচ্ছ্বাস দেখা গিয়েছে। তাঁর দাবি রাজ্যের পরিবর্তনে গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি।

    আরও পড়ুন: ‘তিন মাসের সামগ্রী …’ যুদ্ধের আবহে রেশন নিয়ে রাজ্যগুলোকে বড় নির্দেশ কেন্দ্রের

    প্রসঙ্গত, সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তাই তার আগে থেকেই নেতাকর্মীদের চাঙ্গা করতে রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপিতে। অন্যদিকে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে জেলায় জেলায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নেতা মন্ত্রীরা। বিধানসভা নির্বাচনের আবহে এই হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে রীতিমত স্তম্ভিত রাজ্য বাসী, এখন দেখার চতুর্থবার মুখ্যমন্ত্রীর পদ কে দখল করে।