Blog

  • বৈধৃতি যোগে আয় উন্নতি বাড়বে ৫ রাশির! আজকের রাশিফল, ২২ মার্চ

    বৈধৃতি যোগে আয় উন্নতি বাড়বে ৫ রাশির! আজকের রাশিফল, ২২ মার্চ

    সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২২ মার্চ, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ ও বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ সূর্য বিরাজ করবে মীন রাশিতে। আজ ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রভাব পড়বে। চতুর্থী তিথির এই বিশেষ দিনটিতে বৈধৃতি এবং বিষ্কম্ভ কুম্ব যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:৩০ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৬:৩৩ মিনিটে।

    জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

    মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। যারা টাকা ধার চায়, তাদেরকে এড়িয়ে চলুন। আজ রুমমেটদের সঙ্গে তর্ক করা এড়িয়ে চলতে হবে। যদি কোনও সমস্যা থাকে তাহলে শান্তভাবেই সব আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ভালোবাসার সঙ্গীকে জীবনসঙ্গী করতে চাইলে আজ তার সঙ্গে কথা বলা উচিত। আজ অনেকবার নিজের শরীরের যত্ন নেওয়ার কথা ভাববেন। কিন্তু অন্যান্য দিনের মতো সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কোনও সাধুকে আজ কালো পারের একটি সাদা ধুতি দান করার চেষ্টা করুন।

    বৃষ রাশি: আজ আপনার কঠোর পরিশ্রম আর পারিবারিক সমর্থন কাঙ্খিত ফলাফল এনে দেবে। অগ্রগতির গতি বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। টাকা জমানার কৌশল ভাবতে করেন এবং সেখান থেকে অর্থ সঞ্চয় করতে পারেন। জীবনসঙ্গীর সাথে উন্নত বোঝাপড়া আজ জীবনে সুখ শান্তি নিয়ে আসবে। বাড়ির পরিস্থিতির কারণে আজ আপনার প্রেমিক বা প্রেমিকাকে খুব একটা রাগাবেন না। বিবাহিত জীবনে আপনার এবং আপনার জীবন সঙ্গী কিছুটা ব্যক্তিগত জায়গা দরকার হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি সচ্ছল যাবে।

    প্রতিকার: প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মধু খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার প্রেমের জীবন আরও উন্নত হবে।

    মিথুন রাশি: আজ নিজের ইচ্ছা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্ক গুলোকে ব্যবহার করা উচিত। জীবনসঙ্গীকে বিরক্ত করতে পারেন। বাবার একটি কঠোর পরামর্শ কর্মক্ষেত্রে আর্থিক লাভবান করে দেবে। সন্তানদের প্রতি অতিরিক্ত কঠোর হলে তারা বিরক্ত হবে। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আজ মনে রাখতে হবে যে এমনটা করলে আপনার এবং তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। পরিবার এবং বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। জীবনসঙ্গীর সাথে দিনটি বেশ আরামদায়ক ভাবে কাটবে। ছোট ভাইয়ের সঙ্গে বাইরে কোথাও যেতে পারেন।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য ওজনের সমপরিমাণ যব গোয়াল ঘরে দান করার চেষ্টা করুন।

    কর্কট রাশি: আজ ওজনের দিকে নজর রাখা উচিত। অতিরিক্ত খাওয়া পরিহার করা উচিত। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে বাইরে বেরোলে আর্থিক লাভ আসতে পারে। বন্ধুদের সঙ্গে সন্ধ্যাগুলি বেশ আনন্দদায়ক হবে। কাজের চাপ থাকা সত্ত্বেও প্রিয়জন আপনাকে আনন্দের মুহূর্তে এনে দেবে। অবসর সময়কে বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করতে হবে। আজ আপনি কোনও রেস্তোরায় গিয়ে সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ সচ্ছল যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো কাটবে।

    প্রতিকার: বাড়িতে লাল রঙের পর্দা এবং বিছানার চাদর ব্যবহার করুন। এতে আপনার পরিবারে সুখ শান্তি ফিরে আসবে।

    সিংহ রাশি: অন্যদের সমালোচনা করার অভ্যাস আজ আপনাকে সমালোচনার লক্ষ্যবস্তু করে তুলতে পারে। রস্যবোধ বজায় রাখা উচিত এবং কঠোর জবাব দেওয়া থেকে বিরত থাকা উচিত। এমন করলে অন্যদের কঠোর মন্তব্য সহজেই আপনার প্রশমিত হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন তাদের আজ অর্থ আসতে পারে। বাড়িতে কোনও পরিবর্তন আনার আগে অবশ্যই প্রথমে অন্যদের মতামত ভালোভাবে জানার চেষ্টা করতে হবে। পরিবার এবং বিভক্ত জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক।

    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য ঘরে গঙ্গাজল ছিটিয়ে দেওয়ার চেষ্টা করুন।

    কন্যা রাশি: আজ আপনার মানসিক চাপ অনেকটাই কমে যেতে পারে। ব্যবসাকে শক্তিশালী করার জন্য কোনও পদক্ষেপ নিতে হতে পারে যা আপনাকে আর্থিক সহায়তা দেবে। দিনের শেষে হঠাৎ করে কোনও সুখবর পুরো পরিবারকে আনন্দিত করবে। আজ আপনার চারপাশ আরও উজ্জ্বল হয়ে উঠবে। সবকিছু বেশ ঝলমল করবে। পরিবার এবং বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। আজ পুরো সন্ধ্যাটি রোমান্টিক ভাবে সঙ্গীর সাথে কাটতে পারে।

    প্রতিকার: দরিদ্র মহিলাকে সাদা পোশাক দান করুন। এতে আপনার আনন্দ বেড়ে যেতে পারে।

    তুলা রাশি: আজ আপনাকে যে সমস্যাগুলি বাধা দিচ্ছে সেগুলি সমাধান করা উচিত। ব্যবসাকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হতে পারে যা আপনাকে নিকট আত্মীয়দের সাহায্যে আর্থিক সহায়তা প্রদান করতে পারে। পারিবারিক দায়িত্ব অবহেলা করলে আজ আপনার সহযোগীরা অসন্তুষ্ট হবে। জীবনে ব্যস্ততার মাঝে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। সন্ধ্যার দিকে আপনি দূর থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। বিবাহিত জীবনে সুন্দর পরিবর্তন আসবে।

    প্রতিকার: স্বাস্থ্যের সুবিধার জন্য পকেটে একটি হলুদ রুমাল রাখার চেষ্টা করুন।

    বৃশ্চিক রাশি: জীবনকে সম্পূর্ণ ভাবে উপভোগ করার জন্য উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে হবে। যোগ ব্যায়াম বা ধ্যান করতে হবে। এতে আপনার মন এবং শারীরিক সুস্থতা বজায় থাকবে। আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে আজ আপনি তা ফেরত পেতে পারেন। পরিবারের সদস্যদের সাথে আরামদায়ক এবং শান্তিপূর্ণ দিন উপভোগ করতে পারবেন। যদি কেউ আপনার কাছে সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং মনের শান্তি নষ্ট করবেন না। পরিবারে আজ সুখ-শান্তি বজায় থাকবে।

    প্রতিকার: প্রেমের সম্পর্ককে ভালো রাখার জন্য তামার চেইনে রুদ্রাক্ষ ধারণ করার চেষ্টা করুন।

    ধনু রাশি: আজ আশাবাদী হন এবং নিজের উজ্জ্বল দিকটিকে তুলে ধরুন। বিশ্বাস এবং আশা আপনার আকাঙ্ক্ষার দরজা খুলে দেবে। উত্তেজনাপূর্ণ পরিবেশে আজ আপনি নিজেকে খুঁজে পেতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ সচ্ছল যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। স্বাস্থ্য সম্পূর্ণ রূপে ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ বন্ধুদের সাহায্যে আপনি ভাল অনুভব করতে পারবেন। বিবাহিত জীবনের পরিকল্পনাগুলি নিয়ে নতুন করে ভাবতে পারেন আজ।

    প্রতিকার: পারিবারিক জীবনকে সুখময় করার জন্য দেবী সরস্বতীর মূর্তিতে নীল ফুল অর্পণ করে তাকে পূজা করার চেষ্টা করুন।

    মকর রাশি: বর্তমানে ভ্রমণের জন্য দুর্বল হওয়ার কারণে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ছোটখাটো গৃহস্থলীর সামগ্রীর পেছনে আপনার টাকা অপচয় হতে পারে যা আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। বেশ কিছুদিন ধরে জমে থাকা গৃহস্থলীর কাজগুলি করতে আজ সময় লাগতে পারে। আজ আপনার প্রেমের সম্পর্কে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর কারণে মানসিক অস্থিরতার সম্মুখীন হতে পারেন। দাম্পত্য জীবনে আজ দিনটি খুব একটা ভালো যাবে না। বন্ধুদের সঙ্গে দেখা হলে আজ বেশি সময় নষ্ট হতে পারে।

    প্রতিকার: আর্থিক সমৃদ্ধি পাওয়ার জন্য অশ্বত্থ গাছের ছায়ায় দাঁড়িয়ে লোহার পাত্রে জল, চিনি, ঘি এবং দুধ মিশিয়ে সেই মিশ্রণ গাছের গোড়ায় ঢেলে দেওয়ার চেষ্টা করুন।

    কুম্ভ রাশি: আজ কাজে আপনার গতি দীর্ঘদিনের সমস্যার সমাধান করবে। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারবেন। পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ করার এবং তাদের কথা না শোনার প্রবণতা আজ অপ্রয়োজনীয় তর্কের জন্ম দিতে পারে। সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারবেন। যদি আপনি মনে করেন যে বন্ধুদের সাথে অতিরিক্ত সময় কাটানোর জন্য সঠিক তাহলে আজ আপনি ভুল ভাবছেন। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে।

    প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী রাখার জন্য একটি বর্গাকার তামার টুকরোতে জাফরান লাগিয়ে সেটিকে গোলাপি কাপড়ে মুড়িয়ে পূর্ব দিকে গিয়ে সূর্যোদয়ের সময় কোনও নির্জন স্থানে পুঁতে দেওয়ার চেষ্টা করুন।

    মীন রাশি: আজ আপনারা অবসর সময় শখের পেছনে ব্যয় করা উচিত এবং যেগুলি আপনি পছন্দ করেন সেগুলি করা উচিত। পারিবারিক প্রয়োজনের কথা বিবেচনা করে আজ আপনার জীবনসঙ্গীর সাথে কোনও দামি জিনিস কিনতে পারেন যেটি আপনার আর্থিক অবস্থার উপরে চাপ সৃষ্টি করবে। প্রিয়জনদের সঙ্গে উপহার বিনিময় করার জন্য আজকের দিনটি বেশ ভালো। ভালোবাসার ফুল ফুটে উঠতে পারে। রোমান্টিক দিকটি আজ ফুটে উঠবে। ব্যবসায়ীরা আজ ব্যবসার থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করবে।

    প্রতিকার: আর্থিক অবস্থাকে ভালো রাখার জন্য শিবলিঙ্গে জল অর্পণ করার চেষ্টা করুন।

    প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

  • ভারতে তো ৯৩৯, পাকিস্তানে LPG-র দাম কত জানেন? শুনলে আঁতকে উঠবেন

    ভারতে তো ৯৩৯, পাকিস্তানে LPG-র দাম কত জানেন? শুনলে আঁতকে উঠবেন

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে এমনিতেই দেশে জ্বালানি সংকট (LPG Crisis)। ভারতে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম ইতিমধ্যেই ৬০ টাকা বাড়ানো হয়েছে। আর বাণিজ্যিক সিলিন্ডার তো পাওয়া যাচ্ছে না বললেই চলে। পাশাপাশি ডোমেস্টিক সিলিন্ডারেরও আকাল পড়েছে। সাধারণত ভারতের বেশিরভাগ শহরেই ৯১২ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে মিলছে গৃহস্থলীর গ্যাস সিলিন্ডার। তবে এবার প্রশ্ন উঠছে, আর্থিক দুর্দশায় জড়িত সন্ত্রাসের দেশ পাকিস্তানে গ্যাস সিলিন্ডারের দাম কত (Pakistan LPG Price)? সেখানকার মানুষকে ঠিক কীরকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? জানুন।

    পাকিস্তানে গ্যাসের দাম কত?

    বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, পাকিস্তানে একটি এলপিজি সিলিন্ডারের দাম ভারতের থেকে অনেকটাই বেশি এবং তা প্রায়শই ওঠানামা করে। মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী, একটি ১১.৮ কেজি গার্হস্থ্য সিলিন্ডার পড়ছে প্রায় ২৬৬৪.৮৮ পাকিস্তানি রুপি যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৮৮৮ টাকা। তবে ভারতের বাজারে গৃহস্থলীর গ্যাস সিলিন্ডারের ওজন ১৪.২ কেজি। যেটি পাওয়া যাচ্ছে ৯১২ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে। সেক্ষেত্রে পাকিস্তানের গ্যাস সিলিন্ডার ভারতে আনুমানিক দাম ৮০০ টাকার মধ্যে। যদিও আগে সিলিন্ডারের দাম ছিল ২৬৬৭.৪০ পাকিস্তানি রুপি।

    কী কারণে পাকিস্তানে গ্যাসের দামের ঊর্ধ্বগতি?

    প্রসঙ্গত, সন্ত্রাসের দেশ পাকিস্তানে গ্যাসের দামের এই ঊর্ধ্বগতির পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করছে। প্রথমত, পাকিস্তান তার এলপিজি সরবরাহের সিংহভাগই বিদেশ থেকে আমদানি করে থাকে। সেই কারণে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পেলে দেশের বাজারেও দাম বাড়ে। আর যেহেতু এখন পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে গ্যাসবাহী জাহাজগুলি আসতে পারছে না, সেই কারণে সম্প্রতি আরও দাম বেড়েছে। দ্বিতীয়ত, গ্যাসের দামের সঙ্গে উৎপাদন খরচ, পরিবহন, বিপণন ব্যয় আর ১৮% জিএসটি যুক্ত হচ্ছে, যা দামকে আরও বাড়িয়ে তুলছে।

    আরও পড়ুন: জাহান্নামে যাবে! রেড রোডে ঈদের মঞ্চে মোদিকে ‘অনুপ্রবেশকারী’ তকমা মমতার

    আর সবথেকে বড় ব্যাপার, পাকিস্তানি রুপি বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে অনেকটাই দুর্বল। আর ডলারের মূল্যবৃদ্ধি গ্যাসের দাম বাড়ায়। এক কথায়, আর্থিক দুর্দশায় জর্জরিত পাকিস্তানে প্রতিনিয়িত গ্যাসের দাম ব্যাপকভাবে ওঠানামা করে, যা সাধারণ মানুষের বাজেটের উপর প্রভাব ফেলে। বিশেষ করে গ্যাসের ঊর্ধ্বগতি দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপর আরও চাপ সৃষ্টি করে। আর অনেকেই সেই কারণে কাঠ বা কয়লাতে রান্না করে থাকে। সবথেকে বড় ব্যাপার, পাকিস্তানে গ্যাসের জন্য কোনও রকম ভর্তুকিও মেলেনা সরকারের তরফ থেকে। সেই কারণেই আরও বাড়তি চাপ।

  • ট্রেন বাতিল, ঈদের মঞ্চে মমতার কটাক্ষ…! আজকের সেরা ১০ খবর (২১ মার্চ)

    ট্রেন বাতিল, ঈদের মঞ্চে মমতার কটাক্ষ…! আজকের সেরা ১০ খবর (২১ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ মার্চ, শনিবার। ট্রেন বাতিল, ঈদের মঞ্চে মমতার কটাক্ষ, মুরগির মাংসের দাম ঊর্ধ্বগতি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) দেশে মুরগির মাংসের দাম ঊর্ধ্বগতি, ৩০০ ছুঁই ছুঁই

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে এমনিতেই জ্বালানি সংকট তৈরি হয়েছে। তবে গ্যাসের অভাব এবং দাম বৃদ্ধির পাশাপাশি এবার মুরগির মাংসের দাম হু হু করে বাড়ছে। হ্যাঁ, এক সপ্তাহে কেজি প্রতি ১৮০-১৯০ টাকা থেকে বেড়ে এবার ২৫০-২৮০ টাকায় পৌঁছে গেল। এমনকি কোথাও ৩০০ ছুঁই ছুঁই। উৎপাদন খরচ বৃদ্ধি, ভ্যাকসিন আর ভিটামিনের ঘাটতি এবং গরমে উৎপাদন কমার কারণে দাম দিনের পর দিন বাড়ছে। যার ফলে সাধারণ মানুষের উপরই চাপ পড়ছে। পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বাড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন দিলীপ পত্নী রিংকু মজুমদার

    দিলীপ পত্নী রিংকু মজুমদার বিজেপির টিকিট না পেয়ে প্রকাশ্যে এবার ক্ষোভ উগড়ে দিলেন। রাজারহাট নিউটাউন আসনে প্রার্থী হতে চাইলেও তাঁকে কোনও রকম ভাবে মনোনয়ন দেওয়া হয়নি। এরপর তিনি অভিযোগ করেছেন, দলের কিছু প্রার্থী আর্থিক দুর্নীতিতে জড়িত। নাম না করে শুভেন্দু অধিকারী সহ প্রভাবশালী নেতাদের বাড়ির পরিবারকে একাধিক টিকিট দেওয়ার সমালোচনা করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের দ্বিচারিতার অভিযোগ তুলেই নতুনদের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। আর বিষয়টি ঘিরে ভোটের আগে বিজেপি অন্দরে অসন্তোষ প্রকাশ্যে আসলো। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) আসানসোলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু

    আসানসোলের বিদায়গড় এলাকায় নুনিয়া নদীর উপর নির্মীয়মান একটি সেতু হঠাৎ করে ভেঙে পড়েছে। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের ক্ষোভ এখন চরমে। অভিযোগ উঠছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণ এই সেতু ধসে পড়েছে। প্রায় ২ কোটি টাকার এই প্রকল্পটি বহুদিনেরই দাবি ছিল যা ভোটের আগে শেষ করার কথা ছিল। ঘটনার কারণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আর তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি ঘিরে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) রবিবার আসানসোল ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

    ভারতীয় রেলের আসানসোল ডিভিশনে ২২ মার্চ ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য বহু ট্রেন বাতিল করে দেওয়া হল। নরগঞ্জ-ঝাঝা, অন্ডাল, রানীগঞ্জ, মধুপুরসহ সহ বিভিন্ন শাখায় এই কাজ চলবে বলে জানানো হয়েছে। ফলে একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। এছাড়াও ১৩৩৩১ ধানবাদ-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস দেরিতে চলবে। আর কিছু ট্রেন সংক্ষিপ্ত যাত্রা করবে। যেমন দেওঘর-পাটনা মেমু ঝাঝা থেকে চলবে। পাশাপাশি ভাস্কো দা গামা-জসিডি এক্সপ্রেস মধুপুরে শেষ হবে বলে জানানো হয়েছে। যাত্রীদের আগে থেকে সময়সূচি দেখার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) এপ্রিলে ৩ মাসের রেশন একসাথে দেওয়ার ঘোষণা

    ভারত সরকার ঘোষণা করল যে, এপ্রিল মাসে রেশন গ্রাহকদের এক সঙ্গে তিন মাসের চাল এবং গম দেওয়া হবে। আর এতে বারবার রেশন দোকানে যাওয়ার ঝামেলা অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের সুবিধা বাড়বে। বিশেষজ্ঞদের মতে, নতুন ফসল সংরক্ষণের জন্য গুদামে জায়গা তৈরি করার জন্যই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত রাজ্যকে দ্রুত শস্য তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর বিনামূল্যে রেশন প্রকল্পের আওতায় গ্রামীণ এবং শহর দুই ক্ষেত্রেই এই সুবিধা মিলবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। কোনও সমস্যা হলে জেলা খাদ্য দফতরে যোগাযোগ করা যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) মালদহ ডিভিশনে বিরাট পদক্ষেপ রেলের

    ভারতীয় রেলের মালদা ডিভিশনের ট্রেন চলাচল দ্রুত করার জন্য নতুন ইন্টারমিডিয়েট ব্লক সিগনাল চালু হল। নওপাড়া মহিষাসুর হল্টে। মনিগ্রাম এবং মহিপাল রোডের মাঝে এই ব্যবস্থায় ১২ কিলোমিটার ব্লক সেকশনকে ভাগ করে ৬ কিলোমিটার করে দেওয়া হয়েছে। যার ফলে ট্রেনের অপেক্ষা এবং সিগন্যাল জুড়ে দেরি অনেকটাই কমবে। ইন্টারলকিং সিস্টেমেও পরিবর্তন আনা হয়েছে এবং লেভেল ক্রসিং যুক্ত করা হচ্ছে। যাত্রীদের ভ্রমণের সময় এতে অনেকটাই কমবে বলে মত রেল কর্তৃপক্ষের। রেল কর্মীদের প্রশিক্ষণও চলছে আর পরিষেবা আরও উন্নত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টে নতুন মামলা

    পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ ইস্যুতে উত্তেজনার মাঝেই এবার ষষ্ঠ বেতন কমিশন নিয়ে নতুন মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। ইউনিটি ফোরাম সংগঠন এই মামলা দায়ের করেছে। আর AICPI অনুযায়ী ডিএ নির্ধারণ করতে হবে বলে জানানো হয়েছে। বর্তমানে রাজ্যের কর্মীরা ২২ শতাংশ ডিএ পেলেও কেন্দ্র সরকারি কর্মচারীদের ৫৮ শতাংশের তুলনায় প্রায় তা ৪০ শতাংশ কম। আবেদনকারীরা অভিযোগ করছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি এবং ৬ এপ্রিল মামলার শুনানি  হতে পারে। একইসঙ্গে সপ্তম বেতন কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) রেড রোডে ঈদের মঞ্চে মোদীকে ‘অনুপ্রবেশকারী’ তকমা মমতার

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তার পাশাপাশি তীব্র রাজনৈতিক আক্রমণও করেছেন। নরেন্দ্র মোদীকে অনুপ্রবেশকারী বলে কটাক্ষ করে তিনি বিজেপি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। এসআইআর তালিকা থেকে বহু নাম বাদ পড়ার প্রসঙ্গ তুলে মানুষের অধিকার রক্ষার আশ্বাস দিয়েছেন তিনি। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং অমিত শাহকে অফিস থেকে চাপ এবং হুমকির অভিযোগ করেছেন। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে তাঁর মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) বকেয়া DA থেকে নতুন পে কমিশন, বড় ঘোষণা মমতার

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ইস্তেহারে বকেয়া ডিএ মেটানো এবং নতুন বেতন কমিশন নিয়ে বড়সড় ঘোষণা করা হল। জানানো হয়েছে যে, ২০১৬-২০১৯ সালের ৪৮ মাসের বকেয়া ডিএ ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে। আর যার প্রথম কিস্তি মার্চে এবং পরেরটি সেপ্টেম্বর মাসে মিলবে। কিন্তু কেন্দ্রীয় স্তরে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি। আর্থিক চাপের কথা উল্লেখ করে সরকার সপ্তম বেতন কমিশন চালুর প্রস্তাব দিয়েছে, যেটি কার্যকর হলে বেতন, ভাতা এবং পেনশন অনেকটাই বাড়তে পারে অনুমান করা হচ্ছে। কিন্তু কবে তা বাস্তবায়িত হবে তা স্পষ্ট নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল ৪৭টি লোকাল

    পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ মার্চ রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রাফিক ব্লক থাকবে। যার ফলে ব্যাপক ট্রেনের বিভ্রাট ঘটবে। আনুমানিক ৪৭টি লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে হাওড়া-বর্ধমান, ব্যান্ডেল, কাটোয়া, পাঁশকুড়া সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটের ট্রেন রয়েছে। আর তার পাশাপাশি কিছু এক্সপ্রেস ট্রেনের সময় পিছিয়ে গিয়েছে। আর কয়েকটি ট্রেন ৪৫ থেকে ১২০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলবে বলে জানানো হয়েছে। যাত্রীদের আগেভাগে সময়সূচি দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • “বাড়িতে দুজন সঙ্গিনী…” IPL-র আগেই গোপন কথা ফাঁস হয়ে গেল KKR তারকার

    “বাড়িতে দুজন সঙ্গিনী…” IPL-র আগেই গোপন কথা ফাঁস হয়ে গেল KKR তারকার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) শুরু হতে আর এক সপ্তাহ। জোর কদমে প্রস্তুতি সারছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সবদিক থেকে নিজেদের তৈরি করে তবেই মাঠে নামবেন নাইটরা। ঠিক সেই পর্বে গোপন কথা ফাঁস হয়ে গেল KKR এর মেন্টর ডোয়াইন ব্রাভোর। শুক্রবার, কলকাতা নাইট রাইডার্সের সাংবাদিক বৈঠকের সময় বেখেয়ালে নিজেই ব্যক্তিগত কথা বলে ফেলেছিলেন তিনি। পরে দেখেন মাইক্রোফোন অন ছিল। পরবর্তীতে দ্রুত পরিস্থিতি সামাল দেন KKR অধিনায়ক অজিঙ্কা রাহানে।

    গোপন কথা ফাঁস হয়ে গেল নাইট তারকার

    শুক্রবার KKR এর সাংবাদিক বৈঠকের ঠিক আগের মুহূর্তে চেয়ারে বসার পর ব্রাভো হঠাৎ বলে বসেন, “ওরা যখন আমাকে ফোন করেছিল, সেই সময় আমার বাড়িতে দুজন সঙ্গিনী ছিল।” প্রথমদিকে নাইট তারকা খেয়াল না করলেও পরে জানতে পারেন তিনি যখন এমন কথা বললেন তখন মাইক অন ছিল। সহজ ভাষায় বলতে গেলে, ব্রাভো যা বলেছেন সবটাই রেকর্ড হয়েছে সামনের মাইক্রোফোনে।

    যদিও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি সামাল দেন নাইট অধিনায়ক রাহানে। এদিন তড়িঘড়ি রাহানে ক্যারিবিয়ান তারকাকে সতর্ক করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার অবশ্যই এদিন হাসতে হাসতেই কথাগুলি বলছিলেন অজি তারকা শেন ওয়াটসনকে। এমন খবর ফাঁস হতেই তা উঠে এসেছে খবরের শিরোনামে। যদিও ঠিক কোন প্রসঙ্গে এমন মন্তব্য তা খোলসা করেননি KKR এর মেন্টর।

    অবশ্যই পড়ুন: IPL শেষ হলেই এই দেশের বিরুদ্ধে মাঠে নামবেন টিম ইন্ডিয়া, প্রকাশ্যে সূচি

    প্রসঙ্গত, এদিন ব্রাভোর বিতর্কিত মন্তব্য মাইকে রেকর্ড হয়ে গেলেও পরবর্তীতে সোশ্যাল মিডিয়া থেকে সেটি সরিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাতে লাভ হয়নি। ক্যারিবিয়ান তারকার সেই বক্তব্য ইতিমধ্যেই নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল। যা দেখে অনেকেই প্রাক্তন খেলোয়াড়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন।

  • মিলবে না HRA-র ছাড়! ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে আয়কর আইনের একাধিক নিয়ম

    মিলবে না HRA-র ছাড়! ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে আয়কর আইনের একাধিক নিয়ম

    সৌভিক মুখার্জী, কলকাতা: ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর। আর এই দিন থেকেই বদলে যাচ্ছে আয়কর আইনের একাধিক নিয়ম (Income Tax Act)। কারণ, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস আয়কর আইন ২০২৬ এবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। আর সেই অনুযায়ী, এবার একাধিক সংশোধিত কাঠামো চালু হচ্ছে। যেখানে বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ সহ অন্যান্য ভাতার বর্ণনা দেওয়া রয়েছে। কিন্তু কী কী পরিবর্তন আসছে তা বিস্তারিত জানতে হলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

    বাড়ি ভাড়া ভাতাতে বিরাট পরিবর্তন

    আগের আয়কর আইন অনুযায়ী মুম্বাই, দিল্লি, কলকাতা, আমেদাবাদ, চেন্নাই ইত্যাদি শহরে বাড়ি ভাড়া ভাতা বাবদ অনেক বেশি ছাড় পাওয়া যেত। আর এই শহরগুলিতে বসবাসকারী ব্যক্তিরা তাদের বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া বাবদ ছাড় দাবি করতে পারতেন। সেখানে অন্যান্য জায়গায় বসবাসকারীরা শুধুমাত্র ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দাবি করত। তবে নতুন ব্যবস্থায় সেই ছাড় হয়তো আর পাওয়া যাবে না।

    গাড়ির দাম

    আয়কর আইন ২০২৬ এর আওতায় এবার কর্মচারীদের অফিস এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ির গড়ও শিথিল করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আবার ১.৬ লিটার পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার জন্য প্রতি মাসে ৫০০০ টাকা ও চালকের জন্য ৩০০০ টাকা কর দিতে হবে এবং ১.৬ লিটারের বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন গাড়ির ক্ষেত্রে প্রতিমাসে ৭০০০ টাকা এবং চালকের জন্য আরও ৩০০০ টাকা কর দিতে হবে। এর পাশাপাশি কর্মীর গাড়ির উপরেও কর দাবি করা হচ্ছে। জানা যাচ্ছে, সেক্ষেত্রে ১.৬ লিটার পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার ক্ষেত্রে প্রতি মাসে ৫০০০ টাকা কাটা হবে, আর ১.৬ লিটারের বেশি ইঞ্জিন ক্ষমতার ক্ষেত্রে প্রতিমাসে ৭০০০ টাকা কাটা হবে।

    সন্তানের শিক্ষা বা অন্যান্য ভাতা

    এবার থেকে সংশোধিত নিয়ম অনুযায়ী, সন্তানের শিক্ষার খরচ সংক্রান্ত ভাতা বাড়ানো হচ্ছে। জানা যাচ্ছে, শিশু শিক্ষা ভাতা প্রতি মাসে এবার প্রতি সন্তানের জন্য ১০০ টাকা থাকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হচ্ছে। কিন্তু দু’জন সন্তানের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। আর হোস্টেল খরচ ভাতা প্রতি মাসে ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০০ টাকা করা হচ্ছে।

    উপহার এবং ভাউচার

    আমরা গুগল পে, ফোনপে, পেটিএম ইউজ করে বিভিন্ন ভাউচার বা রিডিম কোড পাই। সেক্ষেত্রে যদি প্রতি আর্থিক বছরে এগুলোর মূল্য ১৫,০০০ টাকার বেশি হয়ে থাকে, তাহলে তা করযোগ্য হিসেবেই দাবি করা হবে।

    খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র

    যেমনটা জানা যাচ্ছে, এবার শ্রম ঘণ্টার মধ্যে বিনামূল্যে দেওয়া খাবার আর পানীয় করমুক্ত থাকবে। কিন্তু হ্যাঁ, তা যদি ক্যাশ ভাউচারের মাধ্যমে পরিশোধ করা হয় এবং তার পরিমাণ ২০০ টাকার বেশি না হয় তবেই এই নিয়ম প্রযোজ্য হবে। এর পাশাপাশি আয়কর নিয়ম ২০২৬ অনুযায়ী, পুরনো কর ব্যবস্থার বিভিন্ন ছাড় দাবি করার জন্য ডকুমেন্ট জমা দিতে বলা হচ্ছে। পাশাপাশি ছুটি, ভ্রমন ছাড়ের ক্ষেত্রে প্রকৃত ভ্রমণ ব্যয়ের প্রমাণপত্র দিতে হবে এবং বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে বাড়িওয়ালার নাম, ঠিকানা এবং প্যান নম্বর দিতে হবে।

    আরও পড়ুন: রবিবার আসানসোল ডিভিশনে বাতিল একগাদা ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

    এছাড়াও ঝাড়ুদার, মালিক বা দারোয়ানদের মতো পরিষেবার জন্য বেতন থেকে কর্মচারীদের কাছ থেকে আদায় করা অর্থ বাদ দিয়ে বাকি বেতনের উপর কর ধার্য করা হবে। আর আউটসোর্স করা গ্যাস, বিদ্যুৎ বা জলের জন্য সেই অর্থ করযোগ্য হবে বলে জানানো হয়েছে। তবে নিজস্ব উৎস থেকে সরবরাহ করা হলে সেক্ষেত্রে উৎপাদনের প্রতি ইউনিট অনুযায়ী খরচ গণনা করা হবে।

  • ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে ট্রাইবুনালে করা যাবে আবেদন, জানুন প্রসেস

    ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে ট্রাইবুনালে করা যাবে আবেদন, জানুন প্রসেস

    সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ টালবাহানার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে শেষ হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR in Bengal)। ইতিমধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে প্রায় ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন অবস্থায় বা আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় রয়েছে। এমনকি সেই সমস্ত ভোটারদের নথি যাচাই করছে জুডিশিয়াল অফিসাররা। কিন্তু সমস্যা হচ্ছে, এই নথি যাচাইয়ের পরেও একটি বৃহৎ অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেক্ষেত্রে কী উপায়?

    না, চিন্তার কারণ নেই। তালিকা থেকে নাম বাদ গেলে আবারও ট্রাইবুনালে (SIR Tribunal) আবেদন করা যাবে। এমনকি অনলাইন, অফলাইন দু’ভাবে আবেদন করতে পারবেন। আর সেখানে আবেদন খতিয়ে থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্যে ১৯টি ট্রাইবুনাল তৈরি হয়েছে। আর সেখানেই ভোটারদের সমস্ত অভিযোগ নিষ্পত্তি করা হবে। কিন্তু এই ট্রাইবুনালের জন্য কীভাবে আবেদন করবেন তা জানতে হলে পড়ুন এই প্রতিবেদনটি।

    কীভাবে আবেদন করবেন ট্রাইবুনালে?

    যেমনটা জানালাম, ট্রাইবুনালে অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে গেলে প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://ecinet.eci.gov.in এ গিয়ে আপিল করতে হবে। এছাড়া ইসাইনেট অ্যাপ ব্যবহার করতে পারেন। আর যদি অফলাইনে আবেদন করতে চান, সেক্ষেত্রে ডিএম, এসডিও বা এডিএম অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে আবেদন করতে হবে। তারপর সংশ্লিষ্ট অফিস থেকেই আপনার নথি ডিজিটালাইজ করে পোর্টালে আপলোড করে দেওয়া হবে। তারপর আপনি ট্রাইবুনালে গিয়ে মামলা নিষ্পত্তি করতে পারবেন।

    এদিকে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এই ট্রাইবুনাল গঠন করেছেন। রাজ্যজুড়ে মোট ১৯টি ট্রাইবুনাল গঠিত হয়েছে। যেমন—

    • কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের তরফ থেকে উত্তর ২৪ পরগনা ও কলকাতা ট্রাইবুনাল।
    • প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায়ের তত্ত্বাবধানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ট্রাইবুনাল।
    • প্রাক্তন বিচারপতি তপন সেনের তত্ত্বাবধানে পূর্ব মেদিনীপুরের ট্রাইবুনাল।
    • প্রাক্তন বিচারপতি প্রণব কুমারকে দেওয়া হয়েছে কোচবিহার ট্রাইবুনালের দায়িত্ব।
    • প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগকে দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ট্রাইবুনালের দায়িত্ব।

    আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের DA বিজ্ঞপ্তিতেও ভিজল না চিঁড়ে, এবার কলকাতা হাইকোর্টে নতুন মামলা

    এছাড়াও কলকাতা হাইকোর্টের বিভিন্ন বিচারপতিরা ট্রাইবুনালের দায়িত্বে রয়েছেন। যেমন প্রাক্তন বিচারপতি রঘুনাথ রায়, অশোক কুমার, মীরা দারা, দেবীপ্রসাদ দে প্রমুখ। আর প্রত্যেকটি জেলার জন্যই আলাদা আলাদা বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই এই ট্রাইবুনালে মামলা নিষ্পত্তি করবেন। এমনকি এ বিষয়ে কমিশনার তরফ থেকে অফিসিয়াল নোটিশ জারি করে দেওয়া হয়েছে।

  • মাত্র ৩০ লাখে কিনেছিল KKR, IPL-এ তিনিই হয়ে উঠতে পারেন নাইটদের ‘ডন’

    মাত্র ৩০ লাখে কিনেছিল KKR, IPL-এ তিনিই হয়ে উঠতে পারেন নাইটদের ‘ডন’

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণের প্রাক্কালে একসাথে একাধিক সমস্যার সাথে লড়তে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। কিন্তু তাতেও হাল ছাড়েনি শাহরুখ খানের এই দল। তিনবারের চ্যাম্পিয়নদের লক্ষ্য একটাই, যেকোনও প্রকারে 2026 IPL জেতা। সে জন্যেই দলের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন KKR এর ছেলেরা। আর সেখানেই ব্যাট হাতে নজর কাড়লেন ভারতীয় ক্রিকেটার সার্থক রঞ্জন। শুক্রবার, ইডেনে অনুশীলন চলাকালীন একেবারে ঝড় তুললেন তিনি।

    IPL 2026 এ KKR এর বড় অস্ত্র হয়ে উঠতে পারেন সার্থক

    এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলামে মাত্র 30 লাখ টাকা খরচ করে স্বদেশী ক্রিকেটার সার্থককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। অল্প দামে কেনায় সেভাবে এই প্লেয়ারের উপর প্রথম দিকে ভরসা করতে পারছিল না ম্যানেজমেন্ট। তবে শুক্রবার ইডেন গার্ডেন্সে এক অনুশীলন ম্যাচে গোল্ডেন নাইটসদের হয়ে ব্যাট হাতে একেবারে ঝড় তুললেন তিনি। 16 বলে 37 রান করে বুঝিয়ে দিলেন নিজের ক্ষমতা।

    এদিন, এই অনামি খেলোয়াড়ের ব্যাটিং দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ম্যানেজমেন্ট কর্তারা। অনেকেই মনে করছেন, সার্থক যদি অনুশীলনের ধারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে অব্যাহত রাখতে পারেন তবে যথেষ্ট লাভবান হবে কলকাতা নাইট রাইডার্স। আসলে তিনি যেভাবে দলের বোলারদের শাসন করলেন তা দেখে বোঝাই যাচ্ছে, হয়তো এই ছেলেই KKR এর হয়ে মূল মঞ্চেও একেবারে ডনের ভূমিকা পালন করবেন।

    অবশ্যই পড়ুন: IPL শেষ হলেই এই দেশের বিরুদ্ধে মাঠে নামবেন টিম ইন্ডিয়া, প্রকাশ্যে সূচি

    উল্লেখ্য, একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি সার্থক রঞ্জনের আরও একটি পরিচয় রয়েছে। তিনি ভারতীয় রাজনীতিবিদ তথা বিহারের সাংসদ পাপ্পু যাদবের ছেলে। রাজনীতিতে এই কংগ্রেস নেতার দাপট চোখে পড়ার মতো। দুবারের বিধায়ক এবং পাঁচবারের সাংসদ পাপ্পু এর আগে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল এবং জন অধিকার পার্টিতে ছিলেন। তবে 2024 এরপর থেকে রাহুল গান্ধীর দল কংগ্রেসই নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। এবার তাঁর ছেলেই IPL এর আগে বিশ্বাস এবং ভরসা যোগাচ্ছে KKR কে।

  • LPG সংকটের মাঝে ৫০০ টাকার ফ্রি গ্যাস, ৩১ মার্চের আগে করতে হবে এই কাজ

    LPG সংকটের মাঝে ৫০০ টাকার ফ্রি গ্যাস, ৩১ মার্চের আগে করতে হবে এই কাজ

    প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে গোটা দেশ জুড়ে গ্যাস সিলিন্ডার (LPG Crisis ) সরবরাহ নিয়ে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে আবার গ্যাস সংকটের আতঙ্কের মাঝেই বাড়ছে দাম। এমতাবস্থায় মাথায় হাত পড়েছে সকলের। তাই সেই সংকট থেকে মুক্তি পেতে সকলেই বর্তমানে PNG সংযোগের ওপর জোর দিচ্ছে। এবার এই PNG সংযোগের জন্য বড় অফার আনল সরকার। গ্রাহকদের দেওয়া হবে ৫০০ টাকার বিনামূল্যে গ্যাস।

    সবচেয়ে নিরাপদ PNG সংযোগ

    PNG অর্থাৎ পাইপড ন্যাচারাল গ্যাস, এতে গ্যাস সিলিন্ডারের মতো বাড়িতে সরবরাহ করা হয় না, বরং পাইপলাইনের মাধ্যমে সরাসরি রান্নাঘরে পৌঁছায়। আর এই সংযোগের সবচেয়ে বড় সুবিধা হল সিলিন্ডার শেষ হওয়ার চিন্তা থাকে না এবং গ্যাস একটানা পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই PNG সংযোগ অত্যন্ত নিরাপদ এবং সুবিধাজনক। অনেক গ্রাহক ভাবেন যে এই সংযোগ করা অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ। কিন্তু না তা একদমই কঠিন হয়ে, শুধু মানতে হবে কয়েকটি সহজ প্রসেস। আর এইসবের মাঝেই সরকার PNG সংযোগের জন্য দিচ্ছে বড় ছাড়।

    মিলবে ৫০০ টাকার বিনামূল্যে গ্যাস

    বরাবরই সরকার LPG গ্যাস সংযোগের নির্ভরতা কমানোর জন্য PNG সংযোগ বৃদ্ধির প্রচার করে চলেছে। এই কারণে, ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, GAIL এবং ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলি PNG সংক্রান্ত বিভিন্ন অফার নিয়ে এসেছে। যেখানে বলা হয়েছে কোনো গ্রাহক যদি ৩১ মার্চের আগে PNG সংযোগের জন্য রেজিস্ট্রেশন করেন, তাহলে সে PNG ইনস্টলেশনের ক্ষেত্রে বড় অফার পাবেন, রেজিস্ট্রশন ফি মকুব করা হবে। শুধু তাই নয়, সহজ কিস্তিতে অর্থ প্রদানের সুবিধা সহ গার্হস্থ্য গ্রাহকদের জন্য ৫০০ টাকার বিনামূল্যে গ্যাস অফার করছে। তবে এই সুযোগ দিল্লি এবং তার আশেপাশের এলাকার বাসিন্দাদের জন্য আনা হয়েছে। এখন প্রশ্ন কীভাবে এই PNG সংযোগের জন্য আবেদন করতে হবে, আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

    আরও পড়ুন: সত্যিই কপাল খারাপ KKR-র! এবার IPL থেকে ছিটকে গেলেন আকাশদীপও

    PNG সংযোগ করার জন্য অফিসে যেতে হবে না, ঘরে বসেই অনলাইনে এর মাধ্যমে সহজেই আবেদন করে নিতে পারবেন যে কেউ। তারজন্য প্রথমে, এলাকায় PNG পরিষেবা উপলব্ধ আছে কিনা তা যাচাই করার জন্য সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির ওয়েবসাইটে গিয়ে পিনকোড দিয়ে চেক করে নিতে হবে। যদি পরিষেবা উপলব্ধ থাকে, তাহলে অনলাইনে একটি ফর্মে গ্রাহকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল ঠিকানা এবং পরিচয়পত্র দিয়ে সাবমিট করে দিতে হবে। এরপর তথ্য যাচাইয়ের পর গ্রাহকের বাড়িতে লোক আসবে ইনস্টলেশনের জন্য। তাই দেরি না করে এখনই রেজিস্টার করে নিন।

  • ৩০০ ছুঁই ছুঁই, LPG সঙ্কটের মাঝে বাড়ল চিকেনের দাম

    ৩০০ ছুঁই ছুঁই, LPG সঙ্কটের মাঝে বাড়ল চিকেনের দাম

    প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে দেশজুড়ে জ্বালানির হাহাকার দেখা দিয়েছে। রান্নার গ্যাস সংকট এখনও কাটেনি বেশ কয়েকটি জেলায়। আর এর মাঝেই সাধারণ মানুষের জন্য এল বড় দুঃসংবাদ। রান্নার গ্যাসের দামবৃদ্ধির (Cooking Gas) পর এবার এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হল মুরগির মাংসের দাম (Chicken Price Hike)। মাথায় হাত পড়ল মধ্যবিত্তদের।

    বাড়ল মুরগির দাম

    পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহের শৃঙ্খল ভেঙে পড়েছে। এর প্রভাব পড়ছে জীবনের প্রতিটি স্তরে। পর্যাপ্ত সিলিন্ডার না থাকায় ধুঁকছে হোটেল ও রেস্তরাঁগুলি। অনেক জায়গায় পরিষেবা বন্ধ হওয়ার উপক্রম। এই অবস্থায় চিকেনের দামও বেশ বেড়েছে। রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ শুক্রবার মুরগির মাংসের দাম ২৫০-২৮০ টাকায় বিক্রি হয়েছে। প্রায় কম বেশি প্রতিদিনই নাকি দাম বাড়ছে। গত এক সপ্তাহে কেজি প্রতি চিকেনের দাম ১৮০-১৯০ টাকা থেকে বাড়তে বাড়তে আড়াইশোর গণ্ডি ছাড়িয়েছিল। এই প্রসঙ্গে খামার মালিকরা জানাচ্ছেন বর্তমানে মুরগি উৎপাদন খরচ বেড়ে গিয়েছে অনেকটাই, তাই এইভাবে দাম বাড়ছে।

    ব্রয়লার মুরগিদের ভ্যাকসিনের আকাল

    বাজারে খাসির মাংস বা মাটনের দাম ক্রমেই বেড়ে চলেছে। তার উপর ব্রয়লার মুরগিও দামবৃদ্ধির কারণে নিম্নবিত্তদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। রাজ্য পোলট্রি ফেডারেশনের বক্তব্য, ব্রয়লার মুরগিদের যে ভিটামিন এবং ভ্যাকসিন দেওয়া হয়, তা মূলত আসে বিদেশ থেকে। যুদ্ধের প্রভাবে তাতে ভাঁটা পড়েছে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন-এর সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি বলেন, ‘সারা দেশে চিকেনের দাম বেড়েছে। এ রাজ্যে গরম তেমন না পড়লেও, অন্যান্য রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তার ফলে মুরগির উৎপাদন কমায় দাম বাড়ছে।” তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত এই দাম নাগালে আসবে।

    আরও পড়ুন: জাহান্নামে যাবে! রেড রোডে ঈদের মঞ্চে মোদিকে ‘অনুপ্রবেশকারী’ তকমা মমতার

    প্রসঙ্গত, ২০২৪ সালে লোকসভা ভোটের আগেও কলকাতায় চিকেনের দাম কেজি প্রতি ৩০০ টাকা ছুঁয়েছিল। সে বার অবশ্য অতিরিক্ত গরমের জন্য মুরগির উৎপাদন কমে গিয়েছিল। কিন্তু ঈদের মরশুমে এইভাবে দাম বাড়ায় বেশ চিন্তায় পড়েছে সকলে। এদিকে মাত্র কয়েক দিনের ব্যবধানে অটোর জ্বালানির দাম যে হারে বেড়েছে, তাতে কার্যত দিশেহারা অটোচালকরা। প্রথম দফায় বেড়েছিল কয়েক দিন আগে প্রতি লিটারে ৫ টাকা বেড়ে দাম হয়েছিল ৬২.৬৮ টাকা। আজ এক ধাক্কায় আরও ৮ টাকা বাড়ল দাম। বর্তমানে এলপিজির দাম লিটার প্রতি ৭০.৬৮ টাকা। এবার ভাড়া বাড়ানোর পথে হাঁটতে চলেছে অটোচালকেরা।

  • সোনা কিনতে চাইছেন? ১ লক্ষ ২৭ হাজারে নামতে পারে হলুদ ধাতু! বড় খবর

    সোনা কিনতে চাইছেন? ১ লক্ষ ২৭ হাজারে নামতে পারে হলুদ ধাতু! বড় খবর

    সৌভিক মুখার্জী, কলকাতা: বিগত কয়েক মাস ধরে আকাশছোঁয়া সোনার দামে (Gold Price) সাধারণ মানুষ একেবারে নাভিশ্বাস হয়ে পড়েছিল। আমেরিকা, ইরান এবং ইজরায়েলের যুদ্ধের কারণে ১০ গ্রাম সোনার দাম তো ১.৬০ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে রেকর্ড তৈরি হয়েছিল। তবে এবার সোনা প্রেমীদের জন্য রয়েছে বড়সড় স্বস্তির খবর। কারণ, বাজার বিশ্লেষকরা বলছেন যে, খুব শীঘ্রই সোনার দামে আরও ধস নামতে পারে এবং ১০ গ্রাম সোনার দাম ১.২৭ লক্ষ টাকার কাছাকাছি নেমে আসার সম্ভাবনাও রয়েছে।

    কেন কমছে সোনার দাম?

    আসলে বিশেষজ্ঞরা সোনার এই দরপতনের পেছনে প্রধান চারটি কারণ উল্লেখ করেছে। তার মধ্যে প্রথমত রয়েছে ডলারের শক্তি বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম দিনের পর দিন বাড়ছে। সাধারণত ডলার শক্তিশালী হলে সোনার চাহিদা এবং দাম উভয়ই কমে যায়। এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর যদি সুদের হার বেশি থাকে, তাহলে বিনিয়োগকারীরা সোনার থেকে ডলারে বেশি বিনিয়োগ করতে আগ্রহী হয়। অন্যদিকে সোনার দাম যখন ১.৫০ লক্ষ টাকা পার করেছিল, তখন বড় বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে মুনাফা তুলে নিয়েছিল। যার কারণে বাজারে যোগান বেড়ে গিয়ে দাম কমতে শুরু করেছে। এছাড়া মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে দিনের পর দিন মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হচ্ছে। আর অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে সোনার বাজার প্রভাবিত হচ্ছে।

    বাজারে বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনগুলোতে সোনা এবং রুপোর বাজারে মন্দাভাব দেখা দিতে পারে। সেক্ষেত্রে ভারতের বাজারে এমসিএক্স-এ বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনা পাওয়া যাচ্ছে ১,৪৪,৮২৫ টাকায়। আর সেই দাম নেমে আসতে পারে একেবারে ১,২৭,০০০ টাকায়। এমনকি আন্তর্জাতিক কমেক্স বাজারে বর্তমানে ১০ গ্রাম সোনার দাম ৪৫৭৪.৯০ মার্কিন ডলার। তাও নেমে আসতে পারে ৪২৫০ মার্কিন ডলারে।

    আরও পড়ুন: IPL শুরুর আগেই বিরাট অ্যাকশন সরকারের, নিষিদ্ধ বহু অ্যাপ, প্ল্যাটফর্ম

    আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের বাজার দর অনুযায়ী যদি সোনা কিনতে বা বেচতে যান, তাহলে অবশ্যই দাম মাথায় রাখা জরুরী। সেক্ষেত্রে ২৪ ক্যারেট পাকা সোনা ১ গ্রাম কিনতে গেলে খরচ পড়বে ১৪,৩৬৭ টাকা আর ২২ ক্যারেট গয়না সোনা ১ গ্রাম কিনতে গেলে খরচ পড়বে ১৩,৬৫০ টাকা এবং বিক্রি করতে গেলে পাবেন ১৩,০৭৪ টাকা। পাশাপাশি রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ২,৩১,৯৪১ টাকায়। তবে হ্যাঁ, সোনা এবং রুপোয় বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা শুধুমাত্র বাজার বিশ্লেষণ করে কিছু পরামর্শ দিয়ে থাকি।