Blog

  • ইংল্যান্ডকে কাঁদিয়ে T20 বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত

    ইংল্যান্ডকে কাঁদিয়ে T20 বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ জিতে সেমিফাইনালে (India Vs England) নিজেদের আসন পাকা করে নিয়েছিল ভারত। বিশ্বকাপের মহামঞ্চে জায়গা করতে হলে হারাতে হতো শক্তিশালী দল ইংল্যান্ডকে। সেই মতোই, কোমর বেঁধে নেমেছিল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসন থেকে শুরু করে ইশান কিষাণ, অক্ষর প্যাটেলদের সঙ্ঘবদ্ধ লড়াইয়ে বৃহস্পতিবার ইংরেজ বাহিনীকে একেবারে কাঁদিয়ে দিয়ে ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হয়ে গেল মেন ইন ব্লু।

    ভারতের সামনে টিকলো না ইংল্যান্ডের লম্ফঝম্প

    আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে যায় ভারত। তাতে শুরুতে অভিষেক শর্মার উইকেট হারালে গত ম্যাচের নায়ক সঞ্জু প্রতিপক্ষকে একেবারে বুঝে নিয়েছিলেন। এদিন 9 রান করে অন্যান্য দিনের মতো অভিষেক মাঠ ছাড়তেই একেবারে রুদ্রমূর্তি ধরেন স্যামসন। পাশে ছিলেন সতীর্থ ইশান কিষাণ। দুই তারকার কাঁধে চেপে ভালই এগোচ্ছিল টিম ইন্ডিয়া।

    এদিকে, ইংল্যান্ডের বোলিং বিভাগ ক্রমাগত ভারতকে চাপে ফেলার চেষ্টায় ছিল। শেষ পর্যন্ত সেই চেষ্টায় সফল হয় তারা। 39 রানে ইশান আউট হয়ে গেলে মাঠে নামেন শিবম দুবে। তারপরই ঝড় উঠে মাঠে। ওয়াংখেড়ের হাই স্কোরিং পিচকে কাজে লাগিয়ে অর্ধশতরান না হলেও ইংরেজদের পিটিয়ে 25 বলে 43 রান করেন তিনি। এরপর একপ্রকার ঝড়ের গতিতেই উইকেট পড়তে থাকে সূর্যকুমারদের। তবে শেষ পর্যন্ত ভারতকে বাঁচিয়ে দিয়েছিল সঞ্জুর ইনিংস। দক্ষিণী ব্যাটসম্যানের কাঁধে চেপে আজ ইংল্যান্ডকে 254 রানের লক্ষ্য দিয়েছিল ভারত।

    ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমেই 5 রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ফিল সল্ট। এরপর 7 রান করে জসপ্রীত বুমরাহর বলে ধরা পড়েন অধিনায়ক হ্যারি ব্রুক। মাঝে ভাল শুরু করলেও 17 রানে আউট হন টম ব্যান্টন। তবে এরপর যা হল তা মনে রাখার মতো। দুই ইংরেজ তারকা উইল জ্যাকস এবং জ্যাকব বেথেলের দুর্ধর্ষ লড়াই চিন্তা বাড়িয়ে দিয়েছিল ভারতের। রক্তচাপ বাড়ছিল সমর্থকদের। একটানা দীর্ঘক্ষণ ধরে ভারতকে চাপে রেখেছিল এই দুই প্লেয়ার। যদিও শেষ পর্যন্ত অর্শদীপ সিংয়ের বলে অক্ষর এবং দুবের যৌথ চেষ্টায় ক্যাচ আউট হন জ্যাকস।

    অবশ্যই পড়ুন: ২২ হাজার টাকা বিনিয়োগে দিনে ৭০ হাজার আয়? যা জানাল কেন্দ্র সরকার

    এরপর থেকে ভারতীয় বোলিং আক্রমণের তেজকে উপেক্ষা করে ধীরে ধীরে এগিয়ে চলছিল ইংল্যান্ড। অন্যদিকে ভারতের লক্ষ্য ছিল প্রতিপক্ষের উইকেট ভেঙে যে কোনও প্রকারে নিজেদের এগিয়ে রাখা। দেরিতে হলেও সেই লক্ষ্যে সফল হয় টিম ইন্ডিয়া। জেকবের শত রানের মাঝেও উইকেট ফেলে টিম ইন্ডিয়া। আর সেখানেই হেরে গিয়েছিল ইংরেজরা। কারণ জিততে হলে ইংল্যান্ডকে করতে হতো 6 বলে 30 রান। স্বাভাবিকভাবে ইতিহাস বদলাতে না পেরে ভারতের কাছে পরাজয় স্বীকার করেই বিশ্বকাপ থেকে বিদায় নিল লাল ব্রিগেড। অন্যদিকে, ক্ষমতা দেখিয়ে বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত।

  • চিত্রা নক্ষত্রে ভাগ্যের দুর্দশা কাটবে ৪ রাশির! আজকের রাশিফল, ৬ মার্চ

    চিত্রা নক্ষত্রে ভাগ্যের দুর্দশা কাটবে ৪ রাশির! আজকের রাশিফল, ৬ মার্চ

    সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৬ মার্চ, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কন্যা ও তুলা রাশি এবং সূর্য কুম্ভ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ হস্তা এবং চিত্রা নক্ষত্রের প্রভাব পড়বে। তৃতীয়া তিথির এই বিশেষ দিনটিতে গণ্ড এবং বৃদ্ধি যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:৪১ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৬:২৪ মিনিটে।

    জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার, তাই মা সন্তোষীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিন রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

    মেষ রাশির আজকের রাশিফল: আজ দুঃখ আপনার জীবনে দেখা দিতে পারে। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা জাগবে। আজ পারিবারিক দিক থেকে আপনি খুব একটা ভালো থাকবেন না। বাধার সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ আপনি নতুন বই কিনতে পারেন এবং পুরো দিনটি ঘরবন্দি অবস্থায় কাটাতে পারেন। আজ স্ত্রীকে বলতে পারেন যে আপনি তাকে ঠিক কতটা ভালোবাসেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো যাবে।

    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য সদাচরণ অনুসরণ করার চেষ্টা করুন।

    বৃষ রাশি: আজ কাজের চাপ এবং পারিবারিক দ্বন্দ্ব আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। সন্দেহজনক আর্থিক লেনদেনে জরিয়ে পরার বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন। বন্ধুরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। আজ কিছু লোকের সঙ্গ আপনার জন্য ইতিবাচক হবে। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু পরিবারে আজ ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ আপনার স্ত্রীর থেকে বিশেষ কিছু অনুভব করতে পারেন। আজ আপনার সাহসী পদক্ষেপ আপনার সিদ্ধান্তগুলির জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য লাল রঙের বোতলে জল ভরে রাখুন এবং সেই জল পান করার চেষ্টা করুন।

    মিথুন রাশি: আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে মুক্ত করা দরকার। কারণ এগুলি আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো যাবে। আজ নতুন সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হবে না। আজ আপনার অর্থ সমস্যা দূর করতে পারে। প্রিয়জনের অপ্রয়োজনীয় মানসিক চাহিদার কাছে মোটেও উন্নত স্বীকার করবেন না। বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে।

    প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখার জন্য লাল চন্দন দিয়ে স্নান করার চেষ্টা করুন।

    কর্কট রাশি: মানসিক চাপ সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। কমিশন, লভ্যাংশ বা রয়্যালিটি থেকে উপকৃত হতে পারেন। কোনও চিঠি বা ইমেইল পুরো পরিবারের জন্য সুসংবাদ নিয়ে আসবে। আজ আপনার সুন্দর কাজ প্রদর্শনের প্রতি ভালোবাসা প্রস্ফুটিত করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনি যা চেয়েছিলেন তা করতে পারবেন। সত্যিকারের প্রেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য লাল রঙের পোশাক বেশি করে পরার চেষ্টা করুন।

    সিংহ রাশি: আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। বিদেশে সংযোগ রয়েছে এমন ব্যবসায়ীদের আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যরা আজ আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে। তারা আপনার মতো কাজ আশা করবে না। পরিবার এবং বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। আজ আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন এবং পরিকল্পনা কিছুটা ব্যাহত হতে পারে। আজ আপনার পরিবারের সাথে অপ্রত্যাশিত কোনও ভ্রমনে যেতে হতে পারে।

    প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নত করার জন্য দুর্গার মন্দিরে প্রসাদ নিবেদন করে দরিদ্রদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।

    কন্যা রাশি: আজ আপনি অবসর সময়ে উপভোগ করতে পারবেন। এই রাশির কিছু বেকার ব্যক্তিরা আজ চাকরি পেতে পারে, যা আর্থিক পরিস্থিতি উন্নতি করবে। আজ অংশদারিত্বে নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি ভালো। সঙ্গীর সাথে হাত মেলানোর আগে সাবধানে চিন্তাভাবনা করা উচিত। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু বিবাহিতদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। নতুন ধারণা পরীক্ষা করার জন্য দুর্দান্ত সময়। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না।

    প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য আর জুতার তলায় সাতটি তামার পেরেক লাগানোর চেষ্টা করুন।

    তুলা রাশি: আজ পরিপূর্ণ এবং সন্দেহজনক জীবনের জন্য মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ আজ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটান। সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আজ আপনি বুঝতে পারবেন প্রিয়জন আপনাকে ঠিক কতটা ভালোবাসে। বিবাহিত জীবনে উত্তেজনা তৈরি হতে পারে। আজ অর্থ উপার্জনের সম্ভাবনা বাড়ানোর জন্য শক্তি এবং বোধগম্যতার পরীক্ষা করা উচিত। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো।

    প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করার জন্য হলুদ মিশ্রিত দুধ পান করুন এবং স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করার চেষ্টা করুন।

    বৃশ্চিক রাশি: আজ অসুস্থতা আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। পরিবারে সুখ ফিরিয়ে আনার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটি কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। সন্তানদের থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে আনন্দ দেবে। অতিরিক্ত সময় ব্যয় করা আপনার পারিবারিক জীবনে নেতিবাচক ফলাফল দেবে। আজ আপনার আচরণ পরিবারকে সুখী করতে পারে। নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি দুর্দান্ত। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো নয়।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সাতমুখী রুদ্রাক্ষ পরার চেষ্টা করুন।

    ধনু রাশি: আজ আপনার নেতিবাচক মনোভাব উন্নতিতে বাধা দিতে পারে। এটি বোঝা উচিত। পারিবারিক অনুষ্ঠানে আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনার রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। আজ পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো পরামর্শ উপকারে আসবে। রোমান্টিক পদক্ষেপ ফল বয়ে আনবে না। পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আজ আপনি কেরিয়ারের নতুন দরজা খুলতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো বলে মনে করা হচ্ছে।

    প্রতিকার: আর্থিক লাভের জন্য পকেটে সব সময় একটু রুপো বা রুপোর টুকরা রাখার চেষ্টা করুন।

    মকর রাশি: আজ আশাবাদী হওয়ার চেষ্টা করুন এবং নিজের উজ্জ্বল দিক থেকে তুলে ধরুন। বিশ্বাস এবং আশা আপনার আকাঙ্ক্ষার নতুন দরজা খুলে দেবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ঋণমুক্ত হতে পারবেন। আজ আপনার সন্তানদের সঙ্গে মূল্যবান সময় কাটানো উচিত। আজ বন্ধুর অনুপস্থিত তার উপস্থিতি অনুভব করতে পারবেন।  পরিবার এবং বিবাহিত জীবনে মোটামুটি ভালো। আজ আপনি অফিস থেকে বাড়ি ফিরে প্রিয় কাজটি করতে পারেন এতে আপনার মনে শান্তি ফিরে আসবে।

    প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখার জন্য ইস্ত্রি করে এমন কোনও ধোপাকে কিছু দান করার চেষ্টা করুন।

    কুম্ভ রাশি: হৃদ রোগীদের কপি ছেড়ে দেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো। অল্প পরিমাণ কফি পান করলেও হৃদয়ের উপর চাপ পড়বে। অন্যদের প্রভাবিত করার জন্য অতিরিক্ত খরচ করা এড়িয়ে চলুন। আজ এমন প্রকল্প শুরু করুন যেগুলি পুরো পরিবারের জন্য সমৃদ্ধি নিয়ে আসবে। একসাথে বাইরে যাওয়ার মাধ্যমে আজ আপনি প্রেমের জীবনে নতুন শক্তি সঞ্চার করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। আজ সেমিনার বা কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ আপনার প্রেমের জীবনের নতুন শক্তি সঞ্চার করবে। বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নত করার জন্য আজ খাবারে ছোলা ব্যবহার করার চেষ্টা করুন।

    মীন রাশি: ব্যক্তিগত সমস্যাগুলি আজ আপনার মানসিক শান্তিকে বিগ্নিত করবে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন এবং ইতিবাচক কিছু করার চেষ্টা করুন। দিনটিকে ভালোভাবে শুরু করতে হলে আজ সন্ধ্যাবেলা টাকা খরচ করা থেকে বিরত থাকতে হবে। প্রেম উত্তেজনাপূর্ণ হতে পারে। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করা উচিত এবং দিনটি পুরোপুরি ভাবে উপভোগ করা উচিত। বিবাহিত জীবনে আজ সুখ-শান্ত বজায় থাকবে। কিন্তু পরিবারে আজ ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ আপনি চেষ্টা করলে জীবনসঙ্গীর সাথে সেরা দিনগুলির মধ্যে একটি কাটাতে পারেন।

    প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য মদ্যপান ত্যাগ করতে হবে।

    প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

  • India Hood Decode: এবার ধ্বংস হবে পাকিস্তান! সীমান্তে শুরু ভয়ংকর যুদ্ধ

    India Hood Decode: এবার ধ্বংস হবে পাকিস্তান! সীমান্তে শুরু ভয়ংকর যুদ্ধ

    দুই মুসলিম দেশ –আফগানিস্থান আর পাকিস্তানের মধ্যে শুরু হয়ে গেল ভয়ঙ্কর যুদ্ধ (Pakistan Afghanistan War)!

    পরিস্থিতি এমন যে পাকিস্তানে জারি করতে হয়েছে জরুরী অবস্থা! শুধু তাই নয়, আফগানিস্থানের কাছে মাথাও নত করেছে তারা, পাঠিয়েছে সংঘর্ষবিরতি, শান্তি, সমঝোতার প্রস্তাবও।

    অন্যদিকে পাকিস্তান শুরু করেছে আফগানিস্থানের ওপর ‘অপারেশন ঘাজ়াব লিল হক’!

    হ্যাঁ ঠিকই শুনেছেন!

    ২০২৬-এর ফেব্রুয়ারি মাসের শুরুতেই, পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ, আর ফেব্রুয়ারির শেষে আফগানিস্থানের মাদ্রাসায় আক্রমণ দিয়ে যে সংঘর্ষ শুরু হয়েছিল, এবার সেই সংঘর্ষ নিয়ে নিয়েছে রনং দেহি রূপ! রমজান মাসের তোয়াক্কা না করেই দুই দেশ উঠে পড়ে লেগেছে একে অপরের অস্তিত্ব মেটাতে! যা  ইতিমধ্যেই কেড়ে নিয়েছেদুই দেশের কয়েকশো সেনা এবং নাগরিকের প্রাণ!

    কিন্তু, হঠাৎ করেই কী নিয়ে আফগানিস্থান আর পাকিস্তানের মধ্যে ফের শুরু হয়ে গেল লড়াই? ঠিক কী কী আপডেট পাওয়া গিয়েছে এখনও অবধি এই যুদ্ধ নিয়ে? তবে কি এবার সত্যিই তালিবানদের কাছে মাথা নত করবে পকিস্তান? কেনই বা এই যুদ্ধের কারণে হঠাৎ করে ভারতের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে পাকিস্তান?

    জানলে অবাক হবেন – যে পাকিস্তান নিজেদের মুসলিম বিশ্বের এক অন্যতম নেতা হিসাবে দাবী করে, আজ তারাই রমজান মাস চলাকালীন আক্রমণ করল মুসলিম জনতার ওপর! হামলা চালাল মাদ্রাসার ওপর!

    যে পাকিস্তান আগে নিজেরাই, রমজান মাস চলাকালীন গাজার ওপর ইজরায়েলের আক্রমণ নিয়ে করেছিল নিন্দা, আজ তারাই করল সেই একই কাজ! যুদ্ধ ঘোষণা করে ডিল আর এক মুসলিম দেশ আফগানিস্থানের ওপর!

    আজ India Hood ডিকোড-এ আমরা তুলে ধরবো এমন কিছু তথ্য, যা পরিষ্কার করে দেবে পাকিস্তানের নীচ মনোভাব সম্পর্কে। পরিষ্কার করে দেবে, তারা আর কোনও রাষ্ট্র নেই, আমেরিকার গোলামে পরিণত হয়েছে। তাই ধৈর্য ধরে লেখাটি শেষ পর্যন্ত পড়ুন।

    রমজান মাসে আফগানিস্থানের মাদ্রাসায় বোমা হামলা!

    দিনটা ২১শে ফেব্ররুয়ারি, রমজান মাস চলাকালীন, গভীর রাতে হঠাৎ করেই আফগানিস্তানের পক্তিকা প্রদেশের বরমল জেলার এক মাদ্রাসায় বিমান হামলা চালানো হয়। আর হামলার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। জানা যায়, এই হামলার করার জন্য ব্যবহার করা হয়েছে F-16 এবং JF-17 বিমান থেকে। যার ফলে মৃত্যু হয় প্রায় ৭০ জন আফগান নাগরিকের।

    এরপর পাক সেনার তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়,“আফগানিস্তানে জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।“

    এরপর ২২শে ফেব্রুয়ারি, আফগানিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে, এই হামলা চালানো হয়েছে বসতি এলাকায়। যার ফলে নিরীহ মানুষদের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশিরভাগই আবার মহিলা এবং শিশু। এর পাশাপাশি আফগানিস্তানের তালিবান প্রশাসন এই হামলা বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেয়।

    আর এরপর ২৫শে ফেব্রুয়ারি, কথা মতো কাজ করে দেখায় আফগানিস্থান সরকার। নিজেদের সরকারি এক্স হ্যান্ডলে আফাগনিস্তান দাবি করে, “পাকিস্তানে বিমানহামলা চালানো হয়েছে। সেই হামলায় অন্ততপক্ষে ৫০ পাক সেনা নিহত হয়েছেন। এই লড়াই থামবে না।“

    এরপর ২৬শে ফেব্রুয়ারি রাত থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে আফগান-পাক সীমান্ত। গোলাগুলি থেকে শুরু করে আকাশপথে হামলা সবই চলতে থাকে জোর কদমে। আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বলেন, ‘‘আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজ়ার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এ বার পাকিস্তানি ফৌজদের নরকে পাঠাব।’’ তার পরেই পাল্টা জবাব দেয় পাকিস্তানও।

    আফগানিস্থানের দাবি – এখনও পর্যন্ত পাকিস্তানের ৫৫ জন সেনার মৃত্যু হয়েছে। মার্কিন এফ-১৬ পাক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

    পাকিস্তানের দাবি – এখনও পর্যন্ত দুই পাক সেনার মৃত্যু হয়েছে। উল্টো দিকে মারা গিয়েছেন ৩৬ জন আফগান সেনা। যদিও যুদ্ধবিমান নিয়ে কোনও মন্তব্য করেনি পাকিস্তান।

    তবে, এই হামলা কি হঠাৎ করেই পাকিস্তান শুরু করল?

    না। এর পেছনে রয়েছে ৬ই ফেব্রুয়ারির একটি ঘটনা। যেদিন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার শিয়া টারলাই ইমামবাড়ার শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ফলে মৃত্যু হয় প্রায় ৩১ জনের। এর পর ৭ই ফেব্রুয়ারি, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু এলাকায় পাকিস্তানের এক সেনাকর্মী ও এক লেফটেন্যান্ট কর্নেল নিহত হন।

    এই নিয়ে পাকিস্তানের তরফ থেকে জানানো হয়, যে ভারতের মদতে আফগানিস্তানে বসে জঙ্গিরা পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা বাস্তবায়িতও হচ্ছে ভারতের মদতে। আর এই সমস্ত জঙ্গিরা আফগানিস্থানের কাবুলে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসছে। যদিও ভারতের তরফ থেকে দীর্ঘ দিন ধরে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। আর পাকিস্তানও নিজেদের বক্তব্যের পক্ষে কোনও প্রমাণও দেখাতে পারেনি।

    আর সেই হামলার প্রতিশোধ নিতেই এবার পাকিস্তান এই হামলা চালিয়েছে।

    আর পাকিস্তান আর আফগানিস্থানের এই যুদ্ধ দীর্ঘদিন ধরেই চলছে। ২০২৫ সালের অক্টোবর মাসে আফগানিস্থান এবং পাকিস্তান সীমান্তে টানা ১০ দিন সংঘর্ষ চলে, যার ফলে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়। তবে, সেই সংঘর্ষে পাকিস্তানের প্রচুর সেনাবাহিনী মারা গেলেও, কিন্তু পাকিস্তানের আক্রমণে বেশিরভাগ প্রাণহানি হতে থাকে আফগানিস্থানের সাধারণ জনগণের।

    এরপর ২০২৫-এর অক্টোবরেই পাকিস্তান ফের হামলা করে আফগানিস্থানে। যার ফলে মারা যায় আফগানিস্থানের তিন ক্রিকেটার সহ ৫ জন সাধারণ নাগরিক।

    এরপর ওই বছরের নভেম্বর মাসে, ফের আফগানিস্থানের ওপর পাকিস্তানের তরফ থেকে বিমান হামলা করা হয় যার ফলে ১০ জন সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয়।

    অর্থাৎ, এই কথাগুলো বলার আমাদের একটাই উদ্দেশ্য, আর সেটি হল – যতবার পাকিস্তানের তরফ থেকে আফগানিস্থানে হামলা করা হয়েছে মৃত্যু হয়েছে সাধারণ মানুষের! জঙ্গি মৃত্যুর প্রমাণ খুবই কম পাওয়া গিয়েছে।

    তবে, অনেক জিওপলিটিক্স বিশেষজ্ঞদের মতে, আমেরিকার বাগরাম এয়ারবেস পুন্রুদ্ধার করার জন্যই পাকিস্তানকে ব্যবহার করে আফগানিস্থানে এই হামলা চালানো হচ্ছে। যাতে আফগানিস্থান, আমেরিকার কথা মেনে নেয়।

    এবার আমরা আপনাদের জানাবো, পাকিস্তান এই জঙ্গি বলতে ঠিক কাদের কথা বোঝাতে চেয়েছে!

    আপনাদের জানিয়ে দিই, এখানে জঙ্গিঘাঁটি বলতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি-কে বোঝানো হয়েছে, যাদের ওপর আক্রমণ করা হয়েছে। এই জঙ্গি গোষ্ঠী আদতে পাকিস্তানের হলেও, আদর্শগতভাবে এরা তালিবানপন্থী, এবং এরা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে। আর মজার বিষয় কি জানেন? যে পাকিস্তান একসময় জঙ্গি গোষ্ঠীগুলোকে কৌশলগত সম্পদ ভাবত, আজ তারাই পাকিস্তানের ভিতরে আগুন ধরাচ্ছে।

    কিন্তু এই তেহরিক-ই-তালিবান পাকিস্তান গোষ্ঠী কারা এবং পাকিস্তানের গোষ্ঠী হওয়া সত্ত্বেও এদের সাথে পাকিস্তানের কিসের শত্রুতা, এই সবকিছু নিয়ে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে। আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেই ডিকোড ভিডিওটি।

    এবার জানবো বারবার কেন ভারতকে এর মধ্যে টানা হচ্ছে? ভারত কি সত্যিই এই যুদ্ধে নাক গলাবে?

    দিনটা ১৩ই নভেম্বর, ২০২৫। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, পাকিস্তানের হামলার জন্য আফগানিস্থানের পাশাপাশি ভারতকে তো দায়ী করেই, উল্টে দুজনের সাথেই একসাথে লড়ার হুমকি দেয়। জানিয়ে দেয়, পাকিস্তান তৈরি কাবুল এবং নিউ দিল্লির সাথে লড়ার জন্য। সাথে এও বলে, ভারতের সাথে যুদ্ধ সম্ভব।

    কিন্তু, এর কারণটা কি?

    এর কারণ ভারত আর আফগানিস্থানের সম্পর্ক। আফগানিস্থান ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এমনকি তাদের মধ্যে বন্ধুত্বের শিকড় আমরা লক্ষ্য করেছিলাম জখন ২০২৫ সালে আফগানিস্থানের বিদশ মন্ত্রী আমির মুত্তাকি ভারত সফরে এসেছিলেন। আমাদের চ্যানেলে ভারত ও তালেবানদের সম্পর্ক নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে। আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেই ডিকোড ভিডিওটি।

    তো এই সম্পর্কের জন্যই পাকিস্তান ভেবে নিয়েছে, হয়তো আফগানিস্থানে হামলা করলে, ভারত পাকিস্তানের ওপর হামলা করতে পারে। তাই পাকিস্তান আগে থেকেই এই সিগন্যাল দেয় ভারতকে।

    তবে, একটা বিষয় পরিষ্কার – ভারত কিন্তু আফগানিস্থান এবং পাকিস্তানের এই ঝামেলার মধ্যে নাক গলাবে না। তবেও ভারত কিন্তু চুপ করেও নেই। পাকিস্তানের তরফ থেকে আফগানিস্থানে যে হামলা করা হয়েছে তার কড়া নিন্দা জানিয়েছে ভারত।

    ২২শে ফেব্রুয়ারি, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, ‘‘পবিত্র রমজান মাসে আফগান-ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। এই হামলার ফলে মহিলা ও শিশু-সহ বহু প্রাণহানি হয়েছে। এই ঘটনায় গভীর ভাবে শোকাহত ভারত।” তিনি আরও লেখেন, “এই ঘটনাটি পাকিস্তান সরকারের ব্যর্থতাকে ফের প্রকাশ্যে এনেছে।” রণধীর জানান, আফগানিস্তানের পাশে আছে ভারত।

    তবে ভারত হাতে না মারলেও একরকমভাবে জলে মেরে দিয়েছে পাকিস্তানকে।

    একদিকে ইতিমধ্যেই স্থগিত রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া Indus Waters Treaty।

    এবার অন্যদিকে পাকিস্তানে প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যাবে রবি নদীর উদ্বৃত্ত জল। কারণ, পাঞ্জাব–জম্মু ও কাশ্মীর সীমান্তে শাহপুর কান্ডি বাঁধ প্রকল্পের কাজ দ্রুতগতিতে হচ্ছে। আর সেই বাঁধ চালু হলে রবি নদীর উদ্বৃত্ত জল পাকিস্তানে প্রবাহিত হওয়া বন্ধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের মন্ত্রী জাভেদ আহমেদ রানা।

    একই সঙ্গে ভারত চেনাব নদীর উপর একাধিক জলবিদ্যুৎ প্রকল্প দ্রুত সম্পন্ন করার কাজ এগিয়ে নিচ্ছে, যা ২০২৭–২৮ সালের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

    অর্থাৎ, ভারত সরাসরি লড়াইতে না নামলেও, আড়ালে যে পাকিস্তানের ওপর সারজিক্যাল স্ট্রাইক করে যাচ্ছে সে কথা কিন্তু বলাই বাহুল্য।

    ফলত, ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্থান – পাকিস্তান সীমান্ত! কী মনে হয়ে এর শেষ কোথায় গিয়ে হবে? কী হবে এর ভবিষ্যৎ? পাকিস্তান কি সত্যিই ধ্বংসের দিকে এগোচ্ছে?
    নাকি এটা আরও বড় যুদ্ধের প্রস্তুতি? আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে কি পূর্ণাঙ্গ যুদ্ধ হবে?
    ভারত কি শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকবে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।

  • তৃণমূলের তোলাবাজি, মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্বস্তি…! আজকের সেরা ১০ খবর (৫ মার্চ)

    তৃণমূলের তোলাবাজি, মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্বস্তি…! আজকের সেরা ১০ খবর (৫ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ মার্চ, বৃহস্পতিবার। তৃণমূলের তোলাবাজি, মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্বস্তি, নয়া রূপে স্টেশন আহমেদাবাদ, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ১৬ তলা স্টেশন হচ্ছে আহমেদাবাদ

    আহমেদাবাদ বুলেট ট্রেন স্টেশনকে ২৪ হাজার কোটি টাকার প্রকল্পের ১৬ তলা বিশিষ্ট আধুনিক মাল্টি মডেল পরিবহন কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে বলে খবর। আর এখানে নিচে মেট্রো, মাঝখানে সাধারণ ট্রেন এবং সর্বোচ্চ স্তরে বুলেট ট্রেন চলবে। প্রায় ৩৫ হেক্টর জুড়ে তৈরি এই স্টেশনের ৫৮% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলেই খবর। এতে পার্কিং, অফিস, হোটেল, মল এবং আধুনিক যাত্রার সুবিধা থাকবে। আর প্রতিদিন ২ থেকে ৩ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন বলে খবর। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৯) মালদায় বাজির ফুলকি কাণ্ড নিয়ে মৃত্যু একজনের

    মালদার হরিশ্চন্দ্রপুরের সাইরা গ্রামে বাজির ফুলকি নিয়ে দুই পরিবারের ঝামেলা ভয়াবহ রূপ নিয়েছে। সাত বছরের এক শিশুর ফুলঝুরি জ্বালানোর সময় ফুলকি এক নাবালিকার গায়ে পড়ার কারণে তর্ক শুরু হয় এবং তা সংঘর্ষে রূপান্তরিত হয়। অভিযোগ ওঠে, স্থানীয় তৃণমূল নেতার উস্কানিতে শাহজাহান মিয়াকে তরোয়াল দিয়ে কোপানো হয়েছে। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে এক তৃণমূল কর্মী গ্রেফতার হয়েছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৮) অতিরিক্ত চাপে ট্রেন ছেড়ে চলে গেলেন চালক

    বিহারের ঠাকুরগঞ্জ স্টেশনে এক লোকো পাইলট ৯ ঘন্টা ডিউটি শেষ করার পর ক্লান্তির কথা জানিয়ে শিলিগুড়িগামী ৭৫৭১৯ ডেমু ট্রেন চালাতে অস্বীকার করেছেন। রেলের নিরাপত্তা নিয়ম মেনে তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের বেশি ট্রেন চালানো বেশ ঝুঁকিপূর্ণ। স্টেশন মাস্টার সহ রেল কর্তৃপক্ষ অনুরোধ করলেও তিনি তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন। ট্রেনটি দুপুর ২:৫২ থেকে দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। আর এতে শিলিগুড়ি এবং কিষানগঞ্জগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৭) অতিরিক্ত তিন মাসে রেশন মজুদের নির্দেশ কেন্দ্রের

    ইরান-ইজরায়েল সংঘাত ক্রমশ তীব্র হওয়ার কারণে সম্ভাব্য সংকটের আশঙ্কায় কেন্দ্র সরকার এবার রাজ্যগুলোকে সতর্ক করল। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক নির্দেশ দিয়েছে যে, আগামী তিন মাসের চাল, গম আগাম মজুদ করে রেশন ডিলারদের কাছে পৌঁছে দেওয়া উচিত। সাধারণত এক মাসের রেশন আগাম তোলা হয়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে তিন মাস করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, যুদ্ধের প্রভাব পড়লে জ্বালানি এবং পরিবহনের সমস্যা তৈরি হতে পারে। তাই গণবণ্টন ব্যবস্থা ঠিক রাখার জন্য এবং সাধারণ মানুষের খাদ্য সরবরাহের কোনও সমস্যা না হওয়ার কারণেই এই প্রস্তুতি। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৬) তৃণমূলে যোগদান করলেন সৌরভ চন্দ্র

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের আইনজীবী সৌরভ চন্দ্র বৃহস্পতিবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরেই তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়েছে। আবার অন্যদিকে অমিত শাহের উপস্থিতিতে সাংবাদিক সন্তু পান ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। ভোটের আগে দুই শিবিরে নতুন মুখ যোগ দেওয়ার কারণে রাজনৈতিক মহলে জোড় আলোচনা শুরু হয়েছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৫) রাজনীতির ময়দানে যোগদান করেন কোয়েল মল্লিক

    অভিনেত্রী কোয়েল মল্লিক প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী তৈরি করেছে। বৃহস্পতিবার বিধানসভায় স্বামী নিশপাল সিং এর সঙ্গে গিয়েই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই দিনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে ভোট হবে বলে জানা গেছে। আর বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন রাহুল সিনহা। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৪) তৃণমূল দ্বারা তৈরি স্ট্রিট লাইট নিয়ে আসানসোলে বিতর্ক

    আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের সারাকডিহি গ্রামে একটি স্ট্রিট লাইটকে ঘিরে শুরু হলে বিতর্ক। অভিযোগ উঠছে, রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক উদ্বোধন করলেও বর্তমানে সেখানে কোনও রকম লাইট নেই। ফলে রাতে এলাকা অন্ধকারে ডুবে থাকছে। আর বাসিন্দাদের যাতায়াত করতে সমস্যা হচ্ছে। স্থানীয়রা দাবি করছে, উন্নয়নের নামে শুধুমাত্র তোলাবাজি করা হয়েছে। পরিষেবা নেই বললেই চলে। বিষয়টা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। গ্রামবাসীরা দ্রুত লাইট বসানোর দাবি করছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৩) উৎসব উপলক্ষে কর্মীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের

    দূর্গা পূজা এবং ঈদের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা করলেন নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৬ হাজার টাকা থেকে ৫৪ হাজার টাকার মধ্যে বেতনের সর্ব কর্মীরা সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ফেস্টিভ্যাল এডভান্স পাবে। আর ৪৬,০০০ টাকা বা তার কম বেতনের কর্মীরা অ্যাড হক বোনাস হিসাবে ৭৪০০ টাকা করে পাবে। এছাড়াও ৪০ হাজার টাকার মধ্যে পেনশন পাওয়া পেনশনভোগীরা ৩৮০০ টাকা অনুদান পাবে। আর এই সুবিধা সরকারি এবং সরকারপোসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও মিলবে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ২) রাজ্যসভার প্রার্থী হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

    বিহারের মুখ্যমন্ত্রী রাজ্যেসভার নির্বাচিত প্রার্থী হতে চলেছেন নীতিশ কুমার। প্রায় ২ দশক ধরেই বিহারের রাজনীতিতে প্রভাবশালী এই নেতা এবার জাতীয় রাজনীতিতে যাওয়ার জন্য ইঙ্গিত দিয়েছেন। পাটনায় অমিত শাহের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে খবর। নীতিশ সরে গেলেই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সম্রাট চৌধুরী, নিত্যানন্দ রায়, দিলীপ জাসওয়াল, বিজয় সিনহা সোহ বেশ কয়েকজনের নাম আলোচনায় উঠে এসেছে। কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ১) খামেনির মৃত্যু নিয়ে শোক প্রকাশ করল ভারত

    ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর ভারত আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে। দিল্লি থেকে ইরানের দূতাবাসকে শোক পুস্তিকায় সই করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ৮৬ বছর বয়সে খামেনীর মৃত্যুর পর ইরানের নেতৃত্ব নিয়ে বাড়ছে জল্পনা। আর সেই সূত্রে উত্তরসূরি হিসেবে তার ছেলের নাম উঠে এসেছে। এদিকে ইরান, আমেরিকা এবং ইজরায়েলের সংঘাতে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি দিনের পর দিন জটিল হয়ে উঠছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

  • ২২ হাজার টাকা বিনিয়োগে দিনে ৭০ হাজার আয়? যা জানাল কেন্দ্র সরকার

    ২২ হাজার টাকা বিনিয়োগে দিনে ৭০ হাজার আয়? যা জানাল কেন্দ্র সরকার

    সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি খবর ভাইরাল (Social Media Viral) হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, মাত্র ২২ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিদিন প্রায় ৭০ হাজার টাকা পর্যন্ত নাকি আয় করা যাচ্ছে! এমনকি ওই ভিডিওতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে (Nirmala Sitharaman) একটি বিনিয়োগের প্রকল্প প্রচার করতে দেখা যাচ্ছে বলে দাবি। কিন্তু এই ভিডিও নিয়েই এবার বড়সড় সতর্কবার্তা দিল কেন্দ্রীয় সরকারী ফ্যাক্ট চেক সংস্থা পিআইবি।

    কী বলা হয়েছে সরকারি ফ্যাক্ট চেকে?

    পিআইবি ফ্যাক্ট চেকের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভাইরাল হওয়া ওই ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আর তাতে অর্থমন্ত্রীর আসল বক্তব্যই বিকৃত করে দেখানো হচ্ছে। সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এরকম কোনও বিনিয়োগের প্রকল্প সরকার ঘোষণা করেনি। অর্থমন্ত্রীও এরকম ধরনের কোনও স্কিম প্রচার করেননি। আর ভিডিওটি মানুষের সঙ্গে প্রতারণা করার উদ্দেশ্যেই ছড়ানো হচ্ছে। সেই কারণেই সাধারণ মানুষকে এই ভিডিও বা বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    বেশ কিছু বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এআই প্রযুক্তির অপব্যবহার দ্রুত হারে বাড়ছে। আর আধুনিক সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই কোনও ব্যক্তির মুখ বা কণ্ঠস্বর নকল করে নেওয়া যাচ্ছে। আর এই ধরনের ভিডিওকে সাধারণত ডিপফেক ভিডিও বলা হয়ে থাকে। অনেক সময় এগুলো এতটাই বাস্তবের মতো ফুটে ওঠে যে মনে হয় সাধারণ মানুষেরই ভিডিও। কিন্তু আদতে সেটা এআই দিয়ে বানানো।

    আরও পড়ুন: TRP না থাকায় স্লট বদল, প্রাইম টাইমে ফিরছে জি বাংলার এই ধারাবাহিক

    তাই এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই কিছু নিয়ম মাথায় রাখুন। প্রথমত, অস্বাভাবিক বেশি লাভের প্রতিশ্রুতি দেওয়া স্কিম থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত, সরকারি স্কিম সম্পর্কে জানার জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা বিশ্বস্ত সূত্র ব্যবহার করুন। আর অজানা লিংকে ক্লিক করবেন না। যদি সোশ্যাল মিডিয়ায় এরকম কোনও সন্দেহজনক বা বিভ্রান্তিকর খবর দেখেন, তাহলে অবশ্যই পিআইবির ফ্যাক্ট চেকে জমা দিতে পারেন। এমনকি আপনার স্ক্রিনশট, পোষ্টের লিংক বা ভিডিও ৮৭৯৯৭১১২৫৯ হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন।

  • পদত্যাগ পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোসের, কারণ কী?

    পদত্যাগ পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোসের, কারণ কী?

    সহেলি মিত্র, কলকাতা: পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস (C. V. Ananda Bose)। ২০২৬ এর বিধানসভা ভোটের মুখে বাংলার রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেছেন আনন্দ বোস। ইতিমধ্যে নিজের ইস্তফাপত্র দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন বলে খবর।

    পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস

    বাংলার রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস সাড়ে তিন বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন। ভোটের মুখে তাঁর এহেন পদত্যাগকে মোটেও ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল। সূত্রের খবর, বাংলার অস্থায়ী রাজ্যপাল হচ্ছে আরএন রবি। পদত্যাগের কারণ প্রসঙ্গে সি ভি আনন্দ বোস জানিয়েছেন, ‘রাজ্যপাল হিসেবে যথেষ্ট সময় কাটিয়েছি।’ এদিকে রাজ্যপালের পদত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে এহেন পদক্ষেপের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

    কী প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর?

    মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের হঠাৎ পদত্যাগের সংবাদে আমি হতবাক এবং গভীরভাবে চিন্তিত। এই পদত্যাগের পিছনের কারণগুলো এই মুহূর্তে আমার কাছে জানা নেই। তবে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী, যদি রাজ্যপালকে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কিছু রাজনৈতিক স্বার্থে কাজ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা কিছু চাপের মুখোমুখি হতে হয়েছে, তাহলে আমি অবাক হব না।’

    মুখ্যমন্ত্রী আরও জানান, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে মাত্র জানিয়েছেন যে শ্রী আর.এন. রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ হচ্ছেন। এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতিনীতির পরিপ্রেক্ষিতে তিনি কখনো আমার সঙ্গে পরামর্শ করেননি। এ ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের আত্মাকে ক্ষুণ্ন করে এবং আমাদের ফেডারেল কাঠামোর ভিত্তিকেও আঘাত দিয়েছে। কেন্দ্রকে সহযোগিতামূলক ফেডারেলিজমের নীতি সম্বন্ধে সম্মান দেখাতে হবে এবং একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।’

  • বৃষ্টির ভ্রুকুটি রবি থেকেই! ভিজবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, আগামীকালের আবহাওয়া

    বৃষ্টির ভ্রুকুটি রবি থেকেই! ভিজবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তে কাঠফাটা রোদে ঘামে ভিজছে শরীর। রোদের দাপটে (Weather Tomorrow) বাড়ছে দিনের তাপমাত্রা, তাই বাধ্য হয়েই ছাড়তে হচ্ছে পাখা। তবে এই ভ্যাপসা গরমের মধ্যে আবার বৃষ্টির ভ্রুকুটি দেখা গেল রাজ্য জুড়ে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগত উইক এন্ডেই নাকি ঝাঁপিয়ে নামতে চলেছে বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও নাকি কমবে না তাপমাত্রা।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বসন্তে উষ্ণ আবহাওয়ার মাঝেই এবার সপ্তাহের শেষে দিকে বৃষ্টির ইঙ্গিত দিল। জানা যাচ্ছে জম্মু-কাশ্মীরের উপর একটি পশ্চিমি ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। অন্য দিকে, বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে এই দুইয়ের প্রভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে চলেছে যা উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে। সব মিলিয়ে সপ্তাহ শেষে দুর্যোগের আশঙ্কা দেখা গিয়েছে। এক নজরে জেনে নেয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকে পরিষ্কার আকাশ থাকবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু’দিন একটু বাড়বে। তবে শনিবার বিকেল থেকে পরিবর্তন হবে আবহাওয়া। রবি থেকে টানা তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা সহ সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: মৃত্যু হয়েছে শাশুড়ির, অন ক্যামেরায় চলছে কান্নাকাটি! ট্রোলের মুখে ‘প্রবাসে ঘরকন্না’ মহুয়া

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গের মত আগামীকাল উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। পরবর্তী সাতদিন এমনই থাকবে। তবে রবিবার থেকে টানা তিন-চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তবে সব ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আগামী এক সপ্তাহ তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কিন্তু তার পর থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।।

  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ, নদিয়ায় পেট্রোল পাম্পে লম্বা লাইন! বাংলায় তেল নিয়ে হাহাকার?

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ, নদিয়ায় পেট্রোল পাম্পে লম্বা লাইন! বাংলায় তেল নিয়ে হাহাকার?

    সৌভিক মুখার্জী, নদীয়া: মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে হঠাৎ করেই তেল সংকটের আতঙ্কে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হল বাংলার নদিয়া জেলায় (Oil Crisis in Nadia)। বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন সারি, সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে তেল নেওয়ার আশায়। এমনকি অনেকে ব্যারেল নিয়ে ভিড় জমাচ্ছে পাম্পগুলোতে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আবার কেউ কেউ একাধিক পাম্প ঘুরেও তেল পাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরেই পরিস্থিতি চরমে পৌঁছচ্ছে। মূলত মধ্যপ্রাচ্যে চলা সংঘাতকে (Middle East Conflict) কেন্দ্র করেই তেলের যোগান কমে যেতে পারে, সেই আশঙ্কায় এখন স্থানীয় মানুষরা আতঙ্কে দিন কাটাচ্ছে।

    উপচে পড়া ভিড় পাম্পে

    নদিয়ার বিভিন্ন পেট্রোল পাম্পে সকাল থেকেই দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন। এমনকি অনেকেই ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে পড়ছে যাতে তেল পাওয়া যায়। কিছু ক্রেতারা অভিযোগ করছে, তিন থেকে চার ঘন্টা লাইনে দাঁড়িয়েও ডিজেল পাওয়া যাচ্ছে না। আবার অনেক পাম্পের ডিজেল শেষ হয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এ বিষয়ে পাম্পের এক কর্মী নিজেই জানিয়েছেন, গত দুইদিন ধরে অস্বাভাবিক হারে ডিজেল বিক্রি হয়েছে। যার ফলে অনেক পাম্পের ডিজেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আর পেট্রোল এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। কিন্তু সেটাও খুব দ্রুত হয়ে বিক্রি হয়ে যাবে।

    আসলে এই পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন কৃষকরা। কারণ, তাদের চাষবাসের কাজে সেচের প্রয়োজন হয়। সেই কারণে অনেকেই দীর্ঘ সময় ধরে বাধ্য হয়ে লাইনে দাঁড়াচ্ছে। এ বিষয়ে এক কৃষক জানিয়েছেন, শোনা যাচ্ছে যুদ্ধের কারণে ডিজেল পাওয়া যাবে না। তাই আগে থেকে ডিজেল কিনে রাখার চেষ্টা করছি। ধান চাষের সময় ডিজেল না পেলে আমাদের বিরাট সমস্যায় পড়তে হবে।

    আরও পড়ুন: ‘সংঘাতে সমস্যা মেটে না..’ পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে প্রথম বিবৃতি মোদির

    মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে বাড়ছে উদ্বেগ

    এদিকে সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিভিন্ন রকম গুজব ছড়িয়ে পড়ছে। সেই কারণে দেশে তেল সরবরাহের উপর প্রভাব পড়তে পারে বলে মত প্রকাশ করছে সাধারণ মানুষ। কিন্তু কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমানে দেশে প্রায় ২৫ দিনের তেল মজুদ রয়েছে। আর তেলের সরবরাহ নিয়েও কোনও রকম সমস্যা নেই। এমনকি রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার স্পষ্ট বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত চললেও ভারতের তেল সরবরাহের একাধিক পথ খোলা রয়েছে। অতিরিক্ত তেল মজুদ করার কোনও রকম প্রয়োজন নেই। গুজবে কান দিয়ে পরিস্থিতি আরও জটিল করবেন না।

  • ‘DA, পেনশন দূর! বেতনই বন্ধ হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের!’ চাঞ্চল্যকর তথ্য

    ‘DA, পেনশন দূর! বেতনই বন্ধ হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের!’ চাঞ্চল্যকর তথ্য

    সহেলি মিত্র, কলকাতা: একদিকে যখন বকেয়া ডিএ (Dearness allowance), পেনশন নিয়ে আন্দোলন চলছে বাংলার সরকারি কর্মীদের। তখন অন্যদিকে বলা হল, নাকি এসবের পাশাপাশি এবার মাইনেটাও বন্ধ হয়ে যেতে পারে! শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আর ফেসবুক লাইভে এসে ঠিক এমনই মন্তব্য করে সকলের চিন্তা বাড়িয়েছেন বিশ্লেষক এবং অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। চলুন তিনি কী বলেছেন সেটা বিস্তারিত জেনে নেওয়া যাক।

    DA, পেনশন, মাইনে সব বন্ধ হয়ে যাবে?

    বিশ্বনাথ চক্রবর্তী জানান, ‘কলেজগুলিতে শিক্ষা কর্মীদের পাওনা টাকা দেওয়া হচ্ছে না। স্যার, ম্যাডামদের দৈনন্দিন ক্লাসের টাকা অবধি দেওয়া হচ্ছে না। কম্পোজিট গ্রান্ট স্কুলগুলিতে পৌঁছাচ্ছে না। একটি রিপোর্ট অনুযায়ী, গত ৪ মার্চ অবধি প্রায় ৫৪ হাজার শিক্ষক, শিক্ষা কর্মীদের বেতন পাননি। সরকার ক্রমাগত দেউলিয়া হয়ে যেতে চলেছে। আগামী ৬ মার্চ অর্থাৎ আগামীকাল শুক্রবার জানা যাবে সরকারকে কত কিস্তিতে টাকা মেটাতে হবে কর্মীদের। এই দিনটার অপেক্ষা করছেন সকলে।’

    আরও পড়ুনঃ ১৫ মার্চই শেষ হবে ডেটা এন্ট্রি, কবে ঢুকবে বেকার ভাতার টাকা? যুবসাথী নিয়ে বড় খবর

    বকেয়া DA প্রসঙ্গে বিশ্বনাথবাবু জানান, ‘ডিএ-টা বড় কথা নয়, একটা সময়ে যদি মূল বেতনটাই না পাওয়া যায়! একবার ভাবুন আপনি লড়াই করছেন ডিএ-র জন্য। আমাদের কোষাগার, এমন হচ্ছে না তো নির্বাচনের পর সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার মতো জায়গায় থাকবে না সরকার! খবর বিভিন্নভাবে বুঝতে পারা যায়, সেটা হল, বেতন দেওয়া নিয়ে ইতিমধ্যে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে সরকারকে। ডিএ তো অনেক দূরের কথা, ডিএ আপনি সুপ্রিম কোর্টের রায়ের পরেও পাননি। আদালত অবমাননার মামলা করা হয়েছে। কবে শুনানি হবে, কিভাবে হবে, আদৌ হবে কিনা কেউ জানেন না।’

    আরও পড়ুনঃ এক্সট্রা বোনাস, এই কর্মীরা পাবে সর্বোচ্চ ২২ হাজার টাকা! বিজ্ঞপ্তি জারি নবান্নর

    বিশ্ববিদ্যালয়গুলির হাল বেহাল

    বিশ্বনাথ চক্রবর্তী আগে জানান, ‘ডিএ সরকার দেবে না এটা আগেও বলেছিলাম। নানা অজুহাত দেবে এই সরকার। ভাবলে খারাপ লাগে অন্যান্য রাজ্যের কর্মীদের থেকে আমরা কত কম টাকা পাই। দীর্ঘদিন ধরে আমরা ডিএ থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আতঙ্কিত। কিন্তু একবার ভেবে দেখেছেন, এই নির্বাচনের পর সরকারের যে আর্থিক অবস্থা তৈরি হবে, তাতে বিশেষ করে শিক্ষা কর্মী, পঞ্চায়েত, পুরসভা কর্মী তাঁদের বেতনটা নিয়মিত হবে তো? যারা অধ্যাপক আছেন, কোথাও যদি গেস্ট প্রফেসর থাকে তাঁদের অনুদান এখন অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলি চলবে কীভাবে? প্রয়োজন অনুযায়ী শিক্ষক নেই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হচ্ছে কোর্স কমপ্লিট করার জন্য গেস্ট অধ্যাপক রাখতে।’ লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা দেওয়ার জন্য সরকার যে পরিমাণে ঋণ নিচ্ছে হাত গুটিয়ে নেবে না তো সরকার? আশঙ্কায় ভুগছেন সরকারি কর্মীরা। বাকিটা শুনে নিন ভিডিওতে