Blog

  • T20 বিশ্বকাপ ফাইনালের দিন বৃষ্টি হলে ট্রফি জিতবে কোন দল?

    T20 বিশ্বকাপ ফাইনালের দিন বৃষ্টি হলে ট্রফি জিতবে কোন দল?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেখতে দেখতে শেষ হতে চলল টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup Final)। চলতি টুর্নামেন্ট শুরুর আগে এবং পরে চরম নাটকীয়তা দেখেছে ক্রিকেট বিশ্ব। এসবের মধ্যে দিয়েই অবশেষে ফাইনালের দোরগোড়ায় এবারের বিশ্বকাপ। মহামঞ্চে একে অপরের মুখ দেখবে ভারত এবং নিউজিল্যান্ড। দুইদলের হাতেই সুযোগ রয়েছে ইতিহাস তৈরির। একদিকে নিউজিল্যান্ড যেমন এবারের বিশ্বকাপ ফাইনাল জিততে পারলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল হিসেবে আত্মপ্রকাশ করবে। অন্যদিকে ভারত যদি ফাইনাল জিতে যায় সেক্ষেত্রে একটানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল হয়ে উঠবে তারা। এখন প্রশ্ন, ফাইনালে বৃষ্টি হলে ট্রফি জিতবে কে?

    ফাইনালে বৃষ্টি হলে কে জিতবে টি-টোয়েন্টি বিশ্বকাপ?

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 8 মার্চ, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনাল। তার জন্যই জোর কদমে প্রস্তুতি নিচ্ছে দুই দল। তবে প্রশ্ন থাকে, শেষ পর্যন্ত যদি ফাইনালের দিন আহমেদাবাদে বৃষ্টি নামে সেক্ষেত্রে কী হবে? বলে রাখি, প্রথমত 8 মার্চ আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে যদি শেষ পর্যন্ত আবহাওয়ার মুড বদলে বৃষ্টি নামে সেক্ষেত্রে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে তে।

    অবশ্যই পড়ুন: DA না দেওয়ার জন্য বিরাট যুক্তি রাজ্য সরকারের, কবে মিলবে বকেয়া? জানাল সময়

    হ্যাঁ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের জন্য রিজার্ভ ডের ব্যবস্থা করেছে ICC। যদিও বৃষ্টি উপেক্ষা করে প্রথম দিন কিছু ওভারের ম্যাচ আয়োজন এর চেষ্টা করবেন আম্পায়াররা। শেষ পর্যন্ত ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে প্রথম দিন শেষ হওয়া অংশ থেকে রিজার্ভ ডে তে শুরু হবে খেলা। তবে সেদিনও যদি বৃষ্টি হয় এবং ম্যাচ যদি ভেস্তে যায় সেক্ষেত্রে ভারত এবং নিউজিল্যান্ড উভয় দলকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এক কথায়, বৃষ্টির কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ভাগ করে নেবে দুই দল।

    উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল যেহেতু 8 মার্চ। ফলে সেদিনের ম্যাচ বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে গেলে রিজার্ভ ডের খেলা অনুষ্ঠিত হবে ঠিক তার পরের দিন অর্থাৎ 9 তারিখ। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, প্রথম দিন বৃষ্টি বা অন্যান্য বাধার ক্ষেত্রে 120 মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়। শেষ পর্যন্ত 5 ওভার করে ম্যাচ আয়োজনের চেষ্টা করেন আম্পায়াররা। সেটা না হলে তবেই রিজার্ভ ডেতে গড়ায় খেলা।

  • ভোটের আগে রদবদল, ৭ IAS অফিসার সহ KMC-র কমিশনারকেও সরাল নবান্ন

    ভোটের আগে রদবদল, ৭ IAS অফিসার সহ KMC-র কমিশনারকেও সরাল নবান্ন

    প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। আর এই ভোট আবহেই রাজ্যে এবার একাধিক আইএএস এবং ডব্লিউবিএস এগজিকিউটিভ অফিসার বদলি করল নবান্ন (Nabanna)। গতকাল অর্থাৎ শুক্রবার, নবান্ন থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে সাতজন IAS অফিসারের বদলি (WB IAS Officer Transfer) নতুন দায়িত্বের কথা ঘোষণা করা হয়েছে।

    নবান্নের জরুরি বিজ্ঞপ্তি

    সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, বর্তমানে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার হিসেবে কর্মরত সুমিত গুপ্তকে ডিএলআরএস, পশ্চিমবঙ্গ পদে নিয়োগ করা হয়েছে। এবং তাঁকে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন আধিকারিকের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার নতুন কমিশনারের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বসানো হয়েছে অংশুল গুপ্তাকে, এছাড়াও তাঁকে কলকাতা উত্তরের জেলা নির্বাচন আধিকারিকও করা হয়েছে। নদিয়ার বর্তমান জেলাশাসক অনীশ দাশগুপ্তকে বাঁকুড়ার জেলাশাসক করা হয়েছে। সিয়াদ এন উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক হয়েছেন, তিনি আগে বাঁকুড়ার জেলাশাসক ছিলেন।

    Nabanna

    রাজ্যপালের সম্মতিতেই বদলি

    প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের স্পেশাল সেক্রেটারি শেভালে অভিজিৎ তুকারামকে আলিপুরদুয়ারের জেলা শাসক হিসেবে বদলি করা হয়েছে। উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনাকে কেএমডিএ-র সিইও করা হয়েছে। WBSIDCL এর এমডি নিখিল নির্মলকে নদিয়ার জেলাশাসক করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের সদস্য সচিব তনভির আফজলকে উত্তর দিনাজপুরের নতুন জেলাশাসক হিসেবে বসানো হয়েছে। জানা গিয়েছে, রাজ্যপাল এই বদলিগুলিতে সম্মতি দিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বহাল থাকবে।

    আরও পড়ুন: সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ কলকাতায়,পাইকপাড়ায় উড়ল ক্লাবের চাল, এলাকায় আতঙ্ক

    প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনে বড়সড় পরিবর্তন করেছিলেন। সেই সময় কলকাতা পুরসভার কমিশনার-সহ রাজ্যের একঝাঁক জেলার জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকদেরও বদল করা হয়েছিল। এবার মার্চের শুরুতে ফের বদলি করা হল। আসলে সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, তাই সমস্ত জেলায় নিয়ম শৃঙ্খলা সুরক্ষিত এবং নিয়ন্ত্রণ করতে এই বদল আনা হয়েছে বলে মনে করছেনরাজ্য প্রশাসনের একাংশ।

  • এই ৪ কারণে ফাইনালে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে তৃতীয় T20 বিশ্বকাপ জিতবে ভারত!

    এই ৪ কারণে ফাইনালে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে তৃতীয় T20 বিশ্বকাপ জিতবে ভারত!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেমিফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে কার্যত জবাই করে ফাইনালে (India Vs New Zealand) জায়গা পাকা করেছে ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেই দল যারা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে হারানো দক্ষিণ আফ্রিকাকে বিদায় দিয়েছে। তাছাড়াও এবারের টুর্নামেন্টের সাম্প্রতিক ম্যাচগুলিতে দুর্দান্ত ছন্দে ছিল কিউই বাহিনী। কাজেই বোঝাই যাচ্ছে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড নিজেদের শক্তি প্রদর্শন করবে। তবে বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, মূলত 4 কারণে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতবে ভারত।

    এই 4 কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ভারত!

    প্রথম কারণ

    ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, জিম্বাবুয়ে সাদা দলের ক্রিকেটে যখনই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে সে বারই বিশ্বকাপ জিতেছে ভারত। সেটা 1983 র ওয়ানডে বিশ্বকাপ হোক কিংবা 2007 এর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবছর অর্থাৎ 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেও অস্ট্রেলিয়া দলকে হারিয়েছিল আফ্রিকার এই দল। ফলে, অনেকেরই আশা অতীতের পুনরাবৃত্তি হতে পারে। অর্থাৎ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে টিম ইন্ডিয়া।

    দ্বিতীয় কারণ

    2011 সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথম দল হিসেবে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে আজ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন কোনও দল নেই যারা নিজেদের ঘরের মাঠে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে, ভারতের কাছে সুযোগ রয়েছে ইতিহাস তৈরি করার। অর্থাৎ এবারের বিশ্বকাপ জিততে পারলেই প্রথম দল হিসেবে হোম গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নেবে টিম ইন্ডিয়া। অনেকেই মনে করছেন, এই ইতিহাস সৃষ্টির তাগিদেই নিউজিল্যান্ডকে হারাবেন এবং ফাইনাল জিতবেন সূর্যকুমার যাদবরা।

    তৃতীয় কারণ

    2011 সালের ওয়ানডে বিশ্বকাপে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কাকতালীয়ভাবে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি সব ম্যাচ জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, হয়তো পুরনো ধারা অব্যাহত রেখেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল হিসেবে আত্মপ্রকাশ করবে টিম ইন্ডিয়া।

    অবশ্যই পড়ুন: একসময় ছিল পাকিস্তানের অংশ! বাংলাতেই রয়েছে ভারতের শেষ স্টেশন

    চতুর্থ কারণ

    সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের খানিকটা খাপছাড়া দেখালেও পরবর্তীতে ম্যাচের গুরুত্ব বুঝে কড়া ফিল্ডিং সেট করেছিলেন অধিনায়ক সূর্য। একাধিক রিপোর্ট অনুযায়ী, টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনাল জিততে ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিং সব ক্ষেত্রেই এক চুলও জায়গা ছাড়বে না ভারত। তাছাড়াও গত দিন গুলিতে ব্যর্থ অভিষেক শর্মারও ফাইনালে ফর্মে ফেরার সম্ভাবনা খুঁজে পাচ্ছেন অনেকেই। সব মিলিয়ে বলা যেতে পারে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সংঘবদ্ধ লড়াইই জেতাতে পারে সূর্যদের।

  • সোনা সুখবর শোনালেও রুপো নিয়ে খারাপ খবর! আজকের রেট

    সোনা সুখবর শোনালেও রুপো নিয়ে খারাপ খবর! আজকের রেট

    সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও সোনার দাম (Gold Price) নিয়ে সুখবর। কারণ, আজ হলুদ ধাতুর বাজার দর অনেকটাই পতন হল। তবে রুপো নিয়ে দুঃসংবাদ। কারণ, সাদা ধাতুর দাম অনেকটাই চড়েছে। ফলে বিনিয়োগকারীরা সেক্ষেত্রে চিন্তার মধ্যে পড়ল। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে সোনা, রুপো তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

    ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today

    ➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৪০০ টাকায় (-৮০০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,০০০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,১৫০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,০৫০ টাকায়।

    ২৪ ক্যারেট পাকা সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬০,৩৫০ টাকায় (-৮০০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৬৪০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৮০০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৭০০ টাকায়।

    ১৮ ক্যারেট সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৭৩০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৭৩০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৮৮০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৭৮০ টাকায়।

    আরও পড়ুন: এক লাফে অনেকটাই বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, জানুন নতুন রেট

    আজ রুপোর বাজার দর | Silver Price Today |

    ➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৬৫,৯০০ টাকায় (+২৪৫০)।

    ➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮৯,৯০০  টাকায়।

    ➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮৫,০০০ টাকায়।

    বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

  • সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ কলকাতায়,পাইকপাড়ায় উড়ল ক্লাবের চাল, এলাকায় আতঙ্ক

    সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ কলকাতায়,পাইকপাড়ায় উড়ল ক্লাবের চাল, এলাকায় আতঙ্ক

    প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) নির্ঘণ্ট প্রকাশের আগে ভয়ংকর বিস্ফোরণ পাইকপাড়ায় (Blast At Paikpara Club)। শনিবার সকালে একের পর এক বোমা বিস্ফোরণের জেরে কেঁপে উঠল গোটা চত্বর, উড়ল ক্লাবের ছাদ, তছনছ হয়ে গেল। অনুমান এখনও ক্লাবের ভিতরে কিছু তাজা বোমা রাখা রয়েছে, তাই পুলিশ কুকুর এনে তল্লাশি শুরু করা হয়েছে এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড ডেকে পাঠানো হয়েছে। কিন্তু কী থেকে এই বিস্ফোরণ, এখনও তা স্পষ্ট নয়।

    বোমা বিস্ফোরণ পাইকপাড়ায়

    রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ শনিবার, সাতসকালে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাইকপাড়া। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেখানকার একটি ক্লাবের টিনের চাল উড়ে চলে যায় পাশের বাড়ির ছাদে। পাশাপাশি ক্লাবঘরে আগুনও লেগে যায়। বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকল। আপাতত আগুন নেভানোর চেষ্টা চলছে। একাধিক বিস্ফোরণের জেরে পাইকপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কী থেকে বিস্ফোরণ, এখনও তা স্পষ্ট নয়। তদন্তে নেমেছে চিৎপুর থানার পুলিশ।

    প্রোমোটিংয়ের জন্য ক্লাবে বিস্ফোরণ

    পাইকপাড়ার ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড। অনুমান করা হচ্ছে, সেখানে আরও কিছু তাজা বোমা রাখা রয়েছে।তাই সেখানে ভরপুর তল্লাশি চলছে, এলাকা ঘিরে ফেলা হয়েছে। ক্লাবের ধারেকাছে কাউকে যেতে নিষেধ করেছেন আধিকারিকরা। এদিকে বোমা বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের অভিযোগ প্রোমোটিংয়ের জন্য ক্লাবটির উপর এলাকার অনেকের নজর ছিল। তাই তাঁরা চাইছেন কারা এই কাণ্ড ঘটালেন, কেন ঘটালেন, পুলিশ তা খুঁজে বার করুক এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করুক। পাশাপাশি এলাকায় পুলিশ পিকেট এবং সিসি ক্যামেরা বসানোর দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

    আরও পড়ুন: DA না দেওয়ার জন্য বিরাট যুক্তি রাজ্য সরকারের, কবে মিলবে বকেয়া? জানাল সময়

    বোমা বিস্ফোরণের জেরে ক্লাবঘরটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে দেওয়াল। ক্লাবের সেক্রেটারি জানিয়েছেন , ‘‘ক্লাবটার উপর অনেক দিন ধরে অনেকের নজর রয়েছে। ক্লাবটা তারা নেওয়ার চেষ্টা করছে। আমি এটুকুই বলব, যাদের স্বার্থ আছে, তারাই এটা করেছে। পুলিশ খুঁজে বার করুক।’’ প্রসঙ্গত, কলকাতায় গত কয়েক দিন ধরে একাধিক বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। পাশাপাশি স্কুল কলেজ আদালতে কিছু বোমা বিস্ফোরণের অজ্ঞাত হুমকি মেলও আসছে, যা নিয়ে বেশ চিন্তায় পড়েছে প্রশাসন। তবে পুলিশ সবটাই তদন্ত করছে।

  • DA না দেওয়ার জন্য বিরাট যুক্তি রাজ্য সরকারের, কবে মিলবে বকেয়া? জানাল সময়

    DA না দেওয়ার জন্য বিরাট যুক্তি রাজ্য সরকারের, কবে মিলবে বকেয়া? জানাল সময়

    সহেলি মিত্র, কলকাতা: বকেয়া ডিএ (Dearness allowance)) নিয়ে নয়া জলঘোলা শুরু বাংলায়। আরও সময় চাইল পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মার্চ নয়, আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ অবধি সময়সীমা চেয়ে নিল পশ্চিমবঙ্গ সরকার। আর সরকারের এই আবেদন রাজ্য সরকারি কর্মীদের কাছে যথেষ্ট ধাক্কার সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    বকেয়া ডিএ মেটাতে সময় চাইল সরকার

    সরকারের এখন সাফ কথা, ‘এখন ডিএ দিতে পারব না।’ এমনিতে গত ফেব্রুয়ারি মাসে প্রায় ২০ লক্ষ সরকারি কর্মচারীকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাদের মহার্ঘ্য ভাতা (ডিএ) প্রদানের নির্দেশ দেয়। আদালতের দাবি, এটা সরকারি কর্মীদের অধিকার। বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের একটি বেঞ্চ রাজ্য সরকারকে ৩১ মার্চের মধ্যে তাদের কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫% পরিশোধ করার নির্দেশ দিয়েছে। তারা বেতন প্রদানের তদারকির জন্য সুপ্রিম কোর্টের তিনজন অবসরপ্রাপ্ত বিচারক এবং অন্য একজন কর্মকর্তার সমন্বয়ে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

    বাকি ৭৫% ডিএ-র জন্য একটি পেমেন্ট পরিকল্পনা ঠিক করার জন্য কমিটিকে রাজ্য সরকারের সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে ৬ মার্চের মধ্যে তাদের সুপারিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পেমেন্ট প্রদানের পর রাজ্য সরকারকে ১৫ এপ্রিলের মধ্যে আদালতে একটি সম্মতি প্রতিবেদন জমা দিতে হবে। যদিও এখন বকেয়া ২৫% DA-র প্রথম কিস্তি দিতে সময় চায় রাজ্য। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন।

    নতুন যুক্তি সরকারের

    সকলের আশঙ্কা সত্যি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সেখানে তাদের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ মেটানো তাদের পক্ষে সম্ভব নয়। এই নিয়ে তাদের যুক্তি ২০১৬ সালের আগে নিয়োগ পাওয়া সরকারি কর্মী এবং পেনশনভোগীদের সার্ভিস বুক খুঁজে বার করতে অনেকটা সময় লাগবে। এহেন পরিস্থিতিতে নাকি ডিসেম্বর মাসের ৩১ তারিখের আগে তারা কোনও ভাবেই ডিএ দিতে পারবে না।

  • একসময় ছিল পাকিস্তানের অংশ! বাংলাতেই রয়েছে ভারতের শেষ স্টেশন

    একসময় ছিল পাকিস্তানের অংশ! বাংলাতেই রয়েছে ভারতের শেষ স্টেশন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেল ব্যবস্থায় এমন বহু স্টেশন রয়েছে যেগুলির সাথে ওতপ্রোতভাবে জড়িত ইতিহাস (India’s Last Rail Station)। কিন্তু তা সত্ত্বেও ঐতিহাসিক সেই সব স্টেশনে বর্তমানে পা পড়ে না যাত্রীদের। ভারতীয় রেলের অধীনে এমনই একটি স্টেশন রয়েছে উত্তর 24 পরগনার বনগাঁ শাখায়। জানলে অবাক হবেন, এই স্টেশনটি ভারতের অন্তিম স্টেশন। যা একটা সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের অংশ ছিল। যদিও কালের নিয়মে স্টেশনটির কয়েকটি ভবন একপ্রকার ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এই স্টেশন থেকে আজ মানুষের বদলে যাতায়াত করে শিয়াল কুকুর সহ অন্যান্য সব বন্যপ্রাণী।

    এটিই ভারতের শেষ স্টেশন

    সালটা 1947 সালের আগস্ট মাস। প্রায় সকলেই জানেন সে বছরের 15 আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয়। অন্যদিকে 14 আগস্ট পালিত হয় পাকিস্তানের স্বাধীনতা দিবস। তবে 1947 এর আগস্ট মাস নাগাদ ভারত যখন স্বাধীন তখনও উত্তর 24 পরগনার বনগাঁ সংলগ্ন বিস্তীর্ণ এলাকাকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছিল। যার ফলে যথেষ্ট আতঙ্কে ছিলেন সেখানকার বাসিন্দারা। যদিও পরবর্তীতে ওই এলাকা গুলিকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়।

    সেই সময়, পেট্রাপোল স্টেশন সহ বেশ কিছু স্টেশন পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছিল। যদিও বর্তমানে সেটি ভারতের অংশ। অনেকেই হয়তো জানেন না, এই স্টেশনটি বনগাঁ-পেট্রাপোল শাখার শেষ স্টেশন। একটা সময় এই স্টেশন দিয়েই বর্তমান বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানে নিয়মিত বিভিন্ন পণ্য পাঠানো হতো। যদিও পরবর্তীতে এই স্টেশন হয়েই বন্ধন এক্সপ্রেস বাংলাদেশে প্রবেশ করে।

    একটা সময় এই স্টেশনের কদর থাকলেও বর্তমানে স্টেশনটিতে কুকুর, শিয়ালের মতো বন্যপ্রাণী ছাড়া আর কারও দেখা মেলে না। সবচেয়ে বড় কথা, এই স্টেশনের পাশেই রয়েছে ট্রেন চলাচলের সিঙ্গেল লাইন। যদিও বর্তমানে এই স্টেশনে থামেনা কোনও যাত্রীবাহী ট্রেন, বলা ভাল এই রেল ট্র্যাক দিয়ে চলাচল করে না কোনও ট্রেন। জানিয়ে রাখা ভাল, দেশের সর্বশেষ স্টেশন পেট্রাপোল থেকে জিরো পয়েন্টের দূরত্ব মাত্র 600 মিটার। একইভাবে বাংলাদেশের বেনাপোল স্টেশনের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার।

    অবশ্যই পড়ুন: ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝার দাপট, ধেয়ে আসছে কালবৈশাখী সহ বৃষ্টি, আজকের আবহাওয়া

    বলাই বাহুল্য, একটা সময় পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে দেখানো পেট্রাপোল স্টেশনটির পাশেই রয়েছে একটি ছোট্ট গ্রাম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতের শেষ স্টেশন পেট্রাপোল বাংলাদেশের একেবারে গা ঘেঁষে তৈরি হওয়ায় প্রায়শই এই অংশ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ওঠে। তবে সেই সব বিতর্ক কাটিয়ে আগামী দিনে দেশের ঐতিহাসিক এই স্টেশনটিকে ভারতীয় রেলের তরফে কাজে লাগানো হবে কিনা তা নিয়ে কৌতুহল রয়েছে অনেকেরই।

  • ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝার দাপট, ধেয়ে আসছে কালবৈশাখী সহ বৃষ্টি, আজকের আবহাওয়া

    ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝার দাপট, ধেয়ে আসছে কালবৈশাখী সহ বৃষ্টি, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আবহাওয়া (Weather Today) খামখেয়ালিপনা দেখাচ্ছে। শীত তো নেই, উল্টে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জেরে ঘরে ঘরে মানুষ জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন। কবে একটু ঝড় বৃষ্টি হবে, সেই অপেক্ষায় চাতক পাখির মতো অপেক্ষা করছেন বঙ্গবাসী। এদিকে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রবিবার থেকে বৃষ্টি নিজের দাপট দেখাতে শুরু করবে। এমনকি কিছু জেলায় আবার কালবৈশাখীর সম্ভাবনাও আছে বলে জানিয়েছে কিছু আবহাওয়া অফিস। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি হতে পারে বলে খবর। এদিকে গত কয়েকদিন ধরে রাতে ও ভোরে যে শীতের আমেজ ছিল এখন সেটাও একপ্রকার নেই বললেই চলে। যাইহোক, একটু ভালো বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের জন্য অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া সম্পর্কে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। বাংলার আকাশ বাতাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। আজ শনিবার সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। বইছে ঠান্ডা-গরম মেলানো হাওয়া। তবে কি আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়? তেমন জানায়নি হাওয়া অফিস। যদিও আগামীকাল রবিবার থেকে টানা বুধবার অবধি আকাশ কাঁপানো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাজুড়ে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া উত্তর-পূর্ব বাংলাদেশও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এরকম নানা কারণেই রাজ্যে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৯ থেকে ১০ মার্চের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া ও কিছু কিছু অঞ্চলে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি। বিশেষ সতর্কতা জারি রয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলী এবং নদীয়া জেলায়।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে আজ। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলাগুলিতেও। যদিও দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে বলে খবর। বিশেষ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

     

     

  • এক লাফে অনেকটাই বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, জানুন নতুন রেট

    এক লাফে অনেকটাই বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, জানুন নতুন রেট

    সহেলি মিত্র, কলকাতা: দাম বাড়ল রান্নার (LPG Cylinder Price) গ্যাসের। একদিকে যখন ইরান ও ইজরায়েলের মধ্যেকার যুদ্ধের জেরে সমগ্র মধ্যপ্রাচ্য উত্তপ্ত, ঠিক তখনই আচমকা দাম বাড়লো ঘরোয়া রান্নার গ্যাসের। জানা গিয়েছে, ১৪. ২ কেজি ঘরোয়া রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, এক লাফে ৬০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।

    দাম বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের

    বর্তমানে ১৪. ২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে এখন এই ১৪. ২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা থেকে ৯১৩ টাকায় বৃদ্ধি পেয়েছে। নতুন দাম আগামীকাল অর্থাৎ ৭ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হবে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক দেশবাসী। সেইসঙ্গে এই দামের প্রভাব সাধারণ মানুষের হেঁশেলে ও বাজেটে যে পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

    হোলিতে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও

    গত ১ মার্চ, তেল কোম্পানিগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (১৯ কেজি) দাম আবার বাড়িয়ে দেয়। ১ মার্চ থেকে, দিল্লিতে দাম ২৮ টাকা এবং অন্যান্য মহানগরীতে ৩১ টাকা বেড়েছে। এখন, দিল্লিতে একটি সিলিন্ডার ১৭৬৮.৫০ টাকায় পাওয়া যাচ্ছে। মুম্বাইতে এর দাম ১৮৩৫ টাকা হয়েছে। যারা হোটেল, রেস্তোরাঁ এবং ধাবা চালাচ্ছেন তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ গ্যাসের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব খাবারের বিলের উপর পড়তে পারে। সরকারি কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক উত্তেজনার কারণে সরবরাহ ব্যাহত হলে, দেশে গ্যাসের প্রাপ্যতার উপর কোনও উল্লেখযোগ্য প্রভাব না পড়ার বিষয়টি নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • চিত্রা নক্ষত্রে আয় উন্নতি বাড়বে ৩ রাশির! আজকের রাশিফল, ৭ মার্চ

    চিত্রা নক্ষত্রে আয় উন্নতি বাড়বে ৩ রাশির! আজকের রাশিফল, ৭ মার্চ

    সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৭ মার্চ, শনিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চিত্রা নক্ষত্রের প্রভাব পড়ছে। চতুর্থী তিথির এই বিশেষ দিনটিতে বৃদ্ধি যোগ বিরাজ করবে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:৪০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:২৫ মিনিটে।

    জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শনিবার, তাই মা তারার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

    মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনি শীঘ্রই দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে অনেকটাই সেরে উঠতে পারবেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে থাকবেন। স্বার্থপর আর বদ মেজাজি ব্যক্তিদের থেকে সাবধানে থাকা উচিত, যারা আপনাকে চাপ ফেলতে পারে। আজ আপনার সমস্যা বেড়ে উঠতে পারে। বন্ধুরা আজ আপনার কাছে ঋণ চাইতে পারে। তাদের টাকা ধার দিলে আজ আপনার আর্থিক পরিস্থিতি অবনতি হবে। গৃহস্থলীর কাজ আপনাকে বেশিরভাগ সময় ব্যস্ত রাখবে। পরিবার এবং বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মাংস, মদ্যপান হিংসা বা অন্যদের কষ্ট দেওয়া এড়িয়ে চলুন।

    বৃষ রাশি: আজ দিনটি শুভ হবে। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পাবেন। যারা দীর্ঘদিন ধরেই আর্থিক কষ্ট পাচ্ছিলেন, তাদের আজ আর্থিক সহযোগিতা পাওয়া উচিত। আজ সম্ভব হলে স্ত্রীর সঙ্গে গোপনীয় তথ্য ভাগ করা এড়িয়ে চলুন। প্রেম সামান্য হতাশা দিতে পারে। পরিবার এবং বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি বাড়িতে সারাদিন আরাম করতে পারেন এবং টিভিতে বিভিন্ন সিনেমা বা অনুষ্ঠান দেখতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ইতিবাচক।

    প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে আজ কালো কুকুরকে যত্ন নিন।

    মিথুন রাশি: আজ আপনার স্ত্রীর প্রেমময় আচরণ আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারে। সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। পুরনো ঋণ পরিশোধ করতে পারেন। আজ নতুন প্রকল্পে বিনিয়োগ করার জন্য দিনটি খুব ভালো। সামাজিক সমাবেশে অংশগ্রহণ করার জন্য আজকের দিনটি ইতিবাচক। আজ প্রেমে আপনার অভদ্র আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনার স্ত্রীর সঙ্গে কাটানোর জন্য প্রচুর সময় পাবেন।

    প্রতিকার: প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য মাঝে মাঝে আপনার প্রেমিক ও প্রেমিকাকে সাদা জিনিস উপহার দেওয়ার চেষ্টা করুন।

    কর্কট রাশি: আজ আপনার উচ্চ বুদ্ধিভিত্তিক ক্ষমতা আপনার ত্রুটিগুলি কাটিয়ে তুলতে সাহায্য করবে। শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনাগুলি এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। মা-বাবার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারে। যার ফলে আর্থিক পরিস্থিতি খারাপ হবে। কিন্তু এতে আপনার সম্পর্ক শক্তিশালী হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনার আস্থা বৃদ্ধি হওয়া উচিত।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য শরীরে সোনা পরার চেষ্টা করুন।

    সিংহ রাশি: আজ আপনার নম্র স্বভাবের প্রশংসা করা হতে পারে। আজ বিপরীত লিঙ্গের কারো সাহায্যে চাকরি বা ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সাবধানতার সঙ্গে এগিয়ে যাওয়া উচিত। আজ কোনও বন্ধু আপনার চোখের জল মুছে দেওয়ার জন্য এগিয়ে আসবে। লোকেরা আজ আপনাকে প্রশংসায় ভরিয়ে দেবে। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনি ভালোবাসার গভীরতা অনুভব করতে পারবেন। জীবনে সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করতে হবে আজ।

    প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করার জন্য ‘ওঁ ভ্রম ভ্রম ভ্রম সহ রহবে নমঃ’ মন্ত্রটি ১১ বার জপ করার চেষ্টা করুন।

    কন্যা রাশি: আজ এমন কাজে ব্যস্ত থাকুন যেগুলি আপনাকে শান্তি দেয়। দিনের শুরুতেই আর্থিক ক্ষতি হতে পারে। যার ফলে আপনার বাকি দিনটি নষ্ট হবে। বন্ধুরা আপনার ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করতে পারে। আজ প্রেমের কুড়ি ফুটে উঠতে পারে। এমন লোকদের সাথে মেলামেশা এড়িয়ে চলুন যারা আপনার খ্যাতি নষ্ট করে। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ইতিবাচক।

    প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নত করার জন্য দুর্গার মন্দিরে প্রসাদ নিবেদন করে দরিদ্রদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।

    তুলা রাশি: আজ আপনার শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি খুব শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। যদি কাউকে টাকা ধার করে দিয়ে থাকেন তাহলে আজই ফেরত নেওয়া উচিত। বিদেশে বসবাসকারী কোনও আত্মীয়র কাছ থেকে পাওয়া উপহার আজ আপনাকে আনন্দ দেবে। আজ আপনি বুঝতে পারবেন যে ভালবাসা প্রতিটি রোগের সবথেকে বড় ওষুধ। পরিবার এবং বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য বাথরুমে বা ঘরের কোণে ফুলের টবে সাদা মার্বেলের টুকরো রেখে দেওয়ার চেষ্টা করুন।

    বৃশ্চিক রাশি: আজ কোনও ভদ্রলোকের ঐশ্বরিক বাক্য আপনাকে সন্তুষ্টি দেবে। যারা জুয়া খেলায় তাদের অর্থ বিনিয়োগ করেছেন, তাদের আজ ক্ষতির সম্ভাবনা রয়েছে। জুয়া খেলা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত জীবনে আপনার কিছু সমস্যা হতে পারে। বিবাহিত জীবনেও ঝামেলা হতে পারে। আজ সামাজিক কাজে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। প্রতিবেশীদের হস্তক্ষেপে আপনার বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করবে।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য মাংস, মদ্যপান হিংসা বা অন্যদের কষ্ট দেওয়া এড়িয়ে চলুন।

    ধনু রাশি: আজ আপনার ইতিবাচক চিন্তাভাবনাগুলো পুরস্কার এনে দেবে। প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। আজ ব্যবসাকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপ নিতে হতে পারে। যার জন্য আপনার কাছের কেউ আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে। আজ অপ্রয়োজনীয় জিনিসপত্রের পেছনে অর্থ ব্যয় করলে আপনার স্ত্রী আপনার উপর বিরক্ত হবে। আজ আপনি বুঝতে পারবেন যে ভালবাসা পৃথিবীর সবথেকে বড় ওষুধ। বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে। আজ নতুন বই কিনতে পারেন এবং পুরো দিনটি ঘরবন্দি অবস্থায় কাটাতে পারেন।

    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য ঘর থেকে পুরনো, ছেড়া কাপড়, বর্জ্য পদার্থ, সংবাদপত্র ইত্যাদি ফেলে দেওয়ার চেষ্টা করুন।

    মকর রাশি: আজ অন্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দিলে আপনারই স্বাস্থ্যের উন্নতি হবে। স্ত্রীর সঙ্গে একসাথে আজ ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করতে পারেন এবং সেটি সফল হবে। বাড়ির পরিবেশে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে হবে। প্রেমের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি বিশেষ যাবে। পরিবারের কোনও সদস্য আজ আপনার সঙ্গে সময় কাটানোর জন্য জোর দিতে পারে। যার ফলে আপনি সময় নষ্ট করবেন। পরিবারে এমনিতে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো নয়।

    প্রতিকার: প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য আজ প্রেমিককে দুধের চকলেট উপহার দেওয়ার চেষ্টা করুন।

    কুম্ভ রাশি: আজ দিনটি আপনার জন্য শুভ হবে এবং দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। হঠাৎ করে আপনার কাছে অর্থ আসবে যা আপনাকে খরচ বা বিল মেটাতে সাহায্য করবে। পরিবারের সদস্যদের সাথে কিছুটা আরামদায়ক সময় কাটাতে পারেন। প্রেমিক বা বান্ধবী আজ আপনার উপর রেগে যেতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনার খারাপ অভ্যাসগুলি আপনার উপর প্রভাব ফেলতে পারে। সতর্ক থাকার চেষ্টা করতে হবে।

    প্রতিকার: প্রেমের জীবনকে উন্নত করার জন্য গণেশ মন্দিরে লাড্ডু নিবেদন করুন এবং শিশুদের মধ্যে সেগুলো বিতরণ করার চেষ্টা করুন।

    মীন রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণরূপে ভালো থাকবে, যা আপনাকে দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এমন কিছু এড়িয়ে চলুন যেগুলি আপনার শক্তি নষ্ট করে। রিয়েল এস্টেটে কিংবা আর্থিক লেনদেনের জন্য আজকের দিনটি বেশ ভালো। দিনের শেষের দিকে হঠাৎ করে সুসংবাদ পুরো পরিবারের জন্য আনন্দ নিয়ে আসবে। প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে। আজ বাড়িতে আচার, অনুষ্ঠান, হোম বা পূজা পার্বণের আয়োজন করতে পারেন। পরিবারে সুখ শান্তি থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো।

    প্রতিকার: আজ আপনার প্রেমের জীবনকে উন্নত করার জন্য প্রেমিক-প্রেমিকাকে সাদা মার্বেল পাথরের জিনিস উপহার দিন।

    প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal