Blog

  • পরীক্ষা ছাড়াই চাকরি, মোটা অঙ্কের বেতন! পাওয়ারগ্রিডে বহু শূন্যপদে নিয়োগ

    পরীক্ষা ছাড়াই চাকরি, মোটা অঙ্কের বেতন! পাওয়ারগ্রিডে বহু শূন্যপদে নিয়োগ

    সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগের (PowerGrid Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে স্নাতক, ডিপ্লোমা, আইটিআই বা অন্য যে কোনও প্রার্থীরা আবেদন করতে পারবে। ইতিমধ্যে এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে চাকরি পেলে দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।

    পাওয়ারগ্রিডে নিয়োগের বিজ্ঞপ্তি

    পাওয়ারগ্রিডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট ১৮৮টি শূন্যপদ আছে। তবে এর মধ্যে ডিপ্লোমা, স্নাতক, এইচআর এক্সিকিউটিভ, সিএসআর এক্সিকিউটিভ সহ বিভিন্ন বিভাগ রয়েছে।

    শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

    এখানে প্রতিটি ট্রেড অনুযায়ী যোগ্যতা চাওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি আইটিআই অ্যাপ্রেন্টিসের জন্য আইটিআই ডিগ্রি লাগবে।

    বয়স সীমা কত চাওয়া হয়েছে?

    এখানে আবেদন করার জন্য ন্যূনতম ১৮ বছর বয়স চাওয়া হয়েছে। তবে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত কোনও তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।

    বেতন কাঠামো

    এখানে নিযুক্ত হলে প্রতি মাসে ১৩,৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    নিয়োগ প্রক্রিয়া

    এখানে কোনও রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করে একটি সংক্ষিপ্ত তালিকা করা হবে। তারপর যাদের নাম থাকবে, তাদেরকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

    আরও পড়ুন: ধ্রুব যোগে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে ৪ রাশি! আজকের রাশিফল, ৮ মার্চ

    আবেদন পদ্ধতি

    চাকরিপ্রার্থীদের NATS/NAPS পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো করুন—

    • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
    • তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করে আবেদনপত্রটি ওপেন করুন।
    • তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
    • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
    • সবশেষে ফি প্রদান করে সাবমিট করুন।

    বলে রাখার বিষয়, এখানে ২ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।

    PowerGrid Official Notification: Download Now

    India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

  • ধ্রুব যোগে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে ৪ রাশি! আজকের রাশিফল, ৮ মার্চ

    ধ্রুব যোগে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে ৪ রাশি! আজকের রাশিফল, ৮ মার্চ

    সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৮ মার্চ, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ সূর্য বিরাজ করবে কুম্ভ রাশিতে আর চন্দ্র বিরাজ করবে তুলা রাশিতে। এদিকে আজ স্বাতী নক্ষত্রের প্রভাব পড়বে। পঞ্চমী তিথির এই বিশেষ দিনটিতে ধ্রুব যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:৩৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:২৫ মিনিটে।

    জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

    মেষ রাশির আজকের রাশিফল: আজ অস্বস্তি আপনার মানসিক শান্তি নষ্ট করবে। সমস্যা সমাধানের জন্য বন্ধুরা সাহায্য করবে। মানসিক চাপ এড়াতে আজ গানের সাহায্য নিতে পারেন। যারা বেপরোয়া ভাবে অর্থ ব্যয় করেছিলেন, তাদের আজ সমস্যায় পড়তে হতে পারে। বিবাহিত জীবনে ঝামেলা হতে পারে। নতুন প্রেমের সম্পর্কের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত তথ্য কারো সঙ্গে শেয়ার করা এড়িয়ে চলুন। আজ টিভি বা মোবাইল ফোনে সিনেমা দেখে সময় কাটাতে পারেন। গৃহিণীরা আজ অবসর সময় পাবে।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কালো ছোলা, কালো তিল এবং নারকেল জলে মিশিয়ে খাওয়ার চেষ্টা করুন।

    বৃষ রাশি: আজ অন্যদের সঙ্গে সুখ ভাগাভাগি করে নিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। কিন্তু মনে রাখবেন এটি উপেক্ষা করলে আপনার সমস্যাই হবে। কিছু ব্যবসায়ীর আজ ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যে লাভের সম্ভাবনা রয়েছে। সেই অর্থ আপনার অনেক সমস্যা দূর করবে। এমন কার্যকলাপে জড়িত হওয়া উচিত যেগুলি আপনার সঙ্গে লোকদের সমন্বয় সাধন করতে সাহায্য করে। আজ অবসর সময় আপনার মোবাইল ফোন ব্যবহার করে বা টিভি দেখে সময় কাটাতে পারেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

    প্রতিকার: খরচ এড়ানোর জন্য বানরদের জিলাপি বা মিষ্টি খাওয়ানোর চেষ্টা করুন।

    মিথুন রাশি: কর্মক্ষেত্রে আজ ঊর্ধ্বতনদের চাপ এবং বাড়িতে দ্বন্দ্ব আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে এবং মনোযোগ ব্যাহত করতে পারে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তারা আজ আর্থিক সহায়তা পেতে পারেন যা জীবনের অনেক সমস্যা দূর করবে। আজ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। সন্তান এবং পরিবারের সদস্যদের জন্য সতেজতা প্রদান করতে পারবেন। আপনার পরিবার দ্বারা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয়।

    প্রতিকার: খরচ এড়ানোর জন্য আজ বানরদের জিলাপি বা অন্য কিছু খাওয়ানোর চেষ্টা করুন।

    কর্কট রাশি: মানসিক শান্তির জন্য কাজে অংশগ্রহণ করতে হবে। বিনোদন বা সৌন্দর্য বৃদ্ধির জন্য খুব একটা সময় ব্যয় করবেন না। বন্ধুদের সঙ্গে আকর্ষণীয় এবং উত্তেজনপূর্ণ সময় কাটাতে পারেন। প্রেমের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি বিতর্কিত যাবে। আজ আপনার হৃদয় থেকে মনকে বেশি প্রভাবিত করা উচিত। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। বিবাহিতদের জন্য দিনটি খুব একটা ভালো নয় বলেই মনে করা হচ্ছে।

    প্রতিকার: প্রেমিক বা প্রেমিকাকে আজ রুপোর আংটি উপহার দেওয়ার চেষ্টা করুন। এতে প্রেমের জীবন উন্নত হবে।

    সিংহ রাশি: আজ আনন্দ করার এবং পছন্দের কাজগুলি করার দিন। অতিরিক্ত আয়ের জন্য সৃজনশীল ধারণাগুলোকে ব্যবহার করতে হবে। পরিবারের সাথে সামাজিক অনুষ্ঠানে যোগদান করলে আজ আপনার অভিজ্ঞতা ভালো হবে। প্রিয়জনের কাছ থেকে দূরে থাকার যন্ত্রণা আজ আপনাকে সমস্যায় ফেলবে। অভাবিদের সাহায্য করার ক্ষমতা আজ আপনাকে সম্মান দেবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু বন্ধুরা সাহায্য করবে।

    প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে চাইলে সব সময় চরিত্রকে ভালো রাখার চেষ্টা করুন।

    কন্যা রাশি: আজ কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সময় সাহস আর শক্তি প্রদর্শন করতে হবে। ইতিবাচক মনোভাব সহজেই বাধাগুলি কাটিয়ে তুলতে সাহায্য করবে। সাফল্যের মূল চাবিকাঠি হল মৌলিক চিন্তাভাবনা। আজ কোনও বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। সৎ এবং প্রাণবন্ত আচরণ আজ আপনার ক্ষমতাকে উজ্জীবিত করবে। আজ আপনার কাছের মানুষদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে আজ।

    প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য আজ হলুদ, পাঁচটা পিপল পাতা, দেড় কেজি হলুদ মুসুর ডাল, জাফরান, একটি সূর্যমুখী ফুল, হলুদ পোশাক ভক্তি সহকারে কোনও ব্রাহ্মণকে দান করার চেষ্টা করুন।

    তুলা রাশি: পরিবারের কিছু সদস্য তাদের হিংসাত্মক স্বভাবের কারণে আজ আপনাকে বিরক্ত করবে। মেজাজ হারানোর দরকার নেই। নাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আজ নিজেকে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকতে হবে। পারিবারিক ক্ষেত্রে সমস্যাগুলি খতিয়ে দেখা উচিত। পারিবারিক দায়িত্ব অবহেলা করলে আজ আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে আজ আপনার স্ত্রীর কাছ থেকে খুব একটা সহায়তা পাবেন না। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো নয়।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য মঙ্গল যন্ত্র খোদাই করা সোনার আংটি পরার চেষ্টা করুন।

    বৃশ্চিক রাশি: আজ ব্যস্ত সময় সত্ত্বেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। অর্থের অভাব বাড়িতে দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়াবে। এরকম পরিস্থিতিতে চিন্তা করে কথা বলুন। পরিবারের সদস্যদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। এমনিতে তাদের কথা না শুনলে আজ আপনার সমস্যা হবে। বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। জীবনে ব্যস্ততার মধ্যেও সন্তানদের জন্য সময় বের করতে হবে এবং তাদের সঙ্গে সময় কাটানো উচিত। প্রিয়জনের সঙ্গে কোথাও হারিয়ে যেতে পারেন।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে পূজার স্থানে সাদা শঙ্খ স্থাপন করে নিয়মিত পূজা করার চেষ্টা করুন।

    ধনু রাশি: আজ কাজে ব্যস্ত থাকা উচিত, যা আপনাকে শান্তি দেবে। কোনও বন্ধু আপনার কাছে ঋণ চাইতে পারে। তাদের টাকা ধার দিলে আজ আপনার আর্থিক সমস্যা হবে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে হঠাৎ করে পাওয়া কোনও বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনাপূর্ণ হতে পারে। প্রেমের উদ্যোগগুলি অকার্যকর হিসেবে প্রমাণিত হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো। আজ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে আপনি সময় কাটাতে পারেন।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে রাতে দুধ দিয়ে উনুনের আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করুন।

    মকর রাশি: আজ ভালোবাসা আশা, করুণা ইত্যাদি ইতিবাচক আবেগের আলিঙ্গন করতে হবে। পরিস্থিতি খুব শীঘ্রই উন্নত হবে। বিশেষ ব্যক্তিরা আজ যে কোনও প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারবে। অন্যদের প্রভাবিত করার ক্ষমতা আজ আপনাকে ইতিবাচক জিনিস এনে দেবে। পরিবার এবং বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালো। আজ অতিরিক্ত কাজের চাপ মানসিকভাবে আপনাকে চাপে ফেলবে। ধ্যান করে সময় কাটাতে পারেন।

    প্রতিকার: সবদিক থেকে উন্নতি পাওয়ার জন্য সূর্যকে নমস্কার করা উচিত।

    কুম্ভ রাশি: আজ নিজেকে সুস্থ রাখার জন্য চর্বিযুক্ত বা ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন। আর্থিক উন্নতি নিশ্চিত। পরিবারের জন্য মহৎ কোনও কাজ করতে পারেন। সুযোগ হাতছাড়া করবেন না। সময়, কাজ, বন্ধু-বান্ধব সম্পর্ক সবকিছু একদিকে রেখে আজ আপনি আপনার ভালোবাসা নিয়ে অন্যদিকে হারিয়ে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনি এবং আপনার স্ত্রী খুব একটা খুশি না হলেও পরিস্থিতি বদলে যেতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো যাবে।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য দাগ যুক্ত গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।

    মীন রাশি: আজ বন্ধুরা আপনাকে কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে যে আপনার চিন্তাভাবনার উপরে প্রভাব ফেলে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। রাগ আপনাকে তা অর্জন করতে বাধা দিতেও পারে। আজ আপনি আপনার স্ত্রী এবং সন্তানদের কাছ থেকে অতিরিক্ত সহায়তা পাবেন। কেউ আপনাকে ভালোবাসা থেকে আলাদা করতে পারবেন না। নতুন ধারণাগুলি পরীক্ষা করার জন্য দিনটি বেশ দুর্দান্ত। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকেও দিনটি ভালো।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে হিংসা করা এড়িয়ে চলুন।

    প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

  • এখন আরও বেশি লাভ, ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC ব্যাঙ্ক

    এখন আরও বেশি লাভ, ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC ব্যাঙ্ক

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভবিষ্যতের জন্য বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের অন্যতম পছন্দ ফিক্সড ডিপোজিট বা FD স্কিম (FD Interest Rate Hike)। এবার এই FD তে সুদের হার বাড়াল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাঙ্ক HDFC। ভারতের এই বৃহৎ প্রাইভেট ব্যাঙ্কটি 6 মার্চ অর্থাৎ গতকাল FD স্কিমে নিজেদের নতুন সুদের হার ঘোষণা করেছে। যা গতকাল থেকেই কার্যকর হয়ে গিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত HDFC ব্যাঙ্কের গ্রাহকরা।

    কোন ধরনের FD তে কার্যকর হবে নতুন সুদের হার?

    জানা যাচ্ছে, দেশের বৃহৎ প্রাইভেট ব্যাঙ্ক HDFC তাদের FD তে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে। বেসরকারি ব্যাঙ্কটির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই সুদের হার সমস্ত ধরনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ব্যাঙ্কটির ঘোষণা অনুযায়ী, বিশেষ করে 3 বছর 1 দিন থেকে 4 বছর 7 মাস মেয়াদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে সুদের হার 0.10 শতাংশ বাড়ানো হয়েছে।

    বলাই বাহুল্য, এতদিন এই নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ গ্রাহকরা ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে 6.40 শতাংশ সুদ পেতেন। বর্তমানে সেটা 0.10 শতাংশ বাড়িয়ে 6.50 শতাংশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে FD তে সঞ্চয় এর ক্ষেত্রে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকরা এখন থেকে 6.90 শতাংশের বদলে 7 শতাংশ সুদ পাবেন। যদিও HDFC বিবৃতি জারি করে খুব পরিষ্কারভাবে জানিয়েছে, 6 মার্চ কার্যকর হওয়া, নতুন সুদের হার শুধুমাত্র 3 কোটি টাকার কম খুচরো আমানতের উপর কার্যকর হবে।

    অবশ্যই পড়ুন: সঞ্জু স্যামসন ২৬ রান করলেই ফাইনাল জিতে যাবে ভারত! হিসেবটা বুঝে নিন

    HDFC র অন্যান্য সুদের হার

    দেশের সবচেয়ে বড় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান HDFC র ডোমেস্টিক অ্যাকাউন্ট, NRO এবং NRE ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ন্যূনতম 7 থেকে 14 দিনের মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার 2.75 শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সুদের হার 3.25 শতাংশ। এছাড়াও 6 মাস 1 দিন থেকে 9 মাস পর্যন্ত মেয়াদে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার 5.50 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 6 শতাংশ রয়েছে।

  • নাবালিকাকে ধর্ষণ-খুন, যুবসাথীর টাকা…! আজকের সেরা ১০ খবর (৭ মার্চ)

    নাবালিকাকে ধর্ষণ-খুন, যুবসাথীর টাকা…! আজকের সেরা ১০ খবর (৭ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ মার্চ, শনিবার। নাবালিকাকে ধর্ষণ-খুন, যুবসাথীর টাকা, পাইকপাড়ায় বিস্ফোরণ, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) সাতসকালে পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ

    পাইকপাড়া এলাকায় শনিবার সকালবেলা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে একটি ক্লাব। পরপর বিস্ফোরণে টিনের ছাদ উড়ে পাশের বাড়ির ছাদে পড়েছে এবং গোটা এলাকায় আগুন লেগে গিয়েছে। খবর পেয়ে দমকল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বোম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে স্থানীয়দের অভিযোগ, প্রমোটিং সংক্রান্ত বিরোধের জেরেই হয়তো এই বিস্ফোরণ ঘটতে পারে।

    ৯) ভোটের আগে রাজ্য প্রশাসনে বিরাট বদল

    বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনে বিরাট রদবদল করল নবান্ন। বিজ্ঞপ্তি জারি করে সাতজন আইএএস অফিসারকে বদলির ঘোষণা করা হল। সুমিত গুপ্তকে কলকাতা পৌরসভার কমিশনার পদ থেকে সরিয়ে এবার ডিএলআরএস পদে পাঠানো হয়েছে। পাশাপাশি অনশুল গুপ্তকে নতুন কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি একাধিক জেলায় জেলা শাসক বদলি করা হয়েছে। নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থাপনা পাকাপোক্ত করতেই এই সিদ্ধান্ত।

    ৮) আজ থেকেই ঢুকবে যুবসাথীর টাকা, ঘোষণা মমতার

    মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চ থেকে ঘোষণা করলেন যে, বাংলার যুবসাথী প্রকল্পের টাকা আজ থেকেই বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। এই প্রকল্পে মাধ্যমিক পাস করলে এবং ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলে প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাওয়া যাবে। আগে ১ এপ্রিল ভাতা দেওয়ার কথা থাকলেও এখন ৭ মার্চ থেকে তা শুরু হচ্ছে বলে খবর। আন্তর্জাতিক নারী দিবসের আগেই এই ঘোষণা করে অনেক বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটিয়েছেন তিনি।

    ৭) অন্ধ্রপ্রদেশে ১৩ বছরের কম বয়সীদের ব্যান সোশ্যাল মিডিয়া

    অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করা হবে। আগামী ৯০ দিনের মধ্যেই এ বিষয়ে আইন আনার পরিকল্পনা করা হয়েছে। ১৩ থেকে ১৬ বছর বয়সীদের ক্ষেত্রেও এই নতুন নিয়ম নিয়ে আলোচনা চালানো হচ্ছে। শিশুদের পড়াশোনা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। সরকারের এই প্রস্তাব কার্যকর হলে এটি দেশের প্রথম কঠোর পদক্ষেপ হতে পারে।

    ৬) গ্যাস সংকটে গুজরাটে বন্ধ ১০০ কারখানা

    গুজরাটের মোরবি শহরে গ্যাস সংকটের কারণে প্রায় ১০০টি সিরামিক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার কারণেই এই সমস্যা হচ্ছে বলে খবর, যা কাতার থেকে আমদানিকে প্রভাবিত করছে। শিল্প প্রতিনিধিরা জানিয়েছেন যে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আরও ৪০০টি কারখানা বন্ধ হয়ে যেতে পারে। আর এতে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে এবং ভারতের জ্বালানি বাজারেও চাপ পড়তে পারে।

    ৫) সাঁইথিয়ায় নাবালিকাকে ধর্ষণ করে খুন

    সাঁইথিয়ায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। জানা যাচ্ছে, সেখানকার এক বাড়িতে ১৪ বছরের নাবালিকা পরিচালিকার কাজ করত। হ্যাঁ বীরভূমের সাঁইথিয়ার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মার্বেল পাথর ব্যবসায়ী পঙ্কজ পারেকের বাড়িতেই কাজ করতে হয় নাবালিকা। তবে দোলের পরদিন সে আর বাড়ি ফেরেনি বলে অভিযোগ। পরে জানা যায় যে, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর এ নিয়ে উত্তপ্ত হয় সাঁইথিয়া। স্থানীয়রা অভিযোগ করে, ওই বাড়ির গৃহকর্তাই তাঁকে খুন করেছে। এমনকি এ বিষয়ে এক যুবককে আটক করেছে পুলিশ।

    ৪) তৃণমূল না করলে সে বাঙালি নয়, মন্তব্য মহুয়া মৈত্রের

    মহুয়া মৈত্রর মন্তব্যকে ঘিরে এবার তীব্র বিতর্ক শুরু হল রাজনৈতিক অঙ্গনে। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলার ধরনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মহুয়া মৈত্র স্পষ্ট বলেন যে, যারা তৃণমূলের সঙ্গে নেই, তারা কোনও ভাবে বাঙালি নয়। এই মন্তব্য ভাইরাল হতেই বিরোধীদের সমালোচনা শুরু হয়। বিজেপি নেতা তরুনজ্যোতি তিওয়ারি কটাক্ষ করে বলেছেন যে, সাধারণ মানুষের সমস্যাকে এরকম ভাবে অস্বীকার করা মোটেও ঠিক নয়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে।

    ৩) রান্নার গ্যাসের দাম বাড়ায় প্রতিবাদ মমতার

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ করলেন। নতুন সিদ্ধান্তে কলকাতাতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়ে ৯৩৯ টাকা করা হয়েছে। আর ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ১১৪ টাকা। এই সিদ্ধান্তের জন্য কেন্দ্র সরকারকে দায়ী করে তিনি বলেছেন যে, এতে সাধারণ মানুষ এবং মহিলাদের উপরেই চাপ বাড়ছে। নারী দিবস উপলক্ষে হাঁড়ি কড়াই নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি।

    ২) অষ্টম বেতন কমিশন নিয়ে চাওয়া হল একাধিক পরামর্শ

    অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কাছ থেকে বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত পরামর্শ চাইল। আর এই মতামত জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৩ এপ্রিল ২০২৬। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ৫ মার্চ থেকে একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। আর সেখানে কর্মচারী, পেনশনভোগী, ইউনিয়ন এবং বিভিন্ন সংস্থার তাদের প্রস্তাব জমা দেবে। অফলাইন ইমেইল বা পিডিএফ কোনও ভাবে গ্রহণ করা হবে না। পাশাপাশি বেতন কাঠামো এবং সুবিধা নিয়ে ১৮টি প্রশ্নের একটি প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে

    ১) হোলির রং লাগাতে হিন্দু যুবককে খুন মুসলিমদের

    দিল্লির উত্তমনগর এলাকায় হোলির দিন একটি ছোট ঘটনা বিরাট সংঘর্ষে পরিণত হল। ১১ বছরের এক মেয়ের ছড়া জলভরা বেলুন এক মুসলিম মহিলার গায়ে লেগেছিল। আর এতে দুই পরিবারের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, কয়েকজন মিলে ২৬ বছরের এক যুবক তরুণ কুমারকে ব্যাট, লাঠি এবং পাথর দিয়ে মারধর করেছে। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে আর গোটা এলাকায় এখনও পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে।

  • নারী দিবসে মহিলাদের এভাবে জানান শুভেচ্ছা! রইল হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু বার্তা

    নারী দিবসে মহিলাদের এভাবে জানান শুভেচ্ছা! রইল হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু বার্তা

    সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছরের ৮ মার্চ দেশেজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস (Happy Women’s Day)। আর এই দিনটিতে নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি লিঙ্গ সমতার জন্য লড়াইকেও তুলে ধরা হয়। আমাদের জন্মদাত্রী মা থেকে শুরু করে বোন, দিদি বা যে কোনও নারী, সকলেই আমাদের কাছে অনুপ্রেরণা আর পথপ্রদর্শক। পাশাপাশি সহকর্মী আর পরামর্শদাতা হিসেবেও কাজ করে। তাই এই বিশেষ দিনটিতে তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা জানানোই সবথেকে বুদ্ধিমানের কাজ। আজ এমন কিছু শুভেচ্ছা বার্তা (Women’s Day Wishes in Bengali) তুলে ধরব, যেগুলি নারীদের জানালে তাঁরা আরও উৎসাহ পাবে।

    নারী দিবসে এভাবে জানান শুভেচ্ছা

    ১) আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনার শক্তি আর প্রচেষ্টা দিয়ে চারপাশের সকলকেই অনুপ্রাণিত করতে থাকুন।

    ২) সেইসব নারীদেরকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা যারা প্রতিদিন বিশ্বকে উজ্জ্বল করে তোলে।

    ৩) নারী দিবসের শুভেচ্ছা সেই সমস্ত নারীদের, যারা পরিবর্তন আর অনুপ্রেরণা জাগিয়ে তোলে এবং উন্নত পৃথিবী তৈরি করে।

    ৪) যেসব নারী নেতৃত্ব দেয়, অনুপ্রাণিত করে এবং অন্যদের উন্নীত করে, আন্তর্জাতিক নারী দিবসে তাঁদের অনেক অনেক শুভেচ্ছা রইল।

    ৫) সর্বত্র নারীদের শক্তি ও স্থিতিস্থাপকতার জন্য অনেক অনেক শুভেচ্ছা। নারী দিবসের শুভেচ্ছা রইল।

    ৬) তোমার সাহস ও দৃঢ় সংকল্প পৃথিবীকে আরও উন্নত করে তুলুক। নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

    ৭) নারী দিবসের এই বিশেষ দিনটিতে আমি তোমার সাফল্য এবং শক্তি কামনা করি। শুভ নারী দিবস।

    ৮) শক্তিশালী নারীদের জন্য আজকের এই বিশেষ দিনটিতে আমরা যেন তাদেরকে সবসময় ভালো নজরেই দেখি। আর যেন তাঁদের মতোই হতে পারি। আমরা যেন তাদেরকে আরও সমর্থন করতে পারি। শুভ নারী দিবস।

    ৯) নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তোমার দীর্ঘ সংকল্প আর চেতনা সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং উদ্ধত্যপূর্ণ।

    ১০) পরিবর্তন আনার জন্য কাজ করা প্রতিটি নারীকেই রইল নারী দিবসের শুভেচ্ছা।

    ১১) প্রতিটি অসাধারণ নারীকে ২০২৬ সালের নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমার স্থিতিস্থাপকতা এবং দয়া কখনোই অলক্ষ্য থাকবে না।

    ১২) তুমি যেন সবসময়ই উঠে দাঁড়াও, উজ্জ্বল হও এবং সবকিছুই অর্জন করো। ২০২৬ সালের নারী দিবসের শুভেচ্ছা রইল।

    ১৩) শুভ নারী দিবস। তোমার সাহস আর দৃঢ় সংকল্প পৃথিবীকে আরও উন্নত করে তুলুক এটাই চাওয়ার।

    ১৪) নারী দিবসের শুভেচ্ছা রইল। তোমার শক্তি, প্রজ্ঞা আর করুণা আমার তোমার চারপাশের সকলকেই অনুপ্রাণিত করে তুলুক।

    ১৫) শ্রদ্ধা, প্রশংসা এবং ভালবাসায় ভরা চমৎকার নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল।

    ১৬) তোমার কণ্ঠস্বর সব সময় শোনা যাক, আর তোমার অর্জন সবসময় উদযাপন করা হোক এটাই চাই। শুভ নারী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করি।

    আরও পড়ুন: সৌরভের সঞ্চালনায় স্টার প্লাসে বাংলায় বিগ বস, এই সিজনে কে কে থাকছেন?

    ১৭) তোমাদের মতো নারীদের জন্যই পৃথিবী আজ এতটা শক্তিশালী। শুভ নারী দিবসের শুভেচ্ছা।

    ১৮) আজ আমরা সেই সমস্ত অসাধারণ নারীদের জন্য উদযাপন করছি যারা আমাদের জীবনকে রূপ দেয়। শুভ নারী দিবস।

    ১৯) তোমার কণ্ঠস্বর সবসময় পরিবর্তন এবং অগ্রগতিকেই অনুপ্রাণিত করুক, এটাই চাওয়ার। নারী দিবসের শুভেচ্ছা রইল।

    ২০) তোমার স্বপ্নগুলো যেনো অনেক উঁচুতে উঠতে পারে এবং তোমার সাফল্যগুলো যেন উজ্জ্বলভাবেই আরও উজ্জ্বল হয়ে ওঠে। নারী দিবসের শুভেচ্ছা।

  • খুঁজে খুঁজে শত্রুদের নিকেশ করবে সুসাইড ড্রোন KAL! আরেক ‘ব্রহ্মাস্ত্র’ ভারতের

    খুঁজে খুঁজে শত্রুদের নিকেশ করবে সুসাইড ড্রোন KAL! আরেক ‘ব্রহ্মাস্ত্র’ ভারতের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশালাকার কামান বা বৃহৎ মিসাইল নয়, বরং খুদে ড্রোনই আজকের দিনে বদলে দিতে পারে আধুনিক যুদ্ধের রঙ (KAL Drone Project)। বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা বিশ্বে যে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ভবিষ্যতের কথা মাথায় রেখে আধুনিক যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুতি সারছে ভারত (Indian Defence)। তবে অন্য পরাশক্তির উপর নির্ভর করে নয় বরং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক সব ড্রোন। তেমনই একটি দূরপাল্লার আত্মঘাতী ড্রোন তৈরি করছে ভারতীয় সংস্থা আইজি ডিফেন্স। এই ভারতীয় সংস্থাটি কাল প্রকল্পের আওতায় যেসব আত্মঘাতী ড্রোন তৈরি করছে তা নিমেষে শত্রুর ঘুম উড়িয়ে দিতে সক্ষম।

    কাল ড্রোন প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

    প্রথমেই বলে রাখি, আইজি ডিফেন্সের হাত ধরে কাল ড্রোন প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে লং রেঞ্জ কামিকাজে ড্রোন। এই ড্রোন আসলে আত্মঘাতী। অর্থাৎ নিজের সাথে সাথে শত্রুকে নিয়ে শেষ হবে এটি। বলাই বাহুল্য, এই ড্রোন 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সজোরে আঘাত হানতে সক্ষম। এটি আত্মঘাতী হওয়ায় শত্রুর উপর আঘাত হানার সাথে সাথে নিজেও ধ্বংস হয়ে যায়।

    কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সংস্থা কাল ড্রোন প্রকল্পের আওতায় যে অস্ত্রগুলি তৈরি করা হচ্ছে সেই সব ড্রোন একবারে টানা 3 থেকে 5 ঘন্টা আকাশে উড়তে পারবে। শুধু তাই নয়, প্রয়োজন হলে ভারতীয় সেনাবাহিনী মাঝ আকাশে এই ড্রোনের গতিপথ পরিবর্তন করে দিতে পারবেন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোন দিয়ে বিভিন্ন কারখানা, রাডার, ছোট মিসাইল প্ল্যান্ট, লজিস্টিক হাব এমনকি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিতে জোরালো আক্রমণ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোন একদিক থেকে ভারতীয় সেনাবাহিনীর জীবন বাঁচাবে। তার অন্যতম কারণ, এই ড্রোন থাকলে বিভিন্ন প্রতিকূল এবং বিপদজনক এলাকায় সশরীরে যেতে হবে না সেনা জাওয়ানদের। সেই কাজ করে দেবে এই ড্রোন।

    যদিও এই মুহূর্তে ভারতীয় সংস্থার কাল ড্রোন প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। সংস্থাটির তরফে এই ড্রোন প্রকল্পের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। তবে আগামী কিছু মাসের মধ্যে ধীরে ধীরে আইজি ডিফেন্স একের পর এক তথ্য সামনে আনবে। সবচেয়ে বড় কথা, এই ড্রোন প্রকল্পের মধ্যে দিয়ে ভারত সেইসব দেশের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে যারা ইতিমধ্যেই দূরপাল্লার সব ভয়ংকর ড্রোন তৈরি করে।

    অবশ্যই পড়ুন: সাবধান করেছিল সুপ্রিম কোর্ট, এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যা বলল SBI

    এই প্রকল্প নিয়ে অবশ্য আইজি ডিফেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল আরসি পাধি জানিয়েছেন, “পাইলটহীন ড্রোন ব্যবস্থা মুহূর্তের মধ্যে যুদ্ধের প্রকৃতি পরিবর্তন করে দিতে পারে। ইরান-ইজরায়েলে-আমেরিকার যুদ্ধ দেখিয়ে দিয়েছে ছোট্ট ড্রোন কতটা কার্যকর হয়ে উঠতে পারে। ভারতেও এই ধরনের ড্রোন তৈরি করা উচিত। প্রকল্প কালের হাত ধরে আমরা দেশীয় সক্ষমতা বাড়াচ্ছি। এই প্রকল্প স্বনির্ভর ভারতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে।”

  • বিমানের মতো সুবিধা, স্পিড ২০০ কিমি! তেজস এক্সপ্রেস থেকে কেমন আয় রেলের?

    বিমানের মতো সুবিধা, স্পিড ২০০ কিমি! তেজস এক্সপ্রেস থেকে কেমন আয় রেলের?

    সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই ভারতে হাইস্পিড ট্রেন, হাইস্পিড রেল করিডরের দাবি বাড়ছে। ইতিমধ্যেই দেশে বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস,গতিমান এক্সপ্রেসের মতো কিছু সেমি হাইস্পিড এবং প্রিমিয়াম ট্রেন চলছে। তবে, খুব কম লোকই জানেন যে গতির দিক থেকে দেশের দ্রুততম ট্রেন হল তেজস এক্সপ্রেস (Tejas Express)। ভারতের প্রথম কর্পোরেট-ধাঁচের যাত্রীবাহী ট্রেন হিসাবে বিবেচিত, এটি আইআরসিটিসি তরফে পরিচালিত হয়। এই ট্রেনে উঠলে একদম রয়্যাল অনুভূতি পাবেন। মনে হবে বিমানে উঠেছেন।

    ভারতের দ্রুতগামী ট্রেন হল এটি

    ২০১৯ সালে এটি নয়াদিল্লি-লখনউ রুটে চালু হয় তেজস এক্সপ্রেস। পরবর্তীতে ২০২০ সালে আহমেদাবাদ-মুম্বাই রুটে দ্বিতীয় পরিষেবা চালু করা হয়। ট্রেনটি প্রিমিয়াম বিভাগে জনপ্রিয় হয়ে উঠেছে। যাত্রীদের একদম বিমানের মতো অভিজ্ঞতা প্রদান করছে। প্রযুক্তিগতভাবে, তেজস এক্সপ্রেস ২০০ কিমি/ঘন্টা গতিতে পৌঁছাতে সক্ষম। তবে, বিদ্যমান ট্র্যাক সীমাবদ্ধতার কারণে, এটি কেবল ১৬০ কিমি/ঘন্টা পর্যন্ত চলতে পারে, অর্থাৎ বন্দে ভারতের সমান।

    সুযোগ-সুবিধা মিলবে একদম বিমানের মতো

    তেজস এক্সপ্রেসের বৈশিষ্ট্য কেবল এর গতি নয়, এর প্রিমিয়াম সুযোগ-সুবিধাও। যাত্রীরা ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে পানীয় জল,  অনলাইন খাবার নির্বাচন, সংবাদপত্র, প্রতিটি আসনে LED স্ক্রিন, ওয়াই-ফাই এবং চার্জিং পয়েন্টের মতো সুযোগ-সুবিধা উপভোগ করেন। অটোমেটিক দরজা, বায়ো -ভ্যাকুয়াম টয়লেট এবং সিসিটিভি নজরদারি এই তেজস এক্সপ্রেস ট্রেনটিকে আধুনিক করে তোলে। ট্রেনটি একটি ভ্রমণ বীমা প্ল্যানও অফার করে। ট্রেন দেরির ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদান করে।

    তেজস এক্সপ্রেসের আয়

    তেজস এক্সপ্রেস বেসরকারি অংশগ্রহণের একটি সফল মডেল হিসেবেও আবির্ভূত হয়েছে। রেলের রিপোর্ট অনুসারে, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এটি প্রায় ৫০ কোটি টাকা আয় করেছে। দিল্লি-লখনউ রুটে আসন দখল ছিল ৬৯% এবং আহমেদাবাদ-মুম্বাই রুটে এটি ১০০% এরও বেশি, যা এর জনপ্রিয়তা প্রমাণ করে।

    আরও পড়ুনঃ সাবধান করেছিল সুপ্রিম কোর্ট, এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যা বলল SBI

    আর কী কী হাইস্পিড ট্রেন রয়েছে?

    ভারতে অনেক ট্রেন উচ্চ গতির জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু ট্র্যাক এবং সিগন্যালিং সীমাবদ্ধতার কারণে, তারা নিয়মিতভাবে তাদের সর্বোচ্চ নকশা গতিতে চলে না। উদাহরণস্বরূপ, বন্দে ভারত এক্সপ্রেসের এমনি গতি ১৮০ কিমি/ঘন্টা, যেখানে এর পরিচালনা গতি ১৬০ কিমি/ঘন্টা। গতিমান এক্সপ্রেসের এমনি এবং পরিচালনা গতি উভয়ই ১৬০ কিমি/ঘন্টা। রাজধানী এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ১৩০-১৪০ কিমি/ঘন্টা এবং পরিচালনা গতি প্রায় ১৩০ কিমি/ঘন্টা, যেখানে শতাব্দী এক্সপ্রেস ১৫০ কিমি/ঘন্টা এবং পরিচালনা গতি ১৩০-১৫০ কিমি/ঘন্টা। অর্থাৎ ইচ্ছা থাকলেও জোরে চালানোর অনুমতি নেই ট্রেনগুলির।

  • ভারতের প্রথম প্রাইভেট অরবিটাল রকেট বিক্রম-১ কে মহাকাশে পাঠাচ্ছে Skyroot

    ভারতের প্রথম প্রাইভেট অরবিটাল রকেট বিক্রম-১ কে মহাকাশে পাঠাচ্ছে Skyroot

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বেসরকারি মহাকাশ শিল্পে এবার নতুন অধ্যায়। হায়দ্রাবাদ ভিত্তিক মহাকাশ স্টার্টআপ Skyroot Aerospace তাদের তৈরি বিক্রম-১ রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। আর এটি সফল হলে এটিই হবে ভারতের প্রথম বেসরকারি সংস্থার তৈরি অরবিটাল রকেট (Orbital Rocket)। হ্যাঁ, এই মিশনকে দেশের বাণিজ্যিক মহাকাশ খাতের জন্য বিরাট মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে ছোট স্যাটেলাইট উৎক্ষেপনের ক্ষেত্রে সাশ্রয়ী এবং দ্রুত পরিষেবা দিতে পারবে এটি, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

    কীভাবে পথ চলা শুরু হয় সংস্থার?

    বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, ২০১৮ সালে প্রাক্তন ইসরোর দুই প্রকৌশলী পবন কুমার চন্দনা এবং নাগা ভরত ডাকা মিলে প্রতিষ্ঠা করেন Skyroot Aerospace। শুরুতে এই সংস্থাটির লক্ষ্য ছিল ছোট স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বিশেষভাবে বিভিন্ন রকম রকেট তৈরি করা। আর এর মাধ্যমে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ক্ষুদ্র স্যাটেলাইট বাজারে নিজেদের জায়গা করে নিতে চাইছিল তারা।

    তবে বিক্রম-১ রকেটটি প্রায় ৭৫ ফুট উঁচু এবং এটি প্রায় ৩০০ কেজি পর্যন্ত ওজনের স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারে বলেই জানা যাচ্ছে। এমনকি এটি বিক্রম সিরিজের প্রথম অরবিট্যাল লঞ্চ ভেইকেল। এদিকে রকেটটি নামকরণ করা হয়েছে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বিক্রম সারাভাইয়ের নাম অনুসারেই। আর রকেটটির তিনটি প্রধান ধাপ রয়েছে। সেগুলি হল Kalam-1200, Kalam-250 এবং Kalam-125। এই ধাপগুলিতে শক্ত জ্বালানি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করার জন্য একটি বিশেষ মডিউলার রয়েছে। আর সেখানে ৩-ডি প্রিন্টেড তরল ইঞ্জিন Raman-2 ব্যবহার করা হয়েছে।

    কোথা থেকে হচ্ছে উৎক্ষেপণ?

    জানিয়ে রাখি, এই রকেটের বিভিন্ন অংশ বর্তমানে হায়দ্রাবাদের ম্যাক্সকিউ সদর দফতরে পরীক্ষা করা হচ্ছে। আর পরিকল্পনা অনুযায়ী, প্রথম উৎক্ষেপণ হতে পারে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটায় অবস্থিত স্পেস সেন্টার থেকেই। বিশ্বজুড়ে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণের চাহিদা এমনিতেই দিনের পর দিন বাড়ছে। আর সেই বাজারেই এবার নিজেদের জায়গা পাকাপোক্ত করতে চলেছে স্কাইরুট অ্যারোস্পেস। এমনকি সংস্থার পরিকল্পনা, নির্দিষ্ট স্যাটেলাইটের জন্য আলাদা লঞ্চ পরিষেবা দেওয়া। অর্থাৎ, একাধিক স্যাটেলাইট একসঙ্গে পাঠানোর বদলে এবার নির্দিষ্ট গ্রাহকের জন্যই কাস্টমাইজ ভাবে উৎক্ষেপণ করতে চলেছে তারা।

    আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের মত মহিলাদের প্রকল্পেই কি বেড়েছে মহিলা ভোট? রিপোর্টে বড় দাবি SBI-র

    এদিকে রকেট তৈরিতে উন্নত কার্বন ফাইবার কাঠামো এবং আধুনিক ৩-ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করেছে সংস্থাটি, এমনটাই খবর। আর এতে খরচ কমানো এবং উৎপাদন গতি বাড়ানো সম্ভব হয়েছে। পাশাপাশি হায়দ্রাবাদে তৈরি করা হয়েছে সংস্থাটির ইনফিনিটি ক্যাম্পাস, যেখানে ভবিষ্যতে প্রতি মাসে একটি করে বিক্রম শ্রেণীর রকেট তৈরি করার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক এবং দেশীয় একাধিক মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে তাদের।

  • পাকিস্তানে ৫৫ টাকা দাম বাড়ল পেট্রোল-ডিজেলের! জানুন নতুন রেট

    পাকিস্তানে ৫৫ টাকা দাম বাড়ল পেট্রোল-ডিজেলের! জানুন নতুন রেট

    সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষের মাথায় বাজ ভেঙে পড়ল। আশঙ্কা সত্যি করে এবার পেট্রোল এবং ডিজেল (Petrol Diesel Price)-রও দাম বাড়ল। এক ধাক্কায় ৫৫ টাকা অবধি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তাহলে এখন এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম কত হল? চলুন সে বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।

    দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

    আপনি কি ভাবছেন ভারতে? উত্তর হল না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে এখন জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে পাকিস্তানে (Pakistan Petrol Diesel Price)। মূলত মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরান ও আমেরিকা-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের সরাসরি প্রভাব প্রতিবেশী পাকিস্তানের অর্থনীতিতে পড়ছে। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম তীব্র বৃদ্ধির পর, পাকিস্তান সরকার পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৫৫ টাকা অবধি বৃদ্ধি করেছে। এমনিতে নানা ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে রয়েছে পাকিস্তান। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেখানে আকাশছোঁয়া। এহেন পরিস্থিতিতে এবার তেলের দাম বৃদ্ধি, আমজনতার কাছে রামধাক্কা সেটা বলাই বাহুল্য।

    কত হল নতুন রেট?

    শুক্রবার পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এক সাংবাদিক সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন। এগুলি ৭ মার্চ, ২০২৬ থেকে অর্থাৎ আজ থেকে কার্যকর হবে। আজ থেকে পাকিস্তানের পেট্রোল প্রতি লিটারে ২৬৬.১৭ টাকা থেকে বেড়ে ৩২১.১৭ টাকা হয়েছে। এছাড়া হাই স্পিড ডিজেল প্রতি লিটারে ২৮০.৮৬ টাকা থেকে বেড়ে ৩৩৫.৮৬ টাকা হয়েছে।

    আরও পড়ুনঃ শুধুমাত্র এদেরই বকেয়া DA দেবে নবান্ন? সুপ্রিম কোর্টে জমা রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

    তেলের দাম বৃদ্ধির বিষয়ে বড় তথ্য দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি স্পষ্ট করে বলেছেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আমেরিকা ও ইসরায়েলের ইরানের উপর আক্রমণ এবং ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ বিশ্ব তেল বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেল এবং WTI তেলের দাম ৬% থেকে ১০% অবধি বৃদ্ধি পেয়েছে।

  • ঝেঁপে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

    ঝেঁপে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তে ফের ঝড়বৃষ্টির (Weather Tomorrow) আবহ রাজ্য জুড়ে। আজ, শনিবার বিকেল থেকেই বদলে গেল আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই বাংলায় ঝড়বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে এই বৃষ্টির জল কেবল দক্ষিণবঙ্গের (North Bengal) মাটি ভেজাবে না, তার সঙ্গে উত্তরবঙ্গেও (South Bengal) চলবে বৃষ্টি। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    রাজ্যে একেবারেই বিদায় নিয়েছে শীতের আমেজ। যদিও এখনও ভোরবেলায় মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কড়া রোদ গা জ্বালিয়ে দিচ্ছে। আর এসবের মধ্যেই নতুন করে আবহাওয়ার বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরেই আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ইতিমধ্যেই সতর্কতাও জারি করা হয়েছে। এক নজরে আবহাওয়া নিয়ে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার সব জায়গায় বৃষ্টি না হলেও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই মেদিনীপুর ছাড়াও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। তাই এই তিনদিন কোথাও বেড়ানোর পরিকল্পনা করলে অবশ্যই ছাতা ব্যবহার করুন।

    আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের মত মহিলাদের প্রকল্পেই কি বেড়েছে মহিলা ভোট? রিপোর্টে বড় দাবি SBI-র

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার পাশাপাশি আগামীকাল অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে দুর্যোগ।