Blog

  • গাধা পালন করার জন্য দেওয়া হচ্ছে ৫০ লক্ষ টাকা! দারুণ স্কিম কেন্দ্র সরকারের

    গাধা পালন করার জন্য দেওয়া হচ্ছে ৫০ লক্ষ টাকা! দারুণ স্কিম কেন্দ্র সরকারের

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশুপালন ব্যবসাকে আরও শক্তিশালী করার জন্য বিরাট পদক্ষেপ নিল কেন্দ্র সরকার (Government of India)। এবার গাধা পালন (Donkey Breeding) বা খামার গড়ে তোলার জন্য দেওয়া হবে আর্থিক সহায়তা। সরকারি প্রকল্পের আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারে বলেই জানানো হয়েছে। যার ফলে গ্রামীণ অর্থনীতি এবং পশুপালন শিল্পে এবার নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে বলেই মনে করা হচ্ছে।

    কোন প্রকল্পে এই সুবিধা মিলবে?

    জানা যাচ্ছে, কেন্দ্রের ন্যাশনাল লাইফ স্টক মিশন প্রকল্পের আওতায় গাধা, ঘোড়া বা উটের প্রজনন খামার গড়ে তোলার জন্যই এই ভর্তুকি প্রদান করা হচ্ছে। বিশেষ করে পশুপালন খাতে বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার তরফ থেকে। সবথেকে বড় ব্যাপার, এই প্রকল্পের আওতায় মোট প্রকল্প ব্যয়ের ৫০ শতাংশ পর্যন্তই ভর্তুকি দেওয়া হবে। কিন্তু সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ নির্ধারণ করা হবে ৫০ লক্ষ টাকা।

    কারা পাবে এই সুবিধা?

    সরকারের নির্দেশিকা অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা নিতে পারবে শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোক্তারা, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, স্বনির্ভর গোষ্ঠী এবং জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ। আর এর মাধ্যমে গ্রামীণ এলাকায় ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের নতুন ব্যবসা শুরু করার সুযোগও তৈরি হবে বলে অনুমান করা হচ্ছে।

    আরও পড়ুনঃ যুবসাথীর চক্করে কত হাজার কোটির ধাক্কা রাজ্য সরকারের? ভয়ঙ্কর রিপোর্ট দিল RBI

    তবে প্রকল্পের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে, গাধা প্রজনন খামার গড়ে তোলার জন্য কমপক্ষে ৫০টি স্ত্রী গাধা এবং ৫টি পুরুষ গাধা রাখতে হবে। আর এছাড়াও এই প্রকল্পে শুধুমাত্র দেশীয় প্রজাতির পশুপালন করার অনুমতি দেওয়া হয়েছে।

    কীভাবে ভর্তুকির টাকা পাবেন?

    যেমনটা জানা যাচ্ছে, কেন্দ্রের এই ভর্তুকির টাকা দুটি ধাপে দেওয়া হয়। প্রকল্পের জন্য নেওয়া প্রথম কিস্তি সরাসরি ব্যাঙ্কে ঋণদানের মাধ্যমে অনুমোদিত হয়। আর দ্বিতীয় কিস্তি খামার নির্মাণ এবং অন্যান্য পরিকাঠামো কাজ সম্পন্ন হওয়ার পর পরিদর্শন করে দেওয়া হয়। এক কথায়, কেন্দ্রের এই উদ্যোগের ফলে পশুপালন শিল্পে এবার নতুন কোনও মোড় আসবে বলেই অনুমান করা হচ্ছে।

  • ১৬০ টাকারও কমে চলবে গোটা মাস, দারুণ প্ল্যান Jio ও Airtel-র

    ১৬০ টাকারও কমে চলবে গোটা মাস, দারুণ প্ল্যান Jio ও Airtel-র

    সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি নতুন ফোন কিনেছেন? নতুন সিম কিনবেন বলে ভাবছেন কিন্তু কোন কোম্পানির নেবেন বুঝতে পারছেন না? তাহলে আপনার জন্য রইল আজকের এই খবরটি। আজকের এই আর্টিকেলে আপনাদের দেশের প্রথম সারির উটি টেলিকম কোম্পানি Jio এবং Airtel এমন এক জনপ্রিয় সস্তার প্ল্যান (Cheap Recharge Plan) সম্পর্কে তথ্য দেব যার দাম শুনলে আকাশ থেকে পড়বেন। প্রতি মাসে মাত্র ১৬০ টাকারও কম খরচে আপনি রিচার্জ করে আনলিমিটেড কথা বলতে পারবেন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    ১৬০ টাকারও কমে আনলিমিটেড কলিং-র সুবিধা দিচ্ছে Jio, Airtel

    আজ কথা হচ্ছে Airtel-এর ৪৬৯ টাকা এবং ১৮৪৯ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে। একইভাবে ৪৪৮ এবং ১৭৪৮ টাকার প্ল্যানগুলি Jio এনেছে। মূলত সকলের পকেট এবং চাহিদার কথা মাথায় রেখে প্ল্যানগুলি আনা হয়েছে। উল্লেখিত রিচার্জ প্ল্যানগুলি আনলিমিটেড কলিং এবং SMS অফার করে। এই প্ল্যানগুলির ভ্যালেডিটি যথাক্রমে ৮৪ এবং ৩৬৫ দিনের। অর্থাৎ মাসিক কলিং খরচ ১৬০ টাকারও কম হয়। এর সাথে, যখনই ইচ্ছা ডেটা প্যাক রিচার্জ করে ইন্টারনেট ব্যবহারের বিকল্পও উপলব্ধ। অবশ্য এখানে জানিয়ে রাখি, প্ল্যানগুলিতে আপনি ডেটা পাবেন না। তার জন্য আপনাকে আলাদা প্যাক নিতে হবে।

    Airtel-এর কলিং প্ল্যান কী?

    প্রথমেই আসা যাক এয়ারটেলের কলিং প্ল্যান সম্পর্কে। এই কোম্পানি আপনাকে দুটো দামের আনলিমিটেড কলিং প্ল্যান অফার করে। একটি মূল্য ৪৬৯ এবং অন্যটির মূল্য ১৮৪৯ টাকা। দুটি প্ল্যানে আপনি যথাক্রমে ৮৪ এবং ৩৬৫ দিনের ভ্যালেডিটি পাবেন। এই দুটি প্ল্যানে কিন্তু কোনও ইন্টারনেট পরিষেবা পাবেন না। এতে আপনি শুধু কলিং এবং এসএমএস-এর সুবিধা পাবেন। অতিরিক্তভাবে, উভয় প্ল্যানের সাথেই ৪,০০০ টাকা মূল্যের একটি বছরব্যাপী Adobe Express প্রিমিয়াম প্ল্যানের সুবিধা পাওয়া যাবে।

    আরও পড়ুনঃ প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ৭০০০ টাকা! মহিলাদের ক্ষমতায়নে বড় প্ল্যান LIC-র

    Jio-র কলিং প্ল্যান কী?

    জিও আবার এয়ারটেলের তুলনায় কম দামে প্ল্যান অফার করে। জানা গিয়েছে, জিও যে দুটি প্ল্যান অফার করছে সেগুলির মূল্য যথাক্রমে ৪৪৮ টাকা এবং ১,৭৪৮ টাকা। এই প্ল্যানগুলিতে আপনি ৮৪ দিন এবং ৩৩৬ দিনের ভ্যালেডিটি পেয়ে যাবেন। এই প্ল্যানগুলিতে ইন্টারনেট অ্যাক্সেস ছাড়াই আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পরিষেবা পাবেন। জিও ব্যবহারকারীরা এই প্ল্যানগুলির সাথে JioTV এবং JioAiCloudও পাবেন। এছাড়াও, ব্যবহারকারীরা ১৯ টাকা থেকে শুরু করে ডেটা প্যাক ব্যবহার করে যখনই চান ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

     

     

  • ট্রেনেই পৌঁছতে পারবেন কেদারনাথ, বদ্রিনাথ! শীঘ্রই চারধাম যাত্রীদের সুখবর দিতে পারে রেল

    ট্রেনেই পৌঁছতে পারবেন কেদারনাথ, বদ্রিনাথ! শীঘ্রই চারধাম যাত্রীদের সুখবর দিতে পারে রেল

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চারধাম (Char Dham Rail Project) যাত্রা 2026 এর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী 17 এপ্রিল থেকে শুরু হবে অফলাইন রেজিস্ট্রেশনের কাজ। উত্তরাখণ্ড সরকারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, চারধাম যাত্রায় অংশ নিতে হলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এদিকে কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী এবং যমুনেত্রী অর্থাৎ এই চারটি ধামে পৌঁছতে যাতে দর্শনার্থীদের সমস্যা না হয় সেজন্যই পাহাড়ের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে রেলপথ। ভারতীয় রেলের (Indian Railways) সর্বশেষ তথ্য অনুযায়ী, চারধাম যাত্রীদের কষ্ট লাঘব করতে দ্রুত গতিতে চলছে রেল প্রকল্পের কাজ।

    কতদূর রেল প্রকল্পের কাজ?

    রেলমন্ত্রকের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, চারধাম যাত্রায় অংশ নিতে যাওয়া পুণ্যার্থীদের ভীরকে সামাল দিতে পাহাড়ের দুর্গম পরিবেশে 327 কিলোমিটার দীর্ঘ রেল পথ তৈরির কাজ শুরু করা হয়েছিল। জানা যায়, উত্তরাখণ্ডের দেরাদুন এবং কর্ণপ্রয়াগ হয়ে গঙ্গোত্রী, যমুনেত্রী, বদ্রিনাথ এবং কেদারনাথের মধ্যে থেকে চলবে ট্রেন। সেই মর্মেই জোর কদমে চলছিল কাজ। এরই মাঝে রেল বিকাশ নিগম লিমিটেড জানিয়েছে, ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত 125 কিলোমিটার দীর্ঘ রেলপথের কাজ একপ্রকার শেষ।

    আরও পড়ুনঃ ‘আরও এক দফায় লড়াই, এবার জিতবেন …’ DA মামলা নিয়ে ভবিষ্যদ্বাণী

    এদিকে রেলের বিভিন্ন টানেলগুলির কাজও সম্পন্ন হয়েছে। রেল সূত্রে খবর, 38টি অত্যাধুনিক টানেলের মধ্যে ইতিমধ্যেই 28টি টানেলের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ভারতের দীর্ঘতম রেল টানেল T8 এর কাজও শেষ হয়েছে ইতিমধ্যেই। রেল সূত্রে যা খবর, এই বিশেষ রেল প্রকল্পের মোট বাজেট 26 হাজার 841 কোটি টাকা। এরমধ্যে প্রায় 60 থেকে 76 শতাংশ অর্থ খরচ হয়ে গিয়েছে। বর্তমানে কয়েকটি রেল ব্রিজ, কাটিং এবং স্টেশন নির্মাণের কাজ চলছে।

    রেল সূত্রে খবর, শ্রীনগর গরহওয়াল, গোচর এবং কালেশ্বরের এলাকাগুলিকে সংযোগকারী মোটর টানেলগুলির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বলাই বাহুল্য, ভারতীয় রেলের এই বিশেষ প্রকল্পের অধীনে ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত 125 কিলোমিটার দীর্ঘ রেল লাইনের 105 কিলোমিটার লাইন 16টি টানেলের মধ্যে দিয়ে যাবে। শোনা যাচ্ছে, এইসব টানেল ছাড়াও 12টি নিষ্কাশন টানেল ও কিছু ক্রস পাস প্যাসেজও তৈরি করা হচ্ছে।

    অবশ্যই পড়ুন: প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ৭০০০ টাকা! মহিলাদের ক্ষমতায়নে বড় প্ল্যান LIC-র

    ভারতীয় রেলের কয়েকজন আধিকারিক জানিয়েছেন, সব ঠিক থাকলে খুব শীঘ্রই ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ লাইনে আংশিকভাবে ট্রেন চলাচল শুরু হয়ে যেতে পারে। তবে গোটা অংশে ট্রেন চলাচল শুরু হতে 2027 এর ডিসেম্বর অথবা 2028 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। রেল আধিকারিকদের দাবি, পাহাড়ের বুক চিরে তৈরি রেল প্রকল্পটির কাজ শেষ হয়ে গেলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে উঁচুতে অবস্থিত কেদারনাথ, বদ্রিনাথ মন্দিরগুলি অর্থাৎ চারধাম দর্শন অনেকটাই সহজ হবে তীর্থযাত্রীদের পক্ষে।

  • ৮ বছরের তপস্যার ফল, UPSC পরীক্ষায় বিরাট কৃতিত্ব সাধারণ ট্রাক চালকের মেয়ের

    ৮ বছরের তপস্যার ফল, UPSC পরীক্ষায় বিরাট কৃতিত্ব সাধারণ ট্রাক চালকের মেয়ের

    সহেলি মিত্র, কলকাতাঃ ইচ্ছা থাকলেই উপায় হয়, এই কথাটা আবারও যেন প্রমাণিত হল। আর এই কথাটা প্রমাণিত করেছেন ফাইরুজ ফাতিমা। নিশ্চয়ই ভাবছেন সে কী করেছেন? তাহলে জানিয়ে রাখি, উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার ফাইরুজ ফাতিমাও ২০২৫ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় নতুন কৃতিত্ব (UPSC Success Story) অর্জন করেছেন। সবথেকে বড় কথা, তাঁর বাবা একজন ট্রাক চালক। পারিবারিক স্বচ্ছলতা না থাকা সত্ত্বেও আজ নিজের স্বপ্ন পূরণ করেছেন ফাতিমা। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    UPSC পরীক্ষায় বিরাট নজির ট্রাক চালকের মেয়েরে

    জানা গিয়েছে, ফাতিমা এই পরীক্ষায় সারা ভারতে ৭০৮ তম স্থান অর্জন করেছেন। ২৭ বছর বয়সী এই তরুণী তার তৃতীয় প্রচেষ্টায় এই কৃতিত্ব অর্জন করেছেন। স্বাভাবিকভাবেই মেয়ে ফাতিমার কৃতিত্বে পরিবার আনন্দিত এবং অভিনন্দনের ঝড় বইছে। তার এই সাফল্য সমগ্র এলাকায় গর্ব এবং আনন্দের সৃষ্টি করেছে।

    রুরকির পিরান কালিয়ারের বাসিন্দা ফাতিমা, একজন ট্রাক ড্রাইভার ইকবাল আহমেদ (৫২) এর মেয়ে। ফাতিমার মা একজন সাধারণ গৃহিণী। তাঁরা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেননি ফাতিমা এমন কৃতিত্ব অর্জন করবে। ফাতিমা একমাত্র সন্তান এবং বর্তমানে দিল্লিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত। ফাতিমা রাগবি খেলতে এবং দেখতে খুব ভালোবাসেন। ফাতিমা প্রমাণ করেছেন যে পরিস্থিতি যাই হোক না কেন, কঠোর পরিশ্রমকারীদের কাছ থেকে সাফল্য কেড়ে নেওয়া অতটা সহজ নয়।

    দীর্ঘ ৮ বছরের তপস্যার ফল পেলেন ফাতিমা

    ফাতিমা তিনি তার সাফল্যের জন্য তার বাবা-মাকে কৃতিত্ব দেন। তাদের বাবা-মায়ের কঠোর পরিশ্রমই ফাতিমাকে অনুপ্রাণিত করেছিল বলে জানান। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও, ফাতিমার পরিবার তাকে সর্বদা পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছে। সে তার বাবা-মায়ের ইচ্ছা অনুসরণ করে এবং সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে থাকে। সে প্রায় ৮ বছর ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং শেষ দুটি পরীক্ষায় ফেল করলেও, কখনও হাল ছাড়েনি। এরপর তৃতীয় বারের চেষ্টায় সে সাফল্য লাভ করেছে।

    আরও পড়ুনঃ শ্রীরামপুর স্টেশন নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর, হাওড়া লাইনে হতে পারে আরেকটি হল্ট স্টেশনও

    ফাতিমার পাশাপাশি উত্তরাখণ্ডের তেহরির মীনাল নেগি ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় ৬৬তম স্থান অর্জন করেছেন। মীনালের বাবা একজন স্কুল শিক্ষিকা এবং তিনি দ্বিতীয়বারের মতো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। চম্পাওয়াতের বারাকোট ব্লকের ছুলাপে গ্রামের অনুজ পান্ত ৬৯তম স্থান অর্জন করেছেন। পিথোরাগড়ের রাই অঞ্চলের আদিত্য পাঠক ১৮৯তম স্থান অর্জন করেছেন।

     

  • একমাত্র গৌতম গম্ভীরের জন্যই ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসন, মনে করেন ইনি

    একমাত্র গৌতম গম্ভীরের জন্যই ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসন, মনে করেন ইনি

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: চরম ব্যর্থতা থেকে আজ স্বপ্নের ফর্মে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসনের (Sanju Samson) কামব্যাক প্রশংসা করার মতোই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইট ম্যাচ থেকে ছন্দে ফিরে সেমিফাইনালেও ভারতের জয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটসম্যান। এবার সেই সঞ্জুর উপর ভরসা রাখার জন্য ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আক্তার। ভারতীয় তারকার দুর্ধর্ষ কামব্যাকের জন্য গম্ভীরের কৃতিত্ব স্মরণ করিয়েছেন পাকিস্তানি তারকা।

    গৌতম গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ শোয়েব আখতার

    চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকে সুযোগ পেলেও ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছিলেন সঞ্জু। তাতে ভারতীয় তারকার মনের অবস্থা যে কী হয়েছিল তা বুঝতে বাকি নেই ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা একটি ভিডিওতে দেখা যায়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা সঞ্জুকে পিঠ চাপড়ে বলছেন, “দুঃখ করো না। এটা অনেক বড় একটা টুর্নামেন্ট। যেকোনও সময় সুযোগ আসতে পারে।”

    রোহিতের সেই বক্তব্যের পরই যেন নতুন করে নিজেকে মেলে ধরেন ভারতীয় ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে ওপেনিং করতে নেমে একাই 97 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন সঞ্জু। এখানেই শেষ নয়, ভারতকে সেমিফাইনালে তুলে ইংল্যান্ডের বিরুদ্ধেও শুরু থেকে ব্যাট চালিয়ে 89 রানের বড় ইনিংস খেলেছিলেন টিম ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ সদস্য। ভারতীয় দলে তাঁর এমন অবদানের নেপথ্যে এবার প্রধান কোচ গৌতম গম্ভীরকে দায়ী করলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আক্তার।

    পিটিভি স্পোর্টসের গেম অন হ্যায় শোতে কথা বলার সময় পাকিস্তানি তারকা বলেন, সঞ্জু স্যামসনকে নির্বাচন করাটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষে সহজ সিদ্ধান্ত ছিল না। আক্তারের কথায়, “সঞ্জু ভাইকে অন্তর্ভুক্ত করার জন্য গম্ভীরকে একটি অনেক কিছু করতে হয়েছে। 2014 সাল থেকে সঞ্জু স্যামসন ভারতীয় ক্রিকেট সার্কিটে রয়েছেন। আমি যখন ভারতে কাজ করছিলাম, 2015 সালে সেই সময় ভারতীয় ক্রিকেটারদের অনেক হাইপ ছিল। তখন মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিকের মতো উইকেট কিপারদের নিয়মিত সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো। তবে সঞ্জুকে দলে আনার জন্য গম্ভীর অনেক লড়াই করেছেন।” পাক তারকা মনে করেন, গৌতম গম্ভীরের জন্যেই টিম ইন্ডিয়ায় এই মুহূর্তে নিয়মিত সুযোগ পাচ্ছেন সঞ্জু।

     

    অবশ্যই পড়ুন: ভারত না নিউজিল্যান্ড, T20 বিশ্বকাপে কার ক্ষমতা বেশি? পরিসংখ্যান দেখলে ভয় পাবেন!

    উল্লেখ্য, ভারতের জার্সি গায়ে গত দুই ম্যাচে সঞ্জু স্যামসন ওপেনিং করতে নেমে যেভাবে নিজের ক্ষমতা দেখিয়েছেন তাতে আজ অর্থাৎ ফাইনালে এই ভারতীয় ক্রিকেটারের উপর নজর থাকবে ভক্তদের। প্রায় সিংহভাগেরই আশা, অন্যান্য দিনের মতো আজও ব্যাট হাতে প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নেবেন তিনি।

  • সোমেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

    সোমেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুনের শুরু থেকেই ভরা বসন্তে রোদের তেজ ছিল চোখে পড়ার মত, ভোর এবং রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকলেও দুপুরে বেশ গরম ছিল। তবে এবার ফাল্গুনের শেষে এসে ফের ঘূর্ণাবর্তের মেঘ দেখা গেল। আজ থেকেই উত্তর (North Bengal) থেকে দক্ষিণে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা তিনদিন হালকা মাঝারি বর্ষণের পূর্বাভাস (Weather Tomorrow) রয়েছে। দু এক জায়গায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা দিতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

    ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তাতেই জলীয় বাষ্প ঢুকছে ভরপুর। আর তার প্রভাবেই ভরা বসন্তে বাংলায় দুর্যোগের ইঙ্গিত মিলেছে। আজ অর্থাৎ রবিবার থেকেই কলকাতা-সহ পুরো রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় জারি হয়েছে সতর্কতা। তবে ঝড়-বৃষ্টি হলেও আগামী সাতদিন রাজ্যের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ, তবে মাঝে মধ্যে রোদের দেখা দিতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    আরও পড়ুন: নারী দিবসের আগে মহিলা রাষ্ট্রপতিকে অপমান! ফের গর্জে উঠলেন নরেন্দ্র মোদী

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনই আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। গোটা সপ্তাহ জুড়েই চলবে এই বৃষ্টি। আগামী সাত দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় কোনও হেরফের হবে না। বৃষ্টির পাশাপাশি ঝড়েরও সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে।

  • “জঙ্গল রাজ চলবে না”, ইরান সংঘর্ষ নিয়ে আমেরিকাকে সরাসরি সতর্ক করল চিন!

    “জঙ্গল রাজ চলবে না”, ইরান সংঘর্ষ নিয়ে আমেরিকাকে সরাসরি সতর্ক করল চিন!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরানের (Iran) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর পশ্চিম এশিয়ার দেশটিতে ক্রমাগত হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল। দুই শক্তিধর দেশের হামলার পাল্টা দিতে পিছুপা হচ্ছে না ইরানও। ঠিক সেই আবহে এবার মুখ খুলল ড্রাগন (China On Iran War)। চিন সরকারের তরফে একেবারে পরিষ্কার ভাবে জানানো হয়েছে, যাঁরা ইরানের সরকার পরিবর্তন করার চেষ্টা করছেন বা ষড়যন্ত্র করছেন তাদের সমর্থন করে না চিন। নাম না করে আমেরিকা এবং ইজরায়েলের এমন সর্বগ্রাসী মনোভাবকে জঙ্গল রাজ বলে অভিহিত করেছে ড্রাগন।

    হুঙ্কার দিল চিন

    রিপোর্ট অনুযায়ী, চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রবিবার ভাষণ দেওয়ার সময় বলেছেন, “যাঁরা ক্রমাগত ষড়যন্ত্র করে আসছেন। ইরানের সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। তাঁদের সমর্থন করে না বেইজিং। এই ধরনের চেষ্টা করা হলে তারা সফল হবেন না। অন্য কোনও দেশের বিষয়ে কখনই হস্তক্ষেপ করা উচিত নয়। যা চলছে তা ইরানের সর্বভৌমত্বের বিরুদ্ধে।”

    ওই বিবৃতিতে চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নাম না করে আমেরিকাকে সতর্ক করার পাশাপাশি এও বলেছেন, ইরান, আরব ও বিশ্বের অন্যান্য দেশগুলির স্বাধীনতাকে সম্মান করা উচিত এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা উচিত। এই লড়াই এমন এক লড়াই যা কখনই কারও ভাল করবে না। অস্ত্রের শক্তির উপর লড়াই কেবল ঘৃণা বাড়িয়ে দেবে। পৃথিবীতে তৈরি হবে নতুন সংকট।

    এদিন ইজরায়েল এবং আমেরিকার প্রতি বার্তা দিতে গিয়ে চিনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের মানুষজন তাদের ভূখণ্ডের প্রকৃত মালিক। এখানকার দেশগুলোকে নিজেদের মতো কাজ করার সিদ্ধান্ত নিতে দিন। মানুষ সিদ্ধান্ত নেবে তারা কী চায়। অন্য কেউ তাদের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। এমন পরিস্থিতিতে আমরা গোটা বিশ্বের কাছে আবেদন জানাবো কোনও দেশ যেন অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করে।

     

    অবশ্যই পড়ুন: প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ৭০০০ টাকা! মহিলাদের ক্ষমতায়নে বড় প্ল্যান LIC-র

    চিনের মন্ত্রী একেবারে নাম না করেই একপ্রকার আমেরিকা এবং ইজরায়েলি অপ শাসনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, “এ পৃথিবীতে জঙ্গল রাজ চলবে না। ক্ষমতাশালীরা যা চাইবেন তাই করতে পারেন না। আমরা সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। চিন শান্তি স্থাপনের জন্য কাজ করে এসেছে, আগামীতেও করবে।”

  • পরশুরাম ছেড়ে বিগ বস বাংলায় তৃণা সাহা? জল্পনার মাঝেই মুখ খুললেন অভিনেত্রী

    পরশুরাম ছেড়ে বিগ বস বাংলায় তৃণা সাহা? জল্পনার মাঝেই মুখ খুললেন অভিনেত্রী

    প্রীতি পোদ্দার, কলকাতা: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্টার জলসায় আসছে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)। আর এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকবেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। শুক্রবার ইডেন গার্ডেনে বাংলার ‘মহারাজ’-এর হাত ধরে উদ্বোধন হল এই রিয়্যালিটি শো-এর লোগো। জানা গিয়েছে চলতি বছরের সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে এই শো। যদিও এখনও কিছুই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এমতাবস্থায় জল্পনা শুরু হয়েছে ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে নাকি থাকবেন তৃণা (Trina Saha)। আর এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

    ‘বিগ বস বাংলা’র লোগো উদ্বোধন অনুষ্ঠান

    গত বছর থেকেই ২০২৫ সালের শেষ দিক থেকেই শোনা যাচ্ছিল, হিন্দির পর বাংলায় দ্বিতীয়বার শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। কিন্তু কবে থেকে সেই শো শুরু হবে সেই নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। তবে এবার প্রকাশ্যে আসল সবটা। জানা গিয়েছে, স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে ‘বিগ বস বাংলা’, আর এই শোর সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৬ মার্চ ইডেন গার্ডেন উদ্যানে এক বিশেষ অনুষ্ঠানে প্রকাশ্যে এল ‘বিগ বস বাংলা’র লোগো। উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, যিশু সেনগুপ্ত থেকে শুরু করে সৌরভ দাস, বনি সেনগুপ্ত এবং একাধিক অভিনেতা অভিনেত্রী। নানা অনুষ্ঠানে রীতিমত মুখরিত হয়ে উঠেছিল গোটা সন্ধ্যা।

    প্রতিযোগী হিসেবে থাকবেন তৃণা?

    বাংলা বিগ বসের শুক্রবারের ঘোষণা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের অভিনেত্রী তৃণা সাহা ওরফে ‘তটিনী’। সেই সময় সাংবাদিকরা তাঁর কাছে জানতে চায় যে তিনি কি ‘বিগ বস’-এর প্রতিযোগী হচ্ছেন? জবাবে খানিক হেসে অভিনেত্রী বলেন, “না এই বছর তো মনে হচ্ছে না হবে বলে। কারণ আমি চলে গেলে পরশুরামের কী হবে? আর তটিনী পরশুরামকে ছেড়ে যাবে না। তাই এই বছর তো হবে না যাওয়া। তবে পরের বছর যদি হয়, আমার তো ইচ্ছে আছেই, এবার দেখা যাক।” যদিও বিগ বস বাংলার এই নতুন সিজনে অনেকেই চেয়েছিলেন তৃণা প্রতিযোগী হিসেবে যোগ দিক কারণ সম্প্রতি তাঁকে নিয়ে একাধিক বিতর্ক রটছে।

     

    View this post on Instagram

     

    আরও পড়ুন: প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ৭০০০ টাকা! মহিলাদের ক্ষমতায়নে বড় প্ল্যান LIC-র

    প্রসঙ্গত, বিগ বসে বরাবরই বিতর্কিত প্রতিযোগীদের দেখতে চায় বেশি দর্শকরা। কারণ তাতেই শোয়ের মজা আরও দ্বিগুণ বাড়ে। কিন্তু এই বছর কোন কোন প্রতিযোগী যোগ দেবেন সেই নিয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। তবে বিগ বসে কিছু ইনফ্লুেন্সার থাকবেন বলে খবর। শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া, সৌমিতৃষা, নুসরাত, যশ, নীল ভট্টাচার্য, স্যান্ডি সাহা, গায়িকা অঙ্কিতা, বং গাই ও তাঁর প্রেমিকা অন্তরা এবং আরো অনেকের কাছে বিগ বস বাংলা এর অফার গেছে সিলেকশন এর জন্য।

  • ‘আরও এক দফায় লড়াই, এবার জিতবেন …’ DA মামলা নিয়ে ভবিষ্যদ্বাণী

    ‘আরও এক দফায় লড়াই, এবার জিতবেন …’ DA মামলা নিয়ে ভবিষ্যদ্বাণী

    সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ (Bengal DA Case) নিয়ে অপেক্ষা এবং লড়াই দীর্ঘ হয়েই চলেছে। আদৌ বকেয়া টাকা মিলবে তো? সেই প্রশ্ন সকলের। এমনিতে যেখানে ৩১ মার্চের মধ্যে রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত, সেখানে তা না করে উল্টে সরকার এখন এমএ পিটিশন দাখিল করে জানিয়েছে, এখনই তাঁদের পক্ষে ডিএ দেওয়া সম্ভব নয়। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ সাল অবধি সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এরইসঙ্গে সকলের এখন প্রশ্ন, আর কবে তাহলে ডিএ মিলবে? আর কত অপেক্ষা করতে হবে? অবশেষে এই নিয়ে মুখ খুললেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikas Ranjan Bhattacharya)।

    ডিএ নিয়ে ফের লড়াই শুরু?

    এমনিতেই বকেয়া ডিএ নিয়ে বছরের পর বছর ধরে বিক্ষোভ, আন্দোলন করছেন বাংলার সরকারি কর্মীরা। এরপর মাঝে সুপ্রিম নির্দেশে স্বস্তি পেলেও এখন সেই স্বস্তি হতাশায় পরিণত হয়েছে সকলের। তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার সমান হয়েছে সরকারের নতুন এক তথ্য। সরকার সুপ্রিম কোর্টে যে তথ্য পেশ করেছে সেখানে শিক্ষক, শিক্ষা কর্মী, পঞ্চায়েত, পুরসভা কর্মীদের নাম বাদ দেওয়া হয়েছে ডিএ দেওয়ার প্রক্রিয়া থেকে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন সকলে। জায়গায় জায়গায় বিশেষ করে শিক্ষকরা আগামী কয়েকদিনে আন্দোলনের ঘোষণা করেছে। প্রশ্ন উঠছে, সত্যিই কি তাঁরা বকেয়া ডিএ পাওয়া থেকে বঞ্চিত হবেন? মুখ খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিশিষ্ট আইনজীবী জানালেন, ‘অনৈতিকভাবে যদি একটা সরকার চলে, তাঁদের রাজনৈতিক প্রশাসক যদি চূড়ান্ত অরাজনৈতিক হন, তাঁরাই শুধুমাত্র এরকম কৌশলের কথা ভাবতে পারেন।’ তিনি আরও জানান যে আরেক দফা লড়াইয়ে যেতে হবে। অপরদিকে বিশ্লেষক সনময় বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, ‘এই লড়াইটা আবারও লড়তে হবে, তবে এবার জিতবেন কর্মচারীরাই।’

    আরও পড়ুনঃ প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ৭০০০ টাকা! মহিলাদের ক্ষমতায়নে বড় প্ল্যান LIC-র

    কী বলছেন বিশিষ্ট আইনজীবী?

    কর্মচারী ইউনিয়ন মামলা করলেও বিষয় ছিল রোপা রুলস অনুযায়ী ডিএ প্রাপ্য কিনা এবং তা প্রাপ্য হলে কীভাবে তা নির্ধারণ করা হবে। রোপা রুলস অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশের যোগ্য সকলেই। কিন্তু এই সরকার সুনীতির পথে যাবেন না, এই সরকার সবসময় দুর্নীতির পথে মানুষকে নিয়ে যেতে পছন্দ করেন। বিচলিত হওয়ার কিছু নেই। কারণ যারা রোপা রুলস অনুযায়ী আওতাভুক্ত তাঁরা ডিএ পাবেন। হয়তো যারা সরাসরি কর্মচারী নন তাঁদের আবার মামলার মধ্যে দিয়ে যেতে হবে।’ অর্থাৎ ডিএ নিয়ে সকলকে আরও এক দফায় লড়াইয়ে সামিল হতে হবে।

     

  • নারী দিবসের আগে মহিলা রাষ্ট্রপতিকে অপমান! ফের গর্জে উঠলেন নরেন্দ্র মোদী

    নারী দিবসের আগে মহিলা রাষ্ট্রপতিকে অপমান! ফের গর্জে উঠলেন নরেন্দ্র মোদী

    প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরেই রাজ্যে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক এবং সমালোচনা হয়েই চলেছে। এখনও থামেনি সেই বিতর্কের ঝড়, আর এই অবস্থায় রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) অসন্তোষ প্রকাশের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে৷ এমনকি এই ঘটনাকে নজিরবিহীন এবং লজ্জাজনক বলে শনিবারই সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)৷ আর এবার সেই ঘটনাকে কেন্দ্র করে আগুনে আরও ঘি ঢাললেন নরেন্দ্র মোদী।

    রাষ্ট্রপতি সফর নিয়ে রাজ্য কেন্দ্রের সংঘাত

    গতকাল অর্থাৎ শনিবার শিলিগুড়ি মহকুমার গোঁসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না, যা নিয়ে অভিযোগ তোলেন খোদ রাষ্ট্রপতি। এমনকি একাধিক ইস্যু নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। লিখিত কোনও প্রোটোকল না থাকলেও চিরাচরিত নিয়ম অনুযায়ী, যখনই কোনও রাজ্যে রাষ্ট্রপতি যান তখন সেই রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রীকে রিসিভ করতে দেখা যায়। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী না গেলেও সাধারণত প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা যান। কিন্তু শনিবার কাউকেই দেখা যায়নি, তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

    এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ প্রধানমন্ত্রীর

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সরকারের এই পদক্ষেপে বেশ ক্ষুব্ধ হন। এরপরই এক্স মাধ্যমে ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, “ এটি লজ্জাজনক এবং অভূতপূর্ব ঘটনা। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে।” এদিন প্রথমে ইংরেজিতে, তার পরে বাংলায় এবং পরে অলচিকি লিপিতেও এই ঘটনার নিন্দা করেন। এখানেই ক্ষান্ত হননি তিনি। এরপর আজ, একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফের সুর চড়ান মোদী।

    আরও পড়ুন: কালীঘাটে পুজো থেকে বেলুড় দর্শন, বাংলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সফরনামা

    তৃণমূল সরকারকে ধিক্কার জানালেন মোদি

    অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে চারিদিকে। আর ঠিক আগের দিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চরম অপমান করেছেন। দ্রৌপদী মুর্মু আদিবাসীদের উৎসবে সামিল হতে বাংলায় গিয়েছিলেন। কিন্তু তৃণমূল সরকার জনসমক্ষে সাঁওতালদের অপমান করেছে, রাষ্ট্রপতিকে অপমান করেছে।” এছাড়াও মোদী আরও বলেন যে, “রাষ্ট্রপতি আদিবাসী সমাজের বিকাশের কথা চিন্তা করেছেন। আর তাঁকেই নারী দিবসের আগের দিন চরম অপমান করা হল। তাই এটা শুধু সেই রাষ্ট্রপতির অপমান নয়, সংবিধানেরও অপমান। সংবিধানের স্পিরিটের অপমান। যাঁরা জীবনের সংঘর্ষ পেরিয়ে সাফল্য পেয়েছেন, সেই সব মহিলাদের অপমান।”