Blog

  • ‘রাজ্য সরকার চাইলে বাংলায় কমবে গ্যাসের দাম’ কতটা?

    ‘রাজ্য সরকার চাইলে বাংলায় কমবে গ্যাসের দাম’ কতটা?

    প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যপ্রাচ্যে একের পর এক যুদ্ধ পরিস্থিতির ভয়ংকর প্রভাব পড়েছে গোটা বিশ্ববাজারে। এমনকি এই প্রভাব থেকে বাদ পড়েনি ভারতও, গ্যাসের দাম এতটাই বৃদ্ধি (LPG Cylinder Price Hike) পেয়েছে যে মধ্যবিত্তের হেঁশেলে রীতিমত আগুন ধরে গিয়েছে। একধাক্কায় ঘরোয়া সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। অর্থাৎ কলকাতায় ঘরোয়া রান্নার গাসের দাম বেড়ে হল ৯৩৯ টাকা। এবং ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে, বর্তমানে দাম ১৯৯০ টাকা। এই অবস্থায় রাস্তায় প্রতিবাদে নেমেছে তৃণমূল (Trinamool Congress)। তবে কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলছেন অন্য কথা, তাঁর দাবি মুখ্যমন্ত্রী নাকি চাইলেই রাজ্যে গ্যাসের দাম বেশ খানিকটা কমতে পারে।

    গ্যাসের দাম কমানোর ফর্মুলা দিল অধীর

    গতকাল অর্থাৎ রবিবার, কংগ্রেসের তরফে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে সাংবাদিকদের সম্মুখে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের একাধিক ইস্যু নিয়ে নানা মন্তব্য করছিলেন, আর তখনই উঠে আসে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে। তিনি বলেন, “দিদি যদি মনে করেন, তাহলে গ্যাসের দাম কিছুটা কমাতে পারেন। দিদি যদি ভাবেন, গ্যাসে যতটা দাম বাড়ল, ততটা যদি সাবসিডি দিই, তাহলে মানুষ সস্তার গ্যাস পাবে। এটা রাজ্য যদি মনে করে, রাজ্য সরকার পারবে।” এছাড়াও তাঁর দাবি, “আপনি যদি লক্ষ্মীর ভান্ডারে মা বোনেদের জন্য পয়সা দিতে পারেন, তাহলে গ্যাসের জন্যও পয়সা দিন। কারণ গ্যাসটা তো ব্যবহার করেন মা-বোনেরাই। যাতে তাঁদের রান্নায় কোনও সঙ্কট তৈরি না হয়।”

    কী বলছেন অধীর চৌধুরী?

    পশ্চিম এশিয়ায় সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে যখন চারিদিকে নানা সমস্যা তৈরি হয়েছে, সেই সময় গ্যাসের চড়া দাম বৃদ্ধি নিয়ে অধীর রঞ্জন চৌধুরী দাবি করেন, “রাজ্যের কাছে আবেদন করব, গ্যাসের যে দামটা বাড়ছে, রাজ্য ক্ষতিপূরণের মতো যাতে মানুষের স্বার্থে সাবসিডি অথবা ভর্তুকি দেয়। কারণ বিভিন্ন প্রকল্পে রাজ্য অনুদান দিচ্ছে, তাহলে গ্যাসের ক্ষেত্রেও দেওয়া হোক।” এদিকে গতকালই রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল তৃণমূল কংগ্রেস। কালো শাড়িতে হাতা-খুন্তি হাতে রাস্তায় নেমেছিল মহিলা বাহিনী। আন্দোলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মিছিল শেষে পরে তাঁরা পুনরায় ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে এসেও হাতা-খুন্তি নিয়ে গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদ করেছিলেন।

    আরও পড়ুন: SIR ইস্যুতে ক্ষোভ! উঠল ‘গো ব্যাক’ স্লোগান, কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার

    প্রসঙ্গত, এইমুহুর্তে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সকলের কাছে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর ভোটের আবহে এই সমস্যাকেই রাজনীতিবিদরা হাতিয়ার হিসেবে, স্বাভাবিকভাবেই এই চাপানউতোরের মাঝেই চাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষ। কলকাতা, মুম্বই, দিল্লি বা চেন্নাই সর্বত্রই এখন জ্বালানির জ্বালায় জেরবার সাধারণ গৃহস্থ। এখন দেখার অধীরের এই ‘ভরতুকি ফর্মুলা’ রাজ্য সরকার গ্রহণ করে কি না। যদিও শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে কিছুই জানানো হয়নি।

  • বিশ্বকাপ জিতে কত টাকা পেল টিম ইন্ডিয়া?

    বিশ্বকাপ জিতে কত টাকা পেল টিম ইন্ডিয়া?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডকে বাড়ি পাঠিয়ে ঘরের মাঠে ফের জগৎজয় করেছে ভারত (India National Cricket Team)। একটানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (2026 Men’s T20 World Cup) জিতেছে টিম ইন্ডিয়া। সেই সূত্র ধরেই বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে সূর্যকুমার যাদবদের দল। নিউজিল্যান্ডকে একতরফা হারিয়ে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি কাঁধে তোলার পাশাপাশি আর্থিক দিক থেকেও লাভবান হয়েছে ভারত। তবে চ্যাম্পিয়ন ভারতের পাশাপাশি এবারের বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড থেকে শুরু করে অংশগ্রহণকারী প্রায় সব দলই মোটা টাকা পেয়েছে।

    তৃতীয় বার বিশ্বকাপ জিতে কত টাকা পেল টিম ইন্ডিয়া?

    2007 এর টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পুরস্কার মূল্য কয়েকগুণ বেড়েছিল 2024 এ পৌঁছে। সে বছর সবমিলিয়ে 100 কোটি টাকা পুরস্কার হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেট সংস্থা। তবে 2026 এ দাঁড়িয়ে সেই পুরস্কার মূল্য অন্তত 20 শতাংশ বেড়েছে। অর্থাৎ এবছর ভারত সহ অন্যান্য সমস্ত দলের পুরস্কার মূল্য 120 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন তাহলে ভারত কত পেল?

    সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার এইট এমনকি সেমিফাইনালে ঝকঝকে ক্রিকেট দিয়ে সকলের মন জয় করেছিল টিম ইন্ডিয়া। তবে ফাইনালের মঞ্চে যেন লড়াইটা আরও সহজ করে নিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একপেশে ম্যাচে নিজেদের জয়ের পতাকা ওড়ানোর পাশাপাশি মোটা টাকার পুরস্কার মূল্য জিতেছে টিম ইন্ডিয়া। বলাই বাহুল্য, এ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল হিসেবে শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে পুরস্কার মূল্য বাবদ 27 কোটি 48 লাখ টাকা পেয়েছে সূর্যর দল।

    অবশ্যই পড়ুন: পশুর নামে গোটা ট্রেন, বাঘ এক্সপ্রেসের নামকরণের আসল কারণ জানেন না ৯৯% মানুষ

    কত টাকা পেল বাকি দলগুলি?

    এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড। তাই কিউই বাহিনীকে 14 কোটি 65 লাখ টাকা দিচ্ছে ICC। ওদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে 7 কোটি 24 লাখ টাকা করে। একইভাবে সুপার এইটে যোগ্যতা অর্জনকারী প্রত্যেকটি দলকে দেওয়া হবে 3 কোটি 80 লাখ টাকা করে। অন্যদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলি 2 কোটি 29 লাখ টাকা করে পেতে চলেছে। না বললেই নয়, বিশ্ব ক্রিকেট সংস্থার পুরস্কার মূল্য ছাড়াও ম্যাচ জেতার কারণে আলাদাভাবে টাকা পাবে দলগুলি। এমনকি চ্যাম্পিয়ন ভারতকেও আলাদাভাবে আর্থিক পুরস্কার দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

  • SIR ইস্যুতে ক্ষোভ! উঠল ‘গো ব্যাক’ স্লোগান, কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার

    SIR ইস্যুতে ক্ষোভ! উঠল ‘গো ব্যাক’ স্লোগান, কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার

    প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের (West Bengal Election 2026) আবহে রাজ্য জুড়ে উত্তপ্ত পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর সিংহাসন দখলের করার জন্য রীতিমত উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি। আর এই অবস্থায় রাজ্যে তিন দিনের সফরে এসেছেন জাতীয় নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চ। সোমবার সকালে বৈঠক শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। কিন্তু তাঁর গাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায় ঢুকতেই শুরু হয় বিক্ষোভ, ওঠে গো ব্যাক স্লোগান। ক্ষুব্ধ পরিস্থিতি মন্দির এলাকা জুড়ে।

    পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে জ্ঞানেশ

    পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বিধানসভা নির্বাচন সংক্রান্ত বৈঠকের জন্য গতকাল অর্থাৎ রবিবার রাতে কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ থেকেই দফায় দফায় রাজ্য প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠক করার কথা। কিন্তু এসবের আগে সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালও। কিন্তু এই পুজো দেওয়া নিয়ে মন্দিরের সামনে শুরু হল তুমুল বিক্ষোভ। কালো পতাকা হাতে নিয়ে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান।

    আরতি এবং অঞ্জলি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

    সোমবার সকাল থেকেই কালীঘাট মন্দিরের (Kalighat Mandir) বাইরে হাতে কালো পতাকা নিয়ে জমায়েত করেছিলেন একদল বিক্ষোভকারী। অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে অযথা অনেকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।তবে সেই বিক্ষোভ এবং গো ব্যাকের স্লোগানকে খুব একটা পাত্তা দিলেন না জ্ঞানেশ কুমার। শান্তভাবে বিক্ষোভকারীদের কাটিয়ে মন্দিরে প্রবেশ করেন তিনি। কোনও মন্তব্য করেননি। পুজো দেন মায়ের, আরতি এবং অঞ্জলিও দিয়েছিলেন। এরপর মন্দির থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন জ্ঞানেশ কুমার। তিনি বলেন ‘‘পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন।’’ কিন্তু বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কমিশনার।

    আরও পড়ুন: ১৮ বছর বয়স হলেই মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা, নতুন স্কিম ঘোষণা রাজ্য সরকারের

    প্রসঙ্গত, শুধু কালীঘাট মন্দিরেই যে শুধু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্লোগান এবং বিক্ষোভের মুখোমুখি হয়েছেন তা কিন্তু নয়, গতকাল রাতে কলকাতা বিমানবন্দর থেকে নিউটাউনের হোটেল পর্যন্ত তাঁর যাত্রাপথে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। দেখানো হয় কালো পতাকাও। যদিও সেই নিয়েও কোনো মন্তব্য করতে চাননি। এদিন ফুল বেঞ্চের সঙ্গে রয়েছেন আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশীও। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, বেলুর মঠে যাওয়ার কথা তাঁর।

  • পশুর নামে গোটা ট্রেন, বাঘ এক্সপ্রেসের নামকরণের আসল কারণ জানেন না ৯৯% মানুষ

    পশুর নামে গোটা ট্রেন, বাঘ এক্সপ্রেসের নামকরণের আসল কারণ জানেন না ৯৯% মানুষ

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেল এবং এক্সপ্রেস মিলিয়ে ভারতীয় রেলের (Indian Railways) অধীনে রয়েছে 13 হাজারেরও বেশি যাত্রীবাহী ট্রেন। এই ট্রেনগুলিতে চেপেই প্রতিদিন তুলনামূলক কম খরচে নিজেদের গন্তব্যে পৌঁছন যাত্রীরা। তবে ভারতীয় রেলের মালিকানাধীন হাজার হাজার ট্রেনের প্রত্যেকটির নাম কিন্তু আলাদা আলাদা। এমন কিছু ট্রেন রয়েছে যে গুলির নামকরণ করা হয় দেশের বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রের নামে। কিছু ট্রেন রয়েছে যে গুলির নাম রাখা হয়েছে বিভিন্ন মনি ঋষীদের নাম অনুসারে। তবে ভারতীয় রেলের হাতে এমন একটি ট্রেন রয়েছে যার নামকরণ করা হয় বাঘের নামে (Bagh Express)। হ্যাঁ, হাওড়া ডিভিশনে দৈনিক যাতায়াতকারী বাঘ এক্সপ্রেস সম্পর্কে কমবেশি সকলেই অভিহিত। কিন্তু জানেন কি কেন এই ট্রেনের নাম রাখা হয়েছিল বাঘের নামে?

    বাঘ এক্সপ্রেসের নামকরনের পেছনের কারণ

    প্রথমেই বলে রাখি, ভারতীয় রেলের জনপ্রিয় ট্রেন বাঘ এক্সপ্রেস প্রতিদিন হাওড়া জংশন থেকে উত্তরাখণ্ডের কাঠগোদাম স্টেশন পর্যন্ত যাতায়াত করে। সে রাজ্যের নৈনিতালে রয়েছে এই স্টেশন। বলাই বাহুল্য, এই বাঘ এক্সপ্রেসে চেপেই প্রতিদিন হাওড়া বলা ভাল শহর কলকাতা থেকে বহু যাত্রী উত্তরাখন্ডে পৌঁছন। এক কথায়, বাংলার সাথে ভিন রাজ্যকে সংযুক্ত করেছে এই ট্রেন।

    আরও পড়ুনঃ কালবৈশাখীর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গের ৮ জেলা, আজকের আবহাওয়া

    কিন্তু কেন এর নাম রাখা হয়েছে পশুর নামে? আসলে হাওড়া থেকে কাঠগোদাম পর্যন্ত চলাচলকারী এই বাঘ এক্সপ্রেসের নামকরণের নেপথ্যে রয়েছে ভারতের জনপ্রিয় ব্যাঘ্র প্রকল্প তথা উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক। 1936 সালে প্রতিষ্ঠিত এই পার্ক বা প্রাচীনতম জাতীয় উদ্যানেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল টাইগার, চিতা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির বাঘ। সব মিলিয়ে বলা যায়, হাওড়া থেকে প্রতিদিন এই ট্রেন ব্যাঘ্র প্রকল্পের পার্শ্ববর্তী কাঠগোদাম স্টেশন পর্যন্ত যায় বলেই এই ট্রেনের নাম বাঘ এক্সপ্রেস। অনেকেই বলেন, এই ট্রেন প্রতিদিন যাত্রীদের বাঘের দেশে নিয়ে যায়। তাই এর নাম বাঘ এক্সপ্রেস রাখা হয়েছিল।

    অবশ্যই পড়ুন: ট্রেনেই পৌঁছতে পারবেন কেদারনাথ, বদ্রিনাথ! শীঘ্রই চারধাম যাত্রীদের সুখবর দিতে পারে রেল

    না বললেই নয়, হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে কাঠগোদাম যাওয়ার সময় প্রতিদিন সকালেই কমবেশি স্টেশনে অপেক্ষারত যাত্রীদের মধ্যে আলোচনা চলে এই ট্রেনটিকে নিয়ে। বাঘের ছবি অঙ্কিত এই ট্রেনটিকে আসতে দেখে প্রায়শই অনেকে মজার ছলে বলেন, “ওই যে বাঘ আসছে।” এভাবেই যাত্রীদের মুখে মুখে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ভারতীয় রেলের বহু পুরনো এই এক্সপ্রেস।

  • ১৮ বছর বয়স হলেই মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা, নতুন স্কিম পাঞ্জাব সরকারের

    ১৮ বছর বয়স হলেই মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা, নতুন স্কিম পাঞ্জাব সরকারের

    সহেলি মিত্র, কলকাতাঃ রাজ্যের মহিলাদের জন্য দারুণ চমক দিল সরকার। ঘোষণা করা হল নতুন এক স্কিমের। এই স্কিমের আওতায় মহিলারা আরও ১৫০০ টাকা করে পাবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। সরকার একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে যার অধীনে তফসিলি বর্ণের মহিলাদের প্রতি মাসে ১,৫০০ টাকা এবং অন্যান্য সকল মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা দেওয়া হবে। এই স্কিমের নাম কী? আবেদনের জন্য কী যোগ্যতা লাগবে? সবটা জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

    মহিলাদের ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা সরকারের

    সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার পাঞ্জাবের বাজেট পেশ করা হয়। গত ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন দল আম আদমি পার্টির একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রতিটি মহিলাকে ১,০০০ টাকা মাসিক দেওয়া হবে। এরপরেই বিধানসভায় চলতি ২০২৬-২৭ সালের রাজ্য বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী হরপাল সিং চিমা। এরপর তিনি “মুখ্যমন্ত্রী মাওয়ান ধিয়ান সৎকার যোজনা” (Mukhyamantri Maawan Dheeyan Satkar Yojana) বাস্তবায়নের ঘোষণা করেছেন, যার অধীনে সরকার সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করবে।

    আম আদমি পার্টি (AAP) ক্ষমতায় আসার প্রায় চার বছর পর, ভগবন্ত মান সরকার পাঞ্জাবে এই নতুন প্রকল্পটি চালু করেছে। অর্থমন্ত্রী বলেন, তফসিলি জাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য, সরকার প্রতি মাসে সরাসরি তাদের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা ট্রান্সফার করবে। আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা করা হয়েছে। চিমা বলেন, মহিলাদের জন্য এই নতুন প্রকল্পটি কেবল ভারতেই নয়, বিশ্বের মহিলাদের জন্য প্রথম সর্বজনীন নগদ স্থানান্তর প্রকল্প হবে।

    আরও পড়ুনঃ কালবৈশাখীর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গের ৮ জেলা, আজকের আবহাওয়া

    যোগ্যতা কী?

    অর্থমন্ত্রী বলেন, পাঞ্জাবের ১৮ বছরের বেশি বয়সী প্রতিটি মহিলা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য যোগ্য হবেন। তবে কিছু সংখ্যক মহিলা, যার মধ্যে বর্তমান বা প্রাক্তন স্থায়ী সরকারি কর্মচারী, বর্তমান এবং প্রাক্তন সাংসদ/বিধায়ক এবং আয়করদাতা রয়েছেন তাঁরা এই স্কিমের জন্য যোগ্য নন। তিনি আরও বলেন যে, বয়স্ক পেনশন, বিধবা/নিঃস্ব মহিলা পেনশন, বা প্রতিবন্ধী পেনশন প্রকল্পের মতো বিদ্যমান সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত মহিলারাও যোগ্য হবেন।

     

  • কালবৈশাখীর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গের ৮ জেলা, আজকের আবহাওয়া

    কালবৈশাখীর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গের ৮ জেলা, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তাহের শুরুতেই ফের আবহাওয়ার (Weather Today) বিরাট মুড বদল। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার থেকেই রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও জম্মু এবং মধ্য পাকিস্তানেও সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্তের। এছাড়া আবার দোসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যেটি রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। আজও কলকাতা ও শহরতলীতে দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা গেলেও রাতের দিকে হালকা শীত লক্ষ্য করা যাবে। যাইহোক, আজ থেকে কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় বর্ষণের মাত্রা এক লাফে অনেকটাই বাড়বে। কিছু জেলায় আবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে খবর। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার দৌলতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলী জেলায় বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার দুই ২৪ পরগণা, নদীয়া, দুই মেদিনীপুর, কলকাতা জেলায় বৃষ্টি হবে। আগামী বুধবার অবধি বৃষ্টি চলবে জেলাগুলিতে।

    শুধু তাই নয়, আজ দুপুরের পর আবার কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে বলে খবর। হাওয়া অফিস সূত্রে খবর, আজ ৯ মার্চ দুপুর থেকে রাতের মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি ও বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ তীব্র ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সোমবার এবং মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ সহ তীব্র বর্ষণের পূর্বাভাস রয়েছে। এরপর পরিস্থিতি শুষ্ক হয়ে যাবে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বললে আজ সোমবার বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায়। এরপর মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে। মৌসম ভবন বলেছে যে আগামী সাত দিনে ন্যূনতম তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। সর্বোচ্চ তাপমাত্রাও আগামী চার দিনে স্থির থাকবে বলে আশা করা হচ্ছে। এর পরের তিন দিনের মধ্যে গঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

     

     

     

     

  • এই ৫ প্লেয়ারের জন্যই ফের T20 বিশ্বকাপ জিতল ভারত

    এই ৫ প্লেয়ারের জন্যই ফের T20 বিশ্বকাপ জিতল ভারত

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা হওয়ার তাই হয়েছে (India Vs New Zealand)। নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) ফাইনালে গুঁড়িয়ে দিয়ে ফের জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে ভারত। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের পর নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের হাত ধরে ইতিহাসের পাতায় নাম লিখেছে টিম ইন্ডিয়া। রবিবারের ম্যাচ জেতার সাথে সাথেই ঘরের মাঠে 20 ওভারের তিন তিনটি বিশ্বকাপজয়ী প্রথম দল হয়ে উঠেছে ভারত। আর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার 5 দাপুটে ক্রিকেটার। কারা তাঁরা?

    এই 5 প্লেয়ারের জোরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

    অভিষেক শর্মা

    রবিবার প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই নিউজিল্যান্ডকে নাকের জলে চোখের জলে করেছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা। এদিন বাউন্ডারি ওভার বাউন্ডারিতে অভিষেক বুঝিয়েছিলেন নিজের ক্ষমতা। মাত্র 21 বলে 6টি চার এবং 3টি ছয় দিয়ে নিজের 52 রানের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন অভিষেক। শুধু তাই নয়, শেষের ওভারে বল করার সুযোগ পেয়ে একটি উইকেটও তোলেন তিনি। সবচেয়ে বড় কথা, এই ভারতীয় ওপেনার যদি ম্যাচের শুরুটা দাপটের সাথে না করতেন তাহলে বোধহয় নিউজিল্যান্ডকে হারানোটা যথেষ্ট চাপের হয়ে যেত ভারতের পক্ষে।

    সঞ্জু স্যামসন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকে যে ছেলেটা ক্রমাগত ব্যর্থ হয়ে এসেছিল। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকেই ছন্দে ফেরেন সেই সঞ্জু স্যামসন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 97 রানের ইনিংস খেলার পর সেমিফাইনালে ইংল্যান্ড বোলারদের ডুবিয়ে 89 রান করেছিলেন তিনি। কে জানত ফাইনালেও নিউজিল্যান্ডের বিপক্ষে 89 রানই করবেন সঞ্জু! এদিন 8টি ছয় এবং 5টি বাউন্ডারি মিলিয়ে এই দুর্ধর্ষ ইনিংস গড়েন দক্ষিণী ব্যাটসম্যান। আজ ভারতের জয়ের নেপথ্যে তাঁর অবদান কতটা সেটা বোধহয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

    ইশান কিষাণ

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় টি-টোয়েন্টি দলে ছিলেন না তিনি। তবে সুযোগ পেতেই নিজেকে মেলে ধরেন তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান ইশান কিষাণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ব্যাট হাতে সুযোগ পেতেই 25 বলে 54 রানের দানবীয় ইনিংস খেলেন ইশান। সেটাই যেন কোথাও না কোথাও ভারতকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। তবে শুধু ব্যাট হাতে নয় রবিবার পরপর দুটি ক্যাচ ধরে নিউজিল্যান্ডকে গাড্ডায় ফেলে দিয়েছিলেন তিনি। আজ ভারতীয় তারকার ফিল্ডিংয়ের প্রশংসা না করে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।

    জসপ্রীত বুমরাহ

    ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক না হলেও টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের স্তম্ভ জসপ্রীত রবিবারের জয়ে ভারতের জন্য কতটা অবদান রেখেছেন সেটা হারে হারে বুঝতে পারছেন সমর্থকরা। এদিন গুরুত্বপূর্ণ সময়ে নিউজিল্যান্ডের চার চারটি উইকেট ভাঙেন তিনি। তাও আবার মাত্র 15 রান দিয়ে। গত সেমিফাইনালের মতোই এদিন উইকেট তোলার পাশাপাশি প্রতিপক্ষের রান বেঁধে দিয়েছিলেন ভারতীয় তারকা। গোটা টুর্নামেন্টে না হলেও ফাইনালে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কিন্তু বুমরাহই।

    অবশ্যই পড়ুন: “জঙ্গল রাজ চলবে না”, ইরান সংঘর্ষ নিয়ে আমেরিকাকে সরাসরি সতর্ক করল চিন!

    অক্ষর প্যাটেল

    রবিবার ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের নেপথ্যে যার নাম না বললেই নয় তিনি হলেন অক্ষর প্যাটেল। এদিন ভারতের যখনই উইকেটের প্রয়োজন পড়েছে ঠিক তখনই একেবারে ত্রাতা হয়ে নিউজিল্যান্ডের উইকেট ভেঙেছেন তিনি। গত সেমিফাইনালেও দুর্ধর্ষ বোলিং করার পাশাপাশি ফিল্ডিং দিয়ে সকলের নজর কেড়েছিলেন প্যাটেল। এই ভারতীয় ক্রিকেটারের অবদান ভুলতে পারবেন না সমর্থকরা।

  • নিউজিল্যান্ডকে বান্ডিল করে ফের T20 বিশ্বকাপ জিতল ভারত

    নিউজিল্যান্ডকে বান্ডিল করে ফের T20 বিশ্বকাপ জিতল ভারত

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবারের সন্ধ্যায় প্রথমে ব্যাট করার সুযোগটা পেয়ে শুরু থেকেই 100 শতাংশ দিয়েছিল ভারত (India Vs New Zealand)। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের কাঁধে চেপে পাওয়ার প্লেতে কার্যত নিউজিল্যান্ড বোলারদের মাথায় উঠে নেচেছিল টিম ইন্ডিয়া। সঞ্জুদের দাপুটে ইনিংসের দৌলতে ব্ল্যাক ক্যাপসদের রানের পাহাড়ে চাপা দিল মেন ইন ব্লু। শত চেষ্টা করেও একটানা দ্বিতীয় বিশ্বকাপ (2026 Men’s T20 World Cup) জিতে ইতিহাস তৈরি থেকে ভারতকে আটকাতে পারল না মিচেল স্ট্যান্টনারের দল।

    বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের

    মহেন্দ্র সিং ধোনির হাত ধরে 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপের পর 2024 এ রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য 20 ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। কাজেই নতুন অধিনায়ক হিসেবে 2026 এর বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস তৈরির সুযোগ ছিল সূর্যকুমারের হাতে। সেই মতোই রবিবার একেবারে তৈরি হয়ে নেমেছিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনদের দুর্ধর্ষ ইনিংসের সহায়তায় নিউজিল্যান্ডকে শুরুতেই ধাক্কা দিয়েছিল ভারত। পরবর্তীতে একটানা উইকেট পড়লেও হার্দিক পান্ডিয়া, শিবম দুবেদের সঙ্গবদ্ধ লড়াইয়ের দৌলতে 20 ওভারে নিউজিল্যান্ড বাহিনীকে 256 রানের বিরাট লক্ষ্য দিয়েছিল টিম ইন্ডিয়া।

    আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের দেওয়া লক্ষ্য পূরণ করে জিততে পারলে ইতিহাস তৈরি করে ফেলত কিউই দল। তবে টিম ইন্ডিয়ার আঁটসাঁট বোলিংয়ের সামনে যে সেটা সম্ভব নয় তা প্রথম দিকেই বুঝে গিয়েছিলেন ক্রিকেট ভক্তরা। সেই মতোই নিউজিল্যান্ডের ইনিংস শুরু হতেই খেল দেখানো শুরু করে নীল জার্সিধারী জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেলরা। এদিন শুরুর দিকে টিম শেইফার্টরা হাত খোলার চেষ্টা করলেও ভারতের জালে ধরা দিতেই হয়।

    অবশ্যই পড়ুন: ট্রেনেই পৌঁছতে পারবেন কেদারনাথ, বদ্রিনাথ! শীঘ্রই চারধাম যাত্রীদের সুখবর দিতে পারে রেল

    টিম ইন্ডিয়ার আক্রমণাত্মক বোলিংকে বেশিক্ষণ ঠেকিয়ে না রাখতে পেরে শেষ পর্যন্ত 35 রানে আউট হয়েছিলেন কিউই ওপেনার শেইফার্ট। এর আগে 9 রান করে ফিরেছিলেন ফিন অ্যালেন। উইকেট যায় রচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপসেরও। ঝকঝকে বোলিং দিয়ে নিউজিল্যান্ড বিভাগকে শুরুতেই বেঁধে ফেলেছিল ভারত। পাহাড় প্রমাণ রানকে সামনে রেখে চেষ্টাও করে যাচ্ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে আজকের জয়টা হয়তো প্রথম থেকেই ভারতের ভাগ্যে লেখা ছিল। তাই তো স্বদেশী বোলারদের ক্রমাগত আক্রমণের ফাঁদে পড়ে চেষ্টা করেও মাথা ঝোঁকালো নিউজিল্যান্ড। সেই সূত্রেই, সূর্যর হাত ধরে তৃতীয় বার এবং পরপর দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জগত সভায় শ্রেষ্ঠ আসনটা ধরে রাখলো ভারত।

  • হর্ষণ যোগে ভাগ্য ঝলমল করবে ৫ রাশির! আজকের রাশিফল, ৯ মার্চ

    হর্ষণ যোগে ভাগ্য ঝলমল করবে ৫ রাশির! আজকের রাশিফল, ৯ মার্চ

    সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৯ মার্চ, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র তুলা ও বৃশ্চিক রাশিতে আর সূর্য কুম্ভ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ বিশাখা এবং অনুরাধা নক্ষত্রের প্রভাব পড়বে। ষষ্ঠী তিথির এই বিশেষ দিনটিতে ব্যাঘাত এবং হর্ষণ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:৩৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:২৬ মিনিটে।

    জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ সোমবার, তাই মহাদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফ ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি অবশ্যই জয়েন হয়ে থাকুন।

    মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার চিন্তাভাবনা এবং শক্তিগুলোকে এমন কাজে মনোনিবেশ করাতে হবে যেগুলি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করে। আজ আপনার সমস্যাগুলি সমাধান করা উচিত। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ বাবা কিংবা পিতৃতুল্য কোনও ব্যক্তির কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। সঙ্গীর সাথে রোমান্টিক সময় কাটাবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। আজ আপনার বিবাহিত জীবনের সেরা দিনগুলোর মধ্যে একটি কাটবে বলেই মনে করা হচ্ছে।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য দরিদ্রদের বেসনের মিষ্টি, বেসনের তৈরি যে কোনও ভাজা খাবার খাওয়ানোর চেষ্টা করুন।

    বৃষ রাশি: আজ আপনার আত্মবিশ্বাস এবং শক্তির মাত্রা বেশি থাকবে। হঠাৎ করে অর্থ হাতে আসতে পারে, যেগুলি আপনার খরচ বা বিল মেটাবে। পারিবারিক দিক থেকে আজ আপনি খুব একটা খুশি হবেন না। বাধার সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আজ আপনার অনুপস্থিতি সবকিছু ঠিকঠাক ভাবেই চলবে। স্ত্রী অন্যান্য দিনের তুলনায় আপনাকে বেশি যত্ন নেবে।

    প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য তাজা মূলা একটি ব্রোঞ্জের পাত্রে রেখে মন্দিরে দান করার চেষ্টা করুন।

    মিথুন রাশি: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করার আগেই সব উদ্বেগ দূর হয়ে যাবে। আজ আপনি সাফল্য অর্জন করতে পারবেন। কিন্তু তার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে অর্থ বিনিয়োগ করতে হবে। দূর সম্পর্কের কোনও আত্মীয় আজ আপনার কাছে হঠাৎ করে ভালো সুসংবাদ নিয়ে আসবে। বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। প্রেমের ক্ষেত্রে সামাজিক বন্ধন ভাঙা এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে প্রেমিকাকে খাঁটি রুপার ব্রেসলেট উপহার দেওয়ার চেষ্টা করুন।

    কর্কট রাশি: আজ আপনার সবথেকে বড় স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হতে পারে। তবে তার জন্য উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত। অতিরিক্ত আনন্দ সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। দিন যত এগোবে তত আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ আত্মীয় স্বজন আপনার অগ্রগতি বা সমৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা নিয়ে আসতে পারে। ভ্রমণ লাভজনক হলেও ব্যয়বহুল হতে পারে। আজ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো। বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ।

    প্রতিকার: প্রেমের জীবনকে উন্নত করতে হলে জাফরান দিয়ে মিষ্টি পুডিং করে দরিদ্রদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।

    সিংহ রাশি: আজ নেতিবাচক চিন্তা ভাবনাগুলি আপনার মানসিক অসুস্থতায় রূপ নিতে পারে। কোনও দাতব্য কাজে অংশগ্রহণ করতে পারেন। এতে আপনি মানসিক তৃপ্তি পাবেন। যারা আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করেছিলেন, তাদের আজ সেই টাকা ফেরত দিতে হতে পারে। পড়াশোনায় আগ্রহের অভাবের কারণে বাচ্চারা আজ আপনারা কিছুটা হতাশ করবে। প্রিয়জনকে কঠোর কথাবার্তা বলা এড়িয়ে চলুন। এতে আপনার মেজাজ নষ্ট হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য তামা কিংবা সোনার পাত্রে জল পান করার চেষ্টা করুন।

    কন্যা রাশি: কিছু লোক ভাবতে পারে যে আপনি অনেক কিছু শেখার জন্য আগ্রহী। আজ আপনার তীব্র, তীক্ষ্ণটা এবং সক্রিয় মন যে কোনও কিছু সহজেই বুঝতে সাহায্য করবে। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা থাকবে। দিনের শেষের দিকে হঠাৎ করে সুসংবাদ পুরো পরিবারকে আনন্দিত করে তুলবে। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক লাভেরভ সম্ভাবনা রয়েছে। আজ আপনি টিভিতে সিনেমা দেখে মূল্যবান সময় নষ্ট করতে পারেন। ভালোবাসার দিক থেকে দিনটি বেশ ভালো।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সবুজ কাচের বোতলে জল ভরে রোদে রেখে সেই জল দিয়ে স্নান করুন।

    তুলা রাশি: আজ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে আপনার উৎসাহ বাড়বে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু আপনি নিজেই সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। পরিবারের সদস্যদের আচরণ পরিবেশ হালকা করে তুলবে। বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। যারা বিদেশী বাণিজ্যের সঙ্গে জড়িত, তারা আজ ভালো ফলাফল অর্জন করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ইতিবাচক। আজ আপনি গুরুত্বপূর্ণ কাজগুলি মিস করতে পারেন।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে দরিদ্র ব্যক্তিদেরকে কালো জুতা বা ছাতা দান করার চেষ্টা করুন।

    বৃশ্চিক রাশি: আজ আপনার স্ত্রীর প্রেমময় আচরণ দিনটিকে উজ্জ্বল করে তুলবে। আয়ের উৎস খুঁজে থাকলে নিরাপদ আর্থিক প্রকল্পগুলিতে বিনিয়োগ করা উচিত। ভাই আপনার ধারণার থেকে বেশি সাহায্য করবে। আজ রোমান্টিক চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেওয়া এড়িয়ে চলুন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। বর্তমান চাকরি ছেড়ে মার্কেটিং এর মতো নতুন ক্ষেত্রে আজ আপনি যেতে পারেন। হাসি ঠাট্টার মধ্যে আজ আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিতে পারে।

    প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখার জন্য ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চর্যায় নমঃ মন্ত্রটি সকাল এবং সন্ধ্যা বেলায় ১১ বার জপ করুন।

    ধনু রাশি: আজ আপনি শক্তি এবং উৎসাহে ভরপুর থাকবেন। সামনে আসা প্রতিটি সুযোগকে ব্যবহার করতে হবে। আজ বিবাহিত ব্যক্তিরা শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক লাভ পেতে পারে। প্রেম, সম্প্রীতি এবং পারস্পরিক বন্ধন বৃদ্ধি পাবে। পরিবার এবং রোহিত জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে। আজ অন্যরা আপনাকে সাহায্য করতে পারে। আজ অবসর সময়ে সিনেমা দেখতে পারেন। তবে এটি আপনাকে পছন্দ হবে না। স্ত্রীর সাথে আজকের দিনটি বেশ ভালো কাটবে।

    প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য অন্ধ, কুষ্ঠরোগী বা প্রতিবন্ধীদেরকে আজ কোনও রঙের পোশাক দান করার চেষ্টা করুন।

    মকর রাশি: শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ধূমপান ত্যাগ করা উচিত। বাড়িতে কোনও ইলেকট্রনিক্স জিনিসপত্র ভেঙ্গে গেলে আজ আপনার অনেক টাকা খরচ হবে। সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। আজ আপনার প্রত্যাশা সে পূরণ করবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। বিবাহিতদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আজ আপনার ব্যক্তিত্ব এবং ভবিষ্যতের পরিকল্পনা বিবেচনা করা উচিত। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো নয়য়। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে হলুদ চাল তৈরি করে দরিদ্রদের মধ্যে বিতরণ করুন।

    কুম্ভ রাশি: নিজের সীমার বাইরে গিয়ে কোনও কাজ করা এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে সন্ধার অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। আজ সাক্ষাৎকার দেওয়ার জন্য দিনটি ভালো। আধ্যাত্মিক গুরু কিংবা প্রবীণ নাগরিক আপনাকে সাহায্য করতে পারে। আজ আপনি ভালো মেজাজে থাকবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি কোনও বন্ধুর অনুপস্থিতি অনুভব করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে অবশ্যই কোনও সাধুকে কালো বা সাদা কাপড় দান করুন।

    মীন রাশি: আজ আপনার কঠোর পরিশ্রম এবং পারিবারিক সহায়তা কাঙ্খিত ফলাফল এনে দেবে। কিন্তু অগ্রগতি বজায় রাখার জন্য চেষ্টা করে যেতে হবে। বাড়ির সঙ্গে সম্পর্কিত বিনিয়োগ লাভজনক হবে। কোনও পুরনো বন্ধু সন্ধ্যাবেলা ফোন করে আপনার পুরনো স্মৃতি তাজা করে দিতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপ-চরিতা করার জন্য আজকের দিনটি বেশ ভালো। সুন্দর বা রোমান্টিক দিনটিতে আপনার স্বাস্থ্যগত সমস্যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

    প্রতিকার: প্রেমের জীবনকে উন্নতি করতে হলে লাল কিংবা বাদামী গরুকে গুড়ের সঙ্গে রুটি খাওয়ান।

    প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

  • রাষ্ট্রপতির সফর নিয়ে বিতর্ক, মমতার প্রতিবাদ…! আজকের সেরা ১০ খবর (৮ মার্চ)

    রাষ্ট্রপতির সফর নিয়ে বিতর্ক, মমতার প্রতিবাদ…! আজকের সেরা ১০ খবর (৮ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ মার্চ, রবিবার। রাষ্ট্রপতির সফর নিয়ে বিতর্ক, মমতার প্রতিবাদ, ভারতীয় রেলের উন্নতি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ২৭০ কিলোমিটার সুরঙ্গ খুঁড়ে এবার চিন সীমান্তে যাবে ভারতের ট্রেন

    ভারতীয় রেল হিমালয়ের মধ্য দিয়ে এবার লেহ পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে। বিলাসপুর-মানালি-লেহ রেল প্রোজেক্ট প্রায় ৪৮৯ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হবে এবং এতে ৬২টি টানেল এবং ১১৬টি সেতু থাকবে বলে জানানো হয়েছে। মোট ২৭০ কিলোমিটার পথ টানেরলের মধ্য দিয়েই যাবে। আর এই রেলপথ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় বিশ্বের সবথেকে উঁচু রেল নেটওয়ার্ক হবে এবং দিল্লি থেকে লেহ যাত্রা সময় ৪০ ঘন্টা থেকে কমে ২০ ঘন্টায় নেমে আসবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) রাষ্ট্রপতির সফর নিয়ে নবান্নের কাছে জবাব চায় স্বরাষ্ট্র মন্ত্রক

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরকে ঘিরে বিতর্কে জেরে এবার স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে বিকেল পাঁচটার মধ্যেই ব্যাখ্যা দিতে বলেছেন। অভিযোগ উঠছে, অনুষ্ঠানের স্থান পরিবর্তন ও ব্যবস্থাপনা নিয়েই সমস্যা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক বিতর্ক যেরকম একদিকে বাড়ছে, অন্যদিকে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জলঘোলা আরও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) ইরান সংঘর্ষ নিয়ে আমেরিকা থেকে সতর্ক করল চিন

    চিন-ইরান সংঘর্ষ নিয়ে পরোক্ষভাবে আমেরিকা এবং ইজরায়েলকে সতর্ক করল চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ইরানের সরকার বদলানোর ষড়যন্ত্র বা বিদেশি হস্তক্ষেপে বেজিং সমর্থন করবে না। আর তিনি এটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন এবং জঙ্গল রাজ চলবে না বলেও মন্তব্য করেছেন। চিন সমস্ত পক্ষকে সামরিক অভিযান বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) সিভিল সার্ভিস পরীক্ষায় বাজিমাত ট্র্যাক চালকের মেয়ের

    সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৫-এ বিরাট সাফল্য অর্জন করলেন উত্তরাখণ্ডের ফাইরুজ ফাতিমা। হরিদ্বয়ার জেলার রুরকির বাসিন্দা ফাতেমা একজন ট্রাকচালকের মেয়ে এমনটাই জানা যাচ্ছে। দীর্ঘ আট বছর প্রস্তুতির পরেই তৃতীয় চেষ্টায় তিনি সারা ভারতে ৭০৮ তম র‍্যাঙ্ক অর্জন করেছেন। বর্তমানে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত আর সীমিত আর্থিক অবস্থার মধ্যে বাবা-মায়ের অনুপ্রেরণায় তাঁর এই সাফল্য মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) নির্বাচন প্রস্তুতি খতিও দেখতে বাংলায় আসছেন জ্ঞানেশ কুমার

    জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সফরে এসে নির্বাচনী প্রস্তুতির খতিয়ান দেখতে একাধিক বৈঠক করবেন বলে খবর। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তিনি কলকাতায় পৌঁছে রাজনৈতিক দল, প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনা করবেন। আর বৈঠকের আগে তিনি কালীঘাট মন্দিরে পূজা দেবেন এবং পরে বেলুড় মঠ দর্শন করতে পারেন বলেই খবর। এমনকি এই সফরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) রাষ্ট্রপতি সফর ঘিরে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রী মোদীর

    নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি সফরকে ঘিরে এবার তীব্র সমালোচনা করেছেন। শিলিগুড়ি অনুষ্ঠানে আসা দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে রাজ্য সরকারের কোনও রকম প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না বলেই অভিযোগ। আর এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনাকে লজ্জাজনক বলেই মন্তব্য করেছেন মোদী এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেছেন। নারী দিবসের আগে এক মহিলা রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। যার ফলে রাজ্য-কেন্দ্র রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) ইরানের তেল মজুদে আঘাত হানল ইজরায়েল

    ইরান এবং ইজরায়েল সংঘাত এবার আরও তীব্র হল। ইরানের মিসাইল হামলার জবাবে তেহরানের তেল মজুদে আঘাত হেনেছে ইজরায়েল এমনটাই খবর। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইরান আত্মসমর্পণ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এমনকি ইরানের তেল রিফাইনারি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিদ্যুৎ পরিবহন এবং জ্বালানি সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রথমবার ইজরায়েল ইরানের বেসামরিক ঘাঁটিতে সরাসরি লক্ষ্য করেই হামলা চালিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) গ্যাসের দাম বাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ

    নারী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূলের মহিলারা। কালো শাড়ি পরে থালা-বাসন এবং খুন্তি হাতে এই প্রতিবাদ মিছিল হয়েছে। সুবোধ মল্লিক স্কয়ার এবং ধর্মতলায় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যসহ একাধিক নেত্রীরা। প্রতীকী গ্যাস সিলেন্ডার হাতে নিয়েই মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। গ্যাসের দাম বৃদ্ধি এবং ভোটার তালিকা নিয়ে এই প্রতিবাদে রাজনৈতিক উত্তেজনা যে আরও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) শ্রীরামপুর স্টেশন নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর

    রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হুগলির শ্রীরামপুর সফরে গিয়ে রেল উন্নয়নে বিরাট ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভারতীয় রেলের জন্য চলতি বাজেটে বাংলায় প্রায় ১৪,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর অন্যান্য প্রকল্পে ৯৩ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। শ্রীরামপুর স্টেশনকে মাহেশের জগন্নাথ মন্দিরের আদলে সাজানোর প্রস্তাব সামনে এসেছে। পাশাপাশি হাওড়া লাইনে শ্রীরামপুর এবং রিষরার মাঝে নতুন একটি হল্ট স্টেশন তৈরি করা দাবি উঠেছে, যা হলে রথযাত্রায় দর্শনার্থীরা আরও সুবিধা পাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) অমৃত ভারত স্টেশনের আওতায় নয়া রূপ পাচ্ছে সিউড়ি ও হলদিয়া

    ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় বাংলার একাধিক স্টেশন আধুনিক রুপ নিচ্ছে। এর মধ্যে সিউড়ি রেলওয়ে স্টেশন এবং হলদিয়া রেলওয়ে স্টেশনের চেহারাও পুরো বদলে গিয়েছে। স্টেশনগুলোতে নতুন প্রবেশদ্বার, আধুনিক অপেক্ষাকক্ষ, পরিষ্কার শৌচালয় সহ উন্নত প্ল্যাটফর্ম, লিফট এবং ফ্রি ওয়াইফাই পরিষেবা যুক্ত করা হয়েছে। আর এই প্রকল্পের লক্ষ্য হল যাত্রীদের জন্য স্টেশনকে আরও পরিষ্কার, আরামদায়ক এবং আধুনিক গড়ে তোলা। পাশাপাশি স্থানীয় পণ্য বিক্রির সুযোগ রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন