Blog

  • দাঁড়ায় প্রায় সব ট্রেন! তবে বাংলার এই স্টেশনের নাম জানেন না যাত্রীরা

    দাঁড়ায় প্রায় সব ট্রেন! তবে বাংলার এই স্টেশনের নাম জানেন না যাত্রীরা

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বাংলায় (West Bengal) কমবেশি 700 র বেশি রেল (Indian Railways) স্টেশন রয়েছে। যে গুলির প্রত্যেকটি একে অপরের থেকে আলাদা। তবে পশ্চিমবঙ্গের বুকেই এমন এক স্টেশন রয়েছে যেখানে থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করলেও কোনও নাম নেই সেই স্টেশনের। এক কথায় যাকে বলা যায় নামহীন বা অনামিকা স্টেশন। ভারতীয় রেলের অধীনস্থ এই স্টেশনের নামকরণ না হওয়ার কারণে স্টেশনটিতে প্রতিদিন অজস্র ট্রেন দাঁড়ালেও এই স্টেশনের নাম দেখায় না Where Is My Train অ্যাপেও! কোথায় রয়েছে সেই স্টেশন?

    বাংলাতেই রয়েছে নামহীন রেল স্টেশন

    ভারতীয় রেলের হাজার হাজার রেল স্টেশনের মধ্যে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের নামহীন রেলস্টেশনটি। জানলে অবাক হবেন, এই স্টেশনই দেশের একমাত্র স্টেশন যার নামকরণ আজ পর্যন্ত হয়নি। নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে কোথায় রয়েছে এমন স্টেশন? বাংলা তথা ভারতের একমাত্র নামহীন রেল স্টেশনটি রয়েছে বর্ধমান জেলার জেলা সদর থেকে অন্তত 35 কিলোমিটার দূরে অবস্থিত রায়না নামক একটি গ্রামে।

    সালটা 2008। সে বছর এই গ্রামেই তৈরি হয়েছিল রেল স্টেশনটি। জানা যায়, ভারতীয় রেলের তরফে স্টেশনটি তৈরির পর এর নামকরণ করার প্রস্তুতি নেওয়া হলে রায়না এবং পার্শ্ববর্তী গ্রাম রায়নগরের বাসিন্দাদের মধ্যে স্টেশনের নামকরণ নিয়ে ব্যাপক মতপার্থক্য দেখা দিলে শেষ পর্যন্ত এই স্টেশনের নামকরণ করা যায়নি।

    জানা যায়, 2008 এ রায়নগর নামের একটি স্টেশন ছিল। পরবর্তীতে রায়নগরের বাসিন্দারা বাঁকুড়া থেকে মসাগ্রাম লাইনের নবনির্মিত স্টেশনটির নাম রায়নগর রাখার পরামর্শ দেন। তাতে ঘোর আপত্তি জানান রায়নার বাসিন্দারা। আসলে স্টেশনটি রায়না গ্রামের আওতায় পড়ায় সেই স্টেশনের নাম রায়না হওয়া উচিত বলেই দাবি করে বসেন রায়নার বাসিন্দারা। তাতে বাধা দেন পার্শ্ববর্তী গ্রামের সকলেই। ফলে দুই পক্ষের তীব্র মতপার্থক্যের কারণে এই স্টেশনের নাম রাখা সম্ভব হয়নি। যার কারণে আজও এই স্টেশনে গেলে হলুদ সাইনবোর্ডে দেখা যাবে না কোনও নাম। যাত্রীরা সেটা জেনেই এই নামহীন স্টেশনে ট্রেন ধরতে আসেন। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার সময়ও যাত্রীরা বলেন রায়না গ্রামের স্টেশনের টিকিট দিতে।

    অবশ্যই পড়ুন: ভক্তদের আশায় জল ঢাললেন KKR তারকা!

    সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, রবিবার দিন অর্থাৎ ছুটির দিনটিতে এই স্টেশনে বাজে না ট্রেনের বাঁশি। অর্থাৎ এই দিন একেবারে নিরব থাকে স্টেশনটি। যাতায়াত করেন না যাত্রীরা। স্থানীয় সূত্রে খবর, এই স্টেশনে ইলেকট্রনিক পদ্ধতিতে টিকিট কাটার ব্যবস্থা না থাকায় রবিবার দিন স্টেশন মাস্টার বর্ধমান শহরে যান টিকিট কিনতে। সে কারণেই এই দিন এই স্টেশনের যাত্রী পরিষেবা পুরোপুরি বন্ধ থাকে। বলে রাখি, স্টেশনের নির্দিষ্ট কোনও নাম না থাকায় টিকিট ছাপানো হয় রায়নগর নামে। একই সাথে মোবাইল অ্যাপে বাঁকুড়া মসাগ্রাম লাইনে রায়নগর স্টেশনের নাম উল্লেখ রয়েছে। তবে হিসেব করে দেখতে গেলে, এই স্টেশন অনামিকা স্টেশন হওয়ায় আদতে এর নাম নেই অ্যাপে।

  • শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে ৬ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডব, আজকের আবহাওয়া

    শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে ৬ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডব, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতা: মরসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে বাংলার বেশ কয়েকটি জেলা। কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলী, বাঁকুড়া, দুই মেদিনীপুর জেলা ইতিমধ্যে ভিজেছে। হাওয়া অফিসের (Weather Today) তরফে জানানো হয়েছে বাংলার বেশ কিছু জেলা এখনো অবধি কালবৈশাখীর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আসলে শক্তিশালী ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার কারণে সমগ্র রাজ্য জুড়ে আজ মঙ্গলবারও আগামী কয়েক ঘন্টায় ঝড়-বৃষ্টির তাণ্ডব চলতে পারে বলে খবর। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ মরশুমের প্রথম কালবৈশাখী হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ তীব্ৰ ঝড়-বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। স্থানবিশেষে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে।  আজ বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে।

    আরও পড়ুন: নতুন প্ল্যাটফর্ম নির্মাণ, ট্রেন ধারণের ক্ষমতা হবে দ্বিগুণ! হাওড়া স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

    হাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর, সন্ধ্যার পরে হালকা বৃষ্টিপাত হতে পারে। কলকাতা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলিতে, আগামী কয়েকদিন ধরে আকাশ আংশিক মেঘলা থাকার সাথে সাথে আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বুধবারের পর বাংলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় আবার শিলাবৃষ্টিও হতে পারে। আগামীকাল বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে একটি সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৭ দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

  • স্নাতক পাসেই চাকরি! IDBI ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে নিয়োগ

    স্নাতক পাসেই চাকরি! IDBI ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে নিয়োগ

    সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আইডিবিআই ব্যাঙ্কে নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি (IDBI Bank Recruitment 2026) প্রকাশিত হয়েছে, যেখানে স্নাতক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে আর এই পদে চাকরি পেলে দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    আইডিবিআই ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি

    আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড-এ পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট ২০০টি শূন্যপদ আছে।

    শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

    এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে শুধুমাত্র ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করা যাবে না। আর অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে।

    বয়স সীমা কত লাগবে?

    এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর বয়স চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসিমায় ছাড় দেওয়া হবে।

    বেতন কাঠামো

    বেতন কাঠামো সংক্রান্ত কোনও তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। চাইলে বিস্তারিত জানতে পারেন অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে।

    নিয়োগ প্রক্রিয়া

    এখানে প্রার্থীদেরকে অনলাইন পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    আরও পড়ুন: অনুরাধা নক্ষত্রে ভাগ্য সোনায় মুড়বে ৩ রাশির! আজকের রাশিফল, ১০ মার্চ

    আবেদন পদ্ধতি

    চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

    • প্রথমে https://www.idbi.bank.in/idbi-bank-careers-current-openings.aspx অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
    • এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
    • তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
    • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
    • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন সেরে নেবেন।

    বলে রাখি, এখানে আবেদন শুরু হয়েছে ৮ মার্চ থেকে এবং আবেদন চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

    IDBI Bank Official Notification: Download Now

    India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

  • অনুরাধা নক্ষত্রে ভাগ্য সোনায় মুড়বে ৩ রাশির! আজকের রাশিফল, ১০ মার্চ

    অনুরাধা নক্ষত্রে ভাগ্য সোনায় মুড়বে ৩ রাশির! আজকের রাশিফল, ১০ মার্চ

    সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১০ মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ সূর্য কুম্ভ রাশিতে আর চন্দ্র বৃশ্চিক রাশিতে বিরাজ করছে। এদিকে আজ অনুরাধা নক্ষত্রের প্রভাব পড়বে। সপ্তমী তিথির এই বিশেষ দিনটিতে হর্ষণ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:৩৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:২৬ মিনিটে।

    জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

    মেষ রাশির আজকের রাশিফল: আজ সাবধানে থাকার চেষ্টা করুন। কারণ, কেউ আপনাকে বলির পাঠা হিসেবে ব্যবহার করতে পারে। মানসিক চাপ আর উদ্বেগ বাড়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের সম্ভাবনা আছে। তবে অর্থ অপচয় করবেন না। স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার জন্য দিনটি বেশ দুর্দান্ত। আজ আপনার মেজাজ হালকা হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। স্বাস্থ্যের দিক থেকে আবার দিনটি খুব একটা ভালো যাবে না। আজ অন্যদের কথার উপর ভিত্তি করে প্রেমিককে বিচার করতে যাবেন না।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে খাবারের কিছু অংশ গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।

    বৃষ রাশি: আজ খাদ্যাভাসের প্রতি যত্ন নেওয়া উচিত। মাইগ্রেন আক্রান্তদের খাবার এড়িয়ে চলতে হবে। নাহলে অপ্রয়োজনীয় মানসিক চাপ দেখা দিতে পারে। আজ আপনি শক্তিশালী থাকবেন। অর্থ উপার্জনের অনেক সুযোগ তৈরি হবে। তবে সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে। আজ আপনার দক্ষতা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা উচিত। আজ আপনার কাছের কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। পরিবার এবং বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা আছে।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করা করতে হলে একজন দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ ডাল খাওয়ানোর চেষ্টা করুন।

    মিথুন রাশি: আজ আপনার নিষ্ঠা আর সাহস স্ত্রীকে আনন্দ দেবে। দিন যত এগোবে ততই আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। বন্ধু-বান্ধব আর পরিবারের সাথে আনন্দের মুহূর্ত কাটাতে পারেন। আজ বিবাহিত জীবনে ঝামেলা হতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। সন্ধ্যাবেলাটা ভালো কাটানোর জন্য সারাদিন পরিশ্রম করতে হবে। স্ত্রীর সাথে ভালোবাসা আর স্নেহ দেখা দিতে পারে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। অন্যান্যদের আর্থিক লাভ হতে পারে।

    প্রতিকার: চাকরি বা ব্যবসায় অগ্রগতি পাওয়ার জন্য ঘরে দুর্গা ঘাস, সবুজ পাতা, তুলসী পাতা রাখার চেষ্টা করুন।

    কর্কট রাশি: নিয়মিত ব্যায়াম করলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাইলে আর্থিক অবস্থার ওপর নজরদারি করতে হবে। কারণ, আর্থিক অবস্থা আপনার খুব একটা ভালো থাকবে না। স্বাস্থ্যের দিক থেকে আবার দিনটি খুবই ভালো। আজ আপনার সঙ্গী আপনার কাছে কিছু দাবি করতে পারে। কিন্তু আপনি তা পূরণ করতে ব্যর্থ হবেন। যার ফলে আপনার উপর সে বিরক্ত হবে। কর্মক্ষেত্রে আপনার শত্রুরাও আজ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। পরিবারে ঝামেলার সম্ভাবনা আছে।

    প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করুন।

    সিংহ রাশি: ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণরূপ ভালো থাকবে। ভাই-বোনদের সাহায্যে আর্থিক লাভের সম্মুখীন হতে পারেন। কিন্তু তাদের পরামর্শ নেওয়া উচিত। আজ আপনি যাই করেন না কেন আপনার সঙ্গে বসবাসকারী লোকেরা আপনার উপর খুব একটা খুশি হবে না। পরিবারে এমনিতে ঝামেলা হতে পারে। আজ ঘটনাগুলি সবকিছু ইতিবাচক হবে। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক হবে এবং মুলতবি থাকা কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো থাকবে।

    প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখতে হলে প্রতিবন্ধীদেরকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করুন।

    কন্যা রাশি: আজ আপনি নিজেকে আরামদায়ক আর সঠিক জীবন উপভোগ করার মেজাজে পাবেন। আজ কিছু লোক জমি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় করতে পারে। আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবরা দুর্দান্ত সন্ধ্যা কাটানোর জন্য বাড়িতে আসতে পারে। আজ আপনি বুঝতে পারবেন, ভালোবাসা পৃথিবীর সবথেকে বড় ওষুধ। পরিবারে সুখ-শান্তি থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। আজ আপনার স্ত্রী আপনাকে দুর্দান্ত কোনও উপহার দিতে পারে।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে রাতে দুধ দিয়ে উনুনের আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করুন।

    তুলা রাশি: আজ আপনি ঝামেলা ছাড়াই আরাম করতে পারবেন। পেশীগুলিকে শিথিল করার জন্য তেল মালিশ করতে পারেন। আজ ধর্মীয় কাজে আপনার অর্থ বিনিয়োগ করা উচিত, যা আপনাকে মানসিক শান্তি দেবে। আজ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। প্রেমের ক্ষেত্রে ফ্লারট করা এড়িয়ে চলুন। চারপাশের যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তাদের কাছে আজ আপনার দৃষ্টিভঙ্গি প্রকাশ করা উচিত। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে বলেই অনুমান করা হচ্ছে।

    প্রতিকার: প্রেমের সম্পর্ককে মজবুত করতে হলে আজ প্রেমিককে নীল ফুল উপহার দেওয়ার চেষ্টা করুন।

    বৃশ্চিক রাশি: যারা অফিসে অতিরিক্ত সময় কাজ করছিলেন এবং বিদ্যুৎ সংকটের সঙ্গে লড়াই করছিলেন, তারা আজ সেই ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন। রাতের দিকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কারণ ধার করা টাকা ফেরত পেতে পারেন। আজ সমস্যাগুলি বাড়তে পারে। তবে চারপাশের লোকেরা আপনার কষ্ট বুঝতে পারবে। পরীক্ষার উদ্বেগকে আজ অভিভূত করতে দেবেন না। প্রচেষ্টা অবশ্যই ইতিবাচক ফলাফল এনে দেবে। শেষ মুহূর্তে বাইরে যাওয়ার পরিকল্পনা স্থগিত হয়ে যেতে পারে আজ।

    প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য কপাল এবং নাভিতে সাদা চন্দনের তিলক লাগানোর চেষ্টা করুন।

    ধনু রাশি: আজ আপনার মনোমুগ্ধকর আচরণ অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে। মা-বাবার স্বাস্থ্যের জন্য আজ প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে পারে। কিন্তু তা সত্ত্বেও আপনার আর্থিক অবস্থা মজবুত থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। আজ প্রিয়জনের আপনার প্রতি ভালোবাসা গভীরভাবে ফুটে উঠবে। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও সমস্যা হবে না। চমৎকার পারফরম্যান্স এবং বিশেষ কার্যকলাপের জন্য আজকের দিনটি বেশ ভালো বলেই মনে করা হচ্ছে।

    প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে অ্যালকোহল কিংবা সিগারেট ব্যবহার করবেন না।

    মকর রাশি: খাওয়ার সময় সাবধানে থাকুন। অসাবধানতা অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে। আজ আপনার সামনে আসা নতুন বিনিয়োগের সুযোগগুলিকে বিবেচনা করা উচিত। কিন্তু পরিকল্পনাগুলি ভালোভাবে অধ্যয়ন করার পরেই বিনিয়োগ করতে হবে। বন্ধুবান্ধব আর পরিবার আপনাকে ভালোবাসা ও সমর্থনে ভরিয়ে দেবে। বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা ভালো যাবে না। আজ আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হতে পারে।

    প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য পাখিদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।

    কুম্ভ রাশি: আজ আপনি ঝামেলা ছাড়াই আরাম করতে পারবেন। পেশীগুলোকে শিথিল করার জন্য তেল মালিশ করুন। অপ্রত্যাশিত খরচ আপনার আর্থিক বোঝা বাড়িয়ে দেবে। অন্যদের বিষয়ে হস্তক্ষেপ করা এড়িয়ে চলতে হবে। রোমান্টিক দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি বিশেষ যাবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে। এতে আপনার কেরিয়ারে দ্রুত অগ্রগতি আসবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। পরিবারে ঝামেলার সম্ভাবনা আছে।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বিবাহর মতো কোনও শুভ অনুষ্ঠানে খারাপ কাজ করবেন না।

    মীন রাশি: আজ আপনার ত্রুটিগুলি কাটিয়ে উঠতে পারেন। শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনাগুলি নিজের ভিতরে রাখতে হবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। বন্ধুবান্ধব আর পরিবারের সদস্যদের সাথে সন্ধ্যা বেলাটা বেশ ভালো কাটবে। প্রিয়জনকে কঠোর কিছু বলা এড়িয়ে চলতে হবে। আজ এই রাশির ছোট ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় অবশ্যই বিচক্ষণতা বজায় রাখতে হবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।

    প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য আজ পিপল কাছে জল অর্পণ করার চেষ্টা করুন।

    প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

  • গরমের ছুটিতে সিকিম ভ্রমণ হবে আরও মজাদার, খুলছে বহুল প্রতীক্ষিত টুরিস্ট স্পট

    গরমের ছুটিতে সিকিম ভ্রমণ হবে আরও মজাদার, খুলছে বহুল প্রতীক্ষিত টুরিস্ট স্পট

    প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে প্রতীক্ষার অবসান, উত্তর সিকিমের (North Sikkim) পর্যটকদের জন্য আসতে চলেছে বড় সুখবর। অবশেষে উন্মুক্ত হয়ে চলেছে লাচেন (Lachen Route Reopens) যাওয়ার পথ। রোজনামচা কাজের ফাঁকে নিজেকে চিনতে এবং নিজের সঙ্গে সময় কাটাতে অনেকেই পাহাড়ে ভ্রমণ করতে যায়। সেক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ হিসেবে উঠে আসে উত্তর সিকিমের নাম। লাচুং, ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট ছাড়াও এবার সেই ভ্রমণের তালিকায় যুক্ত হতে চলেছে লাচেন। তার মধ্যে সামনেই আসছে গরমের ছুটি, সেই ছুটির আগে লাচেন খুলে যাওয়া মানে পর্যটকদের জন্য এক আলাদাই পাওনা।

    প্রাকৃতিক বিপর্যয় ব্যাপক ক্ষতি হয়েছিল লাচেনে

    উল্লেখ্য, উত্তর সিকিমের লাচেন মূলত গুরুদংমার লেকের প্রবেশদ্বার। যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই হ্রদটি ইয়ামথাং ভ্যালির মতোই ভারতের অন্যতম এবং পর্যটকদের কাছে প্রধান আকর্ষণীয় জায়গা। কিন্তু গত বছর অর্থাৎ ২০২৫ সালের জুন মাসে প্রবল বৃষ্টিপাত এবং ধস নামার ফলে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা কার্যত তছনছ হয়ে গিয়েছিল। একাধিক রাস্তা ও সেতু ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই পাহাড়ি জনপদটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে এই রুটটি বন্ধ হয়ে গিয়েছিল। কাজ চলছিল এতদিন, তবে এবার পর্যটকদের জন্য পুনরায় খুলতে চলেছে লাচেন যাওয়ার রাস্তা।

    কী বলছেন নর্থ সিকিমের জেলা শাসক?

    নর্থ সিকিমের জেলা শাসক অনন্ত জৈন জানিয়েছেন, চুংথাং থেকে লাচেন পর্যন্ত রাস্তা এতদিন বন্ধ ছিল কারণ ওই রুটের শেষ সেতুটির নির্মাণকাজ চলছিল। সম্প্রতি ওই এলাকায় নির্মিত নতুন ৪০০ ফুট দীর্ঘ সেতুর উদ্বোধন করা হয়েছে। এরপর থেকেই এই রুটে আবার যান চলাচল শুরু হয়েছে। জানা গিয়েছে, এই রুটে থাকা সেতুগুলি পার হওয়ার সময় গাড়ি চালকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। যেহেতু সেতুর প্রস্থ কম তাই একবারে কেবল একটি গাড়িই পার হতে পারবে।

    Lachen Route Reopens

    আরও পড়ুন: সিভিকের মতো এবার পথবন্ধু ভলান্টিয়ার নিয়োগ করতে চায় রাজ্য সরকার, কী কাজ করবে?

    এতদিন লাচেনের রাস্তা বন্ধ থাকায় স্থানীয় হোটেল ব্যবসায়ীরাও চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। প্রতিবারই আশা করে থাকেন যে এবার হয়ত খুলবে রাস্তা, অবশেষে জেলাশাসক অনন্ত জৈনের ঘোষণার পর স্বস্তি পেলেন তাঁরা। আগের মত ফের লাভের মুখ দেখতে পাবেন এমনটাই আশা ব্যবসায়ী মহলের একটা বড় অংশের। ইতিমধ্যেই নির্দেশিকা পর্যটন দফতর, বিভিন্ন চেকপোস্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যেহেতু, প্রায় ৯০ শতাংশ পর্যটন পারমিট ‘থার্ড মাইল’ অফিস থেকে অনলাইনে ইস্যু করা হয় তাই সেখানেও নতুন করে পারমিট দেওয়ার জন্য এই বিষয়ে জানানো হয়েছে।

  • জ্ঞানেশ কুমারের সফর, রুপির পতন…! আজকের সেরা ১০ খবর (৯ মার্চ)

    জ্ঞানেশ কুমারের সফর, রুপির পতন…! আজকের সেরা ১০ খবর (৯ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ মার্চ, সোমবার। জ্ঞানেশ কুমারের সফর, রুপির পতন, দেশের প্রথম রিং মেট্রো, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) দেশের প্রথম রিং মেট্রো উদ্বোধন করলেন মোদী

    রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে দেশের প্রথম রিং মেট্রো চালু এবং দুটি নতুন মেট্রো করিডর উদ্বোধন করেছেন। উদ্বোধিত করিডরগুলি হল মজলিস পার্ক-মৌজপুর বাবরপুর এবং দীপালি চক-মজলিস পার্ক। আর এই দুটি লাইন মিলিয়ে রাজধানী শহরকে চক্রাকারে ঘিরেছে, যার জন্য প্রকল্পটি মূলত রিং মেট্রো নামে পরিচিত। নতুন করিডোরগুলিতে সেতু এবং ভায়াডাক্ট রয়েছে, যেটি উত্তর এবং উত্তর-পূর্ব দিল্লির মানুষদের যাতায়াতকে আরও সহজ করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) সিভিকের পর এবার পথবন্ধু ভলেন্টিয়ার নিয়োগ করছে সরকার

    পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে পথবন্ধু ভলেন্টিয়ার নিয়োগের পরিকল্পনা করছে। আর প্রতিটি স্থানে সাতজন করে নিয়োগ করা হবে। শহরে পথ দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৩-২৫ সালের মধ্যে মৃতের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পথবন্ধুদের মূলত কাজ হবে দুর্ঘটনার পর দ্রুত আহতদেরকে প্রাথমিক চিকিৎসা এবং হাসপাতালে পৌঁছে দেওয়া। আর তাদের প্রশিক্ষণ এবং আধুনিক ফার্স্ট এইড বক্সও দেওয়া হবে বলে খবর। পাশাপাশি প্রচার চালানো হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) কমিশনের কাছে ১৬ দফার দাবি পেশ বিজেপির

    পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি নির্বাচন কমিশনের কাছে ১৬ দফা দাবি পেশ করেছে। আর তাদের মূল দাবি হলো, দীর্ঘ ৭-৮ ধাপের ভোটের পরিবর্তে নির্বাচন এক বা দুই ধাপে হওয়া উচিত। এতে ভোগান্তি অনেকটাই কমবে এবং ভোট দ্রুত আর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এছাড়াও বড় বড় বহুতল কমপ্লেক্সে ভোটকেন্দ্র বাধ্যতামূলক করা হয়েছে। আর পুলিশের কার্যক্রম সীমিত করা হয়েছে। পাশাপাশি পর্যবেক্ষণ এবং পরবর্তী নির্বাচনে বদলি হওয়া কর্মকর্তাদের পুনর্বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) রেকর্ড তলানিতে ঠেকল ভারতীয় রুপি

    ভারতীয় রুপি ডলারের তুলনায় রেকর্ড তলানিতে ঠেকল। সোমবার ১ ডলারের মূল্য ৯২.৩৪ টাকায় দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, পশ্চিম এশিয়ার যুদ্ধ, তেলের দামের ঊর্ধ্বগতি আর বিদেশী বিনিয়োগকারীদের বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়া রুপিকে আরও দুর্বল করে দিয়েছে। ভারতের তেলের ৮০ শতাংশ আমদানি বিদেশ থেকে হওয়ার কারণে ডলারের চাহিদা অনেকটাই বেড়েছে। আর বিশেষজ্ঞদের মতে, যদি এই ধারা বজায় থাকে, তাহলে রুপির পতন অব্যাহত থাকতে পারে। আর দাম ১০০ টাকার গণ্ডিও পার করতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) জ্ঞানেশ কুমারের আচরণে ক্ষুব্ধ চন্দ্রিমা ভট্টাচার্য

    চন্দ্রিমা ভট্টাচার্য জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকেই জ্ঞানেশ কুমারের আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। আর মহিলাদেরকে লক্ষ্য করে করে বাদ দেওয়া হয়েছে। প্রশ্ন তুলতে গেলে কমিশনারের প্রতিক্রিয়া “ডোন্ট শাউট”। এর আগে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের আচরণ নিয়ে একাধিক সমালোচনা করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৬ এর দিনক্ষণ ঘোষণা

    পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৬ এর দিনক্ষণ ঘোষণা করল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। আগামী ২৪ মে রবিবার একদিনে দুই দফায় পরীক্ষা হবে। আর সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত গণিত এবং দুপুর ২টো থেকে ৪টা পর্যন্ত পদার্থবিজ্ঞান এবং রসায়ন পরীক্ষা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ মার্চ থেকেই এবং চলবে ৫ এপ্রিল পর্যন্ত। আর ফর্ম সংশোধনের সুযোগ থাকবে ৭ থেকে ৯ এপ্রিল। অ্যাডমিট কার্ড পাওয়া যাবে আগামী ১৫ মে থেকে পরীক্ষার দিন পর্যন্ত। তবে ফল প্রকাশের দিন এখনো পর্যন্ত জানানো হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) মিড-ডে মিল নিয়ে সমস্যার মুখে হাজার হাজার স্কুল

    মিড-ডে মিল স্কিমে অতিরিক্ত পুষ্টি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ৮১ লক্ষের বেশি পড়ুয়াকে ১২ দিন অতিরিক্ত ডিম বা মৌসুমী ফল দেওয়া নির্দেশ দিল। কিন্তু ১৭ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি সত্ত্বেও অনেক স্কুলে এখনও পর্যন্ত সেই ব্যবস্থা হয়নি বলে বেশ কয়েকটি রিপোর্ট দাবি করা হচ্ছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলায়। আর সময় কম থাকার কারণে ৩১ মার্চের মধ্যেই সমস্ত ছাত্রছাত্রীকে অতিরিক্ত ডিম বা ফল দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে স্কুলগুলিতে বেড়েছে উদ্বেগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) যুবসাথী কবে ঢুকবে তা জানালেন অভিষেক

    অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করা সমস্ত বেকার যুবক-যুবতীর অ্যাকাউন্টে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যেই বেকার ভাতার টাকা অর্থাৎ ১৫০০ টাকা করে পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক নারী দিবসের আগেই টাকা ছাড়ার ঘোষণা করে দিয়েছিলেন। ইতিমধ্যেই অনেকেই ১৫০০ টাকা বেকার ভাতা পেয়েছেন। তবে যারা এখনো পর্যন্ত পাননি, তাদের অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা জমা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতের শেয়ারবাজারে ভয়ঙ্কর পতন

    মধ্যপ্রাচ্যে ইরান এবং ইজরায়েলের যুদ্ধে সেন্সেক্স এবং নিফটি ৫০ এ বিরাট পতন। বাজার খোলার সঙ্গে সঙ্গে সেন্সেক্স ২২০০ পয়েন্ট তলানিতে ঠেকেছে এবং নিফটি প্রায় ৩% কমে গিয়েছে। যার ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিনিয়োগকারীদের ৯ লক্ষ কোটি টাকা ধুলিস্যাত হয়ে যায়। ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ব্যারেল পতি প্রায় ১১৭ ডলারে বেড়ে যাওয়ার কারণে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। আর ভারতীয় রুপির দাম দিনের পর দিন তলানিতে ঠেকছে। এখন দেখার, ভারতের শেয়ার বাজার আবারো ঘুরে দাঁড়াতে পারে কিনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) বাংলায় এসে বিক্ষোভের শিকার জ্ঞানেশ কুমার

    জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সফরে এসে কালীঘাট মন্দিরের পূজা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিক্ষোভকারীরা কালো পতাকা দেখিয়ে তাঁকে গো ব্যাক স্লোগান দিয়েছেন। কিন্তু বিক্ষোভ উপেক্ষা করে তিনি মন্দিরে পূজা দিয়েছেন। এমনকি আরতি ও অঞ্জলিও দিয়েছেন। তবে কোনও রকম মন্তব্য না করে বৈঠকের কর্মসূচিতে তিনি যোগদান করেছেন। আর তাঁর সঙ্গে কমিশনের অন্য সদস্যরাও সকলে এসেছেন বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • নতুন প্রযুক্তির সাথে উন্নত ফিচার্স, বাজেটেই তিনটি ধামাকাদার গাড়ি আনছে Maruti Suzuki

    নতুন প্রযুক্তির সাথে উন্নত ফিচার্স, বাজেটেই তিনটি ধামাকাদার গাড়ি আনছে Maruti Suzuki

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা Maruti Suzuki খুব শীঘ্রই তাদের গাড়ির লাইনআপে বিরাট চমক আনতে চলেছে। কোম্পানি আগামী কয়েক বছরে গ্রাহকদের জন্য নতুন প্রযুক্তি আর উন্নত ফিচার্স সহ একাধিক নতুন মডেল (Maruti Suzuki New Car) আনার পরিকল্পনা করছে। আর সেই তালিকায় রয়েছে জনপ্রিয় কয়েকটি গাড়ির আপডেটেড ভার্সন এবং সম্পূর্ণ নতুন মডেল। বিশেষ করে ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তি আর ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে এবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে মারুতি সুজুকি/

    নতুন মারুতি সুজুকি Fronx

    Fronx মডেলটি ভারতের বাজারে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। তবে এবার এই গাড়ির নতুন সংস্করণ আনার পরিকল্পনা করছে সংস্থা। সূত্রের খবর অনুযায়ী, এটি ভারতের প্রথম ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির গাড়ি হিসেবেই আসতে পারে। আর এই প্রযুক্তির ফলে গাড়িটি একাধিক ধরনের জ্বালানি ব্যবহার করতে পারবে। এছাড়াও এতে লেভেল-2 ADAS সিস্টেম থাকতে পারে। এই আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ড্রাইভিংকে আরও নিরাপদ এবং আরামদায়ক করে তুলবে।

    মারুতি সুজুকি Brezza ফেসলিফ্ট

    ভারতের জনপ্রিয় এসইউভি মডেল Brezza-র নতুন ফেসলিফ্ট সংস্করণ বাজারে আসতে পারে বলে বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে। সাম্প্রতিক কিছু ছবিতে দেখা গিয়েছে, গাড়িটির ইন্টেরিয়রে বিরাট পরিবর্তন এসেছে। আর এতে বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং আরও আধুনিক ফিচার্স যুক্ত করা হতে পারে। ডিজাইনের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। পাশাপাশি সিএনজি সংস্করণে বড় ধরনের আপডেট আনার সম্ভাবনা রয়েছে। আর গাড়ির ফুয়েল ট্যাঙ্কের অবস্থান পরিবর্তন করে বুটস্পেস বাড়ানোর পরিকল্পনা করেছে সংস্থা।

    আরও পড়ুন: নতুন প্ল্যাটফর্ম নির্মাণ, ট্রেন ধারণের ক্ষমতা হবে দ্বিগুণ! হাওড়া স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

    মারুতি সুজুকির নতুন ইলেকট্রিক এমপিভি

    এদিকে ইলেকট্রিক গাড়ির বাজারেও নিজেদের অবস্থান শক্তপোক্ত করতে চলেছে মারুতি সুজুকি। সেই উদ্দেশ্যে কোম্পানি একটি নতুন ইলেকট্রিক এমপিভি তৈরির কাজ করছে। এই গাড়িটির অভ্যন্তরীণ কোডনেম YMC। আর এটি ভবিষ্যতে Maruti Suzuki e-Vitara এর প্ল্যাটফর্ম এবং ব্যাটারি প্রযুক্তির উপর ভিত্তি করেই তৈরি করা হতে পারে বলে দাবি করছে একাধিক রিপোর্ট। ডিজাইনের দিক থেকে নতুন e-Vitara এর সঙ্গে কিছুটা মিল থাকতে পারে।

  • ভক্তদের আশায় জল ঢাললেন KKR তারকা!

    ভক্তদের আশায় জল ঢাললেন KKR তারকা!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ডুবিয়েও ভারতের (India) বিরুদ্ধে জিততে পারেনি নিউজিল্যান্ড। গত ম্যাচে যেসব কিউই ব্যাটসম্যানরা ব্যাট হাতে আগুন ঝরিয়েছিলেন গতকাল ভারতীয় বোলিং বিভাগের সামনে মুখ থুবড়ে পড়তে হয়েছে তাঁদের। ওপেনার টিম শেইফার্ট এবং অধিনায়ক মিচেল স্ট্যান্টনার ছাড়া ভারতের সামনে হাত খুলতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। সেই তালিকায় নাম রয়েছে KKR এর (Kolkata Knight Riders) নতুন আশা বলা ভাল নাইট শিবিরের নবীন ক্রিকেটার ফিন অ্যালেনেরও। এদিন ব্যাট হাতে একেবারে ডাহা ফেল করেছেন তিনি।

    ভক্তদের আশায় জল ঢাললেন KKR তারকা

    সুপার এইটে যে দক্ষিণ আফ্রিকা ভারতকে গুঁড়িয়ে দিয়েছিল সেই প্রোটিয়া দলকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একেবারে নাকানি-চোবানি খাইয়েছিল নিউজিল্যান্ড। এ ম্যাচেই কলকাতা নাইট রাইডার্স দলের দুই নতুন ক্রিকেটার শেইফার্ট এবং ফিন অ্যালেন উভয় প্লেয়ারই রান পেয়েছিলেন। এদিন এই দুই প্লেয়ারের জোরেই দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।

    সেমিফাইনালের মঞ্চে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে একাই 100 রান করেছিলেন নতুন নাইট তারকা ফিন অ্যালেন। এদিন কিউই প্লেয়ারের অপরাজিত শতরান বুকের বল বাড়িয়েছিল শাহরুখ খানের দলের। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচের আগে গৌতম গম্ভীরদের চিন্তার কারণ হয়ে উঠেছিলেন এই KKR তারকাই। নিউজিল্যান্ড ভক্তদের আশা ছিল হয়তো ফাইনালেও বড় কিছু করে দেখাতে পারেন অ্যালেন। তবে সেই আশায় একেবারে বালতি বালতি জল ঢেলেছেন কলকাতার নতুন সদস্য। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করলেও ভারতের ম্যাচে 9 রান করেই অক্ষর প্যাটেলের হাতে উইকেট দিতে হয়েছিল তাঁকে। এক দিক থেকে দেখতে গেলে বিষয়টা ভারতের জন্য শুভকর হলেও ফাইনালের মঞ্চে প্লেয়ারের এমন অবস্থা কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে KKR এর।

    অবশ্যই পড়ুন: এই দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, বললেন অভিষেক

    উল্লেখ্য, 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে যাঁকে চেয়েছে তাঁকেই কিনেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন হোক কিংবা শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। আর সেই আসরেই নিউজিল্যান্ডের দুই দাপুটে ওপেনার অ্যালেন এবং শেইফার্টকে দলে টেনেছিল নাইট ম্যানেজমেন্ট। শাহরুখের দলের আশা, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই দুই প্লেয়ারই কলকাতার মান বাঁচাতে পারবেন।

  • দৃষ্টিশক্তি ছাড়াই UPSC-তে ২০ তম র‍্যাঙ্ক, খান স্যারের লেকচার শুনে IAS কৃষকের ছেলে

    দৃষ্টিশক্তি ছাড়াই UPSC-তে ২০ তম র‍্যাঙ্ক, খান স্যারের লেকচার শুনে IAS কৃষকের ছেলে

    সৌভিক মুখার্জী, কলকাতা: সাফল্য কখন যে কাকে কীভাবে ধরা দেয় তা কেউ বলতে পারে না। দৃষ্টিশক্তি ছাড়াই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বিরাট কৃতিত্ব (UPSC Success Story) অর্জন করলেন বিহারের বাসিন্দা রবি রাজ। হ্যাঁ, বিহারের যুবক রবি রাজ গোটা দেশের মধ্যে ২০ তম র‍্যাঙ্ক অর্জন করেছেন কোনও রকম দৃষ্টিশক্তি ছাড়াই। আর তাঁর পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন নিজের মা এবং খান স্যার। এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে? বুঝিয়ে বলছি সবটা।

    দৃষ্টিশক্তি ছাড়াই কৃতিত্ব যুবকের

    নিউজ ১৮-এর একটি প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, বিহারের নওয়াদা জেলায় আকবরপুর ব্লকের মাহুলি গ্রামের বাসিন্দা রবি রাজ শৈশবে এক অসুস্থতার কারণে তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। গ্রামের ছোট্ট একটি কৃষক পরিবারের সদস্য তিনি। আর তাঁর বাবা কৃষিকাজ করেই সীমিত উপার্জন করতেন। কিন্তু ছেলের পড়াশোনা এবং অন্যান্য চাহিদাকে কখনো অবহেলা করেননি। তবে দৃষ্টিশক্তি হারানোর পর যখন তিনি ভেবেছিলেন যে তাঁর জীবন অন্ধকারে ডুবে গিয়েছে, তখন সেই ভুল প্রমাণ করেন তাঁর নিজের মা। হ্যাঁ, রবির কাছে সাফল্যের সবথেকে বড় নায়ক ছিলেন তাঁর মা বিভা সিনহা।

    জানা যাচ্ছে, একজন গৃহিণী হিসেবেই বিভা সিনহা নিজের ছেলের আইপিএস অফিসার গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তিনি রবিকে ঘণ্টার পর ঘণ্টা ধরে বই পড়ে শোনাতেন। আর রবি সেগুলি মুখস্থ করে পড়তেন। একসাথে মা-ছেলের জুটি তাঁকে এই বিরাট কৃতিত্ব অর্জন করিয়েছে। রবি নিজেই বলেছেন যে, তাঁর সাফল্যের ৯০ শতাংশ কৃতিত্ব তাঁর মায়ের, যিনি তাঁকে কখনো অন্যদের থেকে আলাদাভাবে দেখেননি। বরং, সবসময় নিজের সর্বত্র চেষ্টা দিয়ে ছেলেকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছেন।

    খান স্যারের বক্তৃতা শুনেই সাফল্য

    প্রতিবেদন অনুযায়ী, রবি প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা বাড়িতে পড়াশোনা করতেন। আর দৃষ্টিশক্তি কম থাকা সত্ত্বেও তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পড়তেন। হ্যাঁ, তিনি নিয়মিত ইউটিউবে খান স্যারের বক্তৃতা শুনতেন। আর খান স্যারের ক্লাসগুলোর মাধ্যমেই তাঁর জীবন বদলে যায়। রবি নিজেই জানিয়েছেন যে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পেছনে মায়ের পাশাপাশি খান স্যারের অবদানও অনস্বীকার্য। শেখার আগ্রহ থাকলে অর্থাভাব বা শারীরিক প্রতিবন্ধকতা কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না।

    আরও পড়ুন: ‘আমার অনুমতি ছাড়া টিকতে পারবে না!’ মোজতবা খামেনি নির্বাচিত হওয়াতে হুঁশিয়ারি ট্রাম্পের

    জানা যাচ্ছে, ২০২৪ সালে বিহার পাবলিক সার্ভিস কমিশনের ৫৯ তম সিভিল সার্ভিস পরীক্ষায় রবি রাজ উত্তীর্ণ হয়েছিলেন। তারপর তিনি রাজস্ব কর্মকর্তা পদে নির্বাচিত হন। তবে তাঁর স্বপ্ন ছিল আইএস অফিসার হওয়ার। ২০২৪ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছিলেন তিনি। সেখান তিনি ১৮২ তম র‍্যাঙ্ক অর্জন করেন। পরপর তিনবার ব্যর্থ হওয়া সত্বেও চতুর্থ প্রচেষ্টায় তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আর পঞ্চমবার প্রচেষ্টার মাধ্যমে তিনি শীর্ষ ২০ র‍্যাঙ্ক অর্জন করেন। আর এবার তিনি ভারতীয় প্রশাসনিক পরিষেবাতে যোগ দেবেন। এক কথায়, তাঁর এই সাফল্য লক্ষ লক্ষ প্রার্থীদের জন্য যে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তা বলার অপেক্ষা রাখে না।

  • চালু হল দেশের প্রথম রিং মেট্রো, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    চালু হল দেশের প্রথম রিং মেট্রো, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিন দিল্লির বুকে দাঁড়িয়ে দুটি নতুন মেট্রো করিডোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (India’s First Ring Metro)। সেই সাথে সবুজ পতাকা দেখিয়ে দেশের প্রথম রিং মেট্রো চালু করেন তিনি (Narendra Modi) । এখানেই শেষ নয়, এদিনই একাধিক পরিকাঠামো এবং আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও 18 হাজার 300 কোটির নতুন আরও দুটি মেট্রো প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন দেশের চৌকিদার।

    দিল্লির কোন দুই রুটে নতুন মেট্রো করিডোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী?

    রবিবার নরেন্দ্র মোদির হাত ধরে দিল্লির বুকে যে নতুন দুটি মেট্রো করিডোরের উদ্বোধন হয়েছিল তার মধ্যে প্রথমটি 12.3 কিলোমিটার দীর্ঘ মজলিস পার্ক-মৌজপুর বাবরপুর মেট্রো করিডোর। এটি মূলত দিল্লি মেট্রোর পিঙ্ক লাইন। দ্বিতীয়টি ম্যাজেন্টা লাইনের 9.9 কিলোমিটার দীর্ঘ দীপালি চক-মজলিস পার্ক মেট্রো করিডোর। ভারতীয় রেল সুত্রে খবর, দিল্লির নতুন দুই মেট্রো করিডোর উদ্বোধনের পাশাপাশি নতুন রিং মেট্রো চালু করতে মোট খরচ হয়েছে 33 হাজার 500 কোটি টাকা।

    তবে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে নতুন দুই মেট্রো করিডোর মিলিয়ে গোটা প্রকল্পটির নাম কেন রিং মেট্রো? এ প্রসঙ্গে বলে রাখি, দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনের মজলিস পার্ক-মৌজপুর বাবরপুর মেট্রো করিডোর এবং ম্যাজেন্টা লাইনের দীপালি চক-মজলিস পার্ক মেট্রো করিডোর মিলিয়ে গোটা দিল্লি শহরে পিঙ্ক লাইনের বিস্তৃতি হয়ে দাঁড়িয়েছে 71.56 কিলোমিটার। এক কথায়, গোটা রাজধানীকে একেবারে চক্রাকারে মুড়ে ফেলেছে এই মেট্রো লাইন। মূলত সে কারণেই এই মেট্রো প্রকল্পটিকে দিল্লির প্রথম রিং মেট্রো বলা হচ্ছে।

     

    অবশ্যই পড়ুন: এই দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, বললেন অভিষেক

    উপকৃত হবেন রাজধানীর মানুষজন

    মজলিস পার্ক-মৌজপুর বাবরপুর মেট্রো করিডোর বরাবর যমুনা নদীর উপর তৈরি একটি নতুন সেতু এবং একটি দ্বিতল ভায়াডাক্ট রয়েছে। এই মেট্রো সেতু এবং ভায়াডাক্ট মেট্রো রেললাইন এবং সড়ক পথের উড়ালপুলকে বহন করছে। এদিকে আরেকটি লাইন অর্থাৎ দীপালি চক-মজলিস পার্ক করিডোর ম্যাজেন্টা লাইনকে প্রসারিত করায় এর মোট দৈর্ঘ্য হয়ে দাঁড়িয়েছে 49 কিলোমিটার। মেট্রো রেলের আধিকারিকদের দাবি, দিল্লিতে মেট্রোর নতুন সংযোজন বা নতুন দুই করিডোর উত্তর ও উত্তর পূর্ব দিল্লির মানুষদের কষ্ট লাঘব করবে। উপকৃত হবেন খাজুরি খাস, ভজনপুরা, যমুনা বিহার, ওয়াজিরাবাদ, জগৎপুর সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন।