Blog

  • বিশ্বকাপ জিতেও শাস্তি পাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার

    বিশ্বকাপ জিতেও শাস্তি পাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বল ছোড়াই কাল হল! ক্ষমা চাওয়া সত্ত্বেও নিস্তার পেলেন না টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার (Team India Player Punishment)। জানা যাচ্ছে, ভারতের জয়ের ফাইনালে (2026 Men’s T20 World Cup) নিউজিল্যান্ড ব্যাটার ড্যারেল মিচেলকে বল ছুড়ে মারার অভিযোগে এবার বড়সড় শাস্তি পেতে চলেছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার অর্শদীপ সিং। বলাই বাহুল্য, রবিবার ম্যাচ চলাকালীন এমনকি ম্যাচের পরেও নিজের কর্মকাণ্ডের জন্য কিউই ব্যাটসম্যানের কাছে ক্ষমা চেয়েছিলেন ভারতের পাঞ্জাবি তারকা অর্শদীপ।

    কী শাস্তি পাচ্ছেন ভারতীয় তারকা?

    গত রবিবার ফাইনালের মঞ্চে, নিউজিল্যান্ড ব্যাটার মিচেলকে বল করছিলেন অর্শদীপ। এমন সময় একটি বল মিচেল ব্যাট দিয়ে ঠুকে দিলে মাটিতে ড্রপ খাওয়ার পর সেটি সরাসরি অর্শদীপের হাতে এসে ধরা দেয়। আর বল পাওয়া মাত্রই উইকেট লক্ষ্য করে সেটি ছুঁড়তে গিয়ে মিচেলের পায়ে মেরে দেন তিনি। আসলে, কিউই তারকা স্ট্যাম্প থেকে কিছুটা পা সরাতেই উইকেট ভাঙার লক্ষ্যেই বল ছুড়েছিলেন ভারতীয় তারকা। তবে সেই বলের গতিপথ বদলে গিয়ে লাগে মিচেলের প্যাডে। আর তারপরেই অর্শদীপের দিকে তেড়ে আসেন তিনি।

    ফাইনালের দিনের এই ঘটনার পর নিউজিল্যান্ড ব্যাটসম্যানের কাছে গিয়ে বোলারের জন্য ক্ষমা চেয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন মাঠের মধ্যেই আচমকা সূর্যকে কিউই তারকার কাছে গিয়ে কিছু বলতে দেখা গিয়েছিল। তাতে পরবর্তীতে এক গাল হাসি নিয়ে সবটা মেনে নেন মিচেল। ওভার চলাকালীনই মিচেলের সাথে সবটা মিটিয়ে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারও। এমনকি ম্যাচের পরেও নিউজিল্যান্ড তারকার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসেন অর্শদীপ। কিন্তু তাতেও রেহাই পেলেন না তিনি।

    জানা যাচ্ছে, নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে বল ছুঁড়ে মারার অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে লেভেল ওয়ান পর্যায়ের শৃঙ্খলা ভঙ্গ করেছেন অর্শদীপ। তাই তাঁকে ম্যাচ ফির অন্তত 15 শতাংশ অর্থ জরিমানা করা হচ্ছে। এখানেই শেষ নয়, একজন ক্রিকেটার হিসেবে অগ্রহণযোগ্য আচরনের কারণে তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হচ্ছে বলেও জানিয়ে দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা।

    অবশ্যই পড়ুন: ‘নাম বাদ গেলেই ব্যাঙ্কের টাকা ঢুকবে মোদী সরকারের ঝুলিতে!’ বিস্ফোরক অভিষেক

    ICC বলছে, ক্রিকেটের নিয়ম অনুযায়ী ধারা 2.9 মেনে আন্তর্জাতিক ম্যাচে কোনও প্লেয়ারকে উদ্দেশ্য করে বিপদজনক আচরণ কিংবা বল ছুঁড়ে মারার ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। সে কারণেই ভারতীয় ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। তবে গত এক বছরে এটাই অর্শদীপের প্রথম অপরাধ। অনেকেই বলছেন, সে কারণেই অল্পতে রক্ষা পেলেন তিনি।

  • ৭ দিনে ৭০,০০০,০০০,০০০ টাকা হারাল LIC, আপনার টাকা সুরক্ষিত তো?

    ৭ দিনে ৭০,০০০,০০০,০০০ টাকা হারাল LIC, আপনার টাকা সুরক্ষিত তো?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধে (Iran War) কমবেশি প্রভাব পড়েছে বিশ্বের প্রায় সব দেশেই। একই সাথে পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির আঁচ পেয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলিও। সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা বা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনও (Life Insurance Corporation)। জানা যাচ্ছে, ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে বিরূপ প্রভাব পড়েছে LIC র পোর্টফোলিওতে। যার জেরে 70 হাজার কোটিরও বেশি বেশি টাকা খোয়া গেছে এই সংস্থার।

    70 হাজার কোটি টাকা হারিয়েছে LIC

    বিজনেস স্ট্যান্ডার্ডস এর এক প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েল এবং আমেরিকা গত 27 ফেব্রুয়ারি, ইরানে প্রথমবারের মতো যৌথ হামলা চালানোর আগে পর্যন্ত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের শেয়ার পোর্টফোলিও ছিল 14.88 ট্রিলিয়ন বা 14 লাখ কোটির বেশি। তবে গতকাল অর্থাৎ 9 মার্চ সোমবার দিন সেটা নেমে এসেছে মাত্র 14.17 ট্রিলিয়নে।

    রিপোর্ট অনুযায়ী, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন গত এক বছরে নিজেদের শেয়ার পোর্টফোলিওতে বড় ধাক্কা খেয়েছে। এই সংস্থাটি গত 12 মাসে 1 ট্রিলিয়ন অর্থাৎ 10 হাজার কোটি টাকা হারিয়েছে। তবে শুধুমাত্র ইরানের যুদ্ধের জন্য মাত্র এক সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ার পোর্টফোলিও একেবারে নিম্নমুখী। মাত্র 7 দিনের মধ্যে সংস্থাটি 70 হাজার 105 কোটি টাকার হারিয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সংস্থাটি ধাক্কা খেলেও এর প্রভাব পড়বে না গ্রাহকদের খাতায়!

    অবশ্যই পড়ুন: Failed হতে শুরু করল যুবসাথীর পেমেন্ট! SMS ঢুকলেও মিলছে না টাকা

    কেন এত ক্ষতির মুখে পড়ল LIC?

    সাধারণত বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে টানটান অবস্থা তৈরি হয় শেয়ার বাজারে। তার উপর সেই যুদ্ধে আমেরিকার মতো শক্তিধর দেশ যুক্ত থাকলে শেয়ার মার্কেটের শিরে সংক্রান্তি অবস্থা হতে বেশি সময় লাগে না। তেমনটাই হয়েছে ইরান যুদ্ধের ক্ষেত্রেও। ইজরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রত্যাঘাত করে পশ্চিম এশিয়ার এই জনপ্রিয় দেশ। ফলে দুপক্ষের ভয়ঙ্কর লড়াইয়ের কারণে মার খেয়েছে শেয়ার বাজার। এদিকে ভারতের রাষ্ট্রায়ত্ব সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বা LIC যে সংস্থা বা শেয়ারগুলিতে বিনিয়োগ করেছিল বেছে বেছে ঠিক সেই শেয়ার বা সংস্থাগুলি যুদ্ধের আবহে একেবারে ডুব দিয়েছিল। আর সেটাই LIC র ক্ষতির কারণ হয়ে দাঁড়াল।

  • ৬০ টাকা দাম বাড়লেও ৩০০ টাকা কমে মিলবে LPG সিলিন্ডার, জানুন কীভাবে

    ৬০ টাকা দাম বাড়লেও ৩০০ টাকা কমে মিলবে LPG সিলিন্ডার, জানুন কীভাবে

    সহেলি মিত্র, কলকাতা; ইরান ও ইজরায়ের মধ্যে চলমার যুদ্ধের মাঝে অনেকটা বেড়ে গিয়েছে গ্যাসের দাম (LPG Price)। সে বাণিজ্যিক হোক কিংবা ঘরোয়া, LPG সিলিন্ডারের দাম আকাশছোঁয়া। এদিকে গ্যাস বুকিং-এর নিয়মেও এসেছে বড় বদল। জায়গায় জায়গায় মিলছে না সিলিন্ডার। যে কারণে জায়গায় জায়গায় হাহাকার দেখা দিয়েছে। তবে আপনি কি জানেন যে এতকিছুর মধ্যেও আপনি এলপিজি গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি পাবেন? শুনে অবিশ্বাস্যকর লাগলেও এটাই সত্যি। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    LPG-র ওপর মিলবে ভর্তুকি

    পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এখন ভারতেও প্রভাব ফেলছে। এই উত্তেজনার মধ্যে, দেশীয় এবং বাণিজ্যিক উভয় ধরণের এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। একটি দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়েছে। এই বৃদ্ধির ফলে একটি দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম ৯০০ টাকারও বেশি হয়ে গেছে। তবে, মোদী সরকারের একটি প্রকল্পের অধীনে, সুবিধাভোগীরা ৩০০ টাকার ভর্তুকি পাবেন।

    আরও পড়ুনঃ Failed হতে শুরু করল যুবসাথীর পেমেন্ট! SMS ঢুকলেও মিলছে না টাকা

    উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) সুবিধাভোগীরা ৩০০ টাকা ভর্তুকি সহ ৬১৩ টাকায় একটি এলপিজি সিলিন্ডার পাবেন। এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এলপিজি আরও সাশ্রয়ী মূল্যের করে তুলতে এবং তাদের অব্যাহত এলপিজি ব্যবহার নিশ্চিত করতে, ২০২২ সালের মে মাসে, সরকার ১৪.২ কেজি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি প্রদান শুরু করে। পরে এটি ১৪.২ কেজি সিলিন্ডারে ৩০০ টাকা বৃদ্ধি করা হয়। উল্লেখ্য যে উজ্জ্বলা যোজনার ১০ কোটিরও বেশি সুবিধাভোগী রয়েছে। এই প্রকল্পটি ২০১৬ সালে চালু করা হয়েছিল।

    এখন গ্যাসের দাম কত?

    ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) ওয়েবসাইট অনুসারে, নতুন মূল্যবৃদ্ধির পর, দিল্লিতে ভর্তুকিবিহীন LPG-এর ১৪.২ কেজির সিলিন্ডার এখন ৯১৩ টাকায় পাওয়া যাবে। এটি ২০২৩ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ স্তর। উল্লেখ্য, ১১ মাস পর গার্হস্থ্য LPG সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছে। এর আগে, ৮ এপ্রিল, ২০২৫ তারিখে, প্রতি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ৮৫৩ টাকা করা হয়েছিল।

  • বুধেও বৃষ্টি, দক্ষিণের ৫ জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

    বুধেও বৃষ্টি, দক্ষিণের ৫ জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুন মাস প্রায় শেষের পথে, কিন্ত ভরা বসন্তে গরমের দাপট যেন মার্চ পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছিল। যদিও ঘূর্ণাবর্তের জেরে উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির দুর্যোগ (Weather Tomorrow) দেখা দিয়েছে। তবে গুমোট গরম এখনও কমেনি। যত বেলা গড়াচ্ছে ততই বাড়ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এই অস্বস্তি নাকি আপাতত কমছে না। বৃষ্টি দুর্যোগ কাটলেই দক্ষিণবঙ্গে চড়চড় করে বাড়বে তাপমাত্রা।

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে পূর্ব বাংলাদেশের রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে, উত্তর পূর্ব আসাম ও নাগাল্যান্ডে আরও একটি ঘূর্ণাবর্ত। শুধু তাই নয় ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। আর এসবের মধ্যেই রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও বইবে বইবে বলে জানা গিয়েছে। যদিও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝেরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয় তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। অন্যদিকে এই বৃষ্টি দুর্যোগ কাটতেই দক্ষিণবঙ্গে ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি আরও বাড়বে।

    আরও পড়ুন: ৫৪১ সাংসদের মধ্যে বেতন, সুযোগ সুবিধা নেন না ২ জন! কারা তাঁরা? সামনে এল নাম

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের সমগ্র জেলায় দুর্যোগ মূলক পরিস্থিতি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে বাড়বে দুর্যোগ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

  • বিশ্বের ২৫% আইফোনই তৈরি হচ্ছে ভারতেই, প্রকাশ্যে এল রিপোর্ট

    বিশ্বের ২৫% আইফোনই তৈরি হচ্ছে ভারতেই, প্রকাশ্যে এল রিপোর্ট

    সৌভিক মুখার্জী, কলকাতা: উৎপাদনে রেকর্ড গড়ল অ্যাপল (Apple inc.)। গত কয়েক বছর ধরেই উৎপাদনের দিক থেকে কৌশলগত পরিবর্তন আনছে বিশ্বের সবথেকে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা। দীর্ঘদিন ধরেই চিনের উপর নির্ভরশীল থাকার পর এবার ধীরে ধীরে ভারতে আইফোন তৈরির পরিমাণ বাড়াচ্ছে সংস্থাটি (Apple India Production)। হ্যাঁ, সাম্প্রতিক ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে তৈরি হওয়া মোট আইফোনের ২৫ শতাংশই ভারতে তৈরি হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং চিন বাণিজ্য উত্তেজনা আর শুল্কনীতির প্রভাবেই অ্যাপল তাদের উৎপাদন ভারতের দিকে বাড়াচ্ছে।

    এক বছরে ৫০ শতাংশের বেশি উৎপাদন বৃদ্ধি

    ব্লুমবার্গের ওই রিপোর্ট অনুযায়ী খবর, ২০২৫ সালে ভারতে প্রায় ৫৫ মিলিয়ন আইফোন তৈরি হয়েছে। আর সেখানে ২০২৪ সালে তৈরি হয়েছিল মাত্র ৩৬ মিলিয়ন। অর্থাৎ, মাত্র এক বছরের মধ্যেই ভারতে আইফোন উৎপাদন ৫৩ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে বিশ্বজুড়ে অ্যাপল বছরে গড়ে ২২ থেকে ২৩ কোটি আইফোন বিক্রি করে থাকে, যার মধ্যে ভারতে উৎপাদনের হার দ্রুত ত্বরান্বিত হচ্ছে।

    কেন ভারতের দিকে ঝুঁকছে অ্যাপল?

    আসলে বিশেষজ্ঞরা এর পেছনে একাধিক কারণ উল্লেখ করেছে। প্রথমত, যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েনের ফলে চিনে তৈরি পণ্যের উপর বেশি পরিমাণে শুল্ক চাপানো হচ্ছে। আর সেই ঝুঁকি কমানোর জন্যই অ্যাপল এখন বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছে। দ্বিতীয়ত, ভারতে উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন রকম প্রণোদনা চালিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হওয়া প্রোডাকশন লিংকড ইনসেনটিভ প্রকল্পের মাধ্যমে বহু আন্তর্জাতিক সংস্থা এখন ভারতে তাদের কারখানা স্থাপন করতে আগ্রহী। সেই কারণেই উৎপাদনের কিছুটা বাড়তি খরচ সামাল দেওয়া সম্ভব হচ্ছে সংস্থাগুলির পক্ষ থেকে।

    আরও পড়ুন: অবশেষে বকেয়া DA দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার? ২০ মার্চের মধ্যে বিশেষ কাজ করার নির্দেশ নবান্নের

    এদিকে বলে রাখি, ভারতে আইফোন তৈরির কাজ মূলত অ্যাপলের বিভিন্ন পার্টনার কোম্পানির মাধ্যমে করা হয়ে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো Foxconn Technology Group, Tata Electronics, Pegatron Corp ইত্যাদি। আর এই সংস্থাগুলি শুধুমাত্র নতুন মডেল নয়, বরং পুরনো আইফোন মডেলগুলিও তৈরি করছে যেগুলি বাইরের দেশে রফতানি হচ্ছে। আর সূত্র মারফৎ খবর, বর্তমানে অ্যাপলের নতুন iPhone 17 সিরিজের সমস্ত মডেলই ভারতে তৈরি করা হচ্ছে, যার মধ্যে রয়েছে Pro এবং Pro Max। এছাড়াও আগের প্রজন্মের iPhone 15 এবং iPhone 16 মডেলও ভারতে তৈরি করা হচ্ছে।

  • Failed হতে শুরু করল যুবসাথীর পেমেন্ট! SMS ঢুকলেও মিলছে না টাকা

    Failed হতে শুরু করল যুবসাথীর পেমেন্ট! SMS ঢুকলেও মিলছে না টাকা

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুবসাথী প্রকল্পের (Yuva Sathi Payment Failed) টাকা কবে মিলবে তা নিয়ে চিন্তিত রাজ্যের (Government Of West Bengal) একটা বড় অংশের আবেদনকারী। এর আগে গত শনিবার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, 7 মার্চ অর্থাৎ শনিবার থেকেই প্রত্যেক আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যুবসাথী প্রকল্পের টাকা। সেই মতোই 8 তারিখের মধ্যে একাংশের আবেদনকারীর ফোন টাকা ক্লেম হওয়ার মেসেজ ঢুকলেও বাংলার একটা বড় অংশের আবেদনকারী এখনও রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পের টাকা পাননি। ফলে তাঁরা উগরে দিচ্ছিলেন ক্ষোভ। এরই মাঝে এবার Failed হতে শুরু করল যুবসাথী প্রকল্পের পেমেন্ট।

    মেসেজ ঢুকলেও মিলছে না যুবসাথীর টাকা!

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকে ধীরে ধীরে রাজ্যের সকল আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয় বলেই সূত্রের খবর। শুরুর দিকে না হলেও গতকাল অর্থাৎ সোমবার থেকে বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা পেয়ে গিয়েছেন। তবে অনেকের অভিযোগ, তাঁদের Whatsapp এবং মেসেজে যুবসাথী প্রকল্প সংক্রান্ত বার্তা সরকারের তরফে পাঠানো হলেও ক্রেডিট হয়নি টাকা।

    এরই মাঝে মঙ্গলবার বহু আবেদনকারীর ফোনে পেমেন্ট Failed হওয়ার মেসেজ এসেছে। স্মার্টফোনে আসা ওই বার্তায় বলা হচ্ছে আবেদনকারীর অ্যাকাউন্টের উদ্দেশ্যে 1500 টাকা পাঠানো হলেও পেমেন্ট ফেলড হয়েছে। এর জন্য যত দ্রুত সম্ভব নিকটবর্তী সরকারি অফিস অথবা সংশ্লিষ্ট ব্যাঙ্কের ব্রাঞ্চে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। আর এমন মেসেজ পেতেই একেবারে ঘাবড়ে গিয়েছেন একটা বড় অংশের আবেদনকারী। এ নিয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, সাধারণত আবেদনপত্রে ব্যাঙ্ক ডিটেইলস ভুল দেওয়া হলে এই ধরনের মেসেজ আসে। এছাড়াও অনেক সময় যে ট্রেজারি থেকে টাকা পাঠানো হচ্ছে সেখানে আবেদনকারীর ব্যাঙ্কিং তথ্য ভুল নোট করা হলেও অ্যাকাউন্টে ক্রেডিট হয় না টাকা।

    অবশ্যই পড়ুন: আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস পেল নয়া স্টপেজ, কোন স্টেশনে দাঁড়াবে জানাল রেল

    এখন কী করণীয়?

    একাধিক সূত্র মারফত খবর, ইতিমধ্যেই বাংলার একাধিক জেলার আবেদনকারীরা নিজেদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের প্রদত্ত অর্থ পেয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই ভিডিও বার্তায় বেকার ভাতা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। কিন্তু হঠাৎ করে ফোনে Failed মেসেজ আসা শুরু হওয়ায় আদৌ টাকা ঢুকবে কিনা তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন অনেকেই। যদিও সকলের ফোনে এমন মেসেজ যায়নি। এ নিয়ে কয়েকজন সরকারি আধিকারিকের দাবি, ফোনে যদি সত্যিই এমন ধরনের মেসেজ এসে থাকে সেক্ষেত্রে দ্রুত ব্যাঙ্ক কর্তৃপক্ষ অথবা BDO অফিসে যোগাযোগ করা ভাল।

  • ঘাম ঝরবে প্রতিপক্ষের, IPL-এ বিরাট চমক দিয়ে প্রস্তুত KKR!

    ঘাম ঝরবে প্রতিপক্ষের, IPL-এ বিরাট চমক দিয়ে প্রস্তুত KKR!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছরের তীব্র হতাশা কাটিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আপাতত এমনটাই আশা নাইট ভক্তদের। তবে IPL এর নতুন সিজন (Indian Premier League) শুরু হওয়ার আগে শাহরুখ খানের দলের চিন্তা বাড়িয়েছে ওপেনিং বিভাগ। একটা সময় KKR এর হয়ে শুভারম্ভ করতেন ফিল সল্ট এবং সুনীল নারিন। এই দুই বিদেশীর কাঁধে ভর করে প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়ে এসেছে কলকাতা। তবে ফিল সল্টকে KKR ছেড়ে দিয়েছে বহুদিন হল। গত বছরও ওপেনিংয়ে কিছুই করতে পারেনি KKR। তাই এবছর ওপেনিং বিভাগে বিশেষ নজর দেবে শহরের এই ঐতিহ্যবাহী দলটি। শোনা যাচ্ছে, IPL শুরুর আগেই বিধ্বংসী ওপেনিং জুটি পেয়ে গিয়েছে নাইট ম্যানেজমেন্ট।

    IPL শুরুর আগেই বিরাট চমক KKR র!

    ইতিমধ্যেই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তৃতীয়বারের জন্য 20 ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে এই আসরেই নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে একেবারে আগুন ঝরিয়েছিলেন দুই ওপেনার টিম শেইফার্ট এবং ফিন অ্যালেন। শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে এই দুই প্লেয়ার একেবারে রুদ্রমূর্তি ধরেছিলেন। বলাই বাহুল্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমির মঞ্চে প্রথমে ব্যাট করতে নেমে একাই 33 বলে 100 রানের অপরাজিত ইনিংস খেলেন ফিন অ্যালেন।

    অন্যদিকে, নিউজিল্যান্ডের আরেক ওপেনার তথা কলকাতা নাইট রাইডার্স দলের নতুন সদস্য শেইফার্টও 33 বলে 58 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। বলতেই হয়, এই দুই ব্যাটসম্যানের জোরেই 9 উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল কিউই দল। সবচেয়ে বড় কথা, ইডেনের মাটিতে দুই নাইট তারকার এমন পারফরমেন্স বুকের বল বাড়িয়েছিল শাহরুখ খানের ম্যানেজমেন্টের। তাছাড়াও ভারতের বিপক্ষে ফাইনালের মঞ্চে কঠিন সময়ে সবচেয়ে বেশি রান করেছিলেন নাইট তারকা শেইফার্ট। এদিন ফিন অ্যালেন ব্যর্থ হলেও 26 বলে 52 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন ওপেনার শেইফার্ট। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, নিউজিল্যান্ডের এই দুই প্লেয়ারকেই IPL এ ওপেনিং করাতে পারে কলকাতা।

    অবশ্যই পড়ুন: বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে টাকায় মুড়িয়ে দিল BCCI, কত পেলেন সূর্যরা?

    প্রসঙ্গত, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এক বছর আগে চ্যাম্পিয়ন হওয়া দলটা 2025 এ এসে যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, তা দেখে একেবারে মাথায় হাত দিয়েছিলেন সমর্থকরা। তবে এ বছর ঘুরে দাঁড়াবে KKR। নাইট ভক্তদের দাবি, ক্যামেরন গ্রিনদের পাশাপাশি নিউজিল্যান্ডের দুই দাপুটে ওপেনার টিম শেইফার্ট এবং ফিন অ্যালেনের জোরেই প্রতিপক্ষ দলগুলিকে টাইট দেবে কলকাতা।

  • সাধ্যের মধ্যেই হতে পারে ভারতের প্রথম বুলেট ট্রেনের ভাড়া, কত? দেখুন রিপোর্ট

    সাধ্যের মধ্যেই হতে পারে ভারতের প্রথম বুলেট ট্রেনের ভাড়া, কত? দেখুন রিপোর্ট

    সহেলি মিত্র, কলকাতাঃ দেশে কবে ছুটবে প্রথম বুলেট ট্রেন (Bullet Train)? সেই অপেক্ষায় দিন গুনছেন সমগ্র ভারতবাসী। ইতিমধ্যে কাজ অনেকটাই হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেশের প্রথম বুলেট ট্রেন মুম্বাই-আহমেদাবাদে ছুটবে বলে জানা গিয়েছে। প্রায়শই এই বিষয়ে আপডেট সামনে আসছে। কিন্তু এবার সামনে এল বুলেট ট্রেনের ভাড়া (Bullet Train Fare) কত হবে সেটা নিয়ে। দাম কি আকাশছোঁয়া হবে নাকি বাজেটের মধ্যেই হবে? চলুন জেনে নেওয়া যাক।

    কত হবে ভারতের প্রথম বুলেট ট্রেনের ভাড়া?

    এখন সকলের মুখে একটাই প্রশ্ন, কবে ছুটবে, স্পিড কত হবে, বুলেট ট্রেনের ভাড়া কত হবে? সাধারণ মানুষের যেন আর তড় সইছে না। ইতিমধ্যে দেশে বন্দে ভারত থেকে শুরু করে শতাব্দী এক্সপ্রেস, তেজস এক্সপ্রেসের মতো কিছু সেমি হাইস্পিড এবং প্রিমিয়াম ট্রেন ছুটছে। আগামী দিনে দেশে আরও সংখ্যা বাড়বে এই ট্রেনগুলির। অপরদিকে কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশ করে সরকার দেশে আরও ৭টি হাইস্পিড রেল করিডোরের ঘোষণা করে। এর ফলে স্বাভাবিকভাবেই সরকারের ওপর বিশেষ নজর পড়েছে মানুষের। যাইহোক, আজ কথা হচ্ছে বুলেট ট্রেনের ভাড়া কত হতে পারে সেই বিষয়ে। এই বিষয়ে সরকারের তরফে এখনও অবধি আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হয়নি বটে। তবে এই মর্মে একটি বিশেষ আপডেট সামনে এসেছে।

    ৩০০০ টাকা অবধি ভাড়া হতে পারে?

    সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক রিপোর্ট অনুযায়ী, মুম্বাই -আহমেদাবাদের মধ্যে প্রথম বুলেট ট্রেনের ভাড়া খুবই সাশ্রয়ী মূল্যের হতে চলেছে। অর্থাৎ সাধারণ যাত্রীদের নাগালের মধ্যেই দাম থাকতে পারে বলে NHSRCL সূত্রে খবর। আবার কিছু জায়গায় এও দাবি করা হয়েছে, সরকার বুলেট ট্রেনের টিকিটের দাম একটি ফ্লাইট বা এসি ট্রেনের সমান রাখার প্ল্যান করছে।

    আরও পড়ুনঃ অবশেষে বকেয়া DA দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার? ২০ মার্চের মধ্যে বিশেষ কাজ করার নির্দেশ নবান্নের

    পুরো রুট অর্থাৎ মুম্বাই থেকে আহমেদাবাদ এবং আহমেদাবাদ থেকে মুম্বাই যাওয়ার জন্য প্রায় ৩০০০ টাকা অবধি হতে পারে বলে সূত্রের খবর। এই ভাড়া অনেকের কাছে কম তো আবার অনেকের কাছে বেশি হতে পারে। সঙ্গে এও প্রশ্ন উঠছে, যদি টিকিটের মূল্য প্রায় ৩০০০ হয় তাহলে ভারতের কতজন মানুষ সত্যিই নিয়মিতভাবে বুলেট ট্রেন ব্যবহার করবেন? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যদিও চূড়ান্ত বিষয়ে জানার জন্য সরকারের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেই হবে।

  • ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন নিয়ম, বড় আপডেট দিলেন জ্ঞানেশ কুমার

    ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন নিয়ম, বড় আপডেট দিলেন জ্ঞানেশ কুমার

    প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্য জুড়ে, আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), তাই জোর কদমে চলছে প্রস্তুতি। যদিও এখনও কমিশনের তরফে ঘোষণা করা হয়নি যে কবে হবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। চলছে একাধিক বৈঠক। এমতাবস্থায় ভোটগ্রহণ কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া নিয়ে বড় আপডেট দিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)।

    মোবাইল নিয়ে বড় আপডেট কমিশনের

    বরাবরই ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা করতে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষেধ বলেই গণ্য হয়ে আসছে। কিন্তু অনেকেই অভ্যাসের বশে পকেটে ফোন নিয়ে ভোট দিতে যান। আর সেখানে গিয়ে সমস্যায় পড়েন। তাই এবার সেই নিয়ে বড় আপডেট দিল কমিশন। জানা গিয়েছে, প্রতিটি বুথের বাইরে মোবাইল রাখার জায়গা থাকবে। ভোট দেওয়ার পর বাইরে বেরিয়ে মোবাইল নিতে পারবেন সকলে। এছাড়াও আইনশৃঙ্খলা নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কমিশন। জানানো হয়েছে, কোনও বুথে ১২০০-র বেশি ভোটার থাকবে না। বাড়ি বাড়ি গিয়ে ভোটার ইনফরমেশন স্লিপ দেবেন আধিকারিকরা।

    শান্তিপূর্ণ ভোট করাতে একাধিক পদক্ষেপ কমিশনের

    মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, রাজ্যের প্রবীণ ভোটারদের জন্য ভোটকেন্দ্রগুলি বিল্ডিংয়ের নীচের তলায় রাখা হবে। এছাড়াও তাঁদের সুবিধার্থে বিশেষ হুইল চেয়ার থাকবে। এবং সেগুলো চালানোর জন্য ভলান্টিয়ার থাকবে। এছাড়াও ভোটকেন্দ্রের প্রত্যেক বুথে পানীয় জলের রাখার পাশাপাশি ভোটার সহায়তা কেন্দ্র থাকবে। এছাড়াও মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে ৮০ হাজারেরও বেশি পোলিং স্টেশন রয়েছে। সমস্ত বুথে ১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে। ভোট শতাংশ ECINET দেওয়া হবে। যাতে জানা যাবে, কত ভোট শতাংশ পড়ল।সব ভোটারদের আবেদন করব, ECINET ডাউনলোড করুন। কত শতাংশ ভোট পড়ল, রেজাল্টও এখানে দেখতে পাওয়া যাবে।”

    আরও পড়ুন: পুরুলিয়া থেকে দিল্লির ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের, দেখুন সময়সূচি

    বৈঠকের মাধ্যমে জানা গিয়েছে, পোস্টাল কাউন্টিং EVM -এর দুই রাউন্ডের আগেই নাকি শেষ করা যাবে। এছাড়াও ইলেকশন সম্পর্কিত সমস্ত তথ্য গণনার ৭২ ঘণ্টার মধ্যে ECINET অ্যাপ দ্বারা বা কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। সেক্ষেত্রে যদি কোনও সমস্যা দেখা দেয় তাহলে EVM-এর পুরো VVPAT গণনা করা হবে কাউন্টিং এজেন্টের সামনে। এর ফলে গণনার ৭ দিনের মধ্যে যে কোনও পরাজিত প্রার্থী EVM খতিয়ে দেখতে পারবেন।