Blog

  • আবারও বৃষ্টির ইঙ্গিত! সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে নামবে দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

    আবারও বৃষ্টির ইঙ্গিত! সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে নামবে দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুনের শেষ লগ্নে এসেও রেহাই নেই, রাজ্য জুড়ে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হয়েই চলেছে। দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির দাপট অল্প কমলেও উত্তরবঙ্গে দিন রাত হয়েই চলেছে বৃষ্টি। এরই মাঝে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, আগামীকাল, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগ (Weather Tomorrow) বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণেও চলতি সপ্তাহের শেষের দিকে বাড়বে বৃষ্টি।

    হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে, আর সেটাই বাস্তবের রূপ নিল। গত শনিবার থেকে ঘূর্ণাবর্তের জেরে রাজ্য জুড়ে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল, কিন্তু তাতেও কমেনি গরম। চাপা অস্বস্তি রয়েই গিয়েছে। এদিকে দুর্যোগের মেঘ কাটতে না কাটতেই ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের সংকেত দিল হাওয়া অফিস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের দিকে মেঘ কেটে গেলেও রোদের দেখা মিলবে। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। আশঙ্কা করা হচ্ছে তাপমাত্রার ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি থাকায় বাড়বে অস্বস্তি। সর্বোচ্চ আর্দ্রতা থাকবে ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ। তবে রবিবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। কিন্তু বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে।

    আরও পড়ুন: ভবিষ্যতের মুখ কমরেডের বিরুদ্ধে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ! অস্বস্তিতে SFI

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশ বাড়বে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টি। ফলে সকাল থেকেই পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে। জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে বলে খবর। মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তাই সতর্কতা জারি করা হয়েছে। আগামী সাতদিন এখানে আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

  • ৪টি বন্দে ভারতের সময়সূচি বদল করল রেল, প্রভাবিত হবেন যাত্রীরা! দেখুন নতুন টাইম

    ৪টি বন্দে ভারতের সময়সূচি বদল করল রেল, প্রভাবিত হবেন যাত্রীরা! দেখুন নতুন টাইম

    সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য জরুরি খবর। বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল। রেল মন্ত্রক ৪টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করেছে। এই পরিবর্তন সরাসরি সেই যাত্রীদের উপর প্রভাব ফেলবে যারা এই ট্রেনগুলিতে ভ্রমণ করতে পছন্দ করেন। এমনিতে বন্দে ভারত ট্রেনগুলি তাদের দ্রুত, আরামদায়ক এবং সময়ানুবর্তী পরিষেবার জন্য পরিচিত। অতএব, তাদের সময়সূচিতে সামান্য পরিবর্তনও যাত্রীদের ভ্রমণ পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে।

    কোন ৪টি ট্রেনের সময় পরিবর্তন করল রেল?

    রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেল মোট চারটি বন্দে ভারত ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে ট্রেন নং ২০৭০৪ যশবন্তপুর-কাচেগুড়া বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নং ২০৭০৩ কচেগুড়া-যশবন্তপুর বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নং ২২২৩১ কালাবুর্গি-এসএমভিটি বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস এবং ট্রেন নং ২২২৩২ বেঙ্গালুরু-কালাবুর্গি বন্দে ভারত এক্সপ্রেস। এই সমস্ত ট্রেনের নতুন সময়সূচী আগামীকাল ১৫ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হবে।

    ২০৭০৩ কাচেগুদা-যশবন্তপুর বন্দে ভারত এক্সপ্রেস

    এই ট্রেনটি ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চালু করা হয়েছিল। শুক্রবার ছাড়া এটি প্রতিদিন চলাচল করে। হিন্দুপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির আগমনের সময় পরিবর্তন করা হয়েছে। আগে ট্রেনটি ১৫:৪৮ এ আসত, কিন্তু এখন এটি বিকেল ১৫:৫৫ মিনিটে পৌঁছাবে। এর অর্থ আগমনের সময় ৭ মিনিট বাড়ানো হয়েছে।

    ২০৭০৪ যশবন্তপুর-কাচেগুড়া বন্দে ভারত এক্সপ্রেস

    ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চালু হওয়া এই ট্রেনটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলাচল করে। হিন্দুপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের সময়সূচীতে এখন সংশোধন হয়েছে। আগে ট্রেনটি দুপুর ১২:০৮ মিনিটে আসত, কিন্তু এখন এর নতুন আগমনের সময় হবে দুপুর ১২:১৭।

    ২২২৩১ কালাবুরাগী-এসএমভিটি বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস

    এই ট্রেনটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলে এবং ৮ ঘন্টা ৪৫ মিনিটে ৫৫০ কিলোমিটার যাত্রা সম্পন্ন করে। রেলওয়ে দুটি স্টেশনে সময় পরিবর্তন করেছে। ট্রেনটি এখন শ্রী সত্য সাই প্রশান্তি নিলয়ম স্টেশনে সকাল ১১:০০ টার পরিবর্তে ১১:১৩ টায় এবং ইয়েলহাঙ্কা স্টেশনে ১২:২৮ টার পরিবর্তে দুপুর ১২:৫৮ টায় পৌঁছাবে।

    আরও পড়ুনঃ স্টেশনে চোর ধরবে রোবট, যাত্রী নিরাপত্তায় বড় চমক রেলের

    ২২৩২ SMVT বেঙ্গালুরু-কালাবুরাগী বন্দে ভারত এক্সপ্রেস

    এই ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন চলাচল করে। রেলওয়ে দুটি স্টেশনে ঢোকার সময় পরিবর্তন করেছে; এটি এখন ইয়েলহাঙ্কা স্টেশনে বিকেল ১৫:০৫ এর পরিবর্তে বিকেল ৩:০৯ মিনিটে পৌঁছাবে, এবং শ্রী সত্য সাই প্রশান্তি নিলয়ম স্টেশনে পৌঁছানোর সময় বিকাল ৪:২৩ থেকে বিকাল ৪:৪৫ এ পরিবর্তন করা হয়েছে।

  • অবশেষে স্বস্তি! বুকিংয়ের এত দিনের মধ্যে মিলবে LPG সিলিন্ডার, জানাল কেন্দ্র

    অবশেষে স্বস্তি! বুকিংয়ের এত দিনের মধ্যে মিলবে LPG সিলিন্ডার, জানাল কেন্দ্র

    সহেলি মিত্র, কলকাতাঃ অশান্ত মধ্যপ্রাচ্য। ইরান-ইজরায়েলের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। এদিকে যুদ্ধের আবহে দাম বেড়ে গিয়েছে ঘরোয়া এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) থেকে শুরু করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। এদিকে বর্তমানে ভারতে এলপিজির ব্যাপক ঘাটতি দেখা গিয়েছে। গ্যাস ডিস্ট্রিবিউটারদের অফিসের সামনে সাধারণ মানুষের লম্বা লাইন সকাল থেকেই চোখে পড়ার মতো। তবে চিন্তা নেই, কারণ সরকারের তরফে এলপিজি নিয়ে বিরাট স্বস্তি দেওয়া হল। গ্যাস বুক করলেও কতদিনের মধ্যে মিলবে সিলিন্ডার? সেই নিয়ে বড় ঘোষণা করা হল।

    গ্যাস বুকিং নিয়ে বিরাট সুখবর

    আজ বুধবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দেশবাসীকে বড় স্বস্তি দিয়েছে। সরকা জানিয়েছে, রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে চিন্তা করার দরকার নেই। কারণ আপনি যেদিন সিলিন্ডার বুক করবেন তার মাত্র আড়াই দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে সিলিন্ডার। ৪টি মন্ত্রকের এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকার দাবি করেছে যে আড়াই দিনের মধ্যে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে।

    আরও পড়ুনঃ IPL 2026-র প্রথম পর্বের সূচি ঘোষণা, KKR-র ম্যাচ কবে কবে? দেখুন

    পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে, ‘আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও, আমাদের সরবরাহ শৃঙ্খল সম্পূর্ণ নিরাপদ।’ এদিন সরবরাহ ও নিরাপত্তার আশ্বাস মন্ত্রকের সিনিয়র অফিসার সুজাতা শর্মা পরিসংখ্যানসহ তথ্য প্রদান করে বলেন, ভারতের দৈনিক ব্যবহার প্রায় ৫.৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। তিনি আশ্বস্ত করেন যে এই মুহূর্তে সরবরাহ নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই।

    পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার

    মন্ত্রক জানিয়েছে যে সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। বর্তমানে ভারতের দুটি বৃহৎ তেল ট্যাঙ্কার সমুদ্রে রয়েছে এবং শীঘ্রই ভারতীয় বন্দরে নোঙর করবে। এটি প্রমাণ করে যে চলমান যুদ্ধের মধ্যেও ভারতের লজিস্টিক নেটওয়ার্ক দৃঢ়ভাবে কাজ করছে। বর্তমানে দিল্লিতে একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকায় পৌঁছেছে।

     

     

  • IPL 2026-র প্রথম পর্বের সূচি ঘোষণা, KKR-র ম্যাচ কবে কবে? দেখুন

    IPL 2026-র প্রথম পর্বের সূচি ঘোষণা, KKR-র ম্যাচ কবে কবে? দেখুন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) শেষ। তাই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট ভক্তদের নজর রয়েছে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2026 Schedule)। আগেই জানা গিয়েছিল এবছর IPL শুরু হচ্ছে 28 মার্চ থেকে। আজ অর্থাৎ বুধবার IPL 2026 এর প্রথম পর্বের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশামতোই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ পাচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম। এই মাঠেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে RCB। কবে কবে মাঠে নামবে KKR?

    প্রথম পর্বের IPL সূচি প্রকাশ্যে

    বুধবার, 12 এপ্রিল পর্যন্ত প্রথম পর্বের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, 28 মার্চ গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এর ঠিক পরের দিন অর্থাৎ 29 মার্চ IPL এ অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কলকাতার প্রতিপক্ষ হচ্ছে হার্দিক পান্ডিয়াদের মুম্বই ইন্ডিয়ান্স। এদিনের ম্যাচ মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে খেলতে হবে শাহরুখ খানের দলকে।

    কলকাতা নাইট রাইডার্স দলের দ্বিতীয় ম্যাচ রয়েছে 2 এপ্রিল। এই ম্যাচে কলকাতার প্রতিপক্ষ হায়দরাবাদ। শহরে ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে গড়াবে এই ম্যাচ। এরপর আরও দুটি ম্যাচ ঘরের মাঠে খেলবে KKR। এর মধ্যে 6 এপ্রিল প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস এবং 9 এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা।

    অবশ্যই পড়ুন: LPG সিলিন্ডার মজুত রাখলে বাজেয়াপ্ত করবে রাজ্য সরকার! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    টুর্নামেন্টের পরবর্তী সূচী ঘোষণা কবে?

    এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট করে জানিয়েছিলেন, আগামী 12 মার্চের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম পর্বের সূচি ঘোষণা করা হবে। সেই মতোই আজ অর্থাৎ 11 তারিখ প্রকাশ্যে এলো বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগের প্রথম পর্বের সূচি। আপাতত যা খবর, পর্যায়ক্রমিকভাবে বাকি পর্বের সূচিও প্রকাশ করবে ভারতে ক্রিকেটের নিয়ামক সংস্থা বা BCCI। বোর্ড জানিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দুটি প্লে অফ ম্যাচ এবং ফাইনাল ম্যাচ হবে বেঙ্গালুরুতে।

  • নবান্নে স্টেশনারি সামগ্রী সরবরাহের সুযোগ! বিজ্ঞপ্তি করল অর্থ দফতর

    নবান্নে স্টেশনারি সামগ্রী সরবরাহের সুযোগ! বিজ্ঞপ্তি করল অর্থ দফতর

    সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তবে তার আগে বিভিন্ন দফতরের দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য এবার কোটেশন আহ্বান করেছে রাজ্যের অর্থ দফতর (Government of West Bengal)। নবান্ন এবার সরকার অনুমোদিত হোলসেল কনজিউমার কো-অপারেটিভ সোসাইটিগুলির কাছ থেকে এবার স্টেশনারি, গ্রোসারি, স্যানিটারি এবং অন্যান্য সামগ্রী সরবরাহের জন্য দরপত্র জমা দেওয়ার আবেদন জানানো হয়েছে। এমনকি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছেন নবান্ন।

    কী বলা হল ওই বিজ্ঞপ্তিতে?

    অর্থ দফতরের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের উদ্দেশ্যেই কোটেশন আহ্বান করা হচ্ছে। ইচ্ছুক সরকারি অনুমোদিত কো-অপারেটিভ সংস্থাগুলিকে নিয়ম মেনেই সিল করা খামে কোটেশন জমা করতে হবে। এমনকি সেই কোটেশন জমা করার শেষ তারিখ ১৯ মার্চ ২০২৬। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নবান্নে অবস্থিত অর্থ দফতরের কার্যালয়ে এই কোটেশন জমা দিতে হবে। যার ঠিকানা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গ্রুপ–এইচ; ১০ তলা, রুম নম্বর ১০০৪; নবান্ন, হাওড়া।

    তবে সমস্ত জামা পড়া কোটেশন খোলা হবে ২৩ মার্চ ২০২৬ দুপুর ১২ টার সময়। আর এই প্রক্রিয়া সম্পন্ন হবে অর্থ দফতরের স্পেশালিস্ট সেক্রেটারী দফতরের মাধ্যমে। এমনকি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, দফতরের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের স্টেশনারি সামগ্রী, গ্রোসারি পণ্য, স্যানিটারি সামগ্রী এবং অন্যান্য অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হবে। আর এই সমস্ত সামগ্রীর নির্দিষ্ট তালিকা অর্থ দফতর থেকে সংগ্রহ করা হবে। পাশাপাশি আগ্রহী প্রতিনিধিরা নবান্নে এসে নমুনা দেখতে পারবে।

    আরও পড়ুন: ৫২৪টি LPG সিলিন্ডার ভর্তি ট্রাক উধাও! গ্যাসের সংকটের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঝাঁসিতে

    রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত

    তবে বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ কিছু শর্ত উল্লেখ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, কোটেশনে উল্লেখিত দাম জিএসটি ছাড়াই দিতে হবে। আর সরবরাহ করা সামগ্রী অবশ্যই দফতরের দেওয়া নমুনা অনুযায়ী হতে হবে। পাশাপাশি কোনও সংস্থার কোটেশন গ্রহণ করা কিংবা বাতিল করার সম্পূর্ণ অধিকার দফতরের হাতেই থাকবে। আর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সংস্থার কোটেশন গ্রহণ করা হবে তাদের দফতরের চাহিদা পাওয়ার সাত দিনের মধ্যেই সমস্ত সামগ্রী সরবরাহ করতে হবে। সময়ের মধ্যে সরবরাহ না করলে সেই সংস্থা ব্ল্যাকলিস্ট হতে পারে।

    অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now

  • স্টেশনে চোর ধরবে রোবট, যাত্রী নিরাপত্তায় বড় চমক রেলের

    স্টেশনে চোর ধরবে রোবট, যাত্রী নিরাপত্তায় বড় চমক রেলের

    প্রীতি পোদ্দার, কলকাতা: এবার রেল ব্যবস্থায় যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে আনা হচ্ছে বড় চমক! যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে এবং চোর ধরতে রাখা হতে চলেছে রোবট। স্টেশনে প্রতি মুহূর্তে অজস্র যাত্রীর যাতায়াত লেগেই থাকে। তাঁদের প্রত্যেকের উপর নজর রাখতে গেলে বিপুল সংখ্যক রেলরক্ষী মোতায়েন করতে হয়। তাতেও যে ১০০ শতাংশ সাফল্য মেলে তাও নয়। তাই এবার যাত্রীদের সুরক্ষা বজায় রাখতে রোবট (Humanoid Robots at Stations) আনতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)।

    যাত্রী নিরাপত্তায় স্টেশনে রাখা হবে রোবট

    গত কয়েক মাস ধরেই ভারতীয় রেল বোর্ড দাবি করছে, রেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রয়োগ করা হবে। তাই এবার সেই কথা মত রেলের উন্নতির জন্য উঠে পড়ে লেগেছে ইন্ডিয়ান রেলওয়েস। জানা গিয়েছে, প্রধান স্টেশনগুলিকে উচ্চ প্রযুক্তির করে তুলতে হিউম্যানয়েড রোবট মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, এই রোবটগুলি মানুষের মতোই যাত্রীদের তথ্য সরবরাহ করবে, তাদের সঠিক পথে পরিচালিত করবে, ভিড় পরিচালনা করবে এবং সন্দেহজনক কার্যকলাপের উপর নজর রাখবে।

    রোবটের গুণাগুনকে কাজে লাগাতে চাইছে রেল

    কৃত্রিম যন্ত্রমেধা এবং যন্ত্রমানব নিয়ে এই মুহূর্তে নানাভাবে কাটাছেঁড়া চলছে পৃথিবীর সর্বত্রই। প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অদূর ভবিষ্যতে রোবট মানবজাতির উপর আধিপত্য বিস্তার করলেও, অবাক হওয়ার কিছু থাকবে না বলে মত কারও কারও। তবে রোবটের গুণাগুনকে কাজে লাগাতে চাইছে ভারতীয় রেল। ২০২৬–’২৭–এর বাজেট পেশ করার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, রেলের নিরাপত্তা ও যাত্রীদের সুরক্ষা সব সময়েই রেলের কাছে অগ্রাধিকার পাবে। এবং এই খাতে অর্থ বরাদ্দে কোনও রকম কার্পণ্য করা হবে না। তাই যাত্রী নিরাপত্তাকে আরও গুরুত্ব দিতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র।

    আরও পড়ুন: জগন্নাথের উদ্যোগে রানাঘাট-গেদে-শিয়ালদায় একাধিক ট্রেন দিল রেল, দেখুন সময়সূচি

    উল্লেখ্য, গত মাসে বিশাখাপত্তনম স্টেশনে AI-চালিত, রেলের রোবোকপ অর্জুন দুই কুখ্যাত দুষ্কৃতী ‘হড়পা শিব’ ও তার সহযোগী বাঙ্গারুকে ধরতে সাহায্য করেছিল। রেল পুলিশ জানিয়েছে, স্টেশন চত্বরে টহল দেওয়ার সময়ে রোবোকপের ‘ফেশিয়াল রেকগনিশন সিস্টেম’ প্রত্যেক যাত্রীর মুখাবয়বের ছবির ‘রিয়েল টাইম অ্যানালিসিস’ করে গিয়েছে। অর্জুনের ডেটাবেসের সঙ্গে দুই দুষ্কৃতি হড়পা শিব এবং বাঙ্গারুর মুখের ছবির বিশ্লেষণ মিলে যেতেই সে সতর্ক করেছে কন্ট্রোল রুমকে, তারপরেই ধরা হয়। বিশাখাপত্তনম স্টেশনে রেলের ‘রোবোকপ’ বা রোবট–পুলিশ অর্জুনের এমন সাফল্য রেলের কর্তাদের উৎসাহ বাড়িয়েছে। প্রমাণিত হয়েছে দাগি দুষ্কৃতী ধরতে এই প্রযুক্তি যে কতটা কার্যকর।

  • রমজানের প্রার্থনার অ্যালার্মেই বিপত্তি! সন্ত্রাসী হানা সন্দেহে জরুরি অবতরণ ফ্লাইট

    রমজানের প্রার্থনার অ্যালার্মেই বিপত্তি! সন্ত্রাসী হানা সন্দেহে জরুরি অবতরণ ফ্লাইট

    সৌভিক মুখার্জী, কলকাতা: রমজানের নামাজের (Ramadan Prayers) সময় মনে করিয়ে দেওয়ার জন্য মোবাইলে অ্যালার্ম সেট করেছিলেন এক যাত্রী। তবে সেই ঘটনাকে ঘিরেই হল বড় ভুল বোঝাবুঝি। নিরাপত্তার আশঙ্কায় মাঝ আকাশেই রুট বদলে জরুরি অবতরণ করতে হল একটি যাত্রীবাহী বিমানকে (US Flight News)। পরে তদন্ত করে জানা যায়, গোটা ঘটনাটাই ছিল একটা সাধারণ ভুল বোঝাবুঝির জের। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত সপ্তাহে সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথে ঘুরিয়ে দেওয়া হয়। ন্যাশভিল থেকে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের উদ্দেশ্যে উড়ে যাওয়া বিমানটিকে জরুরী ভিত্তিতেই মাঝপথে নামানো হয়। জানুন সবটা।

    ঘটনাটি কী?

    রিপোর্ট অনুযায়ী, ফ্লাইটটি ছেড়েছিল ন্যাশভিল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিটে। তবে উড়ান শুরু হওয়ার ৩০ মিনিট পরেই বিমানের ভিতরে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারণ, এক যাত্রী রমজান মাসে নামাজের সময় মনে করিয়ে দেওয়ার জন্য নিজের ফোনে একটি টাইমার সেট করে রেখেছিলেন। কিন্তু সেই অ্যালার্মটি ঘিরেই বিমানের ভেতরে তৈরি হয় ভুল বোঝাবুঝি, আর সেটাকে সম্ভাব্য নিরাপত্তার আশঙ্কা হিসেবে ধরা হয়।

    বিমানে চাপা বেশ কয়েকজন যাত্রী জানান যে, আচমকায় বিমান কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আর কিছুক্ষণের মধ্যেই মাইকে ঘোষণা করে বলা হয়, যাত্রীদের মাথা নিচু করে বসে থাকতে আর হাত উপরে তুলতে। এক যাত্রী জানান, হঠাৎ করে এই ঘোষণা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রথমে কেউই বুঝতে পারছিলেন না যে, ঠিক কী ঘটেছে। অনেকেই ভাবছিলেন হয়তো যান্ত্রিক কোনও সমস্যা বা চিকিৎসা সংক্রান্ত জরুরি অ্যালার্ট।

    আরও পড়ুন: “আমার জনগণকে রক্ষা করুন মা দুর্গা”, চলে যাওয়ার আগে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের

    আটলান্টায় জরুরী অবতরণ

    এদিকে এই ঘটনার পর বিমানটি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় আটলান্টায়। পরে রাত নটা নাগাদ বিমানটি নিরাপদে অবতরণ করেছিল। তারপর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বিমানে ওঠে আর সংশ্লিষ্ট যাত্রীকে নামিয়ে নিয়ে যান। এমনকি পরে যাত্রীদের লাগেজ বিশেষভাবে পরীক্ষা করা হয়। আর কে-৯ ইউনিট দিয়ে তল্লাশি চালানো হয়। ঘটনার তদন্ত করেছিল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তবে তদন্তে জানা যায় যে, ওই যাত্রীর বিরুদ্ধে কোনও রকম বাস্তব নিরাপত্তার হুমকির প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাটি শুধুমাত্র ভুল বোঝাবুঝি ছিল। তাই ওই যাত্রীর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

  • LPG সিলিন্ডার মজুত রাখলে বাজেয়াপ্ত করবে রাজ্য সরকার! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    LPG সিলিন্ডার মজুত রাখলে বাজেয়াপ্ত করবে রাজ্য সরকার! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের হাওয়া গায়ে লেগেছে বাংলারও। কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করলেও এক ধাক্কায় 60 টাকা বেড়েছে রান্নার গ্যাসের (LPG) দাম। তাতে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। এদিকে জ্বালানি সমস্যার কারণে অটোতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এমতাবস্থায়, ভবিষ্যতে সমস্যা এড়াতে আগেভাগে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাঁরা এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে নিজেদের মজুত বাড়াচ্ছেন, প্রয়োজন হলে সরকার তাদের কাছ থেকে সেই মজুত বাজেয়াপ্ত করবে।

    কেন্দ্রকে দুষে বড় সিদ্ধান্ত রাজ্যের

    গত 27 ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে ভয়াবহ হামলা চালায় আমেরিকা এবং ইজরায়েল। পরবর্তীতে দুই শক্তিধর দেশের হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। যেই ঘটনায় প্রত্যাঘাত করে পশ্চিম এশিয়ার দেশটি। বেঁধে যায় যুদ্ধ। অনেকেই ভেবে নিয়েছিলেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। সময় যত গড়াচ্ছে সেদিকেই যাচ্ছে পরিস্থিতি। এদিকে যুদ্ধের আবহে কেন্দ্রীয় সরকার দেশবাসীকে আশ্বস্ত করেছিল খুব কঠিন পরিস্থিতি তৈরি না হলে দেশে বাড়বে না গ্যাসের দাম। তবে হয়েছে উল্টোটা।

    দেশজুড়ে এক ধাক্কায় গৃহস্থালির রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়ায় ক্ষুব্ধ বিরোধীরা। ইতিমধ্যেই একযোগে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছে তৃণমূল নেতৃত্ব। এবার জ্বালানি সংকট তৈরির নেপথ্যে ফের নরেন্দ্র মোদির সরকারকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট অভিযোগ, সঞ্চয়ের খতিয়ান না দেখে কেন LPG বুকিং এ কড়াকড়ি বিজ্ঞপ্তি জারি করা হল? এই পদক্ষেপ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলেই মনে করেন মুখ্যমন্ত্রী।

    অবশ্যই পড়ুন: LPG সঙ্কটের মাঝে যাত্রীদের খাবারের জন্য রেলের ক্যান্টিনকে বড় নির্দেশ IRCTC-র

    এদিকে, কঠিন পরিস্থিতিতে রাজ্যে যাতে গ্যাসের জন্য হাহাকার দেখা না দেয় সেজন্যই এবার কঠিন পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। পরিস্থিতি খতিয়ে দেখে ইতিমধ্যেই জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে খুব শীঘ্রই প্রশাসনিক বৈঠকে বসবেন তিনি। সেখানেই কীভাবে কঠিন সময়ে সাধারণ মানুষকে বাঁচানো যায় তা নিয়ে ই হবে আলোচনা। তবে সেই বৈঠক শুরুর আগেই এরই মধ্যেই জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন খারাপ সময়ে গ্যাসের কালোবাজারি রুখতে অবৈধভাবে LPG সিলিন্ডার মজুত করে রাখছে এমন খবর পেলে তৎক্ষণাৎ তা বাজেয়াপ্ত করা হতে পারে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ বক্তব্য, কালোবাজারি সহ্য করবে না সরকার।

  • ফাইল আটকে নবান্নেই? ১০০ দিনের টাকা বন্ধের আসল কারণ নিয়ে বিস্ফোরক দাবি

    ফাইল আটকে নবান্নেই? ১০০ দিনের টাকা বন্ধের আসল কারণ নিয়ে বিস্ফোরক দাবি

    প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে প্রকল্প নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত যেন কিছুতেই থামছে না। কখনও আবাস যোজনা প্রকল্প তো কখনও আবার MGNREGA-এর প্রকল্প (MGNREGA Scheme)। আর এই পরিস্থিতির মাঝেই এবার মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য তুলে ধরলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

    ১০০ দিনের কাজ নিয়ে তুমুল বিতর্ক

    দুর্নীতির অভিযোগে প্রায় সাড়ে তিন বছর ধরে ১০০ দিনের কাজে রাজ্য সরকারকে প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। যদিও এই নিয়ে কম জলঘোলা হয়নি। কখনও এর বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে যেতে হয়েছে তো কখনও আবার সুপ্রিম কোর্টে। আদালত জানিয়ে ছিল, দুর্নীতির তদন্ত চলুক, তবে সাধারণ মানুষের টাকা আটকে রাখা যাবে না। একই সঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রকে শর্তও ঠিক করতেও বলেছিল আদালত। কিন্তু কেন্দ্রের দেওয়া শর্তগুলি মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই নিয়ে ঝামেলার শেষ নেই। আর এই অবস্থায় লোকসভার তরফে দেওয়া এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন অমিত মালব্য।

    MGNREGA নিয়ে নয়া তথ্য ফাঁস

    সম্প্রতি তৃণমূলের এক সাংসদ প্রতিমা মণ্ডল MGNREGA নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প তহবিল দীর্ঘ সময় ধরে আটকে কেন রাখা রয়েছে। এবং কবে বরাদ্দ টাকা মিলবে সেই নিয়েও প্রশ্ন করা হয়। অবশেষে তার জবাব পেয়ে ফ্যাসাতে পড়ল শাসকদল। রিপোর্ট মোতাবেক, আজ, বুধবার, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডেলে লোকসভার সেই প্রশ্নের জবাবের তথ্য পোস্ট করেন। যেখানে স্পষ্ট জানানো হয় পশ্চিমবঙ্গ সরকার MGNREGA-এর জন্য শ্রম বাজেট প্রস্তাব জমা দেয়নি। আর এই নিয়ে বেশ শোরগোল শুরু হয়। অমিত কটাক্ষ করে জানান তাহলে বোঝাই যাচ্ছে বাংলার লক্ষ লক্ষ দরিদ্র শ্রমিকের কাছে MGNREGA মজুরি পৌঁছানো থেকে আসলে কে আটকাচ্ছে?

    আরও পড়ুন: গ্যাস সংকটের প্রভাব এবার পরিবহণে! CNG-র দাম বাড়ায় কলকাতায় বাড়ছে অটোভাড়া, কতটা?

    প্রসঙ্গত, শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিজেপিশাসিত রাজ্যগুলিতে ১০০ দিনের কাজ নিয়ে একাধিক অভিযোগ করে এসেছে। তাঁদের এও বলা হয়েছিল যে বিজেপিশাসিত রাজ্যগুলিতে ১০০ দিনের কাজে নাকি অধিক বরাদ্দ দেওয়া হয়, কিন্তু মমতা সরকার ঠিকভাবে কাজ করেও কেন্দ্রীয় সরকারের তরফে কোনো সুবিধা পায়নি। এদিকে লোকসভার এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিজেপির তরফে নানাবিধ মন্তব্য করা হলেও এখনও তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি।

  • বিশ্বকাপ শেষ করে বিশ্রামে চলে যাচ্ছেন ভারতীয় T20 দলের আসল প্লেয়ার!

    বিশ্বকাপ শেষ করে বিশ্রামে চলে যাচ্ছেন ভারতীয় T20 দলের আসল প্লেয়ার!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডকে ফুটিয়ে এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে ভারত (India)। সেই সাফল্যে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান থেকে শুরু করে বোলার, কারও অবদানই ভোলার মতো নয়। তবে সেই তালিকায় টিম ইন্ডিয়ার পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ নামটা বেশি গুরুত্বপূর্ণ (BCCI On Team India Player)। তার কারণে এবারের বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিপক্ষের রান আটকে প্রয়োজনীয় উইকেট ভেঙেছেন তিনি। ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডের লম্ফঝম্প ঘুঁচিয়ে দিয়েছিলেন বুমরাহই। তবে শোনা যাচ্ছে, বিশ্বকাপ শেষ হওয়ার পর এবার নাকি বিশ্রামে চলে যাচ্ছেন টিম ইন্ডিয়ার এই আসল লোক।

    বুমরাহকে নিয়ে অন্য পরিকল্পনা BCCI এর

    মাত্র 15 রান দিয়ে 4 উইকেট। ভারতীয় তারকা জসপ্রীতের হাতে কার্যত মার খাওয়ার স্মৃতি চিরকাল মনে দাগ কেটে থাকবে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের। শুধু ফাইনাল নয় বরং সেমিফাইনালের মঞ্চেও ইংল্যান্ডের রান আটকে দিয়ে ভারতকে জিতিয়েছিলেন তিনি। সে কথা আলাদা করে বলার প্রয়োজন পড়বে না বোধহয়। শোনা যাচ্ছে, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য বুমরাহকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে বোর্ড। খেলোয়াড়ের ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে এবার হয়তো তাঁকে টি-টোয়েন্টিতে বিশ্রাম দিয়ে ওয়ানডের বিশ্বকাপের জন্য তৈরি করা হতে পারে।

    বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, 2027 একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান ব্রহ্মাস্ত্র হয়ে উঠবেন বুমরাহ। তাই সেই টুর্নামেন্টের আগে খেলোয়াড়কে যাতে কোনও ধরনের চোট স্পর্শ করতে না পারে সেজন্যই নাকি 20 ওভারের ক্রিকেটে দীর্ঘকালীন বিশ্রামে রাখা হতে পারে তাঁকে। এক কথায়, ওয়ানডে বিশ্বকাপের আগে পর্যন্ত টি-টোয়েন্টি দলে নিয়মিত থাকবেন না বুমরাহ। এর বদলে কাজে লাগানো হতে পারে মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিংদের। ওদিকে টি-টোয়েন্টি থেকে একপ্রকার দীর্ঘ বিশ্রাম নিলেও আসন্ন ওয়ানডে সিরিজ গুলিতে মাঠে বল হাতে ক্ষমতা দেখাবেন বুমরাহ।

    অবশ্যই পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে বিশেষ সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

    উল্লেখ্য, আগামী 14 জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের প্রতিটি ম্যাচ গড়াবে ভারতের মাটিতেই। প্রথম ম্যাচ 14 তারিখ অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ 17 জুন এবং তৃতীয় অর্থাৎ সিরিজের শেষ ম্যাচটি গড়াবে 20 জুন। সেই আসরে বুমরাহ যে থাকছেন সে কথা বলার অপেক্ষা রাখে না।