Blog

  • গ্যাসের আকাল! হাসপাতালে বন্ধ হতে পারে বিনামূল্যে রুটি-সবজি

    গ্যাসের আকাল! হাসপাতালে বন্ধ হতে পারে বিনামূল্যে রুটি-সবজি

    প্রীতি পোদ্দার, কলকাতা: LPG বা রান্নার গ্যাসের সংকট তীব্র থেকে তীব্রতর হতে উঠেছে গোটা দেশ জুড়ে। বাণিজ্যিক গ্যাসের আকালে (LPG Cylinders Shortage) কলকাতার একাধিক জেলার ছোট হোটেল ও রেস্তোরাঁর মালিক কার্যত নাজেহাল হয়ে পড়েছে। অনেকেই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন তবে কেউ আবার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাড়ির সিলিন্ডার এনে রান্না করছেন। আর এবার হাসপাতালে (Government Hospital) রোগীর পরিবারের জন্য এল বড় দুঃসংবাদ, জানা গিয়েছে আর নাকি পাওয়া যাবে না বিনামূল্যে রুটি সবজি।

    বন্ধ বিনামূল্যে রুটি সবজি

    কলকাতার বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ গুলি-সহ মোট দশটি সরকারি হাসপাতালের সামনে মা ক্যান্টিনে প্রতিদিন প্রায় হাজার পাঁচেক রোগীর পরিবারকে বিনামূল্যে রুটি সবজি এবং ডিম সেদ্ধ খাওয়ানো হয়ে থাকে। যাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাঁরা এই পরিষেবায় বেশ সন্তুষ্ট। কিন্তু LPG সংকটে এবার সেই পরিষেবায় কোপ পড়ল। বন্ধ হয়ে যেতে পারে বিনামূল্যে এই খাবার। এদিকে এসএসকেএম বা পিজি হাসপাতালের এই মা ক্যান্টিনে প্রতিদিন ৫ টাকার পরিবর্তে পেট ভরা খাবার দেওয়া হয়। কিন্তু গ্যাসের সংকটে সকলের চোখে মুখে চিন্তা দেখা যাচ্ছে। যদিও এই ক্যান্টিন চলবেই বলে আশাবাদী কর্মীরা।

    ভোগের রান্নাও কমিয়ে দেওয়া হচ্ছে

    মা ক্যান্টিনে কর্মরত কর্মীরা জানিয়েছেন, রোগীর আত্মীয়রাও এই খাবারের ওপর নির্ভরশীল। এখনও পর্যন্ত গ্যাসের সরবরাহ ঠিক আছে। তবে আগামী দিনে কি হবে তা জানা নেই কারোর। এদিকে রান্নার গ্যাস নিয়ে সমস্যা দেখা গিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। কয়েক মাস আগে মন্দিরে ভোগ বিতরণ শুরু করা হয়েছিল। কুপন কেটে সকাল, দুপুর এবং রাতে ভোগ পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল ভক্তদের। প্রতিদিন প্রায় ৩০০০ মানুষের জন্য রান্না হয়। তার জন্য প্রতিদিন ১০টি করে কমার্শিয়াল সিলিন্ডার প্রয়োজন পড়ে। কিন্তু এখন যেহেতু সিলিন্ডারের সমস্যা তাই ভক্তদের জন্য ভোগ রান্না কমিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে। এখন মাত্র ৭৫০ জনের আয়োজন করা হচ্ছে।

    আরও পড়ুন: একপাশে টোল ফ্রি হল ডানকুনি টোল প্লাজা, কতদিন?

    মন্দিরের প্রধান পুরোহিত ও অন্যতম ট্রাস্টি রাধারমণ দাস বলেন, ‘এখন সিলিন্ডার পেতে সমস্যা হচ্ছে। তাই ভক্তদের জন্য ভোগ রান্না কমিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে। যে গ্যাস সিলিন্ডার আমাদের হাতে আছে, তা দিয়ে কিছুদিন টানা যেতে পারে। আমরা ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, যাতে গ্যাসের সরবরাহ দ্রুত পাওয়া যায়। তবে এমন অবস্থা বেশিদিন চলতে থাকলে কাঠ, ঘুঁটে বা অন্য কোনো বিকল্পের আশ্রয় নিতে হবে।”

  • একপাশে টোল ফ্রি হল ডানকুনি টোল প্লাজা, কতদিন?

    একপাশে টোল ফ্রি হল ডানকুনি টোল প্লাজা, কতদিন?

    সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি রোজ ডানকুনি টোল প্লাজা (Dankuni Toll Plaza)-র ওপর দিয়ে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। টোল নিয়ে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সকলের জানা উচিৎ। জানা গিয়েছে, জাতীয় সড়কে বর্ধমানগামী কোনও গাড়িকে আপাতত আর টোল দিতে হবে।

    ডানকুনিতে টোল মকুব?

    যারা আগামী দিনে এই ডানকুনি টোল প্লাজার ওপর দিয়ে বর্ধমান যাবেন বলে ভেবেছেন তাঁদের জন্য প্রশাসনের তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমান যাওয়ার ক্ষেত্রে কোনও টোল দিতে হবে না। অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এহেন সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই অনেকটাই স্বস্তি পাবেন সাধারণ মানুষ। তবে এই টোল না নেওয়া কতদিন চলবে, তা জানানো হয়নি। অবশ্য এখানে একটি বড় চমক রয়েছে। নিশ্চয়ই ভাবছেন কী সেই চমক?

    আরও পড়ুনঃ হাওড়া-শিয়ালদা থেকে ১৮টি স্পেশাল ট্রেন চালাবে রেল, দেখুন রুট ও সময়সূচি

    তাহলে জানিয়ে রাখি, কলকাতাগামী গাড়ির জন্য টোল লাগু থাকবে আগের মতোই। ট্রাক চালক থেকে শুরু করে গাড়ি চালকরা জানাচ্ছেন, বর্ধমান যাওয়ার ক্ষেত্রে আপাতত টোল লাগল না। আগে যখন গিয়েছিলেন তখন টাকা লেগেছিল। কেউ কেউ বলছেন কেন্দ্রের এটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। আসলে গতকাল ১১ মার্চ মেমারিতে গার্ডওয়াল ধসে পড়ে।

    ভেঙে পড়ল জাতীয় সড়কের একাংশ

    জাতীয় সড়কের একাংশ ভেঙে পড়ে। সবথেকে বড় কথা, ঘটনার কয়েক সেকেন্ড আগেই ওই রাস্তার ওপর দিয়ে গাড়ি গিয়েছে। স্বাভাবিকভাবেই এহেন ঘটনায় আতঙ্কিত মানুষ। এই ঘটনার পরেই টোল নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। গতকাল বুধবার সকাল ৯.৫০ মিনিটে পূর্ব বর্ধমান জেলার মেমারির সোরডাঙ্গা এলাকায় জাতীয় সড়ক-১৯ এর পাশের গার্ড ওয়াল ভেঙে পড়ে। ক্যারেজওয়ের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত লেনে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়, যার ফলে যাত্রীদের অসুবিধা হয়। স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়ক সম্প্রসারণের কাজ মাত্র কয়েক মাস আগে সম্পন্ন হয়েছে। ট্রাফিক ডিএসপি আশীষ মণ্ডল বলেন, ফ্লাইওভারের একটি পাশের লেন ধসে পড়েছে এবং তৃতীয় লেনের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের কাজ চলছে বলে খবর।

  • হাওড়া-শিয়ালদা থেকে ১৮টি স্পেশাল ট্রেন চালাবে রেল, দেখুন রুট ও সময়সূচি

    হাওড়া-শিয়ালদা থেকে ১৮টি স্পেশাল ট্রেন চালাবে রেল, দেখুন রুট ও সময়সূচি

    সহেলি মিত্র, কলকাতা: বাংলার রেল যাত্রীদের জন্য রইল দুর্দান্ত সুখবর। এবার হাওড়া এবং শিয়ালদা থেকে মোট ১৮টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway Zone)। এশিয়ার অন্যতম বড় দুই স্টেশন হাওড়া এবং শিয়ালদা থেকে আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন রুটে বহু ট্রেন চালানো হবে বলে খবর। রেলের তরফে জানানো হয়েছে এই ১৮টি  ট্রেন অসংরক্ষিত হবে। সবথেকে বড় কথা, রেলের সিদ্ধান্তের কারণে মালদহ টাউন, আসানসোল, দুর্গাপুরের মানুষ উপকৃত হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন রুটে এবং কোন সময়ে বিশেষ ট্রেন চালাবে রেল।

    ১৮টি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

    রেলের তরফে জানানো হয়েছে, বরাকর-হাওড়া, আসানসোল-হাওড়া, দুর্গাপুর হাওড়া, সিউড়ি-হাওড়া,  মালদা টাউন হাওড়া, নিউ ফারাক্কা হাওড়া,  মুরারাই হাওড়া, কাটোয়া হাওড়া, পলাশী শিয়ালদা, কাকদ্বীপ শিয়ালদা, বসিরহাট শিয়ালদা, রানাঘাট শিয়ালদা, বনগাঁ শিয়ালদা, ক্যানিং শিয়ালদা, লালগোলা শিয়ালদা (২টি), গেদে শিয়ালদা এবং শান্তিপুর শিয়ালদা রুটে বিশেষ ট্রেনগুলি চালানো হবে।

    রইল সময়সূচি

    এবার আসা যাক ট্রেনগুলির সময়সূচি সম্পর্কে।

    ১) ট্রেন নম্বর ০৩৫৪০ বরাকর – হাওড়া স্পেশাল ১৩ মার্চ বরাকর থেকে রাত ২০:৫৫ মিনিটে ছেড়ে পরের দিন ০২:৪৫ মিনিটে হাওড়া পৌঁছবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৫৩৯ হাওড়া – বরাকর স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে ২০:৫০ মিনিটে ছেড়ে পরের দিন ০৩:০০ মিনিটে বরাকর পৌঁছবে।

    ২) ট্রেন নম্বর ০৩৫৪২ আসানসোল – হাওড়া স্পেশাল আগামী ১৩ মার্চ আসানসোল থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৫৫ টায় হাওড়া পৌঁছবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৫৪১ হাওড়া – আসানসোল স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৩০ টায় আসানসোল পৌঁছবে।

    ৩) ০৩৫৪৪ দুর্গাপুর – হাওড়া স্পেশাল ১৩ মার্চ দুর্গাপুর থেকে রাত ৯:৫৫ মিনিটে ছেড়ে পরের দিন ০৩:১৫ মিনিটে হাওড়া পৌঁছবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৫৪৩ হাওড়া – দুর্গাপুর স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:৩০ মিনিটে দুর্গাপুর পৌঁছবে।

    ৪) ট্রেন নম্বর ০৩৫৪৬ সিউড়ি – হাওড়া স্পেশাল ১৩ মার্চ সিউড়ি থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৪:৫০ টায় হাওড়া পৌঁছাবে এবং ট্রেন নম্বর ০৩৫৪৫ হাওড়া – সিউড়ি স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে সন্ধ্যা ৭:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৩০ টায় সিউড়ি পৌঁছাবে।

    ৫) ট্রেন নম্বর ০৩৪২০ মালদা টাউন – হাওড়া স্পেশাল ১৩ মার্চ মালদা টাউন থেকে রাত ৯:১০ টায় ছেড়ে পরের দিন ০৫:১০ টায় হাওড়া পৌঁছাবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৪১৯ হাওড়া – মালদা টাউন স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে সন্ধ্যা ৭:৫৫ টায় ছেড়ে পরের দিন ০৩:৫৫ টায় মালদা টাউন পৌঁছাবে।

    ৬) ট্রেন নম্বর ০৩৪২২ নিউ ফারাক্কা – হাওড়া স্পেশাল ১৩ মার্চ নিউ ফারাক্কা থেকে রাত ৯:০০ টায় ছেড়ে পরের দিন ০৪:৩০ টায় হাওড়া পৌঁছাবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৪২১ হাওড়া – নিউ ফারাক্কা স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে রাত ৯:২০ টায় ছেড়ে পরের দিন ০৫:০০ টায় নিউ ফারাক্কা পৌঁছবে।

    ৭) ট্রেন নম্বর ০৩০২০ মুরারাই – হাওড়া স্পেশাল ১৩ মার্চ মুরারাই থেকে রাত ৯:০০ টায় ছেড়ে পরের দিন ০২:০০ টায় হাওড়া পৌঁছাবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩০১৯ হাওড়া – মুরারাই স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে রাত ৮:৩৫ টায় ছেড়ে পরের দিন ০৩:৩৫ টায় মুরারাই পৌঁছবে।

    ৮) ০৩০২২ কাটোয়া – হাওড়া স্পেশাল আগামী ১৪ মার্চ কাটোয়া থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে ১০:২০ টায় হাওড়া পৌঁছবে এবং ফিরতি পথে ০৩০২১ হাওড়া – কাটোয়া স্পেশাল একই দিনে হাওড়া থেকে সন্ধ্যা ৬:৪৫ টায় ছেড়ে একই দিনে রাত ৯:৪৫ টায় কাটোয়া পৌঁছবে।

    ৯) ট্রেন নম্বর ০৩১২০ পলাশী – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে ১১:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ফিরতি পথে ০৩১১৯ শিয়ালদহ – পলাশী স্পেশাল সেদিনই শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:৩০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় পলাশী পৌঁছবে।

    ১০) ট্রেন নম্বর ০৩১২১ কাকদ্বীপ – শিয়ালদহ স্পেশাল আগামী ১৪ মার্চ কাকদ্বীপ থেকে সকাল ৭:৫০ মিনিটে ছেড়ে একই দিনে ১০:৩০ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে এবং ০৩১২২ শিয়ালদহ – কাকদ্বীপ স্পেশাল  শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭:০০ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:৪৫ মিনিটে কাকদ্বীপে পৌঁছাবে।

    আরও পড়ুন: IPL শুরুর আগেই বড় ক্ষতি হয়ে গেল KKR তারকার!

    ১১) ট্রেন নম্বর ০৩১২৪ বসিরহাট – শিয়ালদহ স্পেশাল আগামী ১৪ মার্চ বসিরহাট থেকে সকাল ৭:০০ টায় ছেড়ে একই দিনে ১০:১৫ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১২৩ শিয়ালদহ – বসিরহাট স্পেশাল একই দিনে শিয়ালদহ থেকে রাত ৯:০০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় বসিরহাট পৌঁছাবে।

    ১২)  ০৩১৪৩ ক্যানিং – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ ক্যানিং থেকে সকাল ৮:০০ টায় ছেড়ে একই দিনে ১০:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ফিরতি পথে ০৩১৪৪ শিয়ালদহ – ক্যানিং স্পেশাল সেদিনই শিয়ালদহ থেকে রাত ৯:১০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় ক্যানিং পৌঁছাবে।

    ১৩)  ০৩১৫৪ লালগোলা – শিয়ালদহ স্পেশাল আগামী ১৩ মার্চ লালগোলা থেকে রাত ৯:৪৫ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৫:০০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১৫৩ শিয়ালদহ – লালগোলা স্পেশাল ১৪ মার্চ শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭:৪০ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৪:০০ মিনিটে লালগোলা পৌঁছাবে।

    ১৪) এরপর ট্রেন নম্বর ০৩১৫৬ লালগোলা – শিয়ালদহ স্পেশাল ১৩ মার্চ লালগোলা থেকে রাত ৯:০০ টায় ছেড়ে পরের দিন ভোর ৪:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১৫৫ শিয়ালদহ – লালগোলা স্পেশাল ১৪ মার্চ শিয়ালদহ থেকে রাত ৯:১৫ টায় ছেড়ে পরের দিন ভোর ৪:১৫ টায় লালগোলা পৌঁছাবে।

    ১৫) ট্রেন নম্বর ০৩১৬৬ শান্তিপুর – শিয়ালদহ স্পেশাল আগামী ১৪ মার্চ শান্তিপুর থেকে সকাল ৭:৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে সেদিনই সকাল ১০:৩০ মিনিটে এবং ০৩১৬৫ শিয়ালদহ – শান্তিপুর স্পেশাল  শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ১২:১৫ মিনিটে শান্তিপুর পৌঁছাবে।

    ১৬) ট্রেন নম্বর ০৩১৬০ গেদে – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ গেদে থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে সকাল ৯:৩০ টায় শিয়ালদহ পৌঁছাবে। এরপর ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১৫৯ শিয়ালদহ – গেদে স্পেশাল  শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:৪৫ টায় ছেড়ে একই দিনে রাত ১২:১৫ টায় গেদে পৌঁছাবে।

    ১৭) ট্রেন নম্বর ০৩১৩৮ রানাঘাট – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ রানাঘাট থেকে সকাল ৬:৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে একই দিনে সকাল ৯:১৫ মিনিটে। সে এরপর ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১৩৭ শিয়ালদহ – রানাঘাট স্পেশাল  শিয়ালদহ থেকে রাত ৮:৪৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:০০ মিনিটে রানাঘাট পৌঁছাবে।

    ১৮) ট্রেন নম্বর ০৩১৪০ বনগাঁ – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ বনগাঁ থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে সকাল ৯:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১৩৯ শিয়ালদহ – বনগাঁ স্পেশাল শিয়ালদহ থেকে রাত ৮:৩০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় বনগাঁ পৌঁছাবে।

  • IPL-র আগেই খারাপ খবর! KKR এ খেলা প্লেয়ারকে নিষিদ্ধ করল ICC

    IPL-র আগেই খারাপ খবর! KKR এ খেলা প্লেয়ারকে নিষিদ্ধ করল ICC

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL (Indian Premier League) শুরুর আগেই খারাপ খবর। ম্যাচ গড়াপেটার অভিযোগে অর্থাৎ দুর্নীতির দায়ে সাসপেন্ড করা হল KKR এ (Kolkata Knight Riders) খেলা তারকা ক্রিকেটার জেভন সার্লেসকে। 2023-24 সিজনে বার্বাডোসে আয়োজিত BM10 লিগে দুর্নীতির দায়ে, ম্যাচ গড়াপেটা এবং বাকি প্লেয়ারদের গড়াপেটা করার জন্য উস্কানি দেওয়ার অভিযোগে প্রাক্তন নাইট তারকার পাশাপাশি দুই কর্তা সহ মোট তিনজনকে সাসপেন্ড করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

    লাগু হয়েছে একাধিক ধারা

    জানা যাচ্ছে, BM10 লিগে গড়াপেটা করার অভিযোগ ওঠা মাত্রই দুই ক্যারিবিয়ান ক্রিকেটার সহ এক কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ সময় ধরে সেই তদন্ত প্রক্রিয়া চালানোর পর অবশেষে এই লিগের টাইটান্স দলের মালিক চিত্রঞ্জন রাঠোরের বিরুদ্ধে CWI কোডের তিনটি ধারায় অভিযোগ আনা হয়। অন্যদিকে ক্যারিবিয়ান ক্রিকেটার তথা প্রাক্তন KKR তারকা সার্লেসের বিরুদ্ধে চারটি ধারায় অভিযোগ আনা হয়।একই অভিযোগ ওঠে ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধেও।

    অবশ্যই পড়ুন: দায়ের হয়েছে FIR, জাতীয় পতাকার অপমান করে গ্রেফতার হবেন হার্দিক পান্ডিয়া?

    জানা যাচ্ছে, 2018 সালে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সার্লেসের বিরুদ্ধে CWI এর ধারার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর একাধিক ধারা লাগু হয়েছে। ওই তিন ব্যক্তির বিরুদ্ধে BM10 লিগের ম্যাচ অবৈধভাবে প্রভাবিত করা এবং সেই ম্যাচের ফলাফল ও অগ্রগতিকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

    তবে এদের মধ্যে গ্রিফিথের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ হিসেবে তদন্তের কাজে বাধা দেওয়ার দায় ঠেলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে দুই ক্রিকেটার সহ মোট তিনজনকেই ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে এমন কান্ড ঘটানোর কারণ জানাতে বলা হয়েছে আগামী 14 দিনের মধ্যে।

  • IPL 2026 এ কবে, কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন বৈভব সূর্যবংশী?

    IPL 2026 এ কবে, কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন বৈভব সূর্যবংশী?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। 14 বছরের এই কিশোর গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) থেকে জনপ্রিয়তার শিখরে। রাজস্থান রয়্যালসের জার্সিতে সেঞ্চুরি করার পর থেকেই এই খুদে প্রতিভাকে নিয়ে মাতামাতি বেড়েছে ক্রিকেট ভক্তদের। ইতিমধ্যেই ভারতকে অনূর্ধ্ব 19 বিশ্বকাপও জিতিয়েছেন তিনি। এখন প্রশ্ন, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুদে বৈভবের প্রথম ম্যাচ কবে? কবে মাঠে নামবেন বিহারের ভূমিপুত্র?

    IPL এ বৈভবের প্রথম ম্যাচ কবে?

    ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া আগেই জানিয়েছিলেন 12 মার্চের মধ্যে প্রকাশিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম পর্বের সূচি। সেই মতোই, গতকাল অর্থাৎ 11 মার্চ প্রকাশ্যে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ধাপের সূচি। IPL 2026 এর নির্ধারিত সূচি অনুযায়ী এ বছরের উদ্বোধন ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন RCB। তাদের প্রতিপক্ষ হবে সানরাইজার্স হায়দরাবাদ। প্রত্যাশা মতোই এই ম্যাচ গড়াবে চিন্নাস্বামী স্টেডিয়ামে।

    এখন প্রশ্ন বৈভব সূর্যবংশীর প্রথম ম্যাচ কবে? প্রকাশ্যে আসা সূচি অনুযায়ী, এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী 30 মার্চ রাজস্থান অর্থাৎ বৈভব সূর্যবংশীর দল প্রথম ম্যাচ খেলবে। এই ম্যাচে বৈভবদের প্রতিপক্ষ হবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি গড়াবে রাজস্থানের ঘরের মাঠ গুয়াহাটিতে। আর এই ম্যাচেই নজর থাকবে বৈভব সূর্যবংশীর উপর। সব ঠিক থাকলে তিনিই দলের হয়ে ওপেনিং করতে নামবেন।

    অবশ্যই পড়ুন: ১৩১ কোটি টাকা দিয়েছে BCCI, ভাগে কত করে পাবেন সূর্যরা?

    প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে খেলবেন বৈভব

    গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে RR এর অধিনায়ক ছিলেন সঞ্জু স্যামসন। তাঁর নেতৃত্বেই IPL এ অভিষেক হয়েছিল বৈভবের। এবার সেই অধিনায়ক চেন্নাই সুপার কিংসে। ফলে এবছরের উদ্বোধনী ম্যাচে প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে লড়াই করতে হবে বিহারের ভূমিপুত্রকে। বলাই বাহুল্য, সঞ্জুর সাথে 14 বছরের বৈভবের সম্পর্ক দারুণ। ভারতীয় তারকা বৈভবকে নিজের ভাইয়ের মতোই ভালবাসেন। আরেকটি বিষয় যা না বললেই নয় তা হল, এবছর ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা RR এর হয়ে নিজের পুরনো দল চেন্নাইয়ের বিরুদ্ধে আক্রমণ শানাবেন।

  • LPG দাম বৃদ্ধি এবং সংকটে পথে নামছেন মমতা! দিলেন মহামিছিলের ডাক

    LPG দাম বৃদ্ধি এবং সংকটে পথে নামছেন মমতা! দিলেন মহামিছিলের ডাক

    প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি সংকটে ভুগছে গোটা দেশ। উদ্বেগ তৈরি হয়েছে গৃহস্তের হেঁশেলে। রাতারাতি গ্যাসের দাম বৃদ্ধিতে (LPG Cylinder Price Hike) রীতিমত দিশেহারা সকলে। এদিকে পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের দাম বৃদ্ধি করায় কেন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, গ্যাস বুকিং-এর সময়সীমা বাড়ানো নিয়েও তৈরি হয়েছে অসন্তোষ। তাই এসবের প্রতিবাদে আগামী ১৬ মার্চ সোমবার, পথে মহামিছিলের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    জ্বালানি সংকটে কেন্দ্রকে দায়ী করলেন মমতা

    ভোটমুখী পশ্চিমবঙ্গে চলমান SIR নিয়ে একাধিক বিতর্ক হয়েই চলেছে, আর এসবের মাঝেই বিতর্কের তালিকায় জুড়ল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। এই সঙ্কটের মোকাবিলায় রাজ্যের তরফে কী ব্যবস্থা নেওয়া যায় তার জন্য বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, যুদ্ধ শুরু হয়েছে বেশ কিছুদিন আগে কিন্তু তারপরও কেন্দ্র সরকার কোনও ব্যবস্থা নেয়নি। তাই এই সব কিছুর জন্য কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণভাবে দায়ী করছেন মমতা। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। আর সেই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ আরও বেড়েছে। তাই এই সবকিছুর প্রতিবাদে সোমবার মিছিলের ডাক দেওয়া হয়েছে।

    রাজপথে মহামিছিলের ডাক মমতার

    জানা গিয়েছে, আগামী সোমবার, ১৬ মার্চ, বিকেল ৪টের সময় মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে যা শেষ হবে ডরিনা ক্রসিংয়ে। মিছিলের নেতৃত্বে থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী জানান, “পেট্রলিয়াম মন্ত্রকের কাছে আমাদের দাবি, SIR-এর নাম কাটার দিকে না তাকিয়ে, মানুষের অধিকার না কেড়ে গ্যাসের সমস্যা মেটান। গ্যাসের জোগান যেন বন্ধ না হয়। অটো, মিড ডে মিল, বাড়ির রান্নার গ্যাস, ছোটখাটো রেস্তরাঁর সমস্যা মেটাতে হবে। আগে মানুষের কথা ভাবা দরকার। আমরা চাই, দ্রুত কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করুক।“

    আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলে ফের বড় চমক! সাঁতরাগাছি থেকে চালু নতুন স্পেশাল ট্রেন

    প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসবেন। রান্নার গ্যাস নিয়ে যে আচমকা সমস্যা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করতে ডিলারদের রাজ্যের মজুত গ্যাস বাইরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও ডিএম এসপিদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। হাসপাতাল, মিড ডে মিল-এ যাতে খুব তাড়াতাড়ি গ্যাস মেলে তার জন্য ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা হয়েছে বলে জানান মমতা। এখন দেখার কবে এই জ্বালানি সংকট দূর হবে।

  • ৬০ টাকা নয়, আরও বাড়বে রান্নার গ্যাসের দাম! বাড়ছে আশঙ্কা

    ৬০ টাকা নয়, আরও বাড়বে রান্নার গ্যাসের দাম! বাড়ছে আশঙ্কা

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে যেভাবে অস্থিরতা (Iran War) বেড়েছে তাতে জ্বালানি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। বিশ্বের বেশিরভাগ অপরিশোধিত তেল চলাচল করে যে রাস্তা দিয়ে সেই হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইরান। পশ্চিম এশিয়ার এই দেশ আগেই হুমকি দিয়ে বলেছে, যদি কেউ এখান থেকে তেল নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে জাহাজে আগুন ধরিয়ে দেওয়া হবে। আর তারপর থেকেই সরবরাহ শৃংখল বাধাপ্রাপ্ত হওয়ায় 30 শতাংশ বেড়ে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। দাম বেড়েছে রান্নার গ্যাস (LPG Price Hike) এবং প্রাকৃতিক গ্যাসেরও। এমতবস্থায় আশঙ্কা বাড়ছে, গৃহস্থালির রান্নার গ্যাসের দাম আরও বাড়তে পারে।

    আরও বাড়বে রান্নার গ্যাসের দাম?

    এতদিন দিব্য বিভিন্ন আরব দেশগুলির কাছ থেকে এলএনজি এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করছিল ভারত। তবে ইরান যুদ্ধ শুরু হলে সেই আমদানি ব্যাহত হয়। এর ফলে প্রভাব পড়েছে জ্বালানির দামে। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে দেশবাসীকে আশ্বস্ত করা হলেও গোটা দেশজুড়ে রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়েছে। দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসেরও। এখানেই শেষ নয়, পরিবহন জ্বালানি অর্থাৎ অটোর গ্যাসের দামও বেড়েছে বেশ খানিকটা।

    অতিরিক্ত অর্থ দিয়ে গ্যাস কিনতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। বিশেষজ্ঞদের দাবি, তরল সোনার জন্য পশ্চিম এশিয়ার উপরেই পুরোপুরি নির্ভরশীল ভারত। ফলে সেখান থেকে তেল আমদানি ঠিকমতো না হলে আগামী দিনে দেশে জ্বালানির দাম অনেকটাই বাড়তে পারে। যদিও ভারতের কাছে সুযোগ রয়েছে বন্ধু রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে নেওয়ার। এছাড়াও নয়া দিল্লির কাছে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার বেশ কিছু প্ল্যান রয়েছে। তবে শেষ পর্যন্ত যদি সেটা নাও হয়, অধিক দামে তরল সোনা কিনে নিতে পারবে নয়া দিল্লি। কিন্তু রান্নার গ্যাস বা LPG র ক্ষেত্রে সেটা সম্ভব নয়। বিশ্লেষক মহলের অনেকেরই আশঙ্কা, ইরান যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে পরবর্তীতে নরেন্দ্র মোদির সরকার অধিক দামে তেল কিনলেও LPG র সংকট দেখা দিতে পারে। সেক্ষেত্রে রান্নার গ্যাসের দাম যে আরও অনেকটাই বাড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না।

    অবশ্যই পড়ুন: দায়ের হয়েছে FIR, জাতীয় পতাকার অপমান করে গ্রেফতার হবেন হার্দিক পান্ডিয়া?

    উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতার মধ্যেও নরেন্দ্র মোদি সরকারের কূটনৈতিক পদক্ষেপে মন গলেছে ইরানের। ইতিমধ্যেই ইরানের তরফে হরমুজ প্রণালী দিয়ে ভারতের জাহাজ চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। আর এই অনুমোদনের পরই পুষ্পক এবং পরিমল নামক দুটি পণ্যবাহী জাহাজ একেবারে নিরাপদে হরমুজ পেরিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর এই খবর জ্বালানি সংকটের পরিস্থিতিতে যে বড় স্বস্তি তা বলাই যায়।

  • দক্ষিণ-পূর্ব রেলে ফের বড় চমক! সাঁতরাগাছি থেকে চালু নতুন স্পেশাল ট্রেন

    দক্ষিণ-পূর্ব রেলে ফের বড় চমক! সাঁতরাগাছি থেকে চালু নতুন স্পেশাল ট্রেন

    প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চেই যাত্রীদের জন্য বড় উপহার আনল ভারতীয় রেল (Indian Railways), ভিড় নিয়ন্ত্রণ করতে এবং সকলের সুবিধার্থে নতুন ট্রেন সাঁতরাগাছি থেকে চালুর সিদ্ধান্ত নিল। কয়েক দিন আগেই দক্ষিণ – পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে খড়গপুরের মধ্যে চতুর্থ লাইন তৈরির কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর এই অবস্থায় দক্ষিণ পূর্ব রেলে ঢালাও উন্নয়নের চমক পেয়ে খুশিতে আত্মহারা যাত্রীরা। কোন ট্রেন কোন রুটে কখন পৌঁছবে সম্পূর্ণটা জেনে নিন আজকের প্রতিবেদনে।

    খড়গপুর থেকে নতুন লাইনের পর বড় সিদ্ধান্ত

    দক্ষিণ-পূর্ব রেলে যাত্রীদের ভোগান্তি নতুন কিছু নয়। প্রায় রোজদিনই দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় ট্রেন লেট হয়েই চলেছে। তাই সেই সমস্যা দূর করতে সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত নতুন লাইন তৈরির কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাঁতরাগাছি থেকে খড়গপুরের মধ্যে এই চতুর্থ লাইন তৈরি হয়ে গেলে বাড়বে ট্রেন চলার গতিবেগ। ফলে, ট্রেন লেট কম হবে। এ ছাড়াও এই লাইন তৈরি হয়ে গেলে হলদিয়া বন্দর থেকে কলকাতা বন্দরের মধ্যে পণ্য পরিবহণও সহজ হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, যাত্রীদের সুবিধার্থে আরও বড় চমক আনল ভারতীয় রেল। জানা গিয়েছে, ভিড় নিয়ন্ত্রণ করতে নতুন এক জোড়া ট্রেন এবার সাঁতরাগাছি থেকেই চালাতে চলেছে।

    নয়া ট্রেনের সময়সূচি

    দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ০৬০৮১ তিরুবনন্তপুরম উত্তর – সাঁতরাগাছি এক্সপ্রেস স্পেশাল ট্রেন ও ০৬০৮২ সাঁতরাগাছি – তিরুবনন্তপুরম উত্তর এক্সপ্রেস এবং ০৬৫৭১ যশবন্তপুর – কাটিহার স্পেশাল ও ০৬৫৭২ কাটিহার – যশবন্তপুর স্পেশাল চালু করা হচ্ছে। ০৬০৮১ তিরুবনন্তপুরম উত্তর – সাঁতরাগাছি এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি আগামীকাল অর্থাৎ শুক্রবার ও ২০ মার্চ, শুক্রবার দুপুর ২ টো বেজে ১৫ মিনিটে তিরুবনন্তপুরম উত্তর স্টেশন ছেড়ে রওনা দেবে সাঁতরাগাছির উদ্দেশে। সেখান থেকে পরের দিন রাত্রি ১০ টা বেজে ৫৫ মিনিটে এই ট্রেন পৌঁছবে দুভাদা। এবং তৃতীয়দিন এই ট্রেন দুপুর ২ টো বেজে ১৫ মিনিট পৌঁছে যাবে সাঁতরাগাছি। অন্যদিকে ০৬০৮২ সাঁতরাগাছি – তিরুবনন্তপুরম উত্তর এক্সপ্রেস ১৬ মার্চ, শুক্রবার ও ২৩ মার্চ, শুক্রবার।

    আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের বিশ্ব হিন্দু পরিষদের!

    রেলের তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি – তিরুবনন্তপুরম উত্তর এক্সপ্রেসটি দুপুর ২টো ২০ মিনিট নগদ সাঁতরাগাছি থেকে ছাড়বে এই ট্রেন। পরের দিন ভোরে এই ট্রেন পৌঁছে যাবে দুভাদা। তৃতীয়দিন সকল ৯ টা বেজে ৫৫ মিনিটে এই ট্রেন তিরুবনন্তপুরম উত্তর স্টেশনে পৌঁছে যাবে। অন্যদিকে ০৬৫৭১ যশবন্তপুর – কাটিহার স্পেশাল যশবন্তপুর থেকে ছাড়বে ১০, ১৭, ২৪ ও ৩১ মার্চ মঙ্গলবার। কাটিহার পৌঁছে যাবে বৃহস্পতিবার । ফিরতি পথে ট্রেন নম্বর ০৬৫৭২ কাটিহার – যশবন্তপুর স্পেশাল কাটিহার থেকে ছাড়বে ১৩, ২০ ও ২৭ মার্চ ও ৩ এপ্রিল শুক্রবার ভোর ৫টা বেজে ১৫ মিনিটে এবং রবিবার যশবন্তপুর পৌঁছে যাবে।

  • মার্কিন তৈলবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যু এক ভারতীয় নাবিকের

    মার্কিন তৈলবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যু এক ভারতীয় নাবিকের

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran-Israel War) মধ্যে আবারো উত্তেজনা ছড়াল এক বড়সড় হামলার ঘটনা। ইরাকের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে আত্মঘাতী নৌকা হামলা চালানো হয়েছে (US Tanker Attack)। আর এই ঘটনা একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল মার্কিন মালিকানাধীন তেল ট্যাঙ্কার সাফেসি বিষ্ণু। ঘটনাটি ঘটেছে ইরাকে জলসীমার মধ্যেই খোর আল-জুবায়ের বন্দরের কাছে।

    কীভাবে ঘটল এই হামলা?

    সূত্রের খবর অনুযায়ী, দ্রুতগামী কয়েকটি নৌকা ওই তেল ট্যাঙ্কার সহ মোট তিনটি জাহাজকে তাড়া করেছিল। যার মধ্যে একটি আত্মঘাতী নৌকা সরাসরি বিষ্ণুকে দেখে ধাক্কা মারে আর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর জাহাজের একটি বৃহৎ অংশে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি একেবারে গুরুতর হয়ে ওঠে।

    ইরাকের বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়েছে এবং জাহাজে থাকা ২৭ জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন নাবিকের মৃত্যু হয়েছে। আর তিনি ভারতীয় নাগরিক বলেই খবর। উদ্ধার হওয়া ক্রুদের চিকিৎসা ও নিরাপত্তার জন্য বসরা শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

    আরও পড়ুন: এখনও ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের টাকা? জানুন দেরির কারণ ও কবে আসবে অ্যাকাউন্টে

    বেশ কিছু বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার জেরে সমুদ্র পথে জ্বালানি পরিবহন এখন সবথেকে ঝুঁকির মুখে। বিশেষ করে পারস্য উপসাগর অঞ্চলে তেলবাহী জাহাজগুলির উপর হামলার আশঙ্কা বাড়ছে। আর এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে তেল এবং গ্যাসের উপর বিরাট চাপ পড়তে পারে। এমনকি ইরান ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছে যে, যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের সঙ্গে সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। আর এতে বিশ্ব অর্থনীতির উপরেও বিরাট প্রভাব পড়বে তা আঁচ করতে পারছে ওয়াকিবহাল মহল।

  • দায়ের হয়েছে FIR, জাতীয় পতাকার অপমান করে গ্রেফতার হবেন হার্দিক পান্ডিয়া?

    দায়ের হয়েছে FIR, জাতীয় পতাকার অপমান করে গ্রেফতার হবেন হার্দিক পান্ডিয়া?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপ জিতেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে শাস্তি পেয়েছেন টিম ইন্ডিয়ার (India) তারকা পেসার অর্শদীপ সিং। কিউই ব্যাটসম্যানকে বল ছুঁড়ে মারার অভিযোগে জরিমানা করা হয়েছে ভারতীয় তারকাকে। এবার টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের আরেক নায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ। অভিযোগ দায়ের করেছেন পুনের এক আইনজীবী। ভারতীয় তারকার বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননা এবং অসম্মান করার অভিযোগ উঠেছে।

    গ্রেফতার হবেন হার্দিক পান্ডিয়া?

    গত রবিবার রাতে ভারত বিশ্বকাপ জিততেই মাঠে প্লেয়ারদের উদযাপনের ছবি ধরা পড়ে। প্রত্যেকেই দলীয় সেলিব্রেশানের পর নিজ নিজ পরিবার, প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছিলেন। সেই সময় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও জাতীয় পতাকা গায়ে জড়িয়ে প্রেমিকার সাথে রঙিন মুহূর্তে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কোথাও বান্ধবীকে আলিঙ্গন করছেন হার্দিক, কোথাও আবার বান্ধবীর সঙ্গে শুয়ে পড়েছেন তিনি। গায়ে জড়ানো সেই জাতীয় পতাকা।

    অভিযোগকারী আইনজীবী ওয়াজেদ খান বিদকরের দাবি, জাতীয় পতাকা নিয়ে বান্ধবীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তে ছিলেন হার্দিক পান্ডিয়া। এতে ভারতের জাতীয় পতাকার অপমান করা হয়েছে। মূলত এমন দাবিতেই বেঙ্গালুরুর শিবাজি নগর থানায় অভিযোগ (FIR) দায়ের করেছেন ওই আইনজীবী। প্রশাসনের কাছে তাঁর অনুরোধ, হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।

    সংবাদ সংস্থা ANI এর সাথে কথা বলার সময় ওই অভিযোগকারী জানান, “আমরা প্রত্যেকেই দেখেছি হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়ার জয় উদযাপন করতে গিয়ে বান্ধবীর সঙ্গে নেচেছেন। নানান মুহূর্তে দেখা গিয়েছে তাঁকে। তাঁর পিঠে জড়ানো ছিল জাতীয় পতাকা। 1971 এর জাতীয় পতাকা আইনের দ্বিতীয় ধারা অনুযায়ী, আমাদের প্রত্যেকের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা উচিত। হার্দিক পান্ডিয়া আনন্দে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়েই বান্ধবীর সাথে শুয়ে পড়েছিলেন। আমি মনে করি এটা জাতীয় পতাকার অপমান।”

    অবশ্যই পড়ুন: ১৩১ কোটি টাকা দিয়েছে BCCI, ভাগে কত করে পাবেন সূর্যরা?

    প্রসঙ্গত, গত রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড এর বিশ্বকাপ ফাইনাল গড়িয়েছিল গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। হার্দিক পান্ডিয়া সেলিব্রেশনও করেছিলেন সেখানেই। ঘটনাটি গুজরাতের হওয়ায় প্রথমদিকে আইনজীবীর অভিযোগ নিতে অস্বীকার করেছিল বেঙ্গালুরুর শিবাজি নগর থানা। যদিও পরবর্তীতে আইনজীবী জোর দিয়ে বললে অভিযোগ গ্রহণ করে পুলিশ।