Blog

  • বাস-ট্রেনের সংঘর্ষ, LPG-র সংকট দূর…! আজকের সেরা ১০ খবর (২২ মার্চ)

    বাস-ট্রেনের সংঘর্ষ, LPG-র সংকট দূর…! আজকের সেরা ১০ খবর (২২ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ মার্চ, রবিবার। বাস-ট্রেনের সংঘর্ষ, LPG-র সংকট দূর, নরেন্দ্র মোদীর নয়া রেকর্ড, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) কমিশনের দুই কর্মীকে গাড়ি থেকে নামিয়ে মারধর তৃণমূলের

    নির্বাচন বিধি কার্যকর করতে গিয়ে দুর্গাপুরে তৃণমূল কর্মীদের কাছে নির্বাচন কমিশনের দুই কর্মীর হেনস্থার শিকার হওয়ার ঘটনায় এবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কলোনিপাড়া পোস্ট অফিসে সরকারি দেওয়াল থেকে প্রার্থীদের নাম মুছতে গেলে এসডিও দপ্তরের ওই দুই কর্মীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্তদের দাবি, পরিচয়পত্র দেখানোর পরেও তাদেরকে মারধর করা হয়েছে। বিরোধীরা এই ঘটনায় তীব্র নিন্দা করেছে এবং তৃণমূলের নেতৃত্বরা মারধরের অভিযোগ অস্বীকার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) ১৬টি হাই-স্পিড বুলেট ট্রেন সেটের অর্ডার

    মুম্বাই-আমেদাবাদ বুলেট ট্রেন করিডোর নিয়ে এবার বিরাট আপডেট দিয়েছে রেল। বিইএমএল এর মেধা র্ভো ড্রাইভস যৌথভাবে ১৬টি হাই স্পিড ট্রেন সেট সরবরাহের জন্য এবার দরপত্র জমা দিয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনগুলি ঘন্টায় ২৫০ কিলোমিটার গতিতে ছুটবে বলে জানানো হয়েছে, যেটির সর্বোচ্চ ক্ষমতা হবে ২৮০ কিলোমিটার। ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে প্রথম ট্রেন আসার কথা রয়েছে। এবং ওই বছরই সুরাট-বিলিমোরা অংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে পারে। প্রতিটি ট্রেনের আনুমানিক খরচ ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) ঈদের নামাজ শেষে পাকিস্তানে কুপিয়ে খুন লস্কর কমান্ডারকে

    পাকিস্তানের মুরিদকেতে লস্কর-ই-তৈবার প্রধান সদর দফতর মারকাজ তৈবা চত্বরে ঈদের নামাজ শেষে লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে কুপিয়ে গুলি করে খুন করেছে অজ্ঞাত পরিচয়ের আততায়ীরা। জঙ্গি সংগঠনের রিক্রুটমেন্ট নেটওয়ার্কের অন্যতম প্রধান স্তম্ভ সালাফী মূলত তরুণদের মগজধোলাই এবং কাশ্মীর জিহাদের নামে উস্কানি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করত। প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের ধরন গত বছরের অপারেশন সিঁদুরের কৌশলের কথাই মনে করিয়ে দিচ্ছে বলে দাবি করা হচ্ছে বেশ কিছু সংবাদমাধ্যমে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) শিয়ালদা ডিভিশনের সবথেকে নোংরা স্টেশনের তকমা সন্তোষপুর

    শিয়ালদা ডিভিশনের সবথেকে নোংরা স্টেশনের তকমা পেল পার্ক সার্কাসকে ছাপিয়ে গিয়ে সন্তোষপুর ও বাঘাযতীন। পূর্ব রেলের সাম্প্রতিক পরিচ্ছন্নতা অভিযানে দেখা গিয়েছে যে, শিয়ালদা স্টেশন থেকে যেখানে ৫০ টন বর্জ্য সরানো হয়েছে, সেখানে সন্তোষপুর এবং বাঘাযতীন স্টেশন থেকেই ১০০ টন করে আবর্জনা পরিষ্কার করা হয়েছে। এছাড়া মগরাহাট, পাতিপুকুর এবং বিধাননগর স্টেশন নোংরা তালিকার উপরের দিকে রয়েছে। আর অন্যদিকে ভারতের সবথেকে নোংরা স্টেশনের তকমা পেয়েছে তামিলনাড়ুর পেরুঙ্গালাথুর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) ভারতের দীর্ঘমেয়াদি সরকার প্রধান হিসাবে ইতিহাস মোদীর

    ভারতের রাজনৈতিক ইতিহাসে আজ বিরাট মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্মিলিতভাবে ৮৯৩১ দিন ক্ষমতায় থাকার নিরিখে তিনি সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিকে টপকে গিয়েছেন। ২০২৪ সালের নির্বাচনে জয়ের পর জহরলাল নেহেরুর রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি এবং তিনি ভারতের দীর্ঘমেয়াদী শাসনকর্তা। স্বাধীনতার ভারতে জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সফর চা বিক্রেতা থেকে শুরু হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) রাজ্যগুলিতে ২০% গ্যাস সরবরাহ বাড়ানোর ঘোষণা কেন্দ্রের

    পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে তৈরি হওয়া এলপিজি সংকট মেটানোর জন্য আগামী ২৩ মার্চ থেকে রাজ্যগুলিতে ২০ শতাংশ অতিরিক্ত গ্যাস সরবরাহ করার ঘোষণা দিয়েছে কেন্দ্র। পেট্রোলিয়াম সচিব নীরজ মিত্তাল জানিয়ে দিয়েছেন যে, এই পদক্ষেপ সাধারণ মানুষের দুর্ভোগ ও কালোবাজারি কমাবে। হোটেল, রেস্তোরা এবং ফুটপাতের ছোট দোকানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে ৫ কেজি ছোট সিলিন্ডার যোগান বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) পিছিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের ভোট প্রচার

    খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকার কারণে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার কর্মসূচি ভেস্তে গেল। আগামী ২৪ মার্চ আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ড থেকে তাঁর ভোট প্রচার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে তা স্থগিত করে দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ এবং প্রশাসন ও তৃণমূলের জেলা নেতৃত্বরা জানিয়েছেন, নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত। কিন্তু দলীয় সূত্রের খবর, পরিস্থিতি ঠিকঠাক থাকলে ২৪ তারিখের পরিবর্তে আগামী ২৫ মার্চ বুধবার থেকে তিনি প্রচার শুরু করতে পারেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) মোবাইল সহ ভোটের একগুচ্ছ নিয়ম চালু করল নির্বাচন কমিশন

    আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ভোটারদের সুবিধার্থে একগুচ্ছ নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। আর ফোন সুইচ অফ বা সাইলেন্ট করে জমা রেখেই বুথে প্রবেশ করতে হবে। এমনকি ভোটারদের সহায়তায় প্রতিটি বুথের কাছে বিএলও সম্বলিত সহায়তা কেন্দ্র থাকবে এবং প্রার্থীদের তথ্য আর নিয়মাবলী সহ চার ধরনের পোস্টার লাগানো থাকবে। এছাড়াও তীব্র গরমের কথা মাথায় রেখে পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    শনিবার গভীর রাতে বাংলাদেশের কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং-এ একটি যাত্রীবোঝাই বাসে দ্রুতগামী মেল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছে আর দশজনের বেশি আহত হয়েছেন। রেলগেট খোলা থাকার কারণে বাসটি লাইনে উঠে পড়লে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনটি সজরে সেটিকে আঘাত করেছে। এই মর্মান্তিক ঘটনায় কর্তব্যরত দুই গেটম্যানকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। আর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে রেল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) তেল সংকটে PSL নিয়ে বড় সিদ্ধান্ত পাকিস্তানের

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট দেখা গিয়েছে। যার জন্য ২০২৬ সালের পাকিস্তান সুপার লিগে বিরাট পরিবর্তনের ঘোষণা করল পিসিবি। ২৬ মার্চ থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্ট এবার সম্পূর্ণ দর্শকশুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর কোনও রকম উদ্বোধনী অনুষ্ঠান হবে না। নিরাপত্তার খাতিরে ছয়টি ভেন্যুর পরিবর্তে এবার শুধুমাত্র করাচি এবং লাহোর দুটি স্টেডিয়ামে খেলা হবে। টিকিট কাটা দর্শকদের আগামী ৭২ ঘণ্টার মধ্যেই টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। আর ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক ক্ষতির দায়ভার বোর্ড নিজেই নেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • বক্স অফিস কাঁপানোর পর জুনেই মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ৩’? জানুন

    বক্স অফিস কাঁপানোর পর জুনেই মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ৩’? জানুন

    সৌভিক মুখার্জী, কলকাতা: মুক্তি পাওয়ার পরেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ (Dhurandhar: The Revenge)। তবে ছবিটির সাফল্যের সেই উন্মাদনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় একেবারে দাবানলের মতো ঘুরে বেড়াচ্ছে যে, খুব শীঘ্রই নাকি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর ৩’ (Dhurandhar 3) আসতে চলেছে! এমনকি সেই ছবি মুক্তির তারিখও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হচ্ছে। আদৌ কি সত্যি? এই দাবির সত্যতা কতটুকু? ডিকোড করল ইন্ডিয়া হুড বাংলা।

    ভাইরাল পোস্ট এবং পোস্টার

    আসলে সম্প্রতি রেডিট এবং এক্স হ্যান্ডেলে একটি পোস্টার ভাইরাল হচ্ছে। আর সেখানে দাবি করা হচ্ছে যে, ‘ধুরন্ধর ৩’ ছবিটির নাম হবে ‘মেহেম’ এবং এটি ২০২৬ সালের ৪ জুন মুক্তি পাবে। আবার অন্য একটি পোস্টে দাবি করা হচ্ছে, ছবিটির নাম হবে ‘ধুরন্ধর: দ্য ফাইনাল চাপ্টার’ এবং সেই ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৪ জুন। এদিকে পোস্টগুলোতে আদিত্য ধর পরিচালিত এই সিরিজের পরবর্তী সিক্যুয়েলের লোগো আর কিছু কিছু ফুটেজও তুলে হচ্ছে। যদিও এর কোনোটির বাস্তব ভিত্তি নেই।

    বেশ কিছু তথ্য ঘেঁটে দেখা গেল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সমস্ত পোস্ট আর অ্যানাউন্সমেন্টগুলি সম্পূর্ণ ভুয়ো বা ফেক। নির্মাতা প্রতিষ্ঠান বা পরিচালক আদিত্য ধর অফিসিয়ালি এরকমভাবে কোনও ঘোষণা করেনি। তবে বিভ্রান্তির মূলে রয়েছে পরিচালক আদিত্য ধরের একটি ইনস্টাগ্রাম পোস্ট। সেখানে তিনি দর্শকদের অনুরোধ করেছিলেন যে, এন্ড ক্রেডিট বা শেষ নামগুলি দেখানো শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন আসন ছেড়ে না ওঠে। আর পরিচালকের এই বার্তার পরেই ভক্তরা ধরে নিয়েছিল যে, হয়তো ছবিটির শেষ পার্ট অর্থাৎ ‘ধুরন্ধর ৩’ এর কোনও টিজার বা ইঙ্গিত দেওয়া হচ্ছে।

    আরও পড়ুন: ‘আমেরিকা পাকিস্তানে হামলা করলে দিল্লি-মুম্বাই উড়িয়ে দেব!’ উদ্ভট দাবি প্রাক্তন পাক রাষ্ট্রদূতের

    তবে যারা ইতিমধ্যেই ওই ছবিটি দেখেছেন, তারা জানেন যে ছবিটির শেষে দুটি পোস্ট ক্রেডিট সিন রয়েছে। আর সেই দৃশ্যগুলির কোনোটিতেই তৃতীয় কোনও ছবির ঘোষণাও করা হয়নি। মূলত গল্পের রেশ ধরে রাখা ও দর্শকদের জন্য বিশেষ কিছু চমক রাখার জন্যই হয়তো পরিচালক এই বার্তা দিয়েছেন। এমনটাই মত বলিউড বিশেষজ্ঞদের। যার ফলে, ২০২৬ সালের জুন মাসে নতুন ছবি আসার খবর শুধুমাত্র যে ফেক তা বলার অপেক্ষা রাখে না। তাই অযথা কোনও গুজব থেকে দূরে থাকুন।

  • সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিনের বেতন কাটবে KKR!

    সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিনের বেতন কাটবে KKR!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমের আগে বেজায় সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। একের পর এক বোলারের চোট চাপে ফেলেছে শাহরুখ খানের এই দলকে। কিছুদিন আগেই চোট নিয়ে গোটা IPL সিজন থেকেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। নতুন করে সেই তালিকায় নাম জুড়েছে বাংলার তারকা পেসার আকাশ দীপের। এমতবস্থায়, কলকাতার কাছে আরও গুরুত্ব বেড়েছে 25 কোটি 20 লাখের খেলোয়াড় ক্যামেরন গ্রিনের (Cameron Green)। তবে ব্যাট করার পাশাপাশি এই অলরাউন্ডার 4 ওভার বোলিং করবেন কিনা তা নিয়ে সংশয় বাড়ছে। সে কারণেই এই খেলোয়াড়ের বেতন কেটে নেওয়ার দাবি জানাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন।

    বেতন কেটে নেওয়া হবে KKR র সবচেয়ে দামি খেলোয়াড়ের?

    IPL 2026 এর নিলাম থেকে 25 কোটি 20 লাখ দিয়ে অস্ট্রেলিয়ার গ্রিনকে কিনেছিল KKR। এই খেলোয়াড়কে নিয়ে বুকে আশা বেঁধে রেখেছে কিং খানের দল। তবে জাতীয় দলের প্লেয়ারদের ওয়ার্কলোড নিয়ে বিশেষ চিন্তিত অস্ট্রেলিয়া। মূলত সে কারণেই প্যাট কামিন্স থেকে শুরু করে জশ হ্যাজ়েলউড এমনকি মিচেল স্টার্ককে নিয়ে বেশি ঝুঁকি নিতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই IPL এর প্রাথমিক পর্বে রয়েছেন এই খেলোয়াড়রা। এদিকে গ্রিনও অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলে তাঁকে কলকাতায় 4 ওভার বল করার অনুমতি অস্ট্রেলিয়ার বোর্ড দেবে কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে।

    আসলে কিছুদিন আগেই চোট সরিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন গ্রিন। কাজেই নতুন করে তাঁকে বেশি চাপ দেওয়া অস্ট্রেলিয়া মেনে নেবে কিনা সেই উত্তর আপাতত নেই। সব মিলিয়ে, KKR এর সবচেয়ে দামি প্লেয়ারের 4 ওভার বল করা নিয়ে ধন্ধের মধ্যেই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশ্বিন দাবি করছেন, যদি গ্রিন KKR এর হয়ে 4 ওভার বল না করতে চান তাহলে দলের উচিত হবে তাঁর বেতন কেটে নেওয়া!

    অবশ্যই পড়ুন: মেসেজ করেছিলেন খোদ শাহরুখ খান, KKR-এ খেলবেন কোহলির সেই বিগ ফ্যান

    নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, “IPL দলগুলির কাছে এমন কিছু নিয়ম থাকা উচিত যেখানে কোনও বোলার বা অলরাউন্ডার মাত্র দুই ওভার বল করেন তবে দু কোটি টাকা কেটে নেওয়া হবে।” যদিও ক্রিকেটের নিয়মে এমন কোনও বিধান নেই। কাজেই হিসেবে KKR ইচ্ছেমতো গ্রিনের বেতন কেটে নিতে পারে না।

  • ধসে পড়তে পারে গোটা হিমবাহ! জরুরি সতর্কতা জারি সিকিমে

    ধসে পড়তে পারে গোটা হিমবাহ! জরুরি সতর্কতা জারি সিকিমে

    সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ মানেই যেন বিপর্যয়ের বছর! চারিদিকে যুদ্ধ তো লেগেই রয়েছে, তার উপর আবার শোনা যাচ্ছে, সিকিমে হিমবাহ ধরে পড়তে পারে (Glacier Avalanche Forecast)। ২০২৩ সালে দক্ষিণ লোনাক লেকের সেই ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় এখনো পর্যন্ত সাধারণ মানুষের মনে গেঁথে রয়েছে। তারই মধ্যে উত্তর ও পূর্ব সিকিমে এবার বিপর্যয়ের আশঙ্কা। সম্প্রতি প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এবং সিকিম বিপর্যয় মোকাবিলা দফতর যৌথভাবে পূর্ব সিকিমে (Sikkim) হিমবাহ ধস নিয়ে হাই অ্যালার্ট জারি করেছে। আর আগামী ২৪ ঘণ্টা সিকিমের পার্বত্য এলাকার জন্য অত্যন্ত সংকটজনক বলেই দাবি করা হয়েছে।

    কোন কোন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে?

    প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পূর্ব সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলগুলিতে বিশেষ করে নাথুলা, জুলুক এবং নাথাং ভ্যালি এলাকায় হিমবাহে ধসের প্রবল সম্ভাবনা রয়েছে। আর গ্যাংটক এবং পাকিয়ং জেলা প্রশাসনকে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য আগে থেকেই প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নাথুলায় সেনা ছাউনি আর নাথাং ভ্যালিতে ছোট পাহাড়ি গ্রাম থাকার কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

    আবহাওয়াবিদরা মনে করছেন, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত এবং উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার জেরেই হিমালয় সংলগ্ন এলাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং তুষারপাত এই তিনের দাপটে একেবারে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত। পাশাপাশি গত শুক্রবার থেকে উত্তর সিকিমের লাচুং, লাচেন এবং পূর্ব সিকিমের ছাঙ্গু ও নাথুলা তো পুরু বরফে ঢেকে গিয়েছে। তারপর আবার হিমবাহ ধসের আশঙ্কা।

    সান্দাকফুতে আটকে বহু পর্যটক

    বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, সিকিমের পাশাপাশি দার্জিলিংয়ের পাহাড়ের অবস্থাও বেশ উদ্বেগজনক। কারণ, তুষারপাতে সান্দাকফু ও ফালুট চত্বরে মানেভঞ্জন থেকে যাতায়াতের রাস্তা এখন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। আর জানা যাচ্ছে, সান্দাকফুতে বর্তমানে প্রায় ৫০ জন পর্যটক আটকা পড়েছেন। তারা কোনও মতেই আসতে পারছেন না। তারা সুরক্ষিত থাকলেও বরফ গলে রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত নিচে নামিয়ে আনা সম্ভব হচ্ছে না।

    আরও পড়ুন: খোলা ছিল রেলগেট, যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    এ বিষয়ে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের গ্যাংটক শাখার আধিকারিক গোপীনাথ রায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, শনিবার রাত্রিবেলাও এই এলাকাতে ভারী বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু আশা করা যাচ্ছে যে, রবিবার দুপুরের পর থেকে আবহাওয়া আবার স্বাভাবিক হতে পারে। সোমবার থেকে আটকে পড়া পর্যটকদের আবারো ফেরানোর কাজ শুরু হতে পারে। আর সিকিম সরকার ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দ্রুত ওই এলাকাগুলোতে মোতায়েন রাখতে বলেছে। এখন দেখার পরিস্থিতি কবে স্বাভাবিক হয়।

  • কমিশনের দুই কর্মীকে গাড়ি থেকে নামিয়ে মারধর তৃণমূলের! দুর্গাপুরে চাঞ্চল্য

    কমিশনের দুই কর্মীকে গাড়ি থেকে নামিয়ে মারধর তৃণমূলের! দুর্গাপুরে চাঞ্চল্য

    সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় বেজে গিয়েছে ভোটের নির্ঘণ্ট (West Bengal Election 2026)। তবে ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের নির্বাচন বিধি কড়া ভাবে কার্যকর করার জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন। আর সেই বিধি মেনেই দুর্গাপুরে (Durgapur) সরকারি দেওয়াল থেকে প্রার্থীর নাম মুছতে গিয়ে চরম হেনস্থার শিকার হয়েছেন খোদ নির্বাচন কমিশনারের দুই কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকি অভিযোগের তির উঠছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিকেই। জানুন ব্যাপারটা।

    ঘটনাটি কী?

    প্রসঙ্গত জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ সোমবার ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের কথা। আর তার আগে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা শাসক ও পুলিশ সুপারদের কড়া নির্দেশিকা দিয়েছে কমিশন। রিপোর্ট অনুযায়ী, এদিন দুর্গাপুর মহকুমা শাসকের দফতর থেকে নিযুক্ত দুই কর্মী এলাকা পরিদর্শন করতে বেরিয়েছিলেন। আর কলোনিপাড়া পোস্ট অফিসের দেওয়ালে প্রার্থীদের নাম লিখে প্রচার চালানো হচ্ছিল বলে অভিযোগ। তবে সেটা নির্বাচন বিধির পরিপন্থী বলে দাবি করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। আর সরকারের নির্দেশ মেনেই সেই দেওয়াল মুছতে গেলে বাঁধে বিপত্তি।

    এ বিষয়ে আক্রান্ত এক কর্মী জানিয়েছেন যে, তারা ডিউটি করছিলেন এবং এসডিও দফতরের নির্দেশে দেয়াল মুছতে গিয়েছিলেন। তাঁর বক্তব্য, কাজ শেষ করে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। তখনই একদল লোক এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে আমাদেরকে মারধর শুরু করে। আমরা বারবার পরিচয়পত্র দেখিয়ে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছিলাম। কিন্তু তারা আমাদের কোনও কথাই শুনতে চায়নি। আক্রান্তদের দাবি, হামলাকারীরা স্থানীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত।

    আরও পড়ুন: দর্শক ছাড়াই হবে খেলা, স্টেডিয়াম মাত্র দুটো! তেল সংকটে বড় সিদ্ধান্ত PSL নিয়ে

    এদিকে ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক পারদ আরও চড়েছে তা বলার অপেক্ষা রাখে না। ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী শিবির। কিন্তু মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের নেতারা। জোড়াফুল শিবিরের পাল্টা দাবি, মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপির লোকজন বহিরাগতদেরকে নিয়ে এসে জয় শ্রী রাম শ্লোগান দিচ্ছিল এবং নিজেরাই উস্কানিমূলক কাজ করেছে।

  • ১৪ কেজি নয়, এবার সিলিন্ডারে মিলবে অর্ধেক গ্যাস? বুকিং নিয়ম বদলাতে পারে সরকার

    ১৪ কেজি নয়, এবার সিলিন্ডারে মিলবে অর্ধেক গ্যাস? বুকিং নিয়ম বদলাতে পারে সরকার

    সহেলি মিত্র, কলকাতাঃ ইরান ও ইজরায়েলের মধ্যে এখনও যুদ্ধ চলছে। এই যুদ্ধ কবে থামবে? উত্তর জানা নেই কারোর। এদিকে এই যুদ্ধের প্রভাব বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে ভারতের নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর পড়ছে। LPG থেকে শুরু করে নানা জিনিসের দাম বাড়ছে। এবার এই ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) ওজন নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। এবার হয়তো বুকিং করলে অর্ধেক ভর্তি গ্যাসই আপনার বাড়িতে পৌঁছাতে পারে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

    এবার LPG-তে থাকবে অর্ধেক গ্যাস?

    হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গেছে, যা গ্যাস সরবরাহকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ভারত তার অভ্যন্তরীণ এলপিজি চাহিদার প্রায় ৬০% আমদানি করে এবং এই সরবরাহের প্রায় ৯০% আসে মধ্যপ্রাচ্য থেকে। এই অবনতিশীল পরিস্থিতি সাধারণ মানুষের পকেটের উপর সরাসরি প্রভাব ফেলছে। তবে এখন গ্যাসের ওজন নিয়ে নয়া বিতর্ক শুরু হয়েছে। এমনিতে একটি ঘরোয়া গ্যাস সিলিন্ডারে ১৪.২ কেজি গ্যাস থাকে। কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকলে সিলিন্ডারগুলিতে ৭ বা ১০ কেজি গ্যাস ভরা হবে। এই বিষয়ে সরকার চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নিলেও আশঙ্কা এমনটাই তৈরি হচ্ছে।

    সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কমানো হলেও কেন্দ্র বুকিংয়ের নিয়ম অপরিবর্তিত রাখবে বলে মনে করা হচ্ছে। সহজ ভাষায় বললে, ১০ কেজির প্লাস্টিক সিলিন্ডারের ক্ষেত্রে ১৫ দিন, ১৪.২ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের যে সীমারেখা রয়েছে, তাতে কোনো বদল আসছে না। এদিকে সরকার যতই বলুক পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে, জায়গায় জায়গায় গ্যাস নিয়ে হাহাকার পড়ে গিয়েছে। বুকিং করলেও দীর্ঘদিন পর মিলছে গ্যাস। যাইহোক, কবে এই পরিস্থিতি ঠিক হবে সেদিকে নজর রাখছেন সাধারণ মানুষ।

    কোথায় কত টাকায় মিলছে ঘরোয়া, বাণিজ্যিক সিলিন্ডার?

    নয়াদিল্লিতে ঘরোয়া গ্যাসের দাম ৯১৩ এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১,৮৮৪.৫০ টাকা। মুম্বাইতে ঘরোয়া এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ৯১২ এবং ১৮৩৬ টাকা। কলকাতা ঘরোয়া গ্যাস সিলিন্ডার বিকোচ্ছে ৯৩৯ টাকা এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১,৯৮৮.৫০ টাকা। এর পাশাপাশি চেন্নাইতে ঘরোয়া এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ৯২৮.৫০ ও ২,০৪৩.৫০ টাকা।

    আরও পড়ুনঃ মিলতে পারে ১৫ লক্ষ টাকা! ৩১ মার্চের পর বকেয়া DA নিয়ে সুখবর শোনাবে সরকার?

    ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইজরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর উত্তেজনা শুরু হয়। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত তীব্রতর হয়েছে এবং নিরাপত্তা উদ্বেগের কারণে তেল ও গ্যাস ট্যাংকারগুলো এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। জাহাজে হামলার হুমকির কারণে কোম্পানিগুলো এই পথ এড়িয়ে চলছে, যার ফলে সরবরাহে গুরুতর ব্যাঘাত ঘটছে। এই সংকটের কারণে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। মার্চের শুরুতে, ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৫০ টাকা এবং ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়ানো হয়েছিল। তবে, এরপর থেকে আর কোনো মূল্যবৃদ্ধির ঘোষণা করা হয়নি। সরকারের দাবি, দেশে বর্তমানে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং এখনই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।

  • দর্শক ছাড়াই হবে খেলা, স্টেডিয়াম মাত্র দুটো! তেল সংকটে বড় সিদ্ধান্ত PSL নিয়ে

    দর্শক ছাড়াই হবে খেলা, স্টেডিয়াম মাত্র দুটো! তেল সংকটে বড় সিদ্ধান্ত PSL নিয়ে

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধ পরিস্থিতির (Middle East War) আঁচ পড়ল এবার সন্ত্রাসের দেশ পাকিস্তানের ক্রিকেট মাঠে। হ্যাঁ, নিরাপত্তা আর জ্বালানি সংকটের কথা মাথায় রেখে পাকিস্তান সুপার লিগ ২০২৬ (Pakistan Super League) নিয়ে এবার একগুচ্ছ পরিবর্তনের ঘোষণা করল দেশটির ক্রিকেট বোর্ড। রবিবার পিসিবির সভাপতি মহসিন নকভি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্ট সম্পূর্ণ দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে। এমনকি হবে না কোনও ওপেনিং সেরিমনি, আর স্টেডিয়ামের সংখ্যাও কমানো হচ্ছে।

    কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

    আসলে বর্তমানে মধ্যপ্রাচ্যে চলা উত্তেজনার জেরে পাকিস্তান আর্থিক দিক থেকে দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। সরকারের পরামর্শ ও নিরাপত্তা সংস্থাগুলো রিপোর্টের ভিত্তিতেই এবার পিসিবি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এ বিষয়ে নকভি স্পষ্ট জানিয়েছেন যে, পিএসএল আমাদের একটি আন্তর্জাতিক ব্যান্ড। বিশ্বের বহু নামিদামি ক্রিকেটার এখানে খেলছেন। তাই টুর্নামেন্ট বাতিল করা কোনও ভাবেই সম্ভব নয়। কিন্তু হাজার হাজার মানুষের সমাগম এই মুহূর্তে বিরাট ঝুঁকি তৈরি করতে পারত। সেই কারণেই এবার একাধিক পরিবর্তন আনা হচ্ছে। পরিবর্তনগুলির মধ্যে রয়েছে—

    ১) পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেডিয়ামে কোনও দর্শক প্রবেশ করতে পারবে না। দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা হবে।

    ২) আগে ছয়টি শহরের ছয়টি স্টেডিয়ামে খেলা হওয়ার কথা থাকলেও এখন শুধুমাত্র করাচি এবং লাহোরের স্টেডিয়াম দুটিতে সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

    ৩) টুর্নামেন্টে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সাধারণভাবেই টুর্নামেন্ট শুরু করা হবে।

    ৪) যারা ইতিমধ্যেই খেলা দেখার জন্য টিকিট কেটেছেন, তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যেই টাকা ফেরত দেওয়া শুরু হবে।

    আরও পড়ুন: মোদীর কোলে তাঁর ‘খুদে বন্ধু’, কে এই শিশু? সামনে এল পরিচয়

    প্রসঙ্গত, স্টেডিয়ামে দর্শক না থাকার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোর আয়ের সবথেকে বড় অংশই লোকসান হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু পিসিবি আশ্বস্ত করেছে যে, ক্ষতির সম্পূর্ণ টাকা বোর্ড নিজেই বহন করবে। আর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে বর্তমানে পাকিস্তানের স্কুল বন্ধ করা হয়েছে এবং ওয়ার্ক ফ্রম হোম চলছে। সেই কারণে নাগরিকদের চলাচল সীমিত করার জন্যই এই সিদ্ধান্ত। বলে রাখা ভালো, আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের জনপ্রিয় এই ক্রিকেট লিগ, যা চলবে আগামী ৩ মে পর্যন্ত। আর এবার মোট আটটি দল অংশ নিচ্ছে, যেখানে মোট ৪৪টি ম্যাচ হবে এবং ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • মোদীর কোলে তাঁর ‘খুদে বন্ধু’, কে এই শিশু? সামনে এল পরিচয় ..

    মোদীর কোলে তাঁর ‘খুদে বন্ধু’, কে এই শিশু? সামনে এল পরিচয় ..

    সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন যা কয়েক ঘণ্টার মধ্যেই ইন্টারনেটে ঝড়ের গঠিত ভাইরাল (Social Media Viral) হয়েছে। এই ছবিটিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী তাঁর দিল্লির বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে একটি ফুটফুটে শিশুকে কোলে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। এমনকি চমক দেওয়ার বিষয় হল, ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “এক ক্ষুদে বন্ধুর সঙ্গে যে গতকাল ৭ লোক কল্যাণ মার্গে এসেছিল।” পোস্টটি শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যে ১৭ লক্ষেরও বেশি লাইক পড়ে। কিন্তু নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, কে এই খুদে?

    পরিচয় পাওয়া গেল প্রধানমন্ত্রীর আসল খুদে বন্ধুর

    বেশ কয়েকটি তথ্য ঘেঁটে ভাইরাল হওয়া ওই শিশুটির পরিচয় অবশেষে জানা গিয়েছে। মানি কন্ট্রোলের একটি প্রতিবেদন অনুযায়ী, শিশুটির নাম অশ্বিন কৃষ্ণা যাকে আদর করে সবাই ‘ওমি’ বলে ডাকে। সে আসলে কেরলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার দিয়া কৃষ্ণার ছেলে তথা দক্ষিণী অভিনেতা ও বিজেপি ঘনিষ্ঠ নেতা কৃষ্ণ কুমারের নাতি। সম্প্রতি কৃষ্ণ কুমারের গোটা পরিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর সেখানে প্রায় এক ঘণ্টা সময় তাঁরা মোদীর সঙ্গে কাটান। এই পারিবারিক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন কৃষ্ণকুমারের স্ত্রী সিন্ধু কৃষ্ণ কুমার এবং তাঁদের চার কন্যা। সেই আড্ডার মাঝেই খুদে ওমিকে কোলে তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছবি তোলেন।

    আরও পড়ুন: যুবসাথীর ১৫০০ টাকা এখনও পাননি? জানুন কী করতে হবে এবার

    এদিকে নিজের প্রিয় তারকার সঙ্গে দেখা করার অভিজ্ঞতাকে ‘ফ্যান মোমেন্ট’ বলেই বর্ণনা করেছেন দিয়া কৃষ্ণা। তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন যে, সবথেকে বড় ফ্যান মোমেন্ট এটা আমার। আমাদের প্রিয় নরেন্দ্র মোদিজীর সঙ্গে কাটানো সেই এক ঘণ্টা যেন আমার কাছে স্বপ্নের মতো। আজও মনে হচ্ছে যেন কেউ আমাকে ঘুম থেকে ডেকে বলবে যে ওটা স্বপ্ন ছিল। এদিকে অভিনেত্রী তথা ইনফ্লুয়েন্সার আহানা কৃষ্ণাও তাঁর অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব দেখে আমি সত্যিই মুগ্ধ। এত বড় মাপের একজন মানুষ আমাদেরকে যেভাবে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন আর আমাদের ছোট ছোট সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তা কখনোই ভোলা সম্ভব নয়। এক মুহূর্তের জন্য আমরা ভুলেই গিয়েছিলাম যে আমরা বিশ্বের সবথেকে প্রভাবশালী নেতার সঙ্গে বসে রয়েছি।

     

    View this post on Instagram

     

    A post shared by Ahaana Krishna (@ahaana_krishna)

  • খোলা ছিল রেলগেট, যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    খোলা ছিল রেলগেট, যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা (Train Bus Accident)। দ্রুত গতিতে ছুটে আসা মেল ট্রেন জোরালো ধাক্কা মারে যাত্রী বোঝাই একটি বাসে। আর তারপরই ঘটনাস্থলেই মৃত্যু হল 12 জনের। শনিবার এমন ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো বাংলাদেশ (Bangladesh)। বাংলাদেশের কুমিল্লায় রেললাইন ক্রসিংয়ের সময় আচমকা ওই বাসটিতে ধাক্কা মারে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন। আর তারপরেই প্রাণ হারালেন এক ডজন মানুষ। এছাড়াও আহত হয়েছেন 10 জনেরও বেশি যাত্রী।

    কীভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা?

    বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার স্থানীয় সময় রাত 2টো বেজে 55 মিনিট নাগাদ ঢাকা-চট্টগ্রাম জাতীয় সড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে উঠে পড়া যাত্রী বোঝাই একটি বাসে ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা মারার পরই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

    রবিবার সকালে কুমিল্লা জেলার প্রশাসনের তরফে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার খবর সংবাদ মাধ্যমকে জানানো হয়। এদিকে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন বাংলাদেশের মন্ত্রী মহম্মদ আমিন উর রশিদ। কী কারণে এমন দুর্ঘটনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, “খুব সম্ভবত রেলগেট খোলা ছিল। ফলে স্বাভাবিকভাবেই ড্রাইভার ট্রেন লাইনের উপর উঠে পড়েছিলেন। এদিকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া মেল ট্রেনটি দ্রুত গতিতে ওই বাসে ধাক্কা মারে।”

    এই ঘটনার পর রেল ক্রসিংয়ের কর্তব্যরত গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই ওই রেল ক্রসিংয়ের দুই গ্রেটম্যান হেলাল উদ্দিন এবং মেহেদী হাসানকে কাজ থেকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই দুই গেটম্যানের কাজে গাফিলতির কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

    অবশ্যই পড়ুন: নথি কী কী লাগবে, মোবাইল সহ ভোটের একগুচ্ছ নিয়ম চালু করল নির্বাচন কমিশন

    প্রসঙ্গত, শনিবার মধ্যরাতের ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলিকে রেলের তরফ 1 লাখ বাংলাদেশি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও কুমিল্লা জেলা প্রশাসনের তরফে নিহতদের পরিবারকে 25 হাজার টাকা এবং আহতদের 15 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়। এছাড়াও কুমিল্লা প্রশাসন গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করার আশ্বাস দিয়েছে।

  • মিলতে পারে ১৫ লক্ষ টাকা! ৩১ মার্চের পর বকেয়া DA নিয়ে সুখবর শোনাবে সরকার?

    মিলতে পারে ১৫ লক্ষ টাকা! ৩১ মার্চের পর বকেয়া DA নিয়ে সুখবর শোনাবে সরকার?

    সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে অপেক্ষার মাঝেই সামনে এল সুখবর। কপাল ভালো থাকলে মিলতে পারে ১৫ লক্ষ টাকা অবধি বকেয়া। শুনে চমকে গেলেন তো? কিন্তু বিভিন্ন সূত্র মারফত এমনটাই শোনা যাচ্ছে। যত সময় এগোচ্ছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে অষ্টম বেতন কমিশন নিয়ে উত্তেজনা বাড়ছে। এসবের মাঝেই বকেয়া টাকা কে কত পেতে পারেন সেটা নিয়ে একটি রিপোর্ট সামনে এসেছে।

    কে কত বকেয়া পেতে পারেন?

    সাম্প্রতিক এক রিপোর্ট অনুসারে, কমিশনের সুপারিশগুলি বাস্তবায়িত হলে কর্মচারীরা ২০ মাসের বকেয়া বেতন পেতে পারেন। এই টাকার পরিমাণ প্রায় ৩.৬ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, যা কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তি হিসেবে প্রমাণিত হতে পারে। বিভিন্ন বেতন স্তরের কর্মচারীরা বিভিন্ন পরিমাণে বকেয়া পেতে পারেন। কম মূল বেতনের কর্মচারীরা বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। উদাহরণ হিসেবে বললে, লেভেল ১,যাদের মূল বেতন ১৮,০০০ টাকা, সেই সকল কর্মচারীরা ৩.৬ লক্ষ থেকে ৫.৬৫ লক্ষ টাকার মধ্যে পেতে পারেন। অন্যদিকে, লেভেল ৮ যাদের মূল বেতন মূল বেতন ৪৭,৬০০ টাকা, সেসব কর্মচারীরা ৯.৫ লক্ষ থেকে ১.৫ মিলিয়ন টাকার মধ্যে পেতে পারেন।

    বড় ভূমিকা পালন করবে ফিটমেন্ট ফ্যাক্টর

    অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সপ্তম বেতন কমিশনে এটি ছিল ২.৫৭, কিন্তু এবার সরকার ২.০ এবং ২.৫৭-এর মধ্যে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। এদিকে, কর্মচারী সংগঠনগুলো এটিকে ৩.০ থেকে ৩.২৫ পর্যন্ত বৃদ্ধির দাবি জানাচ্ছে। এই দাবি মেনে নেওয়া হলে, ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৫৪,০০০ টাকা হতে পারে, যা কর্মচারীদের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন হবে।

    আরও পড়ুনঃ কাটবে LPG সংকট, রাজ্যগুলিতে ২০% গ্যাস সরবরাহ বাড়ানোর ঘোষণা কেন্দ্রের

    এখন সকলের প্রশ্ন, কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন? একটি নতুন বেতন কমিশন সাধারণত প্রতি ১০ বছর পর পর গঠিত হয়। এই রীতি অনুসরণ করে, অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এই কমিশনের প্রধান হলেন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এবং এটি ১৮ মাসের মধ্যে তার রিপোর্ট জমা দেবে বলে আশা করা হচ্ছে। এরপর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং নতুন বেতন কাঠামোটি কার্যকর করবে।