Blog

  • ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ আজ, প্রকাশিত হচ্ছে প্রথম তালিকা, কীভাবে দেখবেন নাম?

    ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ আজ, প্রকাশিত হচ্ছে প্রথম তালিকা, কীভাবে দেখবেন নাম?

    প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা। ভোট প্রচার পর্বও শুরু হয়েছে। এমতাবস্থায় আজ বিকেলেই প্রকাশিত হতে চলেছে SIR-র সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (First Supplementary Voters List)। যারা এতদিন বিচারাধীন তালিকায় ছিলেন, তাঁদের মধ্যে নিষ্পত্তি হওয়াদের নাম ওই অতিরিক্ত তালিকায় থাকবে। আশঙ্কা করা হচ্ছে প্রথম পর্যায়ে সেই সংখ্যাটা ২৮ লক্ষের আশপাশে থাকবে।

    প্রকাশিত হবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা

    রিপোর্ট মোতাবেক, রবিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, আজ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়ায় ‘বিচারাধীন’ তালিকাভুক্ত ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে চলেছে। আশা করা যাচ্ছে বিকেলেই ‘বিচারাধীন’ তালিকায় থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা। জানা গিয়েছে তালিকাটি রাজ্যজুড়ে বুথ, জেলাশাসকের দফতর, মহকুমা শাসকের দফতর, বিডিওয়ের দফতরে টাঙানো হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে ২৮ লক্ষ ৬ হাজার বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে। আগামী সপ্তাহে শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ হতে পারে বলেও জানা গিয়েছে।

    চিন্তিত ভোটারেরা

    সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারাধীন ভোটারদের জন্য গঠিত হয়েছে ট্রাইবুনাল। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। ৭০০ জন বিচারককে দিয়ে নথি যাচাইয়ের কাজ করা হয়েছিল। অবশেষে আজ প্রথম তালিকা প্রকাশিত হবে। তাই স্বাভাবিকভাবেই চিন্তিত ভোটাররা, কারণ এই তালিকার মাধ্যমে নির্ধারিত হবে তাঁদের ভোটাধিকারের ভবিষ্যৎ। কমিশনের মাধ্যমে জানা গিয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশের মতোই এই তালিকা প্রকাশিত হবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই অতিরিক্ত তালিকা দেখা যাবে। কীভাবে ভোটার দেখতে পারবেন নীচে পদ্ধতি জানিয়ে দেওয়া হল

    অনলাইনে কীভাবে দেখবেন নাম?

    প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে কিনা তা জানার জন্য প্রথমে eci.voters.gov.in টাইপ করতে হবে। এরপর কমিশনের নির্দিষ্ট ওই সাইট খুললে তাতে মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে লগইন করে নিতে হবে। এরপর এপিক নম্বর দিয়ে সার্চ করে নিতে হবে নিজের নাম। পাশাপাশি মোবাইলে ECI নেটে গিয়ে পরপর পদ্ধতি অনুযায়ী তালিকা দেখতে পারবেন ভোটাররা। এছাড়াও অফলাইনে বুথ, বিডিও, এসডিও অফিস, ডিএম অফিসে অতিরিক্ত তালিকা ঝোলানো হবে। সেক্ষেত্রে তালিকায় যাদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। অন্যদিকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজ্যজুড়ে।

    আরও পড়ুন: ভবানীপুর নিয়ে কর্মীদের কড়া নির্দেশ অভিষেকের, লোডশেডিং প্রসঙ্গ টানলেন মমতা

    সংবেদনশীল অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা

    গতকাল অর্থাৎ রবিবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়েছিল CEO দফতরে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কমিশনের এক আধিকারিক বলেছেন যে ‘প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ হয়, সেজন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করছি আমরা। সংবেদনশীল অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। বাড়তি নজরদারিও চলবে।’ শনিবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর একটি নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, “সম্ভাব্য জমায়েতের স্থানগুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হোক। স্পর্শকাতর এলাকাগুলিতে কঠোর নজরদারি চালানো হোক। আইন-শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হোক।”

  • আইপিএলে নেই কোনও অভিজ্ঞতা, নিলামে কেনেনি কেউ! সেই প্লেয়ারই এবার KKR-এ

    আইপিএলে নেই কোনও অভিজ্ঞতা, নিলামে কেনেনি কেউ! সেই প্লেয়ারই এবার KKR-এ

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: এমনটা বোধহয় হওয়ার ছিল না। একের পর এক প্লেয়ারের চোটের কারণে পরিবর্ত খুঁজে নিতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। কিছুদিন আগেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। এবার আকাশ দীপের (Akash Deep) পরিবর্তও খুঁজে নিল KKR। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বিদর্ভের এক অনামি পেসারকে দলে নিচ্ছে তারা।

    নিলামে উপেক্ষিত পেসার এবার KKR এ

    পিঠের চোটের কারণে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না বাংলার তারকা পেসার আকাশ দীপ। যা কলকাতার জন্য অন্তত বড় ধাক্কা। আর সেই ধাক্কার সামলে উঠতেই এবার তরুণ ভারতীয় পেসার সৌরভ দুবেকে দলে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার এখনও না হলেও ক্রিকবাজ বলছে ইতিমধ্যেই কলকাতায় এসে অনুশীলন করে গিয়েছেন এই বাঁ হাতি বোলার।

    আজ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়নি সৌরভের। ফলে এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। যদিও 2022 সালে 20 লাখ টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দরাবাদে জায়গা পেয়েছিলেন তিনি।। তবে সেই সুযোগ মাঠে নেমে কাজে লাগানো হয়নি। এবারের নিলামে সৌরভের বেস প্রাইস ছিল 30 লাখ টাকা। দুঃখের বিষয়, সেই দামেও তাঁকে কেনেনি কেউ। এক কথায়, এবারে নিলামে পুরোপুরি উপেক্ষিত ছিলেন তিনি। এবার সেই প্লেয়ারকে কাজে লাগাতে হবে কলকাতাকে।

    অবশ্যই পড়ুন: স্ট্রেচার না পেয়ে হাঁটতে গিয়ে মৃত্যু! ফের আরজি করের ট্রমা কেয়ার নিয়ে চরম অভিযোগ

    প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেললেও ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। 2019 ভারতের এমার্জিং এশিয়া কাপের দলে ছিলেন সৌরভ দুবে। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে 26 রান দিয়ে 4 উইকেট তুলেছিলেন তিনি। গোটা টুর্নামেন্টে পেয়েছিলেন 7 উইকেট। এবার কলকাতার জার্সিতে কামাল দেখাতে হবে তাঁকে। বাঁ হাতি পেসার হওয়ার দৌলতে মুস্তাফিজুরের অভাবও মেটাতে পারবেন তিনি।

  • হাওড়া-দিল্লি সফর আরও সহজ, নয়া ট্রেন দিল পূর্ব রেল, দেখুন সময়সূচি

    হাওড়া-দিল্লি সফর আরও সহজ, নয়া ট্রেন দিল পূর্ব রেল, দেখুন সময়সূচি

    সৌভিক মুখার্জী, কলকাতা: যাত্রীদের জন্য বিরাট সুখবর। নিউ দিল্লি থেকে হাওড়া স্পেশাল ট্রেন (Howrah-New Delhi Special Train) চালানোর ঘোষণা করলে পূর্ব রেল। জানা যাচ্ছে, ট্রেন নম্বর ০৪০৫২ এবং ০৪০৫১ নিউ দিল্লি – হাওড়া – নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি আজ অর্থাৎ সোমবার থেকে ২৬ মার্চ অবধি চলবে। যাত্রাপথে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ট্রেনটি থামবে। ট্রেনটির সময়সূচি কী রয়েছে আর কোন কোন স্টেশনে থামবে তা জানুন এই প্রতিবেদনে (Indian Railways)।

    নিউ দিল্লি – হাওড়া স্পেশাল ট্রেন

    পূর্ব রেলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, আজ অর্থাৎ ২৩ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে এই ট্রেনটি চলবে। যার মধ্যে ট্রেন নম্বর ০৪০৫২ নিউ দিল্লি – হাওড়া স্পেশাল ট্রেনটি আজ অর্থাৎ ২৩ তারিখ নিউ দিল্লি স্টেশন থেকে সন্ধ্যা ৬:১৫ মিনিটে ছাড়বে এবং আগামীকাল অর্থাৎ ২৪ তারিখ হাওড়া জংশনে ট্রেনটি পৌঁছবে রাত ১১:৪০ মিনিটে। মাঝে জসিডি স্টেশনে ট্রেনটি পৌঁছবে আগামীকাল বিকাল ৫:৩২ মিনিটে।

    অন্যদিকে ট্রেন নম্বর ০৪০৫১ হাওড়া – নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি আগামী ২৫ তারিখ হাওড়া জংশন থেকে ছাড়বে রাত ১:৪০ মিনিটে এবং ট্রেনটি নিউ দিল্লি পৌঁছবে ২৬ তারিখ সকাল ৮:২০ মিনিটে। মাঝে ট্রেনটি জসিডি স্টেশনে পৌঁছবে ২৫ তারিখ সকাল ৭:২০ মিনিটে।

    আরও পড়ুন: দেড় লক্ষ বিনিয়োগে মাসে মিলবে ৯৭৫০ টাকা সুদ! এত রিটার্ন দিচ্ছে LIC?

    কোন কোন স্টেশনে থামবে ট্রেনটি?

    পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, উপরোক্ত স্পেশাল ট্রেনগুলি উভয়দিকে গাজিয়াবাদ, আলিগড় জং., টুন্ডলা জং., গোবিন্দপুরী, প্রয়াগরাজ জং, মির্জাপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জং., বক্সার, আরা, পাটনা জং., বখতিয়ারপুর জং., কিউল জং., ঝাঝা, মধুপুর জং., আসানসোল জং., বর্ধমান এবং ব্যান্ডেল স্টেশনে স্টপেজ দেবে। আর ট্রেনটিতে মোট ১৯টি কোচ থাকবে যার মধ্যে এসি ২ টিয়ার কোচ থাকবে ১টি, এসি থ্রি টিয়ার কোচ থাকবে ২টি, স্লিপার ক্লাস থাকবে ১০টি, সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ থাকবে ৪টি এবং এসএলআরডি কোচ থাকবে ২টি। আর ট্রেনটিকে মেইল/এক্সপ্রেস ক্যাটাগরির মধ্যেই রাখা হচ্ছে।

    Image

  • ভবানীপুর নিয়ে কর্মীদের কড়া নির্দেশ অভিষেকের, লোডশেডিং প্রসঙ্গ টানলেন মমতা

    ভবানীপুর নিয়ে কর্মীদের কড়া নির্দেশ অভিষেকের, লোডশেডিং প্রসঙ্গ টানলেন মমতা

    প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় এসে গিয়েছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), তাই সকল প্রার্থী নাম ঘোষণার পর শুরু করে দিয়েছে ভোটের প্রচার। গতকাল অর্থাৎ রবিবার থেকেই নির্বাচনের প্রচার শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ত্রুটি রাখছে না কোনো পরিকল্পনায়। এমতাবস্থায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি কড়া নির্দেশ দিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে (Abhishek Banerjee)। অন্তত ৬০ হাজার ভোটে জেতানোর টার্গেট বেঁধে দিলেন অভিষেক।

    বৈঠকে মমতা অভিষেক

    রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মীদের নিয়ে ভবানীপুরের নির্বাচনী সভা ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে ছিলেন তৃণমূল কাউন্সিলর থেকে ব্লক স্তরের নেতানেত্রীরাও। সেখানে সকল কর্মীদের সতর্কবার্তা দিলেন মমতা-অভিষেক। এদিন অভিষেক দলীয় নেতাকর্মীদের শিথিলতা, নিষ্ক্রিয়তা, আত্মতুষ্টিতে না-ভুগে কাজ করার বার্তা দেন। তাঁর স্পষ্ট নির্দেশ, “ কলকাতার মধ্যে ‘ফার্স্টবয়’ করতে হবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে। অন্তত ৬০ হাজার ভোটে জেতাতে হবে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সে ক্ষেত্রে বড় ভূমিকা নিতে হবে কর্মীদেরই।”

    ভোট প্রচার কৌশল নিয়ে নির্দেশ অভিষেকের

    অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের প্রচার প্রক্রিয়া নিয়ে জানান, “কেন্দ্রীয় বঞ্চনার কথা মানুষের কাছে তুলে ধরুন। ধর্ম নিয়ে রাজনীতি করছে ওরা সেটা বলুন। একবার নয় মানুষের কাছে তিনবার যান। দিদির ১০ প্রতিজ্ঞার কথা জানান। নিজেদের বুথ আগলাতে হবে অতন্দ্র প্রহরীর মতো। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ২৮৭টি বুথ রয়েছে। উপনির্বাচনে মমতা যখন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন ২৩১টি বুথে তৃণমূল জয় পেয়েছিল। এ বার সেই সংখ্যাকে ছাপিয়ে যেতে হবে।” অন্যদিকে নিজের কেন্দ্রের ভোট পরিচালনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মৃদু সমালোচনা করেছেন কাউন্সিলরদের। তাঁর অভিযোগ, কাউন্সিলদের সক্রিয়তা লোকসভা বা বিধানসভা ভোটে দেখা যায় না। কিন্তু এ বার এই ‘কর্মসংস্কৃতি’ বদলাতে হবে, একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে।

    লোডশেডিং নিয়ে সতর্ক মমতার

    গতবার নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেবার তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, গণনাকেন্দ্রে লোডশেডিং করে গরমিল করেছিল নাকি বিজেপি। তাই এবার তৃণমূল নেত্রীর মুখে সেই প্রসঙ্গ উঠে এল। এবারও নেত্রীর আশঙ্কা, তেমন কিছু ঘটানো হতে পারে। তাই বৈঠকে গতকাল সাবধানবাণী দেন তিনি। মমতা বলেন, ‘সতর্ক থাকুন। ভোট শেষ হলেই বাড়ি যাবেন না। লোডশেডিং করে দিতে পারে। স্ট্রংরুমে নজর রাখবেন।’ অর্থাৎ কে কী করছেন, কী করছেন না কোনও কিছুই দলীয় শীর্ষনেতৃত্বের নজরের বাইরে থাকবে না বলে জানিয়ে দিল শীর্ষ নেতৃত্ব।

    আরও পড়ুন: স্ট্রেচার না পেয়ে হাঁটতে গিয়ে মৃত্যু! ফের আরজি করের ট্রমা কেয়ার নিয়ে চরম অভিযোগ

    প্রসঙ্গত, কয়েক দিন আগে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের কার্যালয়ে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানে ভোটের প্রচারের রণনীতি ঠিক করে দেওয়ার পাশাপাশি, নতুন একটি স্লোগান ব্যবহার করতে নির্দেশ দেন রাজ্য সভাপতি। আর সেটি হল ‘বাংলার উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। আগামীকাল সেখানে তাঁর তিনটি জনসভা করার কথা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আগামীকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনায় প্রচারে নামছেন।

  • স্ট্রেচার না পেয়ে হাঁটতে গিয়ে মৃত্যু! ফের আরজি করের ট্রমা কেয়ার নিয়ে চরম অভিযোগ

    স্ট্রেচার না পেয়ে হাঁটতে গিয়ে মৃত্যু! ফের আরজি করের ট্রমা কেয়ার নিয়ে চরম অভিযোগ

    প্রীতি পোদ্দার, কলকাতা: লিফট ঘটনার পর ফের বিতর্কের শিরোনামে উঠে এল আরজি কর হাসপাতাল। সেখানকার ট্রমা কেয়ারে (RG Kar Hospital Trauma Care Centre) ফের অব্যবস্থার অভিযোগ উঠে এল। জানা গিয়েছে, চিকিৎসা করাতে এসে হাসপাতালের অব্যবস্থার কারণে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। শৌচালয়ে যাওয়ার জন্য পাওয়া যায়নি কোনো স্ট্রেচার। হাঁটতে গিয়ে শ্বাসকষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিশ্বজিৎ সামন্ত নামের ওই প্রৌঢ়। তার পরেই মৃত্যু হয় তাঁর।

    স্ট্রেচার না পেয়ে হাঁটতে গিয়ে মৃত্যু!

    রিপোর্ট মোতাবেক, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬০ বছরের এক প্রৌঢ় বিশ্বজিৎ সামন্ত। হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁর নাক থেকে রক্তও পড়ছিল। ট্রমা কেয়ারে চিকিৎসা চলছিল তাঁর। যদিও প্রাথমিক চিকিৎসার পর রাতে রক্ত বন্ধ হয়ে যায়। কিছুটা সুস্থ বোধ করেন কিন্তু শৌচালয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, হাসপাতালের যেখানে প্রৌঢ়ের চিকিৎসা চলছিল, সেখানে কাছাকাছি কোনও শৌচালয় ছিল না। এমনকি দোতলায় ওঠার জন্য স্ট্রেচারের ব্যবস্থাও ছিল না। তাই বাধ্য হয়ে রোগী অসুস্থ অবস্থায় হেঁটে হেঁটে দোতলার শৌচালয়ে যেতে গিয়েই মৃত্যু হয় তাঁর। যদিও এখনও এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ

    মৃত বিশ্বজিৎ সামন্তের ছেলে বিশাল সামন্ত বলেন, ‘‘অনেক আশা নিয়ে আমরা আরজি কর হাসপাতালে এসেছিলাম। কিন্তু এখানে তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে মারা যাচ্ছেন!’’ অন্যদিকে হাসপাতাল সূত্রে দাবি, ট্রমা কেয়ার সেন্টারে শৌচালয় রয়েছে। তাহলে কেন তা সত্ত্বেও রোগীকে নিয়ে বাইরে যেতে বলা হয়? তবে এই সকল প্রশ্নের জবাবের জন্য মৃতের দেহ আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে প্রৌঢ়ের। আপাতত এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে টালা থানার পুলিশ।

    আরও পড়ুন: ৫ জেলায় দুর্যোগের ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

    উল্লেখ্য, গত শুক্রবার ভোরে আরজি করের ট্রমা কেয়ার ভবনের লিফ্‌টে আটকে মৃত্যু হয়েছিল দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। সেখানেও বিতর্কের কেন্দ্র ছিল শৌচালয়। তিন বছরের ছেলের চিকিৎসা করানোর জন্য আরজি করে এসেছিলেন তিনি। শিশুকে শৌচালয়ে নিয়ে যাওয়ার জন্য লিফ্‌টে উঠতে হয় তাঁদের। কিন্তু, যান্ত্রিক ত্রুটির কারণে সেই লিফ্‌টের বেসমেন্টে দীর্ঘ ক্ষণ আটকে থাকেন অরূপেরা। সেখানেই এক ঘণ্টা আটকে থাকার পর স্ত্রী সন্তানের চোখের সামনেই মৃত্যু হয় ওই ব্যক্তির। হাসপাতালের অব্যবস্থা, রক্ষণাবেক্ষণ এবং নজরদারির অভাবকেই এই মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। শেষ আপডেট বলছে, এই ঘটনায় ৩ জন লিফটম্যান-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

  • ছবির মতো সাজানো, গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই তিন অফবিট হিল স্টেশন

    ছবির মতো সাজানো, গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই তিন অফবিট হিল স্টেশন

    সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে গরমের দীর্ঘ প্রতীক্ষিত গরমের ছুটি (Summer Vacation)। এদিকে এই ছুটির ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। এমনিতেই প্রবাদ আছে বাঙালির পায়ের তলায় সর্ষে ফুল। আর গরমের ছুটির সময়ে বিশেষ করে গরম থেকে বাঁচতে কোনও পাহাড়ি ঠান্ডা জায়গায় যেতে কমবেশি সকলেরই ইচ্ছে করে। আপনিও কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অথচ বাজেট কম? তাহলে আজকের এই প্রতিবেদনে আপনাকে উত্তরবঙ্গের এমন কিছু অফবিট (North Bengal Offbeat) জায়গার সন্ধান দেব যেখানে গেলে শরীর ও মন দুটোই জুড়িয়ে যাবে আপনার। চলুন জেনে নেওয়া যাক।

    গরমের ছুটিতে উত্তরবঙ্গে ঘোরার সেরা ৩ জায়গা

    প্রখর রোদ ও গরম শরীর যেন আরও দুর্বল করে দেয়। এই সময়ে শরীর ও মন চাঙ্গা করতে উত্তরবঙ্গের এমন কিছু জায়গা আছে যেখানে শরীরটা শুধু নিয়ে গিয়ে ফেললেই হল, আসল কাজ প্রকৃতি, আবহাওয়া করে দেবে। উত্তরবঙ্গের বুকেই রয়েছে কিছু জানা অজানা জায়গায় যেখানে গেলে আপনি গরম থেকে স্বস্তি পেতে পারেন এবং আপনার ছুটি পুরোপুরি উপভোগ করতে পারেন।

    ঘুরে আসুন রঙ্গারুন

    উত্তরবঙ্গ বলতেই মানুষ বোঝেন দার্জিলিং। হ্যাঁ তাতে কোনও সন্দেহ নেই, কিন্তু এই জায়গার জনপ্রিয়তা এতটাই বেশি যে কখনও কখনও বেশি জনবহুল জায়গা বলে মনে হয়। আপনিও যদি একটু নিরিবিলিতে নিজের মনের মানুষ, একা কিংবা পরিবারের সঙ্গে একটু ভালো সময় কাটাতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ঘুরে আসতে পারেন রঙ্গারুন থেকে। এই জায়গার সৌন্দর্য, আবহাওয়া আপনার মনে এক আলাদাই জায়গা করে নেবে। দার্জিলিং-এর কাছে অবস্থিত একটি শান্ত ও নিরিবিলি গ্রাম, যা তার চা বাগান, কাঞ্চনজঙ্গার মন ভালো করা দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। দার্জিলিং শহরের কোলাহল থেকে দূরে, শান্তিপূর্ণ পরিবেশ এবং হোমস্টে অভিজ্ঞতার জন্য এটি একটি চমৎকার জায়গা।

    আরও পড়ুনঃ ৫ জেলায় দুর্যোগের ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

    এটি দার্জিলিং থেকে প্রায় ১৫-২০ কিমি দূরে অবস্থিত। এখান থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্গা পর্বতশ্রেণীর এক অত্যন্ত সুন্দর দৃশ্য দেখা যায়। স্থানটি চা বাগান দ্বারা পরিবেষ্টিত এবং এর পরিবেশ অত্যন্ত শান্ত, যা প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ। পর্যটকরা এখানে চা বাগানে ঘুরে বেড়ানো, পাখি দেখা, ট্রেকিং এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে পারেন। রঙ্গারুনে অনেক হোমস্টে রয়েছে যেখানে আপনি অনায়াসেই থাকতে পারেন। ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে সেখান থেকে জোড়বাংলো হয়ে রঙ্গারুন যেতে পারবেন। শিলিগুড়ি থেকে আপনি জোড়বাংলো যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন আপনার ডেস্টিনেশনে।

    রামধুরা

    আপনিও যদি পাহাড়ে গিয়ে একটু অফবিট জায়গার খোঁজ করে থাকেন তাহলে এই জায়গাটি একদম আদর্শ। হাতে দুদিনের ছুটি নিয়ে রামধুরা নামের ছোট্ট গ্রামটিতে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই গ্রামটি দার্জিলিং থেকে মাত্র ৩০ কিমি এবং কালিম্পং থেকে ৮ কিমি দূরে অবস্থিত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলি সহজেই দেখা যায় এবং সেই দৃশ্য ক্যামেরাবন্দী করা যায়। মনে হবে একদম হাতের নাগালে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। নিশ্চয়ই ভাবছেন কীভাবে যাবেন এখানে? তাহলে এর জন্য শিয়ালদা, হাওড়া সহ যে কোনও বড় স্টেশন থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে সেখান থেকে কালিম্পং হয়ে রামধুরা যেতে পারেন। সরাসরি গাড়ি ভাড়া করতে হবে। শিলিগুড়ির পানিট্যাংকি মোড় থেকে কালিম্পং যাওয়ার শেয়ার গাড়ি মিলবে। সেখান থেকে রামধুরার জন্য প্রাইভেট ট্যাক্সি বুক করতে পারেন।

    চিমনি

    উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের আরও একটা অল্প চেনা গ্রাম। দুদিনের ছুটি হাতে নিয়ে হৈহৈ করে ঘুরে আসতে পারেন মেঘের দেশ চিমনি থেকে। কার্শিয়াং অঞ্চলের এক অপরূপ সুন্দর গ্রাম। একদম কোলাহল মুক্ত এই গ্রামে হাঁটলে আপনি আপনার নিঃশ্বাস অবধি স্পষ্ট শুনতে পারবেন। পাহাড়, ঘন বন, মেঘ, কুয়াশা আপনার মন প্রাণ ভালো করে দেবে। এই চিমনিতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রাইভেট গাড়ি বুক করতে হবে। তাহলে এই গরমের ছুটিতে আপনিও ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের এই তিন অফবিট জায়গা থেকে।

  • দেড় লক্ষ বিনিয়োগে মাসে মিলবে ৯৭৫০ টাকা সুদ! এত রিটার্ন দিচ্ছে LIC?

    দেড় লক্ষ বিনিয়োগে মাসে মিলবে ৯৭৫০ টাকা সুদ! এত রিটার্ন দিচ্ছে LIC?

    সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ার যুগে কখন যে কী খবর ছড়িয়ে পড়ে তা বলার জো নেই। সম্প্রতি ইন্টারনেটে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ছে যে, এলআইসি-র নতুন একটি স্কিমে (LIC New Scheme) নাকি ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ (Investment) করলেই প্রতি মাসে ৯৭৫০ টাকা সুদ পাওয়া যাচ্ছে। আর এই খবর নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কিন্তু আদৌ কি তাই? আসলে এর গভীরে লুকিয়ে রয়েছে বড় একটি ভুল। অনেক জায়গাতেই এই ৯৭৫০ টাকাকে মাসিক আয় হিসেবে দেখানো হচ্ছে। সত্যিটা জানুন।

    সামনে এল আসল তথ্য

    প্রথমে আমরা স্পষ্ট করে জানিয়ে রাখি, এটি এলআইসি-র কোনও জীবন বীমা পলিসি নয়, বরং এটি এলআইসির হাউসিং ফিনান্স লিমিটেডের (LICHFL) সঞ্চয়ী পাবলিক ডিপোজিট স্কিম। ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের মতোই এখানে টাকা রেখে নিশ্চিত হারে সুদ পাওয়া যায়। তবে ভাইরাল হাওয়া ৯৭৫০ টাকার অংকটি আসলে মাসিক সুদের হিসাব নয়, বরং বার্ষিক সুদের হিসাব। সেক্ষেত্রে আপনি যদি ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ৬.৫০% হারে বছরে সুদ দেওয়া হয়, তাহলে এক বছরে আপনি মোট ৯৭৫০ টাকা সুদ পাবেন। আর এক বছর পর আপনার হাতে আসবে এক লক্ষ ১,৫৯,৭৫০ টাকা। তাই যদি কেউ ভাবেন যে ১.৫ লক্ষ টাকা রাখলে প্রতি মাসেই ৯৭৫০ টাকা হাতে আসবে, তাহলে তিনি মস্ত বড় ভুল করছেন।

    তবে বলে রাখি, LICHFL এর এই স্কিমে প্রবীণ নাগরিকরা সাধারণত ০.২৫% অতিরিক্ত হারে সুদ পেয়ে থাকে। যার ফলে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে তাদের বার্ষিক আয় প্রায় ১১ হাজার টাকা হতে পারে। তবে ২০২৬ সালে LICHFL ভারতের অন্যতম নির্ভরযোগ্য একটি সংস্থা। কারণ, এর প্রধান সুবিধা হলে নিরাপত্তা। এটি AAA রেটিং যুক্ত একটি সংস্থা। তাই এখানে বিনিয়োগ করলে টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এমনকি এখানে শেয়ারবাজারের ওঠানামার কোনও ঝুঁকি নেই। আর এখানে আপনি চাইলে নন কিউমুলেটিভ অপশনে বেছে নিতে পারবেন। পাশাপাশি সুদের টাকা আপনি মাস কিংবা বছর ভিত্তিতে নিজের অ্যাকাউন্টে পেতে পারেন, যা আপনার সংসার চালাতে সাহায্য করবে।

    আরও পড়ুন: ৫ জেলায় দুর্যোগের ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

    আবেদন করবেন কীভাবে?

    এই এফডি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনও ঝামেলার প্রয়োজন নেই। এমনকি এলআইসি-র এলআইসির অফিসে যাওয়ার কোনও দরকার নেই। আপনি তিনটি সহজ উপায়ে এখানে আবেদন করতে পারবেন। প্রথমত, LICHFL এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, নিবন্ধিত এলআইসি হাউসিং ফিনান্স এজেন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া অনুমোদিত ডিজিটাল ওয়েলথ ম্যানেজমেন্টের সাহায্যে এখানে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন।

  • ৫ জেলায় দুর্যোগের ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

    ৫ জেলায় দুর্যোগের ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ দুর্যোগ থেকে সাময়িক স্বস্তি, তবে মাসের শেষে ফের একবার ব্যাপক ঝড় বৃষ্টির সাক্ষী থাকবে সমগ্র বাংলা। আজ সোমবারও বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এক নাগাড়ে বর্ষণের জেরে বাংলাজুড়ে শীতের আমেজ ফিরে এসেছে যেন। এখন দুপুরে, রাতে গায়ে চাদর চাপাতেই হচ্ছে। যাইহোক, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কম থাকলেও বুধবার থেকে ফের দুর্যোগ শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাজ আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

    আসলে পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই হয়েছে।বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার বিস্তার আছে। সেইসঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করার কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিসের মতে, উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    আগামীকালের আবহাওয়া

    আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি মোটের ওপর শুষ্ক থাকবে। তবে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এরপর ২৫ মার্চ অর্থাৎ বুধবার থেকে ফের কালবৈশাখী, শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন। এদিন নতুন করে পশ্চিমের কিছু জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে। এরপর থেকে টানা ২৮ মার্চ অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর জন্য দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

     

     

  • রোহিণী নক্ষত্রে বিয়ের সুযোগ আসবে ৫ রাশির! আজকের রাশিফল, ২৩ মার্চ

    রোহিণী নক্ষত্রে বিয়ের সুযোগ আসবে ৫ রাশির! আজকের রাশিফল, ২৩ মার্চ

    সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৩ মার্চ, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বৃষ রাশিতে বিরাজ করছে এবং সূর্য মীন রাশিতে। এদিকে আজ কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রের প্রভাব পড়বে। পঞ্চমী তিথির এই বিশেষ দিনটিতে বিষ্কম্ভ এবং প্রীতি যোগ বিরাজ করবে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:২২ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৩৪ মিনিটে।

    জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ সোমবার, তাই আজ বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

    মেষ রাশির আজকের রাশিফল: আজ প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার উৎসাহকে দ্বিগুণ করে তুলবে। আজ যদি আপনি কারো কাছে ঋণ ফেরত চেয়ে থাকেন, তাহলে সে দিতে পারে। বন্ধুদের সঙ্গে চমৎকার সময় কাটাতে পারেন। তবে গাড়ি চালানোর সময় সতর্ক থাকা উচিত। নাহলে সমস্যা হতে পারে। যারা বাগদান করেছেন, তাদের হবু স্বামীর কাছ থেকে সুখ পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনও বড় সমস্যার সম্মুখীন হবেন এবং তা থেকে আপনি মুক্তি পাবেন।

    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য সবসময় ভালো আচরণ করার চেষ্টা করুন।

    বৃষ রাশি: আজ অন্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। ভাই বা বোনের সাহায্যে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সখ পূরণ করতে গিয়ে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে। পরাজয় থেকে শিক্ষা নেওয়া দরকার। সন্তোষজনক ফলাফল অর্জনের জন্য কাজের পরিকল্পনা করতে হবে। অফিসের সমস্যা সমাধান হতে পারে এবং মানসিক চাপের সম্মুখীন হতে পারেন আজ আপনি। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো যাবে।

    প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে যে কোনও শনি মন্দিরে গিয়ে তেল এবং প্রসাদ নিবেদন করার চেষ্টা করুন।

    মিথুন রাশি: আজ আপনার শারীরিক পরিবর্তনগুলি আপনার চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। দীর্ঘমেয়াদি লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। দূর সম্পর্কের কোনও আত্মীয়র কাছ থেকে হঠাৎ করে আসা কোনও বার্তা পুরো পরিবারকে আনন্দ দেবে। অবিবাহিত হলে আজ কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার প্রতিযোগিরা আপনার অপকর্মের সম্মুখীন হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা আছে।

    প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য তিলের তেল দিয়ে কিছু সাদা কালো তিল মিশিয়ে বাড়িতে প্রদীপ চালানোর চেষ্টা করুন।

    কর্কট রাশি: আজ আপনার সবথেকে বড় সম্পদ রস্যবোধ। অসুস্থতা নিরাময়ে এটি সাহায্য করবে। নিত্য প্রয়োজনীয় গৃহস্থলীর সামগ্রীতে অর্থ ব্যয় করা আজ আপনার আর্থিক সমস্যা সৃষ্টি করবে। পরিবারের সদস্যদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারেন। জীবন সঙ্গী আজ আপনার কাছে অনেক কিছু চাইবে। কিন্তু আপনি তা পূরণ করতে পারবেন না। যার ফলে সে আপনার উপর রেগে যেতে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতি উন্নতি হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ভগবানের মন্দিরে দূর্বা ঘাস নিবেদন করার চেষ্টা করুন।

    সিংহ রাশি: আজ আপনার উদার স্বভাব আনন্দের মুহূর্তে এনে দেবে। বিনিয়োগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখতে হবে। ব্যক্তিগত জীবন সম্পর্কে বন্ধুদের কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন। আজ রোমান্টিক মেজাজে থাকবেন। প্রচুর সুযোগ আসতে পারে। কাজের চাপ বেশি থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রের উদ্যমী বোধ করবেন। নির্ধারিত সময়ের আগে সমস্ত কাজ শেষ করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

    প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করার জন্য প্রতিদিন সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটার চেষ্টা করুন।

    কন্যা রাশি: আজ একাকীত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতি থেকে বেরিয়ে এসে পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত। অমীমাংসিত পরিকল্পনাগুলি আজ জটিল হয়ে উঠতে পারে এবং খরচের চিন্তা আপনার মনে চাপ সৃষ্টি করবে। চমৎকার দিনটি সকলের মনোযোগ আকর্ষণ করবে। পরিবারে আজ সুখ-শান্তি বাজা থাকবে। আজ কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্সের পেছনে আপনার পরিবারের সমর্থন দায়ী। শিক্ষার্থীরা মূল্যবান সময়ের অপব্যবহার করতে পারে। বিবাহিতদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাবে।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কোনও দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ মুগ ডাল খাওয়ানোর চেষ্টা করুন।

    তুলা রাশি: আজ আপনার ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে। কারণ, জটিল পরিস্থিতি সামাল দিতে পারবেন। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যুক্তিবাদকে মোটেও বিসর্জন দেবেন না। নিজের জন্য অর্থ সঞ্চয় করার ইচ্ছা আজ পূরণ হতে পারে। পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করতে পারবেন। সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন যা আপনাকে আনন্দদায়ক অভিজ্ঞতা দেবে। প্রিয়জনের ছোটখাটো ভুলগুলোকে উপেক্ষা করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে।

    প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় উন্নতির জন্য গরিব মেয়েদের মধ্যে দুধের প্যাকেট বিতরণ করার চেষ্টা করুন।

    বৃশ্চিক রাশি: আজ এমন কিছু করার জন্য দিনটি দুর্দান্ত যা নিজের সম্পর্কে ভালো বোধ করায়। সন্তানের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, যা আপনাকে দারুন আনন্দ দেবে। ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীকে আপনার সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়বে। নতুন প্রস্তাবগুলি বেশ আকর্ষণীয় হবে। দিনটি উপকারে আসবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সচ্ছল যাবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো থাকবে বলে মনে করা হচ্ছে।

    প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে দুর্গার মন্দিরে প্রসাদ নিবেদন করে তা দরিদ্রদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।

    ধনু রাশি: আজ আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নতি করার জন্য সময় থাকবে। মানুষ আপনার কাছে কি চায় তা আপনি নিজেই জানবেন। আত্মীয়দের বাড়িতে সংক্ষিপ্ত ভ্রমণ করতে পারেন। এটি শাস্তি এবং আরাম নিয়ে আসবে। আজ আপনার কোনও খারাপ অভ্যাস প্রেমিক বা প্রেমিকাকে অসন্তুষ্ট করতে পারে এবং তারা আপনার উপর রেগে যেতে পারে। দীর্ঘদিন ধরে যে গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কাজ করছেন তা আজ স্থগিত হয়ে যেতে পারে।

    প্রতিকার: চাকরি বা ব্যবসায় উপকারের জন্য সাপকে দুধ খাওয়ানোর জন্য সাপুড়েদেরকে টাকা দিতে হবে।

    মকর রাশি: আজ আপনার ভাবনা প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন না। আত্মবিশ্বাসের অভাবকে আজ কাবু করতে দেবেন না। আজ খোলাখুলি কথা বলুন এবং হাসিমুখে সবকিছু মোকাবিলা করতে হবে। আজ আপনি আর্থিক সমস্যায় জর্জরিত হতে পারেন। বিশ্বস্ত কারোর কাছ থেকে পরামর্শ নিলে আপনারই উপকার হবে। আত্মীয়দের সঙ্গে সময় কাটানো বেশ উপকারে আসবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে বাইরে গেলে হঠাৎ করে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। জীবন সঙ্গীর সাথে সন্ধ্যাটা দুর্দান্ত কাটবে।

    প্রতিকার: ধনসম্পদ লাভের জন্য আজ উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে সূর্য মন্ত্র জপ করার চেষ্টা করুন।

    কুম্ভ রাশি: আজ আপনার নেতিবাচক আবেগ এবং প্রবণতা নিয়ন্ত্রণ রাখা উচিত। রক্ষণশীল ভাবে বিচ্ছিন্ন ভাবনা বা পূর্ণ ধারণা থেকে অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। বাড়ির সম্পর্কিত বিনিয়োগ লাভজনক হবে। যদি কোনও পার্টির পরিকল্পনা করে থাকেন তাহলে ভালো বন্ধুদেরকে আমন্ত্রণ জানান। আজ বন্ধুদের সঙ্গে সাবধানে কথা বলা উচিত। কারণ বন্ধুত্বে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। উপার্জন সম্ভাবনা বাড়ানোর জন্য শক্তি ব্যবহার করতে হবে।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সাদা মিষ্টি খাওয়ার চেষ্টা করুন।

    মীন রাশি: আজ অকারনে নিজের সমালোচনা আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। সমস্যাগুলিকে মন থেকে ঝেড়ে ফেলতে বাড়িতে এবং বন্ধুদের সঙ্গে নিজের অবস্থান করার কথা ভাবতে হবে। চেষ্টা বেশি করা উচিত। ভাগ্য আজ অবশ্যই আপনার পক্ষে থাকবে। কারণ, দিনটি বেশ আপনার জন্য সহায়ক। সহকর্মীদের কাছ থেকে কাজ করার সময় কৌশল বা বুদ্ধিমত্তার প্রয়োজন পড়বে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে।

    প্রতিকার: সুস্থ থাকার জন্য মাছকে খাওয়ান।

    প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

  • KKR-র এই প্লেয়ারকে মরার অভিশাপ দিয়েছিলেন সমর্থকরা!

    KKR-র এই প্লেয়ারকে মরার অভিশাপ দিয়েছিলেন সমর্থকরা!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার তিনি। বেশ কয়েকবার KKR (Kolkata Knight Riders) এর ত্রাতা হয়ে উঠেছিলেন। সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ছন্দপতন হলেও আজও বিশ্ব ক্রিকেটে রহস্যময় স্পিনার হিসেবেই পরিচিত তিনি। সেই নাইট তারকা বরুণ চক্রবর্তীকেই একটা সময় অভিশাপ দিতেন ক্রিকেটপ্রেমীরা। KKR এর ভরসার কাঁধ বরুণকে মরে যাওয়ার অভিশাপ দিতেন সমর্থকরা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই সেই কঠিন বাস্তব স্মরণ করলেন নাইটের অন্যতম বড় অস্ত্র।

    KKR তারকাকে মরার অভিশাপ দিতেন সমর্থকরা?

    একটা সময় চলচ্চিত্র পরিচালক হতে চেয়েছিলেন ভারতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ বোলার বরুণ। খেলোয়াড়ের জীবনের ওঠাপড়া কমবেশি সকলেরই জানা। 2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন তাঁর জন্য এক প্রকার অভিশাপ ছিল। সে বছর ভারতীয় দলের হয়ে সেভাবে কিছু করে উঠতে না পারায় একটা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল বরুণকে। ফের জাতীয় দলে যে ফিরতে পারবেন সেই আশাটা একেবারে ছেড়েই দিয়েছিলেন এই খেলোয়াড়।

    সেই সময় বহু কটুক্তি শুনতে হয়েছে নাইট তারকাকে। অনেক সময় অজানা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হতো চক্রবর্তীকে। বলা হতো, প্রাণে মেরে ফেলা হবে। এছাড়াও পরবর্তীতে হেনস্থার শিকারও হতে হয়েছে বরুণকে। সেটা অবশ্য 2021 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময়। সেই সময় করোনা আক্রান্ত হয়েছিলেন বরুণ চক্রবর্তী। এদিকে মহামারীর কারণে স্থগিত হয়ে গিয়েছিল কলকাতার বিরুদ্ধে RCB র ম্যাচ।

    অবশ্যই পড়ুন: যুবসাথীর ১৫০০ টাকা এখনও পাননি? জানুন কী করতে হবে এবার

    পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে স্থগিত করে দেওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ঠিক সেই সময় বহু ক্রিকেট ভক্ত নাইট তারকা বরুণকে নিশানা করে একাধিক অকথা কুকথা বলেছিলেন। একটা সময় ছিল যখন সমর্থকরা বরুণকে বলতেন, “তুমি মরছো না কেন? তুমি মরে যাও।” IPL 2026 এর আগে ভক্তদের অভিশাপ দেওয়ার কথা ফের স্মরণ করেছেন শাহরুখ খানের দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। সেই সাথে দুঃখ প্রকাশ করেছেন তিনি।