Blog

  • নবান্নর DA বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ, এরা আদৌ পাবেন মহার্ঘ ভাতা? ফের আন্দোলনের হুঁশিয়ারি

    নবান্নর DA বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ, এরা আদৌ পাবেন মহার্ঘ ভাতা? ফের আন্দোলনের হুঁশিয়ারি

    সহেলি মিত্র, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ (Dearness allowance) দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। চলতি মার্চ মাসেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যদিও এসবের  মাঝেই এক নয়া আশঙ্কায় ভুগতে শুরু করেছেন সরকারি কর্মীরা। বিশেষ করে শিক্ষক, শিক্ষাকর্মীরা টাকাটা আদৌ পাবেন কিনা তা নিয়ে ধন্ধে রয়েছেন সকলে। এই সংশয় নিয়েই এবার সকলে নতুন করে আন্দোলনে সামিল হতে চলেছেন। শুনে চমকে গেলে তো? কিন্তু এটাই সত্যি।

    ডিএ নিয়ে ফের পথে নামছে শিক্ষক সমাজ

    শিক্ষক সমাজের দাবি, রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে DA সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে আগামী ৩১ মার্চের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে খোলসা করে কিছু বলা নেই। যে কারণে তারা টাকা পাবেন কিনা সেই নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন সকলে। তাঁরা টাকা নাও পেতে পারেন, এই আশঙ্কা তাঁদের তাড়া করে বেরাচ্ছে। ফলে নতুন করে আন্দোলনে সামিল হতে চলেছেন তাঁরা বলে খবর।

    এক শিক্ষক দাবি করেছেন, অর্থ দফতরের তরফে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত এবং পৌরসভার মতো স্থানীয় স্বশাসিত সংস্থার অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী এবং পেনশনভোগীদের ২০১৮-এর এপ্রিল থেকে ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত মহার্ঘ ভাতার পরিমাণ কত, তা উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট বিভাগ এই হিসাব জানাবে বলে উল্লেখ করা হয়েছে। এখানেই যত সংশয় তৈরি হয়েছে সংশয়। তা হলে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন না তাঁরা? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

    বিজ্ঞপ্তি জারি সরকারের

    সোমবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের এক বিজ্ঞপ্তি অনুসারে, নবান্ন রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতার  বকেয়া একাধিক ধাপে পরিশোধ করবে। ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের এই বকেয়ার কথা রবিবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সরকার জানিয়েছে মার ৪৮ মাসের বকেয়া আগে শোধ করা হবে। তারপরে বাকিটা কবে কী শোধ করা হবে তা পরে জানাবে সরকার।

    আরও পড়ুনঃ আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় প্রবল বৃষ্টি! আজকের আবহাওয়া

    সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে, সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া গণনা করা হবে। এই অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হবে প্রথমটি ২০২৬ সালের মার্চ মাসে এবং দ্বিতীয়টি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটি কর্তৃক মোট বকেয়ার চূড়ান্ত নির্ধারণের ওপর এই অর্থপ্রদান নির্ভরশীল থাকবে। এই বিষয়ে বড় মন্তব্য করেছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শিক্ষক-শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও মার্চের মধ্যে নির্ধারিত বকেয়া মিটিয়ে দিতেই হবে। সরকারি কর্মচারীদের সঙ্গে কোন‌ও ভাবেই বিভাজন চলবে না। শিক্ষক-শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ধোঁয়াশা রেখে শাসকদলের ভোট বৈতরণী পেরোনোর কৌশল কোন‌ওমতেই মেনে নেব না আমরা।”

  • বাংলা বা মহারাষ্ট্র নয়, ভারতের এই রাজ্যে আছে ১০০০-র বেশি স্টেশন

    বাংলা বা মহারাষ্ট্র নয়, ভারতের এই রাজ্যে আছে ১০০০-র বেশি স্টেশন

    সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেলের (Indian Railways) পরিধিও বাড়ছে। ভারতীয় রেল বিশ্বের মধ্যে চতুর্থ বড় রেল নেটওয়ার্ক। ভারতে কত যে ট্রেন চলে, কত হাজার হাজার স্টেশন (Train station) আছে, প্রতিদিন কত কোটি মানুষ যে সফর করেন ট্রেনে তার হিসেব নেই। কিন্তু আজকের এই আর্টিকেলে এমন একটি বিষয় নিয়ে আপনাদের তথ্য দেব যেটি সম্পর্কে জানলে আপনি হয়তো আকাশ থেকে পড়বেন। ভারতে রয়েছে এমন এক রাজ্য যেখানে কিনা ১০০০-রও বেশি রেল স্টেশন রয়েছে। এটা বাংলা বা রাজস্থানে নয় কিন্তু। প্রশ্ন উঠছে তাহলে কোথায়? চলুন জেনে নেবেন।

    ভারতের এই রাজ্যে রয়েছে ১০০০-রও বেশি রেল স্টেশন

    ভারতে সর্বাধিক সংখ্যক রেল স্টেশনের কথা বললে, প্রথমেই যে নামটি মনে আসে তা হলো উত্তরপ্রদেশ, যেখানে ১০০০-এরও বেশি রেল স্টেশন রয়েছে। এগুলি প্রধান শহর, শিল্পকেন্দ্র, তীর্থস্থান এবং প্রত্যন্ত গ্রামগুলিকে সংযুক্ত করে। এর বিস্তৃত রেল নেটওয়ার্ক প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ও পণ্য পরিবহন করে এবং ভারতকে সংযুক্ত করে। এই নেটওয়ার্কটি দেশে যাত্রী ভ্রমণ এবং পণ্য পরিবহনে সহায়তা করে। উত্তরপ্রদেশ শুধু একটি রাজ্য নয়, এটি ভারতের রেল ব্যবস্থার মেরুদণ্ডও বটে।

    বছরের পর বছর ধরে রেল সংযোগের ক্ষেত্রে উত্তর প্রদেশ অগ্রণী ভূমিকা পালন করে। ১,০০০-এরও বেশি রেল স্টেশনের মাধ্যমে এই রাজ্যটি প্রধান শহর, শিল্পকেন্দ্র, ধর্মীয় কেন্দ্র এবং প্রত্যন্ত গ্রামগুলিকে সংযুক্ত করেছে। এই রেল নেটওয়ার্ক প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এবং পণ্য পরিবহন করে, যা এটিকে ভারতীয় পরিবহনের একটি অপরিহার্য অংশ করে তুলেছে। কেন্দ্রীয় অবস্থানের কারণে উত্তর প্রদেশ পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করে।

    ২৫ মিলিয়নেরও বেশি যাত্রী যাতায়াত করেন

    এক হিসেব অনুযায়ী, প্রতি মাসে ২৫ মিলিয়নেরও বেশি যাত্রী উত্তর প্রদেশের রেল স্টেশনগুলো ব্যবহার করেন। দিল্লি-হাওড়া, দিল্লি-মুম্বাই এবং দিল্লি-কলকাতার মতো প্রধান রুটগুলো এই রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এই নেটওয়ার্কটি দেশজুড়ে যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ এবং পণ্য পরিবহনে অনেকটাই সাহায্য করে। রাজ্যটি উত্তর রেলওয়ে, উত্তর-পূর্ব রেলওয়ে এবং উত্তর-মধ্য রেলওয়ে জোনের মাধ্যমে রেল পরিষেবা পরিচালনা করে।

    আরও পড়ুনঃ আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় প্রবল বৃষ্টি! আজকের আবহাওয়া

    উত্তর প্রদেশের প্রধান কিছু রেলওয়ে স্টেশন রয়েছে। সেগুলি হল প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল, বারাণসী জংশন, লখনউ চারবাগ, গোরক্ষপুর জংশন, অযোধ্যা ধাম জংশন, বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি জংশন, মোরাদাবাদ জংশন, বরেলি জংশন, সাহারানপুর জংশন, মথুরা জংশন, গাজিয়াবাদ জংশন, ইত্যাদি।

  • চাঁদেই বসবে সোলার প্যানেল! পৃথিবীকে আজীবন বিদ্যুৎ দিতে জাপানের মহা পরিকল্পনা

    চাঁদেই বসবে সোলার প্যানেল! পৃথিবীকে আজীবন বিদ্যুৎ দিতে জাপানের মহা পরিকল্পনা

    সৌভিক মুখার্জী, কলকাতা: পরিষ্কার এবং দীর্ঘমেয়াদি জ্বালানির সন্ধানে এবার নতুন দিশা দেখছে বিশ্ব। ক্রমবর্ধমান বিদ্যুতের (Electricity) চাহিদা মেটাতে পৃথিবীর বাইরের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আর সেই সূত্রে জাপানের একটি সংস্থা এবার এমন এক পরিকল্পনা সামনে আনলো, যা বাস্তবায়িত হলে গোটা বিশ্বের বিদ্যুৎ সরবরাহের ধরন বদলে যেতে পারে। জানা যাচ্ছে, জাপানের নির্মাণ সংস্থা Shimizu Corporation এই প্রকল্পের প্রস্তাব দিয়েছে, যেটির নাম লুনা রিং (Luna Ring)। আর এই প্রকল্পে চাঁদের নিরক্ষরেখা ঘিরে বিশাল সৌর প্যানেলের একটি বলয় তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা থেকে উৎপন্ন বিদ্যুৎ সরাসরি পৃথিবীতে পাঠানো হবে।

    কী এই লুনা রিং প্রকল্প?

    বলে রাখি, লুনা রিং প্রকল্প অনুযায়ী চাঁদের নিরক্ষরেখা বরাবর একটি বিশাল সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করা হবে। আর সেই পরিকল্পনা অনুযায়ী, সৌর বলয়ের প্রস্থ হবে মোটামুটি ২৫০ মাইল এবং এটি চাঁদের চারদিকে প্রায় ৬৮০০ মাইল জুড়ে বিস্তৃত হবে। আর পুরো বলয়জুড়ে থাকবে অসংখ্য সৌর প্যানেল। এই সৌর প্যানেলগুলো মহাশূন্যে অবিরাম সূর্যালোক পাবে। যার ফলে পৃথিবীর মতো রাত, মেঘ বা আবহাওয়ার বাঁধা থাকবে না।

    প্রাথমিক হিসাব অনুযায়ী, এই প্রকল্প থেকে আনুমানিক ১৩ হাজার টেরাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। তুলনায় বর্তমানে বিশ্বজুড়ে মোট বিদ্যুতের চাহিদা ঘরে ২০ টেরাওয়াট। অর্থাৎ যদি এই প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে বর্তমান বৈশ্বিক চাহিদার বহুগুণ বেশি বিদ্যুৎ সরবরাহ করা যাবে। বিশেষজ্ঞদের মতে, চাঁদের পরিবেশ সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সুবিধাজনক। কারণ, চাঁদে কোনও রকম বায়ুমণ্ডল নেই। ফলে সূর্যালোক সরাসরি পৌঁছয় এবং মেঘ ও আবহাওয়ার কোনও বাধা নেই এখানে। পাশাপাশি চাঁদের ঘূর্ণন ধীর হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে সূর্যালোক পাওয়া যায়। আর কম মাধ্যাকর্ষণের কারণে বড় কাঠামো নির্মাণ করা আরও সহজ।

    কীভাবে তৈরি হবে এই বিশাল প্রকল্প?

    প্রসঙ্গত, মানুষের পক্ষে এত বড় নির্মাণ কাজ সরাসরি করা খুবই কঠিন এবং ব্যয়বহুল, তা বলার অপেক্ষা রাখে না। তাই পরিকল্পনা করা হচ্ছে রোবট বা স্বয়ংক্রিয় কোনও যন্ত্রের মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে। আর এই রোবটগুলিতে চাঁদে মাটি খনন করবে, সৌর প্যানেল বসাবে এবং রক্ষণাবেক্ষণ আর কাঠামো নির্মাণ করবে। পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই এই রোবটগুলিকে নিয়ন্ত্রণ করা হতে পারে। তবে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করলেই তো হবে না, বরং সেটাকে পৃথিবীতে পৌঁছনোর ব্যবস্থা করতে হবে। তার জন্য মাইক্রোওয়েভ ও লেজার প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে শক্তিকে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গে রূপান্তরিত করা হবে। তারপর পৃথিবীর নির্দিষ্ট রিসিভিং স্টেশনে পাঠানো হবে। সেখান থেকেই শক্তিকে বিদ্যুতের রূপান্তর করে বিদ্যুৎ গ্রিডে তা যুক্ত করা হবে।

    সবথেকে বড় ব্যাপার, এই প্রকল্প যদি চালু হয়, তাহলে বিদ্যুৎ উৎপাদনের সময় কোনও রকম কার্বন নির্গমন হবে না। তার কারণে বায়ু দূষণ তো হবেই না, আর পারমাণবিক বর্জ্যও তৈরি হবে না। যার ফলে এটি দীর্ঘ মেয়াদে পরিবেশবান্ধব শক্তির সবথেকে বড় উৎস হয়ে উঠতে পারে। কিন্তু চাঁদের পরিবেশে এত বিরাট অবকাঠামো নির্মাণের প্রভাব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বর্তমানে আলোচনা চলছে। এখন দেখার, আদৌ এই প্রকল্প বাস্তবায়িত হয় কিনা।

  • আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় প্রবল বৃষ্টি! আজকের আবহাওয়া

    আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় প্রবল বৃষ্টি! আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ আরও শক্তি বাড়াল ঘূর্ণাবর্ত। সেইসঙ্গে ঝাড়খণ্ডের উপর নতুন করে কালবৈশাখীর মেঘ-পুঞ্জ তৈরি হতে শুরু করেছে, যা ক্রমশই পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আজ বুধবার বাংলার অধিকাংশ জেলায় তুমুল বৃষ্টি (Weather Today) এবং কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। ভেসে যাবে একের পর এক জেলা। সেইসঙ্গে মুহুর্মুহু বাজ পড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আজ বুধবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    আইএমডি কলকাতা জানিয়েছে, বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার প্রবেশের কারণে ২২শে মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। অত্যাধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। এছাড়াও দুর্যোগ চলতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।

    আরও পড়ুনঃ আজ পর্যন্ত গড়ায়নি ট্রেনের চাকা, দেশের সেই রাজ্যেই রেলপথ তৈরিতে মিলল বিরাট সাফল্য

    আগামীকালের আবহাওয়া

    এবার আসা যাক আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলায়। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। জেলায় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

  • শুরুতেই বেতন ৪৮,৪৮০! সেন্ট্রাল ব্যাঙ্কে বহু শূন্যপদে চাকরি, চলছে অনলাইনে আবেদন

    শুরুতেই বেতন ৪৮,৪৮০! সেন্ট্রাল ব্যাঙ্কে বহু শূন্যপদে চাকরি, চলছে অনলাইনে আবেদন

    সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি সরকারি চাকরি খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, সেন্ট্রাল ব্যাঙ্কের তরফ থেকে এবার স্পেশালিস্ট অফিসার নিয়োগের (Central Bank Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে শূন্যপদের সংখ্যা অনেক। আর সবথেকে বড় ব্যাপার, এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে প্রায় ৫০ হাজার টাকা বেতন। বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। কারণ, এখানে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে।

    সেন্ট্রাল ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি

    সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্কের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট ২৭৫টি শূন্যপদ আছে।

    শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

    এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এআইসিটিই বা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্সে স্নাতক বা বিটেক ডিগ্রি থাকতে হবে। তাহলে আবেদন করা যাবে। এছাড়া অতিরিক্ত কোনও যোগ্যতা চাওয়া হয়নি।

    বয়স সীমা

    এখানে প্রার্থীদের স্কেল ১ বিভাগে সর্বোচ্চ ৩০ বছর, স্কেল ২ এবং ৩ বিভাগে সর্বোচ্চ ৩৫ বছর এবং স্কেল ৪ বিভাগে সর্বোচ্চ ৪৫ বছর বয়স চাওয়া হয়েছে। তবে এর পাশাপাশি আবার সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায়  ছাড় দেওয়া হবে।

    বেতন কাঠামো

    এখানে চাকরি পেলে শুরুতেই ৪৮,৪৮০ টাকা বেতন দেওয়া হবে। তবে অন্তিম বেতন পৌঁছবে ১,২০,৯৪০ টাকা পর্যন্ত। তাই চাকরিপ্রার্থীদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ।

    নিয়োগ প্রক্রিয়া

    এখানে প্রার্থীদেরকে অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তবে ইন্টারভিউের পড়ে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে বলে জানানো হয়েছে।

    আবেদন পদ্ধতি

    যে সমস্ত যোগ্য প্রার্থীরা যোগ্যতার মানদন্ড পূরণ করবে, তাদেরকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্মলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

    • প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
    • এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
    • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
    • তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
    • তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

    উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন সেরে নেবেন। তবে অনলাইন পরীক্ষা বা ইন্টারভিউ হবে আগামী এপ্রিল মাসে, এমনটা জানানো হয়েছে।

    আরও পড়ুন: ২০২৬-এ গাজন কত তারিখে? দেখুন দিনক্ষণ, পালনের নিয়ম ও মাহাত্ম্য

    Central Bank of India Official Notification: Download Now

    India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

  • ২০২৬-এ গাজন কত তারিখে? দেখুন দিনক্ষণ, পালনের নিয়ম ও মাহাত্ম্য

    ২০২৬-এ গাজন কত তারিখে? দেখুন দিনক্ষণ, পালনের নিয়ম ও মাহাত্ম্য

    সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার লোক ঐতিহ্য এবং ধর্মীয় চেতনার এক অনন্য মিলনকে বলা হয় গাজন উৎসব (Gajan 2026)। হ্যাঁ, এর গুরুত্বপূর্ণ অংশ চড়ক পূজা, যাকে অনেক জায়গায় নীল পূজা বা হাজরা পূজা হিসেবেও পালন করা হয়। প্রতিবছর চৈত্র মাসের শেষের দিকে এই উৎসব পালিত হয়, যা একদিকে ধর্মীয় ভক্তির প্রতীক, অন্যদিকে কৃষি এবং সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। কিন্তু ২০২৬ সালে এই গাজন উৎসব কত তারিখে পড়ছে? জানুন।

    গাজন আর চড়কের তাৎপর্য

    বলে রাখি, গাজন উৎসব মূলত ভগবান শিবের উপাসনার সঙ্গে জড়িত। বিশেষ করে এটিকে নীলকন্ঠ রূপে পালন করা হয়। পুরাণ অনুযায়ী, সমুদ্র মন্থনের সময় বিষ পান করে মহাদেব বিশ্বকে রক্ষা করেছিলেন। আর সেই আত্মহত্যাগ এবং সহিষ্ণুতার প্রতীক হিসেবেই এই উৎসব পালিত হয়। এই উৎসবের মাধ্যমে ভক্তরা আত্মসংযম, ত্যাগ, ধৈর্য ও সমাজ কল্যাণের প্রতি দায়বদ্ধতা শেখেন।

    গাজনের আচার এবং তপস্যা

    চৈত্র মাসের একদম শেষের দিকে ভক্তরা এই গাজন ব্রত পালন করে থাকেন। আর এই সময় তাদের জীবনযাপন আরও সরল এবং সংগ্রামপূর্ণ হয়। প্রথাগতভাবে গাজনে অগ্নিপথে হাঁটা হয়, এমনকি শরীরে ভেদন করা হয় আর চড়ক গাছে দোল খাওয়া হয়। হ্যাঁ, শরীরের বিভিন্ন অংশকে ছেদ করা হয় এই গাজন উৎসবে। কিন্তু আধুনিক সময়ে এই কঠোর আচারগুলি অনেকটাই প্রতীকী রূপেই পালিত হয়। সেখানে নিরাপত্তা আর মানবিকতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

    কিন্তু হ্যাঁ, চড়ক পূজার সবথেকে প্রধান প্রতীক হল চড়ক গাছ। একটি লম্বা খুঁটি, যাকে মাটির সঙ্গে আকাশের সংযোগের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। আর এর চারপাশে শোভাযাত্রা প্রদক্ষীণ, গান, নৃত্য এবং লোকনাট্য ইত্যাদির আয়োজন করা হয়। এমনকি এটি পুরনো বছর থেকে নতুন বছরে প্রবেশের একটি প্রতীক।

    ২০২৬-এ গাজন কত তারিখে? | Date of Gajan 2026 |

    আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী জানতে পারছি, ২০২৬ সালের ১৩ এপ্রিল নীল পূজা বা গাজন অনুষ্ঠিত হবে, আর ১৪ এপ্রিল হবে চড়ক পূজা। বাংলা ক্যালেন্ডার হিসেবে ১৩ এপ্রিল অর্থাৎ ২৯ চৈত্র, সোমবার এবং ১৪ এপ্রিল অর্থাৎ ৩০ চৈত্র, মঙ্গলবার।

    গাজনের উৎসব আর মেলা

    প্রসঙ্গত, গাজন বা চড়ক পূজা শুধুমাত্র কোনও ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি সামাজিক উৎসবও বলা চলে। এই সময় চড়ক মেলা, লোক সংগীত ও যাত্রাপালা, হস্তশিল্প এবং স্থানীয় বাজার দেখা যায়। এর মাধ্যমে স্থানীয় শিল্পী, কারিগর ও ব্যবসায়ীরা নতুন সুযোগ পায় এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলে।

    এমনকি নীল পূজার দিন অনেকেই বাড়িতে বা শিব মন্দিরে আরাধনা করেন। সাধারণত শিবলিঙ্গে জল, দুধ বা পঞ্চামৃত অর্পণ করে থাকেন ভক্তরা। আর বিল্বপত্র নিবেদন করেন এবং প্রদীপ জ্বালান। এর সাথে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন আর প্রসাদ বিতরণ করে থাকেন।

    আরও পড়ুন: ২০২৬-এ অক্ষয় তৃতীয়া কত তারিখে পড়ছে? জানুন সময়সূচি, তিথি নক্ষত্র ও তাৎপর্য

    বিভিন্ন অঞ্চলে গাজন পালন

    এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ, ত্রিপুরা এবং অসমের বরাক উপত্যকায় এই উৎসব সমান গুরুত্ব দিয়ে পালিত হয়। আর অঞ্চলভেদে আলাদা আলাদা লোকসংগীত, ঢোল বা বাদ্যযন্ত্রের ভিন্নতা এবং বিশেষ খাদ্য বা প্রসাদ বিতরণ করতে দেখা যায়। কিন্তু এর মূল উদ্দেশ্য একটাই। ভালো ফসল, সুস্বাস্থ্য ও সমাজের মঙ্গল কামনা করা।

  • পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সুখের ছোঁয়া পাবে ৫ রাশি! আজকের রাশিফল, ১৮ মার্চ

    পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সুখের ছোঁয়া পাবে ৫ রাশি! আজকের রাশিফল, ১৮ মার্চ

    সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৮ মার্চ, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ সূর্য মীন রাশিতে আজ চন্দ্র কুম্ভ রাশিতে বিরাজ করবে। আজকের এই বিশেষ দিনটিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব পড়বে। চতুর্দশী তিথির এই দিনটিতে শুভ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:২৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৩১ মিনিটে।

    জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপরে। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।

    মেষ রাশির আজকের রাশিফল: নিজেকে উন্নত করার প্রচেষ্টা ফলপ্রসু হবে। আর্থিক বিষয় নিয়ে আপনার জীবন সঙ্গীর সাথে ঝগড়া হতে পারে। কিন্তু শান্ত স্বভাবে সব সমাধান করতে হবে। দিনের শেষে হঠাৎ করে কোনও সুসংবাদ পুরো পরিবারকে আনন্দিত করবে। হঠাৎ কোনও ব্যবসায়িক ভ্রমনে যেতে হতে পারে যা আপনার ইতিবাাচক ফলাফল দেবে। অপরিচিতদের সঙ্গে কথা বলার জন্য আজকের দিনটি ভালো। কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে আপনার জীবনে গুরুত্ব দেবেন না।

    প্রতিকার: প্রেমের সম্পর্ককে ভালো রাখার জন্য মঙ্গল গ্রহ রুদ্রের রূপ, তাই ভগবান শিবের মন্ত্র জপ করার চেষ্টা করুন।

    বৃষ রাশি: খাওয়ার সময় সতর্ক থাকার চেষ্টা করতে হবে। অসাবধানতা অসুস্থতা বাড়তে পারে। আজ বাড়িতে নিজের কারণে কাউকে কষ্ট না দেওয়ার চেষ্টা করতে হবে। পরিবারের প্রয়োজনে আজ সাহায্য করতে হবে। প্রিয়জন বা জীবনসঙ্গীর সঙ্গে আপনার দিনটা উজ্জ্বল হয়ে উঠবে। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই ভালো। কিন্তু ব্যবসায়ীদের জন্ম দিনটি ইতিবাচক নয়। আজ কাজ এবং বিনোদনকে একসঙ্গে মেশাবেন না। নাহলে আপনারই ক্ষতি হতে পারে। ভালোবাসার দিক থেকে দিনটি বেশ ভালো।

    প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য জলের ফোয়ারা স্থাপন করুন।

    মিথুন রাশি: আজ মানসিক শান্তির জন্য দাতব্য কাজে অংশগ্রহণ করা উচিত। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, যা আপনার আনন্দ দেবে। আজ পরিবারকে সময় দেওয়া উচিত। তাদের অনুভব করতে দিন যে আপনি তাদেরকে যত্ন নেন। তাদের সঙ্গে ভালো সময় কাটান এবং অভিযোগ করার কোনও রকম সুযোগ দেবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ সচ্ছল যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। আজ বাড়িতে হোম বা পূজোর আয়োজন করতে পারেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। বিবাহিতদের জন্য আজকের দিনটি ইতিবাচক।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে খাবারের কিছু অংশ বের করে গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।

    কর্কট রাশি: আজ আপনার সবথেকে বড় সম্পদ রস্যবোধ। এটি ব্যবহার করার চেষ্টা করতে হবে। পারিবারিক অনুষ্ঠানে বড় অংকের টাকা খরচ হবে, যা আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে। পরিবারের সদস্যদের সঙ্গে পরিবেশ হালকা হবে। মনোরম বা আনন্দময় কোনও বার্তা পাবেন। রোমান্সের জন্য সময় পাবেন। চাকর বা সহকর্মীদের সঙ্গে ঝামেলার সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনি এবং আপনার জীবন সঙ্গী একসঙ্গে হারিয়ে যেতে পারেন। তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আজ খোড়া বা প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করুন।

    সিংহ রাশি: আজ আকর্ষণীয় আচরণ অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে। কিছু বেকার মানুষ চাকরি পেতে পারে, যা আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে। অতিরিক্ত সময় নিস্বার্থ সেবায় ব্যবহার করতে হবে। সোশ্যাল মিডিয়ায় আপনার প্রিয়জনের শেষ দুই বা তিনটি মেসেজ দেখে আপনি খুশি হতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। নিজের গণ্ডি থেকে বেরিয়ে এসে উচ্চ পদে থাকা ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই ভালো। কিন্তু ব্যবসায়ীদের আজ খুব একটা দিনটি ভালো যাবে না। অন্যদিকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

    প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য একটি লাল কাপড়ে ডাল মুড়িয়ে সেটি নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করুন।

    কন্যা রাশি: আজ আপনার কাজ করার জন্য অন্যদের উপর চাপ দেবেন না। আর্থিক লাভের সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা আছে আজ। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। অভাবীদের আজ সাহায্য করা প্রয়োজন। আজ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু জানার আগেই নিজের কাজ শেষ করা দরকার। প্রিয়জনকে কঠোর কোনও কথা বলা থেকে বিরত থাকুন আজ। আত্মীয়স্বজনদের হস্তক্ষেপ আজ আপনার বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করবে।

    প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখার জন্য ১১ বার ‘ওম ভৌমায় নমঃ’ মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।

    তুলা রাশি: আজ আপনার উদার স্বভাব আনন্দ এনে দেবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। এতে আপনার আর্থিক লাভ হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো যাবে না। আজ অংশীদারিত্বের প্রকল্পগুলি ইতিবাচক ফলাফল এনে দেবে  পরিবারে ঝামেলার সম্ভাবনা আছে। আজ আপনার স্ত্রী আপনার উপর রাগ করতে পারে। অস্বস্তি আপনার দাম্পত্য জীবনে আজ সমস্যা সৃষ্টি করবে। জীবনসঙ্গীর সাথে আজ অন্তরঙ্গ প্রয়োজন।

    প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতি পাওয়ার লক্ষ্যে ঘরে সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করুন।

    বৃশ্চিক রাশি: আজ আপনার আশাগুলো সুগন্ধির মতো আচরণ করবে। বিচক্ষণতার সঙ্গে কাজ করলে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। যাদের সঙ্গে খুব কম দেখা হয়, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য আজকের দিনটি ভালো। প্রিয়জনকে কঠোর কিছু বলা এড়িয়ে চলুন। আজ আপনার কর্ম ক্ষমতা এবং বিশেষ উদ্যোগের দিন। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কিন্তু পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। প্রতিবেশী বন্ধু বা আত্মীয়দের কারণে দাম্পত্য কলহ দেখা দিতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো।

    প্রতিকার: আজ আপনার প্রেমের জীবনকে উন্নত করতে হলে জলে একটি তামার মুদ্রা ভাসিয়ে দিন।

    ধনু রাশি: অতিরিক্ত মানসিক চাপ আর দুশ্চিন্তা আজ আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। বিদেশের জমি ভালো দামে বিক্রি হয়ে লাভবান হতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন। আজ প্রেমের সম্পর্কে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করতে হবে। অর্থ উপার্জনের নতুন ধারণা মাথায় আসলে সেগুলিকে কাজে লাগাতে হবে। সময়ের সঙ্গে তাল বুলিয়ে চললে আপনারই ভালো। প্রিয়জনের সঙ্গে সময় কাটানো উচিত। বিবাহিতদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে। কিন্তু পরিবারে ঝামেলার সম্ভাবনা আছে।

    প্রতিকার: স্বাস্থ্যের সুবিধার জন্য পকেটে একটি হলুদ রুমাল রাখার চেষ্টা করুন।

    মকর রাশি: আজ এমন কাজে নিজেকে নিযুক্ত করুন যা আপনাকে আরও উত্তেজিত করে। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা থাকবে। জীবনের সুরের বাধা অনুভব করতে পারবেন। আজ আপনার অনুভব হবে যে, প্রিয়জন কতটা ভালো। তাকে ক্ষমা করতে ভুলবেন না। আজ সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে নিজেকে আটকে পড়া অনুভব করতে পারেন। আজ আপনার যা প্রয়োজন তা জীবন সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো।

    প্রতিকার: প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য ভগবান গণেশের ছবি নিজের কাছে রাখার চেষ্টা করুন।

    কুম্ভ রাশি: আজ নিষ্ঠা ও সাহস জীবনসঙ্গীর সঙ্গে সুখ বয়ে আনবে। আর্থিক জীবন আরও সমৃদ্ধ হবে। ঋণমুক্ত হতে পারেন। এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনার খারাপ সময় আপনাকে সমস্যায় ফেলে। ভালোবাসার যন্ত্রণা আজ আপনাকে জাগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে কোনও বিশেষ ব্যক্তির সাথে দেখা হতে পারে। তবে মুহূর্তগুলো সংবেদনশীল উপভোগ করবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। দীর্ঘদিনের পর সন্ধ্যাবেলা আপনার জীবন সঙ্গীর ভালোবাসা পাবেন।

    প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য সাপের আকৃতির রূপোর আংটি করার চেষ্টা করুন।

    মীন রাশি: আজ আপনার শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। দীর্ঘদিনের বকেয়া ক্ষতিপূরণ আজ আপনার হাতে এসে পৌঁছাবে। আজকের দিনটি বেশ আনন্দের হবে। জীবনসঙ্গী আপনাকে খুশি রাখার চেষ্টা করবে। প্রেমের দৃষ্টিকোণ থেকে দিনটি বেশ ভালো যাবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বজায় রাখলে আজ আপনার কর্মজীবনের উন্নতি হবে। এমনিতে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    প্রতিকার: প্রেমের সম্পর্ককে মজবুত করতে হলে প্রেমিক কিংবা প্রেমিকাকে সাদাকালো পোশাক উপহার দিন।

    প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

  • তৃণমূলের প্রার্থী ঘোষণা, কাবুলের হাসপাতালে হামলা…! আজকের সেরা ১০ খবর (১৭ মার্চ)

    তৃণমূলের প্রার্থী ঘোষণা, কাবুলের হাসপাতালে হামলা…! আজকের সেরা ১০ খবর (১৭ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ মার্চ, মঙ্গলবার। তৃণমূলের প্রার্থী ঘোষণা, কাবুলের হাসপাতালে হামলা, ভারতে দূর হচ্ছে এলপিজি সংকট, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ২৫ হাজার কোটি দিয়ে সবুজ জ্বালানির চুক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের

    ভারতের সবুজ জ্বালানির ক্ষেত্রে এবার বিরাট সাফল্য পেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। দক্ষিণ কোরিয়ার Samsung C&T Corporation এর সঙ্গে প্রায় ২৫ হাজার কোটি টাকার চুক্তিতে আগামী ১৫ বছর গ্রিন অ্যামোনিয়া সরবরাহ করবে সংস্থাটি, এমনটাই খবর। ২০১৯ থেকে কার্যকর হওয়া এই প্রকল্পের মাধ্যমে ভারত গ্রিন এনার্জি রফতানিতে শক্তিশালী অবস্থান দেখাবে। গ্রিন অ্যামোনিয়া যা কিনা কম কার্বন নিঃসরণযুক্ত একটি জ্বালানি, ভবিষ্যতের ক্লিন ফুয়েল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর এই উদ্যোগ ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) ভারতে আসলো দুটি এলপিজি ভর্তি জাহজ

    এলপিজি সংকটের মধ্যেও স্বস্তি এনে ভারতে পৌঁছল দুটি জাহাজে মোট ৯৩ হাজার মেট্রিক টন গ্যাস। শিবালিক এবং নন্দাদেবী জাহাজ গুজরাট বন্দরে এলপিজি পৌঁছে দিয়েছে। আর বিশেষজ্ঞদের মতে, এতে সাময়িকভাবে সরবরাহ স্বাভাবিক হতে পারে। কিন্তু হ্যাঁ, দীর্ঘমেয়াদি সংকট এতে কাটবে না। পারস্য উপমহাসাগরে আটকে থাকা আরও জাহাজ দেশে ফিরলে পরিস্থিতি পুরোপুরি উন্নত হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পশ্চিম এশিয়া থেকে আমদানি অব্যাহত রাখাও জরুরি বলে জানিয়েছে কেন্দ্র। এখনই গ্যাসের দাম কমবে কিনা সে বিষয়ে কোনও রকম তথ্য নেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) সিকিমে রেলপথ তৈরি করে বিরাট সাফল্য

    ভারতের একমাত্র রেলবিহীন রাজ্য সিকিমে এবার বিরাট সাফল্য পেল ভারতীয় রেল। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের  উদ্যোগে পশ্চিমবঙ্গের সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন তৈরির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। দুর্গম হিমালয় অঞ্চলের মধ্য দিয়ে ১৪টি টানেলের মধ্যে ১৩টির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। আর কঠিন পরিস্থিতিতে পুরনো পদ্ধতিতে খনন করে এই সাফল্য মিলেছে বলেই খবর। এই প্রকল্প সম্পন্ন হলে সিকিমে প্রথমবার রেলপথ যুক্ত হবে। আর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) কাবুলের হাসপাতালে হামলা পাকিস্তানের, মৃত্যু ৪০০

    আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিমান হামলার অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। এই হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করছে আফগান প্রশাসন। এর প্রতিবাদ জানিয়েছে তালিবান সরকার এবং একে নৃশংস বলেই আখ্যা দিয়েছে। কিন্তু পাকিস্তান সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়ে দিয়েছে যে, শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সীমান্ত সংঘর্ষের পর এই ঘটনা ঘটেছে বলে খবর, যা কিনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) বকেয়া ডিএ ইস্যুতে নয়া বিজ্ঞপ্তি নবান্নের

    বকেয়া ডিএ ইস্যুতে নতুন বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। স্পষ্ট জানানো হয়েছে যে, ২০১৬ থেকে ২০১৯ সালের ডিএ বকেয়া দুই কিস্তিতে দেওয়া হবে। কিন্তু ২০০৮ থেকে ২০১৫ সালের বকেয়া পরিশোধের নিয়ম পরে জানিয়ে দেওয়া হবে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে কর্মীরা। কনফেডারেশনের নেতা মলয় মুখার্জি অভিযোগ করছেন যে, সরকার আদালতের নির্দেশ মানেনি এবং চালাকি করছে। এ নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কর্মচারীদের একাংশ সুদসহ টাকা ফেরত দেওয়ার দাবি তুলছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) আউশ গ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাজির নাম ভোটার তালিকায় বিচারাধীন

    আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আউসগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝিকে ঘিরে এবার বিতর্ক শুরু হল। তাঁর নাম ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে চিহ্নিত থাকার কারণে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। যদিও কলিতা জানিয়েছেন যে, প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন এবং কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি। পেশায় পরিচালিকা কলিতা আগেও এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর এবারও জয়ের আশাবাদী তিনি। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

    মার্চ মাসে যাত্রীদের বিরাট ভোগান্তির মুখে ফেলল ভারতীয় রেল। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল আর দেরিতে চলবে বলে জানানো হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। আর আদ্রা-মেদিনীপুর, আদ্রা-ভাগা ও ভজুডিহি-চন্দ্রপুরা রুটের মেমু ট্রেনগুলি নির্দিষ্ট দিনগুলোতে বাতিল থাকবে। পাশাপাশি টাটানগর-আসানসোল সহ বেশ কিছু ট্রেন আংশিক চলবে কিংবা দেরিতে পৌঁছবে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) রাজ্যপাল হিসাবে শপথ নিয়েই নবান্নকে চিঠি আরএন রবির

    নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েই প্রশাসনিক কাজে তৎপর হয়েছেন আরএন রবি। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজভবনের একাধিক শূন্যপদ পূরণের জন্য নবান্নকে চিঠি পাঠিয়ে দিয়েছেন তিনি। সচিব, বিশেষ সচিব, যুগ্ম সচিব এবং ডেপুটি সচিবসহ মোট পাঁচটি নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ফাঁকা থাকা পদগুলো দ্রুত পূরণ করে প্রশাসনিক কাজের গতি বাড়ানোই মূলত তাঁর লক্ষ্য। প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সময় এই পদগুলি খালি ছিল বলে জানানো হয়েছে। আর এবার নতুন উদ্যোগে রাজভবন এবং নবান্নের সমন্বয় আরও জোরদার হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) LPG সঙ্কটের মাঝে গ্যাস নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

    এলপিজি সংকটের মধ্যে কেন্দ্র সরকার নতুন করে নির্দেশিকা জারি করল। এখন সমস্ত গ্যাস গ্রাহকদের জন্য এলপিজি কেওয়াইসি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। প্রায় ৩৩ কোটি গ্রাহককে বায়োমেট্রিক আধার যাচাইকরন করতে হবে। আর যদি না করা হয়, তাহলে সিলিন্ডার পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এই প্রক্রিয়া ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে করা যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য হল ভর্তুকি সঠিক গ্রাহকদের কাছে পৌঁছানো আর স্বচ্ছতা বজায় রাখা। বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের জন্য এই যাচাইকরন জরুরী। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) ভোটের প্রার্থী ঘোষণা করল তৃণমূল

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে, দার্জিলিংয়ের তিনটি আসনে তারা লড়বে না। আর বিরাট চমক হিসেবে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী হয়েছেন। সেখানে তাঁর প্রতিদ্বন্ধী স্বয়ং শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়েছেন পবিত্র কর। এছাড়া ফিরগাদ হাকিম, মদন মিত্র, কুনাল ঘোষ সহ একাধিক পরিচিত মুখ রয়েছেন। রাজ্যের মোট ২৯৪ আসনের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • ২৫ হাজার কোটির মেগা চুক্তি! গ্রিন এনার্জি সেক্টরে বিরাট কৃতিত্ব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের

    ২৫ হাজার কোটির মেগা চুক্তি! গ্রিন এনার্জি সেক্টরে বিরাট কৃতিত্ব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের

    সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সবুজ জ্বালানি ক্ষেত্রে এবার বিরাট সাফল্য পেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries)। দক্ষিণ কোরিয়ার সংস্থা Samsung C&T Corporation এর সঙ্গে এবার দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে এই সংস্থা। আর এই চুক্তির আওতায় আগামী ১৫ বছর ধরে গ্রিন অ্যামোনিয়া সরবরাহ করবে রিলায়েন্স, এমনটাই জানানো হয়েছে। জানা যাচ্ছে, এই চুক্তির মোট মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রায় ২৫ হাজার কোটি টাকার বেশি, যা বিশ্বের সবথেকে বড় গ্রীন অ্যামোনিয়া সরবরাহ চুক্তি হিসেবেই মনে করা হচ্ছে।

    কী এই চুক্তির বিশেষত্ব?

    রিলায়েন্সের তরফ থেকে জানানো হয়েছে, এই চুক্তি কার্যকর হবে ২০২৯ সালের দ্বিতীয় পর্যায়ে। আর এর মাধ্যমে ভারত থেকে উৎপাদিত গ্রিন অ্যামোনিয়া বিদেশে রফতানি করা হবে। জানা যাচ্ছে, এই চুক্তির আওতায় ভারত সবুজ জ্বালানি রফতানিকারক দেশ হিসেবে পাকাপোক্ত অবস্থান করবে। আর এটি সম্পূর্ণ এনার্জি ইকো সিস্টেম তৈরি করবে। পাশাপাশি নবায়নযোগ্য শক্তি স্টোরেজ, হাইড্রোজেন এবং রাসায়নিক উৎপাদন সবই এবার এক ছাতার তলায় আসবে।

    প্রসঙ্গত, এই গ্রিন অ্যামোনিয়া এমন এক ধরনের জ্বালানি, যেটি তৈরি হয় গ্রিন হাইড্রোজেন থেকে। আর এতে কার্বন নিঃসরণ খুবই কম হয়। এটি পরিষ্কার জ্বালানি হিসেবে, সার উৎপাদন এবং ভবিষ্যতের ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। আর বিশেষজ্ঞদের মতে, এটি ভবিষ্যতের ক্লিন ফুয়েল ইকোনমির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এদিকে রিলায়েন্স জানিয়েছে যে, এই প্রকল্পটি দেশের ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। যার ফলে দেশে ক্লিন এনার্জি ম্যানুফ্যাকচারিং আরও বাড়বে আর মেক ইন ইন্ডিয়া উদ্যোগ আরও শক্তিশালী হবে। শুধু তাই নয়, নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

    আরও পড়ুন: LPG সঙ্কটের মাঝে গ্যাস নিয়ে নয়া নির্দেশনা, না মানলে মিলবে না সিলিন্ডার

    এ বিষয়ে রিলায়েন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানি বলেছেন, এই চুক্তি ভারতের ক্লিন এনার্জি যাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। রিলায়েন্সের মূল লক্ষ্য হবে সৌরশক্তি, ব্যাটারি স্টোরেজ, ইলেক্ট্রোলাইজার প্রযুক্তি। এই সমস্ত ক্ষেত্রে দেশীয় উৎপাদন বাড়ানো আর বিশ্বমানের অবকাঠামো গড়ে তোলা। এমনকি এই চুক্তি শুধুমাত্র শুরু। কারণ রিলায়েন্সের তরফ থেকে এও জানানো হয়েছে, আরও একটি দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক চুক্তি করা হবে, যেটি গিগাফ্যাক্টরি আর গ্রিন হাইড্রোজেন ইকোসিস্টেম দ্রুত বাড়াবে। এখন শুধু সময়ের অপেক্ষা।

  • শিবালিক ও নন্দাদেবীতে করে ভারতে এল ৯৩ হাজার মেট্রিক টন LPG, গ্যাস নিয়ে চিন্তা শেষ?

    শিবালিক ও নন্দাদেবীতে করে ভারতে এল ৯৩ হাজার মেট্রিক টন LPG, গ্যাস নিয়ে চিন্তা শেষ?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশে LPG সংকটের (LPG Crisis) মধ্যেই ফের মিলল স্বস্তির খবর। শিবালিক কার্গোর পর এবার 47 হাজার মেট্রিক টন LPG নিয়ে হরমুজ পেরিয়ে গুজরাতের ভাডিনার বন্দরে এসে পৌঁছেছে জাহাজ নন্দাদেবী। আর এই জাহাজের আগমনের পরই প্রশ্ন উঠছে এবার কি তাহলে দেশজুড়ে LPG গ্যাসের (Gas Service) সংকট কাটবে? বলাই বাহুল্য, এর আগের জাহাজ অর্থাৎ শিবালিক একবারে 46 হাজার মেট্রিক টন পেট্রোলিয়াম গ্যাস নিয়ে গুজরাত বন্দরে পৌঁছেছিল।

    অবশেষে কাটতে চলেছে LPG সংকট?

    প্রথম জাহাজ শিবালিকের পর গুজরাত বন্দরে এসে পৌঁছন নন্দাদেবীতে যে পরিমাণ তরল পেট্রোলিয়াম গ্যাস রয়েছে তা নিয়ে বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, 47 হাজার মেট্রিক টন LPG দিয়ে গোটা দেশের একদিনের LPG সংকট কাটানো যাবে। শিবালিক জাহাজে যে পরিমাণ LPG রয়েছে তা দিয়ে ভারতের প্রায় সাড়ে 32 লাখ পরিবারের কাছে পৌঁছে দেওয়া যাবে গ্যাস।

    বিশেষজ্ঞরা মনে করছেন, শিবালিক এবং নন্দাদেবী এই দুই জাহাজে করে বিপুল পরিমাণ গ্যাস ভারতে আসার ফলে এবার অন্তত দেশে গ্যাসের সরবরাহ ঠিক হবে। তবে এই দুই জাহাজের তরল পেট্রোলিয়াম গ্যাস দিয়ে গোটা দেশের LPG সংকট দীর্ঘদিনের জন্য কাটানো সম্ভব নয়। বিশেষজ্ঞদের দাবি, ভারতে আগামী দিনের LPG সংকট এড়াতে পারস্য উপসাগরে আটকে থাকা ভারতের 24টি জাহাজকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

    তাঁদের বক্তব্য, পারস্য উপসাগরে দাঁড়িয়ে থাকা তরল পেট্রোলিয়াম গ্যাস বহনকারী জাহাজগুলি একে একে ভারতে ঢুকতে শুরু করলে তবেই LPG গ্যাসের সংকট কাটানো সম্ভব হবে। শুধু তাই নয়, গৃহস্থালী এবং বাণিজ্যিক গ্যাসের সরবরাহ আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হলে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ভাল রেখে পশ্চিম এশিয়া থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস আমদানি অব্যাহত রাখতে হবে নয়া দিল্লিকে। তবেই দেশে গ্যাসের চাহিদা মেটানো সম্ভব হবে। তবে এখনই বাণিজ্যিক এবং রান্নার গ্যাসের দাম কমবে কিনা তা নিয়ে কোনও উত্তর নেই।

     

    অবশ্যই পড়ুন: বাংলার গুরুত্বপূর্ণ রুটে একাধিক ট্রেন বাতিল করল রেল, সমস্যায় পড়বেন যাত্রীরা

    উল্লেখ্য, সম্প্রতি ইরানের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আমেরিকা এবং ইজরায়েল ও তাদের বন্ধু দেশগুলি ছাড়া বিশ্বের বাকি দেশ হরমুজ দিয়ে নিরাপদে জ্বালানি নিয়ে যেতে পারবে। তাদের জাহাজে হামলা চালাবে না তেহরান। তবে ভারতের জাহাজকে ছাড়পত্র দেওয়ার নেপথ্যে আলাদা করে নয়া দিল্লির সাথে তেহরানের কোনও বিনিময় চুক্তি হয়নি সে কথা জানিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।