Blog

  • স্বস্তি পেল আমজনতা, অনেকটাই দরপতন সোনা, রুপোর! আজকের রেট

    স্বস্তি পেল আমজনতা, অনেকটাই দরপতন সোনা, রুপোর! আজকের রেট

    সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে সুখবর। আজ আবারও দাম কমল হলুদ ধাতুর (Gold Price)। হ্যাঁ, মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে পরপর দরপতন হচ্ছে মূল্যবান ধাতুর। অন্যদিকে রুপো নিয়েও সুসংবাদ। কারণ, সাদা ধাতুর দামও তলানিতে ঠেকেছে। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

    ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

    ➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,৫৫০ টাকায় (-১০৫০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,৭৫০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,৯০০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,৮০০ টাকায়।

    ২৪ ক্যারেট পাকা সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৬,৩০০ টাকায় (-১১০০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৪,৬৪০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৪,৭৯০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৪,৬৯০ টাকায়।

    ১৮ ক্যারেট সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৫,৯৮০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৫,৯৮০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,১৩০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,০৩০ টাকায়।

    আরও পড়ুন: DA-র প্রথম কিস্তির টাকা নিয়ে কী বলছে রাজ্যের নয়া বিজ্ঞপ্তি?

    আজ রুপোর বাজার দর | Silver Price Today |

    ➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৪৯,৮০০ টাকায় (-৬৩৫০)।

    ➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৭৪,৯০০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬০,০০০ টাকায়।

    বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

  • স্বপ্না বর্মণের জীবনে শোকের ছায়া, বাবাকে হারিয়ে ভেঙে পড়লেন তৃণমূলের প্রার্থী

    স্বপ্না বর্মণের জীবনে শোকের ছায়া, বাবাকে হারিয়ে ভেঙে পড়লেন তৃণমূলের প্রার্থী

    প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), কিন্তু তার আগেই ঘটে গেল এক ভয়ংকর বিপদ। উত্তরবঙ্গের রাজগঞ্জ কেন্দ্রের প্রার্থী হওয়ার পরই বড় ধাক্কা খেলেন অ্যাথলিট কন্যা স্বপ্না বর্মন (Swapna Barman)৷ দীর্ঘ অসুস্থতার পর বুধবার রাতে বাবাকে হারালেন (Swapna Barman Father Passes Away) রাজগঞ্জের তৃণমূল প্রার্থী৷ শোকের ছায়া নেমে এল পরিবারে। পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা নেত্রীরা।

    মারা গেলেন স্বপ্না বর্মনের বাবা

    আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই গত মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর সেই তালিকায় উত্তরবঙ্গের রাজনীতিতে উঠে এল নয়া মুখ স্বপ্না বর্মন। জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াতে চলেছেন এই অ্যাথলিট কন্যা। রাজনীতির দুনিয়ায় প্রথমবার ভোটে দাঁড়িয়ে বেশ খুশি তিনিও। কিন্তু এসবের মাঝেই বড় দুর্যোগ নেমে এল তাঁর পরিবারে। জানা গিয়েছে গতকাল, বুধবার রাতে ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বপ্না বর্মনের বাবা। শোকের ছায়া নেমে এসেছে বর্মন পরিবারে, মানসিক ভাবে ভেঙে পড়েছেন স্বপ্নাও৷

    দীর্ঘদিন অসুস্থ ছিলেন স্বপ্না!

    সূত্রের খবর, স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মন গত বৃহস্পতিবার রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তড়িঘড়ি ওইদিন রাত প্রায় তিনটের সময় কালিয়াগঞ্জের বাড়ি থেকে পঞ্চাননকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর নিউরোলজিক্যাল চিকিৎসার জন্য পরেরদিন, শুক্রবার দুপুরে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছিল। এদিকে ওইদিনই সকালে দুইবার তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ ছিল। বিশেষ মেডিকেল টিম বানিয়ে তাঁর চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সব চেষ্টাই বৃথা হয়ে গেল।

    আরও পড়ুন: সুরক্ষায় নয়া রেকর্ড গড়ল রেল, ৩০০০ কিমিতে চালু ‘কবচ’, কাজ চলছে আরও ২০০০০ কিমিতে

    এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই নানা সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে গড়ে তুলেছেন স্বপ্না বর্মন। দারিদ্র্য, অভাব-অনটন নিয়ে সংসার চালিয়েছিলেন তাঁর বাবা। শেষে সব কিছু পেরিয়ে দেশের হয়ে সোনা জয়ের গল্প ইতিমধ্যেই বহু মানুষের কাছে অনুপ্রেরণা জুগিয়েছে। আর এবার স্বপ্না আরও একটি অধ্যায় শুরু করতে চলেছে একজন রাজনীতিবিদ হিসেবে। কিন্তু সেই নতুন অধ্যায়ের সূচনা প্রাণের প্রিয় মানুষকে হারিয়ে রীতিমত কান্নায় ভেঙে পড়েছেন তিনি। এদিকে রাজগঞ্জ কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াইও ক্রমশ তীব্র হচ্ছে। এখন দেখার এই সবকিছুকে ছাপিয়ে স্বপ্না জয়ের লক্ষ্যে কতটা এগিয়ে যেতে পারে।

  • DA-র প্রথম কিস্তির টাকা নিয়ে কী বলছে রাজ্যের নয়া বিজ্ঞপ্তি?

    DA-র প্রথম কিস্তির টাকা নিয়ে কী বলছে রাজ্যের নয়া বিজ্ঞপ্তি?

    সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে বকেয়া ডিএ (Dearness allowance) নিয়ে উত্তেজনার পারদ ততটাই বাড়ছে। বাংলার রাজ্য সরকারি কর্মীদের মুখে বর্তমানে একটাই প্রশ্ন, কবে মিলবে প্রথম কিস্তির টাকা। এদিকে বাংলায় বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়েছে। এহেন পরিস্থিতিতে অনেকের আশঙ্কা যে সরকার টাকা রিলিজ করবে কিনা। এসবের মাঝেই মহার্ঘ্য ভাতা বা DA নিয়ে সামনে এল বড় আপডেট যা সকলের জানা উচিৎ।

    বকেয়া DA নিয়ে প্রকাশ্যে বড় আপডেট

    সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে ২০২৬ সালের চলতি মার্চ মাস থেকে কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান শুরু হবে। আশা করা হচ্ছে, এই পদক্ষেপে রাজ্য জুড়ে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, শিক্ষক এবং অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারেই এই অর্থ প্রদান করা হবে।

    কারা ডিএ পাবেন?

    • রাজ্য সরকারি কর্মচারী
    • পেনশনভোগীরা
    • শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী
    • অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীরা
    • পঞ্চায়েত ও পৌরসভার মতো স্থানীয় সংস্থাগুলির কর্মচারীরা

    কবে টাকা দেওয়া হবে?

    রাজ্য সরকারের মতে, যোগ্য সুবিধাভোগীরা ২০২৬ সালের মার্চ মাস থেকে বকেয়া অর্থ পেতে শুরু করবেন। অর্থ বিভাগের সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করেই এই অর্থ প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন যে, ‘সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের প্রতি তার প্রতিশ্রুতি পূরণ করেছে এবং অনুমোদিত কাঠামো অনুযায়ী অর্থ প্রদান শুরু হবে।’ ডিএ বকেয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বকেয়া ডিএ প্রদানের বিষয়টি বিচার বিভাগ পর্যন্তও পৌঁছেছিল। রাজ্য সরকারের কর্মচারীদের একটি দল বকেয়া অর্থ পরিশোধের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। আদালত রাজ্য সরকারকে ২০২৬ সালের ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫% প্রদান করার নির্দেশ দিয়েছে। এদিকে সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে মার্চ এবং সেপ্টেম্বর মাসে দুই দফায় প্রাথমিকভাবে ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া টাকা মেটানো হবে। বাকি ২০০৮ থেকে ২০১৫ সালের বকেয়া টাকা কীভাবে এবং কবে দেওয়া হবে, তা নির্ধারণ করতে সরকার পরে একটি পৃথক নির্দেশিকা জারি করবে। অর্থাৎ এর জন্য আরও অপেক্ষা করতে হবে সাধারণ কর্মীদের।

    আরও পড়ুন: কালবৈশাখী থেকে শিলাবৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৭ জেলা, আজকের আবহাওয়া

    সরকার জানিয়েছে, গ্রুপ ‘এ’, ‘বি’ এবং ‘সি’-এর বকেয়া তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে, আর গ্রুপ ‘ডি’-এর কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সরাসরি ট্রান্সফার করা হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যদিও এই টাকা নিয়ে অনেকেই নানা কথা বলছেন। কেউ বলছেন ডিএ-র টাকা যদি জিপিএফ অ্যাকাউন্টেই জমা হবে, তাহলে সেই তো একই বিষয় দাঁড়াল। এই টাকা আবার ২ বছরের আগে তোলা যাবে না।

  • সুরক্ষায় নয়া রেকর্ড গড়ল রেল, ৩০০০ কিমিতে চালু ‘কবচ’, কাজ চলছে আরও ২০০০০ কিমিতে

    সুরক্ষায় নয়া রেকর্ড গড়ল রেল, ৩০০০ কিমিতে চালু ‘কবচ’, কাজ চলছে আরও ২০০০০ কিমিতে

    সহেলি মিত্র, কলকাতা: এখন ট্রেনে সফর করা আরও সুরক্ষিত। এর কারণ এখন বিভিন্ন ট্রেনে এবং ট্র্যাকে লাগানো হয়েছে কবচ (Kavach) নামের এক সুরক্ষা সিস্টেম, যা যে কোনো দুর্ঘটনা রোধ করতে সক্ষম। আর এবারে এই কবচ নিয়ে নতুন মাইলফলক অর্জন করল ভারতীয় রেল। এই কবচ নাকি ইতিমধ্যেই ৩০০০ কিমি দীর্ঘ পথ অতিক্রম করে ফেলেছে বলে খবর।

    কবচ নিয়ে বড় তথ্য দিলেন রেলমন্ত্রী

    সংসদে দাঁড়িয়ে কবচ নিয়ে সম্প্রতি বড় তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, কবচে ৩০০০ কিলোমিটার সম্পূর্ণ হয়েছে এবং আরও ২০, ০০০ কিলোমিটার জুড়ে কাজ দ্রুতগতিতে চলছে। ট্র্যাকগুলোর উন্নয়নের কারণে গতিতে বড় উন্নতি হয়েছে। এদিকে দেশের অন্যতম ব্যস্ততম দিল্লি-হাওড়া রুটটি এখন আগের চেয়েও বেশি নিরাপদ হয়েছে। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ভারতীয় রেল ‘কবচ ৪.০’ প্রযুক্তি চালু করেছে। এটি হাওড়া-বর্ধমান-ছোটা আম্বানা সেকশনে স্থাপন করা হয়েছে।

    কবচ কী?

    কবচ হলো ভারতের প্রথম আধুনিক অটোমেটিক ট্রেন প্রোটেকশন (এটিপি) সিস্টেম। রেল কর্তৃপক্ষ পর্যায়ক্রমে সমস্ত রুটে এর ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা করছে। হাওড়া থেকে ছোটা আম্বানা পর্যন্ত এই অংশটি ২৬০ কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে ২২৯ কিলোমিটার পশ্চিমবঙ্গে এবং ৩১ কিলোমিটার ঝাড়খণ্ডে অবস্থিত। সম্পূর্ণ লাইনটিতে ৪৭টি স্টেশন এবং গেটেড আর্মারযুক্ত ১৩টি লেভেল ক্রসিং রয়েছে। ২০২২ সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্পটি চার বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এটি প্রযুক্তিগতভাবে অত্যন্ত মজবুত।

    আরও পড়ুনঃ কালবৈশাখী থেকে শিলাবৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৭ জেলা, আজকের আবহাওয়া

    রেল মন্ত্রকের তথ্যমতে, রেললাইনে ৭,৮৯৭টি আরএফআইডি ট্যাগ স্থাপন করা হয়েছে। ৬০টি ল্যাটিস টাওয়ারে ইউএইচএফ অ্যান্টেনা এবং ৫২০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। হাওড়া ও শিয়ালদহ ডিপোতে থাকা ১১৮টি বৈদ্যুতিক লোকোমোটিভ এবং একটি ইএইউ-কে আর্মার প্রযুক্তিতে সজ্জিত করা হয়েছে।

  • কালবৈশাখী থেকে শিলাবৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৭ জেলা, আজকের আবহাওয়া

    কালবৈশাখী থেকে শিলাবৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৭ জেলা, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ একটানা বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। চৈত্রের শুরুতেই যে এত বৃষ্টি হবে, সঙ্গে কালবৈশাখীর দাপট থাকবে, কেউ ভাবতে পারেননি। ভাবছেন এবার বৃষ্টি থামবে? সে গুড়ে বালি। আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী ২২ মার্চ রবিবার অবধি এক কথায় তুমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ। এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া (Weather Today) অফিস। হাওয়া অফিস জানিয়েছে, আজও বেশ কিছু জেলায় শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। অনুকূল আবহাওয়া এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা প্রবেশের প্রভাবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবুহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বরবিদ্যুত সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। কোচবিহার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    আগামীকালের আবহাওয়া

    এবার আসা যাজ আগামীকাল অর্থাৎ শুক্রবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। এদিন থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এক লাভফে অনেকটাই বেড়ে যাবে। আলিপুর জানিয়েছে, শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে।

    আরও পড়ুন: ITR রিটার্ন থেকে ট্যাক্স, গোল্ড বন্ড! ১ এপ্রিল থেকে বদলাচ্ছে ৬ নিয়ম

    উত্তরবঙ্গের কথা বললে, দক্ষিণবঙ্গের পাশাপাশি শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। ভারী বৃষ্টির জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • উত্তরভাদ্রপদ নক্ষত্রে টাকার পাহাড়ে বসবে ৩ রাশি! আজকের রাশিফল, ১৯ মার্চ

    উত্তরভাদ্রপদ নক্ষত্রে টাকার পাহাড়ে বসবে ৩ রাশি! আজকের রাশিফল, ১৯ মার্চ

    সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৯ মার্চ, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র এবং সূর্য উভয়ই মীন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ উত্তরভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের প্রভাব পড়বে। অমাবস্যা তিথির বিশেষ দিনটিতে শুক্ল এবং ব্রহ্মা যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:২৬ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৩২ মিনিটে।

    জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন হয়ে থাকুন।

    মেষ রাশির আজকের রাশিফল: আজ বিরক্তি বা খিটখিটে মেজাজ আপনাকে সমস্যায় ফেলবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। বিয়ের জন্য আজকের দিনটি বেশ ভালো। প্রিয়জনের কাছে স্বস্তি বোধ করবেন। কাজের অতিরিক্ত চাপ মানুষকে আজ বিরক্ত করতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রয়োজন বোঝার চেষ্টা করুন। পরিবারে আজ যথেষ্ট সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে ভালো খাবার বা গভীর ঘুম অনুভব করতে পারেন।

    প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য দুর্গা চালিশা বা আরতি পাঠ করার চেষ্টা করুন।

    বৃষ রাশি: আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক সমস্যা আপনার চিন্তাভাবনার ক্ষমতা কমিয়ে দিতে পারে। জীবন সঙ্গী সাহায্য করবে। সতর্ক থাকার চেষ্টা করুন। প্রেমে পড়া আপনার জন্য অসুবিধা তৈরি করতে পারে। আজ আপনি নতুন তথ্য পাবেন যা আপনাকে প্রতিযোগিদের থেকে এগিয়ে রাখবে। খোলাখুলিভাবে নিজের মনের কথা বলতে ভয় পাবেন না। আজ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ইতিবাচক।

    প্রতিকার: আর্থিক সমৃদ্ধি পাওয়ার জন্য অশ্বত্থ গাছের ছায়ায় দাঁড়িয়ে লোহার পাত্রে জল, চিনি, ঘি বা দুধ মিশিয়ে সেই মিশ্রণ গাছের গোড়ায় ঢেলে দিন।

    মিথুন রাশি: আজ আপনার শখ মানসিক শান্তি এনে দেবে। দীর্ঘদিনের বকেয়া ক্ষতিপূরণ বা ঋণ আজ আপনার হাতে এসে পৌঁছবে। বয়স্ক আত্মীয়রা অযৌক্তিক দাবি দিয়ে আপনাকে বিরক্ত করতে পারে। ভ্রমণের পরিকল্পনা হতে পারে যা আপনার শক্তি এবং উৎসাহকে বাড়িয়ে তুলবে। আজ ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। শুভ গ্রহগুলি আপনাকে আনন্দ দেবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনার জীবনসঙ্গীর কাছে সুখবর পেতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।

    প্রতিকার: পারিবারিক জীবনকে সুষ্ঠু রাখার জন্য রান্না ঘরের ভেতরে কাঠের টুলে খালি পায়ে বসে খাবার খাওয়ার চেষ্টা করুন।

    কর্কট রাশি: একাকীত্ব কিংবা বিচ্ছিন্নতার অনুভূতি কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। পরিবারের সাথে সময় কাটান। দিনের দ্বিতীয় ভাগে আর্থিক সুবিধা পাবেন। কাজ ভালোভাবে বিবেচনা না করে কথা বললে কঠোর সমালোচনার মুখোমুখি হতে পারেন। প্রেম নিয়ে খুব একটা কথা বলবেন না। সহকর্মীরা আপনাকে বিরক্ত করতে পারে। আজ রাতে পরিবার থেকে দূরে ছাদে কিংবা পার্কে হাঁটতে পারেন। পরিবারের কারণে বিবাহিত জীবনে নেতিবাচকতা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য খাটের পায়াগুলোতে চারটি তামার পেরেক ঠুকে দেওয়ার চেষ্টা করুন।

    সিংহ রাশি: আজ আপনার শিশুসুলভ নিষ্পাপতা ফুটে উঠবে এবং দুষ্টু মেজাজে থাকবেন। হঠাৎ করে আপনার হাতে টাকা আসতে পারে, যা আপনার খরচ বা বিল মেটাতে সাহায্য করবে। জ্ঞান এবং রস্যবোধ চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করতে পারে। প্রিয়জনের অভাবে আপনি নিজেকে শূন্য বোধ করবেন। পারিবারিক অনুষ্ঠান বেশ উপকারে আসতে পারে। আজ পরিবার থেকে দূরে বারান্দায় কিংবা পার্কে হাঁটতে পারেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আত্মীয়দের হস্তক্ষেপ বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করবে।

    প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখার জন্য সবুজ এলাচ খাওয়ার চেষ্টা করুন।

    কন্যা রাশি: আজ আপনার স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকা দরকার। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে। আর্থিক সমস্যা সমাধান হবে না। এর জন্য আপনি চিন্তিত করতে পারেন। বিশ্বস্ত কারো কাছে পরামর্শ নেওয়া উচিত। আজ বাড়ি আনন্দময় পরিবেশ আপনার মানসিক চাপ কমাতে পারে। তাতে পুরোপুরি অংশগ্রহণ করতে হবে। দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ দিনটি বেশ রোমান্টিক যাবে। কিন্তু স্বাস্থ্যগত সমস্যা আপনাকে আজ সমস্যায় ফেলবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু বুঝেশুনে বিনিয়োগ করবেন।

    প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য তামার পাত্রে সারারাত জল রেখে তা পান করার চেষ্টা করুন।

    তুলা রাশি: আজ মদ থেকে দূরে থাকুন। কারণ এটি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে এবং গভীর বিশ্রাম থেকে বঞ্চিত করবে। মা কিংবা বাবার স্বাস্থ্যের জন্য আজ আপনাকে অনেক টাকা খরচ করতে হতে পারে। এটি আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে এবং সম্পর্ককে শক্তিশালী করতে পারে। জীবনসঙ্গির সাথে উন্নত বোঝাপড়া সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। পরিবার এবং দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে। কিছু গুরুত্বপূর্ণ কাজের কারণে আজ আপনি পরিবারকে সময় দিতে পারবেন না।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কাকদেরকে রুটি খাওয়ান।

    বৃশ্চিক রাশি: আজ বাড়িতে কাজ করার জন্য সময় সতর্কতা অবলম্বন করতে হবে। অসাবধানতার সঙ্গে বাড়ির জিনিসপত্র আলোচনা করলে সমস্যা হতে পারে। পুরনো বন্ধু আপনাকে ব্যবসায় লাভ করার পরামর্শ দেবে। সেই পরামর্শ মেনে চললে আর্থিক লাভবান হতে পারবেন। আজ আপনার জীবনসঙ্গী সাম্প্রতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। মানসিক চাপ সত্বেও আপনি ক্লান্ত বিভ্রান্ত বোধ করতে পারেন। পরিবারে যথেষ্ট সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে সচ্ছল থাকবেন বলেই মনে করা হচ্ছে।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বাড়িতে সাদা সুগন্ধি ফুল গাছ লাগান এবং সেগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করুন।

    ধনু রাশি: আজ উচ্চ রক্তচাপের রোগীদের যত্ন নেওয়া উচিত এবং ওষুধ সেবন করা উচিত। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। ভবিষ্যতে এটি আপনার জন্য উপকারে আসবে। আর্থিক বিষয় নিয়ে আপনার জীবন সঙ্গীর সাথে ঝগড়া হতে পারে। কিন্তু শান্ত স্বভাব আপনাকে সমস্ত সমস্যা সমাধান করাবে। সন্তানদের সঙ্গে সময় কাটান। তাদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য আজকের দিনটি খুবই ভালো। কর্মক্ষেত্রে অতিরিক্ত কথা বলা এড়িয়ে চলা উচিত। নাহলে এটি আপনার উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবে না।

    প্রতিকার: ভালোবাসা সম্পর্ককে মজবুত করতে হলে হলুদ পায়েস বানিয়ে গরিবদের মধ্যে বিতরণ করুন।

    মকর রাশি: আজ আপনার অগ্রগতিকে বাধাগ্রস্থ করা কুয়াশা থেকে বেরিয়ে আসতে হবে। অন্যদের কথায় বিশ্বাস করে বিনিয়োগ করলে সেখান থেকে ক্ষতি হতে পারে। আজ বাড়িতে কোনও সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো যাবে না। জীবনসঙ্গির পরিবার আর বন্ধুদের কাছে আজ আপনার দাম্পত্য জীবনের ব্যক্তিগত বিবরণ নেতিবাচকভাবে প্রকাশ করতে পারেন। আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে মার্কেটিং সাহায্য করবে। অপরিসীম সুখ আসতে পারে এবং এটি অর্জন করার জন্য সমস্যার সম্মুখীন হতে পারেন।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য যেকোনও ধর্মীয় স্থানে সাদাকালো তিল দান করার চেষ্টা করুন।

    কুম্ভ রাশি: অতীতের ভুল সিদ্ধান্ত এবং মানসিক অস্থিরতা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। নিজেকে একা মনে করবেন এবং কোনটা ঠিক আর কোনটা ভুলটা বিচার করতে পারবেন না। আজ অপরিচিত ব্যক্তিদের পরামর্শে বিনিয়োগ করলে সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক কলহ আপনার মনোযোগকে ব্যাহত ঘটাতে পারে। প্রিয়জনের সঙ্গে বাইরে কোথাও গেলে চেহারা এবং আচরণে মজবুত হতে হবে। বিদেশী বাণিজ্যের সঙ্গে জড়িতরা আজ কাঙ্খিত ফলাফল পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন আর মানসিক সমস্যা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন।

    মীন রাশি: আজ আপনার মনে হবে যে আপনার চারপাশের মানুষজন আপনার কাছে অনেক কিছু দাবি করছে। তবে নিজের সামর্থ্যর থেকে বেশি প্রতিশ্রুতি দেবেন না। অন্যদেরকে খুশি করার জন্য নিজেকে অতিরিক্ত চাপে ফেলতে পারেন। আজ এমন কারো সঙ্গে দেখা হতে পারে যে আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কর্মক্ষেত্রে কোনও প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো। প্রত্যাশার থেকে বেশি সুফল আসতে পারে। জীবনসঙ্গীর সাথে জীবনের স্মরণীয় সন্ধ্যা কাটাতে পারেন।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে খাটের পায়াগুলাতে চারটি তামার পেরেক ঠুকে দেওয়ার চেষ্টা করুন।

    প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

  • আইপ্যাক মামলা, ভোটের আগে রাজ্যে বিস্ফোরক…! আজকের সেরা ১০ খবর (১৮ মার্চ)

    আইপ্যাক মামলা, ভোটের আগে রাজ্যে বিস্ফোরক…! আজকের সেরা ১০ খবর (১৮ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ মার্চ, বুধবার। আইপ্যাক মামলা, ভোটের আগে রাজ্যে বিস্ফোরক, বাংলায় নতুন রেলপথ, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দারস্থ বাংলাদেশি যুবক

    বাংলাদেশের যুবক অরিজিৎ সরকার তাঁর স্ত্রীকে উদ্ধারের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর অভিযোগ যে, ঢাকায় বিয়ের পর স্ত্রীর পরিবার জোর করে তাঁকে পশ্চিমবঙ্গে এনে উত্তর ২৪ পরগনা জেলার বিরাটিতে আটকে রেখেছেন এবং তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। হোয়াটসঅ্যাপে পাঠানো লোকেশনের ভিত্তিতে তিনি কলকাতায় এসেছেন এবং বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। কিন্তু কোনও রকম ফল মেলেনি। পরে হাইকোর্টে মামলা করেছেন। তাঁর দাবি, স্ত্রীকে অবৈধ ভাবে আটকে রাখা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) আইপ্যাক মামলায় মমতার ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলেছে। আদালত জানিয়েছে, তদন্তে কোনও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। শুনানিতে রাজ্যের আইনজীবী অতিরিক্ত সময় চেয়েছেন। যার বিরোধিতা করেছেন তুষার মেহতা। ইডি অভিযোগ করছে যে, মুখ্যমন্ত্রী অনুমতি ছাড়াই নথি নিয়েছেন আর তদন্তে বাধা দিয়েছেন। রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ধরনের মামলা কেন্দ্রীয় সরকার করতে পারে, কোনও সংস্থা নয়। পাশাপাশি সংবিধান অনুযায়ী বড় বেঞ্চ গঠন করে সংস্থাগুলির সঙ্গে ক্ষমতা নির্ধারণের কথা উঠেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) অরুণাচলে মঠে গিয়ে মূর্তি চুরি বাংলার পর্যটকের

    অরুণাচল প্রদেশের তাওয়াং মঠে এক বাঙালি পর্যটকের বিরুদ্ধে ধর্মীয় সামগ্রী চুরির অভিযোগ উঠল। জানা যাচ্ছে, পিতলের বুদ্ধমূর্তি, ঘন্টা এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়েছিল সে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং সমস্ত সামগ্রী উদ্ধার করেছে। পরে তিনি নিজের ভুল স্বীকার করে নেন আর অনুতপ্ত প্রকাশ করেন। মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই মঠ কর্তৃপক্ষ তাঁকে ক্ষমা করে দেয় আর কোনও মামলা দায়ের করা হয়নি। এই ঘটনায় সন্ন্যাসীদের মানবিকতার নিয়ে ধন্যি ধন্যি পড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) ভোটের আগে পাঁচ DIG সহ ১১ DM-কে সরাল কমিশন

    আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরাট পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। একসঙ্গে ৫ ডিআইজি এবং ১১টি জেলার ডিএমকে বদল করে দেওয়া হল এবার। দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সহ বেশ কিছু জেলায় এবার নতুন জেলা শাসক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি কলকাতা উত্তর এবং দক্ষিণে ডিইও বদল করে দেওয়া হয়েছে। ভোটের আগে প্রশাসনে নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। যদিও অভিযোগ উঠছে যে, রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই এই বদলি করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) গ্যাস বুকিং আরও সহজ, জারি নতুন নম্বর

    গ্যাস বুকিং সহজ করার জন্য বিরাট উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। নতুন মিসড কল নম্বর ৮৯২৭২-২৫৬৬৭ ও আইভিআরএস নম্বর ৮৩৯১৯-৯০০৭০ চালু করা হল, যা কিনা ২৪ ঘন্টা সক্রিয় থাকবে। পাশাপাশি এলপিজি বুকিং সাইকেলে পরিবর্তন আনা হয়েছে। শহরে ২১ দিনের বদলে এবার ২৫ দিন আর গ্রামে ২৫ দিনের বদলে ৪৫ দিন করে নতুন সিলিন্ডার বুক করা যাবে। আর ডেলিভারির ক্ষেত্রে কোড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু অনেক গ্রাহক রেজিস্টার্ড নম্বর সক্রিয় না থাকার কারণে সমস্যায় পড়ছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) বাংলার নতুন রেলপথ নিয়ে বিরাট সুখবর

    নতুন রেলপথ নির্মাণে এবার বিরাট অগ্রগতি পেল বাংলা। হ্যাঁ, ভারতীয় রেলের উদ্যোগে মানবাজার হয়ে পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত মোট ১২৫ কিলোমিটার নতুন লাইনের ফাইনাল সার্ভে সম্পন্ন হয়েছে বলে খবর। এই প্রকল্পে মোট আটটি নতুন স্টেশন তৈরি করা হবে। যার মধ্যে চারটি হবে পুরুলিয়ায়। আর রেল মন্ত্রকের অনুমোদন মিললেই এই প্রকল্পের কাজ শুরু হবে। এই রেলপথ চালু হলে দুই জেলার যোগাযোগ আরও মজবুত হবে বলে জানা যাচ্ছে এবং বাণিজ্য ও পর্যটন শিল্পে ব্যাপক উন্নতি আসবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) IPAC মামলায় সুপ্রিম কোর্টে ফের বাড়তি সময় চাইল রাজ্য

    আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে শুনানির সময় পশ্চিমবঙ্গ সরকার ইডির হলফনামা জবাব দিতে অতিরিক্ত সময় চেয়েছে। যার বিরোধিতা করেছে ইডি। বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ মামলার বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যকে কিছু সময় দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রাজ্য ইচ্ছাকৃতভাবে শুনানি পিছচ্ছে। রাজ্য মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে। ভোটার আগে এই মামলা কেন্দ্র ও রাজ্যের টানাপড়েন আরও বাড়াচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) বীরভূমে উদ্ধার অসংখ্য বিস্ফোরক, আতঙ্ক নলহাটিতে

    আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের নলহাটিতে উদ্ধার হল বিপুল পরিমাণে বিস্ফোরক। পুলিশ একটি ট্রাক্টর থেকে আনুমানিক ১০ হাজার জিলেটিন স্টিক ও ৩৬০ ডিটোনেটর বাজেয়াপ্ত করেছে। আর সেই ট্রাকের চালক পলাতক। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে প্রার্থী তালিকা ঘোষণার পর রাজনৈতিক অশান্তি আরও বেড়েছে। বহু বিধায়ক ভোটার টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। আর স্থানীয় প্রতিযোগিতা বাড়ানোর জন্য প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) বিমানের ৬০ শতাংশ আসন পছন্দ হবে ফ্রিতে, নয়া নিয়ম DGCA-র

    বিমান যাত্রীদের জন্য বিরাট স্বস্তির খবর দিয়েছে এভিয়েশন মন্ত্রক এবং ডিজিসিএ। নতুন নিয়ম অনুযায়ী বিমানের অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীরা বিনামূল্যে পছন্দ করতে পারবে। আর এর জন্য অতিরিক্ত কোনও চার্জ দেওয়া লাগবে না। একই পিএনআর-এ বুকিং হলে পাশাপাশি সিটও বাধ্যতামূলক করা হয়েছে। আর ফ্লাইট দেরি বা বাতিল হলে যাত্রীদের জানানো, আঞ্চলিক ভাষায় সহায়তা এবং পোষ্য বহনের নীতিতে এবার জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) শিয়ালদা লাইনে একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

    যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল। শিয়ালদা স্টেশন থেকে লালগোলা ও রানাঘাট রুটে ১৯, ২০ এবং ২২ মার্চ মোট ছয়টি স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। ঈদের আগে যাত্রীদের চাপ কমানোর জন্য এই উদ্যোগ। শিয়ালদা-লালগোলা, লালগোলা-রানাঘাট এবং রানাঘাট-লালগোলা রুটে বিভিন্ন সময়ে ট্রেনগুলো চলবে। আর নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সকাল, দুপুর এবং সন্ধ্যাবেলা ট্রেনগুলি ছাড়বে আর পৌছবে। এতে যাত্রীদের যাতায়াতে কিছুটা হলেও স্বস্তি মিলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • 6000mAh ব্যাটারি, দারুণ লুক! মাত্র ১৩,৯৯৯ টাকায় লঞ্চ হল Samsung Galaxy-র নতুন ফোন

    6000mAh ব্যাটারি, দারুণ লুক! মাত্র ১৩,৯৯৯ টাকায় লঞ্চ হল Samsung Galaxy-র নতুন ফোন

    সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির এরকম কোনও ফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, Samsung এবার এমনই এক ফোন নিয়ে হাজির হল। হ্যাঁ, কোম্পানিটি ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের নতুন 5G ফোন Samsung Galaxy M17e 5G, যার দাম শুরু হচ্ছে মাত্র 13,999 থেকে। কম দামে শক্তিশালী ফিচার্সের কারণে এই ফোনটি ইতিমধ্যেই বাজেট সেগমেন্টে বাজারে নজর কেড়েছে। কিন্তু কী কী ফিচার্স রয়েছে ফোনটিতে? জানুন এই প্রতিবেদনে।

    পারফরম্যান্স ও ব্যাটারি

    নতুন Galaxy M17e 5G ফোনটিতে ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 6300 প্রসেসর, যা কিনা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্টিং কিংবা গেমিংয়ের জন্য একেবারে সেরা পারফরম্যান্স দেবে। এদিকে এই ফোনটির সবথেকে বড় আকর্ষণ এর 6000mAh এর ব্যাটারি, যেটি একবার চার্জ দিলে একদিন অনায়াসে ব্যবহার করা যাবে এবং এটি ভিডিও গেম খেলা থেকে শুরু করে ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট দেখার জন্য দীর্ঘস্থায়ী ব্যাকআপ দেবে। ফলে বারবার চার্জ দেওয়ার কোনও ঝামেলা পোহাতে হবে না।

    বিরাট ডিসপ্লে এবং আধুনিক ডিজাইন

    প্রসঙ্গত, এই ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির একটি বিরাট ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট 120Hz, যেটি স্ক্রলিং বা ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলবে। আর ডিজাইনের ক্ষেত্রেও Samsung নতুনত্ব এনেছে। কারণ, এই ফোনটি এবার Vibe Violet ও Blitz Blue রঙের ভেরিয়েন্টে বাজারে আসছে। আর ব্যাক প্যানেলে রয়েছে GFRP। এমনকি ফোনটি পুরু মাত্র 8.2 মিলিমিটার।

    ক্যামেরাতে চমক

    ফটোগ্রাফির জন্য ফোনটিতে দেওয়া রয়েছে 50MP একটি রেয়ার ক্যামেরা, আর একটি ডেপথ সেন্সর। পাশাপাশি 8MP ফ্রন্ট ক্যামেরা থাকছে, যেটি সেলফি বা ভিডিও কলের জন্য একেবারে সেরা পারফরম্যান্স দেবে। দৈনন্দিন ছবি তোলা বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য এই সেটআপ যথেষ্ট কার্যকর।

    এদিকে স্মার্টফোনটি চলছে নতুন Android 16 ভিত্তিক One UI 8 অপারেটিং সিস্টেমের উপর বেস করে। পাশাপাশি ফোনটি নিরাপত্তার উপরেও জোর দিয়েছে। কারণ, এটিতে অটো ব্লক ফিচার্স দেওয়া রয়েছে। আর কোম্পানি দাবি করছে, এটি 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট এবং 6 জেনারেশন অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। এই দামে এই আপডেট সত্যিই বিরল।

    আরও পড়ুন: ভারতীয় রেলে বিদ্যুৎ বিপ্লব! বছরে বাঁচাল ৬০০০ কোটি টাকা

    দাম কত এই মডেলের?

    জানিয়ে রাখি, Samsung Galaxy M17e 5G মডেলটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। তার মধ্যে 4GB + 128GB ভেরিয়েন্টের দাম 13,999 টাকা এবং 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 15,499 টাকা। আর এটি আগামী 20 মার্চ থেকে বিক্রি শুরু হবে, যা Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরের মাধ্যমে কিনতে পারবেন।

  • ITR রিটার্ন থেকে ট্যাক্স, গোল্ড বন্ড! ১ এপ্রিল থেকে বদলাচ্ছে ৬ নিয়ম

    ITR রিটার্ন থেকে ট্যাক্স, গোল্ড বন্ড! ১ এপ্রিল থেকে বদলাচ্ছে ৬ নিয়ম

    সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতি মাসের শুরুতেই বদলে যায় একাধিক নিয়ম। ঠিক তেমনই মার্চ গড়িয়ে ১ এপ্রিল শুরু হলেই বদলাবে একাধিক আয়কর সংক্রান্ত নিয়ম (April Rules Changes), যেগুলি না জানলেই বিপদে পড়বেন আপনিও। এক কথায় আয়কর সংক্রান্ত বিষয়গুলোকে সহজ করার জন্যই কেন্দ্রীয় সরকার এই বদলগুলি আনছে। সেক্ষেত্রে আইটিআর রিটার্ন থেকে শুরু করে টিসিএস-র নতুন নিয়ম বা সভারিন গোল্ড বন্ড, সবকিছুতেই আসবে বদল। কিন্তু কী কী বদল আসছে তা জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।

    ITR রিটার্নের সময়সীমা

    জানা যাচ্ছে, ১ এপ্রিল থেকে রিভাইজড আয়কর দালিখের সময়সীমা আরও বাড়ানো হবে। আগে যেখানে ৯ মাস সময় ছিল রিটার্ন দাখিল করার জন্য, সেখানে এবার আয়কর বর্ষের শেষ থেকে আরও ১২ মাস সময় দেওয়া হবে। তবে ৯ মাস পেরিয়ে দাখিল করার জন্য ফাইন লাগবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে ৫ লক্ষ টাকা আয়ের জন্য ১০০০ টাকা এবং আরও বেশি আয়ের ক্ষেত্রে ৫০০০ টাকা করে গুনতে হবে।

    টিসিএস-র নতুন নিয়ম

    বিদেশে শিক্ষা ও চিকিৎসার জন্য এলআরএস-র ক্ষেত্রে এবার টিসিএস আরও কমানো হচ্ছে। জানা গিয়েছে, ১০ লক্ষ টাকার উপরে খরচের ক্ষেত্রে টিসিএস ৫% থেকে কমিয়ে ১২% করে দেওয়া হয়েছে। ফলে বিদেশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এবার অনেকটাই সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। ১ এপ্রিল থেকে যে কোনও ট্যুর প্যাকেজে ২% টিসিএস দিতে হবে। এতে খরচ অনেকটাই বাঁচবে।

    গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণ

    গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণ দিতে দেরি হলে এতদিন যাবৎ তার উপর সুদ নেওয়া হতো। তবে এই সুদের উপর এতদিন শুধুমাত্র কর আরোপ ছিল। এবার গোটা ক্ষতিপূরণ করমুক্ত করে দেওয়া হল, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এতে সুবিধা পাবে আমজনতা।

    সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স

    বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, এবার ফিউচার অ্যান্ড অপশনের ট্রেডিং এর জন্য এসটিটি বা সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স বাড়ানো হচ্ছে। জানা গিয়েছে, অপশন সেলিং এর ক্ষেত্রে ০.১০ শতাংশ থেকে বাড়িয়ে এবার ০.১৫ শতাংশ করা হচ্ছে। আর ফিউচার সেলিং এর ক্ষেত্রে তা ০.০২% থেকে বাড়িয়ে ০.০৫% করা হচ্ছে।

    আরও পড়ুন: ‘অন্য কোনও মুখ্যমন্ত্রী …’ মমতার ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    শেয়ার বাইব্যাক এবং সভারিন গোল্ড বন্ড

    এতদিন যাবৎ কোনও সংস্থার সাথে শেয়ার বাইব্যাক করলে বিনিয়োগকারীরা যে টাকা পেত, তা ডিভিডেন্ট হিসেবেই সেখানে আবার অতিরিক্ত কর বসানো হতো। তবে ১ এপ্রিল থেকে আসছে এই নিয়মে পরিবর্তন। জানা গিয়েছে, নতুন নিয়মে ওই অর্থ ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ হিসেবে দেখা হবে। আর তার উপরেই আলাদা করে কর বসবে। এতে সুবিধা পেতে পারে সাধারণ মানুষ। পাশাপাশি আরবিআই-র সভারিন গোল্ড বন্ড কিনলে শুধুমাত্র সেই দাম পর্যন্তই এবার ছাড় পাওয়া যাবে বলে আয়কর দফতরের তরফ থেকে জানানো হয়েছে। আর এই নতুন নিয়মগুলি ১ এপ্রিল থেকেই চালু হচ্ছে।

  • কমবে ১০ ঘণ্টা সময়, খুব শীঘ্রই চালু হবে ভারতের প্রথম ৮ লেনের টানেল

    কমবে ১০ ঘণ্টা সময়, খুব শীঘ্রই চালু হবে ভারতের প্রথম ৮ লেনের টানেল

    সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কিছুটা অপেক্ষা, তারপরেই সর্বসাধারণের জন্য খুলে যাবে ভারতের প্রথম ৮ লেনের টানেল (India’s first 8-lane tunnel)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই টানেলটি মুকুন্দ্রা হিলস টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গেছে, যেখানে বন্যপ্রাণী রক্ষার জন্য একটি ভূগর্ভস্থ টানেল নির্মাণ করা হয়েছে। টানেলটিতে দুটি টিউব রয়েছে, প্রতিটিতে চারটি করে লেন, মোট আটটি লেন। নির্মাণকাজের সময় বন্যপ্রাণীদের যাতে কোনওরকম সমস্যা না হয় সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছিল। যে কারণে প্রজেক্টের কাজ শেষ হতে অনেকটাই সময় লেগেছিল।

    ভারতে তৈরি হচ্ছে প্রথম ৮ লেনের টানেল

    রিপোর্ট অনুযায়ী, টানেলের উপরে একটি প্রাকৃতিক বনভূমি থাকবে। মোট ১৩৮০-১৪০০ কিলোমিটার টানেলটি দিল্লি থেকে শুরু হয়ে গুরুগ্রাম, আলওয়ার, জয়পুর, আজমির, কোটা, চিতোরগড়, উদয়পুর, রতলাম, ইন্দোর, উজ্জয়িন, ভাদোদরা, আহমেদাবাদ ও সুরাট হয়ে মুম্বাই পর্যন্ত গেছে। এর বেশ কিছু অংশ ইতিমধ্যেই চালু হয়েছে। ভাদোদরা পর্যন্ত অংশটি চালু রয়েছে। পরে পুরোপুরি টানেলটি চালু হলে কোটার কাছে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ আঁকাবাঁকা ও যানজটপূর্ণ রাস্তার চাপ কমবে।

    কমবে যাত্রার সময়

    গুরুগ্রাম থেকে ভাদোদারা যেতে বর্তমানে সময় লাগে ২০-২২ ঘণ্টা। কিন্তু পরবর্তীকাল তা কমে ১০-১২ ঘণ্টা হবে। ২০২৬ সালের জুনের মধ্যে পুরো এক্সপ্রেসওয়েটি মুম্বাই পর্যন্ত চালু হওয়ার কথা। এটি হলে গুরুগ্রাম-মুম্বাই যাত্রার সময় ২৪ ঘণ্টা থেকে কমে ১২ ঘণ্টা হবে। যানবাহনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিমি গতিতে চলতে পারবে, ফলে সময় ও জ্বালানি সাশ্রয় হবে। NHAI-এর মতে, এক্সপ্রেসওয়েটি দিয়ে বর্তমানে প্রতিদিন ২৫,০০০-৩০,০০০ যানবাহন চলাচল করে এবং টানেলটির কাজ শেষ হলে এই সংখ্যা আরও বাড়বে। মিডিয়ানটি ২১ মিটার চওড়া, ফলে প্রয়োজনে লেন সম্প্রসারণ করা সহজ হবে।

    আরও পড়ুনঃ ডবল ঘূর্ণাবর্তের প্রভাব! শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

    এই প্রকল্পটি হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং গুজরাটের উন্নয়নকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। রণথম্ভোর, মুকুন্দ্রা এবং অন্যান্য অঞ্চলের মতো পর্যটন কেন্দ্রগুলিতে যাতায়াত আরও সহজ হবে। বর্তমানে, টানেলটির চূড়ান্ত পরিদর্শন চলছে এবং শীঘ্রই পরীক্ষামূলক চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। এটি চালু হয়ে গেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।