Tag: Youtube

  • মৃত্যু হয়েছে শাশুড়ির, অন ক্যামেরায় চলছে কান্নাকাটি! ট্রোলের মুখে ‘প্রবাসে ঘরকন্না’ মহুয়া

    মৃত্যু হয়েছে শাশুড়ির, অন ক্যামেরায় চলছে কান্নাকাটি! ট্রোলের মুখে ‘প্রবাসে ঘরকন্না’ মহুয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়াতে সকলেই আজকাল ভ্লগিং (Vlogging) করে চলেছে। এই কাজে একদিকে যেমন খ্যাতি অর্জন হয় ঠিক তেমনই আবার টাকাও বেশ উপার্জন হয়। তাই ভ্লগিং এই মুহূর্তে অতি জনপ্রিয় একটি পেশা হয়ে দাঁড়িয়েছে। যেকোনো কিছু হলেই ক্যামেরা অন করে শুরু হতে যায় ভিডিও, আর এবার সেই কাজ করতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন “প্রবাসে ঘরকন্না” (Probashe Ghorkonna) খ্যাত মহুয়া গঙ্গোপাধ্যায়।

    বিতর্কে জড়ালেন প্রবাসে ঘরকন্না

    একটা সময়ে বিদেশে যে আত্মীয়রা থাকেন তাঁরা যখন দেশে ফেরেন তখন তাঁদের মুখ থেকে ইউরোপ, আমেরিকার গল্প শুনেই মন ভরাতে হত। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে সেটি আর হয় না। কারণ একজন প্রবাসী কীভাবে ২৪ ঘণ্টা কাটান তা জানার জন্য নির্দিষ্ট ভ্লগে চোখ রাখলেই যথেষ্ট। আর সেই ধরনের ভিডিও বানান “প্রবাসে ঘরকন্না” খ্যাত মহুয়া গঙ্গোপাধ্যায়। স্বামী এবং সন্তানদের নিয়ে থাকেন আমেরিকায়। সেখানে থেকেই নিত্যদিনের খুঁটিনাটি সবকিছুই প্রকাশ্যে আনতেন ভ্লগিং এর মাধ্যমে। তাঁর মিষ্টি বাংলা কথার ধরন এতটাই সুমধুর যে আট থেকে আশি সকলেই তাঁর ভক্ত। এমন এক সময় এসেছিল যখন সবাই এই কন্টেন্ট ক্রিয়েটারকে সবার উপরে রেখে দিয়েছেন। কিন্তু এবার সেই মহুয়াই বিতর্কে জড়ালেন।

    শাশুড়ির শেষকৃত্য নিয়ে ভিডিও করতেই বিতর্ক

    জানা গিয়েছে, দিন কয়েক আগে “প্রবাসে ঘরকন্না” খ্যাত মহুয়া গঙ্গোপাধ্যায়ের শাশুড়ি মারা গিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই সকলে তড়িঘড়ি ছুটে এসেছেন দেশে শেষকৃত্য করতে। কিন্তু এই কঠিন সময়ের মাঝেও তিনি তাঁর কন্টেন্টের জন্য ভিডিও করে গিয়েছেন। শাশুড়ির শায়িত দেহের সামনে বসে কান্নাকাটি থেকে শুরু করে শেষযাত্রা, প্রতিমুহূর্তের ক্লিপই ছিল। পরে সেটিকেই এডিট করে তিনি ‘প্রবাসে ঘরকন্না’ র পেজে ছাড়েন। আর সেই ভিডিও দেখে বেশ ক্ষুব্ধ মহুয়া দেবীর অনুগামীরা। তাঁর এই রূপ যে বাকি কন্টেন্ট ক্রিয়েটারদের মটভবে তা সেটা কেউই বোঝেনি। সকলেই তাঁর কমেন্ট বক্সে করে গিয়েছে একগুচ্ছ নেগেটিভ কমেন্টস।

    আরও পড়ুন: TRP না থাকায় স্লট বদল, প্রাইম টাইমে ফিরছে জি বাংলার এই ধারাবাহিক

    প্রসঙ্গত, সকলেই সোশাল মিডিয়ায় রীতিমতো কাটাছেঁড়া করে চলছে প্রবাসে ঘরকন্নাকে নিয়ে। অনেকেই মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছে। কমেন্টে কেউ লিখেছেন, “টাকা কামাতে মারা যাওয়া মানুষকেও ছাড়বে না।” আবার কেউ লিখেছেন, “চারজনের জন্য জরুরি বিমানের টিকিট কেনার জন্য তহবিল সংগ্রহের চমৎকার উপায়, মানুষ হিসেবে আপনারা লজ্জাজনক।” যদিও অনেকেই আবার তাঁর পাশে দাঁড়িয়েছে। তবে অনুগামীদের এই প্রতিক্রিয়া নিয়ে এখনও পর্যন্ত কোনো কিছুই জানাননি “প্রবাসে ঘরকন্না” খ্যাত মহুয়া গঙ্গোপাধ্যায়।