Tag: West Bengal

  • BJP-র দ্বিতীয় তালিকা, তৃণমূল নেতা খুন…! আজকের সেরা ১০ খবর (১৯ মার্চ)

    BJP-র দ্বিতীয় তালিকা, তৃণমূল নেতা খুন…! আজকের সেরা ১০ খবর (১৯ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯ মার্চ, বৃহস্পতিবার। BJP-র দ্বিতীয় তালিকা, তৃণমূল নেতা খুন, দেশে গ্যাসের সংকট, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ভোটের আগে বাংলায় ১২টি সভার পরিকল্পনা মোদীর

    বিধানসভা নির্বাচনের আগে বাংলার প্রচার জোরদার করতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২টি জনসভা করার পরিকল্পনা করলেন। নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পর থেকেই সব দল প্রচারে নেমে গিয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গে কোচবিহার, শিলিগুড়ি এবং বালুরঘাটে আর দক্ষিণবঙ্গে খড়্গপুর, কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া এবং দুই ২৪ পরগনায় সভা করা হতে পারে। ইতিমধ্যেই কয়েকটি জায়গায় সভা করে ফেলেছেন মোদী। পাশাপাশি অমিত শাহ একাধিক জনসভা করতে পারেন বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) বর্ধমান লাইনে ১৫৫ কিলোমিটার কবচ বসাল পূর্ব রেল

    পূর্বরেল হাওড়া-দিল্লি রুটের বর্ধমান থেকে প্রধানকুণ্ডা পর্যন্ত ১৫৫ কিলোমিটার অংশে কবচ অ্যান্টি-কলিশন সিস্টেম চালু করল। আর এতে যাত্রীদের সুরক্ষা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এর ফলে ট্রেন চলাচল আরও নিরাপদ ও আধুনিক হয়েছে। চলতি অর্থবছরে মোট ২৬০ কিলোমিটার রুটে এই প্রযুক্তি বসানো হয়েছে। পাশাপাশি পরিচালন ব্যয় কমিয়ে আরও আর্থিক উন্নতি করা হয়েছে। রেল যাত্রী ভাড়া ও স্ক্র্যাপ বিক্রিতেও আয় বেড়েছে। কবচ হল দেশের নিজস্ব অটোমেটিক ট্রেন প্রটেকশন, যেখানে দুর্ঘটনা অটোমেটিক এড়ানো যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) কাতারের রাস লাফানে ইরানের হামলা, ফের এলপিজি সংকটে ভারত

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইরান কাতারের রাস লাফান গ্যাস কেন্দ্রে হামলা চালানোর কারণে বিশ্বজুড়ে এলএনজি সরবরাহে বিরাট ধাক্কা লাগল। ভারতের বেশিরভাগ গ্যাস কাতার থেকে আসার কারণে নতুন এলপিজি সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই হরমুজে একাধিক জাহাজ আটকে রয়েছে। যার ফলে সরবরাহ আরও ব্যাহত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আমদানি খরচ বেড়ে যাওয়ার কারণে সরকার ভর্তুকি দিয়ে গ্যাস সরবরাহ করছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসলে ভবিষ্যতে গ্যাসের দাম বৃদ্ধি পেতে পারে এবং আরও তীব্র সংকট দেখা দিতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) দেশে চালু হল এলপিজি এটিএম পরিষেবা

    দেশে এলপিজি সংকটের মধ্যে আবার নতুন উদ্যোগ হিসেবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড হরিয়ানার গুরুগ্রামে চালু করল দেশের প্রথম এলপিজি এটিএম পরিষেবা। এই ব্যবস্থায় গ্রাহকরা কয়েক মিনিটের মধ্যে খালি সিলিন্ডার দিয়ে ভর্তি সিলিন্ডার নিতে পারবে। জানা যাচ্ছে, ওটিপি যাচাইকরণ এবং কিউআর কোড স্ক্যানের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ২৪ ঘণ্টা চালু এই পরিষেবায় ইউপিআই, কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। আর কম্পোজিট হালকা সিলিন্ডার এখানে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) হাড়োয়ায় উদ্ধার তৃণমূল নেতার ক্ষতবিক্ষত দেহ

    ভোটের আগে হাড়োয়া এলাকায় তৃণমূল নেতা মশীউর কাজীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার রাত থেকে নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে তাঁর অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন আর হাতের কব্জি কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। পরিবার দাবি করছে, পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে যে, ধারালো অস্ত্র দিয়েই নৃশংসভাবে তাঁকে খুন করা হয়েছে। গোষ্ঠীদ্বন্দের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) কমিশনের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়

    বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালে। তিনি অভিযোগ করেছেন যে, বাংলার একাধিক শীর্ষ প্রশাসনিক আধিকারিককে সরানো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত আর অঘোষিত জরুরি অবস্থা’র ইঙ্গিত দিচ্ছে। পুলিশ কমিশনারদের হঠাৎ করে বদলি এবং গুরুত্বপূর্ণ দফতরের অফিসারদের সরানোর কারণে প্রশাসন আরও দুর্বল হচ্ছে বলে মনে করেছেন তিনি। পাশাপাশি ভোটার তালিকা, এসআইআএ প্রক্রিয়া এবং নাগরিকত্ব নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বিজেপিকেও নিশানা করেছেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) ভোটের আগে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়াল সরকার

    ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য এবার বিরাট ঘোষণা করলেন। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস ৬০০ টাকা বাড়িয়ে ৭৪০০ টাকা করে দেওয়া হয়েছে। যা আগে ছিল ৬৮০০ টাকা। রাজ্যের সমস্ত এলাকায় এই বোনাস প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। ২০১৩ সালে চালু হওয়া এই স্বেচ্ছাসেবকবাহিনী মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনের আগে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) শালিমার থেকে নতুন অমৃত ভারত ঘোষণা রেলের

    বাংলার জন্য বিরাট সুখবর। চালু হচ্ছে নতুন অমৃত ভারত এক্সপ্রেস। শালিমার থেকে হায়দ্রাবাদের চার্লাপল্লি পর্যন্ত এই সাপ্তাহিক ট্রেনটি চলবে বলে জানানো হয়েছে। এটি যাত্রীদের কম খরচে আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে। ট্রেন নম্বর ১৭০৬৫ প্রতি মঙ্গলবার সকাল ৬:৫৫ মিনিটে চার্লাপল্লি থেকে ছেড়ে বুধবার শালিমারে পৌঁছবে। আর ফিরতি ট্রেন ১৭০৬৬ বুধবার দুপুর ১২:৫০ মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়বে। আগামী ৭ এপ্রিল থেকে এই পরিষেবা শুরু হচ্ছে। সাতরাগাছি, খড়গপুর, ভুবনেশ্বর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে এই ট্রেন থামবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

    বাংলায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। প্রথম দফায় ১৪৪ আসনের পর এবার বাকি ১১১ জনের নাম ঘোষণা করল বিজেপি। তালিকায় রয়েছে হিরন চট্টোপাধ্যায় থেকে শুরু করে রেখা পাত্র, সুব্রত ঠাকুর, তাপস রায়, রূপা গাঙ্গুল সহ একাধিক পরিচিত নেতারা। আর বিভিন্ন জেলায় নতুন এবং পুরনো মুখের মিশ্রণ রাখা হয়েছে। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে শক্তিশালী প্রার্থী দিয়ে লড়াই আরও বাড়ানোর চেষ্টা করতে চাইছে বিজেপি। ভোটের আগে এই তালিকা প্রকাশ রাজনীতিতে আরও উত্তাপ বাড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) ভাড়া কমল উত্তরবঙ্গগামী ট্রেনের

    দিল্লি এবং উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য বিরাট স্বস্তির খবর। ভারতীয় রেল ১০টি ট্রেনে সুপারফাস্ট তকমা তুলে দিয়ে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিল। এর মধ্যে নিউ জলপাইগুড়ি-নিউদিল্লি ট্রেন এখন থেকে ১৫৭২৫/২৬ নম্বরে মেল বা এক্সপেক্স হিসাবেই চলবে। আর সুপারফাস্ট চার্জ বাদ পড়ার কারণে ভাড়া প্রায় ১০% কমে যাবে। এই পরিবর্তন ২১ মার্চ থেকে কার্যকর হচ্ছে। বর্তমানে এই ট্রেনটি আনন্দবিহার টার্মিনাল থেকে চলাচল করছে। আর যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাতে ভ্রমণ আরও সাশ্রয়ী হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • বাংলায় প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন মোদী, করবেন ১২ টি সভা, কোথায় কোথায়?

    বাংলায় প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন মোদী, করবেন ১২ টি সভা, কোথায় কোথায়?

    প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রতীক্ষার পর গত রবিবার নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে সংগঠিত হবে ভোট। তাই স্বাভাবিকভাবেই তুমুল ব্যস্ততা শুরু হয়েছে জেলায় জেলায়। দেওয়াল লিখন, প্রচার কোনটাতেই ত্রুটি রাখছে না রাজনীতিবিদরা। এমতাবস্থায় ফের বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে কমপক্ষে তিনি ১২ জনসভা করতে পারেন বলে জানা গিয়েছে।

    ১২টি জনসভা মোদীর

    ভোটের দিনক্ষণ প্রকাশ্যে আসতেই তৃণমূল থেকে বিজেপি, সিপিআইএম- প্রায় সব দল প্রার্থী তালিকা প্রকাশ করেছে। নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পরই রাজ্যের ২৯১ আসনের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও সিপিআইএমও তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তার উপর জেলায় জেলায় চলছে দলবদলের পালা। এই অবস্থায় কর্মীদের শক্তি জোগাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে অন্তত ১২টি জনসভা করতে চলেছেন৷ যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷

    কোথায় কোথায় সভা হওয়ার সম্ভাবনা?

    কয়েকদিন আগেই ব্রিগেডে মহাসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসংখ্য লোকের ভিড় দেখা গিয়েছে সেখানে। আর এবার উত্তরবঙ্গে ৩টি ও দক্ষিণবঙ্গে ৯টি জনসভা করতে চলেছেন মোদী। দলীয় সূত্রে খবর উত্তরবঙ্গে কোচবিহার, শিলিগুড়ি ও বালুরঘাটে সভা হবে। এরপর দক্ষিণবঙ্গের খড়গপুর, কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, দুই ২৪ পরগনায় তাঁর সভা করার কথা রয়েছে। অর্থাৎ মোট ১২টি সভা করতে পারেন। শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সমর্থনে কাঁথিতে একইভাবে খড়গপুরে দিলীপ ঘোষের সমর্থনে সভা করার কথা মোদীর। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ততধিক সভা করতে আসবেন বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: লটারি লাগল রেল কর্মীদের! ৫০% DA বৃদ্ধির পর এবার ২৫ শতাংশ বাড়ছে KMA

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের সাংগঠনিক দশটি বিভাগের মধ্যে ৭টি বিভাগে সভা ইতিমধ্যেই করেছেন। যার মধ্যে আলিপুর, দমদম, দুর্গাপুর, তাহেরপুর, মালদহ, সিঙ্গুর ও ব্রিগেড উল্লেখযোগ্য ৷ তাই এবার বাকি এলাকাগুলিকে টার্গেট করা হচ্ছে। একটাই লক্ষ্য গেরুয়া শিবিরের প্রচার আরও বিস্তৃত করা৷ এছাড়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যে একাধিক জনসভা করবেন বলে জানা গিয়েছে৷ যদিও কিছুই এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি।

  • আইপ্যাক মামলা, ভোটের আগে রাজ্যে বিস্ফোরক…! আজকের সেরা ১০ খবর (১৮ মার্চ)

    আইপ্যাক মামলা, ভোটের আগে রাজ্যে বিস্ফোরক…! আজকের সেরা ১০ খবর (১৮ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ মার্চ, বুধবার। আইপ্যাক মামলা, ভোটের আগে রাজ্যে বিস্ফোরক, বাংলায় নতুন রেলপথ, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দারস্থ বাংলাদেশি যুবক

    বাংলাদেশের যুবক অরিজিৎ সরকার তাঁর স্ত্রীকে উদ্ধারের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর অভিযোগ যে, ঢাকায় বিয়ের পর স্ত্রীর পরিবার জোর করে তাঁকে পশ্চিমবঙ্গে এনে উত্তর ২৪ পরগনা জেলার বিরাটিতে আটকে রেখেছেন এবং তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। হোয়াটসঅ্যাপে পাঠানো লোকেশনের ভিত্তিতে তিনি কলকাতায় এসেছেন এবং বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। কিন্তু কোনও রকম ফল মেলেনি। পরে হাইকোর্টে মামলা করেছেন। তাঁর দাবি, স্ত্রীকে অবৈধ ভাবে আটকে রাখা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) আইপ্যাক মামলায় মমতার ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলেছে। আদালত জানিয়েছে, তদন্তে কোনও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। শুনানিতে রাজ্যের আইনজীবী অতিরিক্ত সময় চেয়েছেন। যার বিরোধিতা করেছেন তুষার মেহতা। ইডি অভিযোগ করছে যে, মুখ্যমন্ত্রী অনুমতি ছাড়াই নথি নিয়েছেন আর তদন্তে বাধা দিয়েছেন। রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ধরনের মামলা কেন্দ্রীয় সরকার করতে পারে, কোনও সংস্থা নয়। পাশাপাশি সংবিধান অনুযায়ী বড় বেঞ্চ গঠন করে সংস্থাগুলির সঙ্গে ক্ষমতা নির্ধারণের কথা উঠেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) অরুণাচলে মঠে গিয়ে মূর্তি চুরি বাংলার পর্যটকের

    অরুণাচল প্রদেশের তাওয়াং মঠে এক বাঙালি পর্যটকের বিরুদ্ধে ধর্মীয় সামগ্রী চুরির অভিযোগ উঠল। জানা যাচ্ছে, পিতলের বুদ্ধমূর্তি, ঘন্টা এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়েছিল সে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং সমস্ত সামগ্রী উদ্ধার করেছে। পরে তিনি নিজের ভুল স্বীকার করে নেন আর অনুতপ্ত প্রকাশ করেন। মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই মঠ কর্তৃপক্ষ তাঁকে ক্ষমা করে দেয় আর কোনও মামলা দায়ের করা হয়নি। এই ঘটনায় সন্ন্যাসীদের মানবিকতার নিয়ে ধন্যি ধন্যি পড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) ভোটের আগে পাঁচ DIG সহ ১১ DM-কে সরাল কমিশন

    আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরাট পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। একসঙ্গে ৫ ডিআইজি এবং ১১টি জেলার ডিএমকে বদল করে দেওয়া হল এবার। দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সহ বেশ কিছু জেলায় এবার নতুন জেলা শাসক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি কলকাতা উত্তর এবং দক্ষিণে ডিইও বদল করে দেওয়া হয়েছে। ভোটের আগে প্রশাসনে নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। যদিও অভিযোগ উঠছে যে, রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই এই বদলি করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) গ্যাস বুকিং আরও সহজ, জারি নতুন নম্বর

    গ্যাস বুকিং সহজ করার জন্য বিরাট উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। নতুন মিসড কল নম্বর ৮৯২৭২-২৫৬৬৭ ও আইভিআরএস নম্বর ৮৩৯১৯-৯০০৭০ চালু করা হল, যা কিনা ২৪ ঘন্টা সক্রিয় থাকবে। পাশাপাশি এলপিজি বুকিং সাইকেলে পরিবর্তন আনা হয়েছে। শহরে ২১ দিনের বদলে এবার ২৫ দিন আর গ্রামে ২৫ দিনের বদলে ৪৫ দিন করে নতুন সিলিন্ডার বুক করা যাবে। আর ডেলিভারির ক্ষেত্রে কোড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু অনেক গ্রাহক রেজিস্টার্ড নম্বর সক্রিয় না থাকার কারণে সমস্যায় পড়ছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) বাংলার নতুন রেলপথ নিয়ে বিরাট সুখবর

    নতুন রেলপথ নির্মাণে এবার বিরাট অগ্রগতি পেল বাংলা। হ্যাঁ, ভারতীয় রেলের উদ্যোগে মানবাজার হয়ে পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত মোট ১২৫ কিলোমিটার নতুন লাইনের ফাইনাল সার্ভে সম্পন্ন হয়েছে বলে খবর। এই প্রকল্পে মোট আটটি নতুন স্টেশন তৈরি করা হবে। যার মধ্যে চারটি হবে পুরুলিয়ায়। আর রেল মন্ত্রকের অনুমোদন মিললেই এই প্রকল্পের কাজ শুরু হবে। এই রেলপথ চালু হলে দুই জেলার যোগাযোগ আরও মজবুত হবে বলে জানা যাচ্ছে এবং বাণিজ্য ও পর্যটন শিল্পে ব্যাপক উন্নতি আসবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) IPAC মামলায় সুপ্রিম কোর্টে ফের বাড়তি সময় চাইল রাজ্য

    আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে শুনানির সময় পশ্চিমবঙ্গ সরকার ইডির হলফনামা জবাব দিতে অতিরিক্ত সময় চেয়েছে। যার বিরোধিতা করেছে ইডি। বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ মামলার বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যকে কিছু সময় দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রাজ্য ইচ্ছাকৃতভাবে শুনানি পিছচ্ছে। রাজ্য মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে। ভোটার আগে এই মামলা কেন্দ্র ও রাজ্যের টানাপড়েন আরও বাড়াচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) বীরভূমে উদ্ধার অসংখ্য বিস্ফোরক, আতঙ্ক নলহাটিতে

    আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের নলহাটিতে উদ্ধার হল বিপুল পরিমাণে বিস্ফোরক। পুলিশ একটি ট্রাক্টর থেকে আনুমানিক ১০ হাজার জিলেটিন স্টিক ও ৩৬০ ডিটোনেটর বাজেয়াপ্ত করেছে। আর সেই ট্রাকের চালক পলাতক। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে প্রার্থী তালিকা ঘোষণার পর রাজনৈতিক অশান্তি আরও বেড়েছে। বহু বিধায়ক ভোটার টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। আর স্থানীয় প্রতিযোগিতা বাড়ানোর জন্য প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) বিমানের ৬০ শতাংশ আসন পছন্দ হবে ফ্রিতে, নয়া নিয়ম DGCA-র

    বিমান যাত্রীদের জন্য বিরাট স্বস্তির খবর দিয়েছে এভিয়েশন মন্ত্রক এবং ডিজিসিএ। নতুন নিয়ম অনুযায়ী বিমানের অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীরা বিনামূল্যে পছন্দ করতে পারবে। আর এর জন্য অতিরিক্ত কোনও চার্জ দেওয়া লাগবে না। একই পিএনআর-এ বুকিং হলে পাশাপাশি সিটও বাধ্যতামূলক করা হয়েছে। আর ফ্লাইট দেরি বা বাতিল হলে যাত্রীদের জানানো, আঞ্চলিক ভাষায় সহায়তা এবং পোষ্য বহনের নীতিতে এবার জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) শিয়ালদা লাইনে একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

    যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল। শিয়ালদা স্টেশন থেকে লালগোলা ও রানাঘাট রুটে ১৯, ২০ এবং ২২ মার্চ মোট ছয়টি স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। ঈদের আগে যাত্রীদের চাপ কমানোর জন্য এই উদ্যোগ। শিয়ালদা-লালগোলা, লালগোলা-রানাঘাট এবং রানাঘাট-লালগোলা রুটে বিভিন্ন সময়ে ট্রেনগুলো চলবে। আর নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সকাল, দুপুর এবং সন্ধ্যাবেলা ট্রেনগুলি ছাড়বে আর পৌছবে। এতে যাত্রীদের যাতায়াতে কিছুটা হলেও স্বস্তি মিলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • বাংলার মসনদে ফের তৃণমূল নাকি বিজেপি? নিজের দলকে পিছিয়ে রেখে ভবিষ্যদ্বাণী অভিষেকের!

    বাংলার মসনদে ফের তৃণমূল নাকি বিজেপি? নিজের দলকে পিছিয়ে রেখে ভবিষ্যদ্বাণী অভিষেকের!

    সহেলি মিত্র, কলকাতাঃ পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে বিধানসভা ভোটের (West Bengal Election 2026) দামামা বেজে গিয়েছে। এদিকে ভোট ঘোষণার পরেই তৃণমূল থেকে শুরু করে বাম, বিজেপি নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এখন শুধুমাত্র বাকি রয়েছে কংগ্রেস, আইএসএফ। যাইহোক, এরই মাঝে বাংলায় কে জিতবে, তা নিয়ে বড় দাবি করলেন সিনিয়র কংগ্রেস নেতা তথা আইজীবী অভিষেক মনু সিংভি। সবথেকে বড় কথা, বাংলায় কংগ্রেসের কী অবস্থা হবে তারও ইঙ্গিত দিলেন। চলুন বিশদে জেনে নেবেন।

    ২৬-এর ভোটে বাংলায় কে জিতবে?

    ২৬-এর ভোটে বাংলায় কে জিতবে? বিজেপি, তৃণমূল নাকি অন্য কেউ? অভিষেক মনু সিংভির উত্তর সকলকে চমকে দিয়েছে। আসলে সম্প্রতি বাংলায় কংগ্রেসের লড়াই করা উচিৎ কি না, একসঙ্গে লড়া ভালো নাকি জোটে? এই প্রশ্নের উত্তরে অভিষেক মনু সিংভি বলেন, “এটা আমার ব্যক্তিগত মতামত যে বাংলায় জোট হওয়া উচিত। কিন্তু এমন অনেক কারণ আছে যার জন্য জোট গঠন করা যায় না। এটা আমাদের বা কয়েকজন নেতার সিদ্ধান্ত হতে পারে না। কংগ্রেসের তিন-চারজন এই সিদ্ধান্ত নেন।”

    তিনি আরও বলেন, “আমার ব্যক্তিগত বিশ্বাস হলো, নির্বাচন আসন্ন হওয়ায় সঠিক সংখ্যার ভিত্তিতে জোট গঠন করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আবারও বলছি যে এটি আমার ব্যক্তিগত মতামত।” এদিকে, অভিষেক মনু সিংভি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে যদি এমন কোনো নেত্রী থাকেন যিনি মানুষের মন জয় করেছেন, তবে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য তাঁর শিরায় শিরায় বইছে।” তাহলে কি ভোট, ফলাফলের আগেই বাংলার মসনদে ফের মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূলই বসছে? সেই ইঙ্গিতই কি দিতে চাইলেন দিল্লির এই সিনিয়র কংগ্রেস নেতা? উঠছে প্রশ্ন।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা কংগ্রেস নেতার

    কংগ্রেস নেতা আরও বলেছেন যে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অফুরন্ত শক্তি, সামর্থ্য, দিকনির্দেশনা এবং গতি রয়েছে। তিনি বাংলার সংকট বোঝেন। সমস্ত ভারতীয় নেতাদের মধ্যে, বিশেষ করে নারীদের মধ্যে, তাঁর চেয়ে ভালো রাজনীতি আর কেউ করতে পারেন না। অভিষেক মনু সিংভিও বিজেপির নির্বাচনী প্রচারের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমার বিশ্বাস, বিজেপি কেবল একটি পরিবেশ তৈরি করছে। প্রত্যেকের ব্যক্তিগত জীবনই একসময় শেষ হয়ে যায়। কিন্তু বিজেপি ভাবছে এটাই সঠিক সময়, আমি বলবে এমনটা ভাবা ঠিক নয়।’

    আরও পড়ুনঃ একসময় বিজেপিতে আস্থা দেখিয়েছিল ভবানীপুর, জিতেছিল গেরুয়া শিবির

    অভিষেক মনু সিংভি বলেছেন, “গতবারের মতোই এবারও প্রচুর শোরগোল হবে। সে সময় এমন একটা আবহ তৈরি করা হয়েছিল যে বিজেপি জিতছে এবং ২০২, ২২৫, ২৫০-এর মতো সংখ্যাও দেওয়া হয়েছিল। মানুষ এমনকি বিশ্বাস করতে শুরু করেছিল যে বাংলায় গেরুয়া ঝড় বইতে চলেছে, কিন্তু ‘পাহাড় খুঁড়তে গিয়ে ইঁদুর’ প্রবাদটি সেই সময়ে সত্যি প্রমাণিত হয়। তাই বাংলার মানুষের আতঙ্কিত হওয়া উচিত নয়; ঢাক পেটানোই বিজেপির স্বভাব।”

  • অরুণাচলে মঠে গিয়ে মূর্তি চুরি বাংলার পর্যটকের, যা করলেন সন্ন্যাসীরা জেনে গর্ব হবে

    অরুণাচলে মঠে গিয়ে মূর্তি চুরি বাংলার পর্যটকের, যা করলেন সন্ন্যাসীরা জেনে গর্ব হবে

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভ্রমণ করতে গিয়ে ধর্মীয় স্থানে চুরির অভিযোগ। তাও অন্য কোনও রাজ্য নয়, বরং পশ্চিমবঙ্গের এক যুবকের বিরুদ্ধে। তারপর অনুতাপ প্রকাশ করতেই করে দেওয়া হল ক্ষমা। এমনই ঘটনা ঘটল অরুণাচল (Arunachal Pradesh) প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাওয়াং মঠে (Tawang Monastery)। কী কী চুরি করেছিল ওই অভিযুক্ত এবং কেনই বা তাঁকে ক্ষমা করা হল?

    ঘটনাটি কী?

    দ্য হিন্দুর একটি প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, গত ৩ মার্চ বিকেলবেলা তাওয়াং মঠ চত্বর সংলগ্ন এলাকা থেকে কয়েকটি ধর্মীয় সামগ্রী চুরি হয়। যার মধ্যে ছিল একটি পিতলের বৌদ্ধদেবের মূর্তি, একজোড়া ধর্মীয় ঝংকার, একটি ঘন্টা আর দুটি ধাতব ব্যাটার ল্যাম্প। ঘটনার খবর পেয়েই দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। এমনকি পুলিশ সূত্রে খবর, মঠ সংলগ্ন জায়ান্ট বুদ্ধ স্ট্যাচুপার্কের সিসিটিভি ফুটেজে ওই চুরির গোটা ঘটনা ধরা পড়েছে। আর সেই ফুটেজ দ্রুত ছড়িয়ে দেওয়া হয়। তদন্তে থাকা পুলিশ সুপার জানান, অভিযুক্ত ব্যক্তি এবং তাঁর স্ত্রী ঘটনার আগের দিন এখানে বেড়াতে এসেছিলেন।

    জানা যাচ্ছে, ৪ মার্চ দুপুরবেলা এক হোমস্টে থেকে ওই পর্যটককে আটক করে পুলিশ। আর তল্লাশি চালিয়ে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশের আনুমানিক অনুমান, চুরি হওয়া জিনিসগুলির বাজার মূল্য হতে পারে ২০ হাজার টাকা। এক্ষেত্রে জানিয়ে রাখি, তাওয়াং মঠটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। আর ১৭০০ শতকে প্রতিষ্ঠিত এই মঠটি ভারতের সবথেকে বড় বৌদ্ধমঠ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মঠ। এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ও ধর্মপ্রাণ মানুষ ভিড় জমান।

    আরও পড়ুন: বাংলায় ফের বড় অ্যাকশন কমিশনের, পাঁচ DIG সহ ১১ DM-কে সরাল কমিশন

    মামলা ছাড়াই করে দেওয়া হল ক্ষমা

    তবে ওই চুরির ঘটনা ধরা পড়তেই অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করে নেন এবং লিখিতভাবে প্রতিশ্রুতি দেন যে, ভবিষ্যতে এরকম কাজ আর কোনও দিনই করবেন না। তিনি ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রাখার ক্ষেত্রেও আশ্বাস দিয়েছিলেন। এরপর মঠ কর্তৃপক্ষ সমস্ত দিক বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই তাঁকে ক্ষমা করার সিদ্ধান্ত নেয়। যার ফলে তাঁর বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি।

  • জোয়ার আসবে বাণিজ্য থেকে পর্যটন শিল্পে! বাংলার নতুন রেলপথ নিয়ে বড় সুখবর

    জোয়ার আসবে বাণিজ্য থেকে পর্যটন শিল্পে! বাংলার নতুন রেলপথ নিয়ে বড় সুখবর

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার বুকে নতুন রেলপথ নিয়ে বড় সুখবর (West Bengal New Rail Line)। জানা যাচ্ছে, মানবাজার হয়ে পুরুলিয়া-ঝাড়গ্রাম নতুন রেলপথ তৈরির আগেই হয়ে গেল বড় কাজ। রেল সূত্রে খবর, মানবাজারের মধ্য দিয়ে রেলপথ স্থাপনের প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ ফাইনাল সার্ভের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন পুরুলিয়া (Purulia) থেকে শুরু করে স্থানীয় পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা।

    তৈরি হবে মোট আটটি নতুন স্টেশন

    রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মানবাজারের মধ্যে দিয়ে যে নতুন রেলপথ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে সেই রেলপথের মোট দৈর্ঘ্য হবে 125 কিলোমিটার। এই দীর্ঘ রূটে তৈরি হবে মোট 8টি নতুন রেল স্টেশন। এছাড়াও দুটি স্টেশনকে মূল লাইনের সাথে জুড়ে দেওয়া হবে। রেল সূত্রে খবর, পুরুলিয়ার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে বিশেষ প্রকল্পের কাজে হাত লাগানো হয়েছে। সবচেয়ে বড় কথা, আটটি স্টেশনের মধ্যে অর্ধেক অর্থাৎ চারটি স্টেশনেই তৈরি হবে পুরুলিয়ার বিভিন্ন এলাকায়।

    জানা গিয়েছে, নতুন রেলপথ নির্মাণের আগে মান বাজারের মধ্যে দিয়ে যেসব এলাকায় নতুন রেলস্টেশন তৈরি হবে সেইসব জায়গা ইতিমধ্যেই পরিদর্শন করে দেখেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এই পরিদর্শন চলাকালীন যে জমিতে রেলপথ তৈরি হবে সেইসব জমি থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকার পরিবেশ সবই খতিয়ে দেখা হয়েছে।

     

    কবে থেকে শুরু হবে লাইন পাতার কাজ?

    রেলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, মানবাজারের মধ্যে দিয়ে নতুন রেললাইন তৈরির আগে ফাইনাল সার্ভে ইতিমধ্যেই শেষ হয়েছে। এই রিপোর্ট যাবে রেল মন্ত্রকের কাছে। সেখান থেকে সবুজ সংকেতের পর তিন মাসের মধ্যে প্রকল্পের বিস্তারিত বরাদ্দ ও প্রস্তাব রেলমন্ত্রকের কাছে উপস্থাপন করা হবে। পরবর্তীতে রেলমন্ত্রকের অনুমতি পেলে শুরু হয়ে যাবে রেললাইন পাতার কাজ। তবে ঠিক কবে থেকে এই কাজ শুরু হবে তা জানা যায়নি।

    অবশ্যই পড়ুন: এই মুহূর্তে ISL-এ কোন দলের অবস্থা কেমন? কত নম্বরে ইস্টবেঙ্গল, মোহনবাগান

    প্রসঙ্গত, ভারতীয় রেলের নতুন উদ্যোগে উচ্ছসিত পুরুলিয়া থেকে শুরু করে মানবাজারের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা পুরুলিয়া এবং ঝাড়গ্রামের মধ্যে নতুন রেল লাইনের দাবি করে আসছিলেন। অবশেষে সেই দাবিতে সিলমোহর পড়ায় খুশি তাঁরা সকলেই। ওয়াকিবহাল মহল মনে করছে, নতুন রেলপথ তৈরি হয়ে গেলে পুরুলিয়া এবং ঝারগ্রামের মধ্যে যোগাযোগ অনেকটাই পোক্ত হবে। বাড়বে বাণিজ্য। জোয়ার আসবে পর্যটন শিল্পেও।

  • ‘অবৈধভাবে পশ্চিমবঙ্গে আটক স্ত্রী’, উদ্ধারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বাংলাদেশি নাগরিক

    ‘অবৈধভাবে পশ্চিমবঙ্গে আটক স্ত্রী’, উদ্ধারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বাংলাদেশি নাগরিক

    সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশে বিয়ের (Bangladesh Marriage Case) পর অবৈধভাবে সেই মেয়েকে ভারতে নিয়ে আসে তাঁর পরিবার। সেই সূত্রে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বাংলাদেশি যুবক অরিজিৎ সরকার। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন সূত্রে খবর, বিয়ের পরপরই মেয়েটির পরিবার তাঁকে জোরপূর্বক পশ্চিমবঙ্গে নিয়ে আসে। আর এখানেই তাঁকে আটকে রেখে দেয় এবং স্বামীর সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে দেয় না। কার্যত একটি মেসেজের জন্যই অপেক্ষা করে থাকে সেই যুবক। কিন্তু কোনও রকম যোগাযোগ করাও সম্ভব হয় না। জানুন সবটা।

    জোরপূর্বক বাংলাদেশি মেয়েকে বাংলায় নিয়ে আসলো পরিবার

    অরিজিৎ সরকার নামের ওই যুবকের বক্তব্য অনুযায়ী, গত বছর সেপ্টেম্বর মাসে তাঁর সঙ্গে বিয়ে হয় ১৯ বছর বয়সী মৌমি সাহার। ঢাকাতে হিন্দু রীতি মেনে একটি মন্দিরেই তাঁদের বিয়ে হয়। কিন্তু এক মাস কাটতে না কাটতেই মেয়ের বাবা-মা কোনও এক অজুহাত দিয়ে তাঁকে জোরপূর্বক বাংলাদেশ থেকে সরিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে আসেন। তাঁর দাবি, ঢাকা বিভাগের নরসিংদী নিকটবর্তী মধ্যকান্দা এলাকার প্রতিবেশী ছিলেন তাঁর স্ত্রী, এবং বিয়ের দু’বছর আগে ধরেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

    অরিজিৎ এর বক্তব্য, অক্টোবর মাসের পরিবার তাঁকে অবৈধভাবে ভারতে নিয়ে এসে উত্তর ২৪ পরগনা জেলার বিরাটিতে এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখেন। এমনকি বাইরের জগতের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ঘরবন্দী থাকাকালীন কোনও উপায়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর স্ত্রী নিজের লোকেশন পাঠান। সেই সূত্রে ২০২৬-এর জানুয়ারি মাসে তিনি বাংলাদেশ থেকে কলকাতায় আসেন। তারপরেই একাধিক টানাপড়েনের পর অবশেষে কলকাতা হাইকোর্টের দারস্থ হন তিনি। তাঁর দাবি, যেহেতু তাঁর কাছে কোনও রকম বৈধ নথিপত্র ছিল না, তাই বাংলাদেশ হাই কমিশনার বা স্থানীয় পুলিশের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, যাতে তাঁরা আমাকে বাংলাদেশে ফিরে যেতে সহায়তা করে।

    আরও পড়ুন: ভোটের আবহে বাড়ছে উদ্বেগ, বীরভূমে উদ্ধার অসংখ্য বিস্ফোরক, আতঙ্ক নলহাটিতে

    এমনকি তিনি আরও বলেন যে, আমি প্রতিদিন তাঁর কাছ থেকে একটি মেসেজের অপেক্ষায় থাকি। কিন্তু কোনও খবরই আসে না। তাঁর সঙ্গে আমার কোনও যোগাযোগ করতে দেওয়া হয় না। বাধ্য হয়ে ব্যারাকপুর নিমতা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপর ৭ জানুয়ারি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনারের দ্বারস্থ হন। তারপর ৯ জানুয়ারি ইমেলের মাধ্যমে তাঁকে স্থানীয় থানায় এফআইআর দায়ের করার করতে বলা হয়। সেই সূত্রে গত তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তবে সেখানেও কোনও রকম কাজের কাজ হয়নি বলে দাবি করেন তিনি। যার ফলে গত ১০ মার্চ কলকাতা হাইকোর্টের দারস্থ হন অরিজিৎ। তাঁর বক্তব্য, চলতি সপ্তাহে এই মামলাটির শুনানি হতে পারে।

  • বাংলা বা মহারাষ্ট্র নয়, ভারতের এই রাজ্যে আছে ১০০০-র বেশি স্টেশন

    বাংলা বা মহারাষ্ট্র নয়, ভারতের এই রাজ্যে আছে ১০০০-র বেশি স্টেশন

    সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেলের (Indian Railways) পরিধিও বাড়ছে। ভারতীয় রেল বিশ্বের মধ্যে চতুর্থ বড় রেল নেটওয়ার্ক। ভারতে কত যে ট্রেন চলে, কত হাজার হাজার স্টেশন (Train station) আছে, প্রতিদিন কত কোটি মানুষ যে সফর করেন ট্রেনে তার হিসেব নেই। কিন্তু আজকের এই আর্টিকেলে এমন একটি বিষয় নিয়ে আপনাদের তথ্য দেব যেটি সম্পর্কে জানলে আপনি হয়তো আকাশ থেকে পড়বেন। ভারতে রয়েছে এমন এক রাজ্য যেখানে কিনা ১০০০-রও বেশি রেল স্টেশন রয়েছে। এটা বাংলা বা রাজস্থানে নয় কিন্তু। প্রশ্ন উঠছে তাহলে কোথায়? চলুন জেনে নেবেন।

    ভারতের এই রাজ্যে রয়েছে ১০০০-রও বেশি রেল স্টেশন

    ভারতে সর্বাধিক সংখ্যক রেল স্টেশনের কথা বললে, প্রথমেই যে নামটি মনে আসে তা হলো উত্তরপ্রদেশ, যেখানে ১০০০-এরও বেশি রেল স্টেশন রয়েছে। এগুলি প্রধান শহর, শিল্পকেন্দ্র, তীর্থস্থান এবং প্রত্যন্ত গ্রামগুলিকে সংযুক্ত করে। এর বিস্তৃত রেল নেটওয়ার্ক প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ও পণ্য পরিবহন করে এবং ভারতকে সংযুক্ত করে। এই নেটওয়ার্কটি দেশে যাত্রী ভ্রমণ এবং পণ্য পরিবহনে সহায়তা করে। উত্তরপ্রদেশ শুধু একটি রাজ্য নয়, এটি ভারতের রেল ব্যবস্থার মেরুদণ্ডও বটে।

    বছরের পর বছর ধরে রেল সংযোগের ক্ষেত্রে উত্তর প্রদেশ অগ্রণী ভূমিকা পালন করে। ১,০০০-এরও বেশি রেল স্টেশনের মাধ্যমে এই রাজ্যটি প্রধান শহর, শিল্পকেন্দ্র, ধর্মীয় কেন্দ্র এবং প্রত্যন্ত গ্রামগুলিকে সংযুক্ত করেছে। এই রেল নেটওয়ার্ক প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এবং পণ্য পরিবহন করে, যা এটিকে ভারতীয় পরিবহনের একটি অপরিহার্য অংশ করে তুলেছে। কেন্দ্রীয় অবস্থানের কারণে উত্তর প্রদেশ পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করে।

    ২৫ মিলিয়নেরও বেশি যাত্রী যাতায়াত করেন

    এক হিসেব অনুযায়ী, প্রতি মাসে ২৫ মিলিয়নেরও বেশি যাত্রী উত্তর প্রদেশের রেল স্টেশনগুলো ব্যবহার করেন। দিল্লি-হাওড়া, দিল্লি-মুম্বাই এবং দিল্লি-কলকাতার মতো প্রধান রুটগুলো এই রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এই নেটওয়ার্কটি দেশজুড়ে যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ এবং পণ্য পরিবহনে অনেকটাই সাহায্য করে। রাজ্যটি উত্তর রেলওয়ে, উত্তর-পূর্ব রেলওয়ে এবং উত্তর-মধ্য রেলওয়ে জোনের মাধ্যমে রেল পরিষেবা পরিচালনা করে।

    আরও পড়ুনঃ আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় প্রবল বৃষ্টি! আজকের আবহাওয়া

    উত্তর প্রদেশের প্রধান কিছু রেলওয়ে স্টেশন রয়েছে। সেগুলি হল প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল, বারাণসী জংশন, লখনউ চারবাগ, গোরক্ষপুর জংশন, অযোধ্যা ধাম জংশন, বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি জংশন, মোরাদাবাদ জংশন, বরেলি জংশন, সাহারানপুর জংশন, মথুরা জংশন, গাজিয়াবাদ জংশন, ইত্যাদি।

  • তৃণমূলের প্রার্থী ঘোষণা, কাবুলের হাসপাতালে হামলা…! আজকের সেরা ১০ খবর (১৭ মার্চ)

    তৃণমূলের প্রার্থী ঘোষণা, কাবুলের হাসপাতালে হামলা…! আজকের সেরা ১০ খবর (১৭ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ মার্চ, মঙ্গলবার। তৃণমূলের প্রার্থী ঘোষণা, কাবুলের হাসপাতালে হামলা, ভারতে দূর হচ্ছে এলপিজি সংকট, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ২৫ হাজার কোটি দিয়ে সবুজ জ্বালানির চুক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের

    ভারতের সবুজ জ্বালানির ক্ষেত্রে এবার বিরাট সাফল্য পেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। দক্ষিণ কোরিয়ার Samsung C&T Corporation এর সঙ্গে প্রায় ২৫ হাজার কোটি টাকার চুক্তিতে আগামী ১৫ বছর গ্রিন অ্যামোনিয়া সরবরাহ করবে সংস্থাটি, এমনটাই খবর। ২০১৯ থেকে কার্যকর হওয়া এই প্রকল্পের মাধ্যমে ভারত গ্রিন এনার্জি রফতানিতে শক্তিশালী অবস্থান দেখাবে। গ্রিন অ্যামোনিয়া যা কিনা কম কার্বন নিঃসরণযুক্ত একটি জ্বালানি, ভবিষ্যতের ক্লিন ফুয়েল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর এই উদ্যোগ ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) ভারতে আসলো দুটি এলপিজি ভর্তি জাহজ

    এলপিজি সংকটের মধ্যেও স্বস্তি এনে ভারতে পৌঁছল দুটি জাহাজে মোট ৯৩ হাজার মেট্রিক টন গ্যাস। শিবালিক এবং নন্দাদেবী জাহাজ গুজরাট বন্দরে এলপিজি পৌঁছে দিয়েছে। আর বিশেষজ্ঞদের মতে, এতে সাময়িকভাবে সরবরাহ স্বাভাবিক হতে পারে। কিন্তু হ্যাঁ, দীর্ঘমেয়াদি সংকট এতে কাটবে না। পারস্য উপমহাসাগরে আটকে থাকা আরও জাহাজ দেশে ফিরলে পরিস্থিতি পুরোপুরি উন্নত হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পশ্চিম এশিয়া থেকে আমদানি অব্যাহত রাখাও জরুরি বলে জানিয়েছে কেন্দ্র। এখনই গ্যাসের দাম কমবে কিনা সে বিষয়ে কোনও রকম তথ্য নেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) সিকিমে রেলপথ তৈরি করে বিরাট সাফল্য

    ভারতের একমাত্র রেলবিহীন রাজ্য সিকিমে এবার বিরাট সাফল্য পেল ভারতীয় রেল। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের  উদ্যোগে পশ্চিমবঙ্গের সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন তৈরির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। দুর্গম হিমালয় অঞ্চলের মধ্য দিয়ে ১৪টি টানেলের মধ্যে ১৩টির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। আর কঠিন পরিস্থিতিতে পুরনো পদ্ধতিতে খনন করে এই সাফল্য মিলেছে বলেই খবর। এই প্রকল্প সম্পন্ন হলে সিকিমে প্রথমবার রেলপথ যুক্ত হবে। আর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) কাবুলের হাসপাতালে হামলা পাকিস্তানের, মৃত্যু ৪০০

    আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিমান হামলার অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। এই হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করছে আফগান প্রশাসন। এর প্রতিবাদ জানিয়েছে তালিবান সরকার এবং একে নৃশংস বলেই আখ্যা দিয়েছে। কিন্তু পাকিস্তান সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়ে দিয়েছে যে, শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সীমান্ত সংঘর্ষের পর এই ঘটনা ঘটেছে বলে খবর, যা কিনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) বকেয়া ডিএ ইস্যুতে নয়া বিজ্ঞপ্তি নবান্নের

    বকেয়া ডিএ ইস্যুতে নতুন বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। স্পষ্ট জানানো হয়েছে যে, ২০১৬ থেকে ২০১৯ সালের ডিএ বকেয়া দুই কিস্তিতে দেওয়া হবে। কিন্তু ২০০৮ থেকে ২০১৫ সালের বকেয়া পরিশোধের নিয়ম পরে জানিয়ে দেওয়া হবে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে কর্মীরা। কনফেডারেশনের নেতা মলয় মুখার্জি অভিযোগ করছেন যে, সরকার আদালতের নির্দেশ মানেনি এবং চালাকি করছে। এ নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কর্মচারীদের একাংশ সুদসহ টাকা ফেরত দেওয়ার দাবি তুলছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) আউশ গ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাজির নাম ভোটার তালিকায় বিচারাধীন

    আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আউসগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝিকে ঘিরে এবার বিতর্ক শুরু হল। তাঁর নাম ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে চিহ্নিত থাকার কারণে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। যদিও কলিতা জানিয়েছেন যে, প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন এবং কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি। পেশায় পরিচালিকা কলিতা আগেও এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর এবারও জয়ের আশাবাদী তিনি। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

    মার্চ মাসে যাত্রীদের বিরাট ভোগান্তির মুখে ফেলল ভারতীয় রেল। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল আর দেরিতে চলবে বলে জানানো হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। আর আদ্রা-মেদিনীপুর, আদ্রা-ভাগা ও ভজুডিহি-চন্দ্রপুরা রুটের মেমু ট্রেনগুলি নির্দিষ্ট দিনগুলোতে বাতিল থাকবে। পাশাপাশি টাটানগর-আসানসোল সহ বেশ কিছু ট্রেন আংশিক চলবে কিংবা দেরিতে পৌঁছবে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) রাজ্যপাল হিসাবে শপথ নিয়েই নবান্নকে চিঠি আরএন রবির

    নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েই প্রশাসনিক কাজে তৎপর হয়েছেন আরএন রবি। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজভবনের একাধিক শূন্যপদ পূরণের জন্য নবান্নকে চিঠি পাঠিয়ে দিয়েছেন তিনি। সচিব, বিশেষ সচিব, যুগ্ম সচিব এবং ডেপুটি সচিবসহ মোট পাঁচটি নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ফাঁকা থাকা পদগুলো দ্রুত পূরণ করে প্রশাসনিক কাজের গতি বাড়ানোই মূলত তাঁর লক্ষ্য। প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সময় এই পদগুলি খালি ছিল বলে জানানো হয়েছে। আর এবার নতুন উদ্যোগে রাজভবন এবং নবান্নের সমন্বয় আরও জোরদার হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) LPG সঙ্কটের মাঝে গ্যাস নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

    এলপিজি সংকটের মধ্যে কেন্দ্র সরকার নতুন করে নির্দেশিকা জারি করল। এখন সমস্ত গ্যাস গ্রাহকদের জন্য এলপিজি কেওয়াইসি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। প্রায় ৩৩ কোটি গ্রাহককে বায়োমেট্রিক আধার যাচাইকরন করতে হবে। আর যদি না করা হয়, তাহলে সিলিন্ডার পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এই প্রক্রিয়া ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে করা যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য হল ভর্তুকি সঠিক গ্রাহকদের কাছে পৌঁছানো আর স্বচ্ছতা বজায় রাখা। বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের জন্য এই যাচাইকরন জরুরী। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) ভোটের প্রার্থী ঘোষণা করল তৃণমূল

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে, দার্জিলিংয়ের তিনটি আসনে তারা লড়বে না। আর বিরাট চমক হিসেবে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী হয়েছেন। সেখানে তাঁর প্রতিদ্বন্ধী স্বয়ং শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়েছেন পবিত্র কর। এছাড়া ফিরগাদ হাকিম, মদন মিত্র, কুনাল ঘোষ সহ একাধিক পরিচিত মুখ রয়েছেন। রাজ্যের মোট ২৯৪ আসনের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • তৃণমূলে যোগ দিলেন বাংলার তারকা ক্রিকেটার শিবশঙ্কর পাল, প্রার্থী হবেন এই কেন্দ্রের!

    তৃণমূলে যোগ দিলেন বাংলার তারকা ক্রিকেটার শিবশঙ্কর পাল, প্রার্থী হবেন এই কেন্দ্রের!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবারই বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রাক্কালে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট এবং বিজেপি। দুই দলের তরফেই শাসক দলের (Trinamool Congress) উপর কার্যত চাপ সৃষ্টি করেই প্রকাশ করা হয়েছে প্রার্থীদের তালিকা। সেই তালিকায় ডানা ছাটা হয়েছে বহু দলবদলুর। এখন অপেক্ষা শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের। এরই মাঝে বড় চমক দিয়ে দিল TMC। সূত্রের খবর, বঙ্গ ক্রিকেটের এক পরিচিত মুখ তথা তারকা পেসার শিব শংকর পালকে টিকিট দিতে চলেছে তৃণমূল। কেননা, ইতিমধ্যেই শাসক শিবিরে যোগ দিয়েছেন তিনি।

    তুফানগঞ্জ থেকে দাঁড়াতে পারেন বাংলার পেসার

    একাধিক সূত্র মারফত খবর, বাংলা দলের হয়ে দীর্ঘদিন মাঠ কাঁপানো পেসার শিবশংকরের সাথে আগেই কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল তৃণমূল নেতৃত্বর। আজ অর্থাৎ মঙ্গলবারই পাকাপাকি ভাবে তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল বাংলার এই ক্রিকেটার। শেষ পর্যন্ত সেটাই হল। প্রত্যাশমতোই তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বাঙালি ক্রিকেটার। কাজেই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই চাল যে বড় চমক তা বলাই যায়।

    আজই নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। তার আগে পাকাপাকিভাবে বাংলার পেসার শিবশংকর ঘাসফুল শিবিরে যোগ দেওয়ায় তাঁকে জন্মভূমি তুফানগঞ্জ থেকে দাঁড় করানো হতে পারে। আর সেটা হলে তাঁকে লড়তে হবে বিজেপির মালতি সাভা রায়ের বিরুদ্ধে। তুফানগঞ্জ আসন থেকে তাঁকেই টিকিট দিয়েছে গেরুয়া শিবির।

    অবশ্যই পড়ুন: হর্ষিত রানার বিকল্প খুঁজছে না KKR, কারণ জানলে অবাক হতে বাধ্য!

    উল্লেখ্য, ক্রিকেটকে বিদায় জানানোর পর বোলিং কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করেন বাংলার পেসার তথা বাঙালি ক্রিকেটার শিবশংকর। এই মুহূর্তে বাংলা দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সবচেয়ে বড় কথা সম্প্রতি শেষ হওয়া রঞ্জি ট্রফিতে তাঁর কোচিয়েই মাঠ কাঁপানো পারফরমেন্স দেখিয়েছেন মহম্মদ শামিরা। যদিও ক্রিকেট কেরিয়ারে মধুর স্মৃতি রয়েছে প্রাক্তন প্লেয়ারের।