Tag: West Bengal Legislative Assembly Election

  • দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বামেদের! নন্দীগ্রাম, ভবানীপুরে কে? লিস্টে চমক

    দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বামেদের! নন্দীগ্রাম, ভবানীপুরে কে? লিস্টে চমক

    সৌভিক মুখার্জী, কলকাতা: সামনের মাসেই বাংলায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রত্যেকটি দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই সূত্রে গত ১৬ মে বামফ্রন্ট তাদের প্রথম দফার তালিকা প্রকাশ করেছিল (CPIM Candidate List)। সেখানে ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। আর বৃহস্পতিবার দ্বিতীয় দফার তালিকা সামনে আনল তারা। সেখানে মোট ৩২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের তালিকায় শ্রীজীব বিশ্বাস থেকে শুরু করে মাহমুদুল হাসান, জামাল হোসেন, পূর্ণিমা দাসের মতো নেতা নেত্রীদের নাম রয়েছে। আর এই ৩২ জনের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ১১ জন এবং ৩ জন রয়েছে মহিলা। দেখে নিন সিপিআইএম এর দ্বিতীয় দফার প্রার্থী তালিকা।

    সিপিআইএম এর দ্বিতীয় লিস্ট

    • আসানসোল উত্তর – অখিলেশ কুমার সিং
    • জয়নগর – অপূর্ব প্রামাণিক
    • করনদিঘি – মোহাম্মদ শাহাবুদ্দিন
    • কল্যাণী – সবুজ দাস
    • কালচিনি – পাশং শেরপা
    • কুলতলী – রামশঙ্কর হালদার
    • কৃষ্ণগঞ্জ – অর্চনা বিশ্বাস
    • কৃষ্ণনগর উত্তর – অদ্বৈত বিশ্বাস
    • খেজুরি – হিমাংশু দাস
    • গোপীবল্লভপুর – বিকাশ ষড়ঙ্গী
    • চাঁচল – আনোয়ারুল হক
    • চাঁপদানি – এডভোকেট চন্দ্রনাথ ব্যানার্জি
    • জঙ্গিপাড়া – সুদীপ্ত সরকার
    • জয়নগর – অপূর্ব প্রামাণিক
    • জলঙ্গি – ইউনূস আলী সরকার
    • ডায়মন্ড হারবার – সমরেন্দ্রনাথ নাইয়া
    • টালিগঞ্জ – প্রফেসর পার্থপ্রতিম বিশ্বাস
    • নন্দীগ্রাম – শান্তি গিরি
    • নয়াগ্রাম – পুলিনবিহারী বাস্কে
    • নবগ্রাম – পূর্ণিমা দাস
    • পুড়শুড়া – সন্দীপ কুমার সামন্ত
    • পাঁশকুড়া পশ্চিম – নিরঞ্জন সিহি
    • পাঁশকুড়া পূর্ব – ইব্রাহিম আলী
    • বারুইপুর পশ্চিম – লাহেক আলী
    • বালিগঞ্জ – আরফিন বেগম (শিল্পী)
    • বসিরহাট দক্ষিণ – আইনুল আরফিন (রাজু আহমেদ)
    • ভবানীপুর – এডভোকেট শ্রীজীব বিশ্বাস
    • ভগবানগোলা – মাহমুদুল হাসান
    • মন্তেশ্বর – অনুপম ঘোষ
    • মেটিয়াবুরুজ – এডভোকেট মনিরুল ইসলাম
    • মুরারই – মোহাম্মদ আলী রেজা মন্ডল
    • রানীনগর – জামাল হোসেন
    • হাবিবপুর – বাসুদেব বর্মন
  • টিকিট পেলেন রেখা পাত্র, হিরণ, সুব্রত ঠাকুর! দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ BJP-র

    টিকিট পেলেন রেখা পাত্র, হিরণ, সুব্রত ঠাকুর! দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ BJP-র

    সৌভিক মুখার্জী, কলকাতা: দুয়ারে কাড়া নাড়ছে বাংলার বিধানসভা নির্বাচন। গত ১৬ তারিখ প্রথম দফায় মোট ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছিল ভারতের জনতা পার্টি। আর আজ বাকি ১১১ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (BJP Candidate List)। তালিকায় রয়েছে হিরণ চট্টোপাধ্যায় থেকে শুরু করে রেখা পাত্র, তাপস রায়, সন্দীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দাপুটে নেতারা। বিস্তারিত তালিকা নিচে তুলে ধরা হল—

    বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা

    • অশোকনগর – ডা. সূমোয় হীরা
    • ইটাহার – শ্রীমতি সবিতা বর্মন
    • উলুবেড়িয়া উত্তর – শ্রী চিরন বেরা
    • এন্টালি – শ্রীমতি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
    • এগরা – শ্রী দিব্যেন্দু অধিকারী
    • কসবা – শ্রী সন্দীপ ব্যানার্জী
    • কালিম্পং – শ্রী ভরত ছেত্রী
    • কার্শিয়াং – শ্রী সোনম লামা
    • কালনা – শ্রী সিদ্ধার্থ মজুমদার
    • কান্দি – শ্রীমতি গার্গী দাস ঘোষ
    • কামারহাটি – শ্রী অরূপ চৌধুরী
    • কাশিপুর-বেলগাছিয়া – শ্রী রিতেশ তিওয়ারি
    • কুশমণ্ডি – শ্রী তাপস চন্দ্র রায়
    • কুলপি – শ্রী অবনি নস্কর
    • কৃষ্ণগঞ্জ – শ্রী সুকান্ত বিশ্বাস
    • কৃষ্ণনগর দক্ষিণ – শ্রী সাধন ঘোষ
    • ক্যানিং পশ্চিম – শ্রী প্রশান্ত বায়েন
    • খড়গ্রাম – শ্রীমতি মিতালী মাল
    • খড়দহ – ডা. কল্যাণ চক্রবর্তী
    • খন্ডঘোষ – শ্রী গৌতম ধারা
    • গাইঘাটা – শ্রী সুব্রত ঠাকুর
    • গলসি – শ্রী রাজু পাত্র
    • গোসাবা – শ্রী বিকর্ণ নস্কর
    • চন্ডীতলা – শ্রী দেবাশীষ মুখোপাধ্যায়
    • চাপড়া – শ্রী সৈকত সরকার
    • চাঁপদানি – শ্রী দিলীপ সিং
    • চিকিৎসা – শ্রী সুদীপ্তা দাস (বীজপুর)
    • চোপড়া – শ্রী শঙ্কর অধিকারী
    • জঙ্গিপুর – অ্যাড. চিত্তো মুখোপাধ্যায়
    • জগৎদল – ডা. রাজেশ কুমার, আইপিএস
    • জগৎবল্লভপুর – শ্রী অনুপম ঘোষ
    • জাঙ্গিপাড়া – শ্রী প্রসেনজিৎ বাগ
    • জয়নগর – শ্রী আলোক হালদার
    • জলপাইগুড়ি – শ্রী অনন্ত দেব অধিকারী
    • জোড়াসাঁকো – শ্রী বিজয় ওঝা
    • টালিগঞ্জ – শ্রীমতি পাপিয়া (দে) অধিকারী
    • তেহট্ট – শ্রী সুব্রত কবিরাজ
    • দমদম – অ্যাড. অরিজিৎ বক্সী
    • দার্জিলিং – শ্রী নোমান রাই
    • ধনেখালি – শ্রীমতি বর্ণালী দাস
    • ধূপগুড়ি – শ্রী নরেশ চন্দ্র রায়
    • নকাশিপাড়া – শ্রী শান্তনু দে
    • নন্দকুমার – শ্রী নির্মল খাঁড়া
    • নবগ্রাম – শ্রী দিলীপ সাহা
    • নবদ্বীপ – শ্রী শ্রুতি শেখর গোস্বামী
    • নয়াগ্রাম – শ্রী অমিয়া কিস্কু
    • নওদা – শ্রী রাণা মণ্ডল
    • পুরুলিয়া – শ্রী সুদীপ কুমার মুখোপাধ্যায়
    • পান্ডুয়া – শ্রী তুষার কুমার মজুমদার
    • পিংলা – শ্রীমতি স্বাগতা মান্না
    • পূর্বস্থলী উত্তর – শ্রী গোপাল চট্টোপাধ্যায়
    • ফারাক্কা – শ্রী সুনীল চৌধুরী
    • ভরতপুর – শ্রীমতি অনামিকা ঘোষ
    • ভাঙড় – শ্রী জয়ন্ত গায়েন
    • বিধাননগর – ডা. শরদ্বত মুখোপাধ্যায়
    • বিষ্ণুপুর – শ্রীমতি শুক্লা চট্টোপাধ্যায়
    • বীজপুর – শ্রী সুদীপ্তা দাস
    • বড়ওয়ান – শ্রী সুখেন কুমার বাগদী
    • বনগাঁ উত্তর – শ্রী অশোক কীর্তনীয়া
    • বনগাঁ দক্ষিণ – শ্রী স্বপন মজুমদার
    • ব্যারাকপুর – শ্রী কৌস্তভ বাগচী
    • বারুইপুর পশ্চিম – শ্রী বিশ্বজিৎ পাল
    • বারুইপুর পূর্ব – শ্রীমতি টুম্পা সরদার
    • বারাসাত – শ্রী শঙ্কর চট্টোপাধ্যায়
    • বালি – শ্রী সঞ্জয় সিং
    • বালিগঞ্জ – ডা. শতরূপা
    • বাঘমুন্ডি – শ্রী রহিদাস মাহাতো
    • বাগনান – শ্রী প্রেমাংশু রানা
    • বাঁকুড়া – শ্রী নীলাদ্রি শেখর দানা
    • বেহালা পশ্চিম – ডা. ইন্দ্রনীল খান
    • বেহালা পূর্ব – শ্রী সুনীল মহারাজ
    • বেলেঘাটা – ডা. পার্থ চৌধুরী
    • বলাগড় – শ্রীমতি সুমনা সরকার
    • বর্ধমান দক্ষিণ – শ্রীমতি মৌমিতা বিশ্বাস মিশ্র
    • মাদারিহাট – শ্রী লক্ষ্মণ লিম্বু
    • মাথাভাঙ্গা – শ্রী নিশীথ প্রামাণিক
    • মানিকতলা – শ্রী তাপস রায়
    • মাল – শ্রী শুক্রা মুন্ডা
    • মেকলিগঞ্জ – শ্রী দধিরাম রায়
    • মগরাহাট পশ্চিম – শ্রী গৌর সুন্দর ঘোষ
    • মঙ্গলকোট – শ্রী শিশির ঘোষ
    • ময়নাগুড়ি – শ্রী কৌশিক রায়
    • মন্দিরবাজার – শ্রীমতি মল্লিকা পাইক
    • মুরারই – শ্রীমতি রিঙ্কি ঘোষ
    • যাদবপুর – শ্রীমতি সরবোরী মুখোপাধ্যায়
    • রানাঘাট দক্ষিণ – ডা. অসীম কুমার বিশ্বাস
    • রানীনগর – শ্রী রানা প্রতাপ সিং রায়
    • রানিগঞ্জ – অ্যাড. পার্থ ঘোষ
    • রাজারহাট নিউ টাউন – শ্রী পীযূষ কনোড়িয়া
    • রাজারহাট গোপালপুর – শ্রী তরুণ জ্যোতি তিওয়ারি
    • রামপুরহাট – শ্রী ধ্রুব সাহা
    • লাভপুর – শ্রী দেবাশীষ ওঝা
    • সাগর – শ্রী সুমন্ত মন্ডল
    • সাগরদিঘি – শ্রী তাপস চক্রবর্তী
    • সাতগাছিয়া – শ্রী অগ্নিশ্বর নস্কর
    • সন্দেশখালি – শ্রী সনত সরদার
    • সমসেরগঞ্জ – শ্রী ষষ্ঠী চরণ ঘোষ
    • সাঁকরাইল – শ্রীমতি বর্ণালী ঢালী
    • সোনারপুর দক্ষিণ – শ্রীমতি রূপা গাঙ্গুলি
    • শ্রীরামপুর – শ্রী ভাস্কর ভট্টাচার্য
    • শ্যামপুকুর – শ্রীমতি পূর্ণিমা চক্রবর্তী
    • শ্যামপুর – ডা. হিরন্ময় চট্টোপাধ্যায়
    • হরিণঘাটা (পূর্বের তালিকা অনুযায়ী)
    • হরিহরপুর (তালিকায় থাকলে বাদ)
    • হরিশচন্দ্রপুর – শ্রী রতন দাস
    • হাওড়া উত্তর – শ্রী উমেশ রায়
    • হাড়োয়া – শ্রী ভাস্কর মন্ডল
    • হাবড়া – শ্রী দেবদাস মন্ডল
    • হিঙ্গলগঞ্জ – শ্রীমতি রেখা পাত্র
  • বাংলায় কবে ভোটগ্রহণ, গণনা এবং কত দফায় ভোট? জানাল নির্বাচন কমিশন

    বাংলায় কবে ভোটগ্রহণ, গণনা এবং কত দফায় ভোট? জানাল নির্বাচন কমিশন

    সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা (Elections in West Bengal)। কমিশন স্পষ্ট জানিয়ে দিল, এবার পাঁচটি ভোটমুখী রাজ্যে মোট ১৭ কোটি ৫০ লক্ষ ভোটারের ভোট হবে, এবং ২৫ লক্ষের বেশি কমিশনের আধিকারিক থাকবে। তবে পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ মে। গত ২৫ ফেব্রুয়ারির রিপোর্ট অনুযায়ী, বাংলায় এখনো এখন ভোটারের সংখ্যা ৬.৪৪ কোটি। কবে হবে বাংলায় নির্বাচন আর গণনা কবে হবে? কী বলল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার?

    বাংলায় ভোটের দিনক্ষণ

    নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, পশ্চিমবঙ্গে এবার মোট দুই দফায় ভোট হবে আর এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। পাশাপাশি ভোট গণনা হবে ৪ মে। এদিকে এও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি আসনে ভোট হবে। আর দুই দফার মধ্যে ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হবে, আর দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিল ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    অন্যদিকে অসমে ১২৬টি কেন্দ্রে ভোট হবে এক দফায়, যেখানে ৯ এপ্রিল ভোট হবে আর ৪ মে গণনা করা হবে। কেরলে ১৪০টি কেন্দ্রে এক দফায় ভোট হবে, যেখানে ৯ এপ্রিল ভোট হবে আর ৪ মে গণনা হবে। পুদুচেরিতে ৯ এপ্রিল এক দফায় ভোট হবে আর সেখানে গণনা হবে ৪ মে। তামিলনাড়ুতে ২৩ এপ্রিল ২৩৪টি কেন্দ্রে ভোট হবে আর গণনা হবে ৪ মে।

    কোন রাজ্যে কত ভোটার?

    প্রসঙ্গত, এবার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর কোন রাজ্য কত ভোটার তাও জানিয়েছে নির্বাচন কমিশন। সেই সূত্রে বাংলায় মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ, অসমে ভোটার ২ কোটি ৫০ লক্ষ, কেরলে মোট ২ কোটি ৭০ লক্ষ, পুদুচেরিতে ৯ কোটি ৪৪ লক্ষ এবং তামিলনাড়ুতে ৫ কোটি ৬৭ লক্ষ। মোট ভোটারের সংখ্যা ১৭ কোটি ৫০ লক্ষ।

    এদিকে কমিশনের তথ্য অনুযায়ী, বাংলায় ১৮ থেকে ১৯ বছর বয়সের নতুন ভোটার রয়েছে আনুমানিক ৫ লক্ষ ২৩ হাজার। আর ২০ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৩১ লক্ষ।

    আরও পড়ুন: মিসাইল ছুঁড়লেই শেষ! ভয়েই হরমুজ পেরোতে পারল না বাংলাদেশের জাহাজ

    ভোটের সময় থাকবে বিশেষ ব্যবস্থা

    নির্বাচন কমিশনের তরফ থেকে এবার স্পষ্ট জানানো হয়েছে, ভোট দেওয়ার সময় প্রতিটি বুথেই পানীয় জলের যথাযথ ব্যবস্থা, টয়লেট, হুইল চেয়ারের বন্দোবস্ত করা হবে যাতে কারোর কোনও রকম অসুবিধা না হয়। এমনকি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। আর স্পেশাল বেঞ্চ থাকবে বসার জন্য। আর ভোটদানের ব্যবস্থা গ্রাউন্ড ফ্লোরেই হবে। পাশাপাশি যাতায়াতের ব্যবস্থাও করা হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, বুথের মধ্যে কোনও ভাবেই মোবাইল নিয়ে ঢোকা যাবে না। বুথের বাইরে মোবাইল রেখেই ঢুকতে হবে। ভোট দিয়ে মোবাইল সংগ্রহ করে ভোটারদের ফিরে যেতে হবে। আর বুথের বাইরে মোবাইল রাখার ব্যবস্থা করা হবে।

  • নির্বাচন হোক ২ দফায়, কমিশনের কাছে আর কী কী দাবি জানাল বিজেপি?

    নির্বাচন হোক ২ দফায়, কমিশনের কাছে আর কী কী দাবি জানাল বিজেপি?

    সৌভিক মুখার্জী, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে একগুচ্ছ দাবি জানিয়েছে বিজেপি (BJP on Commission)। সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছে পশ্চিমবঙ্গের বিজেপি প্রতিনিধি দল। আর সেখানে তারা মোট ১৬ দফা দাবি পেশ করেছে। বিরোধী দলের দাবি, রাজ্যে দীর্ঘদিন সময় ধরে বহু দফায় ভোট করানোর বদলে এবার এক বা দুই দফায় নির্বাচন করা হোক। তাদের মতে, এতে প্রশাসনিক চাপ অনেকটাই কমবে এবং দ্রুত আর সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে।

    বলাবাহুল্য, ওই বৈঠকে বিজেপি প্রতিনিধিদের মধ্যে ছিলেন তাপস রায়, শিশির বাজোরিয়া এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের সঙ্গে তাঁর আলোচনা করেছেন। আর বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, প্রায় আধাঘন্টা ধরে কমিশনের সামনে তাঁদের দাবি এবং প্রস্তাব তুলে ধরা হয়েছে।

    কী কী দাবি জানানো হল বিজেপির তরফ থেকে?

    বিজেপির দাবি, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যাতে হিংসামুক্ত আর ভয়মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই এই দাবি জানানো হয়েছে। এ নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা কমিশনকে জানানো হয়েছে।

    বিজেপির দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ছয় সপ্তাহ ধরে দীর্ঘ ৭-৮ ধাপের পরিবর্তে স্বল্প সময়ের মধ্যেই একক বা সর্বোচ্চ দুটি ধাপে ভোট গ্রহণ করতে হবে। ভোটের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ কল্যাণ সংস্থাকে নিষিদ্ধ করা উচিত এবং তাদের সমস্ত অফিস ও কার্যক্রম এলাকা সিল করে দেওয়া উচিত। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বড় বড় বহুতল কমপ্লেক্সের ভেতরে ভোটকেন্দ্র থাকা বাধ্যতামূলক। স্থানীয় পুলিশের উপর নির্ভর না করে সাধারণ এবং পুলিশ পর্যবেক্ষক দ্বারা চিহ্নিত এলাকাগুলির উপর ভিত্তি করেই সিএপিএফ-এর আধিপত্য যাচাই করতে হবে। সাধারণ এবং পুলিশ পর্যবেক্ষকদের এলাকা সম্পর্কে জানার জন্য আর মূল্যায়নের সুযোগ করে দেওয়ার জন্য আগেই মোতায়েন করা উচিত।

    আরও পড়ুন: ‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব’ বকেয়া DA কাণ্ডে বড় ঘোষণা, ঘুরে যাবে খেলা? জল্পনা তুঙ্গে

    এছাড়াও পূর্ববর্তী তিনটি নির্বাচনে অর্থাৎ ২০১৯ লোকসভা নির্বাচন, ২০২১ বিধানসভা নির্বাচন আর ২০২৪ লোকসভা নির্বাচনে কমিশনের আদেশে বদলি হওয়া সকল কর্মকর্তাদের বদলি করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে কমিশনকে। বিজেপির স্পষ্ট দাবি, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যেন কোনও রকম অসন্তোষ ছাড়াই সম্পন্ন হয়।