Tag: Weather Tomorrow

  • আবারও বৃষ্টির ইঙ্গিত! সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে নামবে দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

    আবারও বৃষ্টির ইঙ্গিত! সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে নামবে দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুনের শেষ লগ্নে এসেও রেহাই নেই, রাজ্য জুড়ে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হয়েই চলেছে। দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির দাপট অল্প কমলেও উত্তরবঙ্গে দিন রাত হয়েই চলেছে বৃষ্টি। এরই মাঝে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, আগামীকাল, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগ (Weather Tomorrow) বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণেও চলতি সপ্তাহের শেষের দিকে বাড়বে বৃষ্টি।

    হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে, আর সেটাই বাস্তবের রূপ নিল। গত শনিবার থেকে ঘূর্ণাবর্তের জেরে রাজ্য জুড়ে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল, কিন্তু তাতেও কমেনি গরম। চাপা অস্বস্তি রয়েই গিয়েছে। এদিকে দুর্যোগের মেঘ কাটতে না কাটতেই ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের সংকেত দিল হাওয়া অফিস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের দিকে মেঘ কেটে গেলেও রোদের দেখা মিলবে। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। আশঙ্কা করা হচ্ছে তাপমাত্রার ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি থাকায় বাড়বে অস্বস্তি। সর্বোচ্চ আর্দ্রতা থাকবে ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ। তবে রবিবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। কিন্তু বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে।

    আরও পড়ুন: ভবিষ্যতের মুখ কমরেডের বিরুদ্ধে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ! অস্বস্তিতে SFI

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশ বাড়বে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টি। ফলে সকাল থেকেই পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে। জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে বলে খবর। মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তাই সতর্কতা জারি করা হয়েছে। আগামী সাতদিন এখানে আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

  • বুধেও বৃষ্টি, দক্ষিণের ৫ জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

    বুধেও বৃষ্টি, দক্ষিণের ৫ জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুন মাস প্রায় শেষের পথে, কিন্ত ভরা বসন্তে গরমের দাপট যেন মার্চ পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছিল। যদিও ঘূর্ণাবর্তের জেরে উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির দুর্যোগ (Weather Tomorrow) দেখা দিয়েছে। তবে গুমোট গরম এখনও কমেনি। যত বেলা গড়াচ্ছে ততই বাড়ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এই অস্বস্তি নাকি আপাতত কমছে না। বৃষ্টি দুর্যোগ কাটলেই দক্ষিণবঙ্গে চড়চড় করে বাড়বে তাপমাত্রা।

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে পূর্ব বাংলাদেশের রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে, উত্তর পূর্ব আসাম ও নাগাল্যান্ডে আরও একটি ঘূর্ণাবর্ত। শুধু তাই নয় ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। আর এসবের মধ্যেই রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও বইবে বইবে বলে জানা গিয়েছে। যদিও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝেরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয় তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। অন্যদিকে এই বৃষ্টি দুর্যোগ কাটতেই দক্ষিণবঙ্গে ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি আরও বাড়বে।

    আরও পড়ুন: ৫৪১ সাংসদের মধ্যে বেতন, সুযোগ সুবিধা নেন না ২ জন! কারা তাঁরা? সামনে এল নাম

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের সমগ্র জেলায় দুর্যোগ মূলক পরিস্থিতি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে বাড়বে দুর্যোগ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

  • মঙ্গলেও ঝড়-বৃষ্টির সতর্কতা, ভাসবে কলকাতা-সহ একাধিক জেলা, আগামীকালের আবহাওয়া

    মঙ্গলেও ঝড়-বৃষ্টির সতর্কতা, ভাসবে কলকাতা-সহ একাধিক জেলা, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চের শুরু থেকেই রাজ্য জুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাচ্ছিল ৷ কিছুদিন আগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছিল গোটা রাজ্য, আর এবার ফের পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে গতকাল অর্থাৎ রবিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বেশ কয়েকটি জেলায় আগামীকালও (Weather Tomorrow) বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে।

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহ পড়তেই না পড়তেই উত্তর ও দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি হয়েই চলেছে। যদিও শনিবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। আসলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই ভরা বসন্তে বাংলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। রবিবার থেকেই কলকাতা-সহ পুরো রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। যদিও হাওয়া অফিস বলছে, ঝড়-বৃষ্টি হলেও আগামী সাতদিন রাজ্যের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে, রোদের দেখা মিলবে না বললেই চলে। আগামীকাল, হাওড়া, হুগলি-সহ দক্ষিণের কমবেশি সব জেলাতেই হালকা বৃষ্টি হবে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময়ে সাধারণ মানুষকে খোলা আকাশের নীচে না থাকার অনুরোধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে।

    আরও পড়ুন: ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি, ১০০-র গণ্ডি টপকাবে?

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আজ থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। মালদা ও দুই দিনাজপুরেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা রয়েছে। পাহাড়ে প্রায় পুরো সপ্তাহ ধরেই চলবে হালকা বৃষ্টি, সঙ্গে ঝড়। আগামী সাত দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

  • সোমেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

    সোমেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুনের শুরু থেকেই ভরা বসন্তে রোদের তেজ ছিল চোখে পড়ার মত, ভোর এবং রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকলেও দুপুরে বেশ গরম ছিল। তবে এবার ফাল্গুনের শেষে এসে ফের ঘূর্ণাবর্তের মেঘ দেখা গেল। আজ থেকেই উত্তর (North Bengal) থেকে দক্ষিণে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা তিনদিন হালকা মাঝারি বর্ষণের পূর্বাভাস (Weather Tomorrow) রয়েছে। দু এক জায়গায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা দিতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

    ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তাতেই জলীয় বাষ্প ঢুকছে ভরপুর। আর তার প্রভাবেই ভরা বসন্তে বাংলায় দুর্যোগের ইঙ্গিত মিলেছে। আজ অর্থাৎ রবিবার থেকেই কলকাতা-সহ পুরো রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় জারি হয়েছে সতর্কতা। তবে ঝড়-বৃষ্টি হলেও আগামী সাতদিন রাজ্যের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ, তবে মাঝে মধ্যে রোদের দেখা দিতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    আরও পড়ুন: নারী দিবসের আগে মহিলা রাষ্ট্রপতিকে অপমান! ফের গর্জে উঠলেন নরেন্দ্র মোদী

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনই আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। গোটা সপ্তাহ জুড়েই চলবে এই বৃষ্টি। আগামী সাত দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় কোনও হেরফের হবে না। বৃষ্টির পাশাপাশি ঝড়েরও সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে।

  • ঝেঁপে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

    ঝেঁপে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তে ফের ঝড়বৃষ্টির (Weather Tomorrow) আবহ রাজ্য জুড়ে। আজ, শনিবার বিকেল থেকেই বদলে গেল আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই বাংলায় ঝড়বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে এই বৃষ্টির জল কেবল দক্ষিণবঙ্গের (North Bengal) মাটি ভেজাবে না, তার সঙ্গে উত্তরবঙ্গেও (South Bengal) চলবে বৃষ্টি। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    রাজ্যে একেবারেই বিদায় নিয়েছে শীতের আমেজ। যদিও এখনও ভোরবেলায় মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কড়া রোদ গা জ্বালিয়ে দিচ্ছে। আর এসবের মধ্যেই নতুন করে আবহাওয়ার বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরেই আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ইতিমধ্যেই সতর্কতাও জারি করা হয়েছে। এক নজরে আবহাওয়া নিয়ে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার সব জায়গায় বৃষ্টি না হলেও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই মেদিনীপুর ছাড়াও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। তাই এই তিনদিন কোথাও বেড়ানোর পরিকল্পনা করলে অবশ্যই ছাতা ব্যবহার করুন।

    আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের মত মহিলাদের প্রকল্পেই কি বেড়েছে মহিলা ভোট? রিপোর্টে বড় দাবি SBI-র

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার পাশাপাশি আগামীকাল অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে দুর্যোগ।

  • ঘূর্ণাবর্তের জেরে ভাসবে বাংলা! থাকবে বজ্রবিদ্যুতের আশঙ্কা, আগামীকালের আবহাওয়া

    ঘূর্ণাবর্তের জেরে ভাসবে বাংলা! থাকবে বজ্রবিদ্যুতের আশঙ্কা, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চের শুরুতেই ধীরে ধীরে রাজ্যের আবহাওয়ায় (Weather Tomorrow) বড় বদল ঘটছে। সকাল থেকেই কাঠফাটা রোদে রীতিমত নাভিশ্বাস অবস্থা রাজ্যবাসীর। চড়া রোদে যেন গা পুড়ে যাচ্ছে। যদিও গত সপ্তাহে হালকা বৃষ্টিতে ভিজেছিল উত্তর (North Bengal) থেকে দক্ষিণে (South Bengal) সমগ্র জেলা। আর এবার ফের ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার বিভিন্ন জেলা।

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগত উইকেন্ড থেকেই বদলাবে উত্তর এবং দক্ষিণের আবহাওয়া। কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এখানেই শেষ নয়, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। আজ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। তাই সব মিলিয়ে ভরপুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, আর সেই কারণে উত্তর থেকে দক্ষিণে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে চলেছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে এবং বেলা বাড়তেই রোদের দাপট ধীরে ধীরে বাড়বে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামীকাল বিকেল থেকে আবহাওয়া পরিবর্তন হবে। এবং রবিবার থেকে টানা তিনদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে, তবে সেক্ষেত্রে গরম কমবে না।

    আরও পড়ুন: কামরূপ এক্সপ্রেসের টিকিট কাটা? বড় আপডেট দিল রেল

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে এই মুহূর্তে শীতের অনুভূতির সম্পূর্ণ উধাও হয়ে গেলেও উত্তরবঙ্গে এখনো হালকা শীত অনুভূত হচ্ছে। তবে রবিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। এছাড়াও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকছে, তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে সকালের দিকে হালকা কুয়াশার দাপট দেখা যাবে।

  • বৃষ্টির ভ্রুকুটি রবি থেকেই! ভিজবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, আগামীকালের আবহাওয়া

    বৃষ্টির ভ্রুকুটি রবি থেকেই! ভিজবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তে কাঠফাটা রোদে ঘামে ভিজছে শরীর। রোদের দাপটে (Weather Tomorrow) বাড়ছে দিনের তাপমাত্রা, তাই বাধ্য হয়েই ছাড়তে হচ্ছে পাখা। তবে এই ভ্যাপসা গরমের মধ্যে আবার বৃষ্টির ভ্রুকুটি দেখা গেল রাজ্য জুড়ে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগত উইক এন্ডেই নাকি ঝাঁপিয়ে নামতে চলেছে বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও নাকি কমবে না তাপমাত্রা।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বসন্তে উষ্ণ আবহাওয়ার মাঝেই এবার সপ্তাহের শেষে দিকে বৃষ্টির ইঙ্গিত দিল। জানা যাচ্ছে জম্মু-কাশ্মীরের উপর একটি পশ্চিমি ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। অন্য দিকে, বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে এই দুইয়ের প্রভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে চলেছে যা উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে। সব মিলিয়ে সপ্তাহ শেষে দুর্যোগের আশঙ্কা দেখা গিয়েছে। এক নজরে জেনে নেয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকে পরিষ্কার আকাশ থাকবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু’দিন একটু বাড়বে। তবে শনিবার বিকেল থেকে পরিবর্তন হবে আবহাওয়া। রবি থেকে টানা তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা সহ সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: মৃত্যু হয়েছে শাশুড়ির, অন ক্যামেরায় চলছে কান্নাকাটি! ট্রোলের মুখে ‘প্রবাসে ঘরকন্না’ মহুয়া

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গের মত আগামীকাল উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। পরবর্তী সাতদিন এমনই থাকবে। তবে রবিবার থেকে টানা তিন-চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তবে সব ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আগামী এক সপ্তাহ তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কিন্তু তার পর থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।।

  • তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

    তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

    প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চ মাস করতে না পড়তেই রাজ্যজুড়ে গরমের দাপট যেন ক্রমেই বাড়তে শুরু করেছে। হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। রীতিমত হাঁসফাঁস অবস্থা। পাখা না চালিয়ে থাকতে পারছে না কেউ, কপাল ভিজছে ঘামে। এমতাবস্থায় বসন্তের আকাশে ফের দুর্যোগের (Weather Tomorrow) আশঙ্কা দেখা গেল। চলতি সপ্তাহের শেষে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল।

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে উত্তর-পূর্ব অসমের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার পূর্বাভাস উত্তর-পশ্চিম ভারতে। ফলে তাপমাত্রা বৃদ্ধির মাঝেই উইকেন্ড থেকেই হাওয়া বদল হতে চলেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। একদিকে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প, অন্যদিকে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা—এই দুইয়ের প্রভাবে রবিবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টির দাপট। বিশেষ করে সোমবার দুই বঙ্গেই বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দুই বঙ্গের কয়েকটি জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কোথাও কমবে না। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সমস্ত জেলায় শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া এবং পরিষ্কার আকাশ দেখা যাবে দক্ষিণের সমগ্র জেলায়। রোদের তেজও থাকবে বেশি, আর তাতেই পারদ বাড়বে ১-২ ডিগ্রি, যদিও সর্বনিম্ন তাপমাত্রা এখনই পরিবর্তন হচ্ছে না। এরই মাঝে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী রবিবার থেকে টানা তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।

    আরও পড়ুন: পদত্যাগ করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার! JDU-র সাথে জোট ভাঙবে BJP?

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে আগামী রবিবার থেকে টানা তিনদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বেশ কয়েকটি জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। তবে তাতে গরম তেমন কিছু কমবে না। আপাতত ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই।

  • মার্চের শুরুতে গরমের ঝাঁঝ বঙ্গে! আরও বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া ?

    মার্চের শুরুতে গরমের ঝাঁঝ বঙ্গে! আরও বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া ?

    প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে ভোর এবং সন্ধ্যার দিকে যে হালকা শিরশিরানি বা শীতের আমেজ অনুভূত হচ্ছিল, মার্চ মাস পড়তে না পড়তেই তা সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে। অর্থাৎ, শীত কার্যত বাক্স গুছিয়ে বিদায় নিয়েছে, আর তাতেই মাথায় হাত সকলের। পাখা বন্ধ করে রাখা এখন কার্যত কষ্টকর হয়ে পড়েছে, শরীর ভিজছে ঘামে। এই অবস্থায় তাপমাত্রা আগামী দিনে (Weather Tomorrow) আরও বাড়ার ইঙ্গিত দিল হাওয়া অফিস।

    বসন্তের শুরুতেই খামখেয়ালি আবহাওয়ার মেজাজ রাজ্য জুড়ে। দক্ষিণ এবং উত্তরবঙ্গে সম্পূর্ণ বিপরীত আবহাওয়া অর্থাৎ একদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছিল, সেখানে দক্ষিণবঙ্গে ক্রমেই ঊর্ধ্বমুখী রোদের তেজ। হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রার ধরনে বড়সড় বদল আসতে চলেছে। দুই বঙ্গে বাড়বে তাপমাত্রা, একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অ।নুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় এইমুহুর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। ২-৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রির আশপাশে।

    আরও পড়ুন: SIR-র চাপে মৃত ৬১ পরিবারের সদস্যদের হাতে হোমগার্ড পদের নিয়োগপত্র দিলেন মমতা

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে রোদের দাপট বজায় থাকলেও উত্তরবঙ্গে এইমুহুর্তে হালকা বৃষ্টির দাপট দেখা গিয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি না হলেও পার্বত্য জেলা দার্জিলিঙে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের কিছু এলাকায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে এর কিছুদিন পর থেকেই উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে।