Tag: Weather Today

  • নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ঠ্যালায় খেল দেখাবে বৃষ্টি, ৬ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

    নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ঠ্যালায় খেল দেখাবে বৃষ্টি, ৬ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ আপাতত বৃষ্টি যাচ্ছে না বাংলা থেকে। এমনটাই জানাল হাওয়া অফিস (Weather Today)। আজ বুধবারও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে আবার কালবৈশাখির ভ্রূকুটিও রয়েছে। আজও এক কথায় জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, মূলত বঙ্গোপসাগরে উচ্চচাপ ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তটিকে বেশ খানিকটা শক্তি বাড়াতে সাহায্য করেছে। যে কারণে বাংলায় প্রচুর পরিমাণে জলয় বাষ্প ঢুকছে। সেজন্য তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করার কারণে বিভিন্ন জায়গাতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ঘূর্ণাবর্তের পাশাপাশি এখন একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। জানা গিয়েছে, উক্ত উক্ত ঘূর্ণাবর্ত থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত, অভ্যন্তরীণ ওড়িশা, ছত্তিশগড় ও বিদর্ভ অতিক্রম করে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং তা অব্যাহত আছে। সব মিলিয়ে বাংলায় বৃষ্টির জন্য অনুকুল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বলে খবর। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী ৩ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুনঃ ৬০ টাকা দাম বাড়লেও ৩০০ টাকা কমে মিলবে LPG সিলিন্ডার, জানুন কীভাবে

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের সৌজন্যে বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল থেকেই দার্জিলিং জেলায় রয়েছে কুয়াশা। বেলা অবধি এই কুয়াশা থাকবে বলে খবর। আলিপুর মৌসম ভবন জানিয়েছে, আগামী ৭ দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

  • শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে ৬ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডব, আজকের আবহাওয়া

    শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে ৬ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডব, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতা: মরসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে বাংলার বেশ কয়েকটি জেলা। কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলী, বাঁকুড়া, দুই মেদিনীপুর জেলা ইতিমধ্যে ভিজেছে। হাওয়া অফিসের (Weather Today) তরফে জানানো হয়েছে বাংলার বেশ কিছু জেলা এখনো অবধি কালবৈশাখীর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আসলে শক্তিশালী ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার কারণে সমগ্র রাজ্য জুড়ে আজ মঙ্গলবারও আগামী কয়েক ঘন্টায় ঝড়-বৃষ্টির তাণ্ডব চলতে পারে বলে খবর। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ মরশুমের প্রথম কালবৈশাখী হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ তীব্ৰ ঝড়-বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। স্থানবিশেষে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে।  আজ বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে।

    আরও পড়ুন: নতুন প্ল্যাটফর্ম নির্মাণ, ট্রেন ধারণের ক্ষমতা হবে দ্বিগুণ! হাওড়া স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

    হাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর, সন্ধ্যার পরে হালকা বৃষ্টিপাত হতে পারে। কলকাতা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলিতে, আগামী কয়েকদিন ধরে আকাশ আংশিক মেঘলা থাকার সাথে সাথে আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বুধবারের পর বাংলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় আবার শিলাবৃষ্টিও হতে পারে। আগামীকাল বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে একটি সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৭ দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

  • মেঘে ঢাকবে আকাশ, কিছুক্ষণেই ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি

    মেঘে ঢাকবে আকাশ, কিছুক্ষণেই ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি

    প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে রবিবার থেকেই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে শুরু করে উত্তরবঙ্গে (North Bengal) ঝিরঝিরে বৃষ্টির আমেজ ছিল। আজও নাকি সেই আমেজ (Weather Today) বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ নাকি বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝাঁপিয়ে নামতে চলেছে বৃষ্টি। একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

    কোথায় কোথায় ঝেঁপে নামবে বৃষ্টি?

    হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শুধু কলকাতা নয়, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এছাড়াও কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ার পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। বেলা বাড়তি খানিক রোদের দেখা মিললেও পরে মেঘে ঢেকে যাচ্ছে আকাশ।

    পরিবর্তন হবে না তাপমাত্রা

    টানা তিন দিন ধরে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হলেও হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণের কোথাও আগামী সাত দিন রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রাও একই রকম থাকবে আগামী অন্তত চার দিন। বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। বাড়বে রোদের তেজ। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি। অন্যদিকে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম। শহরে দিনভর মেঘলা আকাশ থাকবে।

    আরও পড়ুন: এই দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, বললেন অভিষেক

    উত্তরবঙ্গে কোথায় কোথায় হবে বৃষ্টি?

    দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আজও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। তবে ঝড়বৃষ্টি হলেও উত্তরবঙ্গে কোথাও আপাতত তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

  • দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ গতকালের মতো আজও রঙের উৎসবে মেতে উঠেছেন সকলে। বাংলা সহ গোটা দেশজুড়ে আজ বুধবার পালিত হচ্ছে হোলি। তবে আবহাওয়া যেন মোটেই সঙ্গ দিচ্ছে না। একে তো শুষ্ক আবহাওয়া, তার ওপর এখন থেকেই ব্যাপক গরম পড়তে শুরু করেছে। আর কি বৃষ্টি হবে শীত পড়বে? সে গুড়ে বালি। বাংলায় অবশ্য মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বাড়তে পারে। যাইহোক, আজ হোলিতে সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বিশেষ। করে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা বেশ অনেকটাই বৃদ্ধি পাবে আগামী দিনগুলিতে।আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, ফলে দিনের বেলায় রোদের তেজ কিছুটা বেশি অনুভূত হবে। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২৩ ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই ক্ষীণ, কিন্তু একেবারেই আবার আশাহত হওয়ারও কিছু নেই। আলিপুর আবহাওয়া অফিসের মতে, আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ ধীরে ধীরে ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

    আরও পড়ুন: ২৫ দিনের তেল মজুত, ভারতে বাড়বে গ্যাস থেকে পেট্রোল-ডিজেলের দাম? মিলল উত্তর

    আলিপুর মৌসম ভবন অবশ্য মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর মধ্যে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর ফলে অবশ্য স্বস্তি মিলবে নাকি অস্বস্তি সেটা এখনই জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত প্রসঙ্গে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ ও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে। এরপর রবিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা-সহ উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় জ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।

  • আকাশে কালো মেঘের এন্ট্রি, দোলে দক্ষিণবঙ্গে বৃষ্টি? আজকের আবহাওয়া

    আকাশে কালো মেঘের এন্ট্রি, দোলে দক্ষিণবঙ্গে বৃষ্টি? আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ ক্রমেই বদলাচ্ছে বাংলার আবহাওয়া (Weather Today)। শীত অতীত হয়ে এখন তীব্র গরম পড়তে শুরু করেছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে। সবথেকে বড় কথা, মেঘলা আকাশ যেন গরমের তীব্রতা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার কাজ করেছে। তাহলে কি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? অন্যান্য দিনের মতো আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের আকাশজুড়ে আংশিক মেঘলা রয়েছে। আজ আবার দোলও রয়েছে। বইছে ঠান্ডা, গরম হাওয়া। আকাশ মেঘলা থাকলেও রোদের দেখা মিলেছে সমস্ত দক্ষিণবঙ্গেই। আজ কি বৃষ্টির কোনও সম্ভাবনা আছে? চলুন জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। জানা গিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে গরম ও রোদের তীব্রতা চোখে পড়ার মতো থাকবে। দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে। আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩১-৩৩ ডিগ্রির মধ্যে লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। কিছু জায়গায় হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে জানিয়ে রাখি, ভোরে ও রাতে কিন্তু এখনও শীতের আমেজ থাকবে। পাখা বেশিক্ষণ চালিয়ে রাখলে ঠান্ডাও লাগবে। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহে আবার দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর। আগামী ৮ এবং ৯ মার্চ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

    আরও পড়ুনঃ যুবসাথী নিয়ে বিরাট পদক্ষেপ নবান্নর, চিন্তার দিন শেষ আবেদনকারীদের

    এদিকে এখনও অবধি সাগরে ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকাতেও। উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাট উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত। মধ্য অসমেও রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। আগামী বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। যে কারণে আপাতত বাংলার আকাশ কালো মেঘে ঢেকে থাকতে পারে বলে খবর।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত প্রসঙ্গে। আজ দোলের দিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে দার্জিলিংয়ে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত হতে পারে। এছাড়াও দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।

  • মার্চেই হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গে? ৪ জেলায় বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি! আজকের আবহাওয়া

    মার্চেই হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গে? ৪ জেলায় বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি! আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তাহের শুরুতেই কালো মেঘে ঢেকে গিয়েছে বাংলার আকাশ (Weather Today)। সেইসঙ্গে বইছে হাওয়া। তবে কি দোলের আগে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নামতে চলেছে? জানা গিয়েছে, আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ আবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আবার কখনও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে অবস্থানরত উচ্চচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে যার প্রভাবে আগামী কয়েক ঘন্টায় প্রায় সারাটা দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া জেলার আবহাওয়া মোটের ওপর ঠান্ডা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরে তাপমাত্রার হেরফের হবে না।

    জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে বাংলায় মারাত্মক রকমের গরমের হাতছানি চোখে পড়বে। আবহাওয়াবিদদের আশঙ্কা, মার্চ থেকে মে মাসের মধ্যে এল নিনোর প্রভাবে খতরনাক গরম পড়তে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে। এপ্রিল, মে মাসে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। চড়চড়িয়ে বাড়বে গরম। গরমে বাইরে বেরনো দুঃসহ হয়ে উঠবে। আবার ঘরে থাকলেও দরদর করে ঘামতে হবে বটে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী দু-তিন দিন তাপমাত্রার পরিবর্তন নেই। তারপর থেকে তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

  • ছুটির দিনে বৃষ্টিতে ভিজতে পারে ৫ জেলা, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া?

    ছুটির দিনে বৃষ্টিতে ভিজতে পারে ৫ জেলা, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া?

    সহেলি মিত্র, কলকাতাঃ নতুন মাসের শুরুতেই বাংলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ রবিবার থেকে রীতিমতো আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। আর মাত্র কয়েকদিন পরেই রয়েছে দোল বা হোলি। আর এবারের রঙের উৎসবের শীতের ছিটেফোঁটাও থাকবে না বলে খবর। যে পরিমাণে পারদ নেমেছিল, তার দ্বিগুণ পারদ চড়বে আগামী দিনে বাংলায় বলে আশঙ্কা। আপাতত কয়েকদিন বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। বেলার দিকে তীব্র গরমের অনুভূতি মিলতে পারে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) কেমন থাকবে সে প্রসঙ্গে। আজ মোটের আবহাওয়া ঠান্ডা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলার। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রোদের তেজে জ্বলবে গা। রোদের তেজ বৃদ্ধির পাশাপাশি আগামী তিন দিনে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে।

    Image

    কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। রাত ও ভোরের দিকে শীত শীত ভাব থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। আলিপুর জানিয়েছে, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী সময়ে তাপমাত্রার বিশেষ কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশার সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ রবিবার ছুটির দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। যদিও শীতের দাপট থাকবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

    আরও পড়ুন: পুরনো কয়েন দিলেই ৩৪ লাখ টাকা দিচ্ছে RBI?

    মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবারের কথা বললে, উত্তরবঙ্গে আগামী দু’দিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে।