Tag: Weather Today

  • ৫ জেলায় দুর্যোগের ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

    ৫ জেলায় দুর্যোগের ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ দুর্যোগ থেকে সাময়িক স্বস্তি, তবে মাসের শেষে ফের একবার ব্যাপক ঝড় বৃষ্টির সাক্ষী থাকবে সমগ্র বাংলা। আজ সোমবারও বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এক নাগাড়ে বর্ষণের জেরে বাংলাজুড়ে শীতের আমেজ ফিরে এসেছে যেন। এখন দুপুরে, রাতে গায়ে চাদর চাপাতেই হচ্ছে। যাইহোক, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কম থাকলেও বুধবার থেকে ফের দুর্যোগ শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাজ আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

    আসলে পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই হয়েছে।বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার বিস্তার আছে। সেইসঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করার কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিসের মতে, উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    আগামীকালের আবহাওয়া

    আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি মোটের ওপর শুষ্ক থাকবে। তবে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এরপর ২৫ মার্চ অর্থাৎ বুধবার থেকে ফের কালবৈশাখী, শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন। এদিন নতুন করে পশ্চিমের কিছু জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে। এরপর থেকে টানা ২৮ মার্চ অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর জন্য দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

     

     

  • নিম্নচাপের কাঁটায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি! আজকের আবহাওয়া

    নিম্নচাপের কাঁটায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি! আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ ভরা চৈত্রে সমগ্র বাংলাজুড়ে চলছে বৃষ্টিপাত। কখনও মাঝারি তো কখনও ভারী। শুধু বৃষ্টি বললে ভুল হবে, কোথাও কোথাও শিলাবৃষ্টি, সঙ্গে হচ্ছে কালবৈশাখী। সেইসঙ্গে একটানা বৃষ্টির জেরে বাংলার পারদ এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। অনেকে বলতে শুরু করেছেন, তাহলে কি ফের দুয়ারে শীত এসে হাজির হল? আবহাওয়া দফতর জানাচ্ছে, এই আবহাওয়া সাময়িক। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা এক লাফে বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে। যদিও আজ রবিবার ছুটির দিন জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া (Weather Today)।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি আপাতত চলবে। সেইসঙ্গে লাগাতার বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে। আজ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, হাওরা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা।

    দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। এদিকে প্রশ্ন উঠছে, আকাশ কবে থেকে পরিষ্কার হবে? এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, আজ রাতের পর থেকে এবং সোমবার থেকে বাংলায় বৃষ্টির পরিমাণ কমবে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। ভরা চৈত্রে মরসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং-এর সান্দাকফুতে। খুশির জোয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের মধ্যে। যাইহোক, আপাতত ভারী বৃষ্টি চলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া।

    আগামীকালের আবহাওয়া

    এবার আসা যাক আগামীকাল অর্থাৎ সোমবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

     

  • ৮০ কিমি বেগে কালবৈশাখী, শিলাবৃষ্টির ভ্রূকুটি, ৬ জেলায় কমলা সতর্কতা জারি, আজকের আবহাওয়া

    ৮০ কিমি বেগে কালবৈশাখী, শিলাবৃষ্টির ভ্রূকুটি, ৬ জেলায় কমলা সতর্কতা জারি, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ সতর্ক থাকুন, কারণ আজ শনিবার আকাশ কাঁপানো বৃষ্টি নামবে জেলায় জেলায়। উত্তাল হবে সমুদ্র, সেইসঙ্গে জেলায় জেলায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া (Weather Today) অফিস। এক কথায় হাওয়া অফিস আজ বাংলার আবহাওয়া নিয়ে যে সতর্কতা জারি করেছে তা জানলে আপনারও মুখ হাঁ হয়ে যেতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ এবং তৎপরবর্তী দক্ষিণ উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, উত্তর গঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ আসাম অতিক্রম করে নাগাল্যান্ড পর্যন্ত মধ্যবায়ু স্তরের 0.9 কিমি উচ্চতায় একটি উচ্চতর বায়ু সঞ্চালন, ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে। উপযুক্ত আবহাওয়ার পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা থাকার কারণে আগামী ২ দিন দুর্যোগ চলবে বাংলায়।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, একের পর এক ঘূর্ণাবর্তের জেরে বাংলায় ব্যাপক বৃষ্টিপাত (Heavy Rainfall) চলবে। আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ শনিবার ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলী, হাওড়া, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি। বাকি জেলাগুলিতেও বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। IMD কলকাতা জানিয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির জন্য এবং শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। থান্ডারস্কোয়ালের জন্য হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে হতে পারে। অতিরিক্ত বজ্রপাতের দেখা মিলতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

    আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকে বদলাচ্ছে PNB সহ বিভিন্ন ব্যাঙ্কের ATM-র নিয়ম

    আগামীকালের আবহাওয়া

    এবার আসা যাক আগামীকাল অর্থাৎ রবিবার ছুটির দিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

  • কালবৈশাখী থেকে শিলাবৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৭ জেলা, আজকের আবহাওয়া

    কালবৈশাখী থেকে শিলাবৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৭ জেলা, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ একটানা বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। চৈত্রের শুরুতেই যে এত বৃষ্টি হবে, সঙ্গে কালবৈশাখীর দাপট থাকবে, কেউ ভাবতে পারেননি। ভাবছেন এবার বৃষ্টি থামবে? সে গুড়ে বালি। আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী ২২ মার্চ রবিবার অবধি এক কথায় তুমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ। এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া (Weather Today) অফিস। হাওয়া অফিস জানিয়েছে, আজও বেশ কিছু জেলায় শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। অনুকূল আবহাওয়া এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা প্রবেশের প্রভাবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবুহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বরবিদ্যুত সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। কোচবিহার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    আগামীকালের আবহাওয়া

    এবার আসা যাজ আগামীকাল অর্থাৎ শুক্রবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। এদিন থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এক লাভফে অনেকটাই বেড়ে যাবে। আলিপুর জানিয়েছে, শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে।

    আরও পড়ুন: ITR রিটার্ন থেকে ট্যাক্স, গোল্ড বন্ড! ১ এপ্রিল থেকে বদলাচ্ছে ৬ নিয়ম

    উত্তরবঙ্গের কথা বললে, দক্ষিণবঙ্গের পাশাপাশি শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। ভারী বৃষ্টির জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় প্রবল বৃষ্টি! আজকের আবহাওয়া

    আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় প্রবল বৃষ্টি! আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ আরও শক্তি বাড়াল ঘূর্ণাবর্ত। সেইসঙ্গে ঝাড়খণ্ডের উপর নতুন করে কালবৈশাখীর মেঘ-পুঞ্জ তৈরি হতে শুরু করেছে, যা ক্রমশই পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আজ বুধবার বাংলার অধিকাংশ জেলায় তুমুল বৃষ্টি (Weather Today) এবং কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। ভেসে যাবে একের পর এক জেলা। সেইসঙ্গে মুহুর্মুহু বাজ পড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আজ বুধবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    আইএমডি কলকাতা জানিয়েছে, বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার প্রবেশের কারণে ২২শে মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। অত্যাধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। এছাড়াও দুর্যোগ চলতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।

    আরও পড়ুনঃ আজ পর্যন্ত গড়ায়নি ট্রেনের চাকা, দেশের সেই রাজ্যেই রেলপথ তৈরিতে মিলল বিরাট সাফল্য

    আগামীকালের আবহাওয়া

    এবার আসা যাক আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলায়। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। জেলায় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

  • বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, আজকের আবহাওয়া

    বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ একটানা বৃষ্টির জেরে প্রচণ্ড গরম থেকে মিলেছে মুক্তি। আইএমডি কলকাতা জানিয়েছে, আবহাওয়ার (Weather Today) এই পরিবর্তন ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে তীব্র আর্দ্রতা আসার জেরে বাংলায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ভাবছেন আজ মঙ্গলবার থেকে বৃষ্টি কমে যাবে? সে গুড়ে বালি, আগামী ২২ মার্চ অবধি বাংলায় ধারাবাহিকভাবে ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সাথে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

    আরও পড়ুনঃ নতুন করে আবেদন করা যাবে যুবসাথীতে? এপ্রিলে কবে ঢুকবে টাকা! জানুন এখানে

    আগামীকালের আবহাওয়া

    নিশ্চয়ই ভাবছেন আগামীকাল অর্থাৎ বুধবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? এদিনও তুমূল ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

  • ৭০ কিমি বেগে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

    ৭০ কিমি বেগে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ পূর্বাভাস মতোই প্রবল দুর্যোগের সম্মুখীন বাংলা। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার ঠ্যালায় জেরবার সাধারণ মানুষের জনজীবন। আজ সোমবার এবং আগামী কয়েকদিন বাংলায় এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া (Weather Today) অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবে জেলায় জেলায় বলে খবর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া বিভাগ।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ কিছু জেলায় ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সাথে প্রবল বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও আবার শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলী জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিমি বেগে ঝড় বইবে বলে খবর। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে খবর।

    আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নস্তরে অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: শতভিষা নক্ষত্রে চাকরির সুযোগ আসবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৬ মার্চ

    উত্তরবঙ্গের আবহাওয়া

    নিশ্চয়ই ভাবছেন আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া অফিস বুলেটিনে জানিয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

    আগামীকালের আবহাওয়া

    আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর। সেইসমগে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

  • ঘণ্টায় ৫০ কিমি বেগে হাওয়া, ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

    ঘণ্টায় ৫০ কিমি বেগে হাওয়া, ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাংলার আবহাওয়া (Weather Today) বদলে গিয়েছে। জেলায় জেলায় হচ্ছে হালকা থেকে মাঝারি তো ভারী বৃষ্টি। সঙ্গী হচ্ছে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া। আপাতত টানা বাংলার আবহাওয়া এরকম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বরং আজ রবিবার ছুটির দিন থেকে আরও বৃষ্টি বাড়বে বাংলায়। জানা গিয়েছে, উত্তরবঙ্গ ও আসাম এর কাছে অবস্থানরত ঘূর্ণাবর্ত এবং ঝাড়খণ্ডের উপর অবস্থানরত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক ঘণ্টায় জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন জেলাকে আজ সতর্ক থাকতে হবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: ভাঙা চাল দিয়ে পড়ত বৃষ্টির জল! ঋণ নিয়ে পড়াশোনা করে UPSC ক্র্যাক পবনের

    এদিকে কিছু জেলায় যেমন গরম দাপট দেখাতে শুরু করেছে তেমনই আবার কিছু জেলায় তাপমাত্রা স্বাভাবিকই রয়েছে। বঙ্গোপসাগরে উচ্চ চাপের কারণে শক্তিশালী দক্ষিণা হাওয়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে এবং পূর্বের জেলাগুলোতে প্রবেশ করার কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির তুলনায় পূর্বের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। ফলে আপাতত স্বস্তি। এদিকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ থেকে আবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও তৈরি হয়েছে। এছাড়া বাদবাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আগামীকালের আবহাওয়া

    এদিকে সপ্তাহের প্রথম দিনেই আবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর। উত্তরবঙ্গের কথা বললে, সোমবার প্রতিটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

  • পারদ কমবে ২-৩ ডিগ্রি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

    পারদ কমবে ২-৩ ডিগ্রি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আবহাওয়া অফিসের সতর্কবার্তা (Weather Today)। শীত যেতে না যেতেই ভরা বসন্তে প্রবল বৃষ্টিতে ভাসতে শুরু করেছে বাংলা। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের দৌলতে এই বৃষ্টির তাণ্ডব আপাতত বাংলায় চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মূলত বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। সেই ঘুর্ণাবর্ত থেকে অক্ষরেখা। এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকছে হুহু করে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি থাকবে। আজ শনিবারও কিছু কিছু জেলায় আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়া কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জোরালো রয়েছে। সঙ্গী হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।

    আলিপুর হাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুইদিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী ২ দিনে সর্বোচ্চ তাপমাত্রা আবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি পারদ কমার সম্ভাবনা রয়েছে। এরপরের সময়ে তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে খবর।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও মাঝারি বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী ৭ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

    আগামীকালের আবহাওয়া

    কেমন থাকবে রবিবারের আবহাওয়া? হাওয়া অফিস জানিয়েছে, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়া কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। হালকা বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

  • কালো মেঘে ঢাকবে আকাশ, ঘূর্ণাবর্তের জেরে ৫ জেলায় দুর্যোগ! আজকের আবহাওয়া

    কালো মেঘে ঢাকবে আকাশ, ঘূর্ণাবর্তের জেরে ৫ জেলায় দুর্যোগ! আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ আকাসে ঘন কালো মেঘ, বইছে ফুরফুরে হাওয়া। সেইসঙ্গে আবার ভ্যাপসা একটা গরমও রয়েছে। কিছুক্ষণের মধ্যে আজ বৃহস্পতিবার বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। মূলত ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার প্রভাব আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন যেমন গরম থাকবে তেমনই ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকবে প্রবল। ইতিমধ্যে কয়েকদিন ধরে কিছু জেলায় হালকা তো ছিটেফোঁটা তো আবার কিছু জায়গায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। যদিও প্রশ্ন উঠছে, আজ বাংলার বাকি জেলাগুলির পরিস্থিতি কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার দৌলতে আজ বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং পুরুলিয়া কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শহর কলকাতার কথা বললে, দিনভর মেঘলা আকাশ থাকবে। এরপর বিকেল, সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    আরও পড়ুন: ২০০০ টাকায় কমিশন ২০ টাকা, গ্রামের মহিলাদের আয়ের পথ দেখাচ্ছে বিদ্যুৎ সখী প্রকল্প 

    আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, মূলত পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও উত্তর পূর্ব অসম এবং নাগাল্যান্ডের উপর আরও একটি ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এসবের সরাসরি প্রভাব বাংলার আবহাওয়ার ওপর পড়ছে। যে কারণে ঝড় বৃষ্টির জন্য একদম অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া মোটের ওপর এরকমই থাকবে বলে খবর। এরপর ২ থেকে ৩ ডিগ্রি অবধি পারদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজও উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, মালদা এবং দক্ষিণ দিনাজপুর সহ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে কুয়াশা থাকার সম্ভাবনা।