Tag: Voter List

  • ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে ট্রাইবুনালে করা যাবে আবেদন, জানুন প্রসেস

    ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে ট্রাইবুনালে করা যাবে আবেদন, জানুন প্রসেস

    সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ টালবাহানার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে শেষ হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR in Bengal)। ইতিমধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে প্রায় ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন অবস্থায় বা আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় রয়েছে। এমনকি সেই সমস্ত ভোটারদের নথি যাচাই করছে জুডিশিয়াল অফিসাররা। কিন্তু সমস্যা হচ্ছে, এই নথি যাচাইয়ের পরেও একটি বৃহৎ অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেক্ষেত্রে কী উপায়?

    না, চিন্তার কারণ নেই। তালিকা থেকে নাম বাদ গেলে আবারও ট্রাইবুনালে (SIR Tribunal) আবেদন করা যাবে। এমনকি অনলাইন, অফলাইন দু’ভাবে আবেদন করতে পারবেন। আর সেখানে আবেদন খতিয়ে থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্যে ১৯টি ট্রাইবুনাল তৈরি হয়েছে। আর সেখানেই ভোটারদের সমস্ত অভিযোগ নিষ্পত্তি করা হবে। কিন্তু এই ট্রাইবুনালের জন্য কীভাবে আবেদন করবেন তা জানতে হলে পড়ুন এই প্রতিবেদনটি।

    কীভাবে আবেদন করবেন ট্রাইবুনালে?

    যেমনটা জানালাম, ট্রাইবুনালে অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে গেলে প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://ecinet.eci.gov.in এ গিয়ে আপিল করতে হবে। এছাড়া ইসাইনেট অ্যাপ ব্যবহার করতে পারেন। আর যদি অফলাইনে আবেদন করতে চান, সেক্ষেত্রে ডিএম, এসডিও বা এডিএম অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে আবেদন করতে হবে। তারপর সংশ্লিষ্ট অফিস থেকেই আপনার নথি ডিজিটালাইজ করে পোর্টালে আপলোড করে দেওয়া হবে। তারপর আপনি ট্রাইবুনালে গিয়ে মামলা নিষ্পত্তি করতে পারবেন।

    এদিকে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এই ট্রাইবুনাল গঠন করেছেন। রাজ্যজুড়ে মোট ১৯টি ট্রাইবুনাল গঠিত হয়েছে। যেমন—

    • কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের তরফ থেকে উত্তর ২৪ পরগনা ও কলকাতা ট্রাইবুনাল।
    • প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায়ের তত্ত্বাবধানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ট্রাইবুনাল।
    • প্রাক্তন বিচারপতি তপন সেনের তত্ত্বাবধানে পূর্ব মেদিনীপুরের ট্রাইবুনাল।
    • প্রাক্তন বিচারপতি প্রণব কুমারকে দেওয়া হয়েছে কোচবিহার ট্রাইবুনালের দায়িত্ব।
    • প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগকে দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ট্রাইবুনালের দায়িত্ব।

    আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের DA বিজ্ঞপ্তিতেও ভিজল না চিঁড়ে, এবার কলকাতা হাইকোর্টে নতুন মামলা

    এছাড়াও কলকাতা হাইকোর্টের বিভিন্ন বিচারপতিরা ট্রাইবুনালের দায়িত্বে রয়েছেন। যেমন প্রাক্তন বিচারপতি রঘুনাথ রায়, অশোক কুমার, মীরা দারা, দেবীপ্রসাদ দে প্রমুখ। আর প্রত্যেকটি জেলার জন্যই আলাদা আলাদা বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই এই ট্রাইবুনালে মামলা নিষ্পত্তি করবেন। এমনকি এ বিষয়ে কমিশনার তরফ থেকে অফিসিয়াল নোটিশ জারি করে দেওয়া হয়েছে।

  • ভোটার তালিকা থেকে নাম DELETED? পুনরায় কীভাবে তুলবেন জেনে নিন

    ভোটার তালিকা থেকে নাম DELETED? পুনরায় কীভাবে তুলবেন জেনে নিন

    সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় ভোটার তালিকা (Voter List) বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। তবে সেই তালিকায় রয়েছে তিনটি ক্যাটাগরি। বৈধ ভোটার যারা তাদের নামের পাশে কিছুই লেখা নেই। তারা কোনও রকম সমস্যা ছাড়াই ভোট দিতে পারবেন। দ্বিতীয়ত রয়েছে ‘অ্যাডজুডিকেশন’ অর্থাৎ তাদের মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। তাদের জন্য ধীরে ধীরে সাপ্লিমেন্টারি তালিকা বের করা হবে। আর তারপর রয়েছে ডিলিটেড ক্যাটাগরি। অর্থাৎ তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তারা আর ভোট দিতে পারবে না। কিন্তু প্রশ্ন উঠছে, তারা এবার কী করবে? কীভাবে পুনরায় ভোটার তালিকায় নাম তুলতে পারবে? জেনে নিন বিস্তারিত।

    নামের পাশে ডিলিটেড থাকলে কী করবেন?

    এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বিশেষ করে মৃত ভোটারদের নামই বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা একাধিক জায়গায় ভোটার তাদের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু এমন অনেকেই রয়েছে যারা জীবিত কিন্তু তথ্যগত অসঙ্গতির কারণে নাম বাদ পড়েছে, এবং সেখানে ডিলিটেড দেখাচ্ছে। তবে সেক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই। কারণ, ডিইও বা সিইও-র কাছে পুনরায় আবেদন করলে আবারো ভোটার তালিকায় নাম উঠবে। এক্ষেত্রে তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যেই জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন জমা দিতে হবে। তবে সে যদি নাম তালিকায় না তোলার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ১৫ দিনের মধ্যে চিফ ইলেক্টোরিয়াল অফিসারের কাছে আবেদন করা যাবে।

    এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে তথ্য পেতে পারেন। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে বিএলও-দের মাধ্যমে আবেদন জানানো যাবে। আর electoralsearch.eci.gov.in পোর্টালে গিয়ে এপিক নম্বর দিয়ে সংশ্লিষ্ট বিএলও-র নাম ও ফোন নম্বরও দেখতে পাবেন। তবে যদি সিইও দফতর আবেদন খারিজ করে দেয় সেক্ষেত্রে ৬ নম্বর ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এমনকি নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্ম পূরণ করতে হবে। কিন্তু কীভাবে এই ফর্ম পূরণ করবেন তা বিস্তারিত তুলে ধরা হল নিচে।

    আরও পড়ুন: ভোটের আগেই হাইকোর্টে জনস্বার্থে মামলা, কী দাবি?

    ফর্ম পূরণ করার পদ্ধতি

    ভোটার তালিকায় পুনরায় নাম তোলার জন্য যে ৬ নম্বর ফর্ম রয়েছে, সেটি আমাদের প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেটি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তারপর প্রথমে নিজের জেলা এবং তারিখ লিখতে হবে। এরপর ধাপে ধাপে নিজের নাম, বাবা-মা বা স্বামীর নাম এবং ঠিকানা লিখতে হবে। তারপর নিজের এপিক নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করতে হবে। তারপর বিধানসভার নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখতে হবে। মনে রাখবেন, নতুন যে তালিকা বেরিয়েছে সেখানে যে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর রয়েছে সেটাই হুবহু বসাতে হবে। তারপর শেষে নিজের নাম এবং ফোন নম্বর লিখে জমা দিতে হবে।

    ফর্ম ডাউনলোড করুন: ক্লিক করুন