Tag: Uttar Pradesh

  • মাঠেই শেষ সব! IPL শুরুর আগেই খেলতে খেলতে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

    মাঠেই শেষ সব! IPL শুরুর আগেই খেলতে খেলতে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই চরম দুঃসংবাদ। ম্যাচের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতীয় ক্রিকেটারের। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ শনিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরে স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মৃত্যু হয় সোনাল চন্দ্র নামক বছর 30 এর ওই ক্রিকেটারের। যে ঘটনায় গোটা ক্রিকেট জগতে নেমে এসেছে শোকের ছায়া।

    কীভাবে মৃত্যু হল সোনালের?

    একাধিক প্রতিবেদন অনুযায়ী, গতকাল উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার একটি মাঠে চলছিল ক্রিকেট টুর্নামেন্ট। সেখানেই নিজ দলের হয়ে ব্যাটিং করছিলেন সোনাল। এদিন ক্রিজে থাকাকালীন বেশ অস্বস্তি বোধ করতে দেখা যায় এই খেলোয়াড়কে। কিন্তু তা সত্ত্বেও মাঠ ছাড়েননি তিনি। নিজের ইনিংস শেষ করে বাউন্ডারি লাইন পেরোতে যাবেন এমন সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ওই খেলোয়াড়। তৎক্ষণাৎ ছুটে আসেন সহকর্মীরা। খেলোয়াড়কে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে।

    স্থানীয় সূত্রে খবর, ওই ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা কম করে 40 মিনিট তাঁকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। শেষ পর্যন্ত ওই খেলোয়াড়ের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যে ঘটনায় উত্তরপ্রদেশের ক্রিকেট মহলে নেমেছে শোকের ছায়া। এই ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশে ক্রিকেটের সাথে যুক্ত ব্যক্তিরা। এদিকে খেলোয়াড়ের মৃত্যুতে প্রশ্ন উঠছে মাঠের মধ্যে শারীরিক অস্বস্তি বোধ করা সত্ত্বেও কেন সোনালকে খেলতে দিল কর্তৃপক্ষ?

    অবশ্যই পড়ুন: পবিত্র করকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল, এবার নন্দীগ্রামে আরও বড় কাণ্ড ঘটালেন শুভেন্দু!

    উল্লেখ্য, উত্তরপ্রদেশের স্থানীয় ক্রিকেটে যথেষ্ট পরিচিত নাম সোনাল চন্দ্র। জানা যায়, স্থানীয় পর্যায়ের শেষ দিন পর্যন্ত 100টিরও বেশি ম্যাচ খেলেছিলেন সোনাল। এই আসরে বেশ ভালই রান রয়েছে তাঁর। জানা গিয়েছে, একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি আম্পায়ার হিসেবেও যথেষ্ট পরিচিতি অর্জন করেছিলেন তিনি। এহেন একজন ক্রিকেটারের মৃত্যু উত্তরপ্রদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

  • LPG কানেকশনে শীর্ষে উত্তরপ্রদেশ, বাংলার অবস্থান কোথায়? দেখুন রাজ্যভেদে পরিসংখ্যান

    LPG কানেকশনে শীর্ষে উত্তরপ্রদেশ, বাংলার অবস্থান কোথায়? দেখুন রাজ্যভেদে পরিসংখ্যান

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধে পরিস্থিতিতে এমনিতেই দেশে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) নিয়ে টানাটানি পড়েছে। গ্যাসের অভাবে শত শত কারখানা বন্ধ হচ্ছে, এমনকি হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, রেস্টুরেন্ট সবকিছুই বন্ধের পথে। আর এলপিজির পাশাপাশি সিএনজির দামও বৃদ্ধি পেয়েছে, যার জন্য অটো ভাড়াও বাড়ানো হচ্ছে। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন, দেশের মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি এলপিজি কানেকশন (LPG Connection) রয়েছে এবং বাকি রাজ্যগুলোর কী অবস্থা? জানুন বিশদে এই প্রতিবেদনে।

    বলে দিই, সম্প্রতি এরকমই এক পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে ইন্ডিয়ান ইনফ্রা রিপোর্ট। আর সেই অনুযায়ী জানা যাচ্ছে, দেশের মধ্যে সবথেকে বেশি এলপিজি কানেকশন রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে। হ্যাঁ, তালিকায় শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে এলপিজি কানেকশন প্রায় ৫ কোটির কাছাকাছি। আর পশ্চিমবঙ্গের অবস্থানও বেশ ভালো জায়গায়। বাদবাকি রাজ্যগুলির তালিকা আলোচনা করা হল নিচে।

    রাজ্যভেদে এলপিজি সংযোগের পরিসংখ্যান

    সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এবার দেশের বিভিন্ন রাজ্যে সক্রিয় এলপিজি সংযোগের আনুমানিক সংখ্যা পরিসংখ্যান ঠিক নিম্নরূপ—

    • উত্তরপ্রদেশের ৪ কোটি ৮৫ লক্ষ
    • মহারাষ্ট্রে ৩ কোটি ১৮ লক্ষ
    • পশ্চিমবঙ্গে ২ কোটি ৭২ লক্ষ
    • তামিলনাড়ুতে ২ কোটি ৩৮ লক্ষ
    • বিহারে ২ কোটি ৩০ লক্ষ
    • কর্ণাটকে ১ কোটি ৮৯ লক্ষ
    • রাজস্থানে ১ কোটি ৮৩ লক্ষ
    • মধ্যপ্রদেশে ১ কোটি ৭৫ লক্ষ
    • অন্ধ্রপ্রদেশে ১ কোটি ৫৯ লক্ষ
    • গুজরাটে ১ কোটি ২৮ লক্ষ
    • তেলেঙ্গানায় ১ কোটি ২৭ লক্ষ
    • ওড়িশায় এক কোটি
    • কেরালায় ৯৮ লক্ষ
    • পাঞ্জাবে ৯৬ লক্ষ
    • অসমে ৯২ লক্ষ
    • হরিয়ানায় ৮২ লক্ষ
    • ঝাড়খণ্ডে ৬৬ লক্ষ
    • ছত্তিশগড়ে ৬৩ লক্ষ
    • দিল্লিতে ৫৬ লক্ষ
    • জম্মু ও কাশ্মীরে ৩৫ লক্ষ
    • উত্তরাখণ্ডে ৩২ লক্ষ
    • হিমাচল প্রদেশে ২২ লক্ষ
    • ত্রিপুরাতে ৮.৫ লক্ষ
    • মণিপুরে ৭.১ লক্ষ
    • মেঘালয়ে ৫.২ লক্ষ
    • গোয়াতে ৫.৮ লক্ষ
    • নাগাল্যান্ডে ৩.৯ লক্ষ
    • মিজোরামে ৩.৬ লক্ষ
    • অরুণাচল প্রদেশে ৩.৪ লক্ষ এবং
    • লাদাখে ১ লক্ষ

    আরও পড়ুন: জয়শঙ্করের হস্তক্ষেপেই স্বস্তি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পেল ভারতীয় জাহাজ

    বিশেষজ্ঞরা মনে করছেন, দিনের পর দিন রান্নার জন্য পরিষ্কার জ্বালানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে আর সরকারি প্রকল্পের প্রসারণ, যেমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় সম্পন্নবিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং ভর্তুকির কারণে গ্রামাঞ্চলেও এখন এলপিজি কানেকশন পৌঁছে যাচ্ছে, যা দেশে দ্রুত হারে সংযোগের সংখ্যা বাড়াচ্ছে। এছাড়া এখন গ্রামীণ এলাকায় কাঠ বা কয়লার পরিবর্তে এলপিজি ব্যবহারের প্রবণতা অনেকটাই বেড়েছে, যা পরিবেশ দূষণ কমাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

  • ছাত্রীর যৌন হেনস্থা, CNG-র দাম বৃদ্ধি…! আজকের সেরা ১০ খবর (১১ মার্চ)

    ছাত্রীর যৌন হেনস্থা, CNG-র দাম বৃদ্ধি…! আজকের সেরা ১০ খবর (১১ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ মার্চ, বুধবার। ছাত্রীর যৌন হেনস্থা, CNG-র দাম বৃদ্ধি, বাংলায় একগুচ্ছ রেল, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) অ্যালার্মের জেরে সন্ত্রাসী হানা সন্দেহে জরুরি অবতরণ করল ফ্লাইট

    যুক্তরাষ্ট্রের সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে রমজানের নামাজের সময় মনে করিয়ে দেওয়ার জন্য মোবাইলে অ্যালার্ম ঘিরেই নিরাপত্তার হুমকি ছড়িয়েছে। ন্যাশভিল থেকে ফ্লোরিডার ফোর্ট লডারডেলেরগামী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয়। সেটিকে আটলান্টতে জরুরি অবতরণ করে নামানো হয়েছে। পরে নিরাপত্তা সংস্থা তদন্ত করে জানিয়েছে যে, এটি শুধুমাত্র ভুল বোঝাবুঝি ছিল এবং কোনও নিরাপত্তার হুমকির প্রমাণও মেলেনি। সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থাও নেওয়া হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) বাংলায় একগুচ্ছ রেল প্রকল্পের ঘোষণা

    ভোটের আগেই বাংলার জন্য একগুচ্ছ রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের পাঁচটি জেলাজুড়ে মাল্টি ট্রাকিং প্রকল্পে এবার সায় দিল। যার ফলে প্রায় ৪৭৭৪ কোটি টাকার এই প্রকল্পের সাঁইথিয়া-পাকুর এবং সাঁতরাগাছি-খড়গপুর লাইনে নতুন রেলপথ তৈরি করা হবে। আর এর ফলে রেল নেটওয়ার্কে প্রায় ১৯২ কিলোমিটার যুক্ত হবে। এতে ট্রেন চলাচল আরও সহজ হবে আর ভিড় কমবে এবং মাল পরিবহন বাড়বে বলে অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) কয়লা কাণ্ডে দুর্গাপুরের পুলিশ আধিকারিকের বাড়িতে ইডি

    কয়লা পাচার মামলা তদন্তে ইডি বুধবার সকালবেলা দুর্গাপুরের সিটি সেন্টারে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়িতে হানা দিয়েছে। বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মন্ডলকে আগেও একাধিকবার সমনে পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। আর ইডি আধিকারিকরা বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট খুঁজেছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছেন। তদন্তকারীরা ১৩ মার্চ হাজিরা নোটিশও পেয়েছেন। কয়লা পাচার তদন্তে সম্প্রতি একাধিক ব্যবসায়ী এবং পুলিশ আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) রানাঘাট-গেদে-শিয়ালদায় একাধিক ট্রেন দিল রেল

    যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী ১৬ মার্চ থেকে শিয়ালদা থেকে রানাঘাট, গেদে এবং গেদে থেকে রানাঘাট, নৈহাটি, মাঝেরহাট লাইনে একাধিক স্পেশাল লোকাল ট্রেন চালু করল। নতুন আপ এবং ডাউন গেদে লোকাল সহ কয়েকটি ট্রেন নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে। এতে এই রুটে নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। জগন্নাথ সরকার জানিয়েছেন যে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেটানোর জন্য রেলের সঙ্গে আলোচনার পরেই এই ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। আর রানাঘাট স্টেশন আরও উন্নত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) ৫২৪টি LPG সিলিন্ডার ভর্তি ট্রাক চুরি ঝাঁসিতে

    উত্তরপ্রদেশের ঝাঁসিতে ৫২৪টি ভর্তি এলপিজি সিলিন্ডার সহ একটি ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ট্রাকটি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কারারি প্ল্যান্ট থেকে গজনায় যাওয়ার কথা ছিল বলে খবর। তবে হোলির সময় চালক ট্রাকটি বাইরে পার্ক করে বাড়ি গেলে কয়েকদিন পরে ঝাঁঝির বরাগাও এলাকায় ওই ট্র্যাকটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিন্তু সমস্ত সিলিন্ডার উধাও হয়ে গেছে এবং জিপিএস ভেঙে দেওয়া হয় বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) CNG-র দাম বাড়ায় কলকাতায় বাড়ছে অটো ভাড়া

    পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানির দাম বাড়ার কারণে কলকাতায় সিএনজি চালিত অটো পরিষেবায় প্রভাব পড়ছে। সিএনজির দাম ৫৭.৬৮ টাকা থেকে বেড়ে এবার ৬২.৬৮ টাকা হওয়ার কারণে বিভিন্ন অটো রুটে ভাড়া বাড়ানো হয়েছে। যেমন চিংড়িঘাটা-সল্টলেক সেক্টর ফাইভ রুটে ভাড়া ১৫ টাকা থেকে বেড়ে এবার ১৮ টাকা করা হয়েছে। আর সিএনজির যোগান কমে যাওয়ার কারণে চালকরা দীর্ঘক্ষন দাঁড়িয়ে গ্যাস মিলছে না। তাদের দাবি, পরিস্থিতি এরকম হলে প্রতি রুটে ৫ থেকে ১০ টাকা ভাড়া বাড়ানো হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) গাজিয়াবাদের যুবককে ইচ্ছামৃত্যুর অনুমতি সুপ্রিম কোর্টের

    মানবিক দিক বিবেচনা করে সুপ্রিম কোর্ট গাজিয়াবাদের যুবক হরিশ রানাকে ইচ্ছামৃত্যুর অনুমতি দিল। ২০১৩ সালে দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে তিনি দীর্ঘ ১৩ বছর ধরে কোমায় রয়েছেন এবং চিকিৎসকদের মতে, তাঁর সুস্থ হওয়ার কোনও রকম সম্ভাবনা নেই এবং তিনি ১০০ শতাংশ প্রতিবন্ধকতার মধ্যেই রয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তাঁকে এইএমসে রাখা হবে এবং ধাপে ধাপেই তাঁর সমস্ত চিকিৎসা সহায়তা প্রত্যাহার করা হবে। দীর্ঘ বিবেচনা করেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধান শিক্ষকরা

    স্কুলের বিভিন্ন প্রশাসনিক কাজে সামান্য ভুল এবং বিলম্বের জন্য জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ পাঠানোতে এবার ক্ষোভে ফেটে পড়লেন প্রধান শিক্ষকরা। পশ্চিমবঙ্গ সেকেন্ডারি এডুকেশন এই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেড মিস্ট্রেস। সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি ইমেইল করে পর্ষদ চক্রবর্তী রামানুজ গঙ্গোপাধ্যায়ের কাছে আপত্তি প্রকাশ করেছেন। আর তাদের দাবি, নামের বানান ভুল বা রেজিস্ট্রেশনের জন্য জরিমানা অন্যায় সৃষ্টি করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) আট মাসেই মেমারিতে ধসে গেল ১৯ নং জাতীয় সড়কের গার্ডওয়াল

    পূর্ব বর্ধমানের মেমারির সরডাঙা এলাকায় জাতীয় সড়ক ১৯ এর ফ্লাইওভারের গার্ডওয়াল ধসে পড়ার কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার সকালবেলা বিকট শব্দের দেওয়াল ভেঙে পড়লে বর্ধমানমুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা রক্ষা পেয়েছে। ঘটনাস্থলে ইঞ্জিনিয়ার এবং পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে স্থানীয়রা অভিযোগ করছে, মাত্র ৮ মাস আগে নির্মিত দেওয়াল এত দ্রুত ভেঙে পড়ার কারণে নির্মাণের গুণ, সরকারি অর্থের ব্যবহারে প্রশ্ন তোলা উচিত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) কমরেডের বিরুদ্ধে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ

    রাজ্যের রাজনৈতিক উত্তাপের মাঝেই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার এক ছাত্রনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে অস্বস্তিতে সংগঠন। অভিযোগকারী এক ছাত্রী জানিয়েছে যে, অভিযুক্ত নেতাদের সম্পর্কে থাকার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়েই শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। পরে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কের কথা সামনে আসলে তাঁকে অপমান করে সম্পর্ক ভেঙে দেন। আর বিষয়টি জেলা নেতৃত্বকে জানালেও কোনও রকম গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। সূত্রের দাবি, অভিযুক্ত নেতা ভবিষ্যতের মুখ হিসেবেই উঠে আসছিলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • ৫২৪টি LPG সিলিন্ডার ভর্তি ট্রাক উধাও! গ্যাসের সংকটের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঝাঁসিতে

    ৫২৪টি LPG সিলিন্ডার ভর্তি ট্রাক উধাও! গ্যাসের সংকটের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঝাঁসিতে

    সৌভিক মুখার্জী, কলকাতা: দেশে এলপিজি সরবরাহ নিয়ে দিনের পর দিন বাড়ছে উদ্বেগ। তবে তারই মধ্যে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ঘটল চাঞ্চল্যকর চুরির ঘটনা। একটি ট্রাক ভর্তি রান্নার গ্যাস সিলিন্ডার উধাও (LPG Cylinder Theft) হয়ে গেল যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ওই ট্রাকটিতে মোট ৫২৪টি ভর্তি এলপিজি সিলিন্ডার ছিল, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। আর এই ঘটনাটি ঘটেছে ঝাঁসির সিপ্রি বাজার থানা এলাকায়। ট্রাক মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

    কীভাবে ঘটল এই চুরি?

    আসলে ওই ট্রাকের মালিক নীরজ আগরওয়ালের অভিযোগ, ট্রাকটি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কারারি প্ল্যান্টের সঙ্গে যুক্ত। গত ২ মার্চ ওই প্ল্যান্ট থেকে ৫২৪টি ভরা গ্যাস সিলিন্ডার ট্রাকে তোলা হয়েছিল। তারপর সেগুলি গাজনার পাঠানোর কথা ছিল। তবে হোলি উৎসবের কারণে ট্রাক চালক রাজকুমার সাময়িকভাবে ট্র্যাকটিকে প্ল্যান্টের বাইরে পার্ক করে রেখে বাড়িতে চলে গিয়েছিলেন। কয়েকদিন পর অর্থাৎ ৬ মার্চ খবর আসে যে, ট্র্যাকটি ঝাঁসির বরাগাঁও এলাকার হাইওয়ের ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

    এমতাবস্থায় ট্রাক মালিক ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে, ট্রাকটি থাকলেও সমস্ত গ্যাস সিলিন্ডার উধাও। আর শুধু তাই নয়, ট্রাকের জিপিএস সিস্টেম সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে যাতে গাড়ির অবস্থান কোনও ভাবে ট্রাক না করা যায়। এরপর তিনি সিপ্রি বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আর পুলিশ সঙ্গে সঙ্গেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটিকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। কিন্তু চুরি যাওয়া সিলিন্ডারগুলির কোনও হদিস নেই। আর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়প্রকাশ চৌবে জানিয়েছেন, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে আর তদন্তের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

    আরও পড়ুন: ক্যাবিনেটের বৈঠকে বড় সিদ্ধান্ত! DA বাড়ছে শীঘ্রই? জানুন আপডেট

    বলাবাহুল্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে দিনের পর দিন উদ্বেগ তৈরি হচ্ছে। কারণ, পশ্চিম এশিয়ায় উত্তেজনা আর যুদ্ধ পরিস্থিতির কারণে তেল আর গ্যাস সরবরাহের উপর বিরাট প্রভাব পড়ছে। আর এই পরিস্থিতিতে একসঙ্গে এত গ্যাস সিলিন্ডার চুরি হওয়ায় ঘটনা স্বাভাবিকভাবেই প্রশাসন আর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।