Tag: Train

  • শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল ট্রেনের গন্তব্য বাড়াল রেল

    শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল ট্রেনের গন্তব্য বাড়াল রেল

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শোনা গিয়েছিল আগেই। এবার বাস্তবেই কমতে চলেছে মাঝপথে ট্রেন বদলের ঝক্কি (Indian Railways)। আজ অর্থাৎ 23 মার্চ তারিখ থেকে 23 মে পর্যন্ত শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-ক্যানিং (Sealdah) এমনকি শিয়ালদা-ডায়মন্ড হারবার রুটে বাড়ছে ট্রেনের গন্তব্য। অর্থাৎ যেসব লোকাল ট্রেন নির্দিষ্ট স্টেশন পর্যন্ত যেত সেই ট্রেনের গন্তব্য এবার আরও প্রশস্ত হচ্ছে। শিয়ালদা শাখার কোন কোন ট্রেন এবার থেকে আরও দূর পর্যন্ত ছুটবে জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।

    কোন কোন ট্রেনের গন্তব্য বাড়ছে?

    প্রথমেই আসা যাক শিয়ালদা-বনগাঁ শাখায়। এই সেকশনের কয়েকটি লোকাল ট্রেন দত্তপুকুর বা গোবরডাঙায় গিয়ে নিজেদের যাত্রা পথ শেষ করত। এবার সেই দত্তপুকুর এবং গোবরডাঙা লোকালের গন্তব্য বাড়ছে। ট্রেন নম্বর 33617 শিয়ালদা-দত্তপুকুর লোকাল এবার থেকে বনগাঁ পর্যন্ত যাবে। এই ট্রেন সকাল 11 টা বেজে 44 মিনিটে বনগাঁয় পৌঁছবে। অন্যদিকে ট্রেন নম্বর 33622 লোকাল ট্রেনটি বনগাঁ থেকে সকাল 11টা 55 মিনিটে ছেড়ে সরাসরি শিয়ালদা আসবে।

    এবার আসা যাক রাতের প্রসঙ্গে। ট্রেন নম্বর 33685 শিয়ালদা-গোবরডাঙা লোকাল শিয়ালদা থেকে 8টা 23 মিনিটে ছেড়ে সোজাসুজি 10টা 31 মিনিটে বনগাঁয় পৌঁছবে। একইভাবে সন্ধ্যার দমদম-গোবরডাঙা 7টা 25 মিনিটে ছেড়ে সোজা বনগাঁয় পৌঁছবে। অন্যদিকে ক্যানিং এবং ডায়মন্ড হারবার শাখার ক্ষেত্রেও ট্রেন নম্বর 34392 এবং 30552 ট্রেন দুটি চম্পাহাটি এবং ঘুটিয়ারির বদলে সোজা ক্যানিং পর্যন্ত চলবে। ফেরার পথে ওই ট্রেন আবার ক্যানিং থেকেই ছেড়ে শিয়ালদা আসবে।

    অবশ্যই পড়ুন: ভারতীয় রুপিতে ভারী পতন, সোমবার ডলারের বিপরীতে নতুন রেকর্ড গড়ল টাকা

    এদিকে, ডায়মন্ড হারবার রুটে ট্রেন নম্বর 34898 শিয়ালদা-মগরাহাট ট্রেনটি মগরাহাট স্টেশনের বদলে সোজা ডায়মন্ড হারবার পর্যন্ত যাবে। এই ট্রেন রাত 8টা বেজে 38 মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছে দেবে যাত্রীদের। রেলের এমন পদক্ষেপে আখেরে উপকৃত হবেন অসংখ্য নিত্যযাত্রী।

  • হাওড়া-দিল্লি সফর আরও সহজ, নয়া ট্রেন দিল পূর্ব রেল, দেখুন সময়সূচি

    হাওড়া-দিল্লি সফর আরও সহজ, নয়া ট্রেন দিল পূর্ব রেল, দেখুন সময়সূচি

    সৌভিক মুখার্জী, কলকাতা: যাত্রীদের জন্য বিরাট সুখবর। নিউ দিল্লি থেকে হাওড়া স্পেশাল ট্রেন (Howrah-New Delhi Special Train) চালানোর ঘোষণা করলে পূর্ব রেল। জানা যাচ্ছে, ট্রেন নম্বর ০৪০৫২ এবং ০৪০৫১ নিউ দিল্লি – হাওড়া – নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি আজ অর্থাৎ সোমবার থেকে ২৬ মার্চ অবধি চলবে। যাত্রাপথে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ট্রেনটি থামবে। ট্রেনটির সময়সূচি কী রয়েছে আর কোন কোন স্টেশনে থামবে তা জানুন এই প্রতিবেদনে (Indian Railways)।

    নিউ দিল্লি – হাওড়া স্পেশাল ট্রেন

    পূর্ব রেলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, আজ অর্থাৎ ২৩ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে এই ট্রেনটি চলবে। যার মধ্যে ট্রেন নম্বর ০৪০৫২ নিউ দিল্লি – হাওড়া স্পেশাল ট্রেনটি আজ অর্থাৎ ২৩ তারিখ নিউ দিল্লি স্টেশন থেকে সন্ধ্যা ৬:১৫ মিনিটে ছাড়বে এবং আগামীকাল অর্থাৎ ২৪ তারিখ হাওড়া জংশনে ট্রেনটি পৌঁছবে রাত ১১:৪০ মিনিটে। মাঝে জসিডি স্টেশনে ট্রেনটি পৌঁছবে আগামীকাল বিকাল ৫:৩২ মিনিটে।

    অন্যদিকে ট্রেন নম্বর ০৪০৫১ হাওড়া – নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি আগামী ২৫ তারিখ হাওড়া জংশন থেকে ছাড়বে রাত ১:৪০ মিনিটে এবং ট্রেনটি নিউ দিল্লি পৌঁছবে ২৬ তারিখ সকাল ৮:২০ মিনিটে। মাঝে ট্রেনটি জসিডি স্টেশনে পৌঁছবে ২৫ তারিখ সকাল ৭:২০ মিনিটে।

    আরও পড়ুন: দেড় লক্ষ বিনিয়োগে মাসে মিলবে ৯৭৫০ টাকা সুদ! এত রিটার্ন দিচ্ছে LIC?

    কোন কোন স্টেশনে থামবে ট্রেনটি?

    পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, উপরোক্ত স্পেশাল ট্রেনগুলি উভয়দিকে গাজিয়াবাদ, আলিগড় জং., টুন্ডলা জং., গোবিন্দপুরী, প্রয়াগরাজ জং, মির্জাপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জং., বক্সার, আরা, পাটনা জং., বখতিয়ারপুর জং., কিউল জং., ঝাঝা, মধুপুর জং., আসানসোল জং., বর্ধমান এবং ব্যান্ডেল স্টেশনে স্টপেজ দেবে। আর ট্রেনটিতে মোট ১৯টি কোচ থাকবে যার মধ্যে এসি ২ টিয়ার কোচ থাকবে ১টি, এসি থ্রি টিয়ার কোচ থাকবে ২টি, স্লিপার ক্লাস থাকবে ১০টি, সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ থাকবে ৪টি এবং এসএলআরডি কোচ থাকবে ২টি। আর ট্রেনটিকে মেইল/এক্সপ্রেস ক্যাটাগরির মধ্যেই রাখা হচ্ছে।

    Image

  • খোলা ছিল রেলগেট, যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    খোলা ছিল রেলগেট, যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা (Train Bus Accident)। দ্রুত গতিতে ছুটে আসা মেল ট্রেন জোরালো ধাক্কা মারে যাত্রী বোঝাই একটি বাসে। আর তারপরই ঘটনাস্থলেই মৃত্যু হল 12 জনের। শনিবার এমন ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো বাংলাদেশ (Bangladesh)। বাংলাদেশের কুমিল্লায় রেললাইন ক্রসিংয়ের সময় আচমকা ওই বাসটিতে ধাক্কা মারে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন। আর তারপরেই প্রাণ হারালেন এক ডজন মানুষ। এছাড়াও আহত হয়েছেন 10 জনেরও বেশি যাত্রী।

    কীভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা?

    বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার স্থানীয় সময় রাত 2টো বেজে 55 মিনিট নাগাদ ঢাকা-চট্টগ্রাম জাতীয় সড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে উঠে পড়া যাত্রী বোঝাই একটি বাসে ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা মারার পরই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

    রবিবার সকালে কুমিল্লা জেলার প্রশাসনের তরফে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার খবর সংবাদ মাধ্যমকে জানানো হয়। এদিকে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন বাংলাদেশের মন্ত্রী মহম্মদ আমিন উর রশিদ। কী কারণে এমন দুর্ঘটনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, “খুব সম্ভবত রেলগেট খোলা ছিল। ফলে স্বাভাবিকভাবেই ড্রাইভার ট্রেন লাইনের উপর উঠে পড়েছিলেন। এদিকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া মেল ট্রেনটি দ্রুত গতিতে ওই বাসে ধাক্কা মারে।”

    এই ঘটনার পর রেল ক্রসিংয়ের কর্তব্যরত গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই ওই রেল ক্রসিংয়ের দুই গ্রেটম্যান হেলাল উদ্দিন এবং মেহেদী হাসানকে কাজ থেকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই দুই গেটম্যানের কাজে গাফিলতির কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

    অবশ্যই পড়ুন: নথি কী কী লাগবে, মোবাইল সহ ভোটের একগুচ্ছ নিয়ম চালু করল নির্বাচন কমিশন

    প্রসঙ্গত, শনিবার মধ্যরাতের ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলিকে রেলের তরফ 1 লাখ বাংলাদেশি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও কুমিল্লা জেলা প্রশাসনের তরফে নিহতদের পরিবারকে 25 হাজার টাকা এবং আহতদের 15 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়। এছাড়াও কুমিল্লা প্রশাসন গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করার আশ্বাস দিয়েছে।

  • রবিবার আসানসোল ডিভিশনে বাতিল একগাদা ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

    রবিবার আসানসোল ডিভিশনে বাতিল একগাদা ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: পূর্ব রেলের (Indian Railways) যাত্রীদের জন্য বড় খবর। জানা যাচ্ছে, আসানসোল ডিভিশনের বিভিন্ন শাখায় রবিবার অর্থাৎ আগামীকাল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশকিছু ট্রেন বাতিল করা হচ্ছে। এছাড়াও রেলের এই বিশেষ কাজের কারণে একটি ট্রেন তার নির্ধারিত সময় থেকে দেরিতে ছুটবে আবার কিছু ট্রেন সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে বলেই রেল সূত্রে খবর। কোন কোন ট্রেন বাতিল থাকছে আর কোন ট্রেনগুলিই বা সংক্ষিপ্ত যাত্রা করবে দেখে নিন গোটা তালিকা।

    কোন কোন ট্রেন বাতিল থাকছে?

    পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ 22 মার্চ, রবিবার আসানসোল ডিভিশনের নরগঞ্জ-ঝাঝা শাখা থেকে শুরু করে পারাজ ডাউন, রাজবাধ-দুর্গাপুর, পানাগর-মানকর আপ লাইন, ওয়ারিয়া-অন্ডাল শাখার আপ লাইন, রানীগঞ্জ-কালিপাহাড়ি শাখার আপ লাইন, মধুপুর থেকে নাওয়াপাত্র শাখার আপ লাইন, জসিডি-দেওঘর সহ আসানসোল ডিভিশনের একাধিক শাখায় আগামীকাল দিনের বিভিন্ন সময়ে চলবে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ। আর সে কারণেই বেশকিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করেছে রেল। বাতিল থাকছে কিছু গুরুত্বপূর্ণ ট্রেনও।

    পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল 63561 আসানসোল-জেসিডি মেমু প্যাসেঞ্জার, 63565 জেসিডি-ঝাঝা মেমু প্যাসেঞ্জার, 63566 ঝাঝা-জসিডি মেমু প্যাসেঞ্জার, 63545 অণ্ডাল-জসিডি মেমু প্যাসেঞ্জার, 63546 জসিডি-অণ্ডাল মেমু প্যাসেঞ্জার, 63298 ঝাঝা-দেওঘর মেমু প্যাসেঞ্জার, 63509 বর্ধমান-ঝাঝা মেমু প্যাসেঞ্জার, 63511,63513, 63549, 63517 বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার, 63510 ঝাঝা-বর্ধমান মেমু প্যাসেঞ্জার, 63512, 63514, 63516 আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার, 63552 আসানসোল-অণ্ডাল মেমু প্যাসেঞ্জার, 63550 অণ্ডাল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার, 73481 দুমকা-জসিডি মেমু প্যাসেঞ্জার, 73484 জসিডি-দুমকা ডেমু প্যাসেঞ্জার, 63547 জসিডি-বাঁকা মেমু প্যাসেঞ্জার এবং 63548 বাঁকা-জসিডি মেমু প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল থাকছে।

    অবশ্যই পড়ুন: এবার আপনাকে বাড়িতেও পৌঁছে দেবে রেল! Railone App-এ নতুন পরিষেবা

    বাকি ট্রেনগুলির তালিকা

    রবিবার আসানসোল ডিভিশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য 13331 ধানবাদ-পাটনা জংশন ইন্টারসিটি এক্সপ্রেস ধানবাদ থেকে 1 ঘন্টা 20 মিনিট দেরিতে চলবে। এছাড়া 63209 দেওঘর-পাটনা জংশন মেমু প্যাসেঞ্জার ঝাঝা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং দেওঘর ও ঝাঝার মধ্যে এই ট্রেনের পরিষেবা বাতিল থাকবে। একই সাথে 17321 ভাস্কো দা গামা-জসিডি সাপ্তাহিক এক্সপ্রেস মধুপুরে তার সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং মধুপুর ও জসিডির মধ্যে এই ট্রেনের পরিষেবা আগামীকাল বাতিল থাকছে।

  • ট্রেনের খাবার কতটা সতেজ জানতে পারবেন স্ক্যান করেই, QR কোড সিস্টেম চালু করল রেল

    ট্রেনের খাবার কতটা সতেজ জানতে পারবেন স্ক্যান করেই, QR কোড সিস্টেম চালু করল রেল

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল (Indian Railways)। ট্রেনে যাত্রীদের খাবারের স্বচ্ছতা নিশ্চিত করতে এবার খাবারের প্যাকেটে QR কোড সিস্টেম (Rail QR Code System) চালু করল রেলওয়ে। প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB এর রিপোর্ট অনুযায়ী, ট্রেনে খাবারের গুণমান, স্বাস্থ্যবিধি ও সুরক্ষা ব্যবস্থার দিকে কড়া নজর রাখার পাশাপাশি রেলের তরফে অনুমোদিত বিক্রেতা এবং কর্মীরাই অন বোর্ড ক্যাটারিং পরিষেবার সাথে যুক্ত রয়েছে কিনা তা যাচাই করতেই এই বিশেষ QR কোড সিস্টেম চালু করেছে রেল।

    এক QR কোডেই থাকবে সমস্ত তথ্য

    রিপোর্ট অনুযায়ী, ট্রেনে অন বোর্ড ক্যাটারিং পরিষেবা পরিচালনার জন্য মোতায়েন করা সমস্ত অনুমোদিত ক্যাটারিং বিক্রেতা, সহকারি এবং কর্মীদের জন্য QR কোড সক্ষম পরিচয় পত্র প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। জানা যাচ্ছে, ট্রেনে অন বোর্ড ক্যাটারিং এর তরফে যে খাবার দেওয়া হবে সেই খাবারের প্যাকেটে থাকা ছোট্ট QR কোড স্ক্যান করে যাত্রীরা জেনে নিতে পারবেন বিক্রেতা বা কর্মীর নাম, তাঁর আধার নম্বর, তাঁর মেডিকেল ফিটনেস সহ অন্যান্য একাধিক তথ্য।

    শুধু তাই নয়, ওই এক QR কোড স্ক্যান করেই জানা যাবে খাবারটি কোথায় রান্না করা হয়েছে, খাবার তৈরির তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। রেল বলছে, আসলে খাবারের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অনুমতি দেওয়া হয়নি এমন বিক্রেতা যাতে ট্রেনে যাত্রীদের খাবার দিতে না পারে সে জন্যেই এই বিশেষ QR কোড সিস্টেম চালু করা হয়েছে। তাছাড়াও এই QR কোড ব্যবস্থা চালু করার অন্যতম কারণ ট্রেনে খাওয়ার সরবরাহের সময় যদি খাওয়ারে কোনও খারাপ কিছু পাওয়া যায় কিংবা খাওয়ার বাসি হয় সে ক্ষেত্রে যাত্রী খাবারের প্যাকেটে থাকা QR কোড স্ক্যান করে নির্দিষ্ট বিক্রেতা বা কর্মীর বিরুদ্ধে রেলের কাছে অভিযোগ জানাতে পারবেন।

    অবশ্যই পড়ুন: অবশেষে দূর হল চিন্তা, KKR-র জন্য চরম সুখবর

    আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রেল

    বিশেষ QR কোড সিস্টেম চালু করার পাশাপাশি ট্রেনে খাবারের মান এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে প্যান্ট্রি কার এবং বেস কিচেনগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি রান্নাঘরে চলছে পর্যবেক্ষণ। এর আগে রেলমন্ত্রী জানিয়েছিলেন, খাবারের মানোন্নয়নের জন্য যাতে ব্র্যান্ডেড চাল, আটা, ডাল থেকে শুরু করে মশলাপাতি ও অন্যান্য দুগ্ধজাত পণ্য ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়াও রেলের তরফে ক্যাটারিং ইউনিট গুলোর জন্য FSSAI সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে নিয়মিত খাদ্য নমুনা সহ অডিট ও অন্যান্য বিভাগে পরিদর্শন করবে রেল। সেই সাথে গ্রাহকরা কতটা সন্তুষ্ট হলো এবং ক্যাটারিং কর্মীরা নিয়মিত ঠিকঠাক কাজ করছেন কিনা সেদিকেও কড়া নজর রাখা হবে।

  • এবার বন্দে ভারতে পাথর ছুঁড়লেই চিনে ফেলবে AI, জানালেন রেলমন্ত্রী

    এবার বন্দে ভারতে পাথর ছুঁড়লেই চিনে ফেলবে AI, জানালেন রেলমন্ত্রী

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) গর্ব বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশে এই বিশেষ ট্রেনের যাত্রা শুরু হওয়ার পর থেকে সেমি হাইস্পিড ট্রেনটিকে লক্ষ্য করে ভারতের বিভিন্ন প্রান্তে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এর জেরে বহুবার কড়া হয়েছে রেল। বারবার সতর্ক করা হয়েছে যাতে বন্দে ভারত বা ভারতীয় রেলের অন্য কোনও ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া না হয়। কিন্তু তাতে কাজ হয়নি। এরপরেও পাথর ছুঁড়ে বন্দে ভারতের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে এমন ছবিও সামনে এসেছে। এবার তা নিয়েই লোকসভায় প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলে দিলেন, “বন্দে ভারতে পাথর ছুঁড়লে অভিযুক্তকে চিনে ফেলবে AI যুক্ত প্রযুক্তি।”

    বন্দে ভারতে পাথর ছুঁড়ে আর রক্ষে নেই

    সম্প্রতি, লোকসভায় প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন হঠাৎ উত্তরপ্রদেশের মুজাফফর নগরে বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়ার একটি ঘটনা উল্লেখ করেন রেলমন্ত্রী। আর তারপরেই তিনি দাবি করেন, বন্দে ভারতে যিনি পাথর ছুঁড়েছেন সেই ব্যক্তিকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে চিহ্নিত করা গিয়েছে। রেলমন্ত্রী একেবারে খোলাখুলি জানান, ওই ব্যক্তি যখন পাথর ছুঁড়তে যাচ্ছিলেন ঠিক তখনই বন্দে ভারতে বসানো উন্নত মানের ক্যামেরায় তাঁর একটি ছবি উঠে গিয়েছে।

    রেলমন্ত্রীর কথায়, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে তোলা ছবি ওই অভিযুক্তর বাড়িতে পৌঁছে দিয়েছে প্রশাসন। সব মিলিয়ে বলাই যায়, বন্দে ভারতের মতো উন্নত মানের ট্রেনে পাথর ছুঁড়ে এবার থেকে আর রক্ষে পাবেন না কেউই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত প্রযুক্তি সেই ব্যক্তিকে একেবারে হাতেনাতে ধরবে।

    অবশ্যই পড়ুন: তাণ্ডব চালাবে শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গের ৯ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

    প্রসঙ্গত, এদিন বন্দে ভারত এক্সপ্রেসের সুরক্ষা সম্পর্কে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী বলেন, ভারতীয় রেলের গর্ব বন্দে ভারত প্রত্যেক ঘন্টায় 160 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। সে কারণেই বন্দে ভারতের বিভিন্ন রূটগুলিতে ও ট্রেনে কবচ প্রযুক্তি বসানোর কাজ চলছে। এর ফলে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সহজেই এড়ানো যাবে। এছাড়াও দুর্ঘটনার সময় ট্রেনের কামরা বেলাইন হয়ে গেলেও যাতে একটি আরেকটির উপরে উঠে বড়সড় দুর্ঘটনা না হয় সেজন্য ট্রেনের ভেতরেই বসানো হয়েছে অ্যান্টি ক্লাইম্বিং প্রযুক্তি। এই প্রযুক্তির ফলেই প্রাণহানীর সম্ভাবনা কমবে।

  • ভাড়া কমল উত্তরবঙ্গগামী এই ট্রেনের

    ভাড়া কমল উত্তরবঙ্গগামী এই ট্রেনের

    সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি ট্রেনে করে দিল্লি থেকে উত্তরবঙ্গ (North Bengal) কিংবা উত্তরবঙ্গ থেকে দিল্লিতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। বিশেষ করে গ্রীষ্মকাল আসার সাথে সাথে, মানুষ তাদের পরিবারের সাথে ট্রেনে করে ভ্রমণের পরিকল্পনা করেন। ফলে সব কিছু ভেবে রেল ১০টি প্রধান ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের ক্রমবর্ধমান অভিযোগ এবং অতিরিক্ত সুপারফাস্ট চার্জের কারণে রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। এখন এই ট্রেনগুলোর সুপারফাস্ট মর্যাদা তুলে নেওয়া হবে। এই তালিকায় রয়েছে নিউ জলপাইগুড়ি-নয়াদিল্লি সুপারফাস্ট ট্রেন।

    এপ্রিল থেকে বদলে যাচ্ছে নিউ জলপাইগুড়ি-নয়াদিল্লি সুপারফাস্ট ট্রেন

    রেল জানিয়েছে, আগামী ২১ মার্চ, ২০২৬ থেকে নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস (১২৫২৩/২৪) ট্রেনটির থেকে সুপারফাস্ট তকমা তুলে দেওয়া হবে। রেলের নির্দেশিকা অনুযায়ী, এই ট্রেনটি এখন থেকে ১৫৭২৫/১৫৭২৬ নম্বর নিয়ে মেল/এক্সপ্রেস ক্যাটাগরিতে চলবে। যার ফলে ট্রেনের টিকিটের মূল্যও কমবে। উল্লেখ্য, নয়াদিল্লি স্টেশনের পুনর্নির্মাণের কারণে, এটি বর্তমানে আনন্দ বিহার টার্মিনাল থেকে চলাচল করে।

    এমনিতে বিগত কয়েক বছর ধরে ভারতীয় রেল পরিকাঠামোর উন্নয়নে ব্যাপকভাবে মনোযোগ দিচ্ছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। ট্রেনের ইঞ্জিন ও কোচ থেকে শুরু করে রেললাইন পর্যন্ত সবকিছুর আধুনিকীকরণ ও উন্নতকরণের কাজ চলছে। রেলের আরও একটি লক্ষ্য হলো ট্রেনের গড় গতি বাড়ানো, যাতে যাত্রীরা যত দ্রুত সম্ভব তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। যদিও এবার কিছু সুপারফাস্ট ট্রেন নিয়ে রেলের সিদ্ধান্তে চমকে গিয়েছেন যাত্রীরা। এতে করে তাঁরা লাভবান হবেন নাকি সমস্যায় পড়বেন সেটা অবশ্য সময়ই বলবে।

    নতুন ট্রেনের সময়সূচী

    এবার আসা যাক নয়া ট্রেনের সময়সূচী সম্পর্কে। বর্তমানে ১২৫২৩ নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে মঙ্গলবার ও শনিবার এবং ট্রেন নম্বর নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস-নিউ জলপাইগুড়ি ট্রেনটি বুধবার ও রবিবার চলাচল করে। রেলের নতুন আদেশ অনুযায়ী, এটি এখন ১২৫২৩-এর পরিবর্তে ১৫৭২৫ এবং ১২৫২৪-এর পরিবর্তে ১৫৭২৬ নম্বর দিয়ে পরিচালিত হবে। তবে নয়া ট্রেনের সময়সূচী বদল হবে নাকি একই সময়ে চলবে, ষে বিষয়ে এখনও অবধি রেলের তরফে কিছু জানানো হয়নি।

    আরও পড়ুনঃ টিকিট পেলেন রেখা পাত্র, হিরণ, সুব্রত ঠাকুর! দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ BJP-র

    কেন এই সিদ্ধান্ত?

    সুপারফাস্ট ট্রেনের ভাড়া নিয়ে ক্রমবর্ধমান অভিযোগের পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। যাত্রীরা দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করে আসছিলেন যে, সুপারফাস্ট ট্রেনের ভাড়া অসহনীয়ভাবে বেড়ে যাওয়ায় তা তাদের বাজেটের ওপর প্রভাব ফেলছে। ফলস্বরূপ, রেল কর্তৃপক্ষ এখন এই ট্রেনগুলোকে ‘সাধারণ এক্সপ্রেস’ শ্রেণিতে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সুপারফাস্ট তকমাটি তুলে নেওয়ার সাথে সাথে টিকিটের দাম অটোমেটিকভাবেবে কমে যাবে। এর ফলে ট্রেনের ভাড়া ১০% পর্যন্ত হ্রাস পাবে। আখেরে লাভ হবে যাত্রীদেরই। এই নতুন রেল ভাড়া নীতিটি এপ্রিলের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে পর্যায়ক্রমে কার্যকর করা হবে।

  • ইতিহাস গড়লেন TTE, বিনা টিকিটে যাত্রীদের ধরে একদিনেই ২.৫৭ লাখ আদায় রেলের

    ইতিহাস গড়লেন TTE, বিনা টিকিটে যাত্রীদের ধরে একদিনেই ২.৫৭ লাখ আদায় রেলের

    সহেলি মিত্র, কলকাতাঃ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ (Without Ticket) করা দণ্ডনীয় অপরাধ। দেশের এমন কোনও রেল স্টেশন হয়তো বাকি নেই যেখানে বাংলা, ইংরেজি, হিন্দি বা অন্যান্য আঞ্চলিক ভাষায় এই ঘোষণা করা হয়নি রেলের (Indian Railways) তরফে। তারপরেও এমন বহু মানুষ আছেন যারা কিনা রেলের এই বার্তা কানে তোলেন না। সেই স্বভাবসিদ্ধ বিনা টিকিটেই ভ্রমণ করবেন। অনেকে আছেন এতে সাফল্যও পান তো কপাল খারাপ থাকলে টিকিট পরিক্ষকের হাতে ধরা পরেন। এরই মাঝে জরিমানা হিসেবে ভুসাওয়াল রেলওয়ে বিভাগ নয়া নজির গড়ল।

    একদিনে ২.৫৭ লাখ টাকা আদায় করল রেল

    মধ্য রেলওয়ে জোনের ভুসাওয়াল রেলওয়ে বিভাগের টিকিট পরীক্ষকরা সম্প্রতি ৭৮টি এরকম কেস হাতে পেয়েছেন। সকলেই বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করছিলেন বলে খবর। টিটিই-রা নাকি এক দিনে ২.৫৭ লাখ টাকা আদায় করেছেন যাত্রীদের কাছে থেকে। শুনে আকাশ থেকে পড়লেন তো? কিন্তু এটাই সত্যি।

    আরও পড়ুনঃ সোনা, রুপোর দামে ফের মহা পরিবর্তন! বাড়ল না কমল? আজকের রেট

    জানা গিয়েছে, শ্রী চি.পি. বাধে নামের এক টিটিই গত ১৫ মার্চ, ২০২৬-এ একটি আকস্মিক অভিযান চালান। আর এই অভিযান চলাকালীন বিনা টিকিটে ভ্রমণ করছেন বা অবৈধভাবে সিট দখল করে বসে আছেন, এরকম অনেককে পাকড়াও করে তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করেছেন। আর এই ঘটনা রেলের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা তা বলাই বাহুল্য। ডিআরএম ভুসাওয়াল এই তথ্য সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। একদিনে ২.৫৭ লাখ টাকা আদায় করা কিন্তু মুখের কথা নয়। হিসেব করলে দেখা যাবে, প্রতি ব্যক্তির কাছ থেকে ওই টিটিই ৩২৯৪ টাকা আদায় করেছেন।

    কী বলছেন সাধারণ মানুষ?

    এদিকে এক্স হ্যান্ডেলে আবার অনেকে এমন কিছু ট্রেনের তালিকা মানুষ তুলে ধরেছেন যেখানে রেল যদি অভিযান চালায় তাহলে ১ কোটি টাকা অবধি জরিমানা হিসেবে তুলতে পারে। যেমন ট্রেন নম্বর ১২৩৫৯/১২৩৬০ গরীব রথ, ১৩০৩১/২২ মিথিলা এক্সপ্রেস, ১৫০৪৮/৪৭ সমস্তিপুর-মানাসী-সহস্রার মধ্যে হানা দেওয়ার কথা বলা হয়েছে। এই ট্রেনগুলিতে নাকি অনেকে বিনা টিকিটে কিংবা অবৈধভাবে ভ্রমণ করেন। তাই দিল্লি থেকে রেলের টিম পাঠিয়ে অভিযান চালানো হয় তাহলে মাসে ১ কোটি টাকা আদায় করতে পারবে রেল।

     

  • বাংলার গুরুত্বপূর্ণ রুটে একাধিক ট্রেন বাতিল করল রেল, সমস্যায় পড়বেন যাত্রীরা

    বাংলার গুরুত্বপূর্ণ রুটে একাধিক ট্রেন বাতিল করল রেল, সমস্যায় পড়বেন যাত্রীরা

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: মার্চ মাসে ফের দুর্ভোগে যাত্রীরা (Indian Railways)। জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব রেলের গুরুত্বপূর্ণ ডিভিশন আদ্রায় আগামী এক সপ্তাহ ধরে বিভাগীয় এবং রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যার কারণে বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন। শুধু তাই নয়, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি বেশ কিছু ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে চলবে বলেই খবর। এর জেরেই একেবারে মাথায় হাত পড়েছে নিত্য যাত্রীদের।

    কতদিন পর্যন্ত দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের?

    রেল সূত্রে খবর, 16 মার্চ অর্থাৎ সোমবার থেকে আদ্রা ডিভিশনে শুরু হয়েছে ভারতীয় রেলের রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত কিছু কাজ। এর ফলে রোলিং ব্লক নেওয়া হয়েছে। আর এর জেরেই আদ্রা ডিভিশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন তার নির্ধারিত সময় থেকে দেরিতে চলছে। এছাড়াও সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন।

    এ প্রসঙ্গে আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার স্পষ্ট জানিয়েছেন, রেলের রক্ষণাবেক্ষণ সহ বেশ কিছু প্রযুক্তিগত কাজের জন্য তিনটি ট্রেন সম্পূর্ণরূপে বাতিল থাকছে। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন নির্দিষ্ট সময় থেকে সামান্য দেরিতে সংক্ষিপ্ত যাত্রা সম্পন্ন করবে। কিছু ট্রেন অধিক দেরিতেও চলতে পারে।” এর জন্য ইতিমধ্যেই যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব রেল।

    জানা যাচ্ছে, 16 মার্চ থেকে শুরু হয়ে আগামী 22 মার্চ পর্যন্ত আদ্রা ডিভিশনে রেলের রক্ষণাবেক্ষণ সহ প্রযুক্তি সংক্রান্ত কাজ চলবে। এর ফলে 17, 20 এবং 22 মার্চ বাতিল থাকছে 68090/68089 আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। এছাড় 17, 19, 20 এবং 22 মার্চ বাতিল থাকবে আদ্র-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার আপ এবং ডাউন। একই সাথে বাতিল থাকছে ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার।

    অবশ্যই পড়ুন: তৃণমূলে যোগ দিলেন বাংলার তারকা ক্রিকেটার শিবশঙ্কর পাল, প্রার্থী হবেন এই কেন্দ্রের!

    ট্রেন বাতিল করা ছাড়াও টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের মতো ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ওদিকে আদ্রা-আসানসোল আবার আসানসোল থেকে আদ্রাগামী ট্রেনটিকে বাতিল করেছে রেল। বর্ধমান-হাটিয়া মেমুও 17 মার্চ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। পাশাপাশি বাতিল থাকছে গেমো-হাটিয়া অংশের ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, বোকারো থেকে আসানসোল মেমু প্যাসেঞ্জার সহ আরও কয়েকটি ট্রেন 16, 18, 19 ও 20 মার্চ নির্ধারিত সময় থেকে এক ঘন্টা দেরিতে চলবে। সব মিলিয়ে, আদ্রা ডিভিশনে কাজ চলাকালীন যথেষ্ট ভোগান্তিতে নিত্য যাত্রীরা।

  • চিকিৎসা, কাজের জন্য ব্যাঙ্গালুরু যাওয়া আরও সহজ, সাঁতরাগাছি থেকে নিয়মিত ট্রেন দিল রেল

    চিকিৎসা, কাজের জন্য ব্যাঙ্গালুরু যাওয়া আরও সহজ, সাঁতরাগাছি থেকে নিয়মিত ট্রেন দিল রেল

    সহেলি মিত্র, কলকাতাঃ যাত্রীদের সুবিধার্থে ফের বড় সিদ্ধান্ত দিল রেল। এবার বাংলা থেকে ভিন রাজ্যে যাওয়া আরও সহজ। বিশেষ করে সাঁতরাগাছি থেকে বেঙ্গালুরু যাওয়া আরও জলভাত হয়ে গেল, এর কারণ এবার সাঁতরাগাছি থেকে বেঙ্গালুরুর ইয়েলাহঙ্কা (Santragachi Yelahanka Train) অবধি যে স্পেশাল ট্রেনটি চলত এখন তা নিয়মিত করা হল রেলের তরফে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

    একাধিক ট্রেনের তালিকা দিল রেল

    দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগে যে ০২৮৬৩/০২৮৬৪ সাঁতরাগাছি-ইয়েলাহঙ্কা-সাঁতরাগাছি ট্রেনটি চলত, সেটিকে এবার নিয়মিত ট্রেনে রূপান্তর করা হয়েছে। এখন ট্রেন নম্বর ১৮০৬৩ সাঁতরাগাছি-ইয়েলাহঙ্কা এসি এক্সপ্রেস করে দেওয়া হয়েছে। ট্রেনটি আগামী ২ এপ্রিল থেকে প্রতি বৃহস্পতিবার চলবে। ফিরতি ট্রেন, ট্রেন নম্বর ১৮০৬৪ ইয়েলাহঙ্কা-সাঁতরাগাছি এসি এক্সপ্রেস, ৪ এপ্রিল থেকে প্রতি মঙ্গলবার চলবে।

    রেল জানিয়েছে, উল্লেখিত নতুন ট্রেনটি পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে, ফলে পূর্ব ভারত থেকে বেঙ্গালুরু অবধি যাতায়াত আরও সহজ হবে। দক্ষিণ-পূর্ব রেলওয়ে এপ্রিল এবং মে মাস থেকে বিভিন্ন রুটে ছয় জোড়া বিশেষ ট্রেন নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে। সাঁতরাগাছি-ইয়েলাহঙ্কা ছাড়াও অন্যান্য ট্রেনগুলির মধ্যে শালিমার এবং এমজিআর চেন্নাই সেন্ট্রাল, শালিমার এবং ভাঞ্জপুর এবং ভাঞ্জপুর এবং পুরীর মধ্যে পরিষেবা। পাশাপাশি সাঁতরাগাছি এবং দিঘার মধ্যে দুটি জোড়া পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।

    উপকৃত হবেন যাত্রীরা

    ট্রেন ১৮০৪১ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস ৬ এপ্রিল থেকে প্রতি সোমবার চলবে। ফিরতি পথে ১৮০৪২ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস, ৭ এপ্রিল থেকে প্রতি মঙ্গলবার চলবে। সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জারের দুটি সাপ্তাহিক জোড়া ট্রেনও নিয়মিত করা হবে। ট্রেনটি ৪ এপ্রিল থেকে শনিবার চলবে। আরেকটি জোড়া ৫৮০২৯ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার এবং ৫৮০৩০ দিঘা-সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার ৫ এপ্রিল থেকে রবিবার চলবে।

    আরও পড়ুনঃ নতুন করে আবেদন করা যাবে যুবসাথীতে? এপ্রিলে কবে ঢুকবে টাকা! জানুন এখানে

    ট্রেন ১৮০১৫ শালিমার-ভাঞ্জপুর এক্সপ্রেস ২১ মে থেকে বৃহস্পতিবার এবং শনিবার চলবে। ফিরতি পরিষেবা, ১৮০১৬ ভাঞ্জপুর-শালিমার এক্সপ্রেস ২৩ মে থেকে সোমবার এবং শনিবার চলবে। ট্রেন ১৮০১৭ ভাঞ্জপুর-পুরী এক্সপ্রেস ২১ মে থেকে বৃহস্পতিবার এবং শনিবার চলবে। ফিরতি ট্রেন, ১৮০১৮ পুরী-ভাঞ্জপুর এক্সপ্রেস, ২৩ মে থেকে রবিবার এবং শুক্রবার চলবে।