Tag: Star Jalsha

  • খেলা জমে ক্ষীর, কে হল এই সপ্তাহের বেঙ্গল টপার? দেখুন TRP লিস্ট

    খেলা জমে ক্ষীর, কে হল এই সপ্তাহের বেঙ্গল টপার? দেখুন TRP লিস্ট

    সহেলি মিত্র, কলকাতাঃ একদিন দেরিতে হলেও সামনে এল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List)। প্রকাশ্যে এসেই গেল টিআরপি তালিকা। আর প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও একদম জমে ক্ষীর TRP-র খেলা। প্রতি সপ্তাহে কোন মেগা কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল বা পিছিয়ে গেল সেটা জানার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। কখনও তাঁদের ইচ্ছে পূরণ হয় তো আবার কখনও মন ভাঙে। এই সপ্তাহেও যার ব্যতিক্রম ঘটল না। আপনিও কি জানতে ইচ্ছুক এই সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হল? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

    চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে?

    এমনিতে সিরিয়াল প্রেমী থেকে শুরু করে একের পর এক বাংলা চ্যানেল কর্তৃপক্ষের বুকের ধুকপুকানি বেড়ে যাওয়া। কারণ লক্ষ্মীবারেই নির্ধারিত হয় কোন চ্যানেলের সিরিয়াল বেঙ্গল টপার হল এবং কোন সিরিয়াল টিআরপি লিস্টের একদম শেষে নেমে এল। তবে এই সপ্তাহে শুক্রবার টিআরপি তালিকা সামনে এসেছে। কিন্তু এই সপ্তাহে যেন এক কথায় তোলপাড় হয়ে গেল টিআরপি লিস্ট। টানা ২৮ বারের মতো টপার হল এক মেগা। নিশ্চয়ই ভাবছেন কোন মেগা?

    তাহলে আর অপেক্ষা না করিয়ে জানিয়ে রাখি, এই সপ্তাহেও বেঙ্গল টপার হল জি বাংলার পরিণীতা। আর এই নিয়ে ২৮ বারের মতো বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল মেগাটি। ফলে অভিনেতা, অভিনেত্রী থেকে সকলের মধ্যে এক আলাদাই আনন্দ রয়েছে। চলতি সপ্তাহে এই মেগার রেটিংস ৬.২। অন্যদিকে ৫.৮ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে জোয়ার ভাঁটা, পরশুরাম ।

    এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

    • বেঙ্গল টপার- পরিণীতা 6.2
    • দ্বিতীয়- জোয়ার ভাঁটা, পরশুরাম 5.8
    • তৃতীয়- তারে ধরি ধরি মনে করি 5.7
    • চতুর্থ- রাঙামতি 5.5
    • পঞ্চম- ও মোর দরদিয়া, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি 5.3
    • ষষ্ঠ- গঙ্গা 5.2
    • সপ্তম- কুসুম 5.0
    • অষ্টম- লক্ষ্মী ঝাঁপি 4.9
    • নবম- আমাদের দাদামণি 4.5
    • দশম- চিরদিনই তুমি যে আমার 4.3।

     

  • সৌরভের সঞ্চালনায় স্টার প্লাসে বাংলায় বিগ বস, এই সিজনে কে কে থাকছেন?

    সৌরভের সঞ্চালনায় স্টার প্লাসে বাংলায় বিগ বস, এই সিজনে কে কে থাকছেন?

    প্রীতি পোদ্দার, কলকাতা: গুঞ্জন তো ছিলই, আর এবার সেটাই বাস্তবের রূপ নিল, স্টার জলসায় (Star Jalsa) আসতে চলেছে ‘বিগ বস’ বাংলা (Bigg Boss Bangla)। জানা যাচ্ছে, এবার এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকবেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সের আলো-ঝলমলে পরিবেশে ঘোষণা করা হয়েছে এই শো। আর কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসতে চলেছে এই রিয়্যালিটি শো-এর প্রতিযোগিদের নাম।

    স্টার জলসা আসতে চলেছে বিগ বস

    ২০২৫ সালের শেষ দিক থেকেই শোনা যাচ্ছিল, হিন্দির পর বাংলায় দ্বিতীয়বার শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। কিন্তু কবে থেকে সেই শো শুরু হবে সেই নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। তবে এবার প্রকাশ্যে আসল সবটা। জানা গিয়েছে, স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে ‘বিগ বস বাংলা’, আর এই শোর সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছরের সেপ্টেম্বর থেকেই বাংলার দর্শক দেখতে পাবেন এই নতুন রিয়েলিটি শো। তার আগেই ৬ মার্চ ইডেন গার্ডেন উদ্যানে এক বিশেষ অনুষ্ঠানে প্রকাশ্যে এল ‘বিগ বস বাংলা’র লোগো। উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, যিশু সেনগুপ্ত থেকে শুরু করে সৌরভ দাস, বনি সেনগুপ্ত।

     

    View this post on Instagram

     

    ইডেন গার্ডেনে বিগ বসের অনুষ্ঠান

    গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় টলিপাড়ার একাধিক অভিনেতা এবং অভিনেত্রীদের দেখা গেল ইডেন গার্ডেন্সে। জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ এর অভিনেত্রী তৃণা সাহা ওরফে ‘তটিনী’-কে এদিনের অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে। এছাড়াও তাঁর সঙ্গে সহ-সঞ্চালক হিসেবে ছিলেন অনিন্দ্য সেনগুপ্ত। অনুষ্ঠানের সন্ধ্যায় ছিলেন ‘ও মোর দরদিয়া’র রণিতা দাস, বিশ্বজিৎ ঘোষ। পাশাপাশি নতুন মেগা ‘শুধু তোমারই জন্য’-এর শুভ্রজিৎ সাহা, দীপান্বিতা রক্ষিত। সৌরভের সঙ্গে এক ওভার ক্রিকেটও খেলেছিলেন যিশু। তাছাড়াও টলিপাড়ার দু’পক্ষের মধ্যে ৫ ওভারের ম্যাচও হয়েছিল।

    কী বলছেন সৌরভ গাঙ্গুলি?

    বিগ বস মানেই বিতর্ক, উত্তেজনা, যা আমরা দেখে এসেছি হিন্দিতে, সেই ধরনের শো সঞ্চালনা করা খুবই কঠিন, আর এই রকম কাজের গুরুদায়িত্ব পেয়ে ঠিক কেমন লাগছে সৌরভ গাঙ্গুলির তা নিজের মুখে প্রকাশ করলেন। তিনি বলেন, “এই শো করতে পেরে আমি ভীষণ আপ্লুত। নতুন কোনও কাজ শুরু করলে আমি সবসময় চেষ্টা করি সেটাকে ভালো ভাবে করার।” এরপরই হিন্দি বিগ বস প্রসঙ্গে বলেন, “ আমি সময় পেলেই ‘বিগ বস হিন্দি’ দেখি খুবই আকর্ষণীয় লাগে। সলমনকে দেখছি, ওঁর সঞ্চালনা এবং অভিনয়—দুটোই খুব পছন্দের।” এছাড়াও সৌরভ আরও জানান, যেমন ‘বিগ বস হিন্দি’-তে প্রতি সপ্তাহে থাকে নানা চমক আর টুইস্ট, ঠিক এখানেও সেই টুইস্ট অপেক্ষা করছে দর্শকদের জন্য।”

    আরও পড়ুন: গ্যাসের দাম বাড়তেই ক্ষুব্ধ মমতা, নারী দিবসে হাঁড়ি-কড়াই নিয়ে প্রতিবাদের ডাক মুখ্যমন্ত্রীর

    প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তৃণা সাহাকে নাকি বিগ বস বাংলায় দেখা যাবে। তবে সেই গুঞ্জন এবার নস্যাৎ করে দিলেন নায়িকা নিজে। স্পষ্টভাবে জানান যে তিনি এই সিজনে বিগ বসে যাচ্ছেন না। তবে যেই আসুক না কেন এই শোয়ের কন্ট্রোভার্সি, টিআরপি তুঙ্গে থাকবে। এখনও অনেক প্রশ্ন ঘিরে রয়েছে এই শো নিয়ে। যার মধ্যে অন্যতম হল বিগ বস বাংলার প্রতিযোগিতায় কোন কোন তারকা থাকবেন এবং ঘরের অন্তরালে যে রহস্যময় কণ্ঠস্বর থাকে, সেটি কার হবে। তবে খুব শিগগিরই সেই তালিকা সামনে আসবে বলে আশা করা যাচ্ছে।

  • ছিটকে গেল পরশুরাম, বেঙ্গল টপারের শিরোপা ফিরে পেল এই মেগা, দেখুন TRP তালিকা

    ছিটকে গেল পরশুরাম, বেঙ্গল টপারের শিরোপা ফিরে পেল এই মেগা, দেখুন TRP তালিকা

    সহেলি মিত্র, কলকাতাঃ একদিন দেরিতে হলে সামনে এল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List)। আর গত সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি (Target rating point) সেরার তকমা হারাল স্টার জলসার পরশুরাম আজকের নায়ক মেগাটি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তবে এই সপ্তাহে যে মেগাটি বেঙ্গল টপার হয়েছে তার নাম শুনলে চমকে উঠবেন আপনিও। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    এ সপ্তাহের টিআরপি তালিকা 2026

    দুদিন আগেই গিয়েছে দোল এবং হোলি। আর এই রঙের উৎসবে যে বেশিরভাগ কেউ ঘরে বসে মেগা সিরিয়াল দেখেননি সেটা বোঝাই যাচ্ছে টিআরপি রেটিংস দেখে। এই সপ্তাহে যেন রেকর্ড পতন হয়েছে রেটিংস-এ। সব মোটামুটি ৬-এর ঘরে। প্রতি সপ্তাহে চলে হাড্ডাহাড্ডি লড়াই। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় সবটাই ওলটপালট হয়ে গিয়েছে। যাইহোক, আপনিও কি জানার জন্য উদগ্রীব কোন মেগা এই সপ্তাহে বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে?

    আরও পড়ুনঃ একদম ঝাঁ চকচকে, অমৃত ভারত প্রকল্পে ভোল বদলে গেল পুরুলিয়ার দুই রেল স্টেশনের

    এমনিতে বেশ কিছু সময় ধরেই যেন এক অঘোষিত লড়াইয়ে লিপ্ত হয়েছে স্টার জলসার পরশুরাম এবং জি বাংলার পরিণীতা। প্রতি সপ্তাহে টিআরপির শীর্ষে থাকার লড়াই চলছে এই দুই মেগার মধ্যে। হারানো জায়গা ফিরে পেতে দুই মেগাই কিন্তু মরিয়া। কিন্তু বাজিমাত তো একজনকেই করতে হবে। এবারেও তাই হল। আর এই নিয়ে দ্বিতীয় সপ্তাহের মতো টিআরপি সেরা হল জি বাংলার পরিণীতা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

    এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

    • বেঙ্গল টপার- পরিণীতা 6.2
    • দ্বিতীয়- রাঙামতি 6.1
    • তৃতীয়- জোয়ার ভাঁটা, পরশুরাম 6.0
    • চতুর্থ- ও মোর দরদিয়া 5.7
    • পঞ্চম- প্রোফেসার বিদ্যা ব্যানার্জি 5.5
    • ষষ্ঠ- লক্ষ্মী ঝাঁপি 5.4
    • সপ্তম- আমাদের দাদামণি 5.3
    • অষ্টম- তারে ধরি ধরি মনে করি 5.1
    • নবম- বেশ করেছি প্রেম করেছি, চিরদিনই তুমি যে আমার, চিরসখা 4.6
    • দশম- কম্পাস 4.1