Tag: South Eastern Railway zone

  • বাংলার গুরুত্বপূর্ণ রুটে একাধিক ট্রেন বাতিল করল রেল, সমস্যায় পড়বেন যাত্রীরা

    বাংলার গুরুত্বপূর্ণ রুটে একাধিক ট্রেন বাতিল করল রেল, সমস্যায় পড়বেন যাত্রীরা

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: মার্চ মাসে ফের দুর্ভোগে যাত্রীরা (Indian Railways)। জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব রেলের গুরুত্বপূর্ণ ডিভিশন আদ্রায় আগামী এক সপ্তাহ ধরে বিভাগীয় এবং রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যার কারণে বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন। শুধু তাই নয়, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি বেশ কিছু ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে চলবে বলেই খবর। এর জেরেই একেবারে মাথায় হাত পড়েছে নিত্য যাত্রীদের।

    কতদিন পর্যন্ত দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের?

    রেল সূত্রে খবর, 16 মার্চ অর্থাৎ সোমবার থেকে আদ্রা ডিভিশনে শুরু হয়েছে ভারতীয় রেলের রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত কিছু কাজ। এর ফলে রোলিং ব্লক নেওয়া হয়েছে। আর এর জেরেই আদ্রা ডিভিশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন তার নির্ধারিত সময় থেকে দেরিতে চলছে। এছাড়াও সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন।

    এ প্রসঙ্গে আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার স্পষ্ট জানিয়েছেন, রেলের রক্ষণাবেক্ষণ সহ বেশ কিছু প্রযুক্তিগত কাজের জন্য তিনটি ট্রেন সম্পূর্ণরূপে বাতিল থাকছে। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন নির্দিষ্ট সময় থেকে সামান্য দেরিতে সংক্ষিপ্ত যাত্রা সম্পন্ন করবে। কিছু ট্রেন অধিক দেরিতেও চলতে পারে।” এর জন্য ইতিমধ্যেই যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব রেল।

    জানা যাচ্ছে, 16 মার্চ থেকে শুরু হয়ে আগামী 22 মার্চ পর্যন্ত আদ্রা ডিভিশনে রেলের রক্ষণাবেক্ষণ সহ প্রযুক্তি সংক্রান্ত কাজ চলবে। এর ফলে 17, 20 এবং 22 মার্চ বাতিল থাকছে 68090/68089 আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। এছাড় 17, 19, 20 এবং 22 মার্চ বাতিল থাকবে আদ্র-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার আপ এবং ডাউন। একই সাথে বাতিল থাকছে ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার।

    অবশ্যই পড়ুন: তৃণমূলে যোগ দিলেন বাংলার তারকা ক্রিকেটার শিবশঙ্কর পাল, প্রার্থী হবেন এই কেন্দ্রের!

    ট্রেন বাতিল করা ছাড়াও টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের মতো ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ওদিকে আদ্রা-আসানসোল আবার আসানসোল থেকে আদ্রাগামী ট্রেনটিকে বাতিল করেছে রেল। বর্ধমান-হাটিয়া মেমুও 17 মার্চ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। পাশাপাশি বাতিল থাকছে গেমো-হাটিয়া অংশের ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, বোকারো থেকে আসানসোল মেমু প্যাসেঞ্জার সহ আরও কয়েকটি ট্রেন 16, 18, 19 ও 20 মার্চ নির্ধারিত সময় থেকে এক ঘন্টা দেরিতে চলবে। সব মিলিয়ে, আদ্রা ডিভিশনে কাজ চলাকালীন যথেষ্ট ভোগান্তিতে নিত্য যাত্রীরা।

  • পুরুলিয়া থেকে দিল্লির ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের, দেখুন সময়সূচি

    পুরুলিয়া থেকে দিল্লির ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের, দেখুন সময়সূচি

    সহেলি মিত্র, কলকাতা: আরো একবার বিরাট চমক দিতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। আসলে রেলের তরফে বাংলার জন্য এক বিশেষ ব্যবস্থা করা হয়েছে যার দরুণ উপকৃত হবেন সাধারণ রেলযাত্রীরা। এমনিতে যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেল নিজেদেরকে আপগ্রেড করছে। আনা হচ্ছে নিত্য নতুন ট্রেন তো তৈরী হচ্ছে রেল লাইন। সেইসঙ্গে বহু স্টেশনের পুননির্মাণ তো আছেই। তবে এবার রেলের তরফে বাংলার এক দীর্ঘ প্রতীক্ষিত রুটে ট্রেন পরিষেবা করতে চলেছে রেল। নিশ্চয়ই ভাবছেন কোন রুট? চলুন জেনে নেবেন।

    এবার পুরুলিয়া থেকে সরাসরি দিল্লী অবধি মিলবে ট্রেন

    সকলকে চমকে দিয়ে দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি দেখে খুশি হয়েছেন বহু মানুষ। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুলিয়াবাসীদের জন্য শীঘ্রই সুখবর আছে চলেছে। আসলে ভারতীয় রেল পুরুলিয়া থেকে আনন্দ বিহার টার্মিনালের মধ্যে নতুন এক ট্রেন (Purulia Delhi Train) পরিষেবার শুরু করছে বলে খবর। এই পরিষেবাটি শুরু হলে উপকৃত হবেন মানুষ।

    কী বলছে রেল?

    আসলে এতদিন পুরুলিয়া থেকে দিল্লী যাওয়ার জন্য অনেক কাঠখোড় পোড়াতে হত সাধারণ মানুষকে। দিল্লীগামী ট্রেন ধরতে অন্য স্টেশনের ওপর ভরসা রাখতে হত। তবে এবার আর তা হবে না। এবার সরাসরি পুরুলিয়া থেকে দিল্লীর উদ্দেশ্যে ট্রেন যাত্রা আরামদায়ক হতে চলেছে বলে খবর। এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার। তিনি জানিয়েছেন, “১৪০২১/১৪০২২ পুরুলিয়া–আনন্দবিহার এক্সপ্রেস শীঘ্রই চালু করা হবে।”

    ট্রেনের সময়সূচি ও স্টপেজ

    ঘোষিত সময়সূচি অনুযায়ী, ট্রেন নম্বর ১৪০২১ পুরুলিয়া–আনন্দ বিহার এক্সপ্রেস প্রতি শুক্রবার বিকেল ৫টা নাগাদ পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে এবং পরের দিন রাত ১১টা ১০ মিনিটে দিল্লির আনন্দ বিহার টার্মিনালে পৌঁছাবে ফিরতি পথে ট্রেন নম্বর ১৪০২২ আনন্দবিহার–পুরুলিয়া এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ আনন্দ বিহার থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ১০টা ৪০ মিনিটে পুরুলিয়ায় পৌঁছাবে। এমনটাই জানিয়েছেন বিকাশ কুমার।

    আরও পড়ুনঃ অবশেষে বকেয়া DA দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার? ২০ মার্চের মধ্যে বিশেষ কাজ করার নির্দেশ নবান্নের

    এবার আসা যাক ট্রেনটির স্টপেজ সম্পর্কে। জানা গিয়েছে, নতুন ট্রেনটি মুরি, রাঁচি, লোহরদাগা, তোরি, বরবাদিহ, লাতেহার, ডাল্টনগঞ্জ, গড়ওয়া রোড, জপলা, ডেহরি-অন-সোন, সাসারাম, ভভুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বারাণসী, অযোধ্যা ক্যান্ট, লখনউ, বেয়ারেলি এবং মোরাদাবাদ স্টেশনে দাঁড়াবে।

    আরও পড়ুনঃ আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস পেল নয়া স্টপেজ, কোন স্টেশনে দাঁড়াবে জানাল রেল

    যদিও রেলের পোস্টে কমেন্টে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এই ট্রেনটা হাওড়া থেকে মসাগ্রাম বাঁকুড়া পুরুলিয়া চালু করুন তাহলে আরো মানুষের সুবিধা হবে। পুরুলিয়া থেকে ৪টি আছে কিন্তু বাঁকুড়া থেকে দিল্লি মাত্র ২টি ট্রেন।’ অন্য আরেকজন লিখেছেন, ‘আগে হাওড়া থেকে পুরুলিয়া এক্সপ্রেস তার টাইমে চালানোর ব্যবস্থা করুন লজ্জা লাগে। লোককে বলতে লজ্জা লাগে যে পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনে হাওড়া থেকে আসুন। ট্রেনটা কখন পুরুলিয়া আসবে কেউ জানে না? বন্দে ভারতকে প্রমোট করার জন্যই এই অবস্থা।’

  • ৮ মার্চ অবধি বহু ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল, যাত্রার আগে দেখুন তালিকা

    ৮ মার্চ অবধি বহু ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল, যাত্রার আগে দেখুন তালিকা

    সহেলি মিত্র, কলকাতাঃ হোলির মুখে ফের ভোগান্তির শিকার সাধারণ রেল যাত্রীরা। আগামী ৮ মার্চ অবধি বহু ট্রেন বাতিলের (Train Cancelled) ঘোষণা করল রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে হোলিতে ছুটি রয়েছে। আর এই ছুটির সদ্ব্যবহার করে সকলেই কমবেশি কাছেপিঠে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। কিন্তু সকলের সেই প্ল্যান ভেস্তে দিল দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railways) একটা ঘোষণা। জানানো হল, আগামী বহুদিন বেশকিছু গুরুত্বপূর্ণ ট্রেনের পথচলা বন্ধ থাকবে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    বহু ট্রেন বাতিল করল রেল

    জানা গিয়েছে, পুরুলিয়ার আদ্রা বিভাগের অবকাঠামো কাজের কারণে, কয়েকটি ট্রেন পরিষেবা প্রভাবিত হবে। ইতিমধ্যে রেলের তরফে বাতিল ট্রেনের তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী, 68045/68046 আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার আগামী ৬ এবং ৭ মার্চ, ২০২৬ তারিখে বাতিল হবে। 68077/68078 আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার আজ ৪, ৫ থেকে ৮ মার্চ, ২০২৬ তারিখ অবধি বাতিল থাকবে।

    আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া

    এর পাশাপাশি 68090/68089 আদ্রা-মধ্যনআপাড়-আদ্রা মেমু ৬ এবং ৮ মার্চ, ২০২৬ তারিখে বাতিল হবে। 68079/68080 মেমু প্যাসেঞ্জার আগামী ৭ মার্চ, ২০২৬ তারিখে বাতিল থাকবে। এছাড়া 68056/68060 টাটানগর-আসানসোল-বারভূম মেমু আজ ৪, ৫, ৬ এবং ৭ মার্চ, ২০২৬ তারিখে আদ্রা থেকে সংক্ষিপ্তভাবে শুরু/শেষ হবে।

    কেন এই ভোগান্তি?

    স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন এই ভোগান্তির শিকার হতে হচ্ছে রেল যাত্রীদের? রেল জানিয়েছে, মূলত আদ্রা রেল বিভাগে (Adra Railway Division) রেললাইন মেরামতের জন্য রোলিং ব্লকের কাজ করবে। এই কারণে, দক্ষিণ-পূর্ব রেলওয়ে বিভিন্ন তারিখে আটটি ট্রেন বাতিল থাকবে উল্লেখিত দিনগুলিতে। রেলওয়ের এই সিদ্ধান্তের ফলে ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের হাজার হাজার যাত্রী প্রভাবিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।