Tag: South Bengal

  • ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, কিছুক্ষণেই তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৬ জেলা

    ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, কিছুক্ষণেই তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৬ জেলা

    সহেলি মিত্র, কলকাতা: ফাল্গুনের শেষে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত সেইসঙ্গে কালবৈশাখীর দাপটে নাজেহাল বাংলা। একেবারে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জেরে প্রবল বৃষ্টিপাতের সাক্ষী থাকছে সমগ্র বাংলা। আজ সোমবার বিকেলের দিকেও বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস (Weather Update) হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া, সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়েরও। এমনিতে অকাল বৃষ্টি এবং কালবৈশাখীর জেরে চাষের বিশাল পরিমাণে ক্ষতি হয়ে গিয়েছে। মাথায় হাত পড়েছে সাধারণ চাষীদের। পরিস্থিতি কবে ঠিক হবে? সেই উত্তর জানা নেই কারোর।

    বিকেলে ফের দুর্যোগের আশঙ্কা বাংলায়

    বিকেলের দিকে বাংলা নতুন করে দুর্যোগের অশনি সংকেত রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেই সঙ্গে প্রবল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় বলে খবর। বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী জেলায় তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা তৈরী হয়েছে। এছাড়া কলকাতা শহরেও বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৭০ কিমি অবধি হওয়ার আশঙ্কা।

    মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকছে। পূর্বাভাস মতোই রবিবার থেকে বেড়েছে ঝড় বৃষ্টির বেগ বেড়েছে। মঙ্গলবার ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বুধবারে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। তবে ফের ঝড়-বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ফলে পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে আপাতত দুর্যোগ চলবে বাংলায়।

    আরও পড়ুনঃ DA নিয়ে রাজ্য সরকারের নতুন ষড়যন্ত্র? নয়া লড়াই শুরুর ঘোষণা ভাস্কর ঘোষের

    মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন বিকেলে দক্ষিণবঙ্গের পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ইতিমধ্যেই হঠাৎ কালবৈশাখীর হানায় সিকিমের বেশ কিছু গ্রাম লন্ডভন্ড হয়ে গিয়েছে।

  • ৭০ কিমি বেগে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

    ৭০ কিমি বেগে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ পূর্বাভাস মতোই প্রবল দুর্যোগের সম্মুখীন বাংলা। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার ঠ্যালায় জেরবার সাধারণ মানুষের জনজীবন। আজ সোমবার এবং আগামী কয়েকদিন বাংলায় এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া (Weather Today) অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবে জেলায় জেলায় বলে খবর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া বিভাগ।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ কিছু জেলায় ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সাথে প্রবল বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও আবার শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলী জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিমি বেগে ঝড় বইবে বলে খবর। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে খবর।

    আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নস্তরে অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: শতভিষা নক্ষত্রে চাকরির সুযোগ আসবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৬ মার্চ

    উত্তরবঙ্গের আবহাওয়া

    নিশ্চয়ই ভাবছেন আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া অফিস বুলেটিনে জানিয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

    আগামীকালের আবহাওয়া

    আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর। সেইসমগে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

  • ঘণ্টায় ৫০ কিমি বেগে হাওয়া, ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

    ঘণ্টায় ৫০ কিমি বেগে হাওয়া, ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাংলার আবহাওয়া (Weather Today) বদলে গিয়েছে। জেলায় জেলায় হচ্ছে হালকা থেকে মাঝারি তো ভারী বৃষ্টি। সঙ্গী হচ্ছে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া। আপাতত টানা বাংলার আবহাওয়া এরকম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বরং আজ রবিবার ছুটির দিন থেকে আরও বৃষ্টি বাড়বে বাংলায়। জানা গিয়েছে, উত্তরবঙ্গ ও আসাম এর কাছে অবস্থানরত ঘূর্ণাবর্ত এবং ঝাড়খণ্ডের উপর অবস্থানরত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক ঘণ্টায় জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন জেলাকে আজ সতর্ক থাকতে হবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: ভাঙা চাল দিয়ে পড়ত বৃষ্টির জল! ঋণ নিয়ে পড়াশোনা করে UPSC ক্র্যাক পবনের

    এদিকে কিছু জেলায় যেমন গরম দাপট দেখাতে শুরু করেছে তেমনই আবার কিছু জেলায় তাপমাত্রা স্বাভাবিকই রয়েছে। বঙ্গোপসাগরে উচ্চ চাপের কারণে শক্তিশালী দক্ষিণা হাওয়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে এবং পূর্বের জেলাগুলোতে প্রবেশ করার কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির তুলনায় পূর্বের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। ফলে আপাতত স্বস্তি। এদিকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ থেকে আবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও তৈরি হয়েছে। এছাড়া বাদবাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আগামীকালের আবহাওয়া

    এদিকে সপ্তাহের প্রথম দিনেই আবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর। উত্তরবঙ্গের কথা বললে, সোমবার প্রতিটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

  • ফাল্গুনের শেষ লগ্নেও বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, আগামীকালের আবহাওয়া

    ফাল্গুনের শেষ লগ্নেও বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গ রাজনীতিতে একদিকে যেমন চড়ছে পারদ, অন্যদিকে ফাল্গুনের শেষ লগ্নে এসেও আবহাওয়ায় দুর্যোগের (Weather Tomorrow) চমক দেখা যাচ্ছে। আগামী কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির প্রভাব তুলনায় বেশি থাকতে চলেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে চৈত্রের শুরুটাও দুর্যোগ দিয়ে শুরু হবে।

    বাংলাদেশ এবং তার আশপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করা ঘূর্ণাবর্তটি কিছুটা দূর্বল হয়েছে। তবে তার চারপাশে নিম্নচাপ অক্ষরেখাটি এখনও রয়েছে। অফিস জানিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা দেড় কিলোমিটার থেকে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত ৷ এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। আর তাই দুই বঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, থেকেই বঙ্গে বৃষ্টির স্পেল শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। যা চলবে টানা মঙ্গলবার পর্যন্ত। আগামীকাল সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত সহ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৪ শতাংশ। যার ফলে ভ্যাপসা গরম দেখা যাবে। আজও বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: ‘নোংরা ইশারা!’ মঞ্চ থেকে পুলিশের উপর চটলেন শিলাজিৎ, কী হয়েছিল গায়কের সঙ্গে?

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গের তুলনায় বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে কমবেশি দুর্যোগ চলবে বলে জানা গিয়েছে। যার জেরে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা খানিক কমবে।

  • দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের যোগাযোগ আরও সহজ, খুলল ফারাক্কা ব্রিজের একাংশ

    দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের যোগাযোগ আরও সহজ, খুলল ফারাক্কা ব্রিজের একাংশ

    সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষের জন্য দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি সড়কপথে উত্তরবঙ্গে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। অবশেষে চালু হল ফারাক্কা সেতু (Farakka Bridge)! এবার সহজেই চলাচল করতে পারবে বাইক, গাড়ি। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    অবশেষে চালু হল ফারাক্কা সেতু!

    আসলে খুব শীঘ্রই দীর্ঘ প্রতীক্ষিত মুর্শিদাবাদের ৪ লেনের নতুন ফারাক্কা সেতু উদ্বোধন হতে চলেছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। যদিও তার আগেই একটি লেন অস্থায়ীভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে বলে খবর। আর একটি ভিডিও সামাজিক মাধ্যমে বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে। সেই অস্থায়ী লেনটি দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি এবং বাইক চলাচল করবে।

    আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকেই বেড়ে যাচ্ছে বার্ষিক টোল পাসের দাম, কত খরচ হবে জানুন

    ফারাক্কা সেতু নিয়ে অপেক্ষা বাড়ছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের মানুষের। এই ব্রিজটি একবার চালু হয়ে গেলে পর্যটন থেকে শুরু করে দুই বঙ্গের মধ্যে ব্যবসা সহ আরও অনেক বিষয় নতুন মাত্রা পাবে। সবথেকে বড় কথা দুই জায়গার মধ্যে ভ্রমণের সময় এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে বলে খবর। এখনও কাজ কিছুটা বাকি আছে বলে খবর। সূত্রের খবর, টানা তিন মাস নাকি কাজ বন্ধ ছিল বাজেটের সমস্যার জন্য।

    মে মাসে চালু হতে পারে?

    যাইহোক, এখন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই জাতীয় সড়কের ওপর যানজটের সমস্যা মিটতে চলেছে। ২০২৬ সালের এপ্রিলের শেষে কিংবা মে মাসের শুরুর দিকে ফারাক্কা সেতুর উদ্বোধন হতে পারে বলে খবর। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে।

     

  • হানা দেবে কিউমুলোনিম্বাস মেঘ থেকে কালবৈশাখী! টানা ৬ দিন ভয়ঙ্কর দুর্যোগ বঙ্গে

    হানা দেবে কিউমুলোনিম্বাস মেঘ থেকে কালবৈশাখী! টানা ৬ দিন ভয়ঙ্কর দুর্যোগ বঙ্গে

    সহেলি মিত্র, কলকাতাঃ মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভয়ানক দুর্যোগের দোরগোড়ায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ। বিগত এক সপ্তাহ ধরে বাংলার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। কোথাও কোথাও বইছে ঝোড়ো হাওয়াও। আজ শনিবারও কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Update) রয়েছে। তবে এখানেই শেষ নয়, বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ (Cumulonimbus) এবং ভয়াল স্কোয়াল লাইন (Squall line) তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন আবহাওয়াবিদরা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই সিস্টেমের ফলে আরও ভয়ানক দুর্যোগের সম্মুখীন হতে চলেছেন বাংলার মানুষ। সেইসঙ্গে সম্ভাবনা রয়েছে কালবৈশাখীরও। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    বাংলার আবহাওয়া নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস হাওয়া অফিসের

    হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল অর্থাৎ রবিবার থেকে বাংলার আবহাওয়া বিরাট বদলে যাবে। ধেয়ে আসতে চলেছে আরও বড় দুর্যোগ। মুহুর্মুহু বাজ পড়বে, কালবৈশাখী আঘাত হানবে, সেই সঙ্গে ভারী বৃষ্টি তো আছেই। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভয়াল স্কোয়াল লাইন তৈরি হতে পারে বাংলায়। এর পরবর্তী ৩ থেকে ৪ দিন বিকেল থেকে রাতের মধ্যে তৈরি হতে পারে বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ। যার জেরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলায়।

    আরও পড়ুনঃ সত্যিই কি LPG সিলিন্ডার প্রতি ২৯১ টাকা কর নিচ্ছে রাজ্য সরকার? দেখুন হিসেব

    হাওয়া অফিস জানিয়েছে, টানা ৬ দিন গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ ও দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। কখনও ভারী বৃষ্টি তো কখনও মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি হতে পারে। ছোটনাগপুর মালভূমির উপর তৈরি হয়ে এগুলি ক্রমাগত পশ্চিমবঙ্গের দিকে আসবে। এরপর তৈরি হতে পারে কালবৈশাখীও যা যে কোনও মুহূর্তে বাংলায় আঘাত হানবে।

    কেমন থাকবে আজকের আবহাওয়া?

    আজকের আবহাওয়া সম্পর্কে বললে, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়া কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জোরালো রয়েছে। সঙ্গী হবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও মাঝারি বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বলে জানিয়েছে মৌসম ভবন।

  • পারদ কমবে ২-৩ ডিগ্রি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

    পারদ কমবে ২-৩ ডিগ্রি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আবহাওয়া অফিসের সতর্কবার্তা (Weather Today)। শীত যেতে না যেতেই ভরা বসন্তে প্রবল বৃষ্টিতে ভাসতে শুরু করেছে বাংলা। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের দৌলতে এই বৃষ্টির তাণ্ডব আপাতত বাংলায় চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মূলত বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। সেই ঘুর্ণাবর্ত থেকে অক্ষরেখা। এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকছে হুহু করে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি থাকবে। আজ শনিবারও কিছু কিছু জেলায় আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়া কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জোরালো রয়েছে। সঙ্গী হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।

    আলিপুর হাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুইদিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী ২ দিনে সর্বোচ্চ তাপমাত্রা আবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি পারদ কমার সম্ভাবনা রয়েছে। এরপরের সময়ে তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে খবর।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও মাঝারি বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী ৭ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

    আগামীকালের আবহাওয়া

    কেমন থাকবে রবিবারের আবহাওয়া? হাওয়া অফিস জানিয়েছে, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়া কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। হালকা বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

  • ফের সক্রিয় ঘূর্ণাবর্ত! রবি থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের ইঙ্গিত, আগামীকালের আবহাওয়া

    ফের সক্রিয় ঘূর্ণাবর্ত! রবি থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের ইঙ্গিত, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুন মাস প্রায় শেষের মুখে, কিন্তু আবহাওয়ার খামখেয়ালি রূপ এখনও কাটেনি। বসন্তের আকাসে উঁকি মারছে কালো মেঘ। গতকাল সন্ধ্যায় কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বেশ বৃষ্টি (Weather Tomorrow) হয়েছিল, কিন্তু তাতেও ঠান্ডা হয়নি আবহাওয়া, অস্বস্তি ছিলই। তবে খবর পাওয়া যাচ্ছে ঘূর্ণাবর্তের জেরে ফের রবি থেকেই বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে।

    হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আবার এই ঘূর্ণাবর্তের সঙ্গে একটি অক্ষরেখাও যুক্ত হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করছে, যা ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। এর প্রভাবে আগামী রবিবার, থেকে কলকাতার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বজায় থাকবে অস্থির আবহাওয়া। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনা আগামীকাল নেই বললেই চলে। রোদের তাপ থাকবে বেশ, তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের দাপট দেখা যাবে। তবে আগামী রবিবার থেকে হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির প্রভাব কিছুটা বাড়তে পারে। যদিও ভারী বর্ষণের সম্ভাবনা কোথাও নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

    আরও পড়ুন: LPG সংকটের জের, রেস্তোরাঁর বিলের সাথে যুক্ত হচ্ছে গ্যাসের চার্জ!

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কম থাকলেও উত্তরবঙ্গে এখনও চলছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামীকাল, শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা কমতে পারে। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির মেজাজ থাকবে উত্তরবঙ্গে।

  • রবি থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে দুর্যোগ, বৃষ্টিতে নাজেহাল হবে এই জেলাগুলো

    রবি থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে দুর্যোগ, বৃষ্টিতে নাজেহাল হবে এই জেলাগুলো

    সহেলি মিত্র, কলকাতাঃ শীত পাকাপাকিভাবে বিদায় নিয়েছে বাংলা থেকে। এদিকে ঠিক সেভাবে গরমও পড়েনি। এরই মাঝে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বিগত বেশ কয়েকদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে। এক টানা বৃষ্টিতে একপ্রকার নাজেহাল অবস্থা সিংহভাগ মানুষের। অবশ্য সব জায়গায় আবার এই বৃষ্টিপাত হচ্ছে না। কিছু কিছু জায়গায় কালো মেঘ, ঠান্ডা হাওয়া বইছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আবার কিছু জায়গা বৃষ্টিতে ভিজে যাচ্ছে। যাইহোক, এখন প্রশ্ন উঠছে, এরকম আবহাওয়া কতদিন (Weather Update)? রেহাই কি মিলল? সে গুরে বালি। আগামী রবিবার অবধি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে বলে খবর। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে বাংলায়

    আজ শুক্রবারও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে বেশ কিছু জেলায় প্রবল ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর রবিবার থেকে বৃষ্টি নতুন শক্তি নিয়ে ফিরে আসবে এবং সকলকে ভেজানোর কাজ করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ ও আগামীকাল শনিবার অবধি বাংলার পারদ চড়লেও রবিবার থেকে ফের নামতে শুরু করবে বলে খবর। অর্থাৎ যাও বা একটু ভ্যাপসা গরম পড়তে শুরু করেছিল তা কেটে যাবে। কেন এরকম পরিস্থিতি?

    আলিপুর আবহাওয়া অফিস থেকে শুরু করে আরও অন্যান্য আবহাওয়া বিভাগ জানিয়েছে যে, মূলত বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। সেই ঘুর্ণাবর্ত থেকে অক্ষরেখা। এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকছে হুহু করে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি থাকবে। সেই অস্বস্তি বাড়তে পারে শনিবার রাত থেকে। আজ দক্ষিণবঙ্গে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর।

    আরও পড়ুনঃ DA নিয়ে সংঘাত চরমে! আন্দোলনের মাঝেই কর্মীদের কড়া নোটিস নবান্নর

    এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে। এরপর রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে। বৃষ্টির পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে ঝড়ের দাপটও চলতে পারে বলে খবর। হাওড়া গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রবিবার থেকে আবার তুমুল দুর্যোগ নামতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে কুয়াশা থাকতে পারে।

     

  • তুমুল বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের ৪ জেলায় হলুদ সতর্কতা জারি, আজকের আবহাওয়া

    তুমুল বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের ৪ জেলায় হলুদ সতর্কতা জারি, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরী হয়েছেন ঘূর্ণাবর্ত। এর ফলে আপাতত একটানা বৃষ্টিপাত চলবে বাংলাজুড়ে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেইসঙ্গে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এসব মিলিয়ে বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সেইসঙ্গে আবার অস্বস্তিকর আবহাওয়াও থাকবে। থাকবে ভ্যাপসা গরম। অন্যান্য দিনের মতো আজ শুক্রবার সকাল থেকেই কিছু জায়গায় রোদের দেখা নেই। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। যে কোনো মুহূর্তে বৃষ্টির ধারা নামতে পারে বলে খবর। যাইহোক, আরও বিশদে জানতে চলুন জেনে নেওয়া যাক সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today) সে সম্পর্কে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর। এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে।

    আরও পড়ুন: না মানলে এই মাস থেকেই বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার, নিয়মে বদল আনল পশ্চিমবঙ্গ সরকার 

    বিশেষ করে কলকাতা শহরের আবহাওয়া সম্পর্কে বললে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ১৪ মার্চ পর্যন্ত মেঘলা আকাশ থাকার সম্ভবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হলেও খুব সামান্য হবে বলে পূর্বাভাস। যদিও সঙ্গে ছাতা রাখতে কিন্তু ভুলবেন না।  আগামীকাল অর্থাৎ ১৪ মার্চ আবার বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এই সময়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া, বয়ে যেতে পারে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। ঘূর্ণাবর্তের সৌজন্যে আপাতত দুর্যোগ চলবে উত্তরবঙ্গে বলে খবর। আলিপুর আবহাওয়া অফিসের মতে, আজ শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।