Tag: South Bengal

  • সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টি! নামবে পারদ, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

    সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টি! নামবে পারদ, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

    প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের শুরু থেকে রাজ্য জুড়ে বৃষ্টি দুর্যোগ লেগেই রয়েছে। সঙ্গে আবার কালবৈশাখীর দাপটও রয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত এর জেরে উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকায় বৃষ্টি হয়েই চলেছে। যদিও এইমুহুর্তে দক্ষিণবঙ্গে (South Bengal) থেমেছে বৃষ্টি। আশঙ্কা করা হচ্ছে আগামী তিন দিনে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। যদিও শুক্রবার থেকে রবিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির (Weather Tomorrow) স্পেল চলবে।

    ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ক্রমাগত ঢুকেই চলেছে। সেই কারণেই উত্তর থেকে দক্ষিণে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহবিদেরা। আর এই বৃষ্টি ঝড়ের জেরে গত কয়েক দিন সাগরও বেশ উত্তাল। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টি কমায় আপাতত তার দাপটও কমেছে। মৎস্যজীবীদের উপর এই মুহূর্তে আর কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু সপ্তাহান্তে ফের দুর্যোগ নেমে আসতে চলেছে দক্ষিণে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ এবং মনোরম পরিবেশ দেখা যাবে। তবে কোথাও কোথাও আবার আংশিক মেঘলা আকাশ থাকবে। জানা গিয়েছে, আগামীকাল বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। অন্যদিকে সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে।

    আরও পড়ুন: কুণাল ঘোষের আসনে প্রতীক উর রহমান, প্রাক্তন বাম নেতাকে বড় দায়িত্ব দিল তৃণমূল

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    বৃষ্টি দুর্যোগের অশনি সংকেত এখনও কাটেনি উত্তরবঙ্গে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃষ্টি বাড়বে। এছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বৃষ্টির পাশপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। কোথাও কোথাও আবার শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে আগামী শুক্রবার থেকে নতুন করে দুর্যোগের সম্ভাবনা তৈরি হতে চলেছে। বাড়তে পারে দুর্যোগ, তাই এখনই তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

  • ৫ জেলায় দুর্যোগের ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

    ৫ জেলায় দুর্যোগের ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ দুর্যোগ থেকে সাময়িক স্বস্তি, তবে মাসের শেষে ফের একবার ব্যাপক ঝড় বৃষ্টির সাক্ষী থাকবে সমগ্র বাংলা। আজ সোমবারও বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এক নাগাড়ে বর্ষণের জেরে বাংলাজুড়ে শীতের আমেজ ফিরে এসেছে যেন। এখন দুপুরে, রাতে গায়ে চাদর চাপাতেই হচ্ছে। যাইহোক, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কম থাকলেও বুধবার থেকে ফের দুর্যোগ শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাজ আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

    আসলে পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই হয়েছে।বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার বিস্তার আছে। সেইসঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করার কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিসের মতে, উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    আগামীকালের আবহাওয়া

    আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি মোটের ওপর শুষ্ক থাকবে। তবে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এরপর ২৫ মার্চ অর্থাৎ বুধবার থেকে ফের কালবৈশাখী, শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন। এদিন নতুন করে পশ্চিমের কিছু জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে। এরপর থেকে টানা ২৮ মার্চ অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর জন্য দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

     

     

  • নিম্নচাপের কাঁটায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি! আজকের আবহাওয়া

    নিম্নচাপের কাঁটায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি! আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ ভরা চৈত্রে সমগ্র বাংলাজুড়ে চলছে বৃষ্টিপাত। কখনও মাঝারি তো কখনও ভারী। শুধু বৃষ্টি বললে ভুল হবে, কোথাও কোথাও শিলাবৃষ্টি, সঙ্গে হচ্ছে কালবৈশাখী। সেইসঙ্গে একটানা বৃষ্টির জেরে বাংলার পারদ এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। অনেকে বলতে শুরু করেছেন, তাহলে কি ফের দুয়ারে শীত এসে হাজির হল? আবহাওয়া দফতর জানাচ্ছে, এই আবহাওয়া সাময়িক। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা এক লাফে বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে। যদিও আজ রবিবার ছুটির দিন জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া (Weather Today)।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি আপাতত চলবে। সেইসঙ্গে লাগাতার বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে। আজ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, হাওরা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা।

    দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। এদিকে প্রশ্ন উঠছে, আকাশ কবে থেকে পরিষ্কার হবে? এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, আজ রাতের পর থেকে এবং সোমবার থেকে বাংলায় বৃষ্টির পরিমাণ কমবে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। ভরা চৈত্রে মরসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং-এর সান্দাকফুতে। খুশির জোয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের মধ্যে। যাইহোক, আপাতত ভারী বৃষ্টি চলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া।

    আগামীকালের আবহাওয়া

    এবার আসা যাক আগামীকাল অর্থাৎ সোমবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

     

  • চৈত্রে উত্তরবঙ্গে তুষারপাত, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে! আগামীকালের আবহাওয়া

    চৈত্রে উত্তরবঙ্গে তুষারপাত, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে! আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্র মাসের শুরু থেকেই রাজ্য জুড়ে বৃষ্টি দুর্যোগ শুরু হয়েছে। গতকাল, শুক্রবারই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain) হয়েছিল। কোথাও আবার দেখা গিয়েছিল শিলা বৃষ্টির দাপট। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। রাত বাড়তেই বৃষ্টি শুরু হয়। কলকাতার বেশ কিছু অংশে মধ্যরাতের পর মুষলধারে বৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামীকাল (Weather Tomorrow) ছুটির দিনেও বৃষ্টির আমেজ বজায় থাকবে।

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এবং সেখান থেকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। আবার এই অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ অসমের উপর দিয়ে চলে গিয়েছে। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই আপাতত রাজ্য জুড়েই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সকাল থেকে মেঘের আনাগোনা দেখা যাবে। এছাড়াও বিকেলের দিকে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৬০-৭০ কিমি। বৃষ্টি দুর্যোগের জেরে আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

    আরও পড়ুন: তুমুল তুষারপাত, ৬ ইঞ্চি সাদা বরফে ঢাকল সান্দাকফু

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭০ থেকে ১১০ মিমি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে প্রায় ছয় ইঞ্চি পুরু বরফে ঢেকে গিয়েছে সান্দাকফুর রাস্তাঘাট। তুমুল তুষারপাতে শতাধিক পর্যটক আটকে পড়েছেন। পাশাপাশি উত্তর ও পূর্ব সিকিমেও তুষারপাত চলছে অনবরত।

  • দক্ষিণবঙ্গে ফিরল শীত? কলকাতার পারদ কমল ৬ ডিগ্রি, কদিন চলবে দুর্যোগ?

    দক্ষিণবঙ্গে ফিরল শীত? কলকাতার পারদ কমল ৬ ডিগ্রি, কদিন চলবে দুর্যোগ?

    সহেলি মিত্র, কলকাতাঃ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (South Bengal Weather) বিরাট পরিবর্তন। শীত কি তবে ইউটার্ন মেরে বাংলায় ফিরে এল? সকলের মুখে এখন এই একটাই প্রশ্ন। এর কারণ অবশ্য একটানা বৃষ্টি এবং ঠান্ডা হাওয়া। এমনিতেই রাতভর বৃষ্টি হয়েছে। এদিকে আজ শনিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলী, বর্ধমান সহ জেলায় জেলায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এক নাগাড়ে বৃষ্টির কারণে কলকাতা সহ একাধিক জেলার পারদ এক লাফে রেকর্ড মাত্রায় কমে গিয়েছে। সবথেকে বড় কথা, কলকাতার পারদ নাকি ৬ ডিগ্রি কমে গিয়েছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এমনটাই দাবি করা হচ্ছে।

    বৃষ্টির কারণে কলকাতার পারদ কমল ৬ ডিগ্রি!

    এমনিতেই আজ ও আগামীকাল রবিবার অবধি বাংলায় দুর্যোগ চলবে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে শিলাবৃষ্টি ও কালবৈশাখী দোসর হবে। একের পর এক ঘূর্ণাবর্তের জেরে বাংলায় ব্যাপক বৃষ্টিপাত চলবে। শুক্রবার রাত থেকে কলকাতার বেশ কিছু অংশে মুষলধারে বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝড় বইতে শুরু করে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এক টানা ঝড়বৃষ্টির কারণে এক ধাক্কায় কলকাতার পারদ নেমে গিয়েছে ছ’ডিগ্রি। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে তা হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়েও যা ৪.৪ ডিগ্রি কম।

    আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ এবং তৎপরবর্তী দক্ষিণ উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, উত্তর গঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ আসাম অতিক্রম করে নাগাল্যান্ড পর্যন্ত মধ্যবায়ু স্তরের 0.9 কিমি উচ্চতায় একটি উচ্চতর বায়ু সঞ্চালন, ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে। উপযুক্ত আবহাওয়ার পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা থাকার কারণে আগামী ২ দিন দুর্যোগ চলবে বাংলায়।

    আজ কেমন থাকবে আবহাওয়া?

    আজ শনিবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে বললে, আজ শনিবার ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলী, হাওড়া, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি। বাকি জেলাগুলিতেও বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

    আরও পড়ুনঃ মার্চেও কনকনে ঠান্ডা! ভাঙল ৬ বছরের রেকর্ড, বিপর্যস্ত জনজীবন

    উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির জন্য এবং শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। থান্ডারস্কোয়ালের জন্য হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে হতে পারে।

  • ৮০ কিমি বেগে কালবৈশাখী, শিলাবৃষ্টির ভ্রূকুটি, ৬ জেলায় কমলা সতর্কতা জারি, আজকের আবহাওয়া

    ৮০ কিমি বেগে কালবৈশাখী, শিলাবৃষ্টির ভ্রূকুটি, ৬ জেলায় কমলা সতর্কতা জারি, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ সতর্ক থাকুন, কারণ আজ শনিবার আকাশ কাঁপানো বৃষ্টি নামবে জেলায় জেলায়। উত্তাল হবে সমুদ্র, সেইসঙ্গে জেলায় জেলায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া (Weather Today) অফিস। এক কথায় হাওয়া অফিস আজ বাংলার আবহাওয়া নিয়ে যে সতর্কতা জারি করেছে তা জানলে আপনারও মুখ হাঁ হয়ে যেতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ এবং তৎপরবর্তী দক্ষিণ উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, উত্তর গঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ আসাম অতিক্রম করে নাগাল্যান্ড পর্যন্ত মধ্যবায়ু স্তরের 0.9 কিমি উচ্চতায় একটি উচ্চতর বায়ু সঞ্চালন, ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে। উপযুক্ত আবহাওয়ার পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা থাকার কারণে আগামী ২ দিন দুর্যোগ চলবে বাংলায়।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, একের পর এক ঘূর্ণাবর্তের জেরে বাংলায় ব্যাপক বৃষ্টিপাত (Heavy Rainfall) চলবে। আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ শনিবার ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলী, হাওড়া, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি। বাকি জেলাগুলিতেও বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। IMD কলকাতা জানিয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির জন্য এবং শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। থান্ডারস্কোয়ালের জন্য হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে হতে পারে। অতিরিক্ত বজ্রপাতের দেখা মিলতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

    আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকে বদলাচ্ছে PNB সহ বিভিন্ন ব্যাঙ্কের ATM-র নিয়ম

    আগামীকালের আবহাওয়া

    এবার আসা যাক আগামীকাল অর্থাৎ রবিবার ছুটির দিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

  • শনিতেও বাংলায় দুর্যোগের ভ্রুকুটি! রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা, আগামীকালের আবহাওয়া

    শনিতেও বাংলায় দুর্যোগের ভ্রুকুটি! রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের শুরু থেকেই রাজ্যে ঝড়বৃষ্টির দাপট শুরু হয়েছে। ভরা বসন্তে পূর্বাভাস মতোই গত রবিবার সন্ধ্যা থেকেই দমকা হাওয়ার সঙ্গে ভিজল তিলোত্তমা। কলকাতার পাশাপাশি শহরতলি ও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর মিলেছে। তবে সব জায়গায় সমান বৃষ্টি হচ্ছে না। এই অবস্থায় আগামীকাল (Weather Tomorrow) ভারী বৃষ্টির সংকেত দিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সাবধান বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও আগামী কয়েকদিন চাষিদের শিলাবৃষ্টি থেকে ফসল রক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।

    আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকেই ক্রমেই জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায়। পূর্বাভাস অনুযায়ী গত রবিবার থেকে দক্ষিণবঙ্গের কম বেশি জেলায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। শুক্রবার ও শনিবার বিশেষ করে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে এই বৃষ্টি দুর্যোগের ফলে দুই বঙ্গে অনেকটাই কমবে তাপমাত্রা, এমনই পূর্বাভাস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মাঝে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে প্রতি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে এই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জেরে আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

    আরও পড়ুন: বাংলায় ঈদের ছুটি ২ দিন! ব্যাংক-স্কুল কবে বন্ধ থাকবে? জেনে নিন বিস্তারিত

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। কোচবিহারে শিলাবৃষ্টি হওয়ার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, আলিপুরদুয়ারে ৭–২০ সেমি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ প্রতি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানানো হয়েছে।

  • বিকেলেই ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, শিলাবৃষ্টি! ৮ জেলায় জারি সতর্কতা

    বিকেলেই ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, শিলাবৃষ্টি! ৮ জেলায় জারি সতর্কতা

    সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি বাড়ির বাইরে আছেন? ছাতা সঙ্গে আছে তো? যদি না থাকে তাহলে আপনার কপালে দুর্ভোগ নাচছে। কারণ দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (South Bengal Weather) ধেয়ে আসছে। সেইসঙ্গে গোদের ওপর বিষফোঁড়া হতে পারে কালবৈশাখী এবং শিলাবৃষ্টি। এমনই পূর্বাভাস জারি করে সকলকে চমকে দিয়েছে আবহাওয়া অফিস। এমনিতেই আজ শুক্রবার থেকে সমগ্র বাংলায় ব্যাপক বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। আজ ২০, ২১ এবং ২২ মার্চ অবধি তুমুল দুর্যোগ চলবে বাংলায়। চলুন জেনে নেবেন কিছুক্ষণের মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সে বিষয়ে।

    বিকেলেই ধেয়ে আসছে কালবৈশাখী, শিলাবৃষ্টি

    আজ সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে। সেইসঙ্গে বইছে উথাল পাথাল হাওয়া। আকাশের মতিগতি দেখে মনে হচ্ছে, যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে। বর্তমানে বাংলার যা আবহাওয়া আছে তা দেখে অনেকেই বলছেন অকাল বর্ষা চলে এসেছে। যদিও এখন বর্ষার পরিস্থিতি নয়। আজ দুপুরের পর বেশির ভাগ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিমি বেগে কালবৈশাখী ধেয়ে আসছে বলে জানিয়েছে আলিপুর। সেইসঙ্গে রয়েছে শিলাবৃষ্টির ভ্রূকুটিও।

    শুক্রবার বিকেলের দিকে বাঁকুড়া, হাওড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: ১১৩ বছরের রেকর্ড ব্রেক, প্রথম দিনেই ১০০ কোটির ক্লাব ছুঁল রণবীরের ‘ধুরন্ধর ২’

    উত্তরবঙ্গের আবহাওয়া

    দক্ষিণবঙ্গের পাশাপাশি বিকেলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার, দার্জলিং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে আজ শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

  • তাণ্ডব চালাবে শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গের ৯ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

    তাণ্ডব চালাবে শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গের ৯ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে চরম সতর্কবাণী দিল আলিপুর আবহাওয়া অফিস। সকলকে সাবধানে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। এর কারণ আজ শুক্রবার থেকে তেড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখীর জন্য পূর্বাভাস জারি করল আলিপুর হাওয়া অফিস। জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ আবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় থান্ডারস্কোয়ালের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ থেকে নতুন করে আকাশ কাঁপানো বৃষ্টি দেখার সাক্ষী থাকতে চলেছেন সকলে। এদিন অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। পূর্বাভাস সম্পর্কে বললে, আজ বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে আবার থান্ডারস্কোয়ালের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রতিটি জেলাতেই কমলা সতর্কতা জারি রয়েছে। কখনও কখনও আবার হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি অবধি হওয়ার হতে পারে। কলকাতা শহরেও প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার, দার্জলিং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে আজ শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

    আরও পড়ুন: নতুন চাপে পশ্চিমবঙ্গ সরকার, ফের সুপ্রিম কোর্টে যেতে পারে DA মামলা

    আগামীকালের আবহাওয়া

    এবার জেনে নেওয়া যাক শনিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। জানা গিয়েছে, এদিনও দক্ষিণবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পশিম বর্ধমান, হাওড়া, উত্তর ২৪ পরগণা জেলায় শিলাবৃষ্টি, থান্ডারস্কোয়ালের সম্ভাবনা রয়েছে। আজও প্রতিটি জেলায় কালবৈশাখী, প্রবল ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ উত্তরবঙ্গের কিছু জেলা যেমন দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় শিলাবৃষ্টি, থান্ডারস্কোয়ালের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস, রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসও।

  • বৃষ্টিতে ম্যাচাকার চৈত্র সেলের বাজার! বাড়বে কালবৈশাখীর দাপট, আগামীকালের আবহাওয়া

    বৃষ্টিতে ম্যাচাকার চৈত্র সেলের বাজার! বাড়বে কালবৈশাখীর দাপট, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তে মধ্যেই দুই বঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। চৈত্রের শুরুতেই যে কালবৈশাখী এবং বৃষ্টি হবে, সেটা কেউই ভাবতে পারেনি। এদিকে বৃষ্টির জেরে চৈত্র সেলের বাজার ঠিকভাবে চলছে না। এমতাবস্থায় সপ্তাহের শেষে (Weather Tomorrow) জোরাল কালবৈশাখীর সতর্কতা দিল হাওয়া অফিস। শনি এবং রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে কমলা সতর্কতা। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে বইতে পারে দমকা বাতাস।

    সোমবার রাতের কালবৈশাখীর ঝড়ের পর অনেকটাই কমেছে গরম। ফলস্বরূপ এখন স্বস্তির হাওয়া বইছে বাংলায়। দুপুরের তীব্র গরম থেকে খানিকটা রেহাই পেয়েছেন মানুষ। জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে, শুক্র ও শনিবার রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী দু’দিন দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সর্বত্রই। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও অন্যান্য জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়তেই পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বাকী জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। কলকাতায় প্রতি ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে হাওয়া বইতে পারে। শনিবারও হুগলি সহ সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। আর এই বৃষ্টি দুর্যোগের জেরে আগামী কয়েকদিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

    আরও পড়ুন: বাংলায় ‘অঘোষিত জরুরি অবস্থা’? কমিশনের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন মমতা

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টি চলবে। উল্টে আগামীকাল থেকে উত্তরবঙ্গে দুর্যোগের মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। অতিভারী বৃষ্টি হবে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাস। শনি রবিতেও গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির জেরে তাপমাত্রা প্রায় এক থেকে দু’ডিগ্রি কমবে।