Tag: Reserve Bank of India

  • ১ এপ্রিল থেকে অনলাইন পেমেন্টের নিয়ম বদলে দিচ্ছে RBI

    ১ এপ্রিল থেকে অনলাইন পেমেন্টের নিয়ম বদলে দিচ্ছে RBI

    সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের যুগে আমাদের মানিব্যাগ এখন সত্যিই অনেকটাই ডিজিটাল (Digital Payment)। কারণ, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা আমাদের দৈনন্দিন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তবে এই সুবিধার সঙ্গেই পাল্লা দিয়ে ডিজিটাল জালিয়াতি বেড়ে চলেছে। সিম জালিয়াতি থেকে শুরু করে ওটিপি চুরি এখন প্রতারকদের নিত্যনতুন কৌশল, যাতে সর্বশ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। সেই বিপদ রুখার জন্য এবার বিরাট সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ১ এপ্রিল থেকেই জারি হচ্ছে নতুন নির্দেশিকা (Online Payment Rules), যা সারাদেশে কার্যকর হবে। জেনে নিন কী কী পরিবর্তন আসছে।

    শেষ হচ্ছে ওটিপি-র দিন?

    বর্তমান সময়ে যে কোনও বড় লেনদেনের ক্ষেত্রে আমরা সবসময় ওটিপি এর উপর নির্ভর করি। তবে ১ এপ্রিল থেকে শুধুমাত্র ওটিপি যথেষ্ট নয় বলে জানানো হচ্ছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ডিজিটাল লেনদেনের জন্য অন্তত দুটি ভিন্নস্তরের নিরাপত্তা বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। সেক্ষেত্রে ব্যাংক বা পেমেন্ট অ্যাপগুলি সুরক্ষার জন্য কিছু বিকল্প ব্যবহার করতে পারে। যেমন বায়োমেট্রিক, এটিএম পিনের মতো গোপন কোনও নম্বর, ব্যাংকিং অ্যাপের ভেতরে তৈরি হওয়া বিশেষ কোনও সুরক্ষার কোড বা ডিভাইস বাইন্ডিং।

    আসলে প্রতারকরা এখন অনায়াসেই এই ওটিপি জালিয়াতি করে সাধারণ মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। পাশাপাশি সিম জালিয়াতি করে নিজের ফোনে ওটিপি হাতিয়ে নেওয়া এখন নিত্যনতুন কৌশল। আর নতুন নিয়মে বায়োমেট্রিক বা ডিভাইস বাইন্ডিং যদি যুক্ত হয়, তাহলে প্রতারকরা আপনার পিন বা ওটিপি জানলেও আপনার আঙ্গুলের ছাপ কোনও ভাবেই নকল করতে পারবে না। সেই সেই সূত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

    আসছে ডায়নামিক অথেন্টিকেশন

    এদিকে নতুন নিয়মের সবথেকে শক্তিশালী একটি দিক হল ডাইনামিক অথেন্টিকেশন। এর অর্থ হল, লেনদেনের দুটি সুরক্ষা স্তরের মধ্যে অন্তত একটি এমন হতে হবে, যেখানে প্রতিবার লেনদেনের সময় নতুন ভাবে বায়োমেট্রিক বা ইউনিক টোকেন তৈরি হবে। যার ফলে আপনার পিন চুরি হলেও বায়োমেট্রিক ছাড়া লেনদেন সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়বে। এমনকি আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কোনও ব্যাংক বা পেমেন্ট অ্যাপ এই নতুন নিরাপত্তা বিধি পালন না করে, আর যদি গ্রাহকের টাকা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে গোটা দায়ভার ব্যাংককেই নিতে হবে। গ্রাহকদের লোকসান হওয়া সম্পূর্ণ টাকা ব্যাংক ফেরত দিতে বাধ্য হবে।

    এর পাশাপাশি সুরক্ষা বাড়লেও সাধারণ মানুষের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। এবার থেকে ছোট লেনদেন অর্থাৎ ১০০ বা ২০০ টাকার পেমেন্টের ক্ষেত্রে প্রক্রিয়া আরও সহজ করা হবে। আর যদি হঠাৎ করে গভীর রাতে বা অন্য কোনও শহর থেকে বড় অংকের টাকা লেনদেনের চেষ্টা করা হয়, সেক্ষেত্রে সিস্টেম আপনার থেকে অতিরিক্ত বায়োমেট্রিক বা ফেস আইডি চাইবে।

    আরও পড়ুন: ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ আজ, প্রকাশিত হচ্ছে প্রথম তালিকা, কীভাবে দেখবেন নাম?

    আন্তর্জাতিক লেনদেনেও কড়াকড়ি

    অন্যদিকে অনেক সময় বিদেশি ওয়েবসাইট থেকে কেনাকাটার সময় ওটিপি লাগে না, অটোমেটিক পেমেন্ট হয়ে যায়। আর এর সুযোগ নেয় সাইবার প্রতারকরা। তবে আগামী ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক অনলাইন লেনদেনের ক্ষেত্রে কড়া নিরাপত্তা বিধি কার্যকর হবে যা ক্রেডিট কার্ড জালিয়াতি কমাতে সাহায্য করবে বলে জানা যাচ্ছে।

  • গভীর সঙ্কটে HDFC ব্যাঙ্ক? এবার মুখ খুলল RBI

    গভীর সঙ্কটে HDFC ব্যাঙ্ক? এবার মুখ খুলল RBI

    সহেলি মিত্র, কলকাতাঃ আপনারও কি এইচডিএফসি ব্যাঙ্কে (HDFC Bank) অ্যাকাউন্ট আছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এবার কি তাহলে নতুন সঙ্কটে ভারতের অন্যতম এই বড় ব্যাঙ্কটি? বুধবার গভীর রাতে চেয়ারম্যান অতনু চক্রবর্তীর আকস্মিক পদত্যাগের পর ব্যাঙ্কটি একটি গুরুতর সংকটের সম্মুখীন হয়েছিল বলে খবর। এদিকে ময়দানে নামে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)।

    সঙ্কটে HDFC ব্যাঙ্ক?

    বৃহস্পতিবার দুপুরের মধ্যে আরবিআই স্পষ্ট করে জানিয়েছে যে HDFC ব্যাঙ্কে কোনো পরিচালনগত বা আচরণগত সমস্যা নেই। প্রাক্তন আমলা অতনু চক্রবর্তী, গত দুই বছরে ব্যাংকের অভ্যন্তরে ঘটে যাওয়া কিছু ঘটনা ও আচরণের কথা উল্লেখ করে অবিলম্বে পদত্যাগ করেছেন। তিনি বলেছেন যে এই ঘটনা ও আচরণ তাঁর ব্যক্তিগত “মূল্যবোধ ও নৈতিকতার” সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নের ভিত্তিতে, ব্যাংকটির কার্যকলাপ বা কার্যক্রম নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই।” অর্থাৎ অতনু চক্রবর্তীর দাবিকে নস্যাৎ করে দিয়েছে আরবিআই।

    কী বলছে RBI?

    আরবিআই জানিয়েছে যে, HDFC ব্যাংক একটি শক্তিশালী আর্থিক অবস্থান এবং পেশাগতভাবে পরিচালিত পরিচালনা সহ দেশের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ ব্যাংক (ডি-এসআইবি)। আরবিআই আরও জানিয়েছে যে, ব্যাংকটির ব্যবস্থাপনা দলও দক্ষ। ব্যাঙ্কটি ভবিষ্যৎ কৌশল নিয়ে পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনার সাথে আলোচনা চালিয়ে যাবে। বাজার মূলধনের দিক থেকে HDFC ব্যাংক শুধুমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে।

    আরও পড়ুনঃ তাণ্ডব চালাবে শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গের ৯ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

    এদিকে অতনু চক্রবর্তীর পদত্যাগের পর, দুইজন ডেপুটি গভর্নরসহ এইচডিএফসি ব্যাংকের চারজন বোর্ড সদস্য আরবিআই কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের বোর্ড সদস্য কেকি মিস্ত্রিকে অন্তর্বর্তীকালীন খণ্ডকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগের অনুরোধ জানান। আরবিআই অবিলম্বে প্রস্তাবটি অনুমোদন করেছে বলে খবর।

     

  • ITR রিটার্ন থেকে ট্যাক্স, গোল্ড বন্ড! ১ এপ্রিল থেকে বদলাচ্ছে ৬ নিয়ম

    ITR রিটার্ন থেকে ট্যাক্স, গোল্ড বন্ড! ১ এপ্রিল থেকে বদলাচ্ছে ৬ নিয়ম

    সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতি মাসের শুরুতেই বদলে যায় একাধিক নিয়ম। ঠিক তেমনই মার্চ গড়িয়ে ১ এপ্রিল শুরু হলেই বদলাবে একাধিক আয়কর সংক্রান্ত নিয়ম (April Rules Changes), যেগুলি না জানলেই বিপদে পড়বেন আপনিও। এক কথায় আয়কর সংক্রান্ত বিষয়গুলোকে সহজ করার জন্যই কেন্দ্রীয় সরকার এই বদলগুলি আনছে। সেক্ষেত্রে আইটিআর রিটার্ন থেকে শুরু করে টিসিএস-র নতুন নিয়ম বা সভারিন গোল্ড বন্ড, সবকিছুতেই আসবে বদল। কিন্তু কী কী বদল আসছে তা জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।

    ITR রিটার্নের সময়সীমা

    জানা যাচ্ছে, ১ এপ্রিল থেকে রিভাইজড আয়কর দালিখের সময়সীমা আরও বাড়ানো হবে। আগে যেখানে ৯ মাস সময় ছিল রিটার্ন দাখিল করার জন্য, সেখানে এবার আয়কর বর্ষের শেষ থেকে আরও ১২ মাস সময় দেওয়া হবে। তবে ৯ মাস পেরিয়ে দাখিল করার জন্য ফাইন লাগবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে ৫ লক্ষ টাকা আয়ের জন্য ১০০০ টাকা এবং আরও বেশি আয়ের ক্ষেত্রে ৫০০০ টাকা করে গুনতে হবে।

    টিসিএস-র নতুন নিয়ম

    বিদেশে শিক্ষা ও চিকিৎসার জন্য এলআরএস-র ক্ষেত্রে এবার টিসিএস আরও কমানো হচ্ছে। জানা গিয়েছে, ১০ লক্ষ টাকার উপরে খরচের ক্ষেত্রে টিসিএস ৫% থেকে কমিয়ে ১২% করে দেওয়া হয়েছে। ফলে বিদেশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এবার অনেকটাই সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। ১ এপ্রিল থেকে যে কোনও ট্যুর প্যাকেজে ২% টিসিএস দিতে হবে। এতে খরচ অনেকটাই বাঁচবে।

    গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণ

    গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণ দিতে দেরি হলে এতদিন যাবৎ তার উপর সুদ নেওয়া হতো। তবে এই সুদের উপর এতদিন শুধুমাত্র কর আরোপ ছিল। এবার গোটা ক্ষতিপূরণ করমুক্ত করে দেওয়া হল, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এতে সুবিধা পাবে আমজনতা।

    সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স

    বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, এবার ফিউচার অ্যান্ড অপশনের ট্রেডিং এর জন্য এসটিটি বা সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স বাড়ানো হচ্ছে। জানা গিয়েছে, অপশন সেলিং এর ক্ষেত্রে ০.১০ শতাংশ থেকে বাড়িয়ে এবার ০.১৫ শতাংশ করা হচ্ছে। আর ফিউচার সেলিং এর ক্ষেত্রে তা ০.০২% থেকে বাড়িয়ে ০.০৫% করা হচ্ছে।

    আরও পড়ুন: ‘অন্য কোনও মুখ্যমন্ত্রী …’ মমতার ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    শেয়ার বাইব্যাক এবং সভারিন গোল্ড বন্ড

    এতদিন যাবৎ কোনও সংস্থার সাথে শেয়ার বাইব্যাক করলে বিনিয়োগকারীরা যে টাকা পেত, তা ডিভিডেন্ট হিসেবেই সেখানে আবার অতিরিক্ত কর বসানো হতো। তবে ১ এপ্রিল থেকে আসছে এই নিয়মে পরিবর্তন। জানা গিয়েছে, নতুন নিয়মে ওই অর্থ ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ হিসেবে দেখা হবে। আর তার উপরেই আলাদা করে কর বসবে। এতে সুবিধা পেতে পারে সাধারণ মানুষ। পাশাপাশি আরবিআই-র সভারিন গোল্ড বন্ড কিনলে শুধুমাত্র সেই দাম পর্যন্তই এবার ছাড় পাওয়া যাবে বলে আয়কর দফতরের তরফ থেকে জানানো হয়েছে। আর এই নতুন নিয়মগুলি ১ এপ্রিল থেকেই চালু হচ্ছে।

  • যুবসাথীর চক্করে কত হাজার কোটির ধাক্কা রাজ্য সরকারের? ভয়ঙ্কর রিপোর্ট দিল RBI

    যুবসাথীর চক্করে কত হাজার কোটির ধাক্কা রাজ্য সরকারের? ভয়ঙ্কর রিপোর্ট দিল RBI

    প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই বড় মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধর্মতলার ধরনা মঞ্চ থেকেই যুবসাথী (Yuba Sathi Scheme) নিয়ে ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বরাদ্দ ‘যুবসাথী’ প্রকল্পের ভাতার টাকা ১ এপ্রিল নয়, আজ, শনিবার, ৭ মার্চ থেকেই উপভোক্তাদের দেওয়া হবে টাকা। কিন্তু প্রকল্পের জন্য এই টাকা দেওয়ার চক্করে এবার সরকারি কোষাগারে বড় প্রভাব পড়তে চলেছে। একধাক্কায় খরচ হতে চলেছে অন্তত ১২৬০ কোটি টাকা!

    চলতি মাসেই ১২৬০ কোটি টাকা খরচ

    মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প এবং বিভিন্ন সরকারি দপ্তরে চলতি বছর গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুবসাথী প্রকল্পের আবেদন জমা নেওয়া হয়েছিল। রিপোর্ট মোতাবেক সব মিলিয়ে এই প্রকল্পে রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ব্লক স্তরে আয়োজিত অফলাইন শিবিরে প্রায় ৬৫ লক্ষ এবং অনলাইন পোর্টালে প্রায় ১৯ লক্ষ যুবক যুবতী নাম নথিভুক্ত করেছে। আগে জানানো হয়েছিল ১ এপ্রিল থেকে এই টাকা দেওয়া হবে কিন্তু আচমকা দিন বদলে দিলেন মুখ্যমন্ত্রী। আর তাতেই চলতি মাসে ১২৬০ কোটি টাকা খরচ হতে চলেছে। সেক্ষেত্রে অনুদানের খরচ সামলাতে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসে সম্ভাব্য ধারের পরিমাণ পৌঁছতে পারে ৪৬ হাজার কোটি টাকায়।

    চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল RBI

    রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক তথ্য বলছে, গত জানুয়ারি থেকে চলতি মার্চ মাস পর্যন্ত রাজ্য সরকার প্রায় ৪৬ হাজার কোটি টাকা ধার করার প্রস্তাব দিয়েছে যা ত্রৈমাসিকে সর্বাধিক। এছাড়াও চলতি আর্থিক বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৭৮ হাজার কোটি টাকা ধার করার কথা জানিয়েছিল রাজ্য। ফলে এই তিন মাসের জন্য আরও ৪৬ হাজার কোটি টাকা ধার করতে হলে চলতি আর্থিক বছরেই ধারের পরিমাণ হবে ১.২৪ লক্ষ কোটি টাকা। যা নিয়ে চিন্তিত সকলে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে কেন ১ এপ্রিল থেকে ভাতা দেওয়ার কথা ছিল? জানা গিয়েছে, ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু হবে। তখন থেকে ভাতা চালু করলে ওই বছরের বাজেট থেকে খরচ করা যেত। কিন্তু এখন থেকেই তা চালু হওয়ায় প্রথম মাসের খরচটা চলতি আর্থিক বছরেই ঢুকে যাবে। কিন্তু ভোটের আগে হাতে টাকা পৌঁছে দেওয়া হয়তো জরুরি বলেই সিদ্ধান্ত পরিবর্তন করল সরকার।

    কোষাগার নিয়ে বাড়ছে বিরোধীদের কটাক্ষ

    দিনের পর দিন রাজ্যের কোষাগারের বেহাল অবস্থা নিয়ে চুপ থাকছে না বিরোধীরা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মমতার এই প্রকল্প অনুদানের আচমকা নেওয়া সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “রাজ্যকে দেউলিয়া করছে এই সরকার। যুবসাথী যাঁরা নেবেন, তাঁরাও জানেন, এই সরকার তাঁদের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। ফলে ভাতা নিলেও এই সরকারকে বিসর্জন দেবেন তাঁরাই।” অন্যদিকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও কটাক্ষ করে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ‘ক্যাশ ফর ভোট’ মডেলের চক্করে রাজ্যের মানুষের ঘাড়ে বিপুল ঋণের বোঝা চাপছে। আর তার দায় বর্তমান মুখ্যমন্ত্রীকেই নিতে হবে।’’

    আরও পড়ুন: ভারত না নিউজিল্যান্ড, T20 বিশ্বকাপে কার ক্ষমতা বেশি? পরিসংখ্যান দেখলে ভয় পাবেন!

    বিরোধীদের মন্তব্য মানেনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “রাজ্যের কোষাগারে চাপ ও ঋণের হাল নিয়ে দুশ্চিন্তা না করে কেন্দ্রীয় সরকারকে রাজ্যের প্রাপ্য বকেয়া ছেড়ে দিতে বলুন।” প্রসঙ্গত, গত অন্তর্বর্তী বাজেটে যুবসাথী ছাড়াও খরচসাপেক্ষ একাধিক ঘোষণা করেছিল রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা বাড়িয়ে প্রায় ২.৪২ কোটি করা হয়েছে এবং মাসিক ভাতাও ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। খেতমজুরদের আর্থিক অনুদান দেওয়ার কথাও ঘোষণা হয়েছিল। সব মিলিয়ে আগের খরচের বহরের উপর আরও বোঝা চাপানো হয়েছে।