Tag: Rain

  • ঘূর্ণাবর্তের জেরে ভাসবে বাংলা! থাকবে বজ্রবিদ্যুতের আশঙ্কা, আগামীকালের আবহাওয়া

    ঘূর্ণাবর্তের জেরে ভাসবে বাংলা! থাকবে বজ্রবিদ্যুতের আশঙ্কা, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চের শুরুতেই ধীরে ধীরে রাজ্যের আবহাওয়ায় (Weather Tomorrow) বড় বদল ঘটছে। সকাল থেকেই কাঠফাটা রোদে রীতিমত নাভিশ্বাস অবস্থা রাজ্যবাসীর। চড়া রোদে যেন গা পুড়ে যাচ্ছে। যদিও গত সপ্তাহে হালকা বৃষ্টিতে ভিজেছিল উত্তর (North Bengal) থেকে দক্ষিণে (South Bengal) সমগ্র জেলা। আর এবার ফের ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার বিভিন্ন জেলা।

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগত উইকেন্ড থেকেই বদলাবে উত্তর এবং দক্ষিণের আবহাওয়া। কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এখানেই শেষ নয়, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। আজ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। তাই সব মিলিয়ে ভরপুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, আর সেই কারণে উত্তর থেকে দক্ষিণে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে চলেছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে এবং বেলা বাড়তেই রোদের দাপট ধীরে ধীরে বাড়বে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামীকাল বিকেল থেকে আবহাওয়া পরিবর্তন হবে। এবং রবিবার থেকে টানা তিনদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে, তবে সেক্ষেত্রে গরম কমবে না।

    আরও পড়ুন: কামরূপ এক্সপ্রেসের টিকিট কাটা? বড় আপডেট দিল রেল

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে এই মুহূর্তে শীতের অনুভূতির সম্পূর্ণ উধাও হয়ে গেলেও উত্তরবঙ্গে এখনো হালকা শীত অনুভূত হচ্ছে। তবে রবিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। এছাড়াও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকছে, তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে সকালের দিকে হালকা কুয়াশার দাপট দেখা যাবে।

  • বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গের ৬ জেলায় সতর্কতা! আজকের আবহাওয়া

    বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গের ৬ জেলায় সতর্কতা! আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আকাশ বাতাস জানান দিচ্ছে আবহাওয়া (Weather Today) বদলাচ্ছে। আকাশে জমতে শুরু করেছে মেঘ, ঠান্ডা, গরম মিলিয়ে অস্বস্তিতে ভরা হাওয়া দিচ্ছে। এখনও শীত ভালোভাবে যায়নি বাংলা থেকে, সবে সবে গরম জাঁকিয়ে বসছিল বাংলায়, তারই মধ্যে আকাশ কাঁপিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হল বাংলায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আলিপুর আবহাওয়া অফিসের তরফে কলকাতা সহ বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। ক্রমেই তাপমাত্রা বাড়ছে বাংলার। আজ শুক্রবারও সকাল থেকেই ভালো গরম অনুভব হচ্ছে। আবার মেঘলা আকাশেরও দেখা মিলছে। তবে কি আজ থেকেই বাংলায় বৃষ্টি নামছে? তেমন কিছু ইঙ্গিত নেই আপাতত। আগামী দুইদিন বাংলায় তেমন বৃষ্টি হবে না। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের কারণে বাংলার আবহাওয়ার বদল হবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। রাতে ও ভোরে থাকবে শীতের আমেজ। আজও বাংলার আকাশ আংশিক মেঘলা থাকবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ থেকে আগামী দুই দিন দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহেই ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে।

    আরও পড়ুন: ‘DA, পেনশন দূর! বেতনই বন্ধ হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের!’ চাঞ্চল্যকর তথ্য

    লেটেস্ট আপডেট অনুযায়ী, আগামী ৯ মার্চ অর্থাৎ সোমবার বিকেল থেকে রাতের মধ্যে পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া,বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতেও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন। উত্তর-পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এরই মধ্যে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে যার ফলে আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। জানা গিয়েছে, আজও দার্জিলিংয়ে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের স্থান বিশেষে ভোরের হালকা কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। রাত ও ভোরে হালকা শীতের আমেজ অনুভূত হবে উত্তরবঙ্গের সমস্ত অংশেই। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ গতকালের মতো আজও রঙের উৎসবে মেতে উঠেছেন সকলে। বাংলা সহ গোটা দেশজুড়ে আজ বুধবার পালিত হচ্ছে হোলি। তবে আবহাওয়া যেন মোটেই সঙ্গ দিচ্ছে না। একে তো শুষ্ক আবহাওয়া, তার ওপর এখন থেকেই ব্যাপক গরম পড়তে শুরু করেছে। আর কি বৃষ্টি হবে শীত পড়বে? সে গুড়ে বালি। বাংলায় অবশ্য মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বাড়তে পারে। যাইহোক, আজ হোলিতে সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বিশেষ। করে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা বেশ অনেকটাই বৃদ্ধি পাবে আগামী দিনগুলিতে।আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, ফলে দিনের বেলায় রোদের তেজ কিছুটা বেশি অনুভূত হবে। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২৩ ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই ক্ষীণ, কিন্তু একেবারেই আবার আশাহত হওয়ারও কিছু নেই। আলিপুর আবহাওয়া অফিসের মতে, আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ ধীরে ধীরে ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

    আরও পড়ুন: ২৫ দিনের তেল মজুত, ভারতে বাড়বে গ্যাস থেকে পেট্রোল-ডিজেলের দাম? মিলল উত্তর

    আলিপুর মৌসম ভবন অবশ্য মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর মধ্যে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর ফলে অবশ্য স্বস্তি মিলবে নাকি অস্বস্তি সেটা এখনই জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত প্রসঙ্গে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ ও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে। এরপর রবিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা-সহ উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় জ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।

  • আকাশে কালো মেঘের এন্ট্রি, দোলে দক্ষিণবঙ্গে বৃষ্টি? আজকের আবহাওয়া

    আকাশে কালো মেঘের এন্ট্রি, দোলে দক্ষিণবঙ্গে বৃষ্টি? আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ ক্রমেই বদলাচ্ছে বাংলার আবহাওয়া (Weather Today)। শীত অতীত হয়ে এখন তীব্র গরম পড়তে শুরু করেছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে। সবথেকে বড় কথা, মেঘলা আকাশ যেন গরমের তীব্রতা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার কাজ করেছে। তাহলে কি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? অন্যান্য দিনের মতো আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের আকাশজুড়ে আংশিক মেঘলা রয়েছে। আজ আবার দোলও রয়েছে। বইছে ঠান্ডা, গরম হাওয়া। আকাশ মেঘলা থাকলেও রোদের দেখা মিলেছে সমস্ত দক্ষিণবঙ্গেই। আজ কি বৃষ্টির কোনও সম্ভাবনা আছে? চলুন জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। জানা গিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে গরম ও রোদের তীব্রতা চোখে পড়ার মতো থাকবে। দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে। আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩১-৩৩ ডিগ্রির মধ্যে লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। কিছু জায়গায় হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে জানিয়ে রাখি, ভোরে ও রাতে কিন্তু এখনও শীতের আমেজ থাকবে। পাখা বেশিক্ষণ চালিয়ে রাখলে ঠান্ডাও লাগবে। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহে আবার দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর। আগামী ৮ এবং ৯ মার্চ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

    আরও পড়ুনঃ যুবসাথী নিয়ে বিরাট পদক্ষেপ নবান্নর, চিন্তার দিন শেষ আবেদনকারীদের

    এদিকে এখনও অবধি সাগরে ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকাতেও। উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাট উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত। মধ্য অসমেও রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। আগামী বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। যে কারণে আপাতত বাংলার আকাশ কালো মেঘে ঢেকে থাকতে পারে বলে খবর।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত প্রসঙ্গে। আজ দোলের দিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে দার্জিলিংয়ে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত হতে পারে। এছাড়াও দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।

  • মার্চেই হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গে? ৪ জেলায় বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি! আজকের আবহাওয়া

    মার্চেই হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গে? ৪ জেলায় বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি! আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তাহের শুরুতেই কালো মেঘে ঢেকে গিয়েছে বাংলার আকাশ (Weather Today)। সেইসঙ্গে বইছে হাওয়া। তবে কি দোলের আগে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নামতে চলেছে? জানা গিয়েছে, আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ আবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আবার কখনও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে অবস্থানরত উচ্চচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে যার প্রভাবে আগামী কয়েক ঘন্টায় প্রায় সারাটা দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া জেলার আবহাওয়া মোটের ওপর ঠান্ডা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরে তাপমাত্রার হেরফের হবে না।

    জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে বাংলায় মারাত্মক রকমের গরমের হাতছানি চোখে পড়বে। আবহাওয়াবিদদের আশঙ্কা, মার্চ থেকে মে মাসের মধ্যে এল নিনোর প্রভাবে খতরনাক গরম পড়তে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে। এপ্রিল, মে মাসে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। চড়চড়িয়ে বাড়বে গরম। গরমে বাইরে বেরনো দুঃসহ হয়ে উঠবে। আবার ঘরে থাকলেও দরদর করে ঘামতে হবে বটে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী দু-তিন দিন তাপমাত্রার পরিবর্তন নেই। তারপর থেকে তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

  • ছুটির দিনে বৃষ্টিতে ভিজতে পারে ৫ জেলা, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া?

    ছুটির দিনে বৃষ্টিতে ভিজতে পারে ৫ জেলা, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া?

    সহেলি মিত্র, কলকাতাঃ নতুন মাসের শুরুতেই বাংলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ রবিবার থেকে রীতিমতো আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। আর মাত্র কয়েকদিন পরেই রয়েছে দোল বা হোলি। আর এবারের রঙের উৎসবের শীতের ছিটেফোঁটাও থাকবে না বলে খবর। যে পরিমাণে পারদ নেমেছিল, তার দ্বিগুণ পারদ চড়বে আগামী দিনে বাংলায় বলে আশঙ্কা। আপাতত কয়েকদিন বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। বেলার দিকে তীব্র গরমের অনুভূতি মিলতে পারে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) কেমন থাকবে সে প্রসঙ্গে। আজ মোটের আবহাওয়া ঠান্ডা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলার। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রোদের তেজে জ্বলবে গা। রোদের তেজ বৃদ্ধির পাশাপাশি আগামী তিন দিনে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে।

    Image

    কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। রাত ও ভোরের দিকে শীত শীত ভাব থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। আলিপুর জানিয়েছে, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী সময়ে তাপমাত্রার বিশেষ কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশার সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ রবিবার ছুটির দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। যদিও শীতের দাপট থাকবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

    আরও পড়ুন: পুরনো কয়েন দিলেই ৩৪ লাখ টাকা দিচ্ছে RBI?

    মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবারের কথা বললে, উত্তরবঙ্গে আগামী দু’দিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে।