Tag: Rain

  • একটু পরেই দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া

    একটু পরেই দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুনের শেষে একের পর এক ঘূর্ণাবর্তের দাপটে রাজ্য জুড়ে বৃষ্টির দাপট দেখা গিয়েছে। একদিকে পূর্ব বাংলাদেশের রয়েছে একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে উত্তর পূর্ব আসাম ও নাগাল্যান্ডে আরও একটি ঘূর্নাবর্ত। তাই সবমিলিয়ে বড় প্রভাব পড়েছে দক্ষিণ (South Bengal) এবং উত্তরবঙ্গে (North Bengal)। এদিকে বৃষ্টি হলেও সোমবার থেকেই কলকাতায় (Kolkata) গরমের দাপট বাড়তে শুরু করেছে। আকাশ মেঘলা থাকলেও ঘামের অস্বস্তি রয়েছে। পূর্বাভাস আর কিছুক্ষণ পরেই কলকাতা সহ একাধিক জেলা বৃষ্টিতে (Weather Today) ভাসতে চলেছে।

    ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার ঘূর্ণাবর্তের জেরে গঙ্গে বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যা নাগাদ পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মহানগরে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সকাল থেকেই মেঘের আনাগোনা দেখা গিয়েছে আকাশে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও পরক্ষনেই মেঘে ঢেকে যাচ্ছে। তবে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হলেও অস্বস্তি কিছুতেই কমছে না।

    বুধেও থাকবে বৃষ্টির দাপট

    হাওয়া অফিসের পূর্বাভাস, গতকাল, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবারও তাপমাত্রা প্রায় একই থাকবে, সর্বোচ্চ ৩১ ডিগ্রি, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তাই তাপমাত্রা এখনই পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আগামীকাল, বুধবারও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতি থেকে আবহাওয়া পরিবর্তন হবে। আর এই বৃষ্টি দুর্যোগ কাটতেই দক্ষিণে ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    আরও পড়ুন: ধর্মীয় অত্যাচারে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে, CAA-তে আবেদনে ৮ মাসেই মিলল নাগরিকত্ব

    উত্তরবঙ্গের আবহাওয়া

    দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় বৃষ্টি না হলেও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরও রয়েছে এই তালিকায়। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। তাই সকলকে সাবধানে থাকার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস

  • শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে ৬ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডব, আজকের আবহাওয়া

    শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে ৬ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডব, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতা: মরসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে বাংলার বেশ কয়েকটি জেলা। কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলী, বাঁকুড়া, দুই মেদিনীপুর জেলা ইতিমধ্যে ভিজেছে। হাওয়া অফিসের (Weather Today) তরফে জানানো হয়েছে বাংলার বেশ কিছু জেলা এখনো অবধি কালবৈশাখীর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আসলে শক্তিশালী ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার কারণে সমগ্র রাজ্য জুড়ে আজ মঙ্গলবারও আগামী কয়েক ঘন্টায় ঝড়-বৃষ্টির তাণ্ডব চলতে পারে বলে খবর। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ মরশুমের প্রথম কালবৈশাখী হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ তীব্ৰ ঝড়-বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। স্থানবিশেষে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে।  আজ বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে।

    আরও পড়ুন: নতুন প্ল্যাটফর্ম নির্মাণ, ট্রেন ধারণের ক্ষমতা হবে দ্বিগুণ! হাওড়া স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

    হাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর, সন্ধ্যার পরে হালকা বৃষ্টিপাত হতে পারে। কলকাতা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলিতে, আগামী কয়েকদিন ধরে আকাশ আংশিক মেঘলা থাকার সাথে সাথে আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বুধবারের পর বাংলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় আবার শিলাবৃষ্টিও হতে পারে। আগামীকাল বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে একটি সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৭ দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

  • মঙ্গলেও ঝড়-বৃষ্টির সতর্কতা, ভাসবে কলকাতা-সহ একাধিক জেলা, আগামীকালের আবহাওয়া

    মঙ্গলেও ঝড়-বৃষ্টির সতর্কতা, ভাসবে কলকাতা-সহ একাধিক জেলা, আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চের শুরু থেকেই রাজ্য জুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাচ্ছিল ৷ কিছুদিন আগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছিল গোটা রাজ্য, আর এবার ফের পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে গতকাল অর্থাৎ রবিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বেশ কয়েকটি জেলায় আগামীকালও (Weather Tomorrow) বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে।

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহ পড়তেই না পড়তেই উত্তর ও দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি হয়েই চলেছে। যদিও শনিবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। আসলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই ভরা বসন্তে বাংলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। রবিবার থেকেই কলকাতা-সহ পুরো রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। যদিও হাওয়া অফিস বলছে, ঝড়-বৃষ্টি হলেও আগামী সাতদিন রাজ্যের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে, রোদের দেখা মিলবে না বললেই চলে। আগামীকাল, হাওড়া, হুগলি-সহ দক্ষিণের কমবেশি সব জেলাতেই হালকা বৃষ্টি হবে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময়ে সাধারণ মানুষকে খোলা আকাশের নীচে না থাকার অনুরোধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে।

    আরও পড়ুন: ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি, ১০০-র গণ্ডি টপকাবে?

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আজ থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। মালদা ও দুই দিনাজপুরেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা রয়েছে। পাহাড়ে প্রায় পুরো সপ্তাহ ধরেই চলবে হালকা বৃষ্টি, সঙ্গে ঝড়। আগামী সাত দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

  • মেঘে ঢাকবে আকাশ, কিছুক্ষণেই ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি

    মেঘে ঢাকবে আকাশ, কিছুক্ষণেই ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি

    প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে রবিবার থেকেই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে শুরু করে উত্তরবঙ্গে (North Bengal) ঝিরঝিরে বৃষ্টির আমেজ ছিল। আজও নাকি সেই আমেজ (Weather Today) বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ নাকি বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝাঁপিয়ে নামতে চলেছে বৃষ্টি। একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

    কোথায় কোথায় ঝেঁপে নামবে বৃষ্টি?

    হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শুধু কলকাতা নয়, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এছাড়াও কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ার পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। বেলা বাড়তি খানিক রোদের দেখা মিললেও পরে মেঘে ঢেকে যাচ্ছে আকাশ।

    পরিবর্তন হবে না তাপমাত্রা

    টানা তিন দিন ধরে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হলেও হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণের কোথাও আগামী সাত দিন রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রাও একই রকম থাকবে আগামী অন্তত চার দিন। বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। বাড়বে রোদের তেজ। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি। অন্যদিকে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম। শহরে দিনভর মেঘলা আকাশ থাকবে।

    আরও পড়ুন: এই দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, বললেন অভিষেক

    উত্তরবঙ্গে কোথায় কোথায় হবে বৃষ্টি?

    দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আজও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। তবে ঝড়বৃষ্টি হলেও উত্তরবঙ্গে কোথাও আপাতত তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

  • সোমেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

    সোমেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুনের শুরু থেকেই ভরা বসন্তে রোদের তেজ ছিল চোখে পড়ার মত, ভোর এবং রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকলেও দুপুরে বেশ গরম ছিল। তবে এবার ফাল্গুনের শেষে এসে ফের ঘূর্ণাবর্তের মেঘ দেখা গেল। আজ থেকেই উত্তর (North Bengal) থেকে দক্ষিণে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা তিনদিন হালকা মাঝারি বর্ষণের পূর্বাভাস (Weather Tomorrow) রয়েছে। দু এক জায়গায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা দিতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

    ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তাতেই জলীয় বাষ্প ঢুকছে ভরপুর। আর তার প্রভাবেই ভরা বসন্তে বাংলায় দুর্যোগের ইঙ্গিত মিলেছে। আজ অর্থাৎ রবিবার থেকেই কলকাতা-সহ পুরো রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় জারি হয়েছে সতর্কতা। তবে ঝড়-বৃষ্টি হলেও আগামী সাতদিন রাজ্যের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ, তবে মাঝে মধ্যে রোদের দেখা দিতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    আরও পড়ুন: নারী দিবসের আগে মহিলা রাষ্ট্রপতিকে অপমান! ফের গর্জে উঠলেন নরেন্দ্র মোদী

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনই আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। গোটা সপ্তাহ জুড়েই চলবে এই বৃষ্টি। আগামী সাত দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় কোনও হেরফের হবে না। বৃষ্টির পাশাপাশি ঝড়েরও সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে।

  • খেল দেখাবে ঘূর্ণাবর্ত, কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৩ জেলায়

    খেল দেখাবে ঘূর্ণাবর্ত, কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৩ জেলায়

    সহেলি মিত্র, কলকাতাঃ অকাল বৃষ্টিতে ভিজতে শুরু করেছে বাংলা। কেউ হয়তো ভাবতেও পারেনি শীত যেতে না যেতেই আচমকা বৃষ্টি নামবে বাংলাজুড়ে। গতকাল শনিবার বাংলার বেশ কিছু অংশে বৃষ্টি হয়েছে। তবে আজ রবিবার ছুটির দিনেও বৃষ্টি হওয়ার (South Bengal Weather) সম্ভাবনা প্রবল বলে খবর। আজ দুপুরের পর জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিশ্চয়ই ভাবছেন কেন আবহাওয়া বদল হয়েছে বাংলার? মূলত ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হচ্ছে এবং হবে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    কিছুক্ষণেই বৃষ্টি নামবে এই জেলাগুলিতে!

    আজ সকাল থেকেই বাংলার আকাশ মেঘলা। মাঝেমধ্যে সূর্য উঁকি দিলেও বেশিক্ষণ থাকছে না। কিছু কিছু জেলায় আবার সক্লাএর দিকে ভালো রকম কুয়াশাও ছিল। যাইহোক, আজও রাজ্যের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও জম্মু এবং মধ্য পাকিস্তানেও সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্তের। এছাড়া আবার দোসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যেটি রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। আজ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির আভাস রয়েছে।

    আরও পড়ুনঃ বিশ্বের কঠিনতম রেল প্রকল্প ভারতের! ২৭০ কিমি সুড়ঙ্গ খুঁড়ে চিন সীমান্তে যাবে ট্রেন 

    আলিপুর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলী জেলায় বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার দুই ২৪ পরগণা, নদীয়া, দুই মেদিনীপুর, কলকাতা জেলায় বৃষ্টি হবে। আগামী বুধবার অবধি বৃষ্টি চলবে জেলাগুলিতে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    উত্তরবঙ্গের কথা বললে আজ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হতে পারে। এরপর আগামীকাল সোমবার বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায়। এরপর মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে।

  • ৫০ কিমি বেগে হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়! আজকের আবহাওয়া

    ৫০ কিমি বেগে হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়! আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস (Weather Today)। আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামল বাংলাজুড়ে। গতকাল শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আবার কিছু কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। যাইহোক, গতকালের মতো আজ রবিবার ছুটির দিনেও বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে দমকা হাওয়া। আজ সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ। যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। যাইহোক, আপনিও যদি আজ ছুটির দিনে বাড়ি থেকে বেরনোর প্ল্যান করে থাকেন, তাহলে জেনে নেবেন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। একের পর এক ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় মুহূর্তে বদলে যাবে বাংলার আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক ঘন্টায় কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর।

    এরপর আগামী ৯ ও ১০ মার্চ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এরপর বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী ১২ থেকে ১৫ মার্চ পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি হতে পারে বলে খবর।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ মার্চ অবধি বৃষ্টি চলবে বলে খবর।

  • ঝেঁপে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

    ঝেঁপে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

    প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তে ফের ঝড়বৃষ্টির (Weather Tomorrow) আবহ রাজ্য জুড়ে। আজ, শনিবার বিকেল থেকেই বদলে গেল আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই বাংলায় ঝড়বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে এই বৃষ্টির জল কেবল দক্ষিণবঙ্গের (North Bengal) মাটি ভেজাবে না, তার সঙ্গে উত্তরবঙ্গেও (South Bengal) চলবে বৃষ্টি। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    রাজ্যে একেবারেই বিদায় নিয়েছে শীতের আমেজ। যদিও এখনও ভোরবেলায় মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কড়া রোদ গা জ্বালিয়ে দিচ্ছে। আর এসবের মধ্যেই নতুন করে আবহাওয়ার বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরেই আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ইতিমধ্যেই সতর্কতাও জারি করা হয়েছে। এক নজরে আবহাওয়া নিয়ে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার সব জায়গায় বৃষ্টি না হলেও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই মেদিনীপুর ছাড়াও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। তাই এই তিনদিন কোথাও বেড়ানোর পরিকল্পনা করলে অবশ্যই ছাতা ব্যবহার করুন।

    আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের মত মহিলাদের প্রকল্পেই কি বেড়েছে মহিলা ভোট? রিপোর্টে বড় দাবি SBI-র

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার পাশাপাশি আগামীকাল অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে দুর্যোগ।

  • মেঘে ঢাকবে আকাশ, দুপুরের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা ৩ জেলায়, মুড বদল আবহাওয়ার

    মেঘে ঢাকবে আকাশ, দুপুরের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা ৩ জেলায়, মুড বদল আবহাওয়ার

    সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার ইউটার্ন মারতে চলেছে বাংলার আবহাওয়া (South Bengal Weather)। রবিবার নয়, আজ শনিবার থেকেই বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশ কালো হতে শুরু করবে, নামতে পারে বৃষ্টি। আজ সকাল থেকেই আকাশ মেঘলা। বইছে ঠান্ডা হাওয়া। আপাতত আজ থেকে আগামী বুধবার অবধি টানা বৃষ্টি চলবে বাংলায় বলে খবর। কখনও হালকা তো কখনও বিক্ষিপ্ত। সঙ্গে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা বাংলায়?

    শীত অতীত, বাংলায় আবহাওয়া মোটের ওপর শুষ্ক। সেইসঙ্গে গরম ভালোই পড়তে শুরু করেছে। এদিকে তীব্র তাপদাহের আশঙ্কার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল ছুটির দিন রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি হবে। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাংলার উভয় অংশে বৃষ্টির ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা।

    আজ দুপুরের পর থেকেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। ইতিমধ্যে দিঘায় আকাশ মেঘলা। বইছে হাওয়া। মৌসম বলছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যদিও গরম থাকবে, তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সোমবার উত্তর ও দক্ষিণ বঙ্গে বৃষ্টিপাত বাড়বে।

    রবিবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা!

    হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে আগামী ১৫ মার্চ অবধি জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ মার্চ ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বর্ষণের সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির সম্ভাবনা বলে খবর।

    আরও পড়ুনঃ ‘পশ্চিমবঙ্গ সরকার MA ফিল করলেও …’ বকেয়া DA মামলায় নাটকীয় মোড়? এল বড় খবর

    এরপর আগামী ৯ ও ১০ মার্চ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এরপর বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী ১২ থেকে ১৫ মার্চ পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি হতে পারে বলে খবর। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝার দাপট, ধেয়ে আসছে কালবৈশাখী সহ বৃষ্টি, আজকের আবহাওয়া

    ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝার দাপট, ধেয়ে আসছে কালবৈশাখী সহ বৃষ্টি, আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আবহাওয়া (Weather Today) খামখেয়ালিপনা দেখাচ্ছে। শীত তো নেই, উল্টে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জেরে ঘরে ঘরে মানুষ জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন। কবে একটু ঝড় বৃষ্টি হবে, সেই অপেক্ষায় চাতক পাখির মতো অপেক্ষা করছেন বঙ্গবাসী। এদিকে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রবিবার থেকে বৃষ্টি নিজের দাপট দেখাতে শুরু করবে। এমনকি কিছু জেলায় আবার কালবৈশাখীর সম্ভাবনাও আছে বলে জানিয়েছে কিছু আবহাওয়া অফিস। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি হতে পারে বলে খবর। এদিকে গত কয়েকদিন ধরে রাতে ও ভোরে যে শীতের আমেজ ছিল এখন সেটাও একপ্রকার নেই বললেই চলে। যাইহোক, একটু ভালো বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের জন্য অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া সম্পর্কে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। বাংলার আকাশ বাতাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। আজ শনিবার সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। বইছে ঠান্ডা-গরম মেলানো হাওয়া। তবে কি আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়? তেমন জানায়নি হাওয়া অফিস। যদিও আগামীকাল রবিবার থেকে টানা বুধবার অবধি আকাশ কাঁপানো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাজুড়ে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া উত্তর-পূর্ব বাংলাদেশও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এরকম নানা কারণেই রাজ্যে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৯ থেকে ১০ মার্চের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া ও কিছু কিছু অঞ্চলে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি। বিশেষ সতর্কতা জারি রয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলী এবং নদীয়া জেলায়।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে আজ। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলাগুলিতেও। যদিও দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে বলে খবর। বিশেষ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।