Tag: Provident Fund

  • খুব শীঘ্রই ৫২০০ কোটি টাকা বিতরণ করবে EPFO, কারা পাবে জানুন

    খুব শীঘ্রই ৫২০০ কোটি টাকা বিতরণ করবে EPFO, কারা পাবে জানুন

    সৌভিক মুখার্জী, কলকাতা: যাদের পুরনো পিএফ অ্যাকাউন্ট বন্ধ (Inactive PF Account) হয়ে পড়ে রয়েছে বা দীর্ঘকাল কোনও রকম লেনদেন হয়নি, তাদের জন্য বিরাট স্বস্তির খবর দিল কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন বা ইপিএফও (EPFO)। এবার আর অকেজো হয়ে পড়ে থাকা অ্যাকাউন্টে টাকা (Provident Fund) তুলতে কোনও রকম সমস্যা পোহাতে হবে না, বরং ইপিএফও একটি বিশেষ অটোমেটেড সেটেলমেন্ট সিস্টেম আনতে চলেছে, যার মাধ্যমে প্রায় ৫২০০ কোটি টাকা সরাসরি গ্রাহকদের আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

    কোনও ক্লেইম ছাড়াই মিলবে টাকা

    জানা যাচ্ছে, ইপিএফও-র এই নতুন উদ্যোগের সবথেকে বড় বৈশিষ্ট্য, টাকা তোলার জন্য কর্মীদের আলাদা করে কোনও রকম ফর্ম পূরণ করতে হবে না। প্রথম ধাপে আধারের মাধ্যমে যাচাই করা হয়েছে এরকম ২৫ শতাংশ ইনঅ্যাকটিভ অ্যাকাউন্টগুলিকে এই প্রক্রিয়ায় আনা হবে। আর প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ৮ লক্ষ আধার ভেরিফাইড অ্যাকাউন্টের মালিক এই সুবিধা পাবে। সেক্ষেত্রে ধাপে ধাপে প্রায় ৫২০০ কোটি টাকা বণ্টন করা হবে।

    প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের একটি পরিসংখ্যান অনুযায়ী, ইপিএফও-এর কাছে প্রায় ৩১ লক্ষ ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট পড়ে রয়েছে। আর সেখানে সব মিলিয়ে মোট ১০,১৮১ কোটি টাকা জমা আছে। যার মধ্যে ১৪ হাজার অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি করে জমা রয়েছে। আর ৩৮ হাজার অ্যাকাউন্টে ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে জমা রয়েছে। ইতিমধ্যেই ১০০০ টাকা পর্যন্ত ব্যালেন্স রয়েছে এরকম ছোট ছোট অ্যাকাউন্টগুলির অটো সেটেলমেন্ট সবুজ সংকেত দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ।

    আরও পড়ুন: পাকিস্তানে গুপ্তচরবৃত্তির জন্য গ্রেফতার ভারতীয় বায়ুসেনার এক বেসামরিক কর্মী

    কখন পিএফ অ্যাকাউন্ট ইনঅ্যাকটিভ হয়?

    জানিয়ে রাখি, সাধারণত কোনও কর্মচারী ৫৫ বছর বয়সে অবসর হওয়ার পর যদি টানা তিন বছর সেই অ্যাকাউন্টে কোনও রকম কন্ট্রিবিউশন বা টাকা জমা না পড়ে, তাহলে সেই অ্যাকাউন্টটিকে ইনঅ্যাকটিভ হিসেবেই গণ্য করা হয়। আর বর্তমানে ২০২৫-২৬ অর্থবছরের জন্য পিএফ আমানতের উপর ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে ইপিএফও। আর এই উচ্চ সুদের হার চাকরিজীবীদের সঞ্চয়ে যে বিরাট অক্সিজেন দেবে তা বলার অপেক্ষা রাখে না।

  • এই কর্মীদের পিএফের টাকা ট্রান্সফার হল আরও সহজ, ফের সুখবর শোনাল EPFO

    এই কর্মীদের পিএফের টাকা ট্রান্সফার হল আরও সহজ, ফের সুখবর শোনাল EPFO

    সহেলি মিত্র, কলকাতাঃ সদস্যদের জন্য দারুণ পদক্ষেপ নিল EPFO। এবার দূরে প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) টাকা ট্রান্সফার করার প্রক্রিয়াকে আরও সহজ করা হল। আসলে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) একটি নতুন নিয়ম জারি করেছে, যার ফলে আন্তর্জাতিক কর্মীদের জন্য তাদের পিএফ এবং পেনশনের টাকা ট্রান্সফার করা আরও সহজ হবে। এই সুবিধাটি সেইসব দেশের জন্য প্রযোজ্য হবে, যাদের সঙ্গে ভারতের সামাজিক সুরক্ষা চুক্তি (এসএসএ) রয়েছে।

    নিয়ম শিথিল করল EPFO

    এখন, বিদেশি কর্মীরা তাদের সুবিধামতো ভারতে, নিজ দেশে বা অন্য কোনো তৃতীয় দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আগে এই প্রক্রিয়ায় প্রচুর কাগজপত্রের কাজ এবং দেরির মতো সমস্যা ছিল। কাজ করতে গিয়ে কালঘাম ছুটে যেত কর্মী থেকে শুরু করে নিয়োগকারী সংস্থার। তবে আর তা হবে না।

    আরও পড়ুনঃ তাণ্ডব চালাবে শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গের ৯ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

    EPFO বিশেষভাবে ফর্ম 15CA এবং 15CB-এর প্রক্রিয়া সহজ করার চেষ্টা করেছে, যেগুলো আগে জটিল বলে বিবেচিত হতো। নয়া নিয়ম অনুযায়ী, এখন থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক ব্যবহার করে বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা যাবে। এই উদ্দেশ্যে দিল্লির একটি আঞ্চলিক কার্যালয় নোডাল অফিস হিসেবে কাজ করবে। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সহায়তায় কর-সংক্রান্ত কাজ সম্পন্ন করা হবে। সমস্ত লেনদেনের রেকর্ড সংরক্ষণ করা হবে এবং প্রতি মাসে তার হিসাব মেলানো হবে।

    কী কী সুবিধা পাবেন কর্মচারীরা?

    ইপিএফও-র এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধা হবে বিদেশী কর্মচারীদের জন্য, যা তাদের সময়মতো এবং তেমন কোনো ঝামেলা ছাড়াই তাদের প্রাপ্য অর্থ প্রাপ্তি নিশ্চিত করবে। তাছাড়া, এই প্রক্রিয়াটি কোম্পানিগুলোর জন্যও সহজ হবে, যা তাদের সময় ও শ্রম সাশ্রয় করবে। আপনি চাকরি ছাড়লেও সহজেই টাকা পাবেন। ইপিএফও আরও স্পষ্ট করেছে যে, বিদেশি কর্মীদের পিএফ ও পেনশন শুধুমাত্র চাকরি ছাড়ার সময়েই প্রদান করা হবে, যেমনটা আগে থেকেই নিয়ম রয়েছে।

  • ঘরে বসেই ট্রান্সফার হবে পিএফ অ্যাকাউন্ট, নয়া সুবিধা আনল EPFO

    ঘরে বসেই ট্রান্সফার হবে পিএফ অ্যাকাউন্ট, নয়া সুবিধা আনল EPFO

    সহেলি মিত্র, কলকাতা: বর্তমান সময়ে কমবেশি কোম্পানিই নিজের কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) অফার করে। এমন খুব কম মানুষই আছেন যারা ভবিষ্যতের কথা ভেবে PF অ্যাকাউন্ট করেননি। তবে আপনিও কি সম্প্রতি আবার চাকরি পরিবর্তননের কথা ভাবছেন, আপনার একাধিক পিএফ অ্যাকাউন্ট আছে? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার যিনি। প্রায়শই, যখন আপনি আপনার পুরানো কোম্পানি ছেড়ে চলে যান, তখন আপনি আপনার পিএফ ব্যালেন্স ট্রান্সফার (PF Balance Transfer) করতে ভুলে যান। মনে পড়লে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়তে হয়। যদিও ইপিএফও এখন এই প্রক্রিয়াটি সহজ করেছে। চলুন জেনে নেবেন।

    ঘরে বসে এভাবে করুন PF ট্রান্সফার

    EPFO এখনো পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার প্রক্রিয়া আগের তুলনায় অনেকটাই সহজ করেছে।”এক সদস্য, এক ইপিএফ অ্যাকাউন্ট” সুবিধার মাধ্যমে, আপনি আপনার ঘরে বসেই আপনার সমস্ত পুরানো পিএফ অ্যাকাউন্ট নতুন তৈরি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। চলুন জেনে নেবেন প্রক্রিয়া।

    ১) সদস্যদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) অবশ্যই সক্রিয় থাকতে হবে এবং তাদের আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করতে হবে।

    ২) আপনার UAN এবং পাসওয়ার্ড দিয়ে ePF সদস্য পোর্টালে (unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) লগ ইন করুন।

    ৩)এখন ব্যবহারকারীরা ‘এক সদস্য এক পিএফ অ্যাকাউন্ট’ পরিষেবার মাধ্যমে ট্রান্সফারের অনুরোধ করতে পারবেন।

    আরও পড়ুনঃ বাংলা-পুরীর যোগাযোগ আরও উন্নত, স্পেশাল ট্রেনকে নিয়মিত করল রেল

    ৪) এই সিস্টেমে, ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত এবং কর্মসংস্থানের বিবরণ যাচাই করতে হবে। দাবি যাচাই করার জন্য তাদের একজন নিয়োগকর্তা নির্বাচন করতে হবে এবং তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে প্রেরিত একটি OTP এর মাধ্যমে প্রক্রিয়াটি প্রমাণীকরণ করতে হবে।

    ৫) তারপর আপনি ফর্ম ১৩ পূরণ করে জমা দিতে পারেন, যার পরে আপনার PF অ্যাকাউন্ট ট্রান্সফার হবে।

    ৬) এই প্রক্রিয়াটি স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সময় এবং প্রচেষ্টা হ্রাস করে, যা অনেক কর্মচারীর জন্য এটি একটি পছন্দের বিকল্প।

    EPFO অ্যাকাউন্ট ট্রান্সফারের নিয়ম

    এটি মনে রাখা জরুরি যে সফলভাবে PF ট্রান্সফারের জন্য, পূর্ববর্তী নিয়োগকর্তাদের সিস্টেমে প্রস্থানের তারিখ আপডেট করতে হবে। এটি EPFO ​​পোর্টালে “Manage > Mark Exit” বিকল্পের মাধ্যমে করা যেতে পারে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে পূর্ববর্তী PF অ্যাকাউন্টের জন্য শুধুমাত্র একটি স্থানান্তরের অনুরোধ করা যেতে পারে। EPFO নিশ্চিত করে যে Claim Status পরীক্ষা করা উচিত, এবং যদি ট্রান্সফার অনলাইনে হয়, তাহলে ফর্ম ১৩ সশরীরে জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে, একাধিক UAN বা অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ক্ষেত্রে, ফর্ম ১৩ সহ একটি অফলাইন ম্যানুয়াল প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে।