Tag: Price

  • পেট্রোলের পর এবার দাম বাড়ল ডিজেলের! জানুন নতুন রেট

    পেট্রোলের পর এবার দাম বাড়ল ডিজেলের! জানুন নতুন রেট

    সহেলি মিত্র, নয়াদিল্লিঃ পেট্রোলের পর এবার দাম বাড়ল ডিজেলের (Diesel Price)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। একদিকে যখন এলপিজি নিয়ে সমগ্র দেশে হাহাকার পড়ে গিয়েছে, অন্যদিকে গাড়ি ভাড়া থেকে শুরু করে অটো ভাড়া বাড়ছে, তখন এবার গোঁদের ওপর বিষফোঁড়া হল ডিজেলও। এবার আরও দাম দিয়ে সকলকে ডিজেল কিনতে হবে। কত টাকা বাড়ল? কবে থেকে নতুন দাম লাগু হবে? চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    দাম বাড়ল ডিজেলের!

    জানা গিয়েছে, এবার লিটার প্রতি ডিজেলের দাম বাড়ল ২২.০৩ টাকা। তবে এখানে চমক রয়েছে। সাধারণ ডিজেলের দাম কিন্তু বৃদ্ধি পায়নি। মূলত শিল্পক্ষেত্রে যে ডিজেল (Industrial Diesel) ব্যবহার করা হয় সেটার দাম বেড়েছে। সরকার জানিয়েছে, শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম এখন লিটার প্রতি ২২.০৩ টাকা বেড়েছে। দাম লিটার প্রতি ৮৭.৫৭ টাকা থেকে বাড়িয়ে ১০৯.৫৯ টাকা করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম লিটার প্রতি ৮৭.৬৭ টাকা থেকে বাড়িয়ে ১০৯.৫৯ টাকা করেছে।

    এদিকে শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম লিটার প্রতি ২২ টাকা বৃদ্ধির ফলে শিল্প, পরিবহন এবং বিদ্যুৎ উৎপাদন খরচ প্রভাবিত হবে। অর্থাৎ আগামী দিনে আরও চাপ বাড়তে চলেছে সাধারণ মানুষের ওপর। যদিও শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেল সাধারণ যানবাহনে ব্যবহৃত না হলেও চাপ থাকবেই। ভাবছেন আপনার জীবনে এর প্রভাব পড়বে না? সেগুরে বালি। মূল্যবৃদ্ধি দৈনন্দিন জীবনে অবশ্যই প্রভাব ফেলবে। এতে কোম্পানিগুলোর খরচ বাড়বে এবং পরবর্তীকালে এই বোঝা সাধারণ ভোক্তাদের ওপর বর্তাতে পারে।

    শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেল কী?

    এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন, এটা আবার কেমন ধরণের ডিজেল? তাহলে জানিয়ে রাখি, শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেল সাধারণ যানবাহনে ব্যবহার করা হয় না। বরং কারখানা ও শিল্পকারখানায় শিল্প কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। এটি শিল্প বা বাল্ক ডিজেল হিসাবে বিক্রি করা হয়। এই ডিজেলে কোনো ভর্তুকি দেওয়া হয় না। শিল্প ডিজেল কারখানা, শপিং মল, ডেটা সেন্টার এবং বড় বড় বাড়িতে ব্যবহৃত হয়, যেগুলো বিদ্যুৎ বিভ্রাটের সময় বড় জেনারেটরের সাহায্যে চলে। শিল্প ডিজেল জেসিবি, বুলডোজার এবং অবকাঠামো প্রকল্পে ব্যবহৃত ভারী যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। উল্লেখ্য, তেল বিপণনকারী সংস্থাগুলোও স্পিড এবং পাওয়ারের মতো প্রিমিয়াম পেট্রোল ভ্যারিয়েন্টের দাম লিটার প্রতি ২.০৯ টাকা বাড়িয়েছে।

  • ৩.৮০ টাকা পিস! হু হু করে দাম কমছে ডিমের, নেপথ্যে কারণ কী?

    ৩.৮০ টাকা পিস! হু হু করে দাম কমছে ডিমের, নেপথ্যে কারণ কী?

    সহেলি মিত্র, কলকাতাঃ একদিকে যখন মুদ্রাস্ফীতির বাজারে এলপিজির দাম নিয়ে মাথায় হাত পড়েছে মানুষের, তখন আচমকাই ডিমের দাম (Egg Price) কমতে শুরু করল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কিছুদিন আগে অবধি একটা ডিম যেখানে ৮ থেকে ৯ টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেই দাম মাত্র ৫ টাকার আশেপাশে নেমে এসেছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আচমকা এরকমভাবে ডিমের দাম কমছে কেন? চলুন জেনে নেওয়া যাক।

    হু হু করে দাম কমছে ডিমের

    যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। এই যুদ্ধের ভয়াবহতা আগামী দিনে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটা ভেবেই শিহরিত মানুষ। এদিকে যুদ্ধের প্রভাবে টান পড়তে শুরু করেছে সাধারণ মানুষের হেঁশেল থেকে শুরু করে হোটেল ব্যবসার ওপর। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এখন আকাশছোঁয়া। এদিকে অটো, ক্যাব ভাড়া বেড়ে গিয়েছে। যে কোনও মুহূর্তে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাতে পারে, এই আশঙ্কায় রাতে ঘুম আসছে না অনেকের। সেখানে ডিমের দামের ক্ষেত্রে ছবি একদম আলাদা। দেশের একাধিক রাজ্যে ডিমের দাম কমে অর্ধেক হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।

    কী বলছেন ব্যবসায়ীরা?

    অনেকেই বলছে, চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে সকলে ডিম অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আসলে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ ভারতের ডিম রপ্তানির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। উপসাগরীয় দেশগুলিতে ডিম রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, যার ফলে কর্ণাটক এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে ডিমের দাম বিরাট অঙ্কে হ্রাস পেয়েছে। যা আগে প্রতি ডিমের দাম ছিল ৭, এখন ৪.৬০ টাকায় নেমে এসেছে। রমজান মাসেও ডিমের চাহিদা কমেছে।

    কর্ণাটকে ডিমের দাম সম্প্রতি তীব্রভাবে হ্রাস পেয়েছে। জাতীয় ডিম সমন্বয় কমিটির বিক্রয় প্রচার কর্মকর্তা ভি. শেষনারায়ণ জানিয়েছেন যে উপসাগরীয় দেশগুলিতে রপ্তানিতে ব্যাঘাত এবং মরসুমি চাহিদার ওঠানামা সহ বেশ কয়েকটি কারণের কারণে গত ১৫ দিনে দাম কমেছে। কর্ণাটক প্রতিদিন ২ কোটি ২০ লক্ষ ডিম উৎপাদন করে। হসপেট বৃহত্তম উৎপাদক, তার পরেই মহীশূর। রপ্তানির জন্য ডিম সাধারণত তামিলনাড়ুর নামাক্কলের একটি কারখানায় পাঠানো হয়। যুদ্ধের কারণে, মহীশূর থেকে নামাক্কলে ৪.৭ লক্ষ ডিম বহনকারী একটি কন্টেইনারকে ফিরিয়ে আনতে হয়েছিল। এর ফলে রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

    আরও পড়ুনঃ হাওড়াগামী বহু ট্রেনের নম্বর, বিভাগ বদলাচ্ছে রেল! ভ্রমণের আগে দেখুন তালিকা

    পবিত্র রমজান মাসের কারণে ডিমের ব্যবহার কমে গেছে। তাছাড়া, আবহাওয়ার পরিবর্তনের ফলেও ডিমের ব্যবহারে প্রভাব পড়েছে। উৎপাদন বৃদ্ধি পেলেও চাহিদা কমেছে, যার ফলে ডিমের দাম কমেছে। উৎপাদকরা অতিরিক্ত ডিম হিমঘরে সংরক্ষণ করছেন, তবে এর জন্য উল্লেখযোগ্য খরচ হচ্ছে। একই ছবি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতেও। সেখানেও হু হু করে ডিমের দাম কমছে। রিপোর্ট অনুযায়ী, খুচরা বাজারে ডিম প্রতি ৮ টাকা ছিল, যা গত দুই মাসে ৩.৫০ থেকে ৩.৮০ টাকায় নেমে এসেছে। ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন, রপ্তানি চাহিদা এবং স্থানীয় ব্যবহার উভয়ই হ্রাস পেয়েছে, যার ফলে মুনাফা হ্রাস পেয়েছে।