Tag: PNB

  • ১ এপ্রিল থেকে বদলাচ্ছে PNB সহ বিভিন্ন ব্যাঙ্কের ATM-র নিয়ম

    ১ এপ্রিল থেকে বদলাচ্ছে PNB সহ বিভিন্ন ব্যাঙ্কের ATM-র নিয়ম

    সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে ATM কার্ড ব্যবহার করেন না এমন মানুষ বাকি নেই। কিন্তু আপনি কি জানেন, আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে বিভিন্ন ব্যাঙ্কের এটিএম-এর নিয়ম বদলে (ATM Rules Change) যেতে চলেছে? তালিকায় রয়েছে HDFC ব্যাঙ্ক থেকে শুরু করে বন্ধন ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। নিশ্চয়ই ভাবছেন কী বদল হচ্ছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

    ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ATM-এর নিয়ম

    HDFC ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এবং বন্ধন ব্যাঙ্ক সহ বেশ কয়েকটি ব্যাঙ্ক এটিএম থেকে নগদ টাকা তোলার নিয়ম, ফি এবং বিধিনিষেধে পরিবর্তন আনার ঘোষণা করেছে। এই সংশোধিত পরিবর্তনগুলো ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। প্রথমেই আসা বেসরকারি ব্যাঙ্ক HDFC নিয়ে। এই ব্যাঙ্ক জানিয়েছে যে, এখন থেকে তাদের এটিএম থেকে ইউপিআই-এর মাধ্যমে ক্যাশ টাকা তোলা মাসিক বিনামূল্যে এটিএম লেনদেনের সীমার মধ্যে গণ্য হবে। এই নিয়মটি ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। উল্লেখ্য যে, কোনো গ্রাহক এইচডিএফসি ব্যাংকের বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করার পর টাকা তোলার ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে।

    পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

    পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের নির্বাচিত কিছু ডেবিট কার্ডের জন্য এটিএম থেকে দৈনিক নগদ টাকা তোলার সীমা পরিবর্তন করেছে । পিএনবি-র এক বিবৃতি অনুসারে, সংশোধিত এই সীমা ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। পিএনবি-র ডেবিট কার্ডের বিভিন্ন সংস্করণ, যেমন—RuPay NCMC Platinum Domestic Debit card, RuPay NCMC Platinum International Debit card, RuPay Women Power Platinum Debit card, RuPay PNB Palaash Debit card- Recycled PVC Debit card, RuPay Business Platinum NCMC Debit card, MasterCard Platinum Debit card, VISA Gold Debit card এবং PNB MasterCard Platinum Rise-এর ক্ষেত্রে এটিএম থেকে দৈনিক ক্যাশ টাকা তোলার সীমা ১,০০,০০০ টাকা থেকে কমিয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে।

    আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকে বদলাচ্ছে PNB সহ বিভিন্ন ব্যাঙ্কের ATM-র নিয়ম

    বন্ধন ব্যাঙ্কের নতুন এটিএম নিয়ম

    বন্ধন ব্যাঙ্ক ১ এপ্রিল, ২০২৬ থেকে ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে এটিএম লেনদেনের সংখ্যা সংশোধন করবে। সংশোধিত নিয়ম অনুযায়ী, গ্রাহকরা বন্ধন ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে সর্বোচ্চ ৫টি বিনামূল্যে আর্থিক লেনদেন এবং আনলিমিটেড অনার্থিক লেনদেন করতে পারবেন। তবে, অন্যান্য ব্যাংকের এটিএম-এ লেনদেনের ক্ষেত্রে, মেট্রো শহরগুলিতে প্রতি মাসে বিনামূল্যে লেনদেনের সংখ্যা তিনটি এবং নন-মেট্রো শহরগুলিতে ৫টিতেই সীমাবদ্ধ থাকবে।

  • ATM-এ টাকা তোলার লিমিট হচ্ছে অর্ধেক, ১ এপ্রিল থেকে PNB-র একাধিক নিয়মে বদল

    ATM-এ টাকা তোলার লিমিট হচ্ছে অর্ধেক, ১ এপ্রিল থেকে PNB-র একাধিক নিয়মে বদল

    সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহক? নিয়মিত এটিএম থেকে টাকা তোলেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন কিছু নিয়ম (PNB Rules Changes)। জানা গিয়েছে, এটিএমে টাকা তোলার ক্ষেত্রে এবার লিমিট পরিবর্তন করা হচ্ছে, আর বদলে যাচ্ছে টাকা তোলার চার্জ। এমনকি যদি এই নিয়ম না মানা হয়, তাহলে আপনারই ক্ষতি। তাই এটিএমে যাওয়ার আগে অবশ্যই ডেবিট কার্ডের নতুন সীমা এবং ব্যাঙ্কের নিয়ম সম্পর্কে সচেতন থাকা বুদ্ধিমানের কাজ হবে।

    বদলে যাচ্ছে নগদ টাকা তোলার সীমা

    আগামী ১ এপ্রিল থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডেবিট কার্ড থেকে টাকা তোলার লিমিট পরিবর্তন করা হচ্ছে। এতদিন যাবৎ, যে ডেবিট কার্ডগুলো দিয়ে ১ লক্ষ টাকা তোলা যেত, সেগুলি দিয়ে এবার থেকে ৫০ হাজার টাকা তোলা যাবে। আর প্রিমিয়াম কার্ড ব্যবহার করে নগদ তোলার সীমাও এবার ১.৫ লক্ষ টাকা কমিয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।

    এটিএম লেনদেন চার্জের ক্ষেত্রেও পরিবর্তন

    অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এটিএম লেনদেন চার্জের নিয়মেও করেছে বদল। অ্যাকাউন্টধারীরা নিজস্ব এটিএম থেকে মাসে মাত্র পাঁচবার টাকা তুলতে পারবে। আর অন্যান্য ব্যাঙ্কের এটিএম দিয়ে তিনবার বিনামূল্যে টাকা তোলা যাবে। আর এই লিমিট অতিক্রম করলেই প্রতি লেনদেনের উপর ২৩ টাকা করে জিএসটি চার্জ ধরা হবে। অর্থাৎ, আপনি যদি মাসে ৬ বার টাকা তুলতে চান, তাহলে আপনাকে অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে।

    তবে হ্যাঁ, আপনি যদি নগদ টাকা তোলার লিমিট পরিবর্তন করতে চান, তাহলে মোবাইল অ্যাপের মাধ্যমেই তা করতে পারবেন। এর জন্য গ্রাহকদের পিএনবি ওয়ান মোবাইল অ্যাপ ইন্টারনেট ব্যাঙ্কিং বা হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এর মাধ্যমেই তাদের দৈনিক লিমিট রিসেট করতে হবে। এর জন্য মোবাইল অ্যাপ লগইন করে ডেবিট কার্ড বিভাগে ক্লিক করতে হবে এবং এটিএম লিমিটে গিয়ে আপডেট করতে হবে। তবে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নম্বর এবং ডেবিট কার্ড নির্বাচন করে নতুন লিমিট লিখতে হবে আর পাসওয়ার্ড দিয়ে সেটি যাচাই করলেই নগদ উত্তলনের সীমা পরিবর্তন হবে।

    আরও পড়ুন: যুদ্ধের প্রভাব গ্যাসে! কলকাতায় বন্ধ হল LPG-র গুরুত্বপূর্ণ পরিষেবা

    অ্যাকাউন্টাধারীদের আর্থিক নিরাপত্তা এবং ডিজিটাল ব্যাঙ্কিং প্রচারের জন্যই মূলত পিএনবি এই নিয়ম পরিবর্তন করছে। আর নগদ উত্তলনের সীমা পরিবর্তন করলে জালিয়াতি ঝুঁকি কমবে বলেই দাবি করছে বিশেষজ্ঞরা। এমনকি ব্যাঙ্কের গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবহার করার জন্য নগদ উত্তোলনের লিমিট কমানো হচ্ছে, যাতে অনলাইন লেনদেন আরও বাড়ে।