Tag: Piped Natural Gas

  • LPG সংকটের মাঝে ৫০০ টাকার ফ্রি গ্যাস, ৩১ মার্চের আগে করতে হবে এই কাজ

    LPG সংকটের মাঝে ৫০০ টাকার ফ্রি গ্যাস, ৩১ মার্চের আগে করতে হবে এই কাজ

    প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে গোটা দেশ জুড়ে গ্যাস সিলিন্ডার (LPG Crisis ) সরবরাহ নিয়ে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে আবার গ্যাস সংকটের আতঙ্কের মাঝেই বাড়ছে দাম। এমতাবস্থায় মাথায় হাত পড়েছে সকলের। তাই সেই সংকট থেকে মুক্তি পেতে সকলেই বর্তমানে PNG সংযোগের ওপর জোর দিচ্ছে। এবার এই PNG সংযোগের জন্য বড় অফার আনল সরকার। গ্রাহকদের দেওয়া হবে ৫০০ টাকার বিনামূল্যে গ্যাস।

    সবচেয়ে নিরাপদ PNG সংযোগ

    PNG অর্থাৎ পাইপড ন্যাচারাল গ্যাস, এতে গ্যাস সিলিন্ডারের মতো বাড়িতে সরবরাহ করা হয় না, বরং পাইপলাইনের মাধ্যমে সরাসরি রান্নাঘরে পৌঁছায়। আর এই সংযোগের সবচেয়ে বড় সুবিধা হল সিলিন্ডার শেষ হওয়ার চিন্তা থাকে না এবং গ্যাস একটানা পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই PNG সংযোগ অত্যন্ত নিরাপদ এবং সুবিধাজনক। অনেক গ্রাহক ভাবেন যে এই সংযোগ করা অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ। কিন্তু না তা একদমই কঠিন হয়ে, শুধু মানতে হবে কয়েকটি সহজ প্রসেস। আর এইসবের মাঝেই সরকার PNG সংযোগের জন্য দিচ্ছে বড় ছাড়।

    মিলবে ৫০০ টাকার বিনামূল্যে গ্যাস

    বরাবরই সরকার LPG গ্যাস সংযোগের নির্ভরতা কমানোর জন্য PNG সংযোগ বৃদ্ধির প্রচার করে চলেছে। এই কারণে, ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, GAIL এবং ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলি PNG সংক্রান্ত বিভিন্ন অফার নিয়ে এসেছে। যেখানে বলা হয়েছে কোনো গ্রাহক যদি ৩১ মার্চের আগে PNG সংযোগের জন্য রেজিস্ট্রেশন করেন, তাহলে সে PNG ইনস্টলেশনের ক্ষেত্রে বড় অফার পাবেন, রেজিস্ট্রশন ফি মকুব করা হবে। শুধু তাই নয়, সহজ কিস্তিতে অর্থ প্রদানের সুবিধা সহ গার্হস্থ্য গ্রাহকদের জন্য ৫০০ টাকার বিনামূল্যে গ্যাস অফার করছে। তবে এই সুযোগ দিল্লি এবং তার আশেপাশের এলাকার বাসিন্দাদের জন্য আনা হয়েছে। এখন প্রশ্ন কীভাবে এই PNG সংযোগের জন্য আবেদন করতে হবে, আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

    আরও পড়ুন: সত্যিই কপাল খারাপ KKR-র! এবার IPL থেকে ছিটকে গেলেন আকাশদীপও

    PNG সংযোগ করার জন্য অফিসে যেতে হবে না, ঘরে বসেই অনলাইনে এর মাধ্যমে সহজেই আবেদন করে নিতে পারবেন যে কেউ। তারজন্য প্রথমে, এলাকায় PNG পরিষেবা উপলব্ধ আছে কিনা তা যাচাই করার জন্য সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির ওয়েবসাইটে গিয়ে পিনকোড দিয়ে চেক করে নিতে হবে। যদি পরিষেবা উপলব্ধ থাকে, তাহলে অনলাইনে একটি ফর্মে গ্রাহকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল ঠিকানা এবং পরিচয়পত্র দিয়ে সাবমিট করে দিতে হবে। এরপর তথ্য যাচাইয়ের পর গ্রাহকের বাড়িতে লোক আসবে ইনস্টলেশনের জন্য। তাই দেরি না করে এখনই রেজিস্টার করে নিন।

  • LPG সঙ্কটের মাঝে PNG কানেকশনে ৫০০ টাকা ছাড়ের ঘোষণা, কারা পাবেন জানুন

    LPG সঙ্কটের মাঝে PNG কানেকশনে ৫০০ টাকা ছাড়ের ঘোষণা, কারা পাবেন জানুন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের আঁচে পুড়তে হচ্ছে ভারতকেও। ইতিমধ্যেই দেশজুড়ে দেখা দিয়েছে LPG র সংকট। এরই মাঝে দেশবাসীকে আশ্বস্ত করেও রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সবমিলিয়ে, সংকট কার্যত চরমে উঠেছে আমজনতার। ঠিক সেই পরিস্থিতিতে এবার স্বস্তির খবর শোনালো ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড বা IGL (IGL PNG Discount)। ইতিমধ্যেই এই সংস্থাটি পাইপ যুক্ত প্রাকৃতিক গ্যাস বা PNG র নতুন কানেকশনের উপর মোটা ডিসকাউন্ট ঘোষণা করেছে। কিন্তু কতদিন থাকবে এই অফার? কারাই বা এই অফারের সুবিধা পাবেন?

    500 টাকা ডিসকাউন্টে মিলছে নতুন PNG কানেকশন

    দেশজুড়ে রান্নার গ্যাস নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিল্লি-NCR র বাসিন্দাদের মুখে হাসি ফুটিয়েছে IGL। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড জানিয়েছে, দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা যদি আগামী 31 মার্চের মধ্যে নতুন PNG কানেকশন বুক করেন সে ক্ষেত্রে নতুন PNG বা প্রাকৃতিক গ্যাস সংযোগের উপর 500 টাকা ছাড় দেওয়া হবে। এখানেই শেষ নয়, সংস্থাটি এও জানিয়েছে যাঁদের পুরনো PNG কানেকশন রয়েছে এবং বর্তমানে তা বন্ধ পড়ে রয়েছে, তাঁরাও খুব সহজেই সেই কানেকশন পুনরায় অ্যাক্টিভ করে নিলে 500 টাকা ডিসকাউন্ট অফার অ্যাভিল করতে পারবেন।

    হঠাৎ কেন এমন ডিসকাউন্ট অফার?

    Zee বিজনেসের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি পশ্চিম এশিয়ায় ভয়াবহ সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার ফলে গোটা বিশ্ব জুড়ে দেখা দিয়েছে LPG সংকট। যার ফলে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আসলে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন তেল কোম্পানিগুলি চাইছে LPG গ্যাসের বদলে সাধারণ মানুষ PNG মুখী হোক। এর ফলে গোটা দেশজুড়ে গ্যাস সরবরাহের উপর থেকে চাপ কমানো যাবে। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, সরকার এবং প্রতিটি তেল কোম্পানি চায় সাধারণ মানুষ যাতে প্রাকৃতিক গ্যাস বা PNG র ব্যবহার বাড়ায়। সে কারণেই ডিসকাউন্ট অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে চাইছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড।

    অবশ্যই পড়ুন: কিছুই জানায়নি KKR, তাহলে কি IPL খেলছেন হর্ষিত রানা?

    কোন কোন অঞ্চলের বাসিন্দারা এই বিশেষ অফার পাবেন?

    রিপোর্ট অনুযায়ী, দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গুরুগ্রাম, এবং গ্রেটার নয়ডার বাসিন্দারা নতুন PNG বা প্রাকৃতিক গ্যাস কানেকশন নিলে প্রথম গ্যাস উপর 500 টাকা ছাড় পাবেন। IGL একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অফারের লাভ তুলতে হলে 31 মার্চের মধ্যেই নতুন PNG কানেকশনের জন্য আবেদন করতে হবে। এর জন্য ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একেবারে অনলাইনে নতুন PNG কানেকশনের জন্য আবেদন করতে পারবেন গ্রাহকরা।

  • PNG থাকলে আপাতত মিলবে না LPG! নয়া নির্দেশ কেন্দ্রের

    PNG থাকলে আপাতত মিলবে না LPG! নয়া নির্দেশ কেন্দ্রের

    সহেলি মিত্র, কলকাতাঃ গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) এবার PNG নিয়ে বড় নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। ইরান ইজরায়েলের মধ্যেকার যুদ্ধের আঁচ ভারতের হেঁশেলে পড়েছে। একদিকে যখন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন আমজনতা, তখন আচমকা সরকার ঘরোয়া রান্নার গ্যাস থেকে শুরু করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আকাশছোঁয়া করে দিয়েছে। এখনও বিষয়টি অনেকে হজম করতে পারেননি, এরই মধ্যে এবার পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস (PNG) নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র। নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। চলুন বিশদে জেনে নেবেন।

    PNG নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

    পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক শনিবার ঘোষণা করেছে যে, যাদের বাড়িতে পিএনজি সংযোগ রয়েছে তারা আর ঘরোয়া এলপিজি সিলিন্ডার সংরক্ষণ, নতুন কানেকশন গ্রহণ বা সিলিন্ডার পুনরায় রিফিল করতে পারবেন না। সংশোধিত সরবরাহ নির্দেশের অধীনে, তেল কোম্পানিগুলিকে এই ধরনের গ্রাহকদের এলপিজি কানেকশন বা পুনরায় রিফিল প্রদান থেকেও নিষেধ করা হয়েছে।

    কেন এরকম সিদ্ধান্ত সরকারের?

    সরকার এই সিদ্ধান্ত এমন এক সময়ে নিয়েছে যখন বিশ্বব্যাপী পরিস্থিতি এলপিজি সরবরাহের উপর প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ভারতে এলপিজি চালান হ্রাস পাচ্ছে। এক রিপোর্ট অনুসারে, ৯ মার্চ থেকে শুরু হওয়া সপ্তাহে ভারতে এলপিজি সরবরাহ আনুমানিক ২.৭ লক্ষ টন পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে, যা ২০২৩ সালের এপ্রিলের পর সর্বনিম্ন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, যে সমুদ্রপথ দিয়ে ভারতের এলপিজির একটি বড় অংশ প্রবেশ করে। এর ফলে আমদানি ব্যাহত হয়েছে এবং অভ্যন্তরীণ বাজারে চাপ বেড়েছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি গ্রাহক এবং তার চাহিদার প্রায় ৯০ শতাংশ আমদানির উপর নির্ভর করে।

    আরও পড়ুনঃ ঘরে বসেই ট্রান্সফার হবে পিএফ অ্যাকাউন্ট, নয়া সুবিধা আনল EPFO

    এদিকে দেশের রিফাইনারিগুলিকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে দেশীয় এলপিজি উৎপাদন প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সরকার। মূলত চাহিদা নিয়ন্ত্রণে রাখতে সরকার সম্প্রতি রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে। ৭ মার্চ, প্রায় এক বছর পর ১৪.২ কিলোগ্রামের একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়, যা প্রায় ৭ শতাংশ বেড়ে ৯১৩ টাকায় দাঁড়িয়েছে।