Tag: Pension

  • বাড়বে DA থেকে পেনশন, বাংলায় ৭ পে কমিশন গঠনের দিন ঘোষণা, তবে রয়েছে শর্ত

    বাড়বে DA থেকে পেনশন, বাংলায় ৭ পে কমিশন গঠনের দিন ঘোষণা, তবে রয়েছে শর্ত

    সৌভিক মুখার্জী, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে এখন প্রতিশ্রুতির ঝড় বইছে। বিভিন্ন দল নিজেদের নির্বাচনী রূপরেখা তুলে ধরা শুরু করেছে। আর সেই প্রেক্ষাপটেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা করল রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। দলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কার্যকর হবে।

    বেতন কমিশন নিয়ে চর্চা তুঙ্গে

    বলে রাখি, সাধারণ নিয়ম অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করে। আর রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ এর ৩১ ডিসেম্বর। সেই অনুযায়ী, জানুয়ারি থেকেই সপ্তম বেতন কমিশন গঠনের কথা। তবে রাজ্য বাজেটে নতুন বেতন কমিশনের প্রসঙ্গ তোলা হলেও তা কবে থেকে বাস্তবায়িত হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। যার ফলে সরকারি কর্মচারীদের মধ্যে স্বাভাবিক প্রত্যাশা আর অনিশ্চয়তা বাড়ছে।

    কিন্তু বিজেপির দাবি, তারা সরকার গঠন করলে ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করবে। যার ফলে বাড়বে DA থেকে পেনশন। তবে শর্ত একটি বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। আর দীর্ঘদিন ধরেই ডিএ এবং বেতন কাঠামো নিয়ে অসন্তোষে থাকা কর্মীদের মন জিততেই এই ঘোষণা করা হয়েছে বলেই মত প্রকাশ করছে রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু এই প্রতিশ্রুতি নির্বাচনের সমীকরণে ঠিক কতটা প্রভাব ফেলবে তা নিয়ে রয়েছে মতভেদ।

    আরও পড়ুন: স্বাস্থ্য প্রকল্প নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, উপকৃত হবেন …

    ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক কত হতে পারে?

    এদিকে বেতন কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল ফিটমেন্ট ফ্যাক্টর। এর উপরে নির্ভর করছে কর্মীদের মূল বেতন কতটা বাড়বে তা। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯১ থেকে ৩.১৫ পর্যন্ত করা হতে পারে। আর সেই হিসেবে বর্তমানে যাদের বেসিক বেতন ১৮ হাজার টাকা, তাদের বেতন বেড়ে হতে পারে ৫২ হাজার টাকা থেকে ৫৬ হাজার টাকা। কিন্তু এই অংক পুরোপুরি নির্ভর করবে চূড়ান্ত সুপারিশের উপরেই।

  • মিলবে ৩৬,০০০ টাকা পেনশন! বড় স্কিম সরকারের

    মিলবে ৩৬,০০০ টাকা পেনশন! বড় স্কিম সরকারের

    সহেলি মিত্র, কলকাতাঃ আপনারও কি বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়? সরকারের কাছ থেকে টাকা পেতে চান? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের সরকারের এমন একটি স্কিম সম্পর্কে তথ্য দেব যেখানে আপনি আবেদন করলে এবং যোগ্য হিসেবে প্রমাণিত হলে মাসে ৩০০০ টাকা এবং বছরে ৩৬,০০০ টাকা অবধি পেতে পারেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আজ কথা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PM Kisan Mandhan Yojana) নামে একটি মাসিক পেনশন প্রকল্প নিয়ে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    ৩০০০ টাকা করে দেবে মোদী সরকার

    প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা হল একটি পেনশন প্রকল্প যা বিশেষভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য তৈরি কয়রা হয়েছে। এই প্রকল্পের অধীনে, যখন একজন কৃষক ৬০ বছর বয়সী হলে প্রতি মাসে ৩,০০০ টাকা নির্দিষ্ট পেনশন পাওয়ার যোগ্য হবেন। এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র সেইসব কৃষকদের জন্য উপলব্ধ হবে যাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, যাদের ২ হেক্টর বা তার কম চাষযোগ্য জমি আছে এবং যারা ভারতীয় নাগরিক।

    আরও পড়ুনঃ মার্চে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য একগাদা ছুটি, দেখুন নবান্নের হলিডে লিস্ট

    এই পরিমাণ অর্থ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। এই প্রকল্পের অধীনে, কৃষকদের তাদের বয়সের উপর ভিত্তি করে প্রতি মাসে একটি ছোট পরিমাণ জমা দিতে হবে। উদাহরণস্বরূপ, যদি কোনও কৃষক ২৯ বছর বয়সে এই প্রকল্পে যোগদান করেন, তাহলে তাদের প্রতি মাসে ১০০ টাকা অবদান রাখতে হবে।

    কীভাবে আবেদন করবেন?

    প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা সিএসসি কেন্দ্র নিবন্ধন – এই প্রকল্পের জন্য আবেদন করার প্রক্রিয়া খুবই সহজ। কৃষকদের তাদের নিকটতম সিএসসি কেন্দ্রে (সাধারণ পরিষেবা কেন্দ্র) যেতে হবে। আপনার আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং জমির প্রমাণ (জমির নথি) সাথে আনতে হবে। সিএসসি কেন্দ্রে রেজিস্ট্রেশন করার পরে, কৃষক একটি অনন্য পেনশন আইডি নম্বর পাবেন। কৃষকের ব্যাংক অ্যাকাউন্টটি এই প্রকল্পের সাথে সংযুক্ত হবে এবং মাসিক অবদানের পরিমাণ অটোমেটিকভাবে কেটে নেওয়া হবে। এই প্রকল্পের আরও তথ্য এবং আরও বিশদে জানার জন্য https://nfwpis.da.gov.in/Home/PMKisanMaandhanYojana ওয়েবসাইট ভিজিট করতে পারেন।