Tag: Narendra Modi

  • রাষ্ট্রপতির সফর নিয়ে বিতর্ক, মমতার প্রতিবাদ…! আজকের সেরা ১০ খবর (৮ মার্চ)

    রাষ্ট্রপতির সফর নিয়ে বিতর্ক, মমতার প্রতিবাদ…! আজকের সেরা ১০ খবর (৮ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ মার্চ, রবিবার। রাষ্ট্রপতির সফর নিয়ে বিতর্ক, মমতার প্রতিবাদ, ভারতীয় রেলের উন্নতি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ২৭০ কিলোমিটার সুরঙ্গ খুঁড়ে এবার চিন সীমান্তে যাবে ভারতের ট্রেন

    ভারতীয় রেল হিমালয়ের মধ্য দিয়ে এবার লেহ পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে। বিলাসপুর-মানালি-লেহ রেল প্রোজেক্ট প্রায় ৪৮৯ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হবে এবং এতে ৬২টি টানেল এবং ১১৬টি সেতু থাকবে বলে জানানো হয়েছে। মোট ২৭০ কিলোমিটার পথ টানেরলের মধ্য দিয়েই যাবে। আর এই রেলপথ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় বিশ্বের সবথেকে উঁচু রেল নেটওয়ার্ক হবে এবং দিল্লি থেকে লেহ যাত্রা সময় ৪০ ঘন্টা থেকে কমে ২০ ঘন্টায় নেমে আসবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) রাষ্ট্রপতির সফর নিয়ে নবান্নের কাছে জবাব চায় স্বরাষ্ট্র মন্ত্রক

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরকে ঘিরে বিতর্কে জেরে এবার স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে বিকেল পাঁচটার মধ্যেই ব্যাখ্যা দিতে বলেছেন। অভিযোগ উঠছে, অনুষ্ঠানের স্থান পরিবর্তন ও ব্যবস্থাপনা নিয়েই সমস্যা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক বিতর্ক যেরকম একদিকে বাড়ছে, অন্যদিকে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জলঘোলা আরও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) ইরান সংঘর্ষ নিয়ে আমেরিকা থেকে সতর্ক করল চিন

    চিন-ইরান সংঘর্ষ নিয়ে পরোক্ষভাবে আমেরিকা এবং ইজরায়েলকে সতর্ক করল চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ইরানের সরকার বদলানোর ষড়যন্ত্র বা বিদেশি হস্তক্ষেপে বেজিং সমর্থন করবে না। আর তিনি এটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন এবং জঙ্গল রাজ চলবে না বলেও মন্তব্য করেছেন। চিন সমস্ত পক্ষকে সামরিক অভিযান বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) সিভিল সার্ভিস পরীক্ষায় বাজিমাত ট্র্যাক চালকের মেয়ের

    সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৫-এ বিরাট সাফল্য অর্জন করলেন উত্তরাখণ্ডের ফাইরুজ ফাতিমা। হরিদ্বয়ার জেলার রুরকির বাসিন্দা ফাতেমা একজন ট্রাকচালকের মেয়ে এমনটাই জানা যাচ্ছে। দীর্ঘ আট বছর প্রস্তুতির পরেই তৃতীয় চেষ্টায় তিনি সারা ভারতে ৭০৮ তম র‍্যাঙ্ক অর্জন করেছেন। বর্তমানে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত আর সীমিত আর্থিক অবস্থার মধ্যে বাবা-মায়ের অনুপ্রেরণায় তাঁর এই সাফল্য মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) নির্বাচন প্রস্তুতি খতিও দেখতে বাংলায় আসছেন জ্ঞানেশ কুমার

    জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সফরে এসে নির্বাচনী প্রস্তুতির খতিয়ান দেখতে একাধিক বৈঠক করবেন বলে খবর। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তিনি কলকাতায় পৌঁছে রাজনৈতিক দল, প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনা করবেন। আর বৈঠকের আগে তিনি কালীঘাট মন্দিরে পূজা দেবেন এবং পরে বেলুড় মঠ দর্শন করতে পারেন বলেই খবর। এমনকি এই সফরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) রাষ্ট্রপতি সফর ঘিরে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রী মোদীর

    নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি সফরকে ঘিরে এবার তীব্র সমালোচনা করেছেন। শিলিগুড়ি অনুষ্ঠানে আসা দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে রাজ্য সরকারের কোনও রকম প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না বলেই অভিযোগ। আর এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনাকে লজ্জাজনক বলেই মন্তব্য করেছেন মোদী এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেছেন। নারী দিবসের আগে এক মহিলা রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। যার ফলে রাজ্য-কেন্দ্র রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) ইরানের তেল মজুদে আঘাত হানল ইজরায়েল

    ইরান এবং ইজরায়েল সংঘাত এবার আরও তীব্র হল। ইরানের মিসাইল হামলার জবাবে তেহরানের তেল মজুদে আঘাত হেনেছে ইজরায়েল এমনটাই খবর। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইরান আত্মসমর্পণ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এমনকি ইরানের তেল রিফাইনারি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিদ্যুৎ পরিবহন এবং জ্বালানি সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রথমবার ইজরায়েল ইরানের বেসামরিক ঘাঁটিতে সরাসরি লক্ষ্য করেই হামলা চালিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) গ্যাসের দাম বাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ

    নারী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূলের মহিলারা। কালো শাড়ি পরে থালা-বাসন এবং খুন্তি হাতে এই প্রতিবাদ মিছিল হয়েছে। সুবোধ মল্লিক স্কয়ার এবং ধর্মতলায় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যসহ একাধিক নেত্রীরা। প্রতীকী গ্যাস সিলেন্ডার হাতে নিয়েই মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। গ্যাসের দাম বৃদ্ধি এবং ভোটার তালিকা নিয়ে এই প্রতিবাদে রাজনৈতিক উত্তেজনা যে আরও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) শ্রীরামপুর স্টেশন নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর

    রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হুগলির শ্রীরামপুর সফরে গিয়ে রেল উন্নয়নে বিরাট ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভারতীয় রেলের জন্য চলতি বাজেটে বাংলায় প্রায় ১৪,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর অন্যান্য প্রকল্পে ৯৩ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। শ্রীরামপুর স্টেশনকে মাহেশের জগন্নাথ মন্দিরের আদলে সাজানোর প্রস্তাব সামনে এসেছে। পাশাপাশি হাওড়া লাইনে শ্রীরামপুর এবং রিষরার মাঝে নতুন একটি হল্ট স্টেশন তৈরি করা দাবি উঠেছে, যা হলে রথযাত্রায় দর্শনার্থীরা আরও সুবিধা পাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) অমৃত ভারত স্টেশনের আওতায় নয়া রূপ পাচ্ছে সিউড়ি ও হলদিয়া

    ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় বাংলার একাধিক স্টেশন আধুনিক রুপ নিচ্ছে। এর মধ্যে সিউড়ি রেলওয়ে স্টেশন এবং হলদিয়া রেলওয়ে স্টেশনের চেহারাও পুরো বদলে গিয়েছে। স্টেশনগুলোতে নতুন প্রবেশদ্বার, আধুনিক অপেক্ষাকক্ষ, পরিষ্কার শৌচালয় সহ উন্নত প্ল্যাটফর্ম, লিফট এবং ফ্রি ওয়াইফাই পরিষেবা যুক্ত করা হয়েছে। আর এই প্রকল্পের লক্ষ্য হল যাত্রীদের জন্য স্টেশনকে আরও পরিষ্কার, আরামদায়ক এবং আধুনিক গড়ে তোলা। পাশাপাশি স্থানীয় পণ্য বিক্রির সুযোগ রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • নারী দিবসের আগে মহিলা রাষ্ট্রপতিকে অপমান! ফের গর্জে উঠলেন নরেন্দ্র মোদী

    নারী দিবসের আগে মহিলা রাষ্ট্রপতিকে অপমান! ফের গর্জে উঠলেন নরেন্দ্র মোদী

    প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরেই রাজ্যে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক এবং সমালোচনা হয়েই চলেছে। এখনও থামেনি সেই বিতর্কের ঝড়, আর এই অবস্থায় রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) অসন্তোষ প্রকাশের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে৷ এমনকি এই ঘটনাকে নজিরবিহীন এবং লজ্জাজনক বলে শনিবারই সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)৷ আর এবার সেই ঘটনাকে কেন্দ্র করে আগুনে আরও ঘি ঢাললেন নরেন্দ্র মোদী।

    রাষ্ট্রপতি সফর নিয়ে রাজ্য কেন্দ্রের সংঘাত

    গতকাল অর্থাৎ শনিবার শিলিগুড়ি মহকুমার গোঁসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না, যা নিয়ে অভিযোগ তোলেন খোদ রাষ্ট্রপতি। এমনকি একাধিক ইস্যু নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। লিখিত কোনও প্রোটোকল না থাকলেও চিরাচরিত নিয়ম অনুযায়ী, যখনই কোনও রাজ্যে রাষ্ট্রপতি যান তখন সেই রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রীকে রিসিভ করতে দেখা যায়। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী না গেলেও সাধারণত প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা যান। কিন্তু শনিবার কাউকেই দেখা যায়নি, তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

    এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ প্রধানমন্ত্রীর

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সরকারের এই পদক্ষেপে বেশ ক্ষুব্ধ হন। এরপরই এক্স মাধ্যমে ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, “ এটি লজ্জাজনক এবং অভূতপূর্ব ঘটনা। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে।” এদিন প্রথমে ইংরেজিতে, তার পরে বাংলায় এবং পরে অলচিকি লিপিতেও এই ঘটনার নিন্দা করেন। এখানেই ক্ষান্ত হননি তিনি। এরপর আজ, একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফের সুর চড়ান মোদী।

    আরও পড়ুন: কালীঘাটে পুজো থেকে বেলুড় দর্শন, বাংলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সফরনামা

    তৃণমূল সরকারকে ধিক্কার জানালেন মোদি

    অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে চারিদিকে। আর ঠিক আগের দিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চরম অপমান করেছেন। দ্রৌপদী মুর্মু আদিবাসীদের উৎসবে সামিল হতে বাংলায় গিয়েছিলেন। কিন্তু তৃণমূল সরকার জনসমক্ষে সাঁওতালদের অপমান করেছে, রাষ্ট্রপতিকে অপমান করেছে।” এছাড়াও মোদী আরও বলেন যে, “রাষ্ট্রপতি আদিবাসী সমাজের বিকাশের কথা চিন্তা করেছেন। আর তাঁকেই নারী দিবসের আগের দিন চরম অপমান করা হল। তাই এটা শুধু সেই রাষ্ট্রপতির অপমান নয়, সংবিধানেরও অপমান। সংবিধানের স্পিরিটের অপমান। যাঁরা জীবনের সংঘর্ষ পেরিয়ে সাফল্য পেয়েছেন, সেই সব মহিলাদের অপমান।”

  • আহমেদাবাদে মেগা ফাইনাল ভারত-নিউজিল্যান্ডের, মাঠে থাকবেন নরেন্দ্র মোদী?

    আহমেদাবাদে মেগা ফাইনাল ভারত-নিউজিল্যান্ডের, মাঠে থাকবেন নরেন্দ্র মোদী?

    প্রীতি পোদ্দার, কলকাতা: অপেক্ষার বাকি আর মাত্র কয়েক ঘণ্টা, রবিবারই T20 বিশ্বকাপ (T20 World Cup 2026) ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত (India) নিউজিল্যান্ড (New Zealand)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজিত হতে চলেছে এই ম্যাচ। তাই সব মিলিয়ে মাঠের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি বর্ণময় হতে চলেছে T20 ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠান। এসবের মাঝেই শোনা যাচ্ছে ফাইনাল ম্যাচে নাকি আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

    নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ

    আগামীকাল অর্থাৎ রবিবার, ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ২০২৬ T20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হতে চলেছে। আর এই খেতাবি লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। শেষ দুটো ICC ইভেন্ট জয়ের পর সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে টানা চতুর্থবার ফাইনালের যোগ্যতা অর্জন করল। তাই স্বাভাবিকভাবে এই খেলা নিয়ে বেশ রুদ্ধশ্বাস মুহূর্ত তৈরি হতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই এই হাইভোল্টেজ দৃশ্য উপভোগ করতে দেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা এই ফাইনাল ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত থাকতে চলেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাকি উপস্থিত থাকতে পারেন।

    উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী?

    উল্লেখ্য, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামগুলোর মধ্যে একটি। আয়তনের নিরিখে প্রায় এক লাখের বেশি দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন এখানে। আর এঁদের মাঝেই আশা করা যাচ্ছে খেলা দেখতে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এখনও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এর আগে ২০২৩ সালে ICC বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। তাঁকে নিয়ে সেইসময় বেশ আলোচনা হয়েছিল। যদিও এইমুহুর্তে বিশ্ব জুড়ে এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তাই মধ্য-প্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে আগামীকাল স্টেডিয়ামে তিনি আসবেন কিনা।

    আরও পড়ুন: “আর হামলা হবে না” হঠাৎ ক্ষমা চাইল ইরান! ঘুরে গেল খেলা?

    প্রসঙ্গত, সপ্তাহান্তে মেগা ফাইনালের দিন আহমেদাবাদের আবহাওয়া নিয়ে অনেকেই চিন্তিত। ওইদিন বৃষ্টিতে ফাইনাল ম্যাচ পণ্ড হতে পারে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। তবে আবহাওয়ার পূর্বাভাস এখনও যা আপডেট তাতে আগামীকাল আহমেদাবাদের আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। তবে কোনও কারণে ম্যাচে যাতে বাধা, বিঘ্ন তৈরি না হয়, তার জন্য ICC আগে থেকেই খেলার প্রস্তুতি সেরে রেখেছে।

  • ‘সংঘাতে সমস্যা মেটে না..’ পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে প্রথম বিবৃতি মোদির

    ‘সংঘাতে সমস্যা মেটে না..’ পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে প্রথম বিবৃতি মোদির

    প্রীতি পোদ্দার, কলকাতা: থামতেই চাইছে না যুদ্ধ পরিস্থিতি, ক্রমেই পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ছে ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ (Iran Israel Conflict)। দিন রাত ঘনবসতিপূর্ণ এলাকায় বোমাবর্ষণ যেমন চলছে ঠিক তেমনই পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুর সেনাঘাঁটি বা খনিজ তেল শোধনাগারকে কাঁপিয়ে দেওয়া হচ্ছে। অবশেষে এই পরিস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শান্তির বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন,’ শুধু সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, আমরা সর্বত্র শান্তির প্রচেষ্টা চালিয়ে যাব।’

    যুদ্ধ নিয়ে মুখ খুললেন মোদি

    আজ অর্থাৎ বৃহস্পতিবার, নয়া দিল্লিতে পশ্চিম এশিয়ায় যুদ্ধ-সহ যাবতীয় যুদ্ধ নিয়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবকে পাশে বসিয়ে যুদ্ধ নিয়ে মোদী বলেন, “ বর্তমানে গোটা বিশ্ব একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বের নানা প্রান্তে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সে ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে ভারত এবং ইউরোপ বিশ্বের দুই বিরাট গণতান্ত্রিক শক্তি সম্পর্কের সোনালী অধ্যায়ে প্রবেশ করেছে। ভারত এবং ফিনল্যান্ড উভয়ই আইনের শাসন, আলোচনা এবং কূটনীতিতে বিশ্বাস করে। কেবল সামরিক সংঘাতের মাধ্যমে সমস্যার সমাধান হয় না। তাই শুধুমাত্র সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়।আমরা সংঘাতের দ্রুত অবসান এবং শান্তির জন্য সকল প্রচেষ্টাকে সমর্থন করে যাব।”

    আয়াতুল্লাহ আলি খামেনি-র মৃত্যু নিয়ে নীরব মোদি

    মার্কিন এবং ইজ়রায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র মৃত্যুর পরে পশ্চিম এশিয়ায় পরিস্থিতি যত দিন যাচ্ছে ততই যেন আরও জটিল হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ছে সামরিক উত্তেজনা। এমতাবস্থায় গতকাল, বুধবার, ভারত মহাসাগরে ইরানি রণতরীর উপর হামলা চালিয়েছে মার্কিন সাবমেরিন। ওই ঘটনায় ৮৭ জনের মৃত্যু হয়েছে এখনও ১৪৮ জন নিখোঁজ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মোদি তবে খামেনেইয়ের মৃত্যু বা আমেরিকা-ইজরায়েল হামলা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

    আরও পড়ুন: রাজ্যসভায় নীতীশ কুমার, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? উঠে এল ৫ নাম

    প্রসঙ্গত, আমেরিকা-ইজরায়েল এবং ইরান যুদ্ধ পরিস্থিতিতে ভারত শান্তির পক্ষে বারংবার কথা বলেছে। এই প্রসঙ্গে ভারত বিদেশ সচিব বিক্রম মিস্রী বলেন, “ভারত বরাবর এই অবস্থানই থেকেছে যে, যে পরিস্থিতিই হোক না কেন সবকিছুরই সমাধান কথা বলে আর শান্তিপূর্ণ পথ অবলম্বন করে হওয়া উচিত।” তবে এই প্রসঙ্গে বিরোধীরা প্রশ্ন তুলছে অন্য। তাঁদের দাবি, আমেরিকা-ইজরায়েল যৌথ হামলা চালিয়ে, ইরানের সর্বোচ্চ নেতাকে মেরে দিল, অথচ নরেন্দ্র মোদি একবারও কেন তাঁর নিন্দা করলেন না? যদিও সেই সব বিষয় নিয়ে মাথা ঘামাতে চায়নি সরকার।

  • ৯৯টি বিদেশ সফর প্রধানমন্ত্রী মোদীর, খরচ কত? লাভ কী হল ভারতের? প্রকাশ্যে রিপোর্ট

    ৯৯টি বিদেশ সফর প্রধানমন্ত্রী মোদীর, খরচ কত? লাভ কী হল ভারতের? প্রকাশ্যে রিপোর্ট

    প্রীতি পোদ্দার, কলকাতা: নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ঘন ঘন বিদেশ সফর করেছেন, যা নিয়ে এখনও বিরোধীরা মোদীকে নানাভাবে কটাক্ষও করেছেন, এমনকি তাঁর বিলাসিতা নিয়েও একাধিক কটূক্তি করেছেন। পাশাপাশি মোদীর এই বিদেশ সফরে আখেরে দেশের কী লাভ হয়েছে, তা নিয়ে নানা সময়ে বিরোধীরা প্রশ্নও তুলেছেন। আর এই নিয়ে গত মাসে সংসদে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন ওঠে, এবং এই সফরে কত খরচ (Modi Travel Expenditure) পড়ে সেই নিয়েও উঠেছে প্রশ্ন। আর এবার সেই প্রশ্নের রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী।

    ৯৯টি বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

    কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদী মোট ৭৮টি দেশ জুড়ে সর্বমোট ৯৯টি সফরে গিয়েছেন। আর এই সফরে মোট ৮১৫ কোটি টাকা ব্যয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিদেশ সফরের কারণে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ভালো হয়েছে। এমনকি ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে। এছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে তথ্যপ্রযুক্তি, মেধা, মহাকাশ ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে যৌথ উদ্যোগে অনেক কাজও শুরু হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন ইস্যুতে ভারতের মনোভাবের বিষয়ে বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। গিয়েছে অন্য দেশগুলির কাছে।

    বিদেশ ভ্রমণে কতটা লাভ হল ভারতের?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিদেশ সফরের কারণে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ভালো হয়েছে। ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে। বিভিন্ন দেশের সঙ্গে তথ্যপ্রযুক্তি, মেধা, মহাকাশ ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে যৌথ উদ্যোগে অনেক কাজও শুরু হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন ইস্যুতে ভারতের মনোভাবের বিষয়ে বার্তা পৌঁছেছে অন্য দেশগুলির কাছে। ফলে দেশের নাগরিকদের অর্থনৈতিক অবস্থা ও স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে কিছুটা হলেও পরিবর্তন এসেছে।

    আরও পড়ুন: ফুড সেফটিতে কত নম্বরে বাংলা? রাজ্য সরকারের রিপোর্ট দেখে খুশি হাইকোর্ট

    প্রসঙ্গত, ২০২০ সালে মার্চে লোকসভায় প্রধানমন্ত্রীর বিদেশসফর নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ্যে আনা হয়েছিল। তাতে উল্লেখ ছিল, মোদীর বিদেশ সফরে ২০১৫-১৬ সালে ১২১ কোটি ৮৫ লক্ষ, ২০১৬-১৭ সালে ৭৮ কোটি ৫২ লক্ষ, ২০১৭-১৮ সালে ৯৯ কোটি ৯০ লক্ষ, ২০১৮-১৯ সালে ১০০ কোটি ২ লক্ষ এবং ২০১৯-২০ সালে ৪৬ কোটি ২৩ লক্ষ টাকা খরচ হয়েছে। আর সেই তথ্য নিয়ে বিরোধীদের মধ্যে একাধিক শোরগোল দেখা গিয়েছিল। যদিও সেই নিয়ে কোনো মন্তব্য করেননি নরেন্দ্র মোদী।

  • খামেনির মৃত্যুর ৪ দিন পরও নীরব মোদি, নিন্দা করেনি ভারত! নেপথ্যে কী কারণ?

    খামেনির মৃত্যুর ৪ দিন পরও নীরব মোদি, নিন্দা করেনি ভারত! নেপথ্যে কী কারণ?

    প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যপ্রাচ্য জুড়ে ভয়ংকর যুদ্ধ যেন কিছুতেই থামতে চাইছে না। গতকালও নতুন করে হামলার খবর পাওয়া গেছে। এদিকে গত শনিবার, মার্কিন-ইজরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র (Ayatollah Ali Khamenei Death) মৃত্যু হয়েছিল। যা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল, ভারতেও সেই ঘটনার ছায়া পড়েছে। বিরোধীরা সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতির দাবি করে চলেছে। কিন্তু এদিকে খামেনির মৃত্যুর ৪ দিন কেটে গেলেও এখনও নীরব মোদি সরকার। দেওয়া হয়নি কোনো বিবৃতি।

    খামেনির মৃত্যু নিয়ে নীরব মোদি

    গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি গুরুতর উদ্বেগের বিষয়। এমনকি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে যৌথ সংবাদিক বৈঠকেও তিনি জানিয়েছেন, “ভারত শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। ভারত সর্বদা এই ধরনের বিরোধের সমাধান খুঁজে বের করার জন্য সংলাপ এবং কূটনীতির আহ্বান জানিয়েছে।” অর্থাৎ মধ্য এশিয়ায় ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সংযম এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু একবারের জন্যও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেননি। আর তাতেই অবাক সকলে। আসলে নয়াদিল্লি আগ বাড়িয়ে দুনিয়ার বৃহৎ শক্তিকে চটাতে চাইছে না বলেই মনে করছেন কূটনীতিবিদরা।

    চুপ উপসাগরীয় রাষ্ট্রগুলিও

    ইরান ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে লক্ষ লক্ষ ভারতীয় আটকে রয়েছে, তাই তাঁদের নিরাপত্তা নিয়ে এখন বেশ দুশ্চিন্তায় রয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে উপকূলীয় দেশগুলির রাষ্ট্রনেতাদের সঙ্গেও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। কারণ ইরান যে ভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনবহুল এলাকাগুলিতেও হামলা চালাচ্ছে, তাতে সেখানে বসবাসকারী ভারতীয়দেরও জীবন সংকটের মুখে পড়েছে। এদিকে উপসাগরীয় রাষ্ট্রগুলিও বেশিরভাগই পশ্চিমী শক্তির পক্ষে, তাই আয়াতুল্লাহ আলি খামেনি-র মৃত্যু নিয়ে নীরব আছে। জাপান এবং জার্মানি স্থিতিশীলতা এবং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু কোনও শোক বিবৃতি দেয়নি।

    আরও পড়ুন: নির্বাচিত হলেন মুস্তাফিজুর রহমান, বড় সিদ্ধান্ত IPL মালিকদের!

    কেন্দ্রের তরফে কিছু না জানানো হলেও মধ্যপ্রাচ্যের এই সংঘাতের আবহে ভারত একটি পক্ষকে যে সমর্থন করে সেই নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদনও লিখেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। যা নিয়ে দেশে বেশ শোরগোল পরে গিয়েছিল। এদিকে খানিক পিছনের দিকে গেলে দেখা যাবে ভারতের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে অনভিপ্রেত মন্তব্য করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি কখনও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, কখনও CAA আবার কখনও দিল্লির হিংসা নিয়েও প্রশ্ন তুলেছিল, যা কেন্দ্রীয় সরকারের বিপক্ষে ছিল, আর সকলের ধারণা সেই কারণের জন্যই খামেনি-র মৃত্যু নিয়ে নীরব নরেন্দ্র মোদি। যদিও সবটাই অনুমান, এখনও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কেন্দ্রীয় সরকারের তরফে।

  • ইরানে হামলার পিছনে ইজরায়েলের সাথে হাত আছে মোদীর? জানালেন দেশটির রাষ্ট্রদূত

    ইরানে হামলার পিছনে ইজরায়েলের সাথে হাত আছে মোদীর? জানালেন দেশটির রাষ্ট্রদূত

    সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে এখন চলছে যুদ্ধ। তবে তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ইজরায়েল সফর নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তিনি ইজরায়েল সফরে গিয়েছিলেন। আর ঠিক তা দু’দিন পর অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের উপর সামরিক হামলা চালায়। এমনকি ১ মার্চ ইরানের সর্বোচ্চ নেতার আয়াতুল্লাহ আলি খামেনিকে নিকেশ করে দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে, সফর চলাকালীন কি তাহলে হামলার বিষয়ে কিছু জানানো হয়েছিল? প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এর পিছনে হাত রয়েছে?

    সফরের সময় নেওয়া হয়নি কোনও সিদ্ধান্ত

    এদিন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার স্পষ্ট ভাষায় এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রধানমন্ত্রী মোদী ইজরায়েল থাকাকালীন হামলার কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর কথায়, অপারেশন অনুমোদন দেওয়া হয়েছিল ২৮ ফেব্রুয়ারি সকালবেলা। ততক্ষণে প্রধানমন্ত্রী সফর শেষ করে দেশে ফিরে গিয়েছেন। এমনকি তিনি আরও জানিয়েছেন, হামলার পর ইজরায়েলের বিধানমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রী এস জয়সঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন আর পরিস্থিতির ব্যাখ্যাও করেন।

    বলে রাখি, গত এক বছরের মধ্যে দ্বিতীয়বার ইরানের উপর ইজরায়েল হামলা চালিয়েছে। ইজরায়েলের দাবি, এটি ছিল প্রি-এম্পটিভ স্ট্রাইক। অর্থাৎ সম্ভাব্য কোনও বড় হুমকি ঠেকাতে আগাম পদক্ষেপ। আর রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী, ইজরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা। তাঁর অভিযোগ, ইরান দীর্ঘদিন ধরেই সামরিক উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করে আসছে। আর আঞ্চলিক বিভিন্ন গোষ্ঠীকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা করছে। ভাই ইজরায়েল নিরাপত্তাজনিত কারণেই সামরিক পদক্ষেপ নিয়েছে।

    আরও পড়ুন: রাত হতেই বদলে যায় রেলের এই নিয়মগুলো! ট্রেনে ওঠার আগে জানুন, নাহলেই বিপদ

    এদিকে ইরানে সরকার পরিবর্তন হবে কিনা সে বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও রাষ্ট্রদূত স্পষ্ট বলেছেন যে, আমরা জানি না শাসন ব্যবস্থায় পরিবর্তন আদৌ হবে কিনা। কিন্তু ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবে। তিনি দাবি করেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব নিজের দেশেই কঠোর পদক্ষেপ নিয়েছে। এর ফলে অভ্যন্তরীণ অসন্তোষ বাড়ছে।

  • ট্রেন বাতিল, পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ…! আজকের সেরা ১০ খবর (২ মার্চ)

    ট্রেন বাতিল, পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ…! আজকের সেরা ১০ খবর (২ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২ মার্চ, সোমবার। ট্রেন বাতিল, পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ, কল্যাণী এক্সপেক্সওয়ে উদ্বোধন, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ৩৫০০ কোটি টাকার কল্যাণী এক্সপেক্সওয়ে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩৫০০ কোটি টাকার ৪৫ কিলোমিটার দীর্ঘ কল্যাণী এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন। যার ফলে কলকাতা থেকে কল্যাণী পৌঁছতে মাত্র ৪০ মিনিট সময় লাগবে। নিমতায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে সংযোগকারী তিন লাইনের ফ্লাইওভার এবং এনএইচ-১২ ৩৬.৫ কিলোমিটার এলিভেটেড করিডর চালু করা হয়েছে। আর উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির পরিবহন ব্যবস্থায় এতে বিরাট পরিবর্তন আসবে। বারাসাতের যানজট এড়ানো এবং কল্যাণীর এইমসে পৌঁছানো আরও সহজ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) ভোটার তালিকায় জয়মাল্য বাগচির নামের বানান ভুল

    চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রায় ৬৩ লক্ষের নাম বাদ পড়েছে। যার মধ্যে শোনা যাচ্ছে, এসআইআর মামলার শুনানি করা জয়মাল্য বাগচীর নামের বাংলা বানান ভোটার তালিকায় ভুল ছাপা হয়েছে। এমনকি ইংরেজি বানান সঠিক। নির্বাচন কমিশন প্রযুক্তিগত ত্রুটির কথা স্বীকার করে দিয়েছে। এমনকি সাধারণ ভোটারের নামেও একই সমস্যা দেখা গেছে। ফলে কমিশনের প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া এবং তালিকার নির্ভুলতা নিয়ে যে প্রশ্ন উঠছে তার বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) মার্চ মাসে স্কুলে একাধিক ছুটি ঘোষণা

    মার্চ মাসে রাজ্যের স্কুলে একাধিক ছুটি ঘোষণা করা হল। ১ থেকে ৪ মার্চ দোল এবং হোলি উপলক্ষে টানা ছুটি থাকবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা বোর্ড চলতি বছরে মোট ৬৫ দিনের ছুটির তালিকাও প্রকাশ করে দিয়েছে। পাশাপাশি দোল, হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি, রামনবমী, মহাবীর জয়ন্তী এবং ঈদ উপলক্ষে একাধিক সরকারি অফিস ছুটি থাকবে। ফলে ছাত্রছাত্রী এবং কর্মচারীরা বাড়িতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) পাকিস্তানের নূর খান ঘাঁটিতে আফগানিস্তানের হামলা, নিহত ৩৫ সেনা

    আফগানিস্তানের তরফ থেকে জানানো হয়েছে, তাদের বিমান বাহিনী নূর খান ঘাঁটি সহ একাধিক পাকিস্তানি ঘাঁটিতে সামরিক হামলা চালিয়েছে। আর তাতে অন্তত ৩৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে এই দাবি অস্বীকার করেনি পাকিস্তান। কিন্তু উত্তেজনা চরমে। কাবুল এবং বাগরামে পাকিস্তানের হামলার প্রতিশোধ হিসেবে এবার এই অভিযান চালানো হয় বলে দাবি। দুই দেশের পাল্টাপাল্টি আক্রমণের সীমান্ত যে আরও পরিস্থিতি বর্বর হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) পুরীগামী একাধিক ট্রেন বাতিল

    পুরী স্টেশনের ৭ এবং ৮ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য ইস্ট কোস্ট রেলওয়ে খুরদা রোড ডিভিশনে তিন মাস বিভিন্ন ট্রেন বাতিল করেছে। এমনকি ৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আর ৩০টি এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। ৬৮৪০৯, ০৮০১২, ০৮০১১, ৬৮৪১০, ০২৮৪০, ০২৮৩৯ সহ একাধিক ট্রেন নির্দিষ্ট দিনে চলবে না। পাশাপাশি ১২১৪৫/৪৬ লোকমান্য তিলক-পুরী এবং ২২২০১/০২ শিয়ালদা-পুরী দুরন্ত রুটের পথ ছোট করে দেওয়া হয়েছে। যাত্রীদের টিকিট কাটার আগে তালিকা দেখে নিতেও বলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) ভোটের আগে জনস্বার্থ মামলা হাইকোর্টে

    বিধানসভা ভোটের আগে রক্তপাতহীন এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি মিলল। পিটিশন স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছে এবং সিসিটিভি মোতায়েন করতে বলা হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক ভিডিওগ্রাফি এবং উচ্চপদস্থের মনিটরি কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে। আর ২০২১ এর ভোট পরবর্তী হিংসার প্রেক্ষিতেই মূলত আদালতের তত্ত্বাবধানে নিরাপত্তা জোরের আবেদন করেছে মামলাকারীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) এসএসসি দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব

    এসএসসি দুর্নীতি মামলায় ফের তলব করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার হওয়ার পর দুজনেই বর্তমানে জামিনমুক্ত হয়েছেন। আর এবার ইডি এসএসসি মামলায় তাঁদের ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে আলাদা করে জিজ্ঞাসাবাদ করবে বলে জানানো হয়েছে। নতুন করে কোনও তথ্য উঠে আসতে পারে বলেই অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) ১৫ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদীর সভা

    বিধানসভা ভোটের আগে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হল। এর পরেই ১৫ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে শীর্ষ বিজেপি নেতাদের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে। রাজ্যের ২৯৪টি কেন্দ্র কভার করার লক্ষ্য নিয়েছে বিজেপি দল। দলের জন্য ৩ থেকে ৪ মার্চ কর্মসূচি বন্ধ থাকলেও ৫ মার্চ থেকে আবারো যাত্রা শুরু হবে। বিজেপি জাতীয় এই সভাকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসাবে দেখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) সাংবাদিকতা ছেড়ে বিজেপিতে যোগদান রিপাবলিক বাংলার সন্তু পানের

    দক্ষিণ ২৪ পরগনার মথুরাপড়ে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সাংবাদিক সন্তু পান সাংবাদিকতা ছেড়ে এবার ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগদান করেছেন। রিপাবলিক বাংলা চ্যানেল ছেড়ে নতুন রাজনৈতিক যাত্রার কথা সোশ্যাল মিডিয়ায় সন্তু নিজেই জানিয়েছেন। এমনকি রেশন দুর্নীতি কভার করতে গিয়ে হামলার শিকার হওয়ার সন্তুর এই যোগদান বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে যে নতুন জলঘোলা সৃষ্টি করেছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) হোলির ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালু করল পূর্ব রেল

    দোল এবং হোলির ভিড় সামাল দিতে পূর্ব রেল ২৭৬টি বিশ ট্রেন চালু করল। শিয়ালদা, হাওড়া, কলকাতা এবং আসানসোল থেকে দিল্লি, জয়পুর, খড়গপুর, রাক্সৌল, নিউ জলপাইগুড়িসহ বিভিন্ন রুটে ট্রেনগুলো চলবে বলে জানানো হয়েছে। কলকাতা-জয়পুর, আসানসোল-জয়পুর এবং শিয়ালদা-দিল্লি আসংরক্ষিত হোলি স্পেশাল ট্রেন নির্দিষ্ট দিনগুলোতে যাত্রা করবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে এই ট্রেনের স্টপেজ রাখা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • ‘পরিবর্তন যাত্রা’র পর মোদীর ব্রিগেড সমাবেশ, দিনক্ষণ জানিয়ে দিল বিজেপি

    ‘পরিবর্তন যাত্রা’র পর মোদীর ব্রিগেড সমাবেশ, দিনক্ষণ জানিয়ে দিল বিজেপি

    প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার, ২৮ ফেব্রুয়ারি বাংলায় SIR- এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তাই সময় নষ্ট না করেই সমস্ত রাজনৈতিক দল এক এক করে নেমে পড়েছে জনসংযোগ বৃদ্ধিতে। এমতাবস্থায় পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি। আর সেই কর্মসূচির প্রথম দিনেই এবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভার দিন ঠিক হল।

    কবে হবে মোদির ব্রিগেডের জনসভা?

    গতকাল অর্থাৎ রবিবার, থেকে বিজেপির তরফে রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘পরিবর্তন যাত্রা’। বিজেপি সূত্রে খবর, রবিবার ও সোমবার রাজ্যের ন’টি আলাদা জায়গা থেকে ন’টি পৃথক র‍্যালি হবে। তবে ৩ ও ৪ মার্চ ‘দোল যাত্রা’ এবং হোলির কারণে কোনও কর্মসূচি রাখা হয়নি। ৫ মার্চ থেকে আবার যাত্রা শুরু হবে এবং ধাপে ধাপে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রকে কভার করা হবে। অন্যদিকে এই পরিবর্তন যাত্রার পরই এবার বিজেপির ব্রিগেডে সভা করার নির্দিষ্ট দিন ঘোষণা করা হল। জানা গিয়েছে আগামী ১৫ মার্চ হতে চলেছে সেই সভা। আর সেখানেই উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বিশাল র‍্যালির মাধ্যমেই পরিসমাপ্তি হবে ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচি।

    সভায় থাকবেন অমিত, মিঠুন?

    জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে আয়োজিত ন’টি র‍্যালির একটির সূচনায় উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র। গতকালই এই র‍্যালিটি প্রথমে হওয়ার কথা থাকলেও পরে তা সোমবারে সরানো হয়। তবে ১৫ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে অমিত শাহ উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এমনকি ব্রিগেডের ওই সভায় মিঠুন চক্রবর্তী থাকবেন কি না, তা নিয়েও জল্পনা চলছে। যদিও বিজেপি নেতৃত্ব এই নিয়ে এখনও কিছু বলেনি, তবে এই সভা সফল করতে তাঁরা যে বদ্ধপরিকর, তা বুঝিয়ে দিয়েছেন।

    আরও পড়ুন: এদের বাদ দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে! ঘোষণায় বিতর্ক

    প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রা’য় কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক কেন্দ্রের শীর্ষ নেতা অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিশ প্রমুখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাকে দখল করতে রীতিমত মরিয়া হয়ে উঠেছে মোদি গোষ্ঠী।