Tag: MS Dhoni

  • আর শরীর দিচ্ছে না! IPL 2026 শুরুর আগেই অবসর নেবেন ধোনি?

    আর শরীর দিচ্ছে না! IPL 2026 শুরুর আগেই অবসর নেবেন ধোনি?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন 6 বছর ছুঁই ছুঁই। তবে ভক্তদের আবেদনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজও বর্তমান মহেন্দ্র সিং ধোনি। আগামী জুলাইয়ে 45 এ পা দেবেন তিনি। যে বয়সের আগেই বেশিরভাগ ক্রিকেটার ক্রিকেট থেকে হাত গুটিয়ে নেন সেই পর্বে দাঁড়িয়ে ভক্তদের অনুরোধে IPL এ খেলা চালিয়ে যাচ্ছেন মাহি। তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় তারকার ফিটনেস। যার প্রমাণ সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। যা দেখার পরই ভক্তরা চিন্তায় পড়ে গিয়েছেন আদৌ এবারের IPL খেলবেন তো ধোনি? নাকি তার আগেই অবসর?

    IPL 2026 এর আগেই অবসর নেবেন মাহি?

    বয়স বড় বালাই। এটা বোঝেন প্রত্যেকটা ক্রিকেটার। ধোনির ক্ষেত্রেও অন্যথা নয়। তবে ভক্তদের তরফে তিনি যে ভালবাসাটা পান সেটার জোরেই বোধহয় আজও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে যাচ্ছেন মাহি। তবে নিজেকে পুরোপুরি ফিট না রেখে খেলতে নামাটা এক কথায় অন্যায়। আসলে ভক্তদের আবেগ থাকতেই পারে, তবে বাস্তবকে মেনে নিতেই হয়। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, চেন্নাই সুপার কিংসের হয়ে অনুশীলন করার পর একেবারে হাঁপাচ্ছেন মাহি। নিজের কিটব্যাগ কোনও মতে টেনে নিয়ে মাঠ ছাড়ছেন তিনি।

    ভাইরাল হওয়া ভিডিওটিতে মাহির চোখমুখ দেখে বোঝাই যাচ্ছিল তাঁর যথেষ্ট কষ্ট হচ্ছে। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে এক গাল হাসি দিলেও এই মুহূর্তে খেলোয়াড়ের ফিটনেস যে একেবারেই 100 শতাংশ নেই সেটা পুরো স্পষ্ট। এদিন মাহিকে দেখে মনে হচ্ছিল যেন কোনও মতে কিটব্যাগ টেনে নিয়ে ডাগা আউটে যেতে পারলেই বাঁচেন। সেটাও যেন টানতে খুব কষ্ট হচ্ছে তাঁর। পরবর্তীতে মাঠ পেরোতেই দেখা গেল এক সাপোর্ট স্টাফ মাহির ব্যাগ নিতে ছুটে এলেন। যে দৃশ্য দেখার পর কিছুটা হলেও মন খারাপ হয়েছে ভক্তদের। আশঙ্কা, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও হয়তো খেলতে পারবেন না ধোনি।

     

    অবশ্যই পড়ুন: বাড়ছে জ্বালানির দাম! এপ্রিল থেকে মহার্ঘ হচ্ছে বিমান ভাড়া? ইঙ্গিত কেন্দ্রের

    প্রসঙ্গত, মাহি যেহেতু এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নেননি ফলে এ বছর চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে তাঁকে দেখা যাবে এটাই আশা করছেন সিংহভাগ মানুষ। তবে আগের মতো ব্যাট হাতে সেভাবে কিছুই করে উঠতে পারছেন ধোনি। উইকেটের পেছনেও সেই ক্ষিপ্ততা এখন অতীত। গত মরসুমের দু একটা ম্যাচ বাদ দিয়ে বাকি ম্যাচগুলিতে একেবারে ডাহা ফেল করেছিলেন তিনি। ফলে, এবারের IPL এ যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে ধোনির মতো একজন খেলোয়াড়ের পক্ষে সেটা আদতেই অসম্মানের।

  • গম্ভীরের পর টিম ইন্ডিয়ার প্রধান কোচ হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? বড় খবর

    গম্ভীরের পর টিম ইন্ডিয়ার প্রধান কোচ হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? বড় খবর

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 এর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ভারত (Indian Cricket Team)। এই সাফল্যটা এসেছে প্রধান কোচ গৌতম গম্ভীরের হাত ধরেই। এ নিয়ে গম্ভীরের কোচিংয়ে শেষ দুই বছরে তিন তিনটি খেতাব জিতেছে ভারত। ICC চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু করে এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপটাও জেতাই লক্ষ্য গৌতম বাবুর। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে গম্ভীরের। এদিকে 2028 এ গ্রীষ্মকালীন অলিম্পিক। কাজেই গম্ভীরের চুক্তির মেয়াদ বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত গম্ভীর ভারতীয় দলের কোচের পদ ছাড়লে কে হবেন পরবর্তী কোচ? উঠে আসছে খোদ মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম।

    টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হচ্ছেন মাহি?

    ভারতীয় দলের কোচ হিসেবে মহেন্দ্র সিং ধোনিকেই দেখতে চাইছেন বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর। সেটাই কলকাতায় এসে এক স্পোর্টস ওয়েবসাইটের কনক্লেভে বুঝিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর। ওই ইভেন্টে হাজির হয়ে গৌতম গম্ভীর বলেছিলেন, কোচের ভূমিকায় তিনি পরবর্তীতে মহেন্দ্র সিং ধোনিকেই দেখতে চান।

    বলাই বাহুল্য, ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই Instagram এ ভারতীয় দলের একটি ছবি পোস্ট করে ধোনি লিখেছিলেন, “আহমেদাবাদে তৈরি হল ইতিহাস। দল, সাপোর্ট স্টাফ এবং বিশ্বব্যাপী ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক ভক্তকে আমার অনেক অভিনন্দন। সকলকে খেলতে দেখে খুব ভাল লাগছে। কোচ সাহেব আপনার মুখে হাসিটা দারুণ মানায়। হাসির সাথে সাথে তীব্রতার এক ঘাতক মিশ্রণ ধরা পড়েছে। খুব ভাল লাগছে। বন্ধুরা উপভোগ করুন।” মাহির সেই পোস্টে কমেন্ট করেছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গম্ভীরও।

     

    অবশ্যই পড়ুন: আজ পর্যন্ত গড়ায়নি ট্রেনের চাকা, দেশের সেই রাজ্যেই রেলপথ তৈরিতে মিলল বিরাট সাফল্য

    সম্প্রতি সেই ইনস্টা পোস্টের প্রসঙ্গ তুলে গৌতম গম্ভীরকে বলতে শোনা গিয়েছিল, “ধোনি বিশ্বকাপের ফাইনাল দেখতে এসেছিল। এটা দেখে ভাল লেগেছে। সে আমায় হাসতে বলেছে। এটাও ভাল লাগে। আশা করছি একদিন ধোনি আমার জায়গায় থাকবে এবং আমি ওর জায়গায়। সেদিন আমিও ওর মতো কিছু লিখতে পারবো।। আর ধোনি তখন ডাগআউট থেকে হাসবে।” কোচের এই এক বক্তব্যের পরই অনেকেই ধরে নিয়েছেন, টিম ইন্ডিয়ার পরবর্তী প্রধান কোচ হবেন মাহি। যদিও এ নিয়ে কোনও ইঙ্গিত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে মেলেনি।

  • বিশ্বকাপ জিতেই ধোনির রেকর্ডে ভাগ বসালেন হার্দিক পান্ডিয়া

    বিশ্বকাপ জিতেই ধোনির রেকর্ডে ভাগ বসালেন হার্দিক পান্ডিয়া

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ কাঁধে তুলেছে ভারত (India)। টিম ইন্ডিয়ার সাফল্যে অবদান রয়েছে জাতীয় দলের প্রত্যেকেরই। সে অধিনায়ক সূর্যকুমার যাদব হোক কিংবা সঞ্জু স্যামসন। ভারতীয় স্কোয়াডের 15 জন সদস্যই টিম ইন্ডিয়ার এই সাফল্যের দাবিদার। তবে এই তালিকায় একেবারে প্রথম দিকে যাঁর নাম আসে তিনি হলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এদিন ব্যাট হাতে 18 রানের বেশি করতে না পারলেও দুর্ধর্ষ ফিল্ডিং করার পাশাপাশি বল হাতে একটি উইকেট তুলেছিলেন তিনি। আর তারপরেই ভারত বিশ্বকাপ জেতা মাত্রই এক বিশেষ কীর্তি করে মহেন্দ্র সিং ধোনির রেকর্ডে ভাগ বসালেন হার্দিক।

    ধোনির রেকর্ডে ভাগ বসালেন হার্দিক পান্ডিয়া

    গত রবিবার রাতে, কিউই বাহিনীকে পরাস্ত করে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা মাত্রই টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নবম বারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, 2024 ও 2026 পরপর দু’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য হার্দিক পান্ডিয়া। এছাড়াও দুবার এশিয়া কাপ ও মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে মোট চারবার টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়াও গুজরাত টাইটান্স দলে একবার শিরোপা জিতে ছিলেন হার্দিক। সব মিলিয়ে মোট 9 বার টি-টোয়েন্টি শিরোপা জিতে নিয়েছেন ভারতের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আর সেই সূত্রেই তিনি ভাগ বসিয়েছেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ডে।

    বলাই বাহুল্য, মাহিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি, এশিয়া কাপ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে মোট 9 বার শিরোপা জিতেছিলেন। তবে ভারতের হয়ে সর্বাধিক টি-টোয়েন্টি ফাইনাল জয়ী ক্রিকেটার কিন্তু রোহিত শর্মা। হ্যাঁ, 20 ওভারের ক্রিকেটে মোট 11 বার টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন বিরাট কোহলি সতীর্থ। তবে যদি বর্তমান অধিনায়ক সূর্যকুমারের প্রসঙ্গে আসা যায় সেক্ষেত্রে আজ পর্যন্ত মোট 8 বার টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন তিনি।

    অবশ্যই পড়ুন: চালাতেন স্কুল বাস, সেই ব্যক্তির জোরেই দুবার বিশ্বকাপ জিতল ভারত

    উল্লেখ্য, এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই শোনা যাচ্ছিল হয়তো এবার 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন হার্দিক পান্ডিয়া। যদিও পরবর্তীতে ফাইনালের রাতে হার্দিক একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই কোথাও যাচ্ছেন না তিনি। ভারতীয় দলের হয়ে এবং IPL মিলিয়ে দশটি ট্রফি জিততে হবে তাঁকে। ভারতীয় তারকা বলেছিলেন, ক্রিকেটের সবেমাত্র অর্ধেক রাস্তা পাড়ি দিয়েছেন তিনি। এখনও ক্রিকেটকে অনেকটা দেওয়া বাকি তাঁর।

  • যা পারেননি মহেন্দ্র সিং ধোনি, রোহিতরা! ফাইনালে সেটাই করে দেখাতে পারেন সূর্যকুমার

    যা পারেননি মহেন্দ্র সিং ধোনি, রোহিতরা! ফাইনালে সেটাই করে দেখাতে পারেন সূর্যকুমার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভারতের (India National Cricket Team) ঝুলিতে এসেছিল রোহিত শর্মার হাত ধরে। তবে তিনি এই মুহূর্তে 20 ওভারের ক্রিকেটে অতীত। ভারতীয় টি-টোয়েন্টি দল সামলাচ্ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এবার তাঁর নেতৃত্বেই একটানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় ভারতীয় দল। স্কাই যদি আজ ফাইনালে টিম ইন্ডিয়াকে জেতাতে পারেন তবে তাঁর হাত ধরেই ইতিহাসের পাতায় নাম লেখাবে ভারত। তবে শুধু এটাই নয়। ভারতীয় অধিনায়কের কাছে সুযোগ রয়েছে বিশ্বকাপের ফাইনালে বড় রান করে পুরনো ধারা ভেঙে দেওয়ার।

    পুরনো ধারা ভেঙে দেবেন সূর্য!

    টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আজ পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে ভারতীয় দল। তবে অবাক করা বিষয়, 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যন্ত মোট তিনবার অর্থাৎ 2007, 2014 এবং 2024 সালের বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের অধিনায়করা কেউই ব্যাট চালিয়ে দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। তিনটি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় অধিনায়কদের রান একত্রিত করলে 19 রান হয়। এক কথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে ভারতীয় অধিনায়কদের কেউই আজ পর্যন্ত দুই অঙ্কের রান করতে পারেননি।

    কাজেই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সূর্য যদি অন্তত 10 রানও করতে পারেন তবে তিনি হয়ে উঠবেন ভারতের প্রথম অধিনায়ক যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। আর সেটা হলে, ভারতীয় অধিনায়কদের ব্যর্থতার যে ধারা বা প্রবণতা তা পুরোপুরি মিটে যাবে। সহজ ভাষায় বলতে গেলে, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা রাজা পারেননি সেটাই করে দেখাতে পারেন সূর্য। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, গত কয়েকটি ম্যাচে সেভাবে রান করতে না পারায় ফাইনালে সুযোগ পেলে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেন স্কাই। কাজেই তাঁর উপর নজর থাকবে ভক্তদের।

    অবশ্যই পড়ুন: ভারত না নিউজিল্যান্ড, T20 বিশ্বকাপে কার ক্ষমতা বেশি? পরিসংখ্যান দেখলে ভয় পাবেন!

    উল্লেখ্য, আজ অর্থাৎ 8 মার্চ, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনাল। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা সাতটায় শুরু হবে খেলা। তার আগে সাড়ে ছটায় অনুষ্ঠিত হবে দুই দলের টস পর্ব। যার উপর নির্ভর করছে ম্যাচের একটা বড় অংশের হার-জিত।