Tag: Mobile App

  • এবার আপনাকে বাড়িতেও পৌঁছে দেবে রেল! Railone App-এ নতুন পরিষেবা

    এবার আপনাকে বাড়িতেও পৌঁছে দেবে রেল! Railone App-এ নতুন পরিষেবা

    সহেলি মিত্র, কলকাতাঃ রেল (Indian Railways) যাত্রীদের পোয়া বারো। অনেক ট্রেন যাত্রীই ট্রেন স্টেশনে নামার পর কীভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে চিন্তিত হয়ে পরেন। বিশেষ করে যখন তাঁরা অচেনা, অজানা জায়গায়, কিংবা গভীর রাতে স্টেশনের বাইরে কিছু না পান তখন সমস্যার বিষয় হয়ে ওঠে। কিন্তু আর চিন্তা নয়, কারণ এবার ভারতীয় রেল (Indian Railways) শীঘ্রই আপনাকে আপনার বাড়ির বা আপনার দোরগোড়ায় পৌঁছে দেবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তাও আবার গাড়ি করে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    এবার যাত্রীদের বাড়ি পৌঁছে দেবে রেল!

    আসলে রেল কর্তৃপক্ষ ভারত ট্যাক্সির (Bharat Taxi) সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে, যার ফলে যাত্রীরা তাঁদের ট্রেনের টিকিটের সাথে স্টেশন থেকেই পরবর্তী যাত্রার জন্য ট্যাক্সি বুক করতে পারবেন। এই সুবিধাটি রেলের সুপার অ্যাপ, RailOne-এ পাওয়া যাবে। এই অ্যাপটি সম্প্রতি চালু করেছে রেল। অর্থাৎ ট্রেন বুকিং-এর পাশাপাশি আগামী দিনে আপনি চার চাকাও বুক করতে সক্ষম হবেন একটা অ্যাপের মাধ্যেম।

    রিপোর্ট অনুযায়ী, নতুন এই ব্যবস্থার অধীনে, আপনি রেলের টিকিট বুক করার পাশাপাশি একটি ট্যাক্সিও বুক করতে পারবেন। RailOne অ্যাপে টিকিট বুক করার সময় একটি অতিরিক্ত অপশন দেখা যাবে, যেখানে ভারত ট্যাক্সি উইন্ডোটি শো করবে। মাত্র কয়েকটি ক্লিকেই টিকিটের সাথে আপনার ট্যাক্সিও বুক হয়ে যাবে। এর মানে হলো, ট্রেন থেকে নামার পর আপনাকে ট্যাক্সি বা অন্যান্য যানবাহন খোঁজার জন্য তাড়াহুড়ো করতে হবে না বা বিভিন্ন অ্যাপের উপর নির্ভর করতে হবে না। স্টেশন থেকে আপনার পরবর্তী যাত্রা আপনার বাড়ির আরাম থেকেই, কোনো ঝামেলা ছাড়াই পূর্ব-পরিকল্পিত থাকবে।

    যাত্রীদের জন্য কী পরিবর্তন আসবে?

    সাধারণত, যাত্রীদের স্টেশন থেকে বেরিয়ে নিজেরাই বাস, ট্যাক্সি বা ক্যাব পরিষেবা খুঁজতে হয়, অথবা পরিবারের সদস্য বা পরিচিতদের ফোন করতে হয়। এছাড়াও, যে স্টেশনগুলির কাছে নিয়মিত বাস বা অটো পরিষেবা নেই, সেখানে যাত্রীদের প্রায়শই অটো বা ট্যাক্সির জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হয়। নিরাপত্তাজনিত উদ্বেগও থাকে। তবে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে, কনফার্ম ট্রেনের টিকিটের সাথেই একটি ট্যাক্সি বুক হয়ে যাবে, ফলে সময় বাঁচবে। ট্রেন পৌঁছানোর সাথে সাথেই একটি ট্যাক্সি আপনার জন্য অপেক্ষা করবে। যাত্রীদের অনিশ্চয়তা ও অসুবিধা কমবে এবং ভ্রমণও আরও নিরাপদ হবে।

    আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সরকারের DA বিজ্ঞপ্তিতেও ভিজল না চিঁড়ে, এবার কলকাতা হাইকোর্টে নতুন মামলা

    RailOne কী?

    ভারতীয় রেলের RailOne অ্যাপটি একটি সুপার অ্যাপ হিসেবে কাজ করে, যা ১ জুলাই, ২০২৫-এ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চালু করেন। চালু হওয়ার পর থেকে অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে এবং আট মাসেরও কম সময়ে ২০ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। এটির দৈনিক প্রায় ৬০০,০০০ টিকিট বুকিং পরিচালনা করার ক্ষমতা রয়েছে।

  • সঞ্চার সাথীর পর এবার এই অ্যাপ স্মার্টফোনে বাধ্যতামূলক করছে কেন্দ্র!

    সঞ্চার সাথীর পর এবার এই অ্যাপ স্মার্টফোনে বাধ্যতামূলক করছে কেন্দ্র!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সঞ্চার সাথীর পর এবার এক বিশেষ অ্যাপ (Mobile App) প্রত্যেকের স্মার্টফোনে ইনস্টল করা বাধ্যতামূলক করতে চাইছে কেন্দ্রীয় সরকার (Central Government)। আর তা নিয়েই এবার বেঁকে বসেছে বেশ কিছু মোবাইল সংস্থা। নরেন্দ্র মোদি সরকারের এমন সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছেন তারা। সংস্থাগুলি চাইছে, দ্বিতীয় কোনও সরকারি অ্যাপ যেন নতুন করে স্মার্টফোনে বাধ্যতামূলক না করা হয়।

    কোন অ্যাপ স্মার্টফোনে বাধ্যতামূলক করতে চায় বিজেপি সরকার?

    সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছে, গত জানুয়ারিতেই প্রত্যেকটি মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে স্মার্টফোনে mAdhar আধার বা মাই আধার অ্যাপটি প্রি ইনস্টল করে দিতে বলা হয়েছে। নরেন্দ্র মোদি সরকার খুব পরিষ্কারভাবে জানিয়েছে, সাধারণ মানুষের স্বার্থে এই অ্যাপ মোবাইলে রাখতেই হবে। এই আধার অ্যাপ দিয়ে ভারতের যেকোনও নাগরিক তাদের মোবাইল নম্বর থেকে শুরু করে নাম, অভিভাবকের নাম এমনকি ঠিকানা সংশোধন কিংবা বদল করতে পারবেন।

    মূলত সাধারণ মানুষের মুখের দিকে চেয়ে এই নতুন আধার অ্যাপটিকে প্রতিটি স্মার্টফোনে প্রি ইনস্টল করে দেওয়ার জন্য মোবাইল প্রস্তুতকারক সংস্থা গুলির কাছে আবেদন জানিয়েছে কেন্দ্র। তবে কিছু সংস্থা কেন্দ্রকে সাহায্য করতে চাইলেও অ্যাপেল, স্যামসাংয়ের মতো সংখ্যাগুলি কেন্দ্রের সিদ্ধান্তে সায় দেয়নি। এমন বক্তব্যের স্বপক্ষে মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির দাবি, mAdhar আধার অ্যাপটিকে স্মার্টফোনে প্রি ইনস্টল করতে হলে ভারতের বাজারে বিক্রি হওয়া মোবাইলগুলির জন্য আলাদা করে প্রোডাকশন লাইন তৈরি করতে হবে। এর জন্য সংস্থাগুলির আলাদা করে অনেকটাই খরচ পড়ে যাবে। ফলে সরকারের এমন পদক্ষেপের বিরোধিতা করছে তারা। এখন দেখার এমন সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর হয় কিনা।

    অবশ্যই পড়ুন:   “অজিঙ্কা রাহানেকে ফের অধিনায়ক করে বড় ভুল করে ফেলল KKR”

     

    উল্লেখ্য, এর আগে সঞ্চার সাথি নামক অ্যাপটি মোবাইল ফোনে ইন্সটল করা বাধ্যতামূলক করেছিল নরেন্দ্র মোদির সরকার। সেই সময় অবশ্য গোপনীয়তা অধিকার লঙ্ঘন করার অভিযোগ তুলে আপত্তি জানিয়েছিল মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি। সেই বিতর্ক আজ পর্যন্ত কাটেনি।