Tag: Mamata Banerjee

  • আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

    আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

    সৌভিক মুখার্জী, কলকাতা: ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ থেকেই যুবসাথী প্রকল্পের (Banglar Yuva Sathi) টাকা বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, গতকাল অর্থাৎ ৬ মার্চ থেকে এসআইআর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে বসেছেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের শীর্ষ নেতারা। আর আজ ৭ মার্চ তিনি নিজেই ঘোষণা করলেন, আজ থেকেই যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকবে। ফলে ভোটের আগেই যে বেকারদের মুখে হাসি ফোটাতে ফেলেছে শাসক দল তা স্পষ্ট।

    আজ থেকে যুবসাথীর টাকা

    বলাই বাহুল্য, চলতি বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। যেখানে জানানো হয়েছিল, মাধ্যমিক পাস করলেই বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবে। তবে তার জন্য অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। আগে ঠিক করা হয়েছিল, ১৫ আগস্ট থেকে এই ভাতা দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী পরে জানান যে, ১ এপ্রিল থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু আজ ধরনা মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিলেন, ৭ মার্চ থেকেই যুবসাথীর টাকা ঢুকবে। এমনকি আন্তর্জাতিক মহিলা দিবসের উপহার হিসেবেই তিনি এই ঘোষণা করলেন।

    আরও পড়ুন: ভোটের আগে রদবদল, ৭ IAS অফিসার সহ KMC-র কমিশনারকেও সরাল নবান্ন

    এদিকে যুবসাথী আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেধে দিয়েছিল রাজ্য সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য হল আবেদনকারীকে অবশ্যই ২১ থেকে ৪০ বছর বয়স হতে হবে। আর রাজ্য সরকারের অন্য কোনও রকম জনমুখী প্রকল্পের আওতায় থাকা যাবে না। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতি মাসে এই প্রকল্পের আওতায় আবেদনকারীরা ভাতা পাবেন বলে জানানো হয়। তবে যদি তার পরেও কেউ বেকার থাকে, সেক্ষেত্রে আবার রিভিউ নিতে পারবে। সেই অনুসারী, সকলে ভেবেছিলে হয়তো ১ এপ্রিল থেকেই এই প্রকল্পের টাকা ঢুকবে। কিন্তু তার আগেই বিরাট খুশির খবর শোনালেন মমতা।

  • সরকারের চাপে না অন্য কারণে পদত্যাগ? এবার মুখ খুললেন প্রাক্তন রাজ্যপাল আনন্দ বোস

    সরকারের চাপে না অন্য কারণে পদত্যাগ? এবার মুখ খুললেন প্রাক্তন রাজ্যপাল আনন্দ বোস

    প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে রীতিমত উত্তাল বঙ্গ রাজনীতি। জনসংযোগ বৃদ্ধিতে একের পর এক কর্মসূচি এবং প্রচার পর্ব করেই চলেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। আর এই অবস্থায় ভোটের ঠিক আগেই পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। গত বৃহস্পতিবার রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন তিনি। ওইদিনই রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। ভোটের আগে কেন এভাবে আকস্মিক পদত্যাগ করলেন, সেই নিয়ে তখন কিছু না জানালেও এবার মুখ খুললেন বোস।

    পদত্যাগ নিয়ে বাড়ছে জল্পনা

    পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ ২০২২ সালের ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সি ভি আনন্দ বোস। মাত্র ৩ বছর হয়েছে রাজ্যপালের পদে ছিলেন। রাজভবনের নাম পাল্টে লোকভবনও করেছেন সাম্প্রতিক সময়ে। এমনকি রাজ্যে ভোট-হিংসা, দুর্নীতির মতো বিষয়ে গুরত্বপূর্ণ বিষয়ে সরব হয়েছিলেন তিনি এবং রাজ্যকে দুর্নীতিমুক্ত করার ডাকও দিয়েছিলেন। কিন্তু বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার রাজ্যপালের সিংহাসন থেকে পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস। কিন্তু এই পদত্যাগ স্বেচ্ছায় না কি তাঁকে পদত্যাগ করানো হল? তা নিয়ে জল্পনা বেড়েই চলেছে, এবার সব জল্পনার অবসান করে নিজেই পদত্যাগের কারণ সম্পর্কে মুখ খুলেছেন প্রাক্তন রাজ্যপাল বোস।

    পদত্যাগের কারণ জানালেন বোস

    গতকাল অর্থাৎ শুক্রবার, প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি এক্স পোস্ট করেন। সেখানে তিনি জানিয়েছেন, ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে কাজ করতে নিজের রাজ্য কেরল চলে যাচ্ছেন। পোস্টে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গে আমার অধ্যায় শেষের পথে। বাংলার মহান মানুষ আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমি বিকশিত ভারত গড়ার লক্ষ্যে কাজ করতে নিজের রাজ্য কেরলে চলে যাচ্ছি। সেখানে জাতীয় নেতৃত্বের নির্দেশ মেনে এই মিশনের লক্ষ্য পূরণে কাজ করব। কেরলের কল্যাণে সব দিক থেকে চেষ্টা করব। কারণ, এটা আমার নিজের রাজ্য।” পোস্টে সিভি আনন্দ বোস নিজের পদত্যাগপত্রের কপিও শেয়ার করেন।

    আরও পড়ুন: ভোটের আগে রদবদল, ৭ IAS অফিসার সহ KMC-র কমিশনারকেও সরাল নবান্ন

    নয়া রাজ্যপালকে শুভেচ্ছা

    বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদে বসানো হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে। সিভি আনন্দ বোস তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, “আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং বিশিষ্ট প্রশাসক আর এন রবিকে শুভেচ্ছা জানাই। তিনি আমার উত্তরসূরি হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেবেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, “এই নতুন দায়িত্বকে আমি আমার পবিত্র কর্তব্য হিসেবে দেখছি। কেরলের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ হিসেবে দেখছি। আমি মানুষের জন্য, মানুষের সঙ্গে এবং মানুষের পাশে থেকে কাজ করব।” তবে কেরলে তিনি ঠিক কোন পদে কাজ করবেন, সে বিষয়ে কিছু জানাননি।

  • ভোটের আগে রদবদল, ৭ IAS অফিসার সহ KMC-র কমিশনারকেও সরাল নবান্ন

    ভোটের আগে রদবদল, ৭ IAS অফিসার সহ KMC-র কমিশনারকেও সরাল নবান্ন

    প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। আর এই ভোট আবহেই রাজ্যে এবার একাধিক আইএএস এবং ডব্লিউবিএস এগজিকিউটিভ অফিসার বদলি করল নবান্ন (Nabanna)। গতকাল অর্থাৎ শুক্রবার, নবান্ন থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে সাতজন IAS অফিসারের বদলি (WB IAS Officer Transfer) নতুন দায়িত্বের কথা ঘোষণা করা হয়েছে।

    নবান্নের জরুরি বিজ্ঞপ্তি

    সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, বর্তমানে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার হিসেবে কর্মরত সুমিত গুপ্তকে ডিএলআরএস, পশ্চিমবঙ্গ পদে নিয়োগ করা হয়েছে। এবং তাঁকে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন আধিকারিকের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার নতুন কমিশনারের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বসানো হয়েছে অংশুল গুপ্তাকে, এছাড়াও তাঁকে কলকাতা উত্তরের জেলা নির্বাচন আধিকারিকও করা হয়েছে। নদিয়ার বর্তমান জেলাশাসক অনীশ দাশগুপ্তকে বাঁকুড়ার জেলাশাসক করা হয়েছে। সিয়াদ এন উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক হয়েছেন, তিনি আগে বাঁকুড়ার জেলাশাসক ছিলেন।

    Nabanna

    রাজ্যপালের সম্মতিতেই বদলি

    প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের স্পেশাল সেক্রেটারি শেভালে অভিজিৎ তুকারামকে আলিপুরদুয়ারের জেলা শাসক হিসেবে বদলি করা হয়েছে। উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনাকে কেএমডিএ-র সিইও করা হয়েছে। WBSIDCL এর এমডি নিখিল নির্মলকে নদিয়ার জেলাশাসক করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের সদস্য সচিব তনভির আফজলকে উত্তর দিনাজপুরের নতুন জেলাশাসক হিসেবে বসানো হয়েছে। জানা গিয়েছে, রাজ্যপাল এই বদলিগুলিতে সম্মতি দিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বহাল থাকবে।

    আরও পড়ুন: সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ কলকাতায়,পাইকপাড়ায় উড়ল ক্লাবের চাল, এলাকায় আতঙ্ক

    প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনে বড়সড় পরিবর্তন করেছিলেন। সেই সময় কলকাতা পুরসভার কমিশনার-সহ রাজ্যের একঝাঁক জেলার জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকদেরও বদল করা হয়েছিল। এবার মার্চের শুরুতে ফের বদলি করা হল। আসলে সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, তাই সমস্ত জেলায় নিয়ম শৃঙ্খলা সুরক্ষিত এবং নিয়ন্ত্রণ করতে এই বদল আনা হয়েছে বলে মনে করছেনরাজ্য প্রশাসনের একাংশ।

  • মমতার ধরনা, বাংলায় চিটফান্ড কেলেঙ্কারি…! আজকের সেরা ১০ খবর (৬ মার্চ)

    মমতার ধরনা, বাংলায় চিটফান্ড কেলেঙ্কারি…! আজকের সেরা ১০ খবর (৬ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ মার্চ, শুক্রবার। মমতার ধরনা, বাংলায় চিটফান্ড কেলেঙ্কারি, দীঘা রুটে নতুন ষ্টেশন,  রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) দাবি না মানলে বাংলাদেশ-নেপালের মতো আন্দোলন, হুঁশিয়ারি তৃণমূলের

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রতিবাদে কমিশনের বিরুদ্ধে ধর্মতলায় ধর্নায় বসেছেন। জলপাইগুড়িতে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভায় নেতারা হুশিয়ারি দিয়েছেন, সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় সমস্ত জীবিত ভোটারদের নাম থাকলে ২০২৬ এর বিধানসভা নির্বাচন করতে দেবেন না এবং প্রয়োজন হলে বাংলাদেশ এবং নেপালের মতো আন্দোলন করা হবে। এই মন্তব্যে রাজনৈতিক মহলে যে বিতর্ক ছড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) দীঘা রুটে এবার নতুন স্টেশন

    পূর্ব মেদিনীপুরে নতুন ঘোলবাগদা রেলওয়ে স্টেশন খুব শীঘ্রই চালু হতে চলেছে, যা দীঘা যাওয়ার পথে সবথেকে গুরুত্বপূর্ণ স্টপেজ হবে। ভগবানপুর-২ ব্লকের এই হল্ট স্টেশনটি নাচিন্দা এবং হেড়িয়া স্টেশনের মাঝে দীঘা-তমলুক রেলপথের মধ্যেই তৈরি করা হচ্ছে। মার্চ মাসেই এই স্টেশন উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। আর যাত্রীদের জন্য বসার জায়গা, পানীয় জল, শৌচালয় এবং টিকিট কাউন্টারের মতো সব উন্নত মানের সুবিধা থাকবে। এটি চালু হলে মেচেদা-দীঘা, পাঁশকুড়া-দীঘা সহ একাধিক লোকাল ট্রেন পরীক্ষামূলকভাবে থামতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) বেঙ্গালুরু-হায়দ্রাবাদ যাত্রা মাত্র ২ ঘণ্টায়

    বেঙ্গালুরু-হায়দ্রাবাদ হাই স্পিড রেল করিডোর প্রকল্প নিয়ে এবার জোর তৎপরতার সঙ্গে কাজ শুরু করল ভারতীয় রেল। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২ ঘণ্টায় এই দুরত্ব পাড়ি দেওয়া সম্ভব হবে। যেখানে বর্তমানে ট্রেনে সময় লাগে সাড়ে আট ঘন্টা। নতুন করে ট্রেনের গতি সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার পর্যন্ত ছুঁতে পারে। এতে মোট ১২টি স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। আর প্রায় ১৭৪ হেক্টর জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হলেই নির্মাণ কাজ শুরু হতে পারে বলে সূত্রের খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস

    ভোটের আগে পশ্চিমবঙ্গে বিরাট প্রশাসনিক পরিবর্তন। সিভি আনন্দ বোস আচমকা রাজ্যপালের পদ থেকে ইত্তেফা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। এরপর তামিলনাড়ু রাজ্যপাল আরএন রবিকে বাংলায় নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হল। প্রাক্তন আইপিএস অফিসার রবি আগে গোয়েন্দা বিভাগ এবং বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বলে খবর। এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) অমৃত ভারত স্টেশনের আওতায় বদলে যাচ্ছে বরাভূম ও আনারা স্টেশন

    ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশনের আওতায় বরাভূম রেলওয়ে স্টেশন এবং আনারা রেলওয়ে স্টেশনের চেহারায় এবার বিরাট পরিবর্তন আসছে। স্টেশনগুলি এখন আরও পরিস্কার, আধুনিক এবং আকর্ষণীয় করে তোলা হচ্ছে। দেওয়ালে সাঁওতাল সংস্কৃতি শিল্পচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর যাত্রীদের জন্য অপেক্ষা কক্ষ, পরিষ্কার শৌচালায়, লিফট, ফ্রি ওয়াইফাইসহ বিভিন্ন রকম সুবিধা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য দেশের রেল স্টেশনগুলিকে আধুনি,ক আরামদায়ক এবং যাত্রীবান্ধব গড়ে তোলা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) বাংলায় নতুন চিটফান্ড কেলেঙ্কারি

    পূর্বস্থলী এলাকায় নতুন করে চিটফান্ড প্রতারণার অভিযোগ উঠল। বিনিয়োগে বেশি সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। এরপর কোম্পানি টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠে। বিনিয়োগকারীরা টাকা ফেরত চাইতে গিয়ে বিষয়টি বুঝতে পেরেছেন। তাদের দেওয়া কাগজপত্রে ত্রুটি ছিল এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কোনও রকম অনুমোদন ছিল না। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) বাংলায় মহিলাদের জন্য গঠিত হবে ৫৭০০ কোটির তহবিল

    আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি তাদের নির্বাচনী ইস্তাহারে একাধিক প্রস্তুতি নিল। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, মহিলাদের উন্নয়নের জন্য এবার ৫৭০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে, যা কিনা জীবিকা, দক্ষতা উন্নয়ন এবং স্বনির্ভর গোষ্ঠীর কাজে লাগানো হবে। পাশাপাশি যুবকদের জন্য স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি আর সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রের অবকাঠামো অনুযায়ী বেতন সংশোধন আর সপ্তম বেতন কমিশন গঠনের কথা বলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হলো চারধাম যাত্রা ২০২৬ এর

    চারধাম যাত্রা ২০২৬ এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু করল উত্তরাখন্ড সরকার। আজ অর্থাৎ ৬ মার্চ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ভক্তরা সরাসরি পোর্টালে আধার কার্ড দিয়েই নিবন্ধন করে নিতে পারবে। ১৯ এপ্রিল গঙ্গোত্রী মন্দির এবং যমুনোত্রী মন্দিরের যাত্রা শুরু হবে, আর ২২ এপ্রিল খুলবে কেদারনাথ এবং ২৩ এপ্রিল বদ্রিনাথ মন্দির। অনলাইনে না পারলে ১৭ এপ্রিল থেকে ঋসিকেশ এবং হরিদ্বারে অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) গ্যাসের সংকট মেটাতে বিরাট উদ্যোগ কলকাতায়

    ইরান-ইজরায়েল সংঘাতের প্রভাবে গ্যাস সরবরাহ নিয়ে এবার সতর্কতা বাড়াল সরকার। সেই কারণেই কলকাতায় আপাতত নতুন ডবল এলপিজি সিলিন্ডার কানেকশন দেওয়া বন্ধ রাখা হল। তেল সংস্থাগুলি ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দিয়েছে, যাদের একটি করে সিলিন্ডার রয়েছে তাদের দ্বিতীয় সিলিন্ডারের আবেদন আর গ্রহণ করা হবে না। ভবিষ্যতে গ্যাসের যোগান স্বাভাবিক রাখার জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রায় এক মাসের এলপিজি গ্যাস মজুত রয়েছে। পরিস্থিতির উপর কেন্দ্র সরকার নজর রাখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) মমতার ধরনা মঞ্চে পার্শ্বশিক্ষকদের বিক্ষোভ

    বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ধর্নায় বসেছিলেন। সেই সময় বেতন বৃদ্ধি এবং চাকরির স্থায়ীকরণের দাবিতে কয়েকজন পার্শ্বশিক্ষক তাঁর মঞ্চের সামনেই প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হলে মুখ্যমন্ত্রী তাঁদেরকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এবং বলেন যে, অভিযোগ থাকলে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের কাছে যান। পরে পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। উল্লেখ্য, পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের সামনে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের, বিজেপির কাছে যেতে বললেন মমতা

    মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের সামনে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের, বিজেপির কাছে যেতে বললেন মমতা

    সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদে আজ ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধরনা মঞ্চের সামনেই হঠাৎ করে তৈরি হয় উত্তেজনা। বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের দাবিতে কয়েকজন পার্শ্ব শিক্ষক প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে। আর পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকেই হস্তক্ষেপ করতে হয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।

    ধরনা মঞ্চের সামনে বিক্ষোভ

    আসলে শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান বিক্ষোভে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।রাজ্যের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর প্রতিবাদেই এই কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক সংসদ থেকে শুরু করে বিধায়ক আর রাজ্যের মন্ত্রীরা। এই সময় কয়েকজন পার্শ্ব শিক্ষক হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর মঞ্চের সামনে এসে নিজেদের দাবি জানিয়ে প্ল্যাকার্ড দেখাতে থাকেন আর বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দেন। তাদের আচমকা এই বিক্ষোভে কার্যত পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়।

    তবে মঞ্চে বসেই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “শান্ত হয়ে থাকুন। এখানে রাজনীতি করবেন না। বিজেপির কথায় মোটেও এসব করবেন না। যদি কিছু বলার থাকে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে গিয়েই বলুন।” এরপর তিনি পুলিশের উদ্দেশ্যে নির্দেশ দেন যাতে বিক্ষোভকারীদের শান্তভাবেই অন্যত্র সরিয়ে দেওয়া হয়। সেই অনুযায়ী পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

    কেন বিক্ষোভে নামেন পার্শ্ব শিক্ষকরা?

    আসলে গত কয়েকদিন ধরেই রাজ্যের পার্শ্ব শিক্ষকরা নিজেদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছে। মূলত বেতন বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণের দাবিতে তারা আন্দোলন নেমেছেন। আর আদালতের নির্দেশে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিকাশভবনের সামনে অবস্থান বিক্ষোভেও বসেছেন পার্শ্বশিক্ষকরা। এর পাশাপাশি বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল শিক্ষক সংগঠনের ঐক্যমঞ্চ। সেদিন শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েও কলেজ স্ট্রিট এলাকায় পৌঁছনোর পর পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। আর তারপর সেখানেই শুরু হয় অবস্থান বিক্ষোভ।

    আরও পড়ুন: অলির দুর্গে জয়, নেপালের প্রধানমন্ত্রী হতে পারেন ভারতবিরোধী র‍্যাপার! কে এই বলেন্দ্র শাহ?

    আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের দাবি, ২০০৯ সালে তাদের আন্দোলনের মঞ্চে এসে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে ২০১১ সালে মন্ত্রিসভার বৈঠকেও ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ১৫ বছর কেটে গেলেও সেই সমাধান হয়নি। আর ২০২৪ এর মার্চ মাসে রাজ্যের শিক্ষা দফতরের তরফ থেকে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাব অনুযায়ী প্রাথমিক স্তরে পার্শ্বশিক্ষকদের বেতন ২৮ হাজার টাকা এবং উচ্চ প্রাথমিক স্তরে ৩২ হাজার টাকা করার কথা হয়েছিল। তবে সেই দাবিও মান্যতা দেওয়া হয়নি।

  • ভোটাধিকার রক্ষায় ধরনায় মমতা, ধর্মতলায় কতদিন চলবে এই কর্মসূচি?

    ভোটাধিকার রক্ষায় ধরনায় মমতা, ধর্মতলায় কতদিন চলবে এই কর্মসূচি?

    প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রাক্কালে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। জেলায় জেলায় প্রচার এবং জনসংযোগ বৃদ্ধি করতে দিন রাত কাজ করে চলেছে নেতা মন্ত্রীরা। এমতাবস্থায় আজ অর্থাৎ শুক্রবার থেকে কলকাতার ধর্মতলায় ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেট্রো চ্যানেলে ইতিমধ্যেই মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। দল বেঁধে এক এক করে বিভিন্ন জেলা থেকে তৃণমূলের বিধায়ক এবং নেতারাও জড়ো হতে শুরু করেছেন। বিজেপি যেখানে জেলায় জেলায় ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে সেখানে মুখ্যমন্ত্রীর ধর্মতলায় এই ধরনা বসা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি।

    ধরনায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়

    এসআইআর নিয়ে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করে চলেছেন, এমনকি এই নিয়ে মামলাও দায়ের করেছেন সুপ্রিম কোর্টে, কিন্তু তার পরেও রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বলে প্রকাশ করেছে কমিশন। যা নিয়ে রীতিমত তীব্র সংঘাত তৈরি হয়েছে, তাই এরই প্রতিবাদে আজ থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। এছাড়াও ধরনা মঞ্চে থাকবেন SIR প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া ভোটার, এবং ‘মৃত’ বলে চিহ্নিত হওয়া ভোটারেরা। কিন্তু প্রশ্ন উঠছে কতদিন থাকবে এই ধরনা সভা।

    কতদিন থাকবে এই ধরনা সভা?

    তৃণমূলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, এই ধরনা শুধু একদিনের জন্য নাও হতে পারে। সম্ভাবনা রয়েছে প্রায় এক সপ্তাহ ধরে এই ধরনের কর্মসূচি চালানোর। আর সেই কারণে মন্ত্রী, মুখপাত্র এবং দলের বক্তাদের কয়েকদিনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কারণ, ধরনা মানে তো শুধু বসে থাকা নয়। লাগাতার সেই মঞ্চ থেকেই ধারাবাহিকভাবে নেতারা বক্তব্য রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও যেকোনো সময় তাঁর অবস্থান স্পষ্ট করবেন। যদিও এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই একদিনের জন্য ধরনা দেননি, তাই এবারেও যে এটি হবে না তা সকলের বিশ্বাস। এদিকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।

    আরও পড়ুন: মনোনয়ন ঘিরে একাধিক বিভ্রান্তি! স্ক্রুটিনির পর অবশেষে গৃহীত রাহুল সিনহার ফর্ম

    বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসলেও কোনও ফারাক পড়বে না। এই সরকারের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তৃণমূল আর ফিরবে না। প্রসঙ্গত, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেক্ষেত্রে এই নিয়ে আসন্ন ভোট শুরুর আগে তৃণমূলের এই ধরনা উদ্যোগ এক বিশেষ পরিকল্পনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের দাবি এগুলি আসলে রাজ্যের নানা বিতর্ক এবং সরকারবিরোধী অভিযোগ থেকে নজর ঘোরানোর এক স্ট্র্যাটেজি।

  • SIR-র চাপে মৃত ৬১ পরিবারের সদস্যদের হাতে হোমগার্ড পদের নিয়োগপত্র দিলেন মমতা

    SIR-র চাপে মৃত ৬১ পরিবারের সদস্যদের হাতে হোমগার্ড পদের নিয়োগপত্র দিলেন মমতা

    সৌভিক মুখার্জী, কলকাতা: এসআইআর প্রক্রিয়া ঘিরে শুরু হওয়া বিতর্কের আবহে এবার বিরাট সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে ৬১ জন মৃত ব্যক্তির পরিবারের হাতে হোমগার্ড পদে চাকরি নিয়োগপত্র তুলে দিয়েছেন। জানা যাচ্ছে, যে ৬১ জন এসআইআর-এর চাপে মৃত্যু হয়েছিল, তাদের পরিবারের সদস্যরাই এই সুযোগ পাচ্ছে। রাজ্য সরকারের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে কেন্দ্র করে চরম মানসিক চাপের জেড়ে এই ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন।

    দোলের অনুষ্ঠানে নিয়োগপত্র প্রদান

    কলকাতায় দোল উৎসব উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানের দিন নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেছেন যে, ভোটারদের নাম ভুল ভাবে বাদ দেওয়া এবং আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় ফেলে রাখার ফলে বহু মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এক ব্যক্তি আন্ডার অ্যাডজুডিকেশন শ্রেণীতে পড়ার পর এতটাই মানসিক চাপ পড়েছেন যে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

    সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকায় মোট ৭ কোটি ৪ লক্ষ ভোটারের নাম রয়েছে। যার মধ্যে ৬০ লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে চিহ্নিত। এমনকি মামলাগুলি বর্তমানে ৫০১ জন বিচার বিভাগীয় আধিকারিকের তত্ত্বাবধানে রয়েছে। আর রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে, এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যে একাধিক ব্যক্তি মানসিক চাপে অসুস্থ রয়েছেন এবং আত্মহত্যার ঘটনা ঘটছে।

    আরও পড়ুন: তৃণমূলের পর এবার বিজেপির চমক! রাজ্যসভায় প্রার্থী হলেন রাহুল সিনহা

    এদিকে গত বছর মুখ্যমন্ত্রী মৃতদের নিকট আত্মীয়দের জন্য ২ লক্ষ টাকার আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিলেন বলে রিপোর্ট অনুযায়ী খবর। আর এবার তার সঙ্গে সরকারি চাকরির সুযোগও দেওয়া হল। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, মা-মাটি মানুষ সরকার ৬১টি শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল এবং তা পূরণ করেছে।

  • ট্রেন বাতিল, পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ…! আজকের সেরা ১০ খবর (২ মার্চ)

    ট্রেন বাতিল, পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ…! আজকের সেরা ১০ খবর (২ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২ মার্চ, সোমবার। ট্রেন বাতিল, পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ, কল্যাণী এক্সপেক্সওয়ে উদ্বোধন, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ৩৫০০ কোটি টাকার কল্যাণী এক্সপেক্সওয়ে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩৫০০ কোটি টাকার ৪৫ কিলোমিটার দীর্ঘ কল্যাণী এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন। যার ফলে কলকাতা থেকে কল্যাণী পৌঁছতে মাত্র ৪০ মিনিট সময় লাগবে। নিমতায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে সংযোগকারী তিন লাইনের ফ্লাইওভার এবং এনএইচ-১২ ৩৬.৫ কিলোমিটার এলিভেটেড করিডর চালু করা হয়েছে। আর উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির পরিবহন ব্যবস্থায় এতে বিরাট পরিবর্তন আসবে। বারাসাতের যানজট এড়ানো এবং কল্যাণীর এইমসে পৌঁছানো আরও সহজ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) ভোটার তালিকায় জয়মাল্য বাগচির নামের বানান ভুল

    চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রায় ৬৩ লক্ষের নাম বাদ পড়েছে। যার মধ্যে শোনা যাচ্ছে, এসআইআর মামলার শুনানি করা জয়মাল্য বাগচীর নামের বাংলা বানান ভোটার তালিকায় ভুল ছাপা হয়েছে। এমনকি ইংরেজি বানান সঠিক। নির্বাচন কমিশন প্রযুক্তিগত ত্রুটির কথা স্বীকার করে দিয়েছে। এমনকি সাধারণ ভোটারের নামেও একই সমস্যা দেখা গেছে। ফলে কমিশনের প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া এবং তালিকার নির্ভুলতা নিয়ে যে প্রশ্ন উঠছে তার বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) মার্চ মাসে স্কুলে একাধিক ছুটি ঘোষণা

    মার্চ মাসে রাজ্যের স্কুলে একাধিক ছুটি ঘোষণা করা হল। ১ থেকে ৪ মার্চ দোল এবং হোলি উপলক্ষে টানা ছুটি থাকবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা বোর্ড চলতি বছরে মোট ৬৫ দিনের ছুটির তালিকাও প্রকাশ করে দিয়েছে। পাশাপাশি দোল, হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি, রামনবমী, মহাবীর জয়ন্তী এবং ঈদ উপলক্ষে একাধিক সরকারি অফিস ছুটি থাকবে। ফলে ছাত্রছাত্রী এবং কর্মচারীরা বাড়িতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) পাকিস্তানের নূর খান ঘাঁটিতে আফগানিস্তানের হামলা, নিহত ৩৫ সেনা

    আফগানিস্তানের তরফ থেকে জানানো হয়েছে, তাদের বিমান বাহিনী নূর খান ঘাঁটি সহ একাধিক পাকিস্তানি ঘাঁটিতে সামরিক হামলা চালিয়েছে। আর তাতে অন্তত ৩৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে এই দাবি অস্বীকার করেনি পাকিস্তান। কিন্তু উত্তেজনা চরমে। কাবুল এবং বাগরামে পাকিস্তানের হামলার প্রতিশোধ হিসেবে এবার এই অভিযান চালানো হয় বলে দাবি। দুই দেশের পাল্টাপাল্টি আক্রমণের সীমান্ত যে আরও পরিস্থিতি বর্বর হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) পুরীগামী একাধিক ট্রেন বাতিল

    পুরী স্টেশনের ৭ এবং ৮ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য ইস্ট কোস্ট রেলওয়ে খুরদা রোড ডিভিশনে তিন মাস বিভিন্ন ট্রেন বাতিল করেছে। এমনকি ৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আর ৩০টি এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। ৬৮৪০৯, ০৮০১২, ০৮০১১, ৬৮৪১০, ০২৮৪০, ০২৮৩৯ সহ একাধিক ট্রেন নির্দিষ্ট দিনে চলবে না। পাশাপাশি ১২১৪৫/৪৬ লোকমান্য তিলক-পুরী এবং ২২২০১/০২ শিয়ালদা-পুরী দুরন্ত রুটের পথ ছোট করে দেওয়া হয়েছে। যাত্রীদের টিকিট কাটার আগে তালিকা দেখে নিতেও বলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) ভোটের আগে জনস্বার্থ মামলা হাইকোর্টে

    বিধানসভা ভোটের আগে রক্তপাতহীন এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি মিলল। পিটিশন স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছে এবং সিসিটিভি মোতায়েন করতে বলা হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক ভিডিওগ্রাফি এবং উচ্চপদস্থের মনিটরি কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে। আর ২০২১ এর ভোট পরবর্তী হিংসার প্রেক্ষিতেই মূলত আদালতের তত্ত্বাবধানে নিরাপত্তা জোরের আবেদন করেছে মামলাকারীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) এসএসসি দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব

    এসএসসি দুর্নীতি মামলায় ফের তলব করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার হওয়ার পর দুজনেই বর্তমানে জামিনমুক্ত হয়েছেন। আর এবার ইডি এসএসসি মামলায় তাঁদের ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে আলাদা করে জিজ্ঞাসাবাদ করবে বলে জানানো হয়েছে। নতুন করে কোনও তথ্য উঠে আসতে পারে বলেই অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) ১৫ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদীর সভা

    বিধানসভা ভোটের আগে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হল। এর পরেই ১৫ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে শীর্ষ বিজেপি নেতাদের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে। রাজ্যের ২৯৪টি কেন্দ্র কভার করার লক্ষ্য নিয়েছে বিজেপি দল। দলের জন্য ৩ থেকে ৪ মার্চ কর্মসূচি বন্ধ থাকলেও ৫ মার্চ থেকে আবারো যাত্রা শুরু হবে। বিজেপি জাতীয় এই সভাকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসাবে দেখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) সাংবাদিকতা ছেড়ে বিজেপিতে যোগদান রিপাবলিক বাংলার সন্তু পানের

    দক্ষিণ ২৪ পরগনার মথুরাপড়ে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সাংবাদিক সন্তু পান সাংবাদিকতা ছেড়ে এবার ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগদান করেছেন। রিপাবলিক বাংলা চ্যানেল ছেড়ে নতুন রাজনৈতিক যাত্রার কথা সোশ্যাল মিডিয়ায় সন্তু নিজেই জানিয়েছেন। এমনকি রেশন দুর্নীতি কভার করতে গিয়ে হামলার শিকার হওয়ার সন্তুর এই যোগদান বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে যে নতুন জলঘোলা সৃষ্টি করেছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) হোলির ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালু করল পূর্ব রেল

    দোল এবং হোলির ভিড় সামাল দিতে পূর্ব রেল ২৭৬টি বিশ ট্রেন চালু করল। শিয়ালদা, হাওড়া, কলকাতা এবং আসানসোল থেকে দিল্লি, জয়পুর, খড়গপুর, রাক্সৌল, নিউ জলপাইগুড়িসহ বিভিন্ন রুটে ট্রেনগুলো চলবে বলে জানানো হয়েছে। কলকাতা-জয়পুর, আসানসোল-জয়পুর এবং শিয়ালদা-দিল্লি আসংরক্ষিত হোলি স্পেশাল ট্রেন নির্দিষ্ট দিনগুলোতে যাত্রা করবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে এই ট্রেনের স্টপেজ রাখা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • ৪০ মিনিটেই কলকাতা, ৩৫০০ কোটির কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

    ৪০ মিনিটেই কলকাতা, ৩৫০০ কোটির কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট কর্মযজ্ঞ অবশেষে সমাপ্ত হল। বাংলা পেল উন্নত এবং বিশ্বমানের এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway)। যেই পথ ধরে মাত্র 40 মিনিটে পৌঁছে যাওয়া যাবে কলকাতা থেকে কল্যাণী। হ্যাঁ, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা-কল্যাণী 45 কিলোমিটারের দীর্ঘ সুপার হাইওয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে রাজ্যের এই সুপার হাইওয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

    কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথেই উদ্বোধন হল ফ্লাইওভারের

    এদিন, নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে বহুদিনের প্রকল্প কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করার সাথে সাথে নিমতায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েগামী 3 লেনের দেড় কিলোমিটারের দীর্ঘ ফ্লাইওভারেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা পেয়ে উচ্ছসিত বেলঘড়িয়ার স্থানীয় বাসিন্দারা।

    মাত্র 40 মিনিটে কলকাতা থেকে কল্যাণী

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প যে কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয়ে গেল তা তৈরি করতে সরকারের মোট খরচ হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা। ঝা চকচকে উন্নত মানের এই এক্সপ্রেসওয়েতে বিনা যানজটে মাত্র 40 মিনিট সময়েই পৌঁছে যাওয়া যাবে কলকাতা থেকে কল্যাণী।

    রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই নতুন রাস্তাগুলি পুরোপুরি চালু হয়ে গেলে উত্তর 24 পরগনা থেকে শুরু করে নদীয়া এমনকি হুগলি জেলার মানুষও উপকৃত হবেন। পরিবহনে বদলে যাবে এই তিন জেলার মানচিত্র। শুধু তাই নয়, এই নতুন এক্সপ্রেসওয়ে খুলে গেলে সহজেই বারাসাতের যানজট এড়িয়ে খুব সহজেই উত্তরবঙ্গে পৌঁছানো যাবে। সবচেয়ে বড় কথা বছরের বিভিন্ন সময়ে কলকাতা, উত্তর 24 পরগনা সহ শহর সংলগ্ন বিভিন্ন জেলা থেকে বহু মানুষ কল্যাণী Aiims এ চিকিৎসা করাতে যান। নতুন এক্সপ্রেসওয়ে খুলে গেলে কল্যাণীর কেন্দ্রীয় হাসপাতালটিতে চিকিৎসা করাতে যাওয়া অনেকটাই সহজ হবে।

    অবশ্যই পড়ুন: সেমিতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে ফাইনালে উঠবে কে? জেনে নিন

    প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ের যাত্রা শুরু হওয়ার পাশাপাশি বড় জাগুলি পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে 12 এ 6.5 কিলোমিটার দীর্ঘ 6 লেনের এলিভেটেড করিডোরেরও উদ্বোধন হয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে, আগামী দিনে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে জুড়ে যাবে গঙ্গার উপরে নির্মীয়মান 6 লেনের দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতুও। যা বাংলার পরিবহন ব্যবস্থার মানচিত্রে নতুন পালক জুড়বে সে কথা বলাই যায়।

  • “১ ভোট হলেও ভবানীপুর থেকে আমিই জিতব!” হুঙ্কার মমতার

    “১ ভোট হলেও ভবানীপুর থেকে আমিই জিতব!” হুঙ্কার মমতার

    সৌভিক মুখার্জী, ভবানীপুর: সামনেই বিধানসভা নির্বাচন। তবে তার আগেই উত্তপ্ত রাজ্যের রাজনীতি। সেই আবহে আজ বড়সড় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি এসআইআর তালিকা প্রকাশের পর ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৪৭ হাজারের নাম বাদ পড়েছে। এমনকি আরও ১৪ হাজারের বেশি নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। আর তা নিয়েই এবার বিজেপি হংকার ছেড়েছে যে, এই কেন্দ্রে তারা জিতবে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, “বারবার আমি লড়াই করেছি এবং আমিই এখানে জিতব।”

    এসআইআর-এ বাদ ৪৭ হাজারে বেশি নাম

    জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভবানীপুরের বিধায়ক। তবে এতদিন পর্যন্ত এই কেন্দ্রে কতজনের নাম বাদ পড়বে তা নিয়ে চলছিল জল্পনা। তবে তালিকা প্রকাশের পর দেখা যায় যে, সেখানে ৪৭ হাজারের বেশি নাম বাদ পড়েছে। এমনকি আরও ১৪ হাজারের বেশি নাম অমীমাংসিত তালিকায় পড়ে রয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। তাছাড়াও ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল ৪৪ হাজার ৭৮৬ জনের নাম সেখান থেকে বাদ পড়েছে। আর এবার আরও ৩২৪ জনের নাম যুক্ত হল। অনুমান করা হচ্ছে, নথি যাচাইয়ের আরও নাম বাদ পড়বে। সেই কারণেই সুর চড়িয়েছিল রাজ্যের বিরোধী দল।

    নির্বাচনের আগেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা ভবানীপুরে এসে একাধিকবার দাবি করেছেন যে, এবার বিজেপিই এই আসনে জিতবে। আর শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে, “উনি জানেন কাদের ভোট জিতেছিলেন। ওটা বিজেপির জায়গা। আর আমি চ্যালেঞ্জ করছি, আপনি দাঁড়ান। বাকিটা নিজেই বুঝে নেবেন।” কিন্তু এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে ভোটের উপর কী প্রভাব পড়বে তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।

    আরও পড়ুন: ‘ভাইপো শাসন চলবে না’— মথুরাপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় তৃণমূলকে নিশানা অমিতের

    “আমিই জিতব ভবানীপুরে”—মমতা

    এদিকে আজ সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে, “এক ভোট হলেও ভবানীপুর থেকে আমি জিতব। বারবার আমি নিজে এখান থেকে লড়াই করেছি। আর আমাকে নৈতিকভাবেই সবাইকে সমর্থন করুন। এখানে কোনও ভাবেই বিজেপিকে আসতে দেবো না।” এমনকি তিনি এদিন আরও জানিয়েছেন, “বাংলার ১ কোটির ২০ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চলেছে কমিশন। বৈধ ভোটারদের নাম বাদ পড়েছে। সমস্ত তথ্য দেওয়ার পরেও নাম কেটেছে নির্বাচন কমিশন। ভেরিফিকেশন ছাড়াই বাদ গেছে ৫৮ লক্ষের নাম। সব দোষই বিজেপির।”