Tag: Mamata Banerjee

  • নন্দীগ্রাম ও ভবানীপুরে শুভেন্দু! প্রথম দফায় ১৪৪ আসনে প্রার্থীর তালিকা দিল বিজেপি

    নন্দীগ্রাম ও ভবানীপুরে শুভেন্দু! প্রথম দফায় ১৪৪ আসনে প্রার্থীর তালিকা দিল বিজেপি

    সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ বিধানসভা ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে। বামফ্রন্টের পর বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করল (BJP Candidate List)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতায় এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে প্রার্থী হলেন শুভেন্দু। এমনকি ২৬ এর বিধানসভায় নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন তিনি। জল্পনাতেই পড়ল সিলমোহর। জানা যাচ্ছে, প্রথম দফায় ১৪৪ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।

    বিজেপি প্রার্থী তালিকা

    বিজেপির প্রকাশ করা ১৪৪ জনের তালিকা হল—

    • অশোকনগর – শ্রী তনয় ভট্টাচার্য
    • আউশগ্রাম – শ্রীমতী কলিতা মাঝি
    • আমডাঙা – শ্রী অরিন্দম দে
    • আমতা – শ্রী অমিত সামন্ত
    • আরামবাগ – শ্রী হেমন্ত বাগ
    • আসানসোল উত্তর – শ্রী কৃষ্ণেন্দু মুখার্জী
    • আসানসোল দক্ষিণ – শ্রীমতী অগ্নিমিত্রা পাল
    • আলিপুরদুয়ার – শ্রী পরিতোষ দাস
    • ইন্দাস – শ্রী নির্মল কুমার ধারা
    • উলুবেড়িয়া দক্ষিণ – স্বামী মঙ্গলাণন্দ পুরী মহারাজ
    • ওন্দা – শ্রী অমরনাথ শাখা
    • করাণদিঘি – অ্যাড. বিরাজ বিশ্বাস
    • করিমপুর – শ্রী সমরেন্দ্রনাথ ঘোষ
    • কালচিনি – শ্রী বিশাল লামা
    • কালিয়াগঞ্জ – শ্রী উৎপল মহারাজ
    • কালীগঞ্জ – শ্রী বাপন ঘোষ
    • কাশীপুর – শ্রী কমলাকান্ত হাঁসদা
    • ক্যানিং পূর্ব – শ্রী অসীম সপুই
    • কাকদ্বীপ – শ্রী দীপংকর জানা
    • কুমারগঞ্জ – শ্রী সুভেন্দু সরকার
    • কুমারগ্রাম – শ্রী মনোজ কুমার ওঁরাও
    • কুলতলী – শ্রী মাধবী মহালদার
    • কুলটি – শ্রী অজয় কুমার পোদ্দার
    • কুশমণ্ডি – শ্রী তাপস চন্দ্র রায়
    • কেতুগ্রাম – শ্রী অনাদি ঘোষ (মথুরা)
    • কেশপুর – শ্রী শুভেন্দু সামন্ত
    • কেশিযারী – শ্রী ভাদ্রা হেমব্রম
    • কোতুলপুর – শ্রী লক্ষ্মীকান্ত মজুমদার
    • কোচবিহার উত্তর – শ্রী সুকুমার রায়
    • খড়গপুর – শ্রী তপন ভূঁইয়া
    • খড়্গপুর সদর – শ্রী দিলীপ ঘোষ
    • খানাকুল – শ্রী সুশান্ত ঘোষ
    • গঙ্গারামপুর – শ্রী সত্যেন্দ্র নাথ রায়
    • গাজোল – শ্রী চিন্ময় দেব বর্মন
    • ঘাটাল – শ্রী শীতল কপাট
    • চন্দ্রকোনা – শ্রী সুকান্ত দলুই
    • চাকদহ – শ্রী বঙ্কিম চন্দ্র ঘোষ
    • চাকুলিয়া – শ্রী মনোজ জৈন
    • চাঁচল – শ্রী রতন দাস
    • ছাতনা – শ্রী সত্যনারায়ণ মুখোপাধ্যায়
    • জলঙ্গী – শ্রী নবা কুমার সরকার
    • জামুরিয়া – ডা. বিজন মুখার্জী
    • জামালপুর – শ্রী অরুণ হালদার
    • ঝাড়গ্রাম – শ্রী লক্ষ্মীকান্ত সাহু
    • ডাবগ্রাম-ফুলবাড়ি – শ্রীমতী শিখা চ্যাটার্জী
    • ডায়মন্ড হারবার – শ্রী দীপক কুমার হালদার
    • ডোমকল – শ্রী নন্দ দুলাল পাল
    • ডোমজুড় – শ্রী গোবিন হাজরা
    • ডেবরা – শ্রী শুভাশীষ ওম
    • তপন – শ্রী বুধরাই টুডু
    • তারকেশ্বর – শ্রী সন্তু পান
    • তালডাংরা – শ্রী সৌভিক পাত্র
    • তুফানগঞ্জ – শ্রীমতী মালতী রাভা রায়
    • দিনহাটা – শ্রী অজয় রায়
    • দুর্গাপুর পশ্চিম – শ্রী লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই
    • দুর্গাপুর পূর্ব – শ্রী চন্দ্র শেখর ব্যানার্জী
    • দুবরাজপুর – শ্রী অনুপ কুমার সাহা
    • দেগঙ্গা – শ্রী তরুণ কান্তি ঘোষ
    • দাঁতন – শ্রী অজিত কুমার জানা
    • দাসপুর – শ্রী তপন দত্ত
    • নানুর – শ্রী খোকন দাস
    • নাগরাকাটা – শ্রী পুনা ভেংরা
    • নয়াগ্রাম – শ্রী অমিয়া কিস্কু
    • নারায়ণগড় – শ্রী রাম প্রসাদ গিরি
    • নন্দীগ্রাম – শ্রী শুভেন্দু অধিকারী
    • নওদা – শ্রী রাণা মণ্ডল
    • নৈহাটি – শ্রী সৌমিত্র চ্যাটার্জী
    • পটাশপুর – শ্রী তপন মাইতি
    • পাণ্ডবেশ্বর – শ্রী জিতেন্দ্র কুমার তিওয়ারী
    • পাথরপ্রতিমা – শ্রী অসিত কুমার হালদার
    • পাঁশকুড়া পশ্চিম – শ্রী সিন্টু সেনাপতি
    • পাঁশকুড়া পূর্ব – শ্রী সুব্রত মাইতি
    • পুরশুড়া – শ্রী বিমান ঘোষ
    • পলাশীপাড়া – শ্রীমতী অনিমা দত্ত
    • ফালাকাটা – শ্রী দীপক বর্মন
    • ফাঁসিদেওয়া – শ্রী দুর্গা মুর্মু
    • বজ বজ – ডা. তরুণ কুমার আদক
    • বড়জোড়া – শ্রী বিলেশ্বর সিংহা
    • বহরমপুর – শ্রী সুব্রত মিত্র
    • বাসন্তী – শ্রী বিকাশ সর্দার
    • বাদুড়িয়া – শ্রী সুকৃতি সরকার
    • বালুরঘাট – শ্রী বিদ্যুৎ রায়
    • বিনপুর – ডা. প্রণত টুডু
    • বিষ্ণুপুর – শ্রী অগ্নীশ্বর নস্কর
    • বেলডাঙা – শ্রী ভরত কুমার ঝাওর
    • বোলপুর – শ্রী দিলীপ কুমার ঘোষ
    • ভাটপাড়া – শ্রী পবন কুমার সিং
    • ভাতার – শ্রী সৌমেন করফা
    • ভগবানগোলা – শ্রী ভাস্কর সরকার
    • ভবানীপুর – শ্রী শুভেন্দু অধিকারী
    • ময়না – শ্রী অশোক ডিন্ডা
    • ময়ূরেশ্বর – শ্রী দুধ কুমার মণ্ডল
    • মন্তেশ্বর – শ্রী সৈকত পাঁজা
    • মেটিয়াবুরুজ – শ্রী বীর বাহাদুর সিং
    • মাটিগাড়া-নকশালবাড়ি – শ্রী আনন্দময় বর্মন
    • মানিকচক – শ্রী গৌর চন্দ্র মণ্ডল
    • মানবাজার – শ্রীমতী মৈনা মুর্মু
    • মালদহ – শ্রী গোপাল চন্দ্র সাহা
    • মালতীপুর – শ্রী আশীষ দাস
    • মুর্শিদাবাদ – শ্রী গৌরী শংকর ঘোষ
    • মোথাবাড়ি – শ্রী নিবারণ ঘোষ
    • রঘুনাথপুর – শ্রীমতী মামনি বাউরি
    • রঘুনাথগঞ্জ – শ্রী সুরজিৎ পোদ্দার
    • রতুয়া – শ্রী অভিষেক সিংঘানিয়া
    • রানাঘাট উত্তর পশ্চিম – শ্রী পার্থসারথী চ্যাটার্জী
    • রানাঘাট উত্তর পূর্ব – শ্রী অসীম বিশ্বাস
    • রাসবিহারী – শ্রী স্বপন দাস গুপ্তা
    • রায়গঞ্জ – শ্রী কৌশিক চৌধুরী
    • রায়দিঘি – শ্রী পলাশ রাণা
    • রায়না – শ্রী সুভাষ পাত্র
    • রানীবাঁধ – শ্রী ক্ষুদিরাম টুডু
    • রামনগর – শ্রী চন্দ্র শেখর মণ্ডল
    • রাইপুর – শ্রী ক্ষেত্র মোহন হাঁসদা
    • রেজিনগর – শ্রী বাপন ঘোষ
    • লালগোলা – শ্রী অমর কুমার দাস
    • বরানগর – শ্রী সজল ঘোষ
    • শালতোড়া – শ্রীমতী চন্দনা বাউরি
    • শালবনী – শ্রী বিমান মাহাতো
    • শীতলকুচি – শ্রীমতী সাবিত্রী বর্মন
    • শিবপুর – শ্রী রুদ্রনীল ঘোষ
    • শিলিগুড়ি – ডা. শংকর ঘোষ
    • সবং – শ্রী অমল পান্ডা
    • সোনামুখী – শ্রী দিবাকর ঘরামী
    • সুজাপুর – শ্রী অভিরাজ চৌধুরী
    • সুতি – শ্রী মহাবীর ঘোষ
    • সিউড়ী – শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়
    • সপ্তগ্রাম – শ্রী স্বরাজ ঘোষ
    • হরিণঘাটা – শ্রী অসীম কুমার সরকার
    • হরিহরপাড়া – শ্রী তন্ময় বিশ্বাস
    • হরিরামপুর – শ্রী দেবব্রত মজুমদার
    • হাবিবপুর – শ্রী জোয়েল মুর্মু
    • হাসন – শ্রী নিখিল ব্যানার্জী
    • হাওড়া উত্তর – শ্রী উমেশ রায়

  • ২৪-র লোকসভা ভোট হিংসায় যুক্ত পুলিশ অফিসারদের তালিকা তলব, বড় পদক্ষেপ কমিশনের

    ২৪-র লোকসভা ভোট হিংসায় যুক্ত পুলিশ অফিসারদের তালিকা তলব, বড় পদক্ষেপ কমিশনের

    প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে ২৬ এর বিধানসভা (West Bengal Election 2026) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হবে রাজ্যের বিধানসভা নির্বাচন। আর তার কয়েক ঘণ্টার পরেই প্রশাসনিক রদবদলের ইঙ্গিত দিল কমিশন। শুধু তাই নয়, ২০২৪-এর ভোট হিংসায় যুক্ত ‘দাগি’ পুলিশ কর্তাদের তালিকা (Police Officers List) পাঠানোর নির্দেশ দিল কমিশন।

    সময়সীমা বেঁধে দিল কমিশন

    রিপোর্ট মোতাবেক, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরেই একাধিক এলাকায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে এসেছিল। একাধিক এলাকায় দলীয় কর্মীদের খুন হতে হয়েছিল। এমনকি ২০২৪ লোকসভা নির্বাচনের পরেও ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। তৃণমূলের তরফে বিজেপির দিকে আঙুল যেমন তোলা হয়েছিল, ঠিক তেমনই বিজেপিও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। এমতাবস্থায় জানা গিয়েছে, সমস্ত হিংসাকবলিত এলাকায় থাকা থানাগুলিতে সেইসময় কারা ওসি ছিলেন তাঁদের তালিকা রাজ্য পুলিশের ডিজির কাছে চাইল নির্বাচন কমিশন। এর জন্য বেঁধে দেওয়া হল সময়সীমা। আজ সোমবার সন্ধ্যা ৬টার মধ্যেই রিপোর্ট দিতে হবে।

    ডিজিপি, সিপি বদল কমিশনের

    রবিবার রাতেই রাজ্যের ডিজিপি, সিপি বদল করার নির্দেশ পাঠানো হয় নির্বাচন কমিশনের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী পীযুস পাণ্ডের পরিবর্তে রাজ্যের নতুন ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্তা। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস। অন্যদিকে সিপি হলেন অজয় নন্দ, তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন এবং এডিজি আইন শৃঙ্খাল হলেন অজয় রানাডে, তিনি ১৯৯৫ ব্যাচের আইপিএস। কারা দফতরের ডিজি হয়েছেন এন রমেশ বাবু। উল্লেখ্য, ভোট পর্বে কখনও কারা প্রশাসন, কারা দফতর বদল করতে পদক্ষেপ করেনি নির্বাচন কমিশন। কিন্তু এবার সেই পদক্ষেপ নিল কমিশন। অনুমান করা হচ্ছে বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠে এসেছে যে ভোট এলেই নাকি জেল থেকে অনেক অপরাধীকে ছেড়ে দেওয়া হয়, আর তাই সেই কারণে এই উদ্যোগ।

    আরও পড়ুন: নন্দিনী চক্রবর্তীর জায়গায় রাজ্যের নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, চিনে নিন এই আমলাকে

    তবে শুধু পুলিশ অধি কর্তাদের অদল বদল নয়, রবিবার রাতে সাড়ে বারোটার পর বদলি করে দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালাকে মুখ্যসচিব নিয়োগ করা হয়েছে। অন্যদিকে জগদীশ প্রসাদ মীনার পরিবর্তে ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষকে স্বরাষ্ট্রসচিব পদে বসানো হচ্ছে। কমিশনের স্পষ্ট নির্দেশ নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মীনাকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কোনও পদেও বসানো যাবে না।

  • নন্দিনী চক্রবর্তীর জায়গায় রাজ্যের নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, চিনে নিন এই আমলাকে

    নন্দিনী চক্রবর্তীর জায়গায় রাজ্যের নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, চিনে নিন এই আমলাকে

    প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিধানসভা ভোটের (West Bengal Election 2026) নির্ঘণ্ট ঘোষণা করা হল। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুদফায় রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। এদিকে দিনক্ষণ ঘোষণার প্রায় ছয় ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। রাজ্যের মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তাঁর পরিবর্তে নিয়োগ করা হল প্রবীণ IAS অফিসার দুষ্মন্ত নারিওয়ালাকে (Dushyant Nariala)। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কে এই দুষ্মন্ত নারিয়ালা।

    নয়া দায়িত্ব গ্রহণের নির্দেশ কমিশনের

    রিপোর্ট মোতাবেক, নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্যসচিব পদে দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়ে এসেছে কমিশন পাশাপাশি নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। আজ, সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁদের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আসলে ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। এই সময় রাজ্য সরকারের আমলা, আধিকারিক, পুলিশকর্তাদের বদলির নির্দেশ দিতে পারে কমিশন। এবারেও তাই হয়েছে কিন্তু মুখ্যসচিব পরিবর্তন সাম্প্রতিক সময়ে বড় নজির গড়ে তুলেছে। যদিও এই নয়া মুখ্যসচিব এর আগে একাধিক দায়িত্ব সামলেছেন।

    কে এই দুষ্মন্ত নারিওয়ালা?

    জানা গিয়েছে, দুষ্মন্ত নারিওয়ালা, ১৯৯৩ সালের ব্যাচের আইএএস আধিকারিক। আগে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত ছিলেন তিনি। সেই সময় উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলির পরিকল্পনা ও বাস্তবায়নের কাজ তদারকি করতেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে তিনি জিটিএ-র প্রধান সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। দার্জিলিং পাহাড় এবং সংলগ্ন এলাকার উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক সমন্বয় এবং রাজ্য সরকার ও জিটিএ-র মধ্যে নীতিগত সমন্বয় রক্ষার দায়িত্ব তাঁর উপর ছিল। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অগস্ট পর্যন্ত সামলেছেন বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের দায়িত্বও।

    আরও পড়ুন: মমতার ধরনা মঞ্চে ‘ভুয়ো সাধু’? ‘আমাদের কেউ না’ রামকৃষ্ণ মিশনের বিজ্ঞপ্তিতে নতুন বিতর্ক

    উল্লেখ্য, দুষ্মন্ত নারিওয়ালা কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক (বি.এসসি.) এবং আইন বিষয়ে স্নাতক (এলএল.বি.) ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর— এই দুই স্পর্শকাতর জেলার জেলাশাসক (DM) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কাজের দক্ষতা এবং প্রতিভাকে সামনে রেখেই তাই নন্দিনীকে সরিয়ে তাঁকেই রাজ্যের নতুন মুখ্যসচিব করল কমিশন। অন্যদিকে জগদীশের বদলে নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে IAS আধিকারিক সংঘমিত্রাকে। তিনি ১৯৯৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। এত দিন তিনি নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব ছিলেন।

  • মমতার ধরনা মঞ্চে ‘ভুয়ো সাধু’? ‘আমাদের কেউ না’ রামকৃষ্ণ মিশনের বিজ্ঞপ্তিতে নতুন বিতর্ক

    মমতার ধরনা মঞ্চে ‘ভুয়ো সাধু’? ‘আমাদের কেউ না’ রামকৃষ্ণ মিশনের বিজ্ঞপ্তিতে নতুন বিতর্ক

    প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। এ বার দুই দফাতেই পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের নির্বাচন (West Bengal Election 2026) হবে। প্রথম দফা হবে ২৩ এপ্রিল,বৃহস্পতিবার এবং দ্বিতীয় দফা হবে ২৯ এপ্রিল, বুধবার। আর তাই ভোট প্রচারের প্রস্তুতিতে জোর কদমে নেমেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধরনা মঞ্চ নিয়ে উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। দাবি করা হচ্ছে মমতার ধরনা মঞ্চে নাকি ছিল ভুয়ো সাধু (Fake Monk At Protest Stage)।

    মমতার মঞ্চে ভুয়ো সাধু

    বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডেলে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চের একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছিল SIR এর প্রতিবাদে একজন সন্ন্যাসী বক্তব্য রেখেছেন। ক্যাপশনে তিনি লেখেন, “একজন ব্যক্তি সন্ন্যাসী সেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে যোগ দিয়েছিলেন, এবং নিজেকে “মীনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশন”-এর প্রধান বলে দাবি করেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে SIR-এর সময় তার নাম মুছে ফেলা হয়েছিল। কিন্তু আজ, রামকৃষ্ণ সারদা মিশন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে স্পষ্ট করে জানিয়েছে যে মীনাখাঁতে এমন কোনও শাখা নেই এবং তাদের মিশনের কোনও সন্ন্যাসী প্রতিবাদে অংশ নেননি। অর্থাৎ বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভন্ডামীর রাজনীতি করছেন।”

    কী বলেছিলেন বিতর্কিত সাধু?

    ভিডিওতে ধরনা মঞ্চ থেকে ওই ভুয়ো বলে আখ্যায়িত সাধুকে বলতে শোনা যায় যে, “আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসছি, আজ ১৪ বছর হল আমি “মীনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশন”-এর প্রেসিডেন্ট পদে রয়েছি, তা সত্ত্বেও আমার নামটি বাতিল করা হয়েছে। আমি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দ যাকে আমরা প্রভু মহারাজ বলি, তাঁরই মন্ত্র শিষ্য। তাই আজ আমি এসেছি দিদির মঞ্চে SIR এর প্রতিবাদ জানাতে। আমি চাই এই SIR যেন উঠে যায়।” মঞ্চে ওই বিতর্কিত সাধুর পিছনে বসেছিলেন খোঁদ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই ছি চিৎকার শুরু হয়েছে। তবে এখনও তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    আরও পড়ুন: আলু বিক্রি না হওয়ায় চরম সিদ্ধান্ত! দেনার দায়ে গোঘাটে আত্মঘাতী ভাগচাষি

    প্রসঙ্গত SIR এর প্রতিবাদে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনা মঞ্চ গড়ে তুলেছিলেন সেখানে বিভিন্ন জেলা থেকে এসেছেন সাধারণ তৃণমূল কর্মী সমর্থকরাও। বিজেপি এবং নির্বাচন কমিশনকে একের পর এক আক্রমণ করা হয়েছিল মঞ্চ থেকে। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় গর্জন করেছিল ঠিক তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একের পর এক মন্তব্য করেছিলেন। আর তার মাঝে এই ভুয়ো সন্ন্যাসী বিতর্ক ছড়িয়ে পড়তেই রীতিমত অস্বস্তিতে পড়েছে দল।

  • বাংলায় ভোটের দিনক্ষণ, রাজ্যে ভাতা বৃদ্ধি…! আজকের সেরা ১০ খবর (১৫ মার্চ)

    বাংলায় ভোটের দিনক্ষণ, রাজ্যে ভাতা বৃদ্ধি…! আজকের সেরা ১০ খবর (১৫ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ মার্চ, রবিবার। বাংলায় ভোটের দিনক্ষণ, রাজ্যে ভাতা বৃদ্ধি, পাকিস্তান-আফগানিস্থান সংঘর্ষ, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) পুরী-পাটনা স্পেশাল ট্রেন নিয়ে বিরাট সুখবর

    রেল যাত্রীদের জন্য বিরাট সুখবর। পুরী-পাটনা স্পেশাল ট্রেনকে নিয়মিত এক্সপ্রেস ট্রেন হিসেবে চালু করা হল। এখন থেকে পুরী-পাটনা এক্সপ্রেস নামে চলবে এই ট্রেনটি। আর প্রতি শনিবার পুরী থেকে ছেড়ে পর দিন সকালে পাটনা পৌঁছবে। পথে ভুবনেশ্বর, খড়গপুর, আন্দুল, ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সহ বেশ কিছু স্টেশনে এই ট্রেনটি থামবে। আর এর ফলে ওড়িশা, পশ্চিমবঙ্গ আর বিহারের মধ্যে যাতায়াত আরও সহজ হয়ে যাবে। পাশাপাশি হাওড়-দেরাদুন, হাওড়া-জম্মু তাওয়াই এবং হাওড়া-প্রয়াগরাজসহ বেশ কয়েকটি ট্রেনের নম্বর পরিবর্তন করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) এবার থেকে এদের দেওয়া হবে না এলপিজি গ্যাস

    মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে এবার গ্যাস সরবরাহে চাপ বাড়ার কারণে কেন্দ্র নতুন নির্দেশিকা জারি করেছে। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়ে দিয়েছে, যে সমস্ত বাড়িতে পাইপ যুক্ত প্রাকৃতিক গ্যাস বা পিএনজি সংযোগ রয়েছে, তারা নতুন করে এলপিজি সিলিন্ডার সংযোগ নিতে পারবে না বা রিফিল করতে পারবে না। মধ্যপ্রাচ্যের সংঘাত আর হরমুজ প্রণালী সরবরাহে ব্যাহত হওয়ার কারণে ভারতে এলপিজি আমদানি কমেছে। আর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রিফাইনারিগুলিকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ১৪.২ কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম বেড়ে ৯১৩ টাকা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) ফের আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের

    পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আবারো চরমে পৌঁছল। পাকিস্তান আফগানিস্তানের কান্দাহার অঞ্চলের তালিবান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি, সীমান্ত এলাকায় ড্রোন হামলার জবাব দেওয়ার জন্যই এই বিমান হামলা চালানো হয়েছে। আর ড্রোনের ধ্বংসাবশেষ পরে কোয়েটা এবং রাওয়ালপিন্ডিতে কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। ইসলামাবাদ আফগানিস্তানকেই হামলার জন্য দায়ী করেছে। আর নিরাপত্তার কারণে আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) আলু চাষিদের বিরাট স্বস্তি দিল মুখ্যমন্ত্রী

    আলুর দাম কমে যাওয়ার কারণে সমস্যায় পড়া চাষীদের স্বস্তি দিতে এবার বিরাট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার কুইন্টাল প্রতি ৯৫০ টাকা দরে আলু কেনার সিদ্ধান্ত নিল, যাতে চাষিরা ন্যায্য দাম পায়। সরকারের আলু সংগ্রহ প্রকল্পে এবার বিভিন্ন হিমঘর অংশ নেবে। আর ছোট চাষিদের জন্য ৩০ শতাংশ সংরক্ষিত জায়গা থাকবে। পাশাপাশি অন্য রাজ্যে আলু রফতানিতে কোনও রকম বাধা দেওয়া হবে না। আর গত বছর রাজ্যে প্রায় ১১০ লক্ষ টন আলু উৎপাদন হয়েছিল। কিন্তু বাজারে দাম কম থাকার কারণে চাষিরা ক্ষতির মুখে পড়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) রাজ্যে আবারও ১৫ হাজার শিক্ষক নিয়ক, জানালেন শিক্ষামন্ত্রী

    রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। উত্তর ২৪ পরগনার তেঘরিয়াতে একটি স্কুলে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি জানিয়েছেন, শিক্ষক নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটিয়ে ২৬ হাজার প্রার্থীর চাকরি ফেরানোর উদ্যোগ চলছে। আর এর পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এদিন তেঘরিয়া শিক্ষানিকেতন স্কুলকে বাংলা মাধ্যম থেকে সরাসরি কো-এড ইংরেজি আর বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে চালু করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বিধায়ক সহ মন্ত্রীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) পুরোহিত আর ইমামদের ৫০০ টাকা ভাতা বাড়ালেন মমতা

    ভোট ঘোষণার আগে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছেন, রাজ্যের পুরোহিত এবং ইমামদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। যার ফলে আগে যেখানে তারা ১৫০০ টাকা করে ভাতা পেতেন, এখন তারা ২০০০ টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আধ্যাত্মিক আর সামাজিক জীবনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই ভাতা বৃদ্ধি। পাশাপাশি পুরোহিত আর ইমামদের নতুন আবেদনগুলি অনুমোদন করেছে রাজ্য সরকার। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা মমতার

    মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দিতে হবে। আর সেই অনুযায়ী এবার চলতি মাস থেকেই কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে বলে জানানো হয়েছে। আদালত ২৫ শতাংশ বকেয়া ডিএ দুই দফায় মেটানোর নির্দেশ দিয়েছিল। আর এই সুবিধা শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পৌরসভা আর অন্যান্য সংস্থার কর্মী এবং পেনশনভোগীরা পাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) হরমুজ প্রণালী দিয়ে আসতে পারল না বাংলাদেশের জাহাজ

    ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী অঞ্চলে আটকে পড়া বাংলাদেশের শিপিং কর্পোরেশন জাহাজ এমভি বাংলার এবার বিরাট জয়যাত্রা। জানা যাচ্ছে, ওই জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। মিসাইল হামলার আশঙ্কায় তারা প্রণালী পেরোতে সাহস পায়নি। যার ফলে পরে নিরাপত্তার কারণে সংযুক্ত আরব আমিরশাহীর কোস্টগার্ড জাহাজটিকে সরে যেতে নির্দেশ দিলে এটি পারস্য উপসাগরে ফিরে গিয়েছে। এমনকি পড়ে সারজা বন্দরের কাছে দাঁড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে পরিকল্পিত পণ্য পরিবহনও এখনো পর্যন্ত সম্ভব হয়নি। জাহাজটিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) বিজেপি কর্মী সমর্থক বোঝাই ট্রেনে পাথরবৃষ্টি

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে যোগ দিতে গিয়ে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থক বোঝায় একটি ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগ উঠল, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়িতে। অভিযোগ উঠছে, শহরের কয়লা ডিপো এলাকায় ট্রেনটিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পাথর ছুঁড়েছে। যার ফলে কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। আর যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজেপি দাবি করছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনা করে হামলা চালিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে দিয়েছে। স্থানীয়দের মতে, দুই পক্ষের মধ্যে উত্তেজনার বসেই এই পাথর ছোড়াছুড়ি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার রাজ্যের মোট ২৯৪টি আসনে দুই দফায় ভোটগ্রহণ করা হবে। আর প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল, যেখানে ১৫২টি আসনে ভোট হবে। উত্তরবঙ্গ আর পশ্চিমের জেলায় এদিন ভোট হবে। যেমন দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। আর দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। সেখানে ১৪২টি আসনে ভোট হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। যেমন নদীয়া, উত্তরা ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান এবং কলকাতায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • মার্চে বকেয়া DA-র কত শতাংশ পাবেন সরকারি কর্মীরা? জানুন

    মার্চে বকেয়া DA-র কত শতাংশ পাবেন সরকারি কর্মীরা? জানুন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে মিটল অপেক্ষা (WB DA Latest Update)। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েই রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া DA দিতে চলেছে রাজ্য সরকার। রবিবার দুপুরেই নিজের X হ্যান্ডেলে সে কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর ঘোষনার পরই একদিকে বকেয়া DA বা মহার্ঘ ভাতা পাবেন জেনে উচ্ছ্বসিত সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তরা। অন্যদিকে, বকেয়া মহার্ঘ ভাতার ঠিক কত শতাংশ মার্চ মাসে দেওয়া হবে তা নিয়ে চিন্তিত অনেকেই। এবার সে বিষয়েই মুখ খুললেন রাজ্যের DA মামলাকারি মলয় মুখোপাধ্যায়।

    মার্চ মাসেই দেওয়া হবে বকেয়া DA

    আজ দুপুরে নিজের X হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, “আমি আনন্দের সাথে ঘোষনা করছি যে, আমাদের মা মাটি মানুষের সরকার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক, অশিক্ষক কর্মী, সেই সাথে পঞ্চায়েত এবং পৌর সংস্থা ও অন্যান্য সংস্থার কর্মীদেরও কথা রেখেছে আমাদের সরকার। রাজ্য সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ROPA 2009 হিসেবে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। এই অর্থ মার্চ মাস থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।”

    মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরই এক ভিডিও বার্তায় ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ্যের DA মামলাকারী মলয় মুখোপাধ্যায়। সেই সাথে রাজ্য সরকারের তরফে বকেয়া মহার্ঘ ভাতার ঘোষণার নেপথ্যে কনফেডারেশন অফ স্টেট গভারমেন্ট এমপ্লয়িজের দীর্ঘ আন্দোলন এবং লড়াইকে স্মরণ করিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের বকেয়া মহার্ঘ ভাতা প্রাপকদের অভিনন্দনও জানিয়েছেন মলয় বাবু। সেই সাথে প্রথম মাস অর্থাৎ মার্চ মাসে বকেয়া মহার্ঘ ভাতার কত শতাংশ দেওয়া হবে তা নিয়েও কথা বলেন তিনি।

    মার্চ মাসে বকেয়া DA র কত শতাংশ দেবে রাজ্য সরকার?

    মুখ্যমন্ত্রীর ঘোষনার পরই বকেয়া DA নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যের DA মামলাকারি মলয় বাবু জানান, “সুপ্রিম কোর্টের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA র অন্তত 25 শতাংশ এখনই মিটিয়ে দিতে হবে। বাকি বকেয়ার প্রথম কিস্তি কতটা দিতে পারবে 6 মার্চের মধ্যে কমিটির কাছে সেই পরিমাণ জানাতে হবে রাজ্য সরকারকে। এখন রাজ্য সরকার ঠিক কতটা বলেছে সেটা আমরা জানি না। অর্থাৎ 25 শতাংশের সাথে প্রথম কিস্তি যেটাই হোক সেটা যদি 10 শতাংশ হয় তবে 35 শতাংশ যদি 25 শতাংশ হয় তবে 50 শতাংশ বকেয়া ভাতা দেওয়া হবে মার্চ মাসের 31 তারিখের মধ্যে। এক কথায় বলা যেতে পারে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রথম 25 শতাংশ বকেয়া মহার্ঘ ভাতার সাথে সরকার প্রদত্ত প্রথম কিস্তির DA যুক্ত হয়ে মোট রাশি চলতি মাস শেষ হওয়ার আগেই হাতে পাবেন সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা।

    অবশ্যই পড়ুন: মিনিটে কাটা যাবে ১ লাখ ২৫ হাজার টিকিট, তৎকাল বুকিং নিয়েও ভোগান্তি দূর করছে রেল

    উল্লেখ্য, সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ সত্ত্বেও এতদিন রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কোনও ঘোষণা আসছিল না রাজ্য সরকারের তরফে। যার কারণে ক্রমশ ক্ষোভ বাড়ছিল রাজ্যের কর্মীদের। এ নিয়ে গত শুক্রবার ধর্মঘটের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও সেই ধর্মঘট সফল হয়নি। আর তার একদিন পর অর্থাৎ রবিবার দুপুরেই বকেয়া ভাতা দেওয়ার কথা ঘোষণা করে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী।

  • ভোটের আগেই কল্পতরু মমতা, কর্মীদের বকেয়া DA দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

    ভোটের আগেই কল্পতরু মমতা, কর্মীদের বকেয়া DA দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভোট ঘোষণার আগেই একেবারে কল্পতরু হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, এবার সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটের আগেই বকেয়া ডিএ (Dearness Allowance) দেবে রাজ্য সরকার। নিজেই এ কথা জানালেন মমতা। সেই অনুযায়ী, চলতি মার্চ মাসেই কর্মীদের অ্যাকাউন্টে এই বকেয়া ডিএ দেওয়া শুরু হবে। ভোট ঘোষণার কয়েক ঘণ্টা আগেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    ভোটের আগে ডিএ দেবে রাজ্য

    বলে দিই, রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই চলে আসছে আইনি জটিলতা। প্রথমে কলকাতা হাইকোর্ট রাজ্যকে সরকারি কর্মীদের ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল। তবে সেই রায়কেই চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। আর সেখানে অবিলম্বে ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি তার জন্য ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু সেই সময়সীমার মধ্যে কোনও রকম ডিএ মেটাতে পারেনি রাজ্য। সেই কারণে সুপ্রিম কোর্টের কাছে আরও অতিরিক্ত ৬ মাস সময় চেয়েছিল নবান্ন। এই সময়সীমা শেষ হয়েছিল ২০২৫ এর সেপ্টেম্বর মাসে। এমনকি তখনো ডিএ মেটাতে ব্যর্থ হয় বাংলা।

    এদিকে গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, যে করে হোক রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতেই হবে। আর আদালত ২৫ শতাংশ ডিএ মেটানোর জন্য মে মাস পর্যন্ত সময় বেঁধে দেয় এবং বলা হয় যে, দুই দফায় এই ২৫ শতাংশ ডিএ মেটাতে হবে। কিন্তু প্রথম কিস্তি অবশ্যই ৩১ মার্চের মধ্যে প্রদান করতে হবে। আর এবার ভোটের আগে সেই কথাই রাখল রাজ্য সরকার।

    আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের পর ভাতা বাড়ল পুরোহিত ও ইমামদের! এবার কত?

    এদিকে বকেয়া ডিএ দেওয়ার জন্য ৩ লক্ষ ১৭ হাজারের বেশি কর্মচারীর নথি খতিয়ে দেখতে হবে রাজ্যের অর্থ দফতরকে এমনটাই খবর। আর ২০১৬ সালের আগে পর্যন্ত যাদের তথ্য ডিজিটাল নেই তাদেরকে আবার নতুন করে সেই তালিকায় নথিভুক্ত করতে হবে। আর সেগুলো ডিজিটাইজ করতে সময় লাগছে বলেই জানিয়েছে রাজ্য। তবে তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করলেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের মা মাটি মানুষ সরকার তাঁদের সকল কর্মচারী আর পেনশনভোগীদের বকেয়া ডিএ দেবে। যার মধ্যে শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পৌরসভা এবং অন্যান্য স্থানীয় সংস্থার মতো প্রতিষ্ঠানের কর্মচারী রয়েছে। ২০১৬ সালের মার্চ মাস থেকে তাদের রোপা ২০০৯-এর বকেয়া মহার্ঘ ভাতা এই মাসেই ঢোকা শুরু হবে।

  • লক্ষ্মীর ভাণ্ডারের পর ভাতা বাড়ল পুরোহিত ও ইমামদের! এবার কত?

    লক্ষ্মীর ভাণ্ডারের পর ভাতা বাড়ল পুরোহিত ও ইমামদের! এবার কত?

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজই বাংলায় ভোট ঘোষণা। আগামী মাসেই হতে পারে বিধানসভা নির্বাচন। তবে ভোটের আগেই কল্পতরু হল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিরাট ঘোষণা করলেন। অন্তর্বর্তী বাজেটে রাজ্যের মহিলাদের লক্ষীর ভাণ্ডারের ভাতা এমনিতেই ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। এবার আরও এক ভাতা বাড়াল শাসকদল। হ্যাঁ, পুরোহিত এবং ইমাম মোয়াজ্জেমদের আর্থিক সহায়তা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা নিজেই এ কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

    বাড়ল পুরোহিত এবং ইমামদের ভাতা

    এক্স হ্যান্ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পুরোহিত এবং মোয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। আজ যাদের সেবায় আমাদের সম্প্রদায়ের আধ্যাত্মিক ও সামাজিক জীবন সমৃদ্ধ থাকে, তাঁদের জন্য এই ঘোষণা। তাঁরা এখন থেকে প্রতিমাসে ১৫০০ টাকার বদলে ২০০০ টাকা করে ভাতা পাবেন।” এমনকি একই সঙ্গে পুরোহিত আর ইমাম মোয়াজ্জেমদের পক্ষ থেকে যথাযথভাবে দাখিলকৃত সমস্ত নতুন আবেদন রাজ্য সরকারের দ্বারা অনুমোদিত হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: রাজ্যে শীঘ্রই আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগ, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

    শুধু এখানেই থেমে থাকেননি তিনি। মমতা জানান, “এমন একটি পরিবেশ গড়ে তুলতে পারে আমরা গর্বিত যেখানে প্রতিটি সম্প্রদায় আর প্রতিটি ঐতিহ্য সমানভাবে মর্যাদা ও শক্তি লাভ করে। আমাদের সমৃদ্ধি, আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক আর বাহকরা যাতে তাদের প্রাপ্য সম্মান আর স্বীকৃতিটুকু পায়, সেই সেই দিকেই আমরা এগোতে চাইছি। আমরা চাই, প্রতিটি সম্প্রদায় সমানভাবে এগিয়ে যাক। আধ্যাত্মিক ঐতিহ্যের ধারকদের প্রাপক স্বীকৃতি দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

  • আলুর দাম নিয়ে বড় ঘোষণা নবান্নের, চিন্তা দূর হবে চাষিদের?

    আলুর দাম নিয়ে বড় ঘোষণা নবান্নের, চিন্তা দূর হবে চাষিদের?

    সহেলি মিত্র, কলকাতাঃ বিধানসভা ভোটের মুখে আলু নিয়ে বিপাকে বাংলার চাষিরা (Farmer)। এবারে ফলন হলেও বাজারে আলুর সঠিক দাম (Potato Price) মিলছে না, যা স্বাভাবিকভাবেই মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে চাষিদের। আলু আতঙ্কে বর্ধমানের এক চাষি আত্মহত্যা অবধি করেছে। এহেন পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার।

    আলু চাষিদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

    কুইন্টাল পিছু ৯৫০ টাকা দরে আলু কেনার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। শনিবার চাষিদের স্বার্থে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘আলুর অভাবী বিক্রি রোধ করতে এবং আলু চাষিদের জন্য লাভজনক দাম নিশ্চিত করতে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে অন্যান্য বারের মতো এবারেও আলু সংগ্রহ প্রকল্প চালু রেখেছে। আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল পিছু ৯৫০ টাকা করা হয়েছে।’

    তিনি টুইটারে লেখেন, ‘আমাদের সমবায় দফতরের হিমঘর সহ রাজ্যের প্রায় সমস্ত হিমঘর এই প্রকল্পে অংশ নিচ্ছে। রাজ্যের হিমঘরে ছোট আলু চাষিদের জন্য ৩০ শতাংশ জায়গা সংরক্ষিত আছে। আন্তঃরাজ্যে বাণিজ্যে কোনও নিষেধাজ্ঞা নেই। রাজ্যের মানুষকে বঞ্চিত না করে অন্য রাজ্যে আলু রপ্তানি করতে চাইলে রাজ্য সরকার কৃষকদের স্বার্থে তাতে কোনও বাধা দেবে না। বরং আলুর ক্ষেত্রে আন্তঃরাজ্য বাণিজ্যে রাজ্যের উৎসাহই আছে।’

    কী অবস্থা রাজ্যের আলু চাষিদের ?

    সূত্রের খবর, ‘গত বছর, রাজ্যে ১১০ লক্ষ টন আলু উৎপাদন হয়েছিল। ফসল তোলার সময় কৃষকরা পর্যাপ্ত দাম পাননি, এবং ব্যবসায়ীরা, যারা হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন, তারা মরসুমের শেষে তাদের উৎপাদিত পণ্য অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হন – প্রায় ₹ ২ কেজি। এই বছর, উৎপাদন অনেক বেশি, এবং ফলস্বরূপ, সমস্যাটি আরও বড়।’

    আরও পড়ুনঃ ট্রেনের টিকিট থেকে শুরু করে খাওয়ার, সবই পাবেন বিনামূল্যে! বড় উদ্যোগ রেলের

    এক সরকারি কর্মকর্তা জানান, “রাজ্যের চাহিদা প্রায় ৬০ লক্ষ টন। বাকিটা আগে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আসামের মতো রাজ্যে পাঠানো হত। কিন্তু ২০১৯ থেকে ২০১৪ সালের মধ্যে বাংলা সরকার অন্যান্য রাজ্যে আলু বিক্রির উপর বারবার নিষেধাজ্ঞা আরোপ করায়, প্রতিবেশী রাজ্যগুলি আর বাংলার আলুর উপর নির্ভরশীল নয়, যার ফলে ব্যবসায়ীরা বিনিয়োগ নিয়ে শঙ্কিত।” হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ১৫ লক্ষ আলু চাষী রয়েছে। তাঁদের সমস্যা শীঘ্রই দূর করতে বদ্ধপরিকর সরকার বলে খবর।

  • ভোটে বিজেপির প্রার্থী, মমতার নয়া উদ্যোগ…! আজকের সেরা ১০ খবর (১৩ মার্চ)

    ভোটে বিজেপির প্রার্থী, মমতার নয়া উদ্যোগ…! আজকের সেরা ১০ খবর (১৩ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৩ মার্চ, শুক্রবার। ভোটে বিজেপির প্রার্থী, মমতার নয়া উদ্যোগ, বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার ঘোষণা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ১৫০টি আসনে প্রার্থী চূড়ান্ত করল বিজেপি

    বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জোড় প্রস্তুতি শুরু করেছে বিজেপি। জানা যাচ্ছে, প্রায় ১৫০টি আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এই দল। আর এ নিয়ে দিল্লিতে বৈঠক করেছেন শমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তালিকায় অধিকাংশ বর্তমান বিধায়কের নাম থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি কিছু নতুন মুখও দেখা যেতে পারে। আর ভোট ঘোষণার পরেই প্রার্থীদের নাম প্রকাশ করা হতে পারে বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। নির্বাচন এপ্রিলের মাঝামাঝিতে শুরু হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) 6G নেটওয়ার্ক সম্প্রসারণে বিরাট উদ্যোগ কেন্দ্রের

    ভবিষ্যতে টেলিকম প্রযুক্তি উন্নয়নে বিরাট পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। দেশের 6G নেটওয়ার্ক গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২৭১ কোটি টাকায় ১০৪টি গবেষণা প্রকল্প অনুমোদন দিল সরকার। এই প্রকল্পগুলি টেলিকম টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় পরিচালিত হবে বলে জানানো হয়েছে। আর এর মাধ্যমে 6G গবেষণা, টেস্টবেড তৈরি এবং নতুন প্রযুক্তি উন্নয়নের কাজ হবে। পাশাপাশি ‘ভারত 6G ভিশন’ নথি প্রকাশ করেছে। আর সেখানে ২০২৫ থেকে ২০৩৫ পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) ব্যবসায়ীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ব্যবসায়ীদের স্বার্থে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ডস গঠন করেছে। এটি ব্যবসায়ী সংগঠন এবং সরকারের মধ্যে সমন্বয়ের একটি প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করবে বলে জানানো হয়েছে। এই বোর্ড বাজার পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের সমস্যা সরকারকে জানিয়ে দেবে আর সমাধানে উদ্যোগ নেবে। সরকারের মতে, এতে ব্যবসায়ীদের প্রশাসনিক সমস্যা অনেকটাই দূর হবে। আর রাজ্যের অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

    রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৫ মার্চ রবিবার ফের বিদ্যাসাগর সেতু ১২ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানা যাচ্ছে, ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনও রকম যানবাহন সেতু বা সংযুক্ত র‍্যাম্প দিয়ে যাতায়াত করতে পারবে না। স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলের মতো গুরুত্বপূর্ণ কিছু প্রযুক্তিগত কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং, এজেসি বোস রোড, সিজিআর রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নয়া উন্নয়ন পর্ষদ গঠন মমতার

    আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মুন্ডা, কোরা, ডোম, কুম্ভকার ও সদগোপ এই পাঁচটি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নতুন উন্নয়ন পর্ষদ গঠন করছে রাজ্য সরকার। আর এই বোর্ডগুলির লক্ষ্য হবে সংশ্লিষ্ট সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ করে রাখা এবং শিল্প, স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। সরকার বলছে, এতে আর্থ সামাজিক উন্নয়ন আরও গতি পাবে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, নির্বাচনের আগে এই ঘোষণা ভোটের সমীকরণকে পাল্টে দিতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) মতুয়া মেলা উপলক্ষে ঠাকুরনগর থেকে স্পেশাল ট্রেন

    পূর্বরেল মতুয়া মেলা উপলক্ষে ঠাকুরনগর স্টেশন থেকে কাঠগোদাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বিশেষ এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। আর এই ট্রেনটি ১৫ মার্চ কাঠগোদাম থেকে ছেড়ে ১৬ মার্চ ঠাকুরনগর স্টেশনে পৌঁছবে। পরে ১৮ মার্চ সকাল ১০:২০ তে ঠাকুরনগর থেকে ছেড়ে ১৯ মার্চ কাঠগোদাম পৌঁছবে। আর দমদম, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, মালদা, কাটিহার, গোরক্ষপুর সহ একাধিক স্টেশনে ট্রেনটি থামবে বলে পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) একধাক্কায় তলানিতে ঠেকল ডিমের দাম

    দেশের বিভিন্ন রাজ্যে ডিমের দাম হঠাৎ করে অনেকটাই কমে গিয়েছে। আগে যেখানে প্রতিটি ডিম ৮ থেকে ৯ টাকায় বিক্রি হতো, এখন তা নেমে গিয়েছে মাত্র ৩.৫০ থেকে ৫ টাকায়। ব্যবসায়ীদের মতে, ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে উপসাগরীয় দেশের ডিম রফতানি বন্ধ হয়ে গিয়েছে। তার জন্যই এই দরপতন। ফলে অতিরিক্ত উৎপাদিত ডিম দেশে থেকেই যাচ্ছে। এছাড়াও রমজান মাস উপলক্ষে চাহিদা কমা এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে বিক্রি অনেকটাই কমেছে। তাই কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধপ্রদেশের ডিমের দাম তলানিতে ঠেকেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) বিধানসভা নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ কমিশনের

    আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা আরও জোরদার করার জন্য বিরাট পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার এবং এক্সপেন্ডিচার অবজারভারের সংখ্যা বাড়ানো হচ্ছে। আর প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা পুলিশ অবজারভার নিয়োগ করার পরিকল্পনাও করা হয়েছে। ইতিমধ্যেই ২৯৪টি আসনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) হাওড়াগামী বহু ট্রেনের নম্বর, বিভাগ বদলাচ্ছে রেল

    যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল এপ্রিল ২০২৬ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের নম্বর এবং শ্রেণীবিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নিল। হাওড়া স্টেশনে থেকে সংযুক্ত কিছু সুপারফাস্ট ট্রেনকে মেল ও এক্সপ্রেসে রূপান্তর করা হবে। যার মধ্যে হাওড়া–দেহরাদুন, হাওড়া–জম্মু তাওয়ী, হাওড়া–প্রয়াগরাজ রামবাগ এবং হাওড়া–কালকা রুটের ট্রেন রয়েছে। আর নতুন নিয়ম অনুযায়ী ১২৩২৭, ১২৩২৮, ১২৩৩১, ১২৩৩৩ ও ১২৩১১ সহ একাধিক ট্রেনের নম্বর ১৩০৩৫ থেকে ১৩০৫২ সিরিজের মধ্যে পরিবর্তন করে দেওয়া হবে। যাত্রীদের ভ্রমণের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) নশিপুর হল্ট স্টেশন নিয়ে নয়া উদ্যোগ রেলের

    পূর্ব রেল মুর্শিদাবাদের নশিপুর হল্ট স্টেশনের শিলান্যাস করছে, যা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। কৃষ্ণনগর-লালগোলা সেকশনে এই নতুন স্টেশনটি তৈরি হলে আজিমগঞ্জ এবং নশিপুরের মধ্যে যাতায়াত আরও সহজ হয়ে যাবে। আগে যাত্রীদের নৌকা বা ফেরির উপর নির্ভর করে এখান থেকে পারাপার করতে হতো। কিন্তু নতুন স্টেশন চালু হলে হাওড়া ও শিয়ালদা ডিভিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে। আর এতে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি কৃষিজ পণ্য পরিবহন আরও দ্রুত হবে আর বাণিজ্যে গতি আসবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন