Tag: Kolkata Knight Riders

  • অবশেষে দূর হল চিন্তা, KKR-র জন্য চরম সুখবর

    অবশেষে দূর হল চিন্তা, KKR-র জন্য চরম সুখবর

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: KKR এর জন্য চরম সুখবর (Kolkata Knight Riders)। 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে একের পর এক ধাক্কা খেয়েছে শাহরুখ খানের এই দল। তবে টুর্নামেন্ট যত এগিয়ে আসছে ধীরে ধীরে নিজেদের আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তারা। এবছর কোটি কোটি টাকা খরচ করে দামি দামি খেলোয়াড় কিনলেও KKR এর চিন্তার কারণ হয়ে উঠেছিলেন কয়েকজন পেসার। সেই তালিকায় নাম ছিল শ্রীলঙ্কার মাথিশা পাথিরানার (Matheesha Pathirana)। এবার তাঁকে নিয়েই সুখবর পেল KKR। জানা যাচ্ছে, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তাঁকে ফিট ঘোষণা করেছে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই, KKR এর হয়ে অনুশীলনে নেমে পড়বেন তিনি।

    পাথিরানাকে KKR এ খেলার অনুমতি দিল শ্রীলঙ্কার বোর্ড

    টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে আচমকা চোট পেয়েছিলেন KKR এর 18 কোটির পাথিরানা। যার কারণেই গোটা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলে তিনি। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে সময় কাটানোর পর ধীরে ধীরে ফিট হয়ে ওঠেন এই খেলোয়াড়। তবে KKR এ খেলা নিয়ে বেশ সমস্যায় ভুগতে হচ্ছিল তাঁকে। কারণ লঙ্কান ক্রিকেটার ফিট হয়ে উঠলেও তাঁকে IPL এ খেলার ছাড়পত্র দিচ্ছিল না সে দেশের বোর্ড। এর ফলে বারবার খেলোয়াড়ের বিমানের টিকিট বুক করেও ক্যান্সেল করতে হচ্ছিল কলকাতাকে। তো এবার আর তা করতে হবে না।

    গত সোমবার, পাথিরানার এজেন্ট আমিলা কালুগালগে খেলোয়াড়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে KKR এর জার্সি গায়ে ব্যাপক উচ্ছাস প্রকাশ করতে দেখা গিয়েছিল লঙ্কান ক্রিকেটারকে। আর তার পরপরই KKR এ খেলার জন্য একেবারে ছাড়পত্র পেয়ে গেলেন পাথিরানা। সংবাদ সংস্থা পিটিআইয়ের সাথে কথা বলার সময় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সচিব বান্দুলা দিশানায়েকে জানিয়েছেন, “পাথিরানা রিহ্যাব শেষ করে পুরোপুরি ফিট। IPL এ খেলার জন্য ও তৈরি। ইতিমধ্যেই ওকে এর জন্য অনুমতি দেওয়া হয়েছে। বাকিটা ফ্রাঞ্চাইজি ঠিক করবে। আমরা মনে করছি ও এখন ম্যাচ খেলার মতো পর্যায়ে রয়েছে।”

    অবশ্যই পড়ুন: খেলা জমে ক্ষীর, কে হল এই সপ্তাহের বেঙ্গল টপার? দেখুন TRP লিস্ট

    প্রসঙ্গত, IPL এ আগামী 29 মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে 25 মার্চের মধ্যেই মুম্বইয়ে পৌঁছে যাবেন অজিঙ্কা রাহানেরা। সেখানেই অনুশীলন সারবে দল। 18 কোটির পেসার ঠিক কবে নাগাদ নাইট শিবিরে যোগ দেবেন তা নিয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও আশা করা হচ্ছে, প্রথম অথবা দ্বিতীয় ম্যাচের মধ্যেই তাঁকে মাঠে পাবে শাহরুখ খানের দল।

  • IPL-এ KKR-র তুতুপের তাস, হর্ষিত রানার বদলে এই বোলার ভাঙবেন বিপক্ষের কোমর!

    IPL-এ KKR-র তুতুপের তাস, হর্ষিত রানার বদলে এই বোলার ভাঙবেন বিপক্ষের কোমর!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছরের ব্যর্থতা আর নতুন (IPL 2026) করে দেখতে চায় না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তাইতো ধীরে ধীরে তৈরি হচ্ছে শাহরুখ খানের দল। প্রধান কোচ থেকে শুরু করে বোলিং কোচ এমনকি নতুন স্কাউট নিয়োগ করে নিজেদের এগিয়ে রাখতে চাইছে শহরের এই দলটি। এদিকে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে IPL। আগামী 28 তারিখ থেকে শুরু হতে যাওয়া বহু অপেক্ষিত টুর্নামেন্টের আগেই মাঠে ঘাম ঝরাচ্ছেন কলকাতার প্লেয়াররা। বুধবার থেকে শুরু হওয়া অনুশীলনে বল হাতে উইকেটে দখল জমাতে দেখা গেল KKR এর তরুণ পেসার উমরান মালিককে।

    IPL এ তান্ডব চালাতে পারেন এই খেলোয়াড়

    নতুন কোচ অভিষেক নায়ারের হাত ধরে গতকাল অর্থাৎ বুধবার থেকে অনুশীলন শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে ইডেনে অর্থাৎ ঘরের মাঠে ওয়াটসনদের মতো কোচিং স্টাফদের সাথে প্লেয়ারদের পরিচয় করিয়ে দিয়েছেন নায়ার। আর তারপরই মাঠে অনুশীলন চলাকালীন ঘাম ঝরাতে দেখা গেল খেলোয়াড়দের। তবে তাঁদের মধ্যে ভক্তদের নজর কেড়েছেন এক প্লেয়ার। তিনি হলেন জম্মু ও কাশ্মীরের ঘরের ছেলে উমরান।

    গতবছর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার হয়ে মাঠে নামার সুযোগ না পেলেও এ বছর নিজেকে প্রমাণ করে দেখানোর সুযোগ রয়েছে মালিকের হাতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, বল হাতে একের পর এক উইকেট ভাঙছেন উমরান। সবচেয়ে বড় কথা, রানার মতো খেলোয়াড়দের অনুপস্থিতিতে উমরান মালিক নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন। আর সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করতে হবে তাঁকে। খেলোয়াড়ের অনুশীলন দেখে অনেকেই মনে করছেন, এবার বল হাতে প্রতিপক্ষের উইকেট একটাও আস্ত রাখবেন না তিনি!

    অবশ্যই পড়ুন: এবার বন্দে ভারতে পাথর ছুঁড়লেই চিনে ফেলবে AI, জানালেন রেলমন্ত্রী

    উল্লেখ্য, ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সূচি অনুযায়ী প্রথম 20 ম্যাচের মধ্যে উদ্বোধনী ম্যাচে অংশ নিচ্ছে গতবারের চ্যাম্পিয়ন RCB ও সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার ম্যাচ রয়েছে ঠিক তার পরের দিন অর্থাৎ 29 মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে।

  • 2026 এ KKR কে চ্যাম্পিয়ন করতে পারেন এই ৫ প্লেয়ার, তালিকায় বড় নাম

    2026 এ KKR কে চ্যাম্পিয়ন করতে পারেন এই ৫ প্লেয়ার, তালিকায় বড় নাম

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঝড়ের গতিতে এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। এবছর IPL শুরু হচ্ছে 28 মার্চ থেকে। গতবারের চ্যাম্পিয়ন RCB। তাই এ বছর তাদের ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ। এই ম্যাচের পরের দিন অর্থাৎ 29 তারিখ মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও সেই ম্যাচের আগে বেশ কিছু সমস্যায় জর্জরিত KKR। বিশেষ করে বোলারদের নিয়ে যথেষ্ট চাপে রয়েছে শাহরুখ খানের দল। কিন্তু তা সত্ত্বেও অনেকেই মনে করছেন এ বছর কলকাতাকে চ্যাম্পিয়ন করতে পারেন দলেরই 5 প্লেয়ার। কারা তাঁরা?

    KKR কে ফের চ্যাম্পিয়ন করবেন এই 5 প্লেয়ার!

    প্রথম প্লেয়ার

    এবারের IPL নিলাম থেকে নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে নিজের ক্ষমতা দেখিয়েছেন এই খেলোয়াড়। ভারতের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে সে অর্থে জ্বলে উঠতে না পারলেও এর আগের ম্যাচগুলিতে বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে 33 বলে 100 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। এই কিউই তারকার বিধ্বংসী ব্যাটিং দেখে অনেকে বলছেন এ বছর KKR এর ঘরে ট্রফি তুলে দিতে পারেন তিনি।

    দ্বিতীয় প্লেয়ার

    এবারে নিলামের অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কেনার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত নিলাম টেবিলে চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে 25 কোটি 20 লাখ টাকা দিয়ে এই খেলোয়াড়কে কিনে নিয়েছে KKR। IPL এর আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। মনে করা হচ্ছে, এই প্লেয়ারের জোরেই এ বছর চ্যাম্পিয়ন হতে পারে কলকাতা।

    তৃতীয় প্লেয়ার

    কলকাতা নাইট রাইডার্স দলের দীর্ঘদিনের সঙ্গী ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। 170 এরও বেশি উইকেট নেওয়া এই স্পিন অলরাউন্ডার এ বছর কলকাতার হয়ে নিজের রুদ্রমূর্তি ধরতে পারেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, কলকাতার সাফল্যে এ বছর বড় ভূমিকায় থাকবে নারিনের।

    চতুর্থ প্লেয়ার

    এক সময় টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর বরুণ চক্রবর্তী। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সে অর্থে নিজের জাত চেনাতে না পারায় তাঁর জায়গা নিয়েছেন আফগানিস্তানের রশিদ খান। তবে অনেকেই মনে করছেন, ভারতীয় দলের এই মিস্ট্রি স্পিনার IPL এ কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে নিজের সর্বস্ব উজাড় করে দেবেন। তিনিই হয়ে উঠতে পারেন কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় কারিগর।

    অবশ্যই পড়ুন: সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়াল নবান্ন! এক ধাক্কায় বাড়ল এত টাকা

    পঞ্চম প্লেয়ার

    গত বছর অনুষ্ঠিত হওয়া IPL 2026 এর নিলাম থেকে 18 কোটি টাকা দিয়ে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে আচমকা চোট পান তিনি। তবে সেই চোট সারিয়ে ইতিমধ্যেই ফিট হয়ে উঠেছেন খেলোয়াড়। অনেকেই মনে করছেন এ বছর কলকাতার হয়ে মাঠে নামলে প্রতিপক্ষের একের পর এক উইকেট ভাঙবেন তিনি। যদিও এই প্লেয়ারকে IPL খেলতে আসার ছাড়পত্র এখনও পর্যন্ত দেয়নি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

  • তাঁর জোরেই প্রথম IPL জয়, সেই তারকাকেই বড় দায়িত্ব দিল KKR

    তাঁর জোরেই প্রথম IPL জয়, সেই তারকাকেই বড় দায়িত্ব দিল KKR

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: KKR (Kolkata Knight Riders) আর পাঁচটা দলের মতো নয়। এমন কথা বরাবরই বলে আসছেন নাইট ভক্তরা। যদিও এমন বক্তব্যের স্বপক্ষে একাধিক প্রমাণ মিলেছে। আসলে চুক্তির বাইরেও প্লেয়ারদের সবরকম ভাবে সাহায্য করে শাহরুখ খানের এই দল। প্রাক্তন প্লেয়ারদের খোঁজ খবর রাখে KKR। তাই তো প্লেয়াররাও অল্প টাকাতেই এই দলের সাথে জুড়ে থাকেন। এমনকি প্রাক্তন ক্রিকেটাররাও কলকাতা নাইট রাইডার্সের যেকোনও রকম সমস্যায় ছুটে আসেন। এবারও তেমনটাই হয়েছে। IPL শুরু হওয়ার ঠিক আগেই কলকাতায় বিশেষ দায়িত্ব পেলেন নাইট রাইডার্স দলের প্রথম IPL জয়ের মহানায়ক মনবিন্দর বিসলা।

    KKR এ বিশেষ দায়িত্ব পেলেন বিসলা

    চন্দ্রকান্ত পন্ডিতের জামানা শেষ হতেই ভারতীয় তারকা অভিষেক নায়ারকে প্রধান কোচের আসনটা দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবছর সেই আসনের মর্যাদা রাখতেই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন গৌতম গম্ভীরদের বন্ধু। এবার তিনি নাইট শিবিরের বাকিদের সাথে পরিচয় করিয়ে দিলেন কলকাতার প্রথম যুদ্ধ জয়ের নায়ক বিসলাকে। বলে রাখি, অজিঙ্কা রাহানেদের দলে হেড অফ স্কাউট হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে।

    সহজ ভাষায় বলতে গেলে, মনবিন্দর বিসলার কাজ হবে দেশ-বিদেশের বিভিন্ন ক্রিকেট প্রতিবাদের অন্বেষণ করে আনা। এবছর একের পর এক ক্রিকেটারকে তুলে এনেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স তো স্কাউটিং এ একেবারে পটু। এবার কলকাতা নাইট রাইডার্স চাইছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ এবং দাপুটে ক্রিকেটারদের নিয়ে আসতে। আর সেই দায়িত্বই এবার দেওয়া হয়েছে প্রথম IPL জয়ের অন্যতম কান্ডারী বিসলাকে। এখন দেখার কতটা শক্ত হাতে সেই দায়িত্ব পালন করতে পারেন তিনি।

    অবশ্যই পড়ুন: স্বপ্না বর্মণের জীবনে শোকের ছায়া, বাবাকে হারিয়ে ভেঙে পড়লেন তৃণমূলের প্রার্থী

    উল্লেখ্য, আগামী 28 মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কলকাতার ম্যাচ রয়েছে ঠিক তার পরের দিন অর্থাৎ 29 তারিখ। সেই মতোই, বুধবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে নাইটরা। ইডেনে অনুশীলনের আগে শেন ওয়াটসনদের মতো তারকাদের সাথে দলের ছেলেদের পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান কোচ অভিষেক নায়ার। সেই ভিডিওও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।

  • ব্যাট-বল দুদিকেই পারদর্শী, KKR-র সহ অধিনায়ক হচ্ছেন সেই প্লেয়ার!

    ব্যাট-বল দুদিকেই পারদর্শী, KKR-র সহ অধিনায়ক হচ্ছেন সেই প্লেয়ার!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো জল্পনার অবসান ঘটিয়ে এবারেও অজিঙ্কা রাহানের উপর ভরসা রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তাঁকেই অধিনায়কের দায়িত্বে বহাল রেখেছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে, ভারতের এই অভিজ্ঞ তারকার কাছে আরও একবার সুযোগ রয়েছে KKR-কে ফাইনালে (Indian Premier League) তোলার। তবে অধিনায়কের নাম ঘোষণা করলেও তাঁর ডেপুটি অর্থাৎ সহ-অধিনায়ক কে হবেন তা জানায়নি KKR। তবে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, এ বছর কলকাতার সহ অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন এক দাপুটে অলরাউন্ডার।

    এই ব্যক্তি হতে পারেন KKR এর সহ অধিনায়ক

    গত বছর, ভেঙ্কটেশ আইয়ার ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের সহ অধিনায়ক। তবে ব্যাট হাতে নিজেকে কোনও ভাবেই প্রমাণ করতে পারেননি তিনি। বল হাতে তো সুযোগই পাননি এই খেলোয়াড়। এক কথায় ব্যর্থতা নিয়েই 2026 এর আগে KKR ছাড়তে হয়েছে তাঁকে। তবে ভেঙ্কটেশ চলে গেলেও মোটা টাকা হাতে রেখে একের পর এক পছন্দসই ক্রিকেটারকে ধরে নিয়েছে KKR ফ্রাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা।

    মাঝে শোনা যাচ্ছিল, এ বছর হয়তো তাঁকেই সহ অধিনায়ক করা হতে পারে। তবে একাধিক বিশ্বস্ত সূত্রের দাবি, এবারের মতো কলকাতার সহ অধিনায়কের দায়িত্বটা পেতে পারেন বহু পুরনো সঙ্গী তথা ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রে পারদর্শী ওয়েস্ট ইন্ডিজ দলের এই প্রাক্তন ক্রিকেটার এর আগে বেশ কয়েকটি ম্যাচে KKR কে নেতৃত্ব দিয়েছেন। তাছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যথেষ্ট ভাল ছন্দে দেখা যায় নারীনকে। নাইট ম্যানেজমেন্ট কর্তাদেরও তাঁর উপর ভরসা রয়েছে। মূলত সে কারণেই অনেকেই মনে করছেন, এবছর KKR এ সহ অধিনায়ক হিসেবে রাহানেকে সহায়তা করবেন নারিন।

    অবশ্যই পড়ুন: ‘অন্য কোনও মুখ্যমন্ত্রী …’ মমতার ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    উল্লেখ্য, IPL 2026 শুরুর আগে একের পর এক ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে বোর্ডের সিদ্ধান্তে বাদ দিতে হয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই চোটের পর অস্ত্রোপচার এবং শেষে গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছেন 18 কোটির পেসার মাথিশা পাথিরানাও। সবমিলিয়ে, IPL শুরুর আগে যথেষ্ট চাপে কলকাতা।

  • অধিনায়ক কে হবে ঘোষণা করে দিল KKR, নাম জানলে চমকে যাবেন

    অধিনায়ক কে হবে ঘোষণা করে দিল KKR, নাম জানলে চমকে যাবেন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: কে হবেন KKR (Kolkata Knight Riders) এর অধিনায়ক? আদৌ কি অজিঙ্কা রাহানেকে নেতার পদে বসিয়ে রাখবে নাইট ম্যানেজমেন্ট? নাকি অন্য কেউ বসবে KKR এর সিংহাসনে? এমন একাধিক প্রশ্নের অবসান ঘটল মঙ্গলবারই। রাক ঢাক না রেখে অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। এবছরেও KKR কে নেতৃত্ব দিচ্ছেন খোদ অজিঙ্কা রাহানে। হ্যাঁ, নতুন করে আবার (Indian Premier League) ভারতের অভিজ্ঞ ক্রিকেটারের উপর ভরসা রেখেছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট।

    রাহানেতেই কেন ভরসা KKR এর?

    গতবছর, পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। এর নেপথ্যে একাধিক কারণ খুঁজে নিয়েছিল KKR। তাছাড়াও প্রথম প্রথম অধিনায়ক হিসেবে দলের সাথে সেভাবে মানিয়ে নিতে পারছিলেন না রাহানেও। তবে ব্যাট হাতে কলকাতার অন্যান্য প্লেয়ারের থেকে সবচেয়ে বেশি পরিশ্রমী দেখা গিয়েছিল তাঁকেই। রানও করেছিলেন বেশি। মূলত সে কারণেই, 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও রাহানেতেই ভরসা ধরে রাখল KKR।

    মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে নাইট ম্যানেজমেন্ট। হাজারো জল্পনার মাঝেও নিজেদের অধিনায়ক বদলাচ্ছে না শাহরুখ খানের দল। যে খবরে ভক্তদের একাংশ উচ্ছ্বসিত হলেও আরেকাংশের কাছে সিদ্ধান্তটা একেবারেই ঠিক মনে হচ্ছে না। সূত্রের খবর, দলে সুনীল নারিন, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং এমনকি বরুণ চক্রবর্তীদের মতো খেলোয়াড় থাকলেও প্রধান কোচ অভিষেক নায়ারের সিদ্ধান্তেই বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাটতে চায়নি KKR। তাই রাহানেকেই আরও একবার গুরুদায়িত্ব সপে দিল কলকাতা।

     

    অবশ্যই পড়ুন: আজ পর্যন্ত গড়ায়নি ট্রেনের চাকা, দেশের সেই রাজ্যেই রেলপথ তৈরিতে মিলল বিরাট সাফল্য

    উল্লেখ্য, ভারতীয় দলে অজিঙ্কা রাহানের দেখা নেই বহুদিন। টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে না পেরে এর আগে বহুবার দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছিল ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটারকে। তবে আন্তর্জাতিক মঞ্চে ব্যাট হাতে নামতে না পারলেও মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রায়শই দেখা যায় তাঁকে। 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে তাঁকে অল্প টাকায় কিনে অধিনায়ক করে দিয়েছিল শাহরুখ খানের দল। সেখান থেকেই ফের চর্চায় আসেন তিনি। তাছাড়াও গত সিজনে ব্যাট হাতে যথেষ্ট সাফল্য পেয়েছেন এই নাইট তারকা।

  • হর্ষিত রানার বিকল্প খুঁজছে না KKR, কারণ জানলে অবাক হতে বাধ্য!

    হর্ষিত রানার বিকল্প খুঁজছে না KKR, কারণ জানলে অবাক হতে বাধ্য!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) শুরু হচ্ছে আগামী 28 মার্চ থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের পরের দিন অর্থাৎ 29 তারিখ ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। আর তার আগেই IPL থেকেই ছিটকে গিয়েছেন গুরুত্বপূর্ণ পেসার হর্ষিত রানা (Harshit Rana)। যা শাহরুখ খানের দলকে বড় ধাক্কা দেবে সে কথা বলাই যায়। যদিও এর মাঝে শোনা যাচ্ছিল, রানার বিকল্প হিসেবে একজন ভারতীয় বোলারের উপর নজর রেখেছে KKR। তবে এখন শোনা যাচ্ছে, ভারতীয় তারকার কোনও বিকল্প খুঁজছে না নাইট ম্যানেজমেন্ট।

    হর্ষিত রানার বিকল্প খুঁজছে না KKR!

    ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার তথা নাইট তারকা রানার বিকল্প হিসেবে কোনও প্লেয়ারকেই খুঁজছে না কলকাতা নাইট রাইডার্স। এর নেপথ্যে যুক্তি হিসেবে বলা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্স দলে এই মুহূর্তে পর্যাপ্ত ফাস্ট বোলিং বিকল্প রয়েছে। তাছাড়াও রানার যোগ্য বিকল্প হিসেবে এই মুহূর্তে কোনও ভারতীয় বোলারকে পাওয়া যাবে না।

    বলাই বাহুল্য, নাইট শিবিরে রয়েছেন বৈভব আরোরা, উমরান মালিক, কার্তিক ত্যাগী এবং আকাশদীপের মতো বোলার। কাজেই রানা না থাকায় এ বছর KKR এর জার্সি গায়ে তাঁদের ক্ষমতা প্রদর্শন করতে হবে। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, দলের কঠিন সময়ে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন এই ভারতীয় বোলাররা। KKR সূত্রে খবর, সবচেয়ে বড় চিন্তার জায়গা ছিল মুস্তাফিজুর রহমানের শূন্যস্থান। যা ইতিমধ্যেই পূরণ করে নেওয়া হয়েছে। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে নিয়ে একেবারে আশায় বুক বাঁধছে শাহরুখ খানের দল।

    অবশ্যই পড়ুন: ২০ না ২১ মার্চ, বাংলা সহ রাজ্যগুলিতে ঈদে কবে বন্ধ থাকবে স্কুল?

    তাছাড়াও এবারের নিলাম থেকে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ বোলার মাথিশা পাথিরানাকে 18 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে তিনি চোট সমস্যায় ভুগলেও অনেকেরই আশা, এ বছর অন্তত কিছু ম্যাচে KKR কে সঙ্গ দিতে পারেন তিনি। মূলত এইসব কারণে অর্থাৎ নাইট শিবিরে ফার্স্ট বোলারের যথেষ্ট বিকল্প থাকায় রানার বদলি খুঁজছে না KKR।

  • KKR এ যোগ দিচ্ছেন কে এল রাহুল? বড় খবর!

    KKR এ যোগ দিচ্ছেন কে এল রাহুল? বড় খবর!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: KKR এ আসছেন কে এল রাহুল (KL Rahul)। মাসখানেক আগে এমন জল্পনাই বেড়েছিল নেট মহলে। শোনা গিয়েছিল ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে এল রাহুলকে কিনে নেবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও সে গুড়ে বালি পড়েছে। প্রত্যাশমতোই কে এলকে রিটেন করিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবি ফের নতুন করে বাড়িয়েছে সেই জল্পনা। তাহলে কি এবার সত্যিই KKR এ আসছেন ভারতীয় ক্রিকেটার?

    KKR এ খেলবেন রাহুল?

    ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সব ঠিক থাকলে আগামী 28 মার্চ থেকে শুরু হবে IPL। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন RCB এবং সানরাইজার্স হায়দরাবাদ। সেই মতোই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রায় সব দলই। অনুশীলন শুরু করেছেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলও।

    শেষবারের মতো রঞ্জি ট্রফি ফাইনালে খেলেছিলেন তিনি। এরপর থেকে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা নেই রাহুলের। মূলত সে কারণেই নতুন করে নিজেকে ছন্দে ফিরে পেতে IPL এর আগে অনুশীলন শুরু করেছেন তিনি। ব্যাট হাতে মাঠে নেমে ঘাম ঝরাতে দেখা গিয়েছে রাহুলকে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে ভারতীয় তারকাকে এমন এক শিবিরে অনুশীলন করতে দেখা গেল যেটা KKR এর সাথে ওতপ্রতভাবে জড়িত।

     

    অবশ্যই পড়ুন: LPG সঙ্কটের মাঝে PNG কানেকশনে ৫০০ টাকা ছাড়ের ঘোষণা, কারা পাবেন জানুন

    এখানেই শেষ নয়, ভাইরাল হওয়ার ছবিটিতে ব্যাট করতে দেখা যাচ্ছে যাঁকে তিনি কে রাহুল হলেও পেছনে KKR এর টুপি পড়ে দাঁড়িয়ে রয়েছেন প্রধান কোচ অভিষেক নায়ার। এদিকে কিপিং করছেন অঙ্গকৃষ রঘুবংশী। আর এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি কলকাতায় খেলবেন রাহুল? সেই সুযোগ অবশ্য নেই বললেই চলে। কারণ ক্রিকেটের নিয়ম অনুযায়ী নিলামের পরে ট্রেড করা গেলেও সিজন শুরুর মাসখানেক আগে পর্যন্তই খোলা থাকে উইন্ডো। এদিকে 28 মার্চ থেকে শুরু হচ্ছে IPL। ফলে হাতে 11 দিন। এরমধ্যে দিল্লি থেকে রাহুলকে ট্রেড করা KKR এর পক্ষে একেবারে অসম্ভব বলা যায়।

  • কিছুই জানায়নি KKR, তাহলে কি IPL খেলছেন হর্ষিত রানা?

    কিছুই জানায়নি KKR, তাহলে কি IPL খেলছেন হর্ষিত রানা?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও শারীরিক সমস্যায় ভুগছেন হর্ষিত রানা (Harshit Rana)। এই খেলোয়াড় যে IPL থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে নাইট ভক্তদের অনেকেই আশায় রয়েছেন, এই বুঝি, ভারতীয় তারকাকে নিয়ে সুখবর দেয় দল KKR। যদিও সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা কয়েকটি ভিডিও সেই আশায় জল ঢেলেছে। রবিবার, ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ইভেন্টে হাজির হয়েছিলেন রানা। সেখানে তাঁকে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে।

    IPL এ খেলতে পারবেন রানা?

    গতকাল অর্থাৎ রবিবার, নয়া দিল্লিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি ইভেন্টে হাজির হয়েছিলেন হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ এমনকি বৈভব সূর্যবংশীরাও। এই অনুষ্ঠানেই অনেক কষ্টে চোট নিয়ে হাজির হন রানাও। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, তিনি শারীরিক অসুস্থতায় এবং চোট নিয়ে স্টেজেও উঠে যেতে পারেননি। এর ফলে IPL চেয়ারম্যান অরুণ ধুমল নিজে মঞ্চ থেকে নেমে রানার হাতে পুরস্কার তুলে দেন।

    তাছাড়াও পরবর্তীতে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে ভারতীয় তারকাকে। ভিড়ের মধ্যে প্লেয়ারের যাতে কোনও রকম সমস্যা না হয় সেজন্য নিরাপত্তারক্ষীরা সামনের ভিড় সরাচ্ছিলেন। নাইট তারকার এমন অবস্থা দেখে কমবেশি সকলেই বুঝতে পারছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বল করা তো দূর বরং নিজে হেঁটে মাঠে পৌঁছতে পারবেন না রানা। বিশেষজ্ঞ মহলের কয়েকজন বলছেন, রানাকে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে বেশ কিছুটা সময় দিতে হবে। ফলে এবারের IPL এ যে তাঁকে দেখা যাবে না তা একেবারে চিরসত্য।

     

     

    View this post on Instagram

     

    অবশ্যই পড়ুন: হরমুজে ভারতীয় জাহাজকে ছাড় কেন? ইরানের সিদ্ধান্ত গর্বিত করবে ভারতীয়দের

    উল্লেখ্য, IPL 2026 এর আগে কোটি কোটি টাকা হাতে রেখে দামি দামি প্লেয়ারদের কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তারপরেও বোলারদের সমস্যায় ভুগতে হচ্ছে শহরের এই দলকে। মুস্তাফিজুর রহমানকে বিদায় দেওয়ার পর 18 কোটির মাথিশা পাথিরানাও চোটে ভুগছেন। তিনি আদৌ KKR এর হয়ে এ বছর খেলতে পারবেন কিনা তার কোনও উত্তর নেই। যদিও ফিজের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা। এদিকে শোনা যাচ্ছে, পাকিস্তান সুপার লিগ থেকে নাম তুলে IPL খেলার সিদ্ধান্ত নেওয়ায় এবার এই বোলারের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে PSL কর্তৃপক্ষ।

  • ইডেনে বাড়ল IPL টিকিটের দাম, KKR র ম্যাচ দেখতে কোন ব্লকে কত খরচ?

    ইডেনে বাড়ল IPL টিকিটের দাম, KKR র ম্যাচ দেখতে কোন ব্লকে কত খরচ?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে IPL 2026 (Indian Premier League)। ইতিমধ্যেই প্রথম পর্বের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এবছর উদ্বোধনী ম্যাচ ঘরের মাঠে না পেলেও পরবর্তীতে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলার সুযোগ পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে শোনা যাচ্ছে, IPL শুরুর আগেই ইডেনে দাম বাড়ল KKR সহ বাকি ম্যাচের টিকিটের। রিপোর্ট অনুযায়ী, শহরে ক্রিকেটের প্রাণকেন্দ্র অর্থাৎ ইডেনে নিজের প্রিয় দলের ম্যাচ দেখতে গেলে ন্যূনতম 1200 টাকা খরচা করতেই হবে দর্শকদের।

    ইডেনে কোন ব্লকে টিকিটের দাম কত?

    রিপোর্ট অনুযায়ী, এবছর ইডেনের K1, C1, H1 ও G1 ব্লক গুলিতে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে 1200 টাকা। একইভাবে B1, D, E, L1, F1, J, H, ব্লক গুলিতে বসে খেলা দেখতে হলে গুনতে হবে 1500 টাকা। অন্যদিকে C, F, G, K ব্লকে 2000 টাকা, ক্লাব হাউস বা আপার টিয়ারে 3000 টাকা, L ব্লকে 3300 টাকা, B ব্লকে 3500 টাকা, ক্লাব হাউসের লোয়ার টিয়ারে 8000 টাকা, প্রিমিয়াম L ব্লকে 5000 টাকা এবং B প্রিমিয়াম ব্লকের টিকিটের দাম 8500 টাকা। বলে রাখা প্রয়োজন, গত বছর ইডেনে টিকিটের সর্বনিম্ন দাম ছিল 900 টাকা। এবছর সেটা 300 টাকা বাড়ল।

     

    টিকিটের ক্ষেত্রে নতুন নীতি KKR এর

    শহরে ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে গত সিজন থেকেই IPL ম্যাচের টিকিটের ক্ষেত্রে নতুন নীতি চালু করে, কলকাতা নাইট রাইডার্স। এর ফলে KKR ছাড়াও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস, বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এমনকি রোহিত শর্মার MI এর ম্যাচ থাকলে টিকিটের দাম বেশি হচ্ছিল। তবে এবছর টিকিটের ডায়নামিক প্রাইজিং রাখা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেল, অনলাইনে গত রবিবার থেকেই শুরু হয়েছে ইডেনে IPL ম্যাচের টিকিট বিক্রি। বুক মাই শো থেকেই কাটা যাচ্ছে টিকিট।

    অবশ্যই পড়ুন: আলু বিক্রি না হওয়ায় চরম সিদ্ধান্ত! দেনার দায়ে গোঘাটে আত্মঘাতী ভাগচাষি

    উল্লেখ্য, আগামী 28 মার্চ থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ধাপে 20 ম্যাচের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরমধ্যে চারটি ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স দলের। তাদের প্রথম ম্যাচ রয়েছে 29 মার্চ। মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচটি অবশ্যই ওয়াংখেড়েতে খেলবে কলকাতা। তবে পরবর্তী তিন ম্যাচ অর্থাৎ 2 এপ্রিল, 6 এপ্রিল এবং 9 এপ্রিলের ম্যাচ ঘরের মাঠ ইডেনেই খেলার সুযোগ পাবে KKR।