Tag: Jammu and Kashmir

  • জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহর উপর গুলি, এখন কেমন আছেন তিনি?

    জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহর উপর গুলি, এখন কেমন আছেন তিনি?

    সৌভিক মুখার্জী, কলকাতা: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের পৃষ্ঠপোষক ডঃ ফারুক আব্দুল্লাহকে (Farooq Abdullah) লক্ষ্য করে গুলি চালানো হল। অল্পের জন্য কোনওক্রমে রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে জম্মু শহরের গ্রেটার কৈলাস এলাকায়। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    ফারুক আব্দুল্লাহর উপর গুলি

    রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, আজ রাত সাড়ে দশটার পর ঘটনাটি ঘটে। ফারুক আব্দুল্লাহ এবং উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। তাঁদেরকে লক্ষ্য করেই গুলি চালানো হয। পরে জানা যায়, ওই দুষ্কৃতির নাম কমল সিং জামওয়াল। তবে গুলি চালানোর সময় নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে এবং হেফাজতে নেয়। প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় তাঁদের উপরে গুলি চালিয়েছিল। তবে সুখবর এই যে, অল্পের জন্য বেঁচে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

    এটিকে সন্দেহভাজন ব্যক্তি কেন গুলি চালিয়েছিল এবং কাকে ঠিক লক্ষ্যবস্তু করতে চেয়েছিল তা এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু কাশ্মীর পুলিশ। এমনকি ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। আর সেখানে আবদুল্লাহকে চৌধুরী এবং আরও বেশ কয়েকজনের সাথে অনুষ্ঠানস্থান থেকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। আর অভিযুক্ত তাঁদেরকে অনুসরণ করে আব্দুল্লাহর দিকে এগিয়েও গিয়েছিল। তবে নিরাপত্তা কর্মীরা দ্রুত ওই অভিযুক্তকে ধরে ফেলে।

    আরও পড়ুন: সিদ্ধি যোগে টাকা-পয়সায় মুড়ে যাবে ৪ রাশির ভাগ্য! আজকের রাশিফল, ১২ মার্চ

    এ বিষয়ে উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিয়ে থেকে বেরিয়ে আসার সময় বন্দুকধারী আব্দুল্লাহর পিঠ লক্ষ্য করে গুলি চালিয়েছে। এমনকি তিনি নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেও বলেছেন যে, স্থানীয় পুলিশের সম্পূর্ণ গাফিলতি ছিল। সেরকম কোনও নিরাপত্তাও ছিল না। তিনি আরও বলেন, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে নিরাপত্তা দল তাকে গ্রেফতার করেছে। তবে হ্যাঁ, এই ঘটনায় আব্দুল্লাহ এবং উপমুখ্যমন্ত্রী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

  • খামেনির মৃত্যুর মাঝেই ভারত সীমান্তে পাকিস্তানি ড্রোন! বড়সড় হামলার ছক?

    খামেনির মৃত্যুর মাঝেই ভারত সীমান্তে পাকিস্তানি ড্রোন! বড়সড় হামলার ছক?

    সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা আর ইজরায়েলের সংঘাত এখন তুঙ্গে। খামেনির মৃত্যুর পর কার্যত তোলপাড় গোটা বিশ্ব। টানা বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা আর পাল্টা আক্রমণের খবরে আন্তর্জাতিক মহলে বর্বর অবস্থা। আর এই আবহের মধ্যেই রবিবার ভোরবেলা জম্মু ও কাশ্মীরের সীমান্তে ড্রোন (Pakistani Drone in India) অনুপ্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে তৎপর হয়েছে ভারতীয় সেনা। তাহলে কি ভারতের উপর কোনও আক্রমণের ছক?

    ভোরবেলা ভারত সীমান্তে ড্রোন

    সেনাদের সূত্রে জানা গিয়েছে, ১ মার্চ ভোর ৫:৪৫ থেকে ৬:০০ টার মধ্যে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছেই দুই থেকে তিনটি ছোট ড্রোন পাকিস্তানের দিক থেকে ভারতীয় সীমান্তের দিকে ঢোকার চেষ্টা করেছিল। একটি ডোন সীমান্ত অতিক্রম করতেই সামনের পোস্টে থাকা জওয়ানেরা দ্রুত গুলি চালানো শুরু করে। তারপর ডিগওয়ার এলাকার আকাশে কিছুক্ষণ চক্কর কাটার পর ড্রোনগুলি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে ঘুরে চলে যায়।

    সেনা আধিকারিকদের দাবি, ফরোয়ার্ড পোস্টে মোতায়েন জওয়ানরা প্রায় ১ ডজনের বেশি রাউন্ড গুলি চালিয়েছিল ড্রোনটিকে লক্ষ্য করে। তবে সেটি গুলির হাত থেকে রক্ষা পেয়ে দ্রুত সীমান্তের ওপারে চলে যায়। আর গত তিনদিনের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা, যখন সীমান্তে ড্রোন অনুপ্রবেশ লক্ষ্য করে সেনাকে গুলি চালাতে হয়েছে।

    আরও পড়ুন: মার্চে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য একগাদা ছুটি, দেখুন নবান্নের হলিডে লিস্ট

    প্রসঙ্গত, এই ঘটনার প্রেক্ষাপট হিসেবে আন্তর্জাতিক পরিস্থিতিই উঠে আসছে। কারণ, এখন মধ্যপ্রাচ্যে সংঘাত তুঙ্গে। ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এসেছে। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতেও মার্কিন মিশনকে লক্ষ্য করে হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকি সেখানে হতাহতের খবরও মিলেছে। আর একইসঙ্গে তেহরান থেকে ইজরায়েল এবং আশেপাশের কয়েকটি দেশের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগে উঠেছে। সেই সূত্র ভারতের উপর কোনও হামলার ফন্দি আঁটা হচ্ছে কিনা সেদিকেই নজর বিশেষজ্ঞদের।