Tag: Jalpaiguri

  • “দাবি না মানলে বাংলাদেশ-নেপালের মতো আন্দোলন” তীব্র হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের

    “দাবি না মানলে বাংলাদেশ-নেপালের মতো আন্দোলন” তীব্র হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের

    প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) শুরু হতে আর বেশিদিন বাকি নেই, কিন্তু এখনও রাজ্যে SIR (SIR In Bengal) বিতর্ক যেন কিছুতেই কাটছে না। গত ২৮ ফেব্রুয়ারি SIR এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই অশান্তি যেন চরম আকার নিয়েছে। এই অবস্থায় কমিশনের বিরুদ্ধে আজ থেকেই ধর্মতলায় ধর্নায় বসেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক এক করে বিধায়ক নেতা মন্ত্রী উপস্থিত হচ্ছে এই সভায়। আর এবার SIR বিতর্ক নিয়ে দলের সংখ্যালঘু সেলের তরফে রীতিমতো বাংলাদেশের অনুকরণে আন্দোলনের হুঁশিয়ারি দিল তৃণমূল নেতৃত্ব।

    বাংলাদেশ বা নেপালের মতো আন্দোলনের হুঁশিয়ারি

    রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ির বাহাদুর অঞ্চলে তৃণমূল সংখ্যালঘু সেলের তরফে একটি সভা করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি মেহেবুব আলম, উপস্থিত ছিলেন তৃণমূল মাদারের জেলা কমিটির সদস্য পল হাসান প্রধান। এদিন SIR কর্মসূচিতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে আলোচনা করা হচ্ছিল সেই সময় তৃণমূল নেতৃত্ব হুঁশিয়ারি দেয় যে আগামীতে যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে, সেই তালিকায় যদি সব জীবিত ভোটারদের নাম না থাকে তাহলে জলপাইগুড়ি জেলায় ২৬-এর বিধানসভা নির্বাচন করতে দেবেন না তাঁরা। এখানে শেষ নয়, হুঁশিয়ারি দিয়ে শাসকদল জানায় যে,“ প্রয়োজনে বাংলাদেশ বা নেপালের মতো আন্দোলন করা হবে। তখন যদি কেন্দ্রীয় বাহিনী এগিয়ে আসে তবে তাদের সঙ্গেও সরাসরি সংঘাতের পথে যেতে পিছপা হব না।”

    কটাক্ষ বিজেপির

    বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল নেতাদের এই হুনসমূলক মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির জেলা কমিটির সদস্য সৌজিত সিংহ। তিনি সাংবাদিকদের বলেন, “দেশে বাংলাদেশের মত জামাতের সরকার নেই। তাই তৃণমূল নেতাদের সংযত হয়ে মন্তব্য করাই ভালো।” পাশাপাশি তিনি SIR এ ভোটার তালিকায় বিচারাধীন নামের প্রসঙ্গে বলেন, “অনেক বিজেপি নেতা কর্মীদের নামও বিচারাধীন রয়েছে। তাই তাঁরাও উদ্বিগ্ন। কিন্তু প্রয়োজনীয় নথি দেখাতে না পারলে নাম অবশ্যই কাটা যাবে। তাই সকলে চিন্তামুক্ত থাকুন এবং নির্বাচন কমিশনারের ওপর বিশ্বাস রাখুন।”

    আরও পড়ুন: ভোটাধিকার রক্ষায় ধরনায় মমতা, ধর্মতলায় কতদিন চলবে এই কর্মসূচি?

    প্রসঙ্গত, এসআইআর শুরুর আগে জলপাইগুড়িতে মোট ভোটার ছিল ১৯১৪০২২ জন। কিন্তু এসআইআর শুরুর পর মৃত ও স্থানান্তরিত ভোটার হিসেবে বাদ যায় ১,৩৩,১০৭ জনের নাম। এরপর লজিক্যাল ডিস্ক্রিপেন্সিতে ডাক পান ২,৭৫,৪০২ জন ভোটার। অন্যদিকে, আনম্যাপ ক্যাটাগরিতে ছিলেন ৭৭৪৪০ জন ভোটার। পরে শুনানি পর্ব মিটলে শুনানির পর এবার তালিকা থেকে নাম বাদ পড়ল ৩২,৭৮৫ জন ভোটারের। এবং বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪৮৯১৪ জন। এখন দেখার সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় কী ফলাফল বেরোয়।

  • মধ্যপ্রাচ্যের সংঘাত, ভারসাম্যহীন মহিলাকে রেপ…! আজকের সেরা ১০ খবর (৪ মার্চ)

    মধ্যপ্রাচ্যের সংঘাত, ভারসাম্যহীন মহিলাকে রেপ…! আজকের সেরা ১০ খবর (৪ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ মার্চ, বুধবার। মধ্যপ্রাচ্যের সংঘাত, ভারসাম্যহীন মহিলাকে রেপ, হাইস্পিড রেল করিডরের অনুমোদন, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) হোলির দুপুরে মধ্যমগ্রাম স্টেশনের কাছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

    হোলির দিন দুপুরে মধ্যমগ্রাম রেলস্টেশনের কাছে পরপর সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ভয়াবহ আগুন লেগেছে। প্রথমে একটি খাবারের দোকানে আগুন ধরেছিল। পরে তার ছড়িয়ে পড়ে আশেপাশের ৮ থেকে ১০টি দোকানে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকায়। এমনকি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। আর ট্রেন এবং ফ্লাইওভারের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) হোলির দিন ৩৩০ জনকে গ্রেফতার কলকাতা পুলিশের

    দোলের দিন আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কড়া নজরদারিতে নেমেছিল কলকাতা পুলিশ। শহর জুড়ে ৩৯৮টি পিকেট এবং বিশিষ্ট টহলদারির ব্যবস্থা করা হয়েছিল। মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা এবং মহিলাদের সঙ্গে অসভ্য আচরণের কারণে মোট ৩৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এমনকি প্রায় ২৫ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। আর গঙ্গার ঘাটগুলিতেও বাড়তি নিরাপত্তা এবং স্পিডবোর্ড টহলদারী করছিল পুলিশ। কঠোর পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেলেও কিছু কিছু জেলায় দুর্ঘটনার খবর মিলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল

    হোলির অবকাঠামো সংস্কারের জন্য দক্ষিণ-পূর্ব রেল ৮ মার্চ পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করে দিয়েছে। আদ্রা রেলওয়ে ডিভিশনে রোলিং ব্লকের কাজ চলার কারণে আসানসোল-আদ্রা, আদ্রা-ভাগা, আদ্রা-মধ্যনআপাড়সহ সহ কয়েকটি মেমু রুটের নির্দিষ্ট ট্রেনগুলোতে বাতিল থাকবে এবং সংক্ষিপ্ত চলবে বলে জানানো হয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড এবং বিহারের বহু যাত্রী ভোগান্তির মুখে পড়বে। আর যাত্রীদের আগে ট্রেনের তালিকা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) বোমা হামলার মেইল পাঠানোয় জড়িত পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার এক ব্যক্তি

    ভোটের আগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালত এবং স্কুলে বোমা হুমকির ইমেইল ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে। একইভাবে আহমেদাবাদ এবং ভদোদরাতে বোমা হুমকি ছড়িয়ে পড়েছে বলে খবর। তদন্তে পশ্চিমবঙ্গ থেকে সৌরভ বিশ্বাস নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। অভিযোগ উঠছে, VPN ব্যবহার করে বিদেশি সার্ভারের মাধ্যমে মেইল পাঠানো হত। আর পুলিশ আন্তঃরাজ্য যোগসূত্র এবং সম্ভাব্য ষড়যন্ত্র খতিয়ে দেখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) জলপাইগুড়িতে হোলির দিন মানসিক ভারসাম্যহীন মহিলাকে যৌন নির্যাতন বিজেপি কর্মীর

    জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লিতে দোলের দিন মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল, তাও এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে অত্যাচার করা হয়েছে। আর অভিযোগের ভিত্তিতে থানায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তুলেছে। কিন্তু বিজেপি দাবি করছে যে, অভিযুক্ত তাদের কর্মী নন এবং এটি একটি রাজনৈতিক চক্র। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করে সাতটি হাইস্পিড রেল করিডরের অনুমোদন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের জন্য সাতটি হাইস্পিড রেল করিডরের অনুমোদন করলেন। প্রায় ৪০০০ কিলোমিটার লাইনে ১৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। লক্ষ্য একটাই, ২০৪০ এর মধ্যেই কাজ শেষ করা। রুটগুলোর মধ্যে মুম্বাই-পুনে, দিল্লী-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ি রয়েছে। বুলেট ট্রেনটি ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলবে আর হাই স্পিড ট্রেন ২২০ থেকে ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলবে। ভবিষ্যতে নেটওয়ার্ক ২১ হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনাও করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপদে সরাল ভারত

    ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে প্রায় ৯ হাজার ভারতীয় ইরানে আটকে পড়েছে। যাদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। আর তেহরানে হামলা বাড়ার কারণে ভারতীয় দূতাবাস বেশিরভাগকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে এবং তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। কিন্তু কিছু পড়ুয়া বাসস্থান ছাড়তে অস্বীকার করেছে এবং সেখানেই রয়ে গিয়েছে। সতর্কতামূলক নির্দেশ এবং হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। পাশাপাশি সৌদি আরব, দুবাই, বাহারাইন থেকে ভারতীয়দের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) ৫০৮৩ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি অনুমোদন ভারতের

    মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেই ভারত ৫০৮৩ কোটি টাকার দুটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল। ২৯০১ কোটিতে হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেড থেকে কোস্ট গার্ডের জন্য ছয়টি ALH Mk-III হেলিকপ্টার কেনা হবে বলে খবর পাওয়া গিয়েছে। আর এতে সমুদ্র এবং আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে এবং ভারত-রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা জোরদার হবে। পাশাপাশি ২১৮২ কোটি টাকায় JSC Rosoboronexport এর সঙ্গে নৌসেনার জন্য Shtil ক্ষেপণাস্ত্র চুক্তি করা হয়েছে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) উদ্বোধন হচ্ছে নতুন চার লেনের ফারাক্কা ব্রিজ

    গঙ্গার উপর ৫৪৬৮ কিলোমিটার দীর্ঘ নতুন চার লেনের ফারাক্কা ব্রিজের ৯৬% নির্মাণকার্য সম্পন্ন হয়েছে। ৬২২ কোটি টাকার সেতু চালু হলে দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে আর ভ্রমণের সময় অনেকটাও কমবে। এই সেতুটিতে মোট ৮৮টি পিলার, ৮৬ টি স্প্যান এবং ৩০০টি লাইট পোস্ট বসানো হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি-কলকাতা রুটে বিরাট সুবিধা মিলবে বলে জানা হয়েছে এবং পর্যটন ও আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) ডলারের বিপরীতে মুখ থুবড়ে পড়ল ভারতীয় রুপি

    মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা একেবারে মুখ থুবড়ে পড়ল। বুধবার এক ডলার দাড়িয়েছে ৯২.১৭ টাকায়, যা সাম্প্রতিককালের মধ্যে একেবারে সর্বনিম্ন দর। হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে তেলের সরবরাহ অনিশ্চিত হওয়ায় ডলারের চাহিদা দিনের পর দিন বাড়ছে। আর এতে আমদানি ব্যয় অনেকটাই বেড়েছে এবং টাকার উপর চাপ পড়ছে। সবথেকে বড় ব্যাপার, এর প্রভাব পড়ছে দেশের শেয়ারবাজারেও। হ্যাঁ Sensex ও NIFTY 50 এও বিরাট পতন দেখা গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • পার্টি অফিসে মানসিক ভারসাম্যহীন মহিলাকে যৌন নির্যাতন! জলপাইগুড়িতে ধৃত বিজেপি কর্মী

    পার্টি অফিসে মানসিক ভারসাম্যহীন মহিলাকে যৌন নির্যাতন! জলপাইগুড়িতে ধৃত বিজেপি কর্মী

    প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা, তাই এখন থেকেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ময়দানে নেমে পড়েছে শাসকদল থেকে শুরু করে রাজনীতিবিদরা। আর এই অবস্থায় দোলের দিন জলপাইগুড়িতে (Jalpaiguri) ঘটে গেল এক নক্কারজনক ঘটনা। জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠল। চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকা জুড়ে। শেষে বিজেপি কর্মীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা।

    মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ!

    জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লিতে বিজেপির পার্টি অফিস রয়েছে। রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ মঙ্গলবার, দোলের দিন দুপুর প্রায় একটা নাগাদ পরে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে সেই পার্টি অফিস নিয়ে আসে নিতাই রায় নামে এক স্থানীয় বিজেপি নেতা। আর সেখানেই ওই মহিলাকে নির্মমভাবে শারীরিক অত্যাচার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা সুকুমার রায় এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং রাতেই অভিযুক্ত গ্রেপ্তার করে। আজ, বুধবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।

    অভিযোগ অস্বীকার বিজেপির

    ধর্ষণের অভিযোগ উঠতেই বিজেপির দাবি, অভিযুক্ত বিজেপির সঙ্গে যুক্ত নন। দলকে কালিমালিপ্ত করতে চক্রান্ত করে এই অভিযোগ করা হয়েছে। সম্পূর্ণটাই শাসক দল তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা। এই প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ির-সহ সভাপতি চন্দন বর্মন বলেন, “এটি সাজানো চক্রান্ত। বিজেপিকে বদনাম করার জন্যই একজন অসুস্থ মানুষ কে দিয়ে এমন ঘটনা ঘটানো হয়েছে।” একই সঙ্গে অভিযুক্ত দলের কেউ নন বলে দাবি করেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতায়ালি থানার পুলিশ। ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো পারিপার্শ্বিক তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    আরও পড়ুন: গুজরাতের বোমা হুমকি ই-মেল কাণ্ডে গ্রেফতার বাংলার যুবক, তদন্তে নামল পুলিশ

    বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের দাবি, ধৃত ব্যক্তি এলাকায় বিজেপির একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। ওই দলীয় কার্যালয়েই সে নিয়মিত রাত কাটাত। তাঁরা এই ঘটনায় দোষীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে এলাকায় মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।