Tag: Ishan Kishan

  • অভিষেক শর্মা নয়, SRH-র অধিনায়ক হতে পারেন বিশ্বকাপজয়ী এই ভারতীয় তারকা

    অভিষেক শর্মা নয়, SRH-র অধিনায়ক হতে পারেন বিশ্বকাপজয়ী এই ভারতীয় তারকা

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) শুরুর আগে চিন্তায় সানরাইজার্স হায়দরাবাদও (Sunrisers Hyderabad)। এবারে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন RCB র মুখোমুখি হতে হবে তাদের। আর সেই ম্যাচের আগেই অনিশ্চিত অধিনায়ক প্যাট কামিন্স। এর আগে চোটের জন্য গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। এবার শোনা যাচ্ছে, চোট সমস্যার কারণেই হয়তো এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে গোটা সিজনে পাবে না SRH। মূলত সে কারণেই হায়দরাবাদকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দুই ভারতীয় ক্রিকেটার।

    SRH কে নেতৃত্ব দিতে পারেন এই ভারতীয় ক্রিকেটার

    সূত্রের যা খবর, চোটজনিত সমস্যা কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে এখনও বেশ খানিকটা সময় প্রয়োজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাটের। এদিকে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ফলে সমস্যা এড়াতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের দুই সদস্যর উপর বিশেষ নজর রয়েছে হায়দরাবাদ ম্যানেজমেন্টের।

    শোনা যাচ্ছে, ভারতীয় টি-টোয়েন্টি দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ইশান কিষাণ ও অভিষেক শর্মাকে নজরে রেখেছে SRH। যদিও এই দুই প্লেয়ারের মধ্যে হায়দরাবাদের অধিনায়ক হওয়ার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন ইশান। এর সবচেয়ে বড় কারণ, সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। 9 ম্যাচে অংশ নিয়ে করেছেন 317 রান। তাছাড়াও ফাইনালে হাফ সেঞ্চুরি এসেছে ইশানের ব্যাট থেকে। অন্যদিকে অভিষেক শর্মা এবারের বিশ্বকাপে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। নিজের পুরনো ফর্মে টিকে থাকতে পারেননি। মূলত সে কারণেই ইশানকেই বেশি গুরুত্ব দিচ্ছে SRH ম্যানেজমেন্ট।

    অবশ্যই পড়ুন: “বাঙালী সমাজে জন স্টুয়ার্ট মিলের বলা পাল-পাল সুখী শুয়োর তৈরী হচ্ছে” : আবার বিস্ফোরক লেখক নীলোৎপল রায়

    উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত 119টি ম্যাচ খেলে 2998 রান করেছেন ইশান। 137.64 স্ট্রাইক রেট রয়েছে তাঁর। এখানেই শেষ নয়, IPL এ একটি শতরান এবং 17টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। গত বছর হায়দরাবাদের জার্সি গায়েই একক এবং অদ্বিতীয় শতরানটি করেছিলেন তিনি। তাছাড়া উইকেট কিপার হিসেবেও যথেষ্ট সাবলীল এই প্লেয়ার। এই ভূমিকায় 59টি ক্যাচ এবং পাঁচটি স্ট্যাম্প করেছেন তিনি। অনেকেই আশা করছেন, এবছরের IPL এ একেবারে জ্বলে উঠবেন এই ক্রিকেটার।

  • ফাইনালের আগেই মৃত্যু হয় দিদি, জামাইবাবুর! তবুও দলকে বিশ্বকাপ জেতাতে নামেন ভারতীয় ক্রিকেটার

    ফাইনালের আগেই মৃত্যু হয় দিদি, জামাইবাবুর! তবুও দলকে বিশ্বকাপ জেতাতে নামেন ভারতীয় ক্রিকেটার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত (India T20 World Cup Final)। তৈরি হয়েছে নতুন ইতিহাস। আর এই ইতিহাস তৈরির নেপথ্যে কোনও একজন নয় বরং গোটা দলের অবদান রয়েছে। যা অনস্বীকার্য। তবে অনেকেই হয়তো জানেন না, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের 48 ঘন্টা আগে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ভারতীয় ক্রিকেটারের দিদি এবং জামাইবাবুর। সেই খবর পেয়েও এদিন ভারতের হয়ে মাঠে নামেন তিনি। শুধু তাই নয়, নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ইশান কিষাণ (Ishan Kishan)।

    প্রিয়জনের মৃত্যুর পরেও দায়িত্বে অবিচল ছিলেন ইশান

    টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ফাইনালের আগে শুক্রবার পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ইশানের মাসতুতো দিদি এবং জামাইবাবু। সেই খবর পাওয়ার পরও হৃদয়ে উথাল পাথাল অবস্থা নিয়েও দলের জন্য ফাইনালে নিজের সর্বস্ব বাজি রেখেছিলেন এই ভারতীয় ক্রিকেটার। এদিন ব্যাট করতে নেমে ভারতীয় দলের হয়ে 25 বলে 54 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিয়ে গিয়েছিলেন ইশান। সেই সাথে দুর্ধর্ষ ফিল্ডিং এবং ক্যাচ ধরে দলের জয়ের রাস্তা পরিষ্কার করেছিলেন তিনি।

    বলাই বাহুল্য, প্রিয়জনের মৃত্যুর খবর পেয়ে আহমেদাবাদে খেলা দেখতে যাননি ইশানের বাবা প্রণব পান্ডে। সূত্রের খবর, ভারতীয় তারকাও নাকি এমন খবর পেয়ে প্রথমে বাড়ি ফিরতে চেয়েছিলেন। যদি পরবর্তীতে দলের জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। বুঝতে পারেন ফাইনালে দলের তাঁকে প্রয়োজন। তাই এদিন একরাশ দুঃখ নিয়েও মাঠে হাসিমুখে দলের জয়ের কান্ডারী হয়েছিলেন ইশান কিষাণ। যদিও ফাইনালের আগে অনুশীলন চলাকালীন একরাশ হতাশা ধরা পড়েছিল ইশানের মুখে।

    অবশ্যই পড়ুন: ‘রাজ্য সরকার চাইলে বাংলায় কমবে গ্যাসের দাম’ কতটা?

    উল্লেখ্য, ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল শুরুর আগে ইশানের বাবা প্রণব পান্ডে জানিয়েছিলেন, “আমাদের পরিবারে খুব খারাপ ঘটনা ঘটেছে। কারও মানসিক অবস্থা ভাল নেই। তাই আমি আহমেদাবাদে খেলা দেখতে যেতে পারিনি। ইশানও বাড়ি ফিরে আসবে বলেছিল। যদিও পড়ে ও সিদ্ধান্ত বদলেছে। ওর মন মানসিকতাও ভাল নেই।”