Tag: Iran Israel War

  • মেরেকেটে ৫ দিনের LPG, ৭ দিনের তেল বেঁচে! জ্বালানির দাম ২০০% বাড়াল পাকিস্তান

    মেরেকেটে ৫ দিনের LPG, ৭ দিনের তেল বেঁচে! জ্বালানির দাম ২০০% বাড়াল পাকিস্তান

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে একেবারে দেউলিয়া হওয়ার পথে প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan Fuel Crisis)। একদিকে ইরান-ইজরায়েলের সংঘাতের (Iran-Israel War)  কারণে হরমুজ প্রণালীতে জাহাজ আটকে রয়েছে, অন্যদিকে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা পাকিস্তানের অর্থনীতি জ্বালানির অভাবে সম্পূর্ণরূপে ধুকছে। আর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দেশের সরকার হাই অক্টেন তেলের দাম এক ধাক্কায় প্রতি লিটারে ২০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এক কথায় মধ্যবিত্তদের রাতের ঘুম উড়ে গিয়েছে সন্ত্রাসের দেশে।

    জ্বালানির বাজারে রেকর্ড মূল্যবৃদ্ধি

    প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী, বিলাসবহুল গাড়িতে ব্যবহৃত তেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে এবার সরাসরি ৩০০ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে ২০০ টাকা দাম বেড়েছে, যা শতাংশের হিসেবে প্রায় ২০০%। অন্যদিকে পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই ঊর্ধ্বগতিতে ঠেকেছে। এর আগেই সাধারণ পেট্রোলের দাম লিটার প্রতি ৫৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, যা এখন দাঁড়িয়েছে ৩২১.১৭ টাকা প্রতি লিটার। আর ডিজেলের ৩৩৫.৮৬ টাকা প্রতি লিটার।

    এদিকে পাকিস্তানের পেট্রোলিয়াম সচিবের দেওয়া একটি তথ্য অনুযায়ী, দেশের জ্বালানি ভান্ডার এখন সম্পূর্ণ তলানিতে। যদি নতুন করে সরবরাহ না আসে, তাহলে পাকিস্তান বড়জোর আর হাতেগোনা কয়েকটা দিন চালাতে পারে। জানা যাচ্ছে, যে পরিমাণ এলপিজি মজুদ রয়েছে তা মাত্র ৫ দিনের মধ্যেই শেষ হবে। আর মজুদ অপরিশোধিত তেল আগামী ৭ দিন পর্যন্ত চলবে এবং জেট ফুয়েল অর্থাৎ বিমানের জ্বালানি ১০ দিনের জন্য মজুদ রয়েছে। আর পেট্রোল মজুদ রয়েছে ২০ থেকে ২২ দিনের মতো এবং ডিজেল মজুদ রয়েছে আনুমানিক ১৭ দিনের মতো। সেই কারণে জ্বালানি ফুরিয়ে আসার জেরে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট বা ব্ল্যাকআউটের আতঙ্কও দেখা যাচ্ছে।

    আরও পড়ুন: ভারতীয় রুপিতে ভারী পতন, সোমবার ডলারের বিপরীতে নতুন রেকর্ড গড়ল টাকা

    আকাশছোঁয়া বিমানের ভাড়া

    অন্যদিকে তেলের দাম বাড়ার কারণে সরাসরি প্রভাব পড়েছে বিমান পরিষেবার উপরেও। গত ১০ মার্চ থেকে পাকিস্তানের ভিতরে ফ্লাইটের টিকিটের দাম ২৮০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আর আন্তর্জাতিক রুট বিশেষ করে মধ্যপ্রাচ্য বা মধ্য এশিয়ার দেশগুলোতে যাওয়ার খরচ এবার ১০ হাজার টাকা থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয় করতে পাকিস্তান সরকার ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করেছে। অধিকাংশ সরকার এবং বেসরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে আর ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি স্কুল, কলেজ বন্ধ করা হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, ঈদের ছুটির বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে রাস্তায় গাড়ি চলাচল কমিয়ে তেলের খরচ বাঁচানো যায়। এমনকি সম্প্রতি শুরু হতে চলা পাকিস্তান সুপার লিগে দর্শক ছাড়াই খেলা চলবে আর স্টেডিয়াম সংখ্যা কমানো হয়েছে।

  • শুধু গ্যাস-তেল নয়, যুদ্ধের প্রভাবে ভারতে বাড়তে পারে বৈদ্যুতিক পণ্যের দাম

    শুধু গ্যাস-তেল নয়, যুদ্ধের প্রভাবে ভারতে বাড়তে পারে বৈদ্যুতিক পণ্যের দাম

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের (Iran-Israel War) প্রভাব ধীরে ধীরে অর্থনীতির উপর পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেলের সরবরাহ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। কিন্তু অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, সামনে আসতে বলেছে আরও বিরাট ধাক্কা। বিশেষ করে বৈদ্যুতিক পণ্যের বাজারে। হ্যাঁ, বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, ইন্ডাকশন কুকার, মাইক্রোওয়েভ সহ বিভিন্ন রকম বৈদ্যুতিক পণ্যের (Electronic Product) দাম হু হু করে বাড়তে পারে।

    হরমুজ প্রণালী নিয়েই উদ্বেগ

    প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বর্তমানে বিশ্ব জ্বালানি বাণিজ্যের সবথেকে প্রধান কেন্দ্র। আর এই পথ দিয়ে বিশ্বের বড় বড় অংশের তেল এবং গ্যাস পরিবহন হয়। তবে সাম্প্রতিক সংঘাতের জেরে এই রুটে জাহাজ চলাচল নিয়ে দিনের পর দিন অনিশ্চয়তা তৈরি হচ্ছে। যার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ আর কাঁচামালের উপর চাপ পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে শিল্প উৎপাদনের উপর।

    কেন বাড়তে পারে বৈদ্যুতিক পণ্যের দাম?

    বিশেষজ্ঞদের মতে, এর পিছনে মূলত দুটি কারণ কাজ করছে। প্রথমত, সালফিউরিক অ্যাসিডের সম্ভাব্য সংকট। সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু এই অ্যাসিড তৈরির কাঁচামাল সালফার মূলত খনিজ তেল পরিশোধনের উপর নির্ভর করে থাকে। আর যদি তেল সরবরাহে সমস্যা তৈরি হয়, তাহলে উৎপাদনও কমে যেতে পারে। যার ফলে চিপ তৈরির কাঁচামালে ঘাটতি দেখা দেবে। আর দ্বিতীয়ত রয়েছে চিপ উৎপাদনে বাধা। কারণ, বিশ্বের সবথেকে বড় অংশের সেমিকন্ডাক্টর চিপ তৈরি হয় তাইওয়ানে। আর সেখানে চিপ কারখানাগুলি সচল রাখার জন্য বিপুল বিদ্যুৎ দরকার। কিন্তু ওই বিদ্যুতের একটি বিরাট অংশ উৎপাদিত হয় এলএনজি থেকে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের সমস্যা দেখা দিলে চিপ উৎপাদনেও পড়তে পারে প্রভাব।

    এদিকে বাজার সূত্রে খবর, চলতি বছরের মার্চ মাসে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারের দাম প্রায় ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত বেড়েছে। আর বিশ্লেষকদের মতে, যদি পরিস্থিতি দীর্ঘদিন ধরে এরকম ভাবে চলতে থাকে, তাহলে আগামী অর্থবছরে এই বৃদ্ধি ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। এমনকি শুধু স্মার্টফোন বা কম্পিউটার নয়, বরং এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে বৈদ্যুতিক গাড়ির বাজারেও। কারণ, আধুনিক ইলেকট্রিক গাড়িগুলি তৈরির ক্ষেত্রে বিপুল পরিমাণ সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক কম্পোনেন্ট ব্যবহার করতে হয়।

    আরও পড়ুন: ১ এপ্রিল থেকেই বেড়ে যাচ্ছে বার্ষিক টোল পাসের দাম, কত খরচ হবে জানুন

    পোশাক শিল্পে মূল্যবৃদ্ধির আশঙ্কা

    প্রসঙ্গত, এই সংকটের প্রভাব পড়তে পারে বস্ত্রশিল্পের উপরেও। কারণ, অনেক পোশাক তৈরিতে ব্যবহৃত পলিয়েস্টার মূলত পেট্রো ক্যামিকেল থেকে তৈরি করা হয়। আর তেল ভিত্তিক কাঁচামালের দাম বাড়লে পোশাক শিল্পের উৎপাদন খরচে বাড়তে পারে। ইতিমধ্যেই পলিয়েস্টারের দাম প্রায় ১৫ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগতিতে ঠেকেছে। আর তেলের সংকট তো রয়েছেই। এক কথায়, বৈশ্বিক পরিস্থিতি দিনের পর দিন অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি করছে তা বলার অপেক্ষা রাখে না।

  • মার্কিন তৈলবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যু এক ভারতীয় নাবিকের

    মার্কিন তৈলবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যু এক ভারতীয় নাবিকের

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran-Israel War) মধ্যে আবারো উত্তেজনা ছড়াল এক বড়সড় হামলার ঘটনা। ইরাকের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে আত্মঘাতী নৌকা হামলা চালানো হয়েছে (US Tanker Attack)। আর এই ঘটনা একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল মার্কিন মালিকানাধীন তেল ট্যাঙ্কার সাফেসি বিষ্ণু। ঘটনাটি ঘটেছে ইরাকে জলসীমার মধ্যেই খোর আল-জুবায়ের বন্দরের কাছে।

    কীভাবে ঘটল এই হামলা?

    সূত্রের খবর অনুযায়ী, দ্রুতগামী কয়েকটি নৌকা ওই তেল ট্যাঙ্কার সহ মোট তিনটি জাহাজকে তাড়া করেছিল। যার মধ্যে একটি আত্মঘাতী নৌকা সরাসরি বিষ্ণুকে দেখে ধাক্কা মারে আর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর জাহাজের একটি বৃহৎ অংশে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি একেবারে গুরুতর হয়ে ওঠে।

    ইরাকের বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়েছে এবং জাহাজে থাকা ২৭ জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন নাবিকের মৃত্যু হয়েছে। আর তিনি ভারতীয় নাগরিক বলেই খবর। উদ্ধার হওয়া ক্রুদের চিকিৎসা ও নিরাপত্তার জন্য বসরা শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

    আরও পড়ুন: এখনও ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের টাকা? জানুন দেরির কারণ ও কবে আসবে অ্যাকাউন্টে

    বেশ কিছু বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার জেরে সমুদ্র পথে জ্বালানি পরিবহন এখন সবথেকে ঝুঁকির মুখে। বিশেষ করে পারস্য উপসাগর অঞ্চলে তেলবাহী জাহাজগুলির উপর হামলার আশঙ্কা বাড়ছে। আর এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে তেল এবং গ্যাসের উপর বিরাট চাপ পড়তে পারে। এমনকি ইরান ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছে যে, যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের সঙ্গে সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। আর এতে বিশ্ব অর্থনীতির উপরেও বিরাট প্রভাব পড়বে তা আঁচ করতে পারছে ওয়াকিবহাল মহল।

  • জয়শঙ্করের হস্তক্ষেপেই স্বস্তি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পেল ভারতীয় জাহাজ

    জয়শঙ্করের হস্তক্ষেপেই স্বস্তি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পেল ভারতীয় জাহাজ

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের (Middle East War) মধ্যেই ভারতের জন্য আসলো বিরাট স্বস্তির খবর। কূটনৈতিক আলোচনার পর ইরান ভারতীয় পতাকাযুক্ত তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে বলে সূত্র অনুযায়ী খবর। আর এই সিদ্ধান্ত ভারতের বিধানমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার পরেই সামনে এল। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে এই কূটনৈতিক সমঝোতা যে ভারতের জন্য বিরাট সাফল্য তা বলার অপেক্ষা রাখে না।

    বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র অনুযায়ী খবর, ইতিমধ্যেই অন্তত দুটি ভারতীয় তেলবাহী জাহাজ নিরাপদে ওই জলপথ পার হচ্ছে, এবং একটি জাহাজ মুম্বাই বন্দরে পৌঁছেছে। আর এই জাহাজগুলোর মধ্যে রয়েছে MT Pushpak এবং MT Parimal। কিন্তু এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইজরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোর উপরে কিছু বিধিনিষেধ আরোপিত রয়েছে বলেই সূত্রের খবর।

    কেন গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী?

    বলে দিই, বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হল এই হরমুজ প্রণালী। এটি ইরান এবং ওমানের মাঝখানে অবস্থিত একটি সরু সমুদ্রপথ। আর এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি অপরিশোধিত তেল পরিবহন হয়ে থাকে। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় ২০%-ই এই হরমুজ প্রণালী দিয়ে আসে। আর শুধুমাত্র তেল নয়, বরং বিশ্বের সবথেকে বড় অংশের এলএনজি পরিবহনও এই পথ দিয়ে হয়। যার ফলে এই জলপথে সামান্য সমস্যা তৈরি হলেই বিশ্ববাজারে তেলের দাম আর জ্বালানি সরবরাহে বিরাট প্রভাব পড়ে।

    এদিকে চলমান সংঘাতের জেরে ইরান আগেই জানিয়েছিল যে, হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং তাদের মিত্র দেশগুলির জাহাজের জন্যই প্রযোজ্য। সেই কারণেই ভারতের মতো পশ্চিমে দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত মিলেছিল। আর মার্চের প্রথম সপ্তাহে এই নীতির স্পষ্টতা সামনে এসেছিল। সেখানে বলা হয়েছে, ভারতগামী বা ভারতীয় পতাকাবাহী জাহাজগুলি এই পথ ব্যবহার করতে পারবে।

    আরও পড়ুন: চমক জোয়ার ভাঁটার, ধস পরশুরামের জনপ্রিয়তায়! টপার কে? দেখুন টিআরপি তালিকা

    যুদ্ধের পর প্রথম তেলবাহী জাহাজ পৌঁছল ভারতে

    প্রসঙ্গত, সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো একটি তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার হয়ে ভারতে পৌঁছেছে। Shenlong Suezmax নামের এই জাহাজ সৌদি আরবের রাস তানুরা অয়েল টার্মিনাল থেকে অপরিশোধিত তেল নিয়ে যাত্রা শুরু করেছিল। আর জাহাজটি শেষ পর্যন্ত ভারতের মুম্বাই বন্দরে পৌঁছয়। জানা গিয়েছে, বিপজ্জনক এলাকা পার হওয়ার সময় কিছু সময়ের জন্য ট্রাকিং সিস্টেম বন্ধ করে দিয়েছিল জাহাজটি। তবে কোনও রকম সমস্যা ছাড়াই ভারতে পৌঁছতে পেরেছে ওই ট্যাংকার।

  • দেশে গ্যাসের সংকট, SIR নিয়ে রায়…! আজকের সেরা ১০ খবর (১০ মার্চ)

    দেশে গ্যাসের সংকট, SIR নিয়ে রায়…! আজকের সেরা ১০ খবর (১০ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ মার্চ, মঙ্গলবার। দেশে গ্যাসের সংকট, SIR নিয়ে রায়, গোবরডাঙ্গা স্টেশনে অগ্নিকাণ্ড, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) এলপিজি সরবরাহ নিয়ে নয়া নির্দেশ কেন্দ্রের

    ভারত সরকার এলপিজি সরবরাহ নিশ্চিত করার জন্য তেল কোম্পানিগুলিকে এবার নতুন নির্দেশ দিল। এলপিজির ঘাটতি এড়ানোর জন্য গার্হস্থ্য ব্যবহারে অগ্রাধিকার দেওয়া হবে আর বাণিজ্যিক সিলিন্ডারের সরবরাহ কিছুটা কমানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি কালোবাজারি রুখার জন্য এলপিজি রিফিল বুকিং এর ন্যূনতম অপেক্ষার সময় এবার ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করানো হয়েছে। আর হাসপাতাল বা জরুরী পরিষেবায় গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) জ্বালানি সংকটে স্কুল-কলেজ বন্ধ করে দিল পাকিস্তান

    পাকিস্তানের জ্বালানি সংকট এবং তেলের দামের বৃদ্ধির জন্য হঠাৎ করে কঠোর সিদ্ধান্ত নিল সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খরচ কমানোর জন্য স্কুল, কলেজ দুই সপ্তাহ বন্ধ আর সরকারি অফিস সপ্তাহে চারদিন খোলা আর আংশিক বাড়িতে বসে কাজ করার ঘোষণা করেছেন। পাশাপাশি সাংসদদের বেতনে ২৫% কমানো হয়েছে আর মন্ত্রীদের বিদেশ সফর নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সরকারি গাড়ির জ্বালানি ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেলের দাম বেড়ে পেট্রোল লিটার প্রতি ৩৩৫.৮৬ টাকা আর ডিজেল ৩২১.১৭ টাকায় পৌঁছেছে প্রতিবেশী দেশে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) গোবরডাঙ্গা স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

    গোবরডাঙ্গা স্টেশনে সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। একটি হোটেল থেকে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ ঘটেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়। ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বনগাঁ-শিয়ালদা লাইনে বেশ খানিকক্ষণ ট্রেন চলাচল ব্যাহত ছিল। তবে হতাহতের কোনও রকম খবর নেই। মাননীয় পৌরপ্রধান শঙ্কর দত্ত ক্ষতিগ্রস্তের ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) বাংলাদেশে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে ভারত

    বাংলাদেশে তীব্র জ্বালানি সংকটের কারণে এবার সহযোগিতার জন্য পাশে দাঁড়াল ভারত। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপ লাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে বেশ কিছু রিপোর্টে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্যই হয়তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার সঙ্গে বৈঠকের পর আগামী চার মাস আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে জ্বালানি সংকট কিছুটা কমানো যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) গ্যাসের অভাবে হোটেল, রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত বেঙ্গালুরুতে

    বেঙ্গালুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ঘাটতি আর মূল্যবৃদ্ধির জন্য হোটেল, রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিল হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং ইরান-ইজরাইল যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে। ১৪ কেজি গ্যাসে ৬৩ টাকা আর ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসে ১১৫ টাকা করে বাড়ানো হয়েছে। সরবরাহ কমে যাওয়ার কারণে এবং কালোবাজারির আশঙ্কায় ব্যবসায়ীরা এখন সমস্যার মুখে পড়ছেন। যার ফলে বহু হোটেল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) বাংলায় এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

    ভারতীয় সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন মামলায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটের আগের দিন পর্যন্ত সমস্যা সমাধান হলে বৈধ ভোটাররা ভোট দিতে পারবে। প্রায় ১০ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে গিয়েছে। আর ২২০ বিচার বিভাগীয় আধিকারিক এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। আদালত স্পষ্ট জানিয়েছে, জুডিশিয়াল অফিসাররা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং তাদের কাজে প্রশ্ন তুললেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠন করাও হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারতে নতুন স্টপেজ

    পূর্ব রেল ঘোষণা করেছে যে, আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসে নতুন স্টপেজ দেওয়া হবে। দলগাঁও রেলওয়ে স্টেশনে ৯ মার্চ থেকে এই ট্রেনটি অতিরিক্ত স্টপেজ দেবে বলে খবর। ১৫৫৯৮ ট্রেনটির রাত ১১:৪৬ মিনিটে এসে ১১:৪৮ মিনিটে ছাড়বে। আর ফিরতি ট্রেনটি ১৬৫৯৭ ১৪ই মার্চ সকাল আটটায় একে এসে ০৮:০৩ মিনিটে এই স্টেশন থেকে ছাড়বে। যাত্রীদের দীর্ঘদিনের দাবির পর এই স্টপেজ যুক্ত করা হয়েছে। এর ফলে স্থানীয় যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) ১ এপ্রিল থেকে বারছে ফাস্ট্যাগ অ্যানুয়াল পাসের দাম

    এনএইচএআই এর বার্ষিক ফাস্ট্যাগ পাসের দাম ১ এপ্রিল থেকে বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে। বর্তমানে এর দাম ৩০০০ টাকা, যা নতুন অর্থবছর থেকে প্রায় ৭৫ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। আর টোলের হার প্রতি বছর মুদ্রাস্ফীতি এবং পাইকারি মূল্য সূচকের উপর ভিত্তি করেই সংশোধন করা হয়। সেই সূত্রেই এবার বাড়ানো হচ্ছে। এই পাস শুধুমাত্র ব্যক্তিগতির জন্যই, কোনও রকম বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর এটি নিলে ১ বছর বা সর্বোচ্চ ২০০টি টোল প্লাজা পারাপারের সুবিধা থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) ইরানের হামলায় খুশি হওয়ায় বাহরাইনে গ্রেফতার বাংলাদেশী-পাকিস্তানি

    বাহরাইনে ইরানের হামলা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়ানোর অভিযোগে ছয় বিদেশি নাগরিকের গ্রেফতার করা হল। তাদের মধ্যে পাঁচজন পাকিস্তানি এবং একজন বাংলাদেশী নাগরিক। বাহরাইন অ্যান্টি সাইবার ক্রাইম ডিরেক্টরেট তদন্তে জানিয়েছে যে, তারা হামলার রেকর্ড করে বারবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিল এবং অহেতুক গুজব ছড়াচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আর আতঙ্ক ছড়াতে পারে। ঘটনার পর সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, যাচাই ছাড়া কোনও খবর বা ভিডিও শেয়ার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) পুরুলিয়া থেকে দিল্লি নতুন ট্রেনের ঘোষণা

    পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেল পুরুলিয়া থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা চালুর ঘোষণা করল। ১৪০২১/১৪০২২ পুরুলিয়া-আনন্দবিহার এক্সপ্রেস খুব শীঘ্রই চালু করা হবে। আর ট্রেনটি প্রতি শুক্রবার বিকেল ৫ টায় পুরুলিয়া থেকে ছেড়ে পরের দিন রাত ১১:১০ মিনিটে দিল্লিতে পৌঁছবে। এদিকে ফিরতি ট্রেনটি বৃহস্পতিবার ভোর পাঁচটায় আনন্দবিহার থেকে ছেড়ে পরের দিন সকাল ১০:৪০ মিনিটে পুরুলিয়াতে পৌঁছবে। পথে রাঁচি, বারানসি, লখনৌ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনের ট্রেনটি থামবে। এর ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • ইরানের হামলায় আনন্দ করে বাহারাইনে গ্রেফতার ৬ বাংলাদেশী, পাকিস্তানি

    ইরানের হামলায় আনন্দ করে বাহারাইনে গ্রেফতার ৬ বাংলাদেশী, পাকিস্তানি

    সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে এবার বিরাট পদক্ষেপ নিল বাহরাইন (Bahrain Administration)। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবার ৬ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আর ওই ধৃতদের মধ্যে ৫ জন পাকিস্তানী এবং ১ জন বাংলাদেশী নাগরিক বলেই জানিয়েছে বাহরাইন প্রশাসন।

    সাইবার অপরাধ দফতরের নজরে ঘটনা

    আসলে বাহরাইনের অ্যান্টি সাইবার ক্রাইম ডিরেক্টর এই ঘটনা তদন্ত শুরু করেছিল। তদন্তে দেখা যায় যে, অভিযুক্তরা হামলার সঙ্গে যুক্ত বিভিন্ন রকম ভিডিও রেকর্ড করে তা একাধিকবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। প্রশাসনের মতে, এই ধরনের ভিডিও এবং পোস্ট সাধারণ মানুষের মধ্যেই বিভ্রান্তি সৃষ্টি করে এবং অযথা আতঙ্ক ছড়ানোর সম্ভাবনা থাকে। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। যার ফলে বাহরাইনের সাধারণ নাগরিক আর সেখানে বসবাসকারী বিদেশীদের মধ্যেও ভয় এবং অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।

    এই ঘটনার পর বাহরাইন সরকার দেশবাসী এবং সেখানে বসবাসকারী বিদেশীদেরকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছে। আর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, কোনও রকম খবর বা ভিডিও শেয়ার করার আগে তা অবশ্যই যাচাই করে নিতে। আর সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশের নিরাপত্তা বা আইনশৃঙ্খলা নষ্ট করতে পারে এরকম কোনও তথ্য বা ভিডিও ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন: ১ এপ্রিল থেকে বাড়ছে FasTag অ্যানুয়াল পাসের দাম! এবার কত হবে?

    বেশ কিছু বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত খবর ছড়িয়ে পড়ে। কিন্তু অনেকেই সেই খবর আসল কি নকল বিশ্বাস করে না। ভুয়ো তথ্যের মাধ্যমে বিভ্রান্তি আরও ছড়ায়। তাই ভুল বা যাচাই না করা তথ্য শেয়ার করলে তা বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। সেই কারণেই প্রশাসনের এই বড়সড় পদক্ষেপ।

  • ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি, ১০০-র গণ্ডি টপকাবে?

    ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি, ১০০-র গণ্ডি টপকাবে?

    সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব এবার ভারতের মুদ্রায় (Indian Rupee)। সোমবার মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপির মূল্য আরও তলানিতে ঠেকে রেকর্ড গড়েছে। বাজারে এখন এক মার্কিন ডলার (United States Dollar) কিনতে গেলে পড়ছে ৯২.৩৪ টাকা, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন স্তর। আর কয়েকদিন আগেই ডলারের তুলনায় রুপির বিনিময় মূল্য ৯২ টাকার গণ্ডি পেরিয়েছিল। গত বুধবার যেখানে এক ডলারের দাম ছিল ৯২.১৮ টাকা, সেখানে সোমবার আরও তলানিতে ঠেকেছে।

    আন্তর্জাতিক বাজারের প্রভাবে তলানিতে রুপি

    বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনা আর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে দিনের পর দিন অনিশ্চয়তা বাড়াচ্ছে। এর ফলে অনেক বিনিয়োগকারী নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের দিকেই ঝুঁকছে। সেই কারণে ভারতীয় মুদ্রা দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছে।

    সবথেকে বড় ব্যাপার, ভারত তার মোট অপরিশোধিত তেলের ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করে থাকে। যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানি খরচ বেড়ে যায় এবং তেল কেনার জন্য বেশি পরিমাণ ডলারের প্রয়োজন হয়। ফলে ডলারের চাহিদা বাড়ে আর ভারতীয় রুপির মূল্য তলানিতে ঠেকে। এমনকি সাম্প্রতিক সময়ে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর একটি বৃহৎ অংশ শেয়ারবাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নিচ্ছে। এর প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার বাজারে। আর যখন বিদেশী বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নেয়, তখন ডলারের চাহিদা বাড়ে। যার ফলে রুপির উপর চাপ সৃষ্টি হয়।

    আরও পড়ুন: নির্বাচন হোক ২ দফায়, কমিশনের কাছে আর কী কী দাবি জানাল বিজেপি?

    কিন্তু বাজার বিশ্লেষকরা মনে করছে, যদি আন্তর্জাতিক উত্তেজনা এরকম বজায় থাকে এবং তেলের দাম বৃদ্ধির ধারা অব্যাহত থাকে, তাহলে ডলারের তুলনায় রুপির মূল্য আরও কমতে পারে। এমনকি তা ১০০-র গণ্ডিও পার করতে পারে। বর্তমান পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার বাজারের দিকে নজর রাখার পাশাপাশি এখন অর্থনৈতিক নীতির উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেই মত ওয়াকিবহাল মহলের।

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিরাট ধাক্কা ভারতের শেয়ারবাজারে, ৫ সেকেন্ডে উধাও ৯ লক্ষ কোটি

    মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিরাট ধাক্কা ভারতের শেয়ারবাজারে, ৫ সেকেন্ডে উধাও ৯ লক্ষ কোটি

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ পড়ছে এবার ভারতের শেয়ারবাজারে (Indian Stock Market)। সোমবার বাজার খুলতেই এক ধাক্কায় তলানিতে ঠেকল শেয়ার ইনডেক্স। সেন্সেক্স পড়ল প্রায় ২২০০ পয়েন্টের বেশি। মাত্র ৫ সেকেন্ডেই বিনিয়োগকারীদের উধাও হয়ে গেল ৯ লক্ষ কোটি টাকা। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার কারণেই এই পতন, এমনটাই মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা। আর যুদ্ধকালীন পরিস্থিতিতে (Iran-Israel War) অনিশ্চয়তা দিনের পর দিন বাড়ছে। এমনকি শুধু সেন্সেক্স নয়, বরং নিফটি৫০-ও কমেছে প্রায় ৩ শতাংশের বেশি।

    শেয়ারবাজারে বড়সড় পতন

    সোমবার বাজার খুলতেই দেখা যায়, ২৪৪১.৫১ পয়েন্ট তলানিতে ঠেকে ৭৬,৪৭৪.৩৯-এ নেমে এসেছে। আর নিফটি৫০ ৭৩৯.৯০ পয়েন্ট কমে ২৩৭২০.৫৫-তে দাড়িয়েছে। এমনকি নিফটিও প্রায় ৫০০ পয়েন্টের বেশি তলানিতে ঠেকেছে। ফলে বাজার খোলার শুরুতেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৯ লক্ষ কোটি টাকা। সেন্সেক্স এবং নিফটি৫০ এর ইনডেক্সে শুধুই রক্তক্ষরণ। বলার বিষয়, বাজারে এই ধস কিন্তু হঠাৎ করে নামেনি। এর আগের ট্রেডিং দিনেও বাজারের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। কারণ, শুক্রবার সেন্সেক্স ১০৯৭ পয়েন্ট তলানিতে ঠেকেছিল আর নিফটি ৩১৫ পয়েন্ট পড়ে।

    বেশ কিছু বিশেষজ্ঞরা বলছেন, এই ধসের প্রধান কারণ হল মধ্যপ্রাচ্যের সংঘাত। ইরান, আমেরিকা আর ইজরায়েলের সংঘাত এখন এমন জায়গায় পৌঁছেছে যে জ্বালানির দাম দিনের পর দিন বাড়ছে। পাশাপাশি অপরিশোধিত তেলের দামও দ্রুত হারে বাড়ছে। হ্যাঁ, ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১৭ ডলার পর্যন্ত ছাড়িয়েছে। আর তেলের দাম বাড়ার কারণে মুদ্রাস্ফীতির উপরও প্রভাব পড়ছে। সেই কারণে শেয়ারবাজার থেকে শুরু করে সাধারণ মানুষের উপরেও বাড়ছে খরচ। বলার বিষয়, ২০২০ সালের পর এই প্রথম একদিনে সবথেকে বেশি জ্বালানির দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৭ শতাংশের বেশি ঊর্ধ্বগতিতে ঠেকেছে।

    উল্লেখ্য, ভারত বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম তেল রফতানিকারক দেশ। কারণ, ৮৫ থেকে ৯০% তেল শুধুমাত্র আমদানির মাধ্যমেই দেশে আসে। সেই কারণে তেলের দাম বাড়লে আমদানি খরচ অনেকটাই বাড়ে। আর বিশেষজ্ঞরা বলছে, প্রতি ব্যারেল তেলের দাম যদি ১ ডলার করে বাড়ে, তাহলে ভারতের তেল আমদানি খরচ প্রায় ১৬,০০০ কোটি টাকা বেড়ে যায়। যার প্রভাব পড়ে স্টক মার্কেটে।

    আরও পড়ুন: ‘আমার অনুমতি ছাড়া টিকতে পারবে না!’ মোজতবা খামেনি নির্বাচিত হওয়াতে হুঁশিয়ারি ট্রাম্পের

    তলানিতে ঠেকেছে রুপি

    প্রসঙ্গত, তেলের দাম বাড়তেই ভারতীয় রুপিও অনেকটাই পতন হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে রুপি সোমবার ৯২.৩৩ টাকাতে নেমে এসেছে। আর গত সপ্তাহ থেকেই দিনের পর দিন তলানিতে ঠেকছে রুপি। এমনকি রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা বদল হলেও তেলের দামের বৃদ্ধি আবারো চিন্তায় ফেলেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ কবে যে বন্ধ হবে সেরকম কোনও ইঙ্গিতও এখনো পর্যন্ত মিলছে না। দিনের পর রাজনৈতিক পরিস্থিতি আরও জটিলতার দিকে এগোচ্ছে। এখন দেখার, দেশের শেয়ারবাজার আবারও ঘুরে দাঁড়াতে পারে কিনা।

  • ‘আমার অনুমতি ছাড়া টিকতে পারবে না!’ মোজতবা খামেনি নির্বাচিত হওয়াতে হুঁশিয়ারি ট্রাম্পের

    ‘আমার অনুমতি ছাড়া টিকতে পারবে না!’ মোজতবা খামেনি নির্বাচিত হওয়াতে হুঁশিয়ারি ট্রাম্পের

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার সংঘর্ষ দিনের পর দিন তীব্র আকার ধারণ করছে (Iran-Israel War)। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণের পর নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি, যিনি আলি খামেনিরই মেজ ছেলে। আমেরিকা এবং ইজরায়েলের যৌথ সামরিক হামলায় খামেনি নিহত হওয়ার পরই তাঁর নেতৃত্বের প্রশ্ন সামনে এসেছিল। আর সেই পরিস্থিতিতেই মোজতবা খামেনিকেই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মত আন্তর্জাতিক মহলের।

    তবে এই ঘটনাকে কেন্দ্র করে এবার নতুন করে উত্তেজনা ছড়াল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর অনুমতি ছাড়া ইরানে কোনও সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ধরে টিকতেই পারবে না। ট্রাম্পের এই মন্তব্য সামনে আসতেই কূটনৈতিক মহলে পড়েছে শোরগোল।

    দিনের পর দিন বাড়ছে উত্তেজনা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইতিমধ্যেই দশম দিনে পৌঁছেছে। একদিকে আমেরিকার তরফ থেকে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইরানও পাল্টা আক্রমণ চালাচ্ছে। যার ফলে সংঘাত দিনের পর দিন ভয়াবহ আকার ধারণ করছে বলেই মত বিশেষজ্ঞদের। এদিকে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, প্রয়োজনে তারা এই যুদ্ধ ছয় মাস পর্যন্ত চালিয়ে যেতে প্রস্তুত। অন্যদিকে ট্রাম স্পষ্ট জানিয়েছেন যে, আপাতত ইরানের সঙ্গে কোনও রকম সমঝোতার পথে হাঁটতে রাজি নয় আমেরিকা।

    ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিন প্রথমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, ইরানের কোনও দেশের সঙ্গে শত্রুতা নেই। আর অন্য কোনও রাষ্ট্র দখল করার ইচ্ছাও নেই। কিন্তু পরবর্তীতে দেশের ভিতরে রাজনৈতিক চাপ বাড়ার কারণে তিনি নিজের বক্তব্য পরিবর্তন করেছেন। তিনি জানিয়েছেন যে, ইরানের উপর হামলা হলে দেশ আর নিশ্চুপ থাকবে না। উপযুক্ত জবাব দেওয়া হবে।

    আরও পড়ুন: ‘রাজ্য সরকার চাইলে বাংলায় কমবে গ্যাসের দাম’ কতটা?

    এদিকে ইরান বাহরিনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দফতরেও হামলা চালিয়েছে। আর এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অন্যদিকে আমেরিকাও ইরানের বিভিন্ন তেলের ভাণ্ডারে হামলা চালাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র তাদের শক্তি বাড়াতে পশ্চিম এশিয়ায় অতিরিক্ত যুদ্ধ জাহাজ মোতায়ন করানোর প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন দাবি করা হচ্ছে, ইরানে মজুত ইউরেনিয়াম সুরক্ষিত রাখার জন্য বিশেষ বাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করছে আমেরিকা এবং ইজরায়েল। আর এই খবর সামনে আসতেই গোটা বিশ্বজুড়ে উদ্বেগ আরও বেড়েছে।

  • রাষ্ট্রপতির সফর নিয়ে বিতর্ক, মমতার প্রতিবাদ…! আজকের সেরা ১০ খবর (৮ মার্চ)

    রাষ্ট্রপতির সফর নিয়ে বিতর্ক, মমতার প্রতিবাদ…! আজকের সেরা ১০ খবর (৮ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ মার্চ, রবিবার। রাষ্ট্রপতির সফর নিয়ে বিতর্ক, মমতার প্রতিবাদ, ভারতীয় রেলের উন্নতি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ২৭০ কিলোমিটার সুরঙ্গ খুঁড়ে এবার চিন সীমান্তে যাবে ভারতের ট্রেন

    ভারতীয় রেল হিমালয়ের মধ্য দিয়ে এবার লেহ পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে। বিলাসপুর-মানালি-লেহ রেল প্রোজেক্ট প্রায় ৪৮৯ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হবে এবং এতে ৬২টি টানেল এবং ১১৬টি সেতু থাকবে বলে জানানো হয়েছে। মোট ২৭০ কিলোমিটার পথ টানেরলের মধ্য দিয়েই যাবে। আর এই রেলপথ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় বিশ্বের সবথেকে উঁচু রেল নেটওয়ার্ক হবে এবং দিল্লি থেকে লেহ যাত্রা সময় ৪০ ঘন্টা থেকে কমে ২০ ঘন্টায় নেমে আসবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) রাষ্ট্রপতির সফর নিয়ে নবান্নের কাছে জবাব চায় স্বরাষ্ট্র মন্ত্রক

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরকে ঘিরে বিতর্কে জেরে এবার স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে বিকেল পাঁচটার মধ্যেই ব্যাখ্যা দিতে বলেছেন। অভিযোগ উঠছে, অনুষ্ঠানের স্থান পরিবর্তন ও ব্যবস্থাপনা নিয়েই সমস্যা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক বিতর্ক যেরকম একদিকে বাড়ছে, অন্যদিকে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জলঘোলা আরও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) ইরান সংঘর্ষ নিয়ে আমেরিকা থেকে সতর্ক করল চিন

    চিন-ইরান সংঘর্ষ নিয়ে পরোক্ষভাবে আমেরিকা এবং ইজরায়েলকে সতর্ক করল চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ইরানের সরকার বদলানোর ষড়যন্ত্র বা বিদেশি হস্তক্ষেপে বেজিং সমর্থন করবে না। আর তিনি এটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন এবং জঙ্গল রাজ চলবে না বলেও মন্তব্য করেছেন। চিন সমস্ত পক্ষকে সামরিক অভিযান বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) সিভিল সার্ভিস পরীক্ষায় বাজিমাত ট্র্যাক চালকের মেয়ের

    সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৫-এ বিরাট সাফল্য অর্জন করলেন উত্তরাখণ্ডের ফাইরুজ ফাতিমা। হরিদ্বয়ার জেলার রুরকির বাসিন্দা ফাতেমা একজন ট্রাকচালকের মেয়ে এমনটাই জানা যাচ্ছে। দীর্ঘ আট বছর প্রস্তুতির পরেই তৃতীয় চেষ্টায় তিনি সারা ভারতে ৭০৮ তম র‍্যাঙ্ক অর্জন করেছেন। বর্তমানে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত আর সীমিত আর্থিক অবস্থার মধ্যে বাবা-মায়ের অনুপ্রেরণায় তাঁর এই সাফল্য মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) নির্বাচন প্রস্তুতি খতিও দেখতে বাংলায় আসছেন জ্ঞানেশ কুমার

    জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সফরে এসে নির্বাচনী প্রস্তুতির খতিয়ান দেখতে একাধিক বৈঠক করবেন বলে খবর। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তিনি কলকাতায় পৌঁছে রাজনৈতিক দল, প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনা করবেন। আর বৈঠকের আগে তিনি কালীঘাট মন্দিরে পূজা দেবেন এবং পরে বেলুড় মঠ দর্শন করতে পারেন বলেই খবর। এমনকি এই সফরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) রাষ্ট্রপতি সফর ঘিরে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রী মোদীর

    নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি সফরকে ঘিরে এবার তীব্র সমালোচনা করেছেন। শিলিগুড়ি অনুষ্ঠানে আসা দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে রাজ্য সরকারের কোনও রকম প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না বলেই অভিযোগ। আর এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনাকে লজ্জাজনক বলেই মন্তব্য করেছেন মোদী এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেছেন। নারী দিবসের আগে এক মহিলা রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। যার ফলে রাজ্য-কেন্দ্র রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) ইরানের তেল মজুদে আঘাত হানল ইজরায়েল

    ইরান এবং ইজরায়েল সংঘাত এবার আরও তীব্র হল। ইরানের মিসাইল হামলার জবাবে তেহরানের তেল মজুদে আঘাত হেনেছে ইজরায়েল এমনটাই খবর। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইরান আত্মসমর্পণ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এমনকি ইরানের তেল রিফাইনারি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিদ্যুৎ পরিবহন এবং জ্বালানি সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রথমবার ইজরায়েল ইরানের বেসামরিক ঘাঁটিতে সরাসরি লক্ষ্য করেই হামলা চালিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) গ্যাসের দাম বাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ

    নারী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূলের মহিলারা। কালো শাড়ি পরে থালা-বাসন এবং খুন্তি হাতে এই প্রতিবাদ মিছিল হয়েছে। সুবোধ মল্লিক স্কয়ার এবং ধর্মতলায় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যসহ একাধিক নেত্রীরা। প্রতীকী গ্যাস সিলেন্ডার হাতে নিয়েই মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। গ্যাসের দাম বৃদ্ধি এবং ভোটার তালিকা নিয়ে এই প্রতিবাদে রাজনৈতিক উত্তেজনা যে আরও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) শ্রীরামপুর স্টেশন নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর

    রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হুগলির শ্রীরামপুর সফরে গিয়ে রেল উন্নয়নে বিরাট ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভারতীয় রেলের জন্য চলতি বাজেটে বাংলায় প্রায় ১৪,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর অন্যান্য প্রকল্পে ৯৩ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। শ্রীরামপুর স্টেশনকে মাহেশের জগন্নাথ মন্দিরের আদলে সাজানোর প্রস্তাব সামনে এসেছে। পাশাপাশি হাওড়া লাইনে শ্রীরামপুর এবং রিষরার মাঝে নতুন একটি হল্ট স্টেশন তৈরি করা দাবি উঠেছে, যা হলে রথযাত্রায় দর্শনার্থীরা আরও সুবিধা পাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) অমৃত ভারত স্টেশনের আওতায় নয়া রূপ পাচ্ছে সিউড়ি ও হলদিয়া

    ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় বাংলার একাধিক স্টেশন আধুনিক রুপ নিচ্ছে। এর মধ্যে সিউড়ি রেলওয়ে স্টেশন এবং হলদিয়া রেলওয়ে স্টেশনের চেহারাও পুরো বদলে গিয়েছে। স্টেশনগুলোতে নতুন প্রবেশদ্বার, আধুনিক অপেক্ষাকক্ষ, পরিষ্কার শৌচালয় সহ উন্নত প্ল্যাটফর্ম, লিফট এবং ফ্রি ওয়াইফাই পরিষেবা যুক্ত করা হয়েছে। আর এই প্রকল্পের লক্ষ্য হল যাত্রীদের জন্য স্টেশনকে আরও পরিষ্কার, আরামদায়ক এবং আধুনিক গড়ে তোলা। পাশাপাশি স্থানীয় পণ্য বিক্রির সুযোগ রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন